এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ০১ জুন ২০২৬ ২৩:২২555282
  • X | 103.*.*.* | ০১ জুন ২০২৬ ২১:১৮
    মহা ইয়ে লোক আপনি বন্যার সময় কলেজ স্ট্রিট এর বেশির ভাগ নষ্ট হয়েছে না হলে আমার মতো কিছু বুক হাঁটার তুলে নিয়ে গেছে।
  • albert banerjee | ০১ জুন ২০২৬ ২৩:১৭555281
  • একক সমীপেষু
    ভাঙের তো গন্ধ নেই
  • albert banerjee | ০১ জুন ২০২৬ ২৩:১৩555280
  • আজ প্রায় ১০০ - ১২০ লিটার্ তেল পুড়িয়েছি। ছাতরা গেছিলাম থার ৪*৪ উইথ ফুল এসি। আরে বাবুগিরী দেখানোর তো লোক চাই। ভালো লাগলো। কেও রেস্টুরেন্টে খাবে তার দিকে বাচ্ছারা জুল জুল করে তাকাবে। ভেবেও আরাম। যা ভাগ ভাগ বলে তাড়ানোর আলাদা মজা আছে।
  • albert banerjee | ০১ জুন ২০২৬ ২২:৫১555279
  • জয় বাবা ঋৎবব্রত অনেকদিন পরে ভালো খেলা দেখালি বাবা নামটাও ছাড়বি না। তোকে আমি তৃণমুলের নামটাও কেড়ে নিয়েছিস এই ভাবে দেখতে চাই। অবশ্য এছাড়া তুই আর কি কোরবি বল। ধ্রুপদী খেলা দেখতে পাচ্ছি। আর মহামহিম চাড্ডিগণ ইয়েস ব্যাংক মামলা আবার খুললো যে। মিনিটসের পেপার ঠিকঠাক আছে তো। ভারত কে বলিভিয়া ভাবার ভুল করিস না।
  • X | 103.*.*.* | ০১ জুন ২০২৬ ২১:১৮555278
  • কলেজ স্ট্রিটেও নাকি ফুটপাথ খালি করা হবে এবারে?
  • r2h | 165.*.*.* | ০১ জুন ২০২৬ ২০:৫৮555277
  • হ্যাঁ একশোবার। সুস্মিতা সেনও আছেন। চন্দ্রবিন্দু লিখেছিল মিস ইউনিভার্স সুস্মিতা সেন বিজ্ঞাপনে হাসেন টাসেন আলুভাতে ভালো বাসেন না।
     
    • dc | ০১ জুন ২০২৬ ১৯:৪১
    • আর কয়েকটা ফ্রিজে গরুর মাংস পাওয়া যাবেনা?

    তা তো যেতেই পারে, তবে ঐজন্যই তো অনেকে ভোট দিয়েছে।
  • :/ | 40.*.*.* | ০১ জুন ২০২৬ ২০:০৩555276
  • সেন বংশের কুনো নিন্দা শুনতে চাই না। পরপর তিন প্রজন্মে সুচিত্রা সেন, মুনমুন সেন ও রাইমা সেনের মতো সেনসেশনাল সুন্দরী মুঘলদের মুমতাজ-নুরজাহান লাইনআপকেও আউট করে দিয়েছে।
  • r2h | 165.*.*.* | ০১ জুন ২০২৬ ১৯:৪১555275
  • উফ কত লোকে যে রাজত্ব করেছে, হিসেব রাখা ভার। তবে সেন বংশের কোন দোষ নেই, এ কথা বলা যেতেই পারে।
  • dc | 171.*.*.* | ০১ জুন ২০২৬ ১৯:৪১555274
  • আর কয়েকটা ফ্রিজে গরুর মাংস পাওয়া যাবেনা?
  • রমিত চট্টোপাধ্যায় | ০১ জুন ২০২৬ ১৯:১৮555273
  • বোঝাই যাচ্ছে হুতো দা কতটা একচোখা। খিলজি বংশ আর সেন বংশের কোনও দায় নেই বলছ? সব ফাইল ওপেন করা হবে। কে ঢিপির নীচে কী পুঁতে রেখেছে সব খোঁড়া হবে। সনাতনী বাংলায় কোনও দুর্নীতি চাপা থাকবে না।
  • Sambuddha Bisi | ০১ জুন ২০২৬ ১৮:১৭555272
  • "নগরবাসীরা শোনো,
    তোমাদের অন্যায় আমাদের অবহেলা
    মিশে কোন নরক মাতায়,
    তা জানো কি ?"
  • . | ০১ জুন ২০২৬ ১৮:১৫555271
  • মামারা এয়েচেন ভাইপোর দোরে। আমি সেলাই ইস্কুলে চল্লুম। সন্ধেবেলা ফিরে এসে খবর নেবোখন।
  • . | ০১ জুন ২০২৬ ১৭:৫৯555269
  • ও সমস্ত চোক্তারি করতে গেলে চাই গ্লিসেরিন সোপ
  • r2h | 165.*.*.* | ০১ জুন ২০২৬ ১৭:৩৯555268
  • আবার এইসব ভাবতে গিয়ে মনে হল, সময় আসবে না- এই কথাটা পুরোপুরি নাও হতে পারে। এই যেমন পুজোয় টুজোয় নিরামিশ। এইটা একটা ব্যাপার। এবার এতা নিয়ে কিন্তু বিশাল কিছু হবে না। হিন্দু ধর্মটা যেহেতু একটা বিরাট অসমসত্ত্ব ব্যাপার, এমন তো না যে সবাই শাক্ত। বড় যে বৈষ্ণব অংশটা আছে, তাদের তেমন কিছু আসবে যাবে না। তো এমন না যে বিরাট কোন বাধা আসবে। আর তাছাড়াও বর্তমান বিশ্বজোড়া কনফর্মিস্ট ঋতুতে বড়দাদের কথা শোনা হালফ্যাশন। বা দুয়েকটা ভিডিও দেখলাম- তুলসী গাছে জল দেওয়া হয়নি, ঠাকুরঘর পরিস্কার না- এই বলে লোকজন বাড়ি ঢুকে চমকাচ্ছে। এসবেও শাইনিংদের সমস্যা হবে না- কারন তারা গেটেড বহুতলে থাকে। এবার গেটেড বহুতলের নিজস্ব খাপ আছে, সে অন্য কথা।

    তো ঐ আরকি, কোন একটা শক্তপোক্ত রাজনৈতিক দল, তাদের ন্যারেটিভ ও অপটিক্স না হলে আশা দেখি না।
    মুশকিল হল বিজেপি যেকোন বিপক্ষ দল ও এন্টিটিকে এমনভাবে ভিলিফাই করে দেয়, যে সেই জিনিসটা উঠে আসা মুশকিল। আর বিপক্ষগুলিও হয়েছে এমন আপদ, সবার আলমারি কংকাল ঠাসা।

    একটা জিনিস হতে পারতো মিডিয়া ও জুডিশিয়ারি। এবার মিডিয়া পুরোই বিক্রি হয়ে গেছে। জুডিশিয়ারি... কী জানি, বিচারপতিদের যা ফর্মা দেখি সব।
  • Manali Moulik | ০১ জুন ২০২৬ ১৭:৩২555267
  • অশুভ অনুষ্ঠানে ঘর ভাড়া দেবো
  • Manali Moulik | ০১ জুন ২০২৬ ১৭:৩০555266
  • ওম্মা! ডট দি যে কাঙাল মালসাট থেকে কোট করচেন
  • . | ০১ জুন ২০২৬ ১৭:২৭555265
  • r2h | 165.*.*.* | ০১ জুন ২০২৬ ১৭:২৭555264
  • যাগ্গে, তো ঐ, তাদের সময় এলে- এটা একটা জটিল প্রশ্ন। যারা ন্যারেটিভগুলি তৈরি করে, তাদের অনেকেরই সময় আসবে না। তারা সমাজ ও অর্থনীতির উঁচুতলার লোক, আরও উঁচুতে উঠছে দ্রুত। সবচে উঁচুতলায়, মিডিয়ার কথাই যদি ধরি- এই সুমন ময়ুখ অর্নব ইত্যাদি। আরেকটু নীচে, ইনফ্লুয়েনসার- সঙ্গীতা পরমা- এঁরা। আরেকটু নীচুতে অভীক সরকার টরকার, দীপ্তরূপ সাম্যদর্শী। এঁরা কেউই ঠিক রাস্তার ধারে ঝালমুড়ি না হলে বিকেলের টিফিন হবে না- ঐ স্তরে নেই। এইবার বড় স্কেলে দূর ভবিষ্যতে কী হবে তা নিয়ে লোকে মাথা ঘামালে মানবজাতির ইতিহাসই হয়তো অন্যরকম হত। আর তাছাড়া পবর ক্ষেত্রে অজুহাত তৈরি আছে- ১৫+৩৪+কং+বৃটিশ+নবাবী+মোগল।
  • . | ০১ জুন ২০২৬ ১৭:২০555263
  • ৮০ -২ = ৭৮
  • Manali Moulik | ০১ জুন ২০২৬ ১৭:১৮555262
  • রিসেন্টলি উত্তম মঞ্চে ক্লাসিক‍্যাল আর রবীন্দ্রসঙ্গীতের একটা সম্মেলক অনুষ্ঠান ছিলো। এক বান্ধবীকে পাকড়েছিলাম যাবো বলে। সেও একবাক‍্যে রাজি। বাড়িতে বলে দিলো ষ্ট্রেট -- না।
    তারাশঙ্কর ব‍্যানার্জীর গল্পটা মনে পড়ছে। ধুত্তোর!!
  • Manali Moulik | ০১ জুন ২০২৬ ১৭:১৫555261
  • আরে,হার্মাদ মানে তো জলদস‍্যু। ওটা আর্মাডা থেকে আগত শব্দ নয়? দেন বুৎপত্তি কী?
  • r2h | 165.*.*.* | ০১ জুন ২০২৬ ১৭:১৩555260
    • হেঁয়ালি | ০১ জুন ২০২৬ ১৭:০৪
    • নন্দীগ্রাম নেতাইয়ের পর রাজ্যে চালু লব্জ ছিল হার্মাদ শিবির, সেকারণে ফেবুতে সিপিয়েমরা নিজেদের নামের মাঝখানে হার্মাদ বসাতেন।
     
    হুঁ। সিপিয়েমের মধ্যনাম হার্মাদের সঙ্গে আর্মাডা টার্মাডার কোন সম্পর্ক নেই। যত্তসব বাজে হ্যাজ।
  • Manali Moulik | ০১ জুন ২০২৬ ১৭:১৩555259
  • রাজ্যে চালু লব্জ ছিল হার্মাদ শিবির
     
    হুম ছিলো এরকম একটা লাইন, 'আমি গর্বিত আমি হার্মাদ'।
     
     
    আর নবারুণ ভট্টাচার্য্যের দুটো এপিক উপন‍্যাস 'কাঙাল মালসাট' আর 'মসোলিয়ম' -এ কমরেড আচার্য চরিত্রটা কি বুদ্ধবাবুকে ধরে স্কেচ করা?
  • r2h | 165.*.*.* | ০১ জুন ২০২৬ ১৭:১০555258
  • এবার এসব করে সেসব হবে কিনা তা একটা প্রশ্ন।

    কয়েকটা জিনিস খুব বড় হয়ে এসেছে, শিক্ষা ব্যবস্থা, নাগরিক স্বাধীনতা ও নিরাপত্তা, দুর্নীতি। শিক্ষা ব্যবস্থা নিয়ে, কেন্দ্রীয় নিয়ন্ত্রনাধীন জিনিসপত্র যা হচ্ছে, তা সবাই জানে। নিরাপত্তা বিষয়ে, বিজেপি শসনাধীন রাজ্যগুলিতে স্বর্গরাজ্য স্থাপিত হয়েছে - এমন তো শোনা যায় না। দুর্নীতি- এটা একবার ভাবছিলাম হয়তো ব্যাপারটা নীচুতলা থেকে সরে গিয়ে পুরোপুরি ওপর দিকে শিফট হবে, এমন সম্ভাবনা আছে। তারপর মনে হল ত্রিপুরাতে জমি মাফিয়া, কন্ট্রাকটিং ইত্যাদিতে ভয়াবহ অবস্থার কথা শুনি; কিন্তু সেসব খবর টবরে খুব একটা আসতে দেখি না। শিক্ষা নিয়ে আবার আরেকটা জিনিস, ত্রিপুরাতে বিদ্যাজ্যোতি প্রকল্পের কল্যানে গ্রামে পাহাড়ে স্কুলছুট লাফিয়ে বেড়েছে। কিন্তু তাতে শহুরে শাইনিংদের কিছু এসে যায় না। অন্যদিকে শিক্ষাব্যবস্থা পুরোপুরি বাণিজ্যিক ও বেসরকারি হাতে তুলে দেওয়ারও এটা ভালো উপায়। আবার কথা হল এসব যেহেতু সর্বভারতীয় মিডিয়াতে আসে না, তাই লোকে জানবেই বা কী করে।

    ওদিকে আবার পরিকাঠামো ও ভারী শিল্পের সঙ্গে পরিবেশ ও উদ্বাসনের সরাসরি বিরোধ- বিশেষ করে আমাদের দেশের মত জনঘনত্বের জায়গায়। সেখান থেকে বেনাগরিক, ডিটেনশন - এইসব একটা জিনিস। এমনিতেও গরীব মানুষের ভিড়ই তো বেশি।
  • . | ০১ জুন ২০২৬ ১৭:০৭555257
  • হেঁয়ালি | 49.*.*.* | ০১ জুন ২০২৬ ১৭:০৪555256
  • হার্মাদ জয়দেব অন্য কারণে লিখতেন। নন্দীগ্রাম নেতাইয়ের পর রাজ্যে চালু লব্জ ছিল হার্মাদ শিবির, সেকারণে ফেবুতে সিপিয়েমরা নিজেদের নামের মাঝখানে হার্মাদ বসাতেন।
  • Manali Moulik | ০১ জুন ২০২৬ ১৬:৫৯555255
  • গুরুচন্ডালীতে আমার ভীষণ প্রিয় কবি জয়দেব বসুক‍ে নিয়ে একটি ভালো লেখা পড়লাম। ভালো লাগলো ভীষণ। ওনার 'মাথুর' কবিতাটি অজস্রবার একান্ত ঘরে আবৃত্তি করি। আবৃত্তিচর্চার সঙ্গে যুক্ত হওয়ার আগে ও পরে কিছু দুঃসাহসী নামের সঙ্গে আমার পরিচয়। বিদেশীদের কথা বললে এক্ষুনি নেমড্রপিং করছি বলে মুড়ো ঝ‍্যাঁটা নিয়ে ধূমাবতী নাকি ধুম্রলোচনরা তেড়ে আসবেন, তাই বাঙালিদের কথাই হবে। রবীন্দ্র-নজরুল ও সুকান্ত পর্বের পরবর্তীকালে বিমলচন্দ্র ঘোষ, জ‍্যোতিরিন্দ্রনাথ মৈত্র, সমর সেন, সরোজ দত্ত, দিনেশ দাশ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, কবিতা সিংহ, অমিতাভ দাশগুপ্ত, নবারুণ ভট্টাচার্য‍্য, মহাদেব সাহা এবং অবশ‍্যই তসলিমা নাসরিন। জয়দেব বসু সেদিক থেকে এক ব‍্যতিক্রম। নিজের নাম সই করতেন সঙ্গে 'হার্মাদ' লিখে। যার আগমন আর্মাডা শব্দটি থেকে। আর্মাডা স্পেনের গর্ব। ১৫৮৮ তে ইংল‍্যান্ডের কাছে পরাজিত হয়। সেটাই আবার টমাস হবসের জন্মসাল। লেভিয়াথানের সূচনা হবে এরপর। ব্রেখটের অনুবাদে আবার পাবো এই আর্মাডার উল্লেখ। প্রেমেন্দ্র মিত্রের কিছু গল্পেও আছে। 'মাথুর' আমার দিবারাত্রির কাব‍্য। প্রিয় কয়েকটা লাইন তুলে দিলাম ; ইচ্ছে হলো তাই।
     
    "আমার কন্ঠ পোড়ে তরল সীসার আঁচে
    বুকের আরো কাছে
    ও দুঃখ, নীলকান্তমণি, বহন করো ঋত
    অঙ্গে নামুক অনঙ্গ সম্বৃত।
     
     
    অচিন ঘাটে চন্দ্রাবলীর অস্থি পুড়ে খাক
    গায় জয়দেব, নন্দদুলাল বহ্নিতে লুকাক।
  • r2h | 165.*.*.* | ০১ জুন ২০২৬ ১৬:৪২555254
  • এইটা কিন্তু হবে না। অনেকেরই এতে কিছু হবে না তেমন। ধরুন যাদের ক্রয়ক্ষমতা এমনিতেই অনেক ওপর দিকে, তাদের তেমন কিছু আসবে যাবে না, যদি না কিছু বিপর্যয় হয়। কারও সেরকম না, হোক, সেটাই চাই, ভালো মোটা চাকরি বাকরি থেকে বিপর্যয় হলে কী হয় তা দেখেছি, অতি বড় শত্তুরেরও সেরকম হোক তা চাই না। বা ধরুন, চারপাশে এনারাই দেখি, তারা ভারতীয় নাগরিকত্ব বর্জন করেছেন অনেক কাল আগে, এইসব শাইনিং দেখে তাদের খুব আনন্দ, দেশে বিষয় সম্পত্তি আছে, সেসবের দাম বাড়বে- কেউ কেউ আবার রিটায়ার করে দেশে গিয়ে থাকবেন এমন স্বপ্ন দেখেন, তখন জীবন স্বচ্ছন্দ হবে- এমন ভাবেন, তাদের দুটো নৌকো তৈরি। তো, আমার কী হবে- এমন ভাবনায় শাইনিং প্রতিষ্ঠিতদের হৃদয় পরিবর্তন হবে না।

    ঔচিত্যবোধই একমাত্র ডিটারেন্ট, অন্য মানুষরাও মানুষ এই বোধই একমাত্র ডিটারেন্ট। আইন কানুন প্রশাসন প্রইরক্ষার ডিউ প্রসেস থাকা দরকার, এইসব ভাবনা টাবনা।
  • প্রশ্ন | 2001:*:*:*:*:*:*:* | ০১ জুন ২০২৬ ১৬:২২555253
  • মব জাস্টিস দেখে যাদের পরাণে খুশী আর ধরছে না, সময় এলে তাদের নিজেদের কী হাল হবে বলে মনে হয়? নাকি ধরেই নিয়েছেন যে জীবনভর রাজ চলবে? সেটা কিন্তু বাস্তবে হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত