এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ০৭ জুন ২০২৬ ২৩:০৩555586
  • ডট কথাটা নুন্যতম আমার ভুল
    kk | 2607:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ২২:৫১ থ্যাংক ইউ। আর একমাত্র আপনার ঊদ্দেশ্যেই কথা বলতেই পারেন। আমি বানান ভুলের দিকে লক্ষ দি নি ভেবে ছিলাম "নুন্যতম বাঁচার অধিকার" এই কথাটার সংজ্ঞা কি হতে পারে সেই নিয়ে আলোচনা করছি, তাহলে এবার "নুন্যতম বাঁচার অধিকার" কথাটাকে সংজ্ঞায়িত করার প্রচেষ্টা শুরু হোক সবার মতামতের অপেক্ষায় থাকলাম।
  • b | 2402:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ২২:৫৮555585
  • "ন্যূনতম" : ওটা সম্ভবতঃ টাইপো।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ২২:৫১555584
  • অ্যালবার্ট,
    এই পোস্টটা একমাত্র আপনার ঊদ্দেশ্যে বলা তা নয়। এটা জেনেরাল অবজার্ভেশন। এখানে ভাটের পাতাতেও (বা এমনি রিয়াল লাইফেও) আগে হয়েছে, সেসব তো এখন টাইম স্ট্যাম্প খুঁজে এনে আবার তোলা মুশকিল। তবে এখন যেটা আমার মনে হলো, ডট একাধিকবার আপনাকে জিজ্ঞেস করছেন "নুন্যতম" কথাটার মানে কী (আপনার লেখাতে নুণ্যতম শব্দটাও পড়লাম)। কিন্তু আপনার ফিরতি পোস্টে, যেটা আপনি ডটের নাম করেই অ্যাড্রেস করেছেন তাতে ঐ প্রশ্নের উত্তর দেখলাম না। আপনি আপনার অন্য একটা বক্তব্য জানিয়েছেন সেটাই শুধু দেখতে পেলাম।
  • albert banerjee | ০৭ জুন ২০২৬ ২২:৪৬555583
  • বললঃ
    বললে
  • albert banerjee | ০৭ জুন ২০২৬ ২২:৪৫555582
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ২২:৩৮ একটু বিস্তারিত বললঃ ভালো হয়
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ২২:৩৮555581
  • আজকাল এই জিনিষটা অনেক মানুষকেই করতে দেখছি -- একটা প্রশ্ন করলে সম্পূর্ণ অন্য প্রশ্নের উত্তর দেওয়া। এটা কি ফোকাসের অভাব? না অন্য কিছু?
  • albert banerjee | ০৭ জুন ২০২৬ ২২:৩৪555580
  • বিগ কোশ্চেন ডট অনেক মডেল আছে তবে আমি হ্যাপিনেস ইনডেক্স টা প্রেফার করি। একটা ক্রিটিক্যাল পয়েন্ট বলতে পারি যে অবস্থায় মানুষরাজনীতি করবে শ্রেণিশত্রু ভিত্তিতে নয়।
  • . | ০৭ জুন ২০২৬ ২২:১৬555579
  • "নুন্য তম" মানে কী?
  • albert banerjee | ০৭ জুন ২০২৬ ২১:৪১555578
  • পেজ ১০১।
    এই গুড লাইফ টা কি
    আমি একদমই দাবীকরতে চাইছি না তাদের মধ্যে সব ভালো ছিল। ডাইনি সন্দেহে মানুষ খুন করা ছিল। চুড়ান্ত রাজতন্তের প্রকাশ ছিলো এর কারন হিসাবে এবং সময়ের চাহিদায় আপনারা ভেবেছিলেন এবং খুব ঠিক ভাবেই ভেবে ছিলেন যে নুন্য তম বাঁচার অধিকার প্রত্যেককে দিতে হবে। এবং মানুষদের আতংকিত করা বন্ধ করতে হবে। কারণ আশঙ্কিত মানুষ দল গড়ে। সে দলে প্রথমে দিশাহারা কাজ কর্ম হয়। আপনি নাস্তিকতার প্রচার করতে গিয়ে কোনো বুড়ি দিদিমার তুলশি মঞ্চ টাকে ভেঙে দিতে পারেননা। তাতে ভগবান আছে না নেই তার উত্তর মিলবে না, কিন্তু যে বুড়ি দিদিমা আপনার জন্য পুরোপুরি স্বাত্বিক ভাবে যে নাড়ুটা বানিয়ে রেখে দিতেন এবং আপনাকে বলতেন আরে মিষ্টি মনে করে খেয়ে নে তিনি নিজেকে শেষ করে দেবেন হয়তো। তুলশি মঞ্চ টা দিদিমারে নুণ্য তম বাঁচার অধিকার এরমধ্যে একটা ছিল
    নাস্তিকতার উদহারণ টা দিলাম কারণ কোনো বিশেষ ধর্মের নাম করতে চাই না।
    আর নাস্তিক দের মুন্ডু কাটা ছাড়াও অনেক কাজ আছে।
  • albert banerjee | ০৭ জুন ২০২৬ ২১:০২555577
  • Adivasi Politics in Midnapur, c. 1760-1924 | 49.*.*.* | ০৭ জুন ২০২৬ ২০:৫২৫ থ্যাংক ইউ পিডিফ টা ছিল না
  • albert banerjee | ০৭ জুন ২০২৬ ২০:৫৬555576
  • X | 2402:*:*:*:*:*:*:* থ্যাংক ইউ শুধরে দেবার জন্য। টাইপো বলে পাস্ কাটাবো না। আমার নজর দেওয়া উচিত ছিলো।
  • Ranjan Roy | ০৭ জুন ২০২৬ ২০:২৮555573
  • অ্যালবার্ট বাবুর লেখায় বিধায়ক তথা অধ্যাপক দাশগুপ্ত মশাইয়ের প্রাক্তন ট্রটস্কিবাদী সংযোগ এবং রণজিৎ গুহ সম্পাদিত সাব-অল্টার্ন স্টাডিজ এর কোন খন্ডে ওনার লেখা একটি প্রবন্ধ প্রকাশিত হওয়ার খবর পড়ে পুরো ব্যোমকে গেলাম।
     
    যদি একটু বিস্তারিত লেখেন!
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ১৮:৫১555572
  • বাঈজী টাইপ কালচারটা ভালোই ছিল। বেশ রোম্যান্টিক। সাহেবরা এসেই সব ওলট পালট করে দিল। সাধারন ভিখারীগুলোও টাকা পয়সা দিয়ে সেবা নিতে আরম্ভ করল। সেই জমিদারি স্ট্যান্ডার্ডটাই পড়ে গেল। কতই তো ভাল ছিল,
     
    'রমেন বাবু রমেন বাবু আমাকে ছেড়ে যাবেন না। আপনি আসলে এই পতিতালয় প্রানে ভরে ওঠে। আপনি ছাড়া আমাকে দেখার মত আর কে আছে? শেষে কি আমাকে পথে গিয়ে বসতে হবে!'
    আর এখন?
    'বল মাগি তোর রেট কত?'
    ......সেই রোম্যান্টিক ব্যাপারটাই নষ্ট হয়ে গেছে।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ১৮:৩৮555571
  • আর যাদের বাগান বাড়ির সুখ উপভোগ করার সৌভাগ্য হচ্ছে না। তারা আপাতত শরৎচন্দ্র টাইপ লেখালেখি পড়ে। দুধের স্বাদ ঘোলে মেটান।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ১৮:১১555570
  • এই রকম পরিবেশে বাগান বাড়িতে বসে ঠুমরি, টপ্পা হবে। বাঈজী নাচবে। তবেই তো আসল মজা। টিপিকাল বাঙালি জমিদারিআনা।
     
  • Manali Moulik | ০৭ জুন ২০২৬ ১৭:০৩555569
  • এইসময়ে মেঘমল্লার রাগ শুনতে হয় আর মনে বেজে ওঠে মেঘদূতম্ কাব‍্যের চরণ
    আষাঢ়স‍্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্টসানুং।
    বপ্রক্রীড়া পরিণত গজ প্রেক্ষণীয়ং দদর্শ।।
     
    জনকতনয়ার স্নানে পবিত্র রামগিরি আশ্রমের স্নিগ্ধতরুচ্ছায়াতলে যেতে পারলে সত‍্যিই ভালো লাগতো। এক অনন‍্য আশ্লেষে মন ভরে ওঠে। জানলার পাশ থেকে সরতে ইচ্ছে করে না।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৭ জুন ২০২৬ ১৬:৩৬555568
  • ঝড়বৃষ্টি মাঝে মাঝে থামছে মাঝে মাঝে শুরু হচ্ছে। তবে আবহাওয়াটা দুর্দান্ত লাগছে।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৭ জুন ২০২৬ ১৬:৩৬555567
  • প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যে ভীষণ পুরোনো একটা বাড়ির মধ্যে বসে আছি এখন।
  • Srimallar Speaks | ০৭ জুন ২০২৬ ১৬:০৯555566
  • হেঁয়ালি | 49.*.*.* | ০৭ জুন ২০২৬ ১৬:০৫
     
    সে আর বলতে! smiley
  • হেঁয়ালি | 49.*.*.* | ০৭ জুন ২০২৬ ১৬:০৫555565
  • বর্ষাকালে তো বৃষ্টিই হয়। বরফ পড়লে জানাবেন।
  • Srimallar Speaks | ০৭ জুন ২০২৬ ১৫:১৯555563
  • কী ভীষণ মেঘ করেছে! বৃষ্টি এলো ব’লে...
  • রাগা শুনুন :) | 2401:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ১৪:৫৫555561
  • নিন, গান নয় এমন রাগা শুনুন :)
     
     
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ১৩:০৯555560
  • অ্যালবার্টবাবুর সাথে সম্পূর্ণ একমত।
     
    ইন ফ্যাক্ট - " আজ রেপ মানে রুলিং পার্টির লায়াবিলিটি যা ওই পার্টিবিরোধী থাকা কালীন ছিল asset. তাই আজ তিনি বিরোধিতা করতে পারবেন না। এবং তাকে বলা যেতেই পারে আপনি আপনার দাযিত্ব পালন করছেন না, কিন্তু মূল ব্যাপার হবে দিল্লির সিএম রেখা দেবীর মতো" - এটা ১০০% ঠিক, এই দিকটা আমারও এর আগে মনে হয়নি। পবতে এবার আরেসেস / বিজেপি যা কিছু হিন্দুত্ব পগ্রম চালাবে, সেসবের দায় হয়তো ওনাকেও নিতে হবে (মিডিয়াই হয়তো ওনাকে গিয়ে সেসব প্রশ্ন করবে), অথচ উনি তো শুধুমাত্র বিজেপির পাপেট ছাড়া কিছু নন!
     
    যাই হোক, দিনের শেষে ওনার প্রতি আমার সহানুভূতি আছে, ওনার সিদ্ধান্ত নিয়ে আমার কিছুই বলার নেই, আশা করি ওনার সিদ্ধান্তের দায় যেন অন্য কাউকে নিতে না হয়। যিনি নিজের ৩০ বছর কন্যাকে হারান, এরকম মর্মান্তিক পরিস্থিতিতে, তাঁকে ছাড় দেওয়াই যায়। আবারও এটা আমার নিজস্ব মত :-)
  • ইউ কে | 2401:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ১২:১৬555559
  • ইউকের রেশিয়াল পরিস্থিতি তো বেশ জটিল! ওখানে থাকা লোকজন কী বলেন?
    এই শিখ কেসটাও। যাকে মেরেছে, সেই ছেলেটার উপরেই উলটো রেসিয়াল অভিযোগ এনেছিল আর পুলিশই বা কী, যে ছুরিতে আহত তাকেই ওভাবে হাতকড়া পরিয়ে ফেলে রেখে দিল! কদিন আগে পুলিশের বাচ্চা ছুঁড়ে ফেলা, গর্ভবতী মহিলাকে হেঁচড়ানোও দেখলাম।
     
    ওদিকে আবার প্রোপালেস্তাইন আমেরিকান বক্তাদের ইউকে ভিসা দেয়নি!
     
    তবে এখানে যা লিখেছে, রাস্তাঘাটে এরকম দশা হলে তো খুবই চাপ! এটা কি এই এলাকাতেই না সর্বত্র?
     
    https://www.aljazeera.com/news/2026/6/5/nowak-murder-tensions?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=socialPulse&fbclid=IwdGRjcASR7z5jbGNrBJHuX2V4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHkl3FePjSKeO2suhaQWmEbzpJodnyKosLbckNhkRU4_BPuEi2kV6JKCAL5tG_aem_GboLiBEsqejSqEvN8f8F4w
  • X | 2402:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ১২:১২555558
  • @১১ঃ৫৯ গুচ নয় - বুচ smiley
  • albert banerjee | ০৭ জুন ২০২৬ ১১:৫৯555557
  • ^ | 135.*.*.* | ০৭ জুন ২০২৬ ০৩:০০
    আর যারা ভেবেছিলেন এবার থেকে ৩০০০ টাকা করে পাবো এবং হিন্দু দের কোনো ক্ষতি হবে না। এবং সব কিছু খুব স্বছ ভাবে হবে তারা বিজেপি শাসিত অন্য রাজ্যের হাল জানতেন না। না মাধবী পুরী গুচ এই নাম টার সাথে পরিচিত ছিলেননা ​​​​​​​১৫.১৫ এই কেস টা তো আজকের নয় ২০২৪ এ। বাদ দিন রাস্তা ও ব্রিজ ভাঙার ঘটনা জানতেন না। বাদ দিন বছরে ২ কোটি বেকারের চাকরি হয়নি সেটা জানতেন তো ?তাই ভোট দিয়ে যারা নিয়ে এসেছেন দায় তাদের ও আছে। এবং তারা যদি বলেন এনেতো ফেলেছি কিন্তু কি করবো। সেই কথা রত্না দেবীও বলতে পারেন জিতে তো গেছি কিন্তু কি করবো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত