এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 165.*.*.* | ০২ জুন ২০২৬ ০২:১৩555312
  • আলবার্টবাবুর এমন মধ্যরাতে ঘ্যান২ জেগে ওঠে কেন? আপনার টাকা আপনার তেল আপনার জল আপনার বিদ্যেবুদ্ধি- আপনি কী করবেন সে তো আপনার ব্যাপার।

    আমিও চাই কাজকর্ম ছেড়ে দিয়ে ঘরে বসে থাকি, রাষ্ট্র হোক কি কর্পোরেট হোক কি ডিপস্টেট হোক কি ওয়ানওয়ার্ল্ড হোক কি ক্লিঙ্গন হোক কি রোমুলান হোক, আমার দায়িত্ব নিয়ে নিক। একটাই খাঁই, আমার পচা হুস্কিতে চলবে না, শুক্র শনিবার ছাড়া চাই না, কিন্তু সিঙ্গল মল্ট হলেই ভালো। এবার সেসব সিদ্ধান্ত তো আর গুরুর পাতায় হবে না। সেসবের জন্য ওপর মহলে তদ্বির করতে হবে।
    আর ওপর মহলে তদ্বির যদি করতে নিতান্তই যান, তবে গুরুর বইয়ের লাইব্রেরি পার্চেজের ব্যাপারটাও একটু না হয় খোঁজ নিয়ে আসবেন। সিপিয়েমের আমলে ত্রিপুরায় হয়েছিল, সরকার পাল্টানোর পর পেমেন্ট আটকে গেছে। পবতে তো কখনো হলোই না।
  • albert banerjee | ০২ জুন ২০২৬ ০২:০৯555311
  • Manali Moulik | ০২ জুন ২০২৬ ০১:৫৯
    আমার টাকা চুরি তো করি নি আমার ইচ্ছে। আর কোনো দায় আমার আছে কি? যদি রাষ্ট্র আমার ৩০০ টাকার দায় না নেয় তবে আমি আর আমার ইচ্ছে। কার কি বলার আছে?
  • Manali Moulik | ০২ জুন ২০২৬ ০২:০২555310
  • ওও। আমি তো নতুন। আঁতেল নই, জ্ঞানী নই, পড়ুয়া নই। ওই কন্সট‍্যান্ট পড়ার চাপের ফাঁকে ফাঁকে একটু একাকীত্ব কাটাতে আসি। তাও হয়তো একদিন ছেড়ে দেবো। কিছুই অভ‍্যেস করা ভালো না। সবই অনিত‍্য।
  • albert banerjee | ০২ জুন ২০২৬ ০২:০২555309
  • জল লেয়ারটা একটু নামুক পাড়ার কল গুলতেজ্বল আসবে না। আমিজল তুলেফেলে দেব। মেন্ গেট খোলা রেখে দরজাবন্ধ করে CCTV তে দেখবো কারা না বলে আমার কল থেকে জলনিচ্ছে। দেখার সাথে সাথে চূড়ান্ত অপমান। আহা হোয়াট এ লাভলী ভিউ
  • Piyush | 27.*.*.* | ০২ জুন ২০২৬ ০২:০০555308
  • মানালিকে বলি এই ডট আগে উচ্চারণ নিয়ে খুব ফান্ডা দিত। ভাবত কেউ কিছু জানে না। তারপর হীরেন বাবু আসার পরে সে ফানুস ফুটো হয়ে গেল
  • Manali Moulik | ০২ জুন ২০২৬ ০১:৫৯555307
  • না। নিজের টাকার সুদকে পজিটিভ কাজে ব‍্যায় করতে হবে। যাতে পিছিয়ে থাকা বাকিদের উপকার হয়।
  • . | ০২ জুন ২০২৬ ০১:৫৮555306
  • গুড নাইট। আমি ঘুমোতে গেলাম।
  • . | ০২ জুন ২০২৬ ০১:৫৬555305
  • এই না না, পানীয় জল নষ্ট করবেন না প্লীজ।
  • albert banerjee | ০২ জুন ২০২৬ ০১:৫৩555304
  • //@albert banerjee আপনি ফ্রাষ্ট্রেটেড বাম।//
    আগেই দিনের তো অনেকে বলেছেন নিজের টাকার সুদে খান সরকার কেন খাবার দেবে চলা পানসি কাল ২০০০ লিটার জল তো ড্রেন দিয়ে ফেলবোই। কি চেয়েছিলাম শুধু ভাবতে সব দেশের লেকচার শোনানো হলো এবার দ্যাখা যাক টাকার জোর কত
  • Manali Moulik | ০২ জুন ২০২৬ ০১:৪৯555303
  • আমার শুধু দুঃখু হয় বেদাংশুদার কতা ভেবে।
  • . | ০২ জুন ২০২৬ ০১:৪৭555302
  • blush
  • Manali Moulik | ০২ জুন ২০২৬ ০১:৪৬555301
  • জীও ডট দি, জিও !
    এবার শুধু বল্লভ বক্সী আর দন্ড বায়সের এন্ট্রি বাকি। দেন দেখা যাবে।
  • albert banerjee | ০২ জুন ২০২৬ ০১:৪৬555300
  • প্রশ্ন | 2401:*:*:*:*:*:*:* | ০২ জুন ২০২৬ ০১:২৯
    বেশ করেছি
  • . | ০২ জুন ২০২৬ ০১:৪৫555299
  • মানালিকে—
    চাকতির ঘর খুলে গেছে। নগরপাল খোকাবাবু সেইজন‍্য হেলমেট পরেছে।
  • r2h | 165.*.*.* | ০২ জুন ২০২৬ ০১:৪৪555298
  • বন্যার সময় বই তুলে নিয়ে আসার কথায় মনে পড়লো। শান্তনুর ছিল গোলমালের অনুঘটক হওয়ার আশ্চর্য ক্ষমতা। সেই যেবার বইমেলায় আগুন লাগলো, শান্তনু খবর নিয়ে এলো চল চল সবাই পোড়া স্টল থেকে বস্তা ভরে ভরে বই নিয়ে আসছে। তাতে আমরা বেশ একটু উদ্দীপিত হলাম, তারপর যা হয় আরকি, ল্যাদ খেয়ে আর গেলাম না, ল্যাদটাকে নীতিগত দোলাচল দিয়ে জাস্টিফাই করা যায় কিনা সে প্রশ্নও উঠলো। সে যাই হোক, কদিন পর আবার যখন মেলা বসেছে, আমরা গেছি, শান্তনু কোন এক স্টলের আড়ালে গিয়ে বিড়ি ধরিয়েছে, আর অমনি কেউ এক- রে বেয়াদপ ছোকরা, এই কদিন আগে এতবড় অগ্নিকাণ্ড হল আবার তুমি বিড়ি খাও বলে তেড়ে এসেছেন, ওদিকে সেই বিড়িবৃত্তে কতিপয় স্টল মালিক লিটল ম্যাগ প্রকাশক উঠতি কবি ইত্যাদিরাও ছিল, তারা আবার আহাহাহা নির্দোষ নিরস্ত্র বিড়িখোরকে অমন কেমনধারা চোখ রাঙানো, আমরা সবাই বইয়ের লোক, আমরাও তো বিড়ি খাচ্ছি- এই বলে হইহই, তাতে মূহুর্তের মধ্যে এক দক্ষযজ্ঞ।
  • . | ০২ জুন ২০২৬ ০১:৪২555297
  • হ‍্যাঁ ঝাড়খণ্ডে। আমি গুলিয়ে ফেলেছি। সরি।
  • Manali Moulik | ০২ জুন ২০২৬ ০১:৪২555296
  • @albert banerjee আপনি ফ্রাষ্ট্রেটেড বাম।
  • albert banerjee | ০২ জুন ২০২৬ ০১:৩৮555295
  • আর ছাতরা ঝারখন্ডে।
  • albert banerjee | ০২ জুন ২০২৬ ০১:৩৬555294
  • তাকামী
    টাকা আমি
  • albert banerjee | ০২ জুন ২০২৬ ০১:৩৩555293
  • //জীবন চালানোর পক্ষে যথেষ্ট অর্থনৈতিক স্বাচ্ছন্দ‍্য // ঐকথা বলে লজ্জাদেবেন না আগের দিন মাত্র ৩০০ টাকা চেয়েছিলাম এলো বা __ মতন নৈতিক কথা। আমার তাকামী ওড়াব বেশ করবো। কেন আমি খাওয়াতে যাবো কেন? "ভাগ আবার রোল খেতে এসেছে" বলার মধ্য কী যে আনন্দ। কালভাবছি বেশ কিছু টা খাবার জল নষ্ট করবো।
    ও হো হো
    আমি ফুর্তি করি খুব
    শেষে গলায় পরি ফাঁসির দড়ি
    সাগরে দি ডুব।
  • Manali Moulik | ০২ জুন ২০২৬ ০১:৩১555292
  • হুম, ডট দি। বানানটি সম্ভবতঃ বাংলায় তাই হবে।
  • প্রশ্ন | 2401:*:*:*:*:*:*:* | ০২ জুন ২০২৬ ০১:২৯555291
  • বন্যার সময়ে আপনি বিপর্যয়ের সুযোগে ফোকটে বই তুলে নিয়ে হাঁটা মেরেছিলেন! আর সেটা ফলাও করে বলছেনও! আপনি তো সাঙ্ঘাতিক লোক মশায়! তবে কাল্টিভেট করার মত না।
  • . | ০২ জুন ২০২৬ ০১:২৫555290
  • ছাতনা বাঁকুড়ায়। ছাতনার পেঁড়া বিখ‍্যাত। ছোটবেলায় প্রচুর খেয়েছি, মিষ্টি কম।
  • ছাতরা | 2601:*:*:*:*:*:*:* | ০২ জুন ২০২৬ ০১:২৩555289
  • ১} মানুষ কী চায়?

    - মানুষ এক কাঁড়ি তেল পুড়িয়ে ছাতরা যেতে চায়।

    ২} জীবন চালানোর পক্ষে যথেষ্ট অর্থনৈতিক স্বাচ্ছন্দ‍্য হলেই যথেষ্ট নয় কি?

    - না। থর চালিয়ে ছাতরা যাওয়ার রেস্ত হতে হবা। স্বাচ্ছন্দ্য ইজ় সাবজেকটিভ। কারুর কাছে বেলজিয়াম, কারুর কাছে বেলতলা।

    ৩} অনেকগুলো প্রিয় বই, প্রিয় গান, কিছু ভালো মানুষের সঙ্গে সুমধুর সম্পর্ক আর জীবনের তিতকুটে স্বাদে একটু মধু সংযোজন করলেই তো যথেষ্ট ! এর অতিরিক্তের জন‍্য ক‍্যাচাল করে কি কোনোদিন এই শান্তিটা পাওয়া যাবে?

    - না, আদৌ যথেষ্ট নয়। ছাতরার রেস্তোরায় গিয়ে দৃষ্টিকটু বাবুগিরি বিনে গেবনে শান্তি নেই।

    ৪} পপুলারিটি বা প্রমিনেন্সের আদৌ কোনো দরকার আছে?

    - না। কারণ, ছাতরায় কেও আপনাকে চেনে না। আর্যে! সেই জনস্থানমধ্যবর্তী প্রস্রবণ গিরিতে কে ত্যুর্গেনেভ আর কেই বা ব্রজগোপাল?

    (জোকস অ্যাপার্ট। ছাতরা চমৎকার জায়গা। এরকম বিদ্যেবোঝাই বাবুমশাই হয়ে জীবন কাটাচ্ছেন দেখে অনুকম্পা হয়।)
  • . | ০২ জুন ২০২৬ ০১:২৩555288
  • ওড়িশায় ছাতরা আছে সম্ভবত
  • . | ০২ জুন ২০২৬ ০১:২০555287
  • তুর্গেনিয়েভ হবে। মানালিকে লিখলাম।
  • Manali Moulik | ০২ জুন ২০২৬ ০১:১১555286
  • রাত একটা বেজে ছয় এখন। তুর্গেন‍্যেভের এক উপন‍্যাসের শেষ অংশটা পড়ছি। হেডফোনে লুপে বাজছে 'পিয়া তোরা ক‍্যায়সা অভিমান'। অনেকগুলো প্রশ্ন মনে জাগছে
    ১} মানুষ কী চায়?
    ২} জীবন চালানোর পক্ষে যথেষ্ট অর্থনৈতিক স্বাচ্ছন্দ‍্য হলেই যথেষ্ট নয় কি?
    ৩} অনেকগুলো প্রিয় বই, প্রিয় গান, কিছু ভালো মানুষের সঙ্গে সুমধুর সম্পর্ক আর জীবনের তিতকুটে স্বাদে একটু মধু সংযোজন করলেই তো যথেষ্ট ! এর অতিরিক্তের জন‍্য ক‍্যাচাল করে কি কোনোদিন এই শান্তিটা পাওয়া যাবে?
    ৪} পপুলারিটি বা প্রমিনেন্সের আদৌ কোনো দরকার আছে?
  • Manali Moulik | ০২ জুন ২০২৬ ০১:০৫555285
  • । ছাতরা গেছিলাম থার ৪*৪ উইথ ফুল এসি। আরে বাবুগিরী দেখানোর তো লোক চাই। ভালো লাগলো। কেও রেস্টুরেন্টে খাবে তার দিকে বাচ্ছারা জুল জুল করে তাকাবে।
     
     
    ছাতনা ? অবশ‍্য ছাতরা বলে কোনো জায়গা আছে শুনিনি। হতেও পারে। বাচ্চারা জুলজুল করে তাকাবে কেন? ওদেরও একদিন ডেকে নিয়ে খাওয়াতে পারতেন। আনন্দ সমাগত।
  • albert banerjee | ০২ জুন ২০২৬ ০০:২৪555284
  • হাঁটার
    হান্টার
  • প্রশ্ন | 2401:*:*:*:*:*:*:* | ০২ জুন ২০২৬ ০০:১৯555283
  • 'না হলে আমার মতো কিছু বুক হাঁটার তুলে নিয়ে গেছে।'
    - এর বাংলা অর্থ কী?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত