এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৫ জুন ২০২৬ ২১:১৪555496
  • মাঝখান থেকে ক্যান্টিনের বাংলা আহার হয়ে গেল। তাও ভাল, ডবল ইঞ্জিনরা আহারম বলেনি।

    আহারমে অশ্বডিম্বম।
  • সনাতনী নারী | 219.*.*.* | ০৫ জুন ২০২৬ ২০:৫২555495
  • ডিম ছুঁড়লে আমি কি মজা যে পাই! ও ও লাভলি বলে উঠি।
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৫ জুন ২০২৬ ২০:৫০555494
  • ভাতাজীবী মেয়েমানুষদের বাদ দিয়ে ভাতাজীবী মন্ত্রীমানুষ তো চালু করেছে !
  • হেঁয়ালি | 49.*.*.* | ০৫ জুন ২০২৬ ২০:৪১555493
  • ডবল ইঞ্জিন হলে ওরকম দিল্লি ডেইলি প্যাসেঞ্জারি করতে হয়। আর ৫ টাকায় মাছ ভাত পাওয়া যাচ্ছে বলে ডিম এখন উদ্বৃত্ত। আড়ালে ডেকে ছুঁড়ব বললেই সেই স্টক থেকে ফ্রিতে দিচ্ছে।
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৫ জুন ২০২৬ ২০:১৫555492
  • (ঘোড়ার) ডিমের মন্ত্রীসভা হয়ে আছে এখনো, মন্ত্রী আছে, দপ্তর নেই। ওহঃ, এ ব্যবস্থায় কী যে সুখ। দিল্লী শিখিয়ে না দিলে দপ্তরও ঠিক হয় না। সিএম আর সভাপতি, শুধু দিল্লী ঘোরা আর খোকা খুকুদের জন্য কন্ডোমের খেলা।
  • গুচ পেত্যয় | 2601:*:*:*:*:*:*:* | ০৫ জুন ২০২৬ ১৯:৫২555491
  • ভাই গুচ-র ভাটে তো জেঞ্জিদের পারফর্মেটিভ আঁতলামি, স্বনামধন্য ও নামহারা দক্ষিণপন্থীদের বিষোদ্গার, তারকাটা পাগলের তুর্কীনাচন আর কচিকবির সান্ধ্য বায়ুসেবন ছাড়া কিচুই দেখি না। আর দীপ আছেন। গুরুর একনিষ্ঠ স্প্যামার। বিষিয়ে দিয়েছেন দায়িত্ব নিয়ে।

    স্বয়ং সম্পাদক ফেসবুকে লেখেন, ইউটিউবে বক্তব্য রাখেন, বাংলা বাজারের আলোচনায় যান। গুচতে ওঁর পদচিহ্ন পড়ে না।
    একমাত্র ভালো ব্যাপার যে বুলবুলভাজাতে মাঝেসাঝে দুএকটা ভালো লেখা দেখি। আজকে অদিতি দাশগুপ্তর লেখাটি বেশ, এর আগে বেবী সাউয়ের প্রবন্ধটি ভালো। আর নিয়মিতদের মধ্যে হীরেনবাবু, শারদা, দময়ন্তী আর প্যালারামের লেখা পড়ার মত। আর সব বেশির ভাগ টই ট্র্যাশ।

    আর পাঠ - ভালো উদ্যোগ। যদিও সেটা সাইটের বাইরেই। সাইটের অডিয়েন্স আর ইউটিউবের অডিয়েন্স সম্ভবতঃ আলাদা।
  • Deb | 2405:*:*:*:*:*:*:* | ০৫ জুন ২০২৬ ১৯:৩৩555490
  • ওদিকে :
    ইটাহারের বিধায়ক বলছেন, “এখনও অনেকে বলছেন, দিদির কাছে ফিরে আসব। দিদির নেতৃত্বে লড়াই হবে। এমনকী ঋতব্রত-শিবির নতুন করে দল গড়তে গেলে, অনেকেই সমর্থন করবে না বলে দাবি করেছে।
     
    তাঁরা বলছেন, নেত্রীকে অনুরোধ করে ফিরে যাব। নেত্রী রাস্তায় নামলে সবাই যোগ দেবে বলেও মন্তব্য করেন তিনি।"
     
    একই দাবি করেছেন এই পর্যায়ে প্রথম থেকে মমতা বন্দ্য়োপাধ্যায়ের পাশে থাকা বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। শুরু থেকেই কালীঘাট শিবিরের নেতৃত্ব মেনে চলছেন তিনি। কুণাল বলেন, “আমার সঙ্গে চারজনের কথা হয়েছে। সবিস্তার কথা হয়েছে তাঁদের সঙ্গে। একাধিক বিধায়ক বলছেন, তাঁদের ভুল বোঝানো হয়েছে। অনেকে মামলা থেকে মুক্তি পেতে সই করেছেন। তাঁরা মনেপ্রাণে শোভনদেবকে চান। তাঁরা বলছেন, এত বড় বেইমানি করতে পারব না।”
    - টিভি ৯ বাংলা
     
    ========== ******** =========******=======
     
    বের্থা আশা মত্তে মত্তেও মরে না!
     
    এরকম একটা অদ্ভুত মরীচিকার বুদ্বুদে, আত্মপ্রত্যাখানের বেলুনে একটা গোষ্ঠী বাস করতে পারে, গুচতে না এলে তা পেত্যয়ই হইত না। সিরিয়সলি।
  • . | ০৫ জুন ২০২৬ ১৯:০৮555489
  • বেডরুম সিরিজ চলছে।
  • . | ০৫ জুন ২০২৬ ১৯:০৪555488
  • কুরুচি সংঘ ক্লাব লাইভ এখন টিভিতে।
  • ~L~ | 45.*.*.* | ০৫ জুন ২০২৬ ১৮:৫০555487
  • মানালি একটা করে কমলকুমারের গল্প পড়ে উঠে একটা করে পাঠপ্রতিক্রিয়া লিখে রাখতে পারে তো টইতে। এমনিতেই লোকে পড়ে না। সে যখন পড়ছেই। কোনো কোনোটা পড়তে পড়তে কঠিন লাগলেও লিখতে লিখতে এগোতে পারে।
  • Srimallar Speaks | ০৫ জুন ২০২৬ ১৬:৫৮555486
  • আজ বিকেলটা বেশ অন্য রকম। বৃষ্টি হওয়ার পরে। আবছা হলুদ আর সবুজ ঘাসে মোড়ানো যেন!
  • . | ০৫ জুন ২০২৬ ১৬:০৬555485
  • "নূন্যতম" আবার কেমন শব্দ?
  • . | ০৫ জুন ২০২৬ ১৬:০৫555484
  • হ‍্যাঁ, কলেজ স্ট্রিটের বইয়ের দোকানের উচ্ছেদ নিয়ে কদিন খুব গুজব রটনা চলছিল, বিশেষ করে রাতের দিকে নেশা টেশা করে একেবারে এক্সট্রিম।
  • . | ০৫ জুন ২০২৬ ১৬:০২555483
  • ববিদা ইস্তফা দিলেন "সসন্মানে"।
  • Manali Moulik | ০৫ জুন ২০২৬ ১৫:৫৬555482
  • বইপাড়ায় উচ্ছেদ হচ্ছে না। পুর কমিশনার জানিয়ে দিয়েছে। কিছু বইয়ের দোকানপত্র যা ফুটপাথে জায়গা জুড়ে বসার কারণে অসুবিধা হয় পথচারীদের (অমূল‍্য রত্নগুলি এখানেই থাকে, বিনয় ঘোষের 'বাদশাহী আমল' এরকম একটা থেকেই খপাৎ করে তুলে নিয়েছিলাম কৈশোরে) সেগুলো ভিতরে সরে বসবে। কিন্তু কলেজ ষ্ট্রীটে কোনোপ্রকার হকার উচ্ছেদ হবে না।
     
     
    আনন্দে সবাই কমলকুমার পড়তে শুরু করুন। ইওও....
  • albert banerjee | ০৫ জুন ২০২৬ ১৩:১১555481
  • হযেছে
    হয়েছে
  • albert banerjee | ০৫ জুন ২০২৬ ১৩:০৯555480
  • মাননীয় স্বপন দাশগুপ্ত মহাশয়
    (Member of the West Bengal Legislative Assembly)
    মাননীয় আপনি শুধু B.J.P নয় ট্রটস্কিবাদী হিসাবেও নাকি পরিচিত।
    [প্রাথমিকভাবে ট্রটস্কিবাদে আকৃষ্ট পরে ইংল্যান্ডে থাকাকালীন থ্যাচারপন্থী হয়ে ওঠেন।*]
    আমি নিজে ট্রটস্কিবাদী এবং ভারতে যে মূল সমস্যা গুলো দেখা যায় এর সাথে আপনি ও আশা করছি একমত হবেন
     
    ১. ব্যাংক, বীমা, এবং বৃহৎ শিল্পের জাতীয়করণ।
    ২. ভূমি সংস্কার ও কৃষি সমবায় গঠন।
    ৩. নারী শ্রমিকদের সমান মজুরি ও কাজের সমান সুযোগ।
    ৪. বেকারত্ব দূরীকরণ ও কর্মের গ্যারান্টি।
    ৫. বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা ও নূন্যতম খাবারে যোগান।
     
    এই সমস্যা সমাধানের জন্য আপনিকি চেষ্টা করবেন? যদি করেন তাহলে SOP টা কি হবে তা কি পাবলিকলি প্রকাশ করবেন? যদি না করেন তাহলে বলবেন কি কারণে এই মৌলিক সমস্যা গুলো এড়িয়ে যাচ্ছেন ?
    না কি সাবাল্টার্ন স্টাডিজ এর উপর একজন লেখক নিজেই ................
    “Adivasi Politics in Midnapur, c. 1760-1924” (সাবাল্টার্ন স্টাডিজ IV, রণজিত গুহ সম্পাদিত, ১৯৮৫), এখানে ​​​​​​​আপনার ​​​​​​​লেখা ​​​​​​​টা ​​​​​​​আছে।
     
    জিস্ট
    [এখানে আপনি পশ্চিমবঙ্গের মেদিনীপুর (বিশেষ করে জঙ্গল মহল অঞ্চল — গড়বেতা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম ইত্যাদি) এর আদিবাসী (প্রধানত সাঁওতাল, মাহাতো, ভূমিজ প্রভৃতি) রাজনীতির স্বায়ত্তশাসিত ঐতিহ্য ও প্রতিরোধের ইতিহাস তুলে ধরেন। এবং দেখান যে, এই অঞ্চলের আদিবাসী রাজনীতি শুধু গান্ধীবাদী/জাতীয়তাবাদী আন্দোলনের অংশ নয়, বরং তার থেকে আলাদা, স্বতন্ত্র একটি ধারা — যা উপনিবেশিক শাসন, জমিদারি শোষণ, দিকু (বহিরাগত) শোষক ও বাণিজ্যিক বেনিয়া গিরির বিরুদ্ধে সংঘটিত হয়েছে। এবং অভিজাত জাতীয়তাবাদী ও ঔপনিবেশিক ইতিহাসচর্চার সমালোচনা করেন, কারণ এই ইতিহাসচর্চা আদিবাসী বিদ্রোহগুলোকে “আদিম,” “স্বতঃস্ফূর্ত,” বা “অপরাধমূলক” বলে খারিজ করে দেয়। এর পরিবর্তে, আপনি প্রান্তিক আদিবাসীদের সচেতন রাজনৈতিক সক্রিয়তা, সংগঠন এবং স্বায়ত্তশাসিত রাজনৈতিক সংস্কৃতিকে তুলে ধরেন।] এবং উপরোক্ত ৫ টি সমস্যা কে মৌলিক সমস্যা ধরে নিয়েই আপনার কাজ আরম্ভ হযেছে কিছু মনে পড়ে ?
  • সনাতনী মহিলা | 219.*.*.* | ০৫ জুন ২০২৬ ১৩:০১555479
  • তোমাদের দেশে বড্ডো করাপশন। আমি সুইস ব্যাংকে টাকা রাখি সুইস ঘড়ি পরে ঘুরিফিরি আর শওকত সাহেবের মজা দেখি। মদনার বাড়ি পুলুশ গেচে কি মজা কি মজা। তোমরা মোদিজিকে এতো হিংসে করো কেনো? গ্লিসেরিন সোপ দোব?
  • বিপজ্জনক | 2001:*:*:*:*:*:*:* | ০৫ জুন ২০২৬ ১২:২৬555478
  • দেশে খাবারের দাম ইচ্ছেখুশিমতো বাড়ানোর যে অধিকার আদানি একচেটিয়া নিয়ে নিল এটা যে কি প্রচণ্ড বিপজ্জনক! কালই এসব সাইলো তে আগুন লাগার পোকা লাগার নষ্ট হওয়ার ভুয়ো খবর দিয়ে, শস্য অন্য গোপন সাইলোতে সরিয়ে, দাম বাড়িয়ে মজুতদারি কালোবাজারি শুরু হবে।
    আগামী লোকসভা নির্বাচনে বা তার মধ্যে কেন্দ্র থেকে বিজেপিকে সরানো না গেলে ভারত যে কোন অতলে চলেছে তার কিনারা পাওয়া দুষ্কর। কংগ্রেস রাজ্যে রাজ্যে ঠিকঠাক সংগঠন করে মরিয়া হয়ে না ঝাঁপালে এখন তো সিজেপিকেই আঁকড়ে ধরতে হবে মনে হচ্ছে।
  • প্রাণের চাড্ডিরা | 219.*.*.* | ০৫ জুন ২০২৬ ১১:৫৯555477
  • আছি আছি এখন আমি দিদি ভাইপোর মজা লুটছি। অন্নপূর্ণা ফর্ম ভরতে গিয়ে কতো মহিলা বাদ পড়ছে ভাবতে কি মজাই লাগছে।
  • albert banerjee | ০৫ জুন ২০২৬ ১১:৪৮555476
  • ১০,০০০ কোটি টাকার দুর্নীতি?
     
    প্রধানমন্ত্রীর দক্ষতা উন্নয়ন প্রকল্পের ব্যয়: ১০,০০০ কোটি।
    প্রশিক্ষণ দেওয়া হয়েছে: ৯৫ লাখ
    ভুয়া : ৯০ লাখ
    সময় কাল :২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে
    সিএজি রিপোর্টে প্রকাশ পেয়েছে যে ফর্মগুলিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত নথিভুক্ত করা হয়নি। এমনকি ৫ লক্ষ ফর্মের মধ্যে ৫২,০০০ ফর্মে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল।
    [{(৯৫ - ৯০)/৯৫}*১০০ ] = ৫.২৬ % আসল
    কোথায় আমার প্রাণের চাড্ডিরা ?
  • albert banerjee | ০৫ জুন ২০২৬ ১১:৩১555475
  • "পরিস্থিতি বেশ গুরুতর। হাসপাতালে আমাদের কাছে বড়জোর এক বা দুই দিনের ওষুধ অবশিষ্ট আছে। রোগীরা মরিয়া হয়ে নিজেরাই ওষুধ খুঁজছেন এবং জোগাড় করার চেষ্টা করছেন," বলেছেন স্যার গঙ্গা রাম হাসপাতালের মেডিকেল অনকোলজি বিভাগের চেয়ারম্যান ডঃ শ্যাম আগরওয়া। এই ওষুধগুলি ফুসফুস, ডিম্বাশয়, জরায়ুমুখ, স্তন, মুখগহ্বর, খাদ্যনালী, অণ্ডকোষ এবং পিত্তথলির ক্যান্সারসহ বেশ কিছু সাধারণ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। @timesofindia
  • albert banerjee | ০৫ জুন ২০২৬ ১১:০৯555474
  • বুধবার মালভিয়া নগরের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দিল্লি পুলিশ।
    ভারতে কোন রাজ্যের আইনে এই রকম আবাসিক স্থল বানানোর অনুমতি আছে? এই গুলো বুলডোজার দিয়ে ভাঙা হবে তো?
  • albert banerjee | ০৫ জুন ২০২৬ ১০:৫৬555473
  • গণবন্টন ব্যবস্থার জন্য দেশে শস্য সংরক্ষণের সর্বোত্তম উপায় বের করার লক্ষ্যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এফসিআই) ২০,০০০ কোটি টাকার সাইলো কর্মসূচি [২০২২ সালের এপ্রিল ২৬ থেকে প্রথম ফেজের টেন্ডার *] চালু করা হয়েছিল।কিন্তু এই উদ্দেশ্যে পরিকল্পিত হাজার হাজার কোটি টাকার চুক্তিগুলো এখন মাত্র দুটি কোম্পানির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
    এফসিআই-এর 'হাব অ্যান্ড স্পোক' সাইলো কর্মসূচির দুই পর্যায়ের ১৩৪টি সাইলোর মধ্যে ১১০টির জন্য আদানি এগ্রি লজিস্টিকস লিমিটেড এবং লিপ ইন্ডিয়া ফুড অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেড চুক্তি পেয়েছে। এগুলোর মোট মূল্য ১৬,৫০০ কোটি টাকারও বেশি। মোট ৬০ লক্ষ মেট্রিক টন শস্য সংরক্ষণের ক্ষমতার মধ্যে প্রায় ৪৬.৫ লক্ষ মেট্রিক টন শস্য এই দুটি কোম্পানির সাইলোতে সংরক্ষণ করা হবে।
    মজার ব্যাপার হলো, এফসিআই নিজেই প্রথমে একটি একক কোম্পানির সমস্ত প্রকল্প অধিগ্রহণ করা ঠেকাতে একটি 'একচেটিয়া বিরোধী' ধারা প্রস্তাব করেছিল। তবে, ২০২২* সালের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে নীতি আয়োগ এবং অর্থনৈতিক বিষয়ক বিভাগ এই শর্তের বিরোধিতা করে যুক্তি দেয় যে, বাজারকে তার স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত এবং এই ধারাটি বাতিল করা হয়।
    এর পরপরই আদানি প্রথম পর্বের দ্বিতীয় রাউন্ডের সমস্ত টেন্ডার জিতে নেয়। দ্বিতীয় পর্ব শুরু হতে হতে চিত্রটি প্রায় স্পষ্ট হয়ে যায় যে আদানি এবং লিপ ইন্ডিয়া ভারতের বৃহত্তম আধুনিক শস্য সংরক্ষণ প্রকল্পের নিয়ন্ত্রণ নিশ্চিত করে ফেলেছে।
    Newslaundry 29/05/2026

     
  • X | 103.*.*.* | ০৫ জুন ২০২৬ ১০:৫০555472
  • দারুণ @ :।: দিলীপ'দা কে গিয়ে বললে হয় - মহোৎসব চালু করতে - কিন্তু বিদেশি গোরু তো আবার অ‍্যান্টি ;)
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০৫ জুন ২০২৬ ০৫:৪২555471
  • *দ্বিতীয় মঙ্গলবার
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০৫ জুন ২০২৬ ০৩:৩৩555469
  • উনিজি নাকি!?
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০৫ জুন ২০২৬ ০৩:২৮555468
  • সরি চাই অজ্ঞতার জন্য। কে "উনি"?
  • X | 103.*.*.* | ০৫ জুন ২০২৬ ০১:২৭555467
  • রাজেশ মেহতা ও তার পাশে সেই উনি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত