এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ০৮ জুন ২০২৬ ১২:৫৭555616
  • X | 103.*.*.* | ০৮ জুন ২০২৬ ১০:৫০
    // কেন সাধারণ বিরোধিতার স্পেস থাকবে না?//
    কেন সাধারণ বিরোধিতার স্পেস থাকবে না? নিশ্চয় থাকবে থাকতে হবে কিন্তু ওই এক না বোকা। হয় আপনি কিছুই পাবেন না এটা তাও মেনে নেওয়া যায়। কিন্তু আসতে পারে আপনার সাধারণ জীবনযাত্রার উপরবাধা। যা ব্যক্তি মানুষ হিসাবে সহ্য করা চাপ খুব চাপ। বা আপনি রত্না দেবী হয়ে যেতে পারেন। যদি আপনার সাধারণ জীবনযাত্রার উপর বাধা আসে তাহলে বাঁচার জন্য আপনি দৌড়াবেন এমনকিছু মানুষের কাছে যারা আপনার মতো একই অবস্থায় আছে। এর আপনারা জোট বাঁধবেন এবং জোটের নিয়মে নতুন রুল বানাবেন। এবার দেখুন আপনি আর সাধারণ মানুষ নন একটা পার্টি তৈরি করে ফেলেছেন।
    X | 103.*.*.* | ০৮ জুন ২০২৬ ১০:৫৬
    এই মোলিক প্রশ্নটা আমার ও
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ১২:৫৩555615
  • আর শুনলাম, দিল্লি টু শিলিগুড়ি নাকি বুলেট ট্রেন চালু হবে? এটা কি নতুন খোরাক?
  • একক | ০৮ জুন ২০২৬ ১২:০৫555614
  • নানান ভালো কাজের মধ্যে এগুলো ও তো ছিল।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ১১:৩৪555613
  • আমার মামা থাকে সন্তোষপুরে। মামার সাথে সকালে কথা হলো, বললো অনেক লোক ভালোমতো আহত হয়েছে।
     
    তবে, কিছুদিন আগে অবধি দেখছিলাম অনেকে বিজেপি সরকার এসে নানান ভালো কাজ করবে বলে পোস্ট করছিলেন। এখন সেসব পোস্ট আর দেখা যাচ্ছে না কেন? মোটে এক মাসের মধ্যেই কি বিজেপির আসল রূপ বেরিয়ে এলো?
  • albert banerjee | ০৮ জুন ২০২৬ ১১:১৪555612
  • উচ্ছেদ বিরোধী প্রতিবাদ | 119.*.*.* | ০৮ জুন ২০২৬ ১০:১৫ বিস্পষ্ট ভেবে সাপোর্ট করছি কিছু SOP তৈরি করা হোক তাহলে।
    JCB India Limited ৭০% বুলডোজার বিক্রির শেয়ার হোল্ড করে। রাজ্যের লেভেলে।
    এখানে তো আলাদা লেভেলের ফ্রড চলছে
  • X | 103.*.*.* | ০৮ জুন ২০২৬ ১০:৫৬555611
  • কিছুদিন আগে লিখেছিলাম- আমার কুক যে ভদ্রমহিলা- এস আই আর এ নাম বাদ পড়েছে। তারপরে হিয়ারিং হয়েছিল - কিন্তু তার পরে কিছু জানা নেই। কেউ বলতে পারবেন কি - এই প্রসেস চালু হয়েছে কি না বা এর পরে কি স্টেপ নিতে পারেন? অন্নপূর্ণা স্কিমে ভদ্রমহিলা চেষ্টা করছেন- কিন্তু বি এল ও/ অঞ্চলপ্রধান সাহায্য করছেন না। কেউ কিছু জানলে, প্লিজ জানাবেন
  • X | 103.*.*.* | ০৮ জুন ২০২৬ ১০:৫০555610
  • @১০ঃ২৮ বাংলায় এই সব কিছুতে সেটিং তত্ত্ব টেনে আনাটা বেশ কিম্ভুত ব‍্যাপার - কদিন আগে সেলিম যেমন একই ভাবে সোনারপুর নিয়েও একই ভাবে সেটিং তত্ত্ব টেনে এনেছিলেন। কেন সাধারণ বিরোধিতার স্পেস থাকবে না? এই ভাবনা বরং বিরোধীদের পরস্পর কে দুরে ঠেলে দেয় শাসকের বিরোধিতার পরিবর্তে। এই সমস্যা তৃণমূলের আমলেও ছিল- এখনো একই নাটক চলছে।
  • albert banerjee | ০৮ জুন ২০২৬ ১০:৩৯555609
  • //গতকাল তিনুদের কাউকে দেখা গেল না কেন, যাঁদের অন্যত্র দেখা যাচ্ছে, সেই প্রশ্ন তোলাই যেতে পারে। সায়নীই বা কই?// নাক গলালাম এবার এটা আমার প্রশ্ন
    :|: | 2607:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ১০:২৮ এখানে পোস্ট করলে টাকা পাবেন না এখন তো আবার রি পোস্ট ১ টাকা করে। আপনি তিনু নন। ১ টাকার রিপোস্টওয়ালা
  • albert banerjee | ০৮ জুন ২০২৬ ১০:৩৩555608
  • যাদবপুর | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ০৮:১৮
    সবে তো শুরু
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ১০:২৮555607
  • নটা ৪৩: এটা বামপন্থীদের অক্সিজেন দেবার জন্য সেটিং অভিযান। এর মধ্যে অন্যদের নাক না গলানোই ভালো নয়কি? :)
  • উচ্ছেদ বিরোধী প্রতিবাদ | 119.*.*.* | ০৮ জুন ২০২৬ ১০:১৫555606
  • বুলডোজার কোম্পানিগুলোর বিরুদ্ধে জনমত গড়ে তোলার প্রয়োজন রয়েছে, এই কোম্পানিগুলোর তৈরী করা বুলডোজার ছাড়া তো হকার উচ্ছেদ সম্ভব নয়, বুলডজার নরহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ করার ও একটি প্রয়োজন আছে। কোমাৎসু, JCB এদের কে বলা হোক যে নিরীহ মানুষদের জীবিকা নষ্ট করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে মানুষের ক্ষতি করা যায় না, তারা তাদের client দের বলুক, মুখে corporate social responsibility আর কার্যক্ষেত্রে বুলডোজার দিয়ে মানুষের ক্রমাগত ক্ষতি করে যাওয়া এ কিরকম ব্যাপার ?
     
    জেসিবির বিরুদ্ধে রিপোর্ট : https://southasiasolidarity.org/new-report-stop-jcbs-bulldozer-genocide/
    অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর পিটিশন : https://www.amnesty.org/en/petition/jcb-must-say-no-to-bulldozer-injustice-in-india/
    (মূলত JCB র বিরুদ্ধে )
    পিটার ফ্রাঙ্কেনটাল লিখছেন,
    "Companies that provide products to customers in challenging operating environments, such as conflict zones, place themselves at potentially heightened risk of both criminal and civil liability arising from human rights violations connected to their business activities.
    The idea that companies can be held legally responsible for the harm their products cause to people is a long-established principle of tort law, particularly if the foreseeability of harm gives rise to a ‘duty of care’. The fact that a company is not the main perpetrator of the human rights violations arising from its products and there are other parties more to blame is not an adequate defence.
    This is the context in which bulldozer manufacturers are coming under increasing scrutiny for the harmful uses of their products. They cannot rely on the idea that human rights responsibilities end at the factory gate. Nor can they meet their responsibility to respect human rights, as defined in the UN Guiding Principles on Business and Human Rights, by passing their human rights responsibilities in the sale of products to third parties, particularly when there are known instances of third parties abusing human rights."
     
     
    বুলডোজার কোম্পানিগুলোকে বাধ্য করা হোক বেআইনি ভাবে কোন সরকার যদি নিরীহ মানুষের ঘরবাড়ি দোকানপাট কোনরকম compensation বা due process ছাড়া ভেঙে দিতে যায়, তারা যেন সেই বুলডোজারগুলো হয় নিষ্ক্রিয় করে রাখে, John Deere যেমন ট্র্যাক্টর অচল করে দিয়েছিল ( https://www.entrepreneur.com/business-news/john-deere-remotely-disables-tractors-stolen-in-ukraine-by/427045 )
     
    কাজেই কোমাৎসু, JCB, এদের বুলডোজার ব্যবহারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার প্রয়োজন আছে। কিছু না হলেও একটি পিটিশন তো দেওয়া যেতে পারে। এ কাজ রাজনৈতিকরা করুন না করুন, সাধারণ মানুষের তরফে কোম্পানিগুলোর বিরুদ্ধে লিখে তাদের চিঠি দিয়ে প্রতিবাদ করা যেতে পারে।
     
     
     
  • প্রশ্ন | 14.*.*.* | ০৮ জুন ২০২৬ ০৯:৪৩555605
  • সেদিন রাস্তায় নেমে হকার উচ্ছেদ, বুলডোজার নিয়ে বলেছেন মমতা। কিন্তু গত কয়েকদিন কেন আর কিছু বলছেন না বা গতকাল তিনুদের কাউকে দেখা গেল না কেন, যাঁদের অন্যত্র দেখা যাচ্ছে, সেই প্রশ্ন তোলাই যেতে পারে। সায়নীই বা কই?
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ০৯:৩৮555604
  • কম বয়েস হলেও নামতেন কিনা সন্দেহ। ওনাকে তো এরা চায়নি। জেনে শুনেই বুলডোজার চেয়েছে এই জনতা। তো বুলডোজার পেয়েছে! এখনও তো ওনাকে এবং দলের লোকেদের ওপর অত্যাচার হলে খুশীই হচ্ছে। শাবল দিয়ে মেরে খুন করছে কেউই কি প্রতিবাদ করেছে?
  • সৌমিত্র | 2a03:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ০৮:৪৬555603
  • মমতার বয়স হয়েছে। এই হকার উচ্ছেদ নিয়ে একবারও রাস্তায় নামছে না।
  • যাদবপুর | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ০৮:১৮555602
  • প্রতিশ্রুতি ভঙ্গ করে যাদবপুরে হকার উচ্ছেদ করতে এসেছে পুলিশ ও রেল৷ লোহার ব্যারিকেড, প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। উল্টোদিকে হকার্স এবং বামপন্থী কর্মীরা৷ ছাত্রছাত্রীরা এসেছেন৷ তাঁদের হাতে রবীন্দ্রনাথ, নজরুল, বিনয়-বাদল-দীনেশ, লালন, আম্বেদকর, কল্পনা দত্ত, প্রীতিলতাদের ছবি৷ চারদিক দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ। লাঠিচার্জ করতে চাইলে আমাদের আইকনদের মেরে উচ্ছেদ করতে হবে।

    .....

    যাদবপুরের উচ্ছেদ বিরোধী বিক্ষোভকারীদের চারদিক দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। প্রচুর ফোর্স, লাঠি, বন্দুক ও টিয়ার গ্যাস নিয়ে তৈরি। বুলডোজারের সামনে এখনও বামপন্থীদের নেতৃত্বে মানুষ প্রতিরোধ করছেন৷ অসম লড়াই লড়ছেন৷

    .........

    যাবতীয় এক্সিট রুট বন্ধ করে দফায় দফায় বীভৎস লাঠিচার্জ শুরু হল যাদবপুরে৷ সিনিয়র বামপন্থী নেতাদের পেটানো হল৷ মহিলাদের ফেলে মারা হল৷ অনেকে আহত। থিয়েটারকর্মী কমরেড জয়রাজ ভট্টাচার্যের মাথা ফেটেছে। গায়ের জোরে জনতার প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে বুলডোজার সক্রিয় হল৷ এখনও মানুষ চেষ্টা করছেন প্রতিরোধের। অসম লড়াই৷ কিন্তু যাদবপুর বিনা যুদ্ধে বুলডোজারকে এগোতে দিচ্ছে না৷

    .........

    যাদবপুরে বুলডোজার আটকানো গেল না৷ যারা ছিলাম, তারা হেরে গেলাম৷ বুলডোজার জিতে গেল৷ চারদিক থেকে ঘিরে ধরে পুলিশ পেটাল৷ জয়রাজের মাথা ফাটল। সুজন চক্রবর্তী-সহ সিনিয়র বামপন্থী নেতৃত্ব মার খেলেন। সৃজনকে আটক করল পুলিশ৷ অনেকে আহত। পুরুষ পুলিশ মেয়েদের গায়ে হাত দিল৷ ফেলে পেটাল। প্রতিরোধ ভেঙে যাওয়ার পরেও সুকান্ত সেতুর আশেপাশে উচ্ছেদ বিরোধী আন্দোলনকারী দেখলেই পুলিশ পিটিয়েছে৷

    ঘরে আলো জ্বলছে। তখনও সাজানো সংসার। মারের ভয়ে বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে। সেই ঘর ভেঙে দিচ্ছে বুলডোজার। এই দৃশ্যটি আমার মনে থাকবে। অনেকদিন মনে থাকবে। কষ্ট হচ্ছে। মানুষের অপমান দেখলে কষ্ট হয়৷ কিন্তু এই জুলুমও একদিন শেষ হবে।

    বুলডোজার আটকানো গেল না৷ কিন্তু এই দুদিনের লড়াই অভূতপূর্ব ঐক্যের কোলাজ তৈরি করল যাদবপুরে। পুলিশ, র‍্যাফ, কেন্দ্রীয় বাহিনীর মারের মুখে যাঁরা দাঁড়ালেন, তাঁরাই আগামীর বাংলা। এই লড়াই সবে শুরু হল৷ লড়াই চলবে।

    - অর্ক ভাদুড়ি
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ০১:০১555601
  • না না ডট, সে বুঝেছি বইকি। আমি আজকের পোস্টগুলোর পরিপ্রেক্ষিতে লিখেছি তো।
  • . | ০৮ জুন ২০২৬ ০০:৪৮555600
  • আর কেকেকে যে আমি এত ভালোবাসি তা কেকেকে বোঝাতেই পারলাম না?
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ০০:৪১555599
  • শ্রীমল্লার,
    না তুমি মজা করোনি, বুঝেছি তা। আমিই একটু করলাম। চারপাশ থেকে নানা রকম কালোকালো চাপের মধ্যে রয়েছি। একটু আধটু গ্যালোজ হিউমার মাঝেমধ্যে, এই আর কী! যাই হোক, থ্যাংকিউ তোমাকে।

    রঞ্জনদাকেও বড়সড় থ্যাংকু।
  • যাদবপুরে আবার বুলডোজার | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ০০:৪১555598
  • *যাদবপুরে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি। একদিকে রাজ্য পুলিশ, রেল পুলিশ, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, বিপরীতে স্থানীয় হকার, সিপিআইএম সহ বিভিন্ন বামপন্থী সংগঠনের কর্মীরা, কংগ্রেস ও বহু ছাত্রছাত্রী জড়ো হয়েছে। প্রতিশ্রুতি ভঙ্গ করে রাষ্ট্র শক্তি এসে জুটেছে মানুষের জীবন জীবিকা কে বুলডোজারে পিষে দিতে। এ এক অসম লড়াই। এই জান কবুল লড়াইয়ে জনগণ প্রস্তুত এর শেষ দেখতে।*
     
  • Ranjan Roy | ০৭ জুন ২০২৬ ২৩:৫৯555597
  • Albert के বললাম l
     
    আর kk,
    তুমি অত্যন্ত সংবেদনশীল গভীর অনুভূতি ও বোধ সম্পন্ন মানুষ l
    এইরকমই থেকে যাও l
  • albert banerjee | ০৭ জুন ২০২৬ ২৩:৫৭555596
  • Ranjan Roy | ০৭ জুন ২০২৬ ২৩:৫২ থ্যাংক ইউ স্যার
  • Ranjan Roy | ০৭ জুন ২০২৬ ২৩:৫২555595
  • আপনার 21.41 বক্তব্য আমার যথাযথ মনে হয়েছে
  • Srimallar Speaks | ০৭ জুন ২০২৬ ২৩:৪৯555594
  • তুমি যা খুশি ভাবো। আমি কিন্তু মজা করছি না। যা আমার অনুভব, যা আমার ভালবাসা— সেটাই বলছি। এর বেশি আর কিছুই বলার নেই।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ২৩:৪০555593
  • শ্রীমল্লার,
    এই কথার পর আর কী বলি, হেঁ হেঁ, খুবই ইয়ে হলাম আর কী!! তবে আশমানে তুলে দিও না ভাই। পড়ে গেলে বড্ড লাগবে। বুড়ো হাড় মটকালে, ভাঙলে আবার জোড়া লাগা মুশকিল তো।
  • albert banerjee | ০৭ জুন ২০২৬ ২৩:৩৩555592
  • Ranjan Roy স্যারের মতামতের অপেক্ষায় থাকলাম।
  • Srimallar Speaks | ০৭ জুন ২০২৬ ২৩:৩১555591
  • তুমি ভুল ভাবছ কেকে.......
    আমি তোমার লেখা পড়ার জন্য পড়ি না। তোমার লেখায় বাঁচার জন্য পড়ি। এমনকী নিজেকে ভালো রাখার জন্য...
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ২৩:২৮555590
  • শ্রীমল্লার,
    ও, ঐটা তো একটা সিরিজ ছিলো। আরে আমার সব লেখাই পড়তে হবে এমনও কোনো কথা নেই! কেউকেউ এমন কথা বলেছিলেন যে আমার লেখা পড়ার সময় তাঁদের একটা টেনশন হয়, স্নায়ুতন্ত্রে চাপ পড়ে। তো, ঠিকই আছে। মেলার মাঠে দেখেছো তো নানা রকমের নাগরদোলা থাকে? একেকটায় চড়ার বুক ধকধকানি বা মন ঝিলমিলানি একেক রকম। সব্গুলোয় না চড়লেও কোনো ক্ষতি হয়না।
  • Srimallar Speaks | ০৭ জুন ২০২৬ ২৩:১৯555589
  • কেকে, তোমাকে যখন এখানে পেয়ে গিয়েছি, বলেই ফেলি। তোমার ‘নুড়িতলার বাঁকে’ নামে একটা গদ্য প্রকাশ পেত ‘বুলবুলভাজা’য় একসময়ে। বুকমার্ক কবে ক’রে রেখেছি! কিন্তু কী জানো, আজও সেই লেখা প’ড়ে শেষ ক’রে উঠতে পারিনি। যখনই পড়তে যাই, আটকে যাই। আর এগোতে পারি না। মনে হয়, এখনও হয়তো সময় হয়নি আমার, এই লেখা পড়ার। হয়তো আমাকে আরও প্রস্তুতি নিতে হবে। এক অদৃশ্য শক্তি মনে হয়, আমাকে যেন এগোতে দেয় না আর....
  • . | ০৭ জুন ২০২৬ ২৩:১০555588
  • হ‍্যাঁ। ন‍ূ‍্যূনতম অর্থ ইংরেজিতে মিনিমাম।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০৭ জুন ২০২৬ ২৩:০৯555587
  • অ্যালবার্ট,
    হ্যাঁ, একেক জনের লেখার স্টাইল তো একেক রকম হয়। আপনি বানানের দিকে তত নজর দেন না। কেউ কেউ আবার বানান বিষয়ে একটু সেন্সিটিভ হন। ব্যক্তিগত ভাবে আমার বানান নিয়ে তত মাথাব্যথা নেই (বছর কয়েক আগে অবশ্য ছিলো), তবে কখনো কখনো খুব বেশি লাগামছাড়া বানান হয়ে গেলে শব্দগুলোর মানে বুঝতে একটু ধন্ধ লাগে। সেটা এই নুন্য তম নিয়ে বলছিনা। ইন জেনেরাল বললাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত