এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 45.*.*.* | ০৫ জুন ২০২৬ ০১:২৩555466
  • আপাতত ডিমকাণ্ড চলছে, সবাই খুব খুশী, খোরাক নিচ্ছে, চাওসেস্কুর সঙ্গীদের চতুর্দিকে দেখা যাচ্ছে, জনরোষে আকাশ ঢেকে গেছে, পোষ্যরা লেজ নাড়াচ্ছে। টুক করে এরপর কোথাও একটা গুলিকাণ্ড ঘটে যাবে।
  • | 45.*.*.* | ০৫ জুন ২০২৬ ০১:১৩555465
  • গতকাল পুরো খবরটা ছিল। লিংক দিয়েছিলাম, দিল্লী বাংলা সিনেমার পাশে দাঁড়াবে। স্ক্রীপ্ট লিখে দেবে।
  • r2h | 134.*.*.* | ০৫ জুন ২০২৬ ০১:১১555464
  • একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, আবাপতে স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারির খবরটায়ঃ

    " বুধবার টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী জানান, ফেডারেশনের আর কোনও অস্তিত্ব থাকবে না স্টুডিয়োপাড়ায়। দিল্লি থেকে তা নিয়ন্ত্রণ করা হবে। দিল্লির ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কনফেডারেশনের (কনফেডারেশন) আওতাভুক্ত হবেন টলিউডের সমস্ত কলাকুশলী। দুর্নীতিমুক্ত ইন্ডাস্ট্রি গড়তেই এই পদক্ষেপ বলে জানিয়েছিলেন পাপিয়া। "
  • | 45.*.*.* | ০৫ জুন ২০২৬ ০০:৪৩555463
  • মোটামুটি সবেরই ট্রেলার হয়ে গেছে, এনকাউন্টারটা বাদ আছে। পোষ্যদের খুব আনন্দ হবে।
  • | 45.*.*.* | ০৫ জুন ২০২৬ ০০:২৯555460
  • সেন্সাসেও চোট্টামি করছে। নেই - কে আছে বলে দেখাতে বলছে, গভঃ এর নাম খারাপ হয় সেসব লেখা যাবে না। টিনের চালকে সিমেন্টের বলে লিখতে হবে, বাথরুম বাড়িতে না থাকলে দূরে থাকলেও আছে লিখতে হবে।
  • . | ০৪ জুন ২০২৬ ২৩:৫৪555459
  • ওদিকে শওকত সাহেব বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন।
  • . | ০৪ জুন ২০২৬ ২৩:৫৩555458
  • ওনাকে লালবাজারে নিয়ে গেছে।
  • | 45.*.*.* | ০৪ জুন ২০২৬ ২৩:৪৭555457
  • শয়তানের দল, এটা যে না বুঝবে, বুঝতে হবে সেও একটি ইতর শ্রেণীর শয়তান। এখানেই আছে।
  • | ০৪ জুন ২০২৬ ২৩:২৯555456
  •  
    একদম বাঁদিকের জন রাজেশ মেহতা। বাঁদিক থেকে দ্বিতীয়জনকে তো চেনেনই। আচ্ছা, দুনিয়ার সব চোর জোচ্চোরদের সঙ্গেই এনার এত মাখামাখি কেন?

    ইনি শুধু ছবি তুলেই ক্ষান্ত থাকেননি। LIC-কে দিয়ে ইনভেস্ট করানো বাদেও ২৪শে মার্চ, ২০২২ এর ভারত সরকারের মিনিস্ট্রি অফ হেভি ইন্ড্রাস্টিজ-এর অফিশিয়াল সাইটে প্রকাশিত বিবৃতি অনুযায়ী পিএলআই স্কিমের আন্ডারে ইভিএস এবং গ্রিড স্টোরেজের জন্য 50 Gwh-এর ব্যাটারি ক্যাপাসিটির রিচার্জেবল ব্যাটারির ম্যানুফ্যাকচারিং প্রজেক্টে যে ৪টি কোম্পানি বিডিং এ জিতে টেন্ডার পেয়েছিল তার মধ্যে অন্যতম একটি কোম্পানি হল Rajesh Exports Limited। মিনিস্ট্রির অফিশিয়াল সাইটের বিবৃতি অনুযায়ী এই প্রজেক্টে ভারত সরকারের ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রায় ৪৫ হাজার কোটি টাকা। এখানে উল্লেখযোগ্য ব্যপার হল এই কোম্পানির এই বিষয়ে কোন পূর্ব অভিজ্ঞতা ছিল না।

    এবারে জোচ্চুরির টাকাটার পরিমাণটা আমাদের পারিপার্শ্বিকের পরিপ্রেক্ষিতে একটু বুঝে দেখি।

    পশ্চিমবঙ্গের ২ কোটি মহিলাকে ১৫০০ টাকা করে দিলে মাসে খরচ হয় ৩০০০ কোটি টাকা। বছরে ৩৬০০০ কোটি টাকা। ৩ বছরে ১ লক্ষ কোটি টাকার একটু বেশি। ১৫ লক্ষ কোটি টাকার জালিয়াতি মানে, হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রায় ৪৫ বছরের লক্ষ্মীর ভাণ্ডার গায়েব।
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৪ জুন ২০২৬ ২৩:২৬555455
  • পাপিয়া অধিকারী সকালে ছেলে পাঠাননি, মহিলা মোর্চাও পাঠাননি, হয়ত কিছু ডিম পাঠিয়েছিলেন। তাতেও কিছু হল না বলে রাতে মহিলা দিয়ে অভিযোগ করিয়ে গ্রেপ্তার করানো হল হয়ত।

    না না, কেন কী কারণ খুঁজবেন না, জানবেন সবই আইটি সেলের ভাতাখোর মহীয়সীদের খুশী করার জন্য।
  • ওদিকে | 2401:*:*:*:*:*:*:* | ০৪ জুন ২০২৬ ২৩:১৩555454
  • ইটাহারের বিধায়ক বলছেন, “এখনও অনেকে বলছেন, দিদির কাছে ফিরে আসব। দিদির নেতৃত্বে লড়াই হবে। এমনকী ঋতব্রত-শিবির নতুন করে দল গড়তে গেলে, অনেকেই সমর্থন করবে না বলে দাবি করেছে।

    তাঁরা বলছেন, নেত্রীকে অনুরোধ করে ফিরে যাব। নেত্রী রাস্তায় নামলে সবাই যোগ দেবে বলেও মন্তব্য করেন তিনি।"

    একই দাবি করেছেন এই পর্যায়ে প্রথম থেকে মমতা বন্দ্য়োপাধ্যায়ের পাশে থাকা বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। শুরু থেকেই কালীঘাট শিবিরের নেতৃত্ব মেনে চলছেন তিনি। কুণাল বলেন, “আমার সঙ্গে চারজনের কথা হয়েছে। সবিস্তার কথা হয়েছে তাঁদের সঙ্গে। একাধিক বিধায়ক বলছেন, তাঁদের ভুল বোঝানো হয়েছে। অনেকে মামলা থেকে মুক্তি পেতে সই করেছেন। তাঁরা মনেপ্রাণে শোভনদেবকে চান। তাঁরা বলছেন, এত বড় বেইমানি করতে পারব না।”
     
    - টিভি ৯ বাংলা
  • হেহে | 45.*.*.* | ০৪ জুন ২০২৬ ২২:৪৩555453
  • এখেনেও ফেক নারীবাদীদের জন্য মহিলা যুক্ত।
  • . | ০৪ জুন ২০২৬ ২২:৪০555452
  • এদিকে নিউ আলিপুর থানায় স্বরূপ বিশ্বাসকে অ‍্যারেস্ট করে আনা হয়েছে।
  • . | ০৪ জুন ২০২৬ ২২:৩৮555451
  • হ‍্যাঁ
  • X | 103.*.*.* | ০৪ জুন ২০২৬ ২২:০৯555450
  • মানে পার্সিপোলিস এর লেখিকা তো?
  • . | ০৪ জুন ২০২৬ ২২:০৪555449
  • দুঃখের খবর। মাত্র ৫৬ বছর বয়স হয়েছিল।স্বামীর মৃত‍‍্যুর দুঃখেই এত তাড়াতাড়ি চলে গেলেন।
  • b | 117.*.*.* | ০৪ জুন ২০২৬ ২১:৪২555448
  • মারিয়ান সত্রপি চলে গেলেন।
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৪ জুন ২০২৬ ২১:৩৯555447
  • জালি কোম্পানিতে এল আইসির ১০ % স্টেক গুঁজে পাবলিকের টাকা চুষে সে টাকায় লালমূলোর চাষ করছে আর একদল মূলোচোষা তৈরী করছে।
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৪ জুন ২০২৬ ২১:২৬555446
  • দেশে নানারকমের ক্ষোভ, চোট্টাগুলো উইপ্রোতে কনভার্শনের গপ্প বার করছে।
  • o | 2001:*:*:*:*:*:*:* | ০৪ জুন ২০২৬ ২১:২১555445
  • রেজাল্টের এক মাস পরে ভাইপোর হুমকিগুলোর ভিডিও আবার দেখা, আর এপাড়ার দুই সৈকতের বিজেপিকে উড়িয়ে দেওয়া বাকতাল্লা ফিরে পড়া - আঃ কি বিনোদন!
  • . | ০৪ জুন ২০২৬ ১৮:৪৬555444
  • সওকত নদীচোর। এটা লেটেস্ট।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ০৪ জুন ২০২৬ ১৮:৪০555443
  • ল্যাঞ্জাবাবু বরং একটা গান শুনুন :-)
     
     
     
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৪ জুন ২০২৬ ১৭:১৬555442
  • চোরপ্রধান টাকা না তুললে আর এইসব স্ক্যামগুলো না হলে লালমূলোর চাষ হবেই বা কী করে আর সদ্ভক্ত এনারাইরা ওয়াইন ভাতাই বা পাবে কী করে ?
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৪ জুন ২০২৬ ১৫:৫৬555441
  • আদানিপুত্রকে ডেকে এনে ৫ বছরের জন্য মূলোর বাবল ঝোলানো হয়েছে। হাজার হাজার কোটি টাকার আদানিমূলো।
  • albert banerjee | ০৪ জুন ২০২৬ ১৪:৫৫555440
  • নোট বন্দি মনে পড়ে ? কালি কে বেচলো? কাগজ কে বেচলো? কোন গাণিতিক মডেল ফলো করে ২০০০ টাকার নোট বাজারে ছাড়া হলোআবার তুলেও নেয়াও হলো? ওই সময় কারা একমাত্র অনলাইন টাকা ট্রান্সফার করেছে? তার নাম তার বিদেশী পার্টনারের নাম ও সংস্থা? কোন কোন কোন দেশ থেকে টেকনোলজি কেনা হয়েছে? কোনো হিসাব দেওয়া হয় নি।
     
    যাস্ট একটা প্রশ্ন
    জ্যাকমা এই ভদ্রলোকের কি হলো?
    Alibaba Group Holding Limited (NYSE: BABA, HKEX: 9988)
  • albert banerjee | ০৪ জুন ২০২৬ ১৩:২৩555438
  • ১৫.১৫ লক্ষ কোটি টাকার মেগা-কেলেঙ্কারি? রাজেশ এক্সপোর্টসের ব্যালেন্স শিটে এমন কী খেলা চলছিল যা পুরো বাজারকে নাড়িয়ে দিয়েছে? রাজেশ এক্সপোর্টস মামলাটি এখন আর শুধু একটি কোম্পানির গণ্ডগোলকে নয় এর ফলাফল পুরো ভারতীয় শেয়ার বাজার, অডিট ব্যবস্থা, ব্যাংকিং তদারকি এবং কর্পোরেট গভর্নেন্স কাঠামোর উপর একটি বিশাল প্রশ্নচিহ্নে পরিণত করেছে। সেবি (SEBI) গহনা ও সোনা ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টসের বিরুদ্ধে বেশ কয়েক বছর ধরে তাদের আয়ের পরিসংখ্যান ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর অভিযোগ করেছে। এটি কোনো সামান্য অভিযোগ নয়। এর সাথে জড়িত টাকার পরিমাণ প্রায় ১৫.১৫ লক্ষ কোটি টাকা। অন্য কথায়, অঙ্কটা এতটাই বিশাল যে এর তুলনায় বেশ কয়েকটি রাজ্যের বার্ষিক বাজেটনগণ্য মনে হবে। প্রশ্নটি সরাসরি: যদি কোম্পানির ব্যালেন্স শিটে এত বড় খেলা চলছিল, তাহলে অডিটররা কী করছিলেন? ব্যাংকগুলো কী দেখছিল? বোর্ড কেন হস্তক্ষেপ করেনি? এবং বাজার নিয়ন্ত্রক সংস্থার বিষয়টি আঁচ করতে এত সময় লাগল কেন? বিদেশি কোম্পানির নামে ব্যবসার পাহাড়। সেবির মতে, রাজেশ এক্সপোর্টস তার মোট আয়ের ৯৭ থেকে ৯৯ শতাংশ বিদেশি সহযোগী সংস্থা থেকে এসেছে বলে দেখিয়েছে। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামটি হলো সুইজারল্যান্ড-ভিত্তিক ভ্যালক্যাম্বি এসএ। এখানেই ঘটনাটি সন্দেহজনক হয়ে ওঠে। কাগজে-কলমে, রাজেশ এক্সপোর্টস ভ্যালক্যাম্বি এসএ-কে এমনভাবে উপস্থাপন করেছিল যেন কোম্পানির আসল ব্যবসা সেখান থেকেই পরিচালিত হচ্ছে। কিন্তু যখন ভ্যালক্যাম্বি এসএ এর হিসাব পরীক্ষা করা হয়, তখন চিত্রটি মেলেনি। সহজ কথায়: ভারতে অবস্থিত একটি কোম্পানি তার বিদেশি সহযোগী সংস্থা থেকে বিপুল পরিমাণ আয়ের দাবি করছিল, কিন্তু সেই বিদেশি কোম্পানির নিজস্ব নথিপত্র সেই দাবিকে সমর্থন করছিল না।
  • দীপ | 2402:*:*:*:*:*:*:* | ০৪ জুন ২০২৬ ১৩:১৫555437
  • ইতরেরা হিন্দুস্কুল সংক্রান্ত প্রতিবেদনটাও মুছে দিয়েছে!
    তথ্যনিষ্ঠ আলোচনায় খুব সমস্যা হয়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত