এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ০৮ জুন ২০২৬ ১৯:৩৬555646
  • //পুরসভাগুলো পুরোপুরি দখল হয়ে গেলেই পঃবঃ -এর পলিটিক্স থেকে কোরাপশন বিদায় নেবে। // সততার প্রতীকের কথা ভুলে গেলেন। তবে ঘাবড়াবার কোনো কারণ নেই। ভারতে গণতন্ত্র এতো ঠুনকো নয়। এক দিন এক ভদ্র মহিলা বলছিলেন আমিই ইন্ডিয়া। তিনি চলে গেছেন। এতো বড়ো বিশাল প্রতাপ ধারী ম্যাডাম ব্যানার্জী নিজেরপতন নিজে দেখছেন। আর "দু'দিকেই বাক্যবাগীশ ও যুক্তিবাদী ও শিক্ষিত নেতাকুল থাকবে " এর অৰ্থ তৃণমূলে যুক্তিবাদী ও শিক্ষিত নেতাকুলছিলো না? থ্যাংক ইউ ফর ইনফরমেশন। কিন্তু আবার প্যারাডক্স কারণ লালমূলে তো ঋতব্রত আছে যে আগে তৃণমূলে ছিল। তাহলে এটার একটাই সমাধান আজ তৃণমূলে কোনো যুক্তিবাদী ও শিক্ষিত নেতা নেই। এবং এবারআপনি ১০০ %ঠিক। পিসি ভাইপো দুটোই তাই। আর ২০১৪ এ বিজেপি কে, কে এনেছিল?
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ১৯:৩৫555645
  • দ দি, ঠিক পাত্তা দেওয়া নয়, যেই হোক না কেন, তিনি যদি নিজেকে বাম ঘেঁষা বা বাম মনস্ক ইত্যাদি ইত্যাদি বলেন তো তিনি কিভাবে বিজেপি সরকারের থেকে কিছু প্রত্যাশা করতে পারেন তাই ভাবি। উনি নাহয় ক্যামেরার সামনে বলেছেন, কারন ওনাকে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু পবতে অনেক এরকম সাধারন মানুষ আছেন যারা বামপন্থী পরিচয় দেন অথচ বিজেপির জয়ে একটু খুশী, বিজেপির সরকার ভালো কিছু করবে এরকম মনে করছেন, তো তাঁদের এই দুরাশা কিভাবে হয় সেটাই অবাক কান্ড। বিজেপি তো নতুন কিছু না, রাজ্যে রাজ্যে অনেক বছর ধরে সরকার চালাচ্ছে, তার পরেও কিভাবে এরকম ভাবা যায় আর কি।
  • | ০৮ জুন ২০২৬ ১৯:৩০555644
  • দ্যাখেন এই মীরা ভচ্চাজ ধনঞ্জয়ের ফাঁসির দাবীতে রাস্তায় নেবেছিলেন। তা উনি নিজে কতটা বামপন্থী আমি জানি না। তবে কোন নেত্রী বা মুখপাত্র তো নন। কাজেই ওনারটা অত পাত্তা দেবার মত কিছু নয়। দু চারমিনিটের ফুটেজ ব্যাসস। বরিং নাড়ু ডাক্তারকে দেখে মহা বিরক্ত লাগে।
  • "একটা বানান লিখতে পারে না" | 2601:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ১৯:২৩555643
  • বিখ্যাত লেখিকা Toni Morrison-এর নামের বানানে কিন্তু দুটো r ...
     
    সে নাহক ইঞ্জিরি, যাক, ওদিকে বাংলা ব্যাকরণের নিয়মানুযায়ী, 'ড' (ট-বর্গীয় বর্ণ) এর আগে যুক্ত বর্ণ হিসেবে সবসময় মূর্ধন্য-ণ (ণ্) বসে। অর্থাৎ, শুদ্ধ বানান ভাণ্ডার, ভান্ডার নয়।



    চ্যারিটি হোম থেকেই বিগিন হৌক, বলেছিলেন রাশান লেখক প্রপস্কি।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ১৯:২০555642
  • "এ মানে এতদিনের সিপিএম, মহতোমহীয়ান রিফর্মিস্ট কিন্তু আল্টিমেটলি ঝোলানো সিএমের স্ত্রী, তিনিও বিজেপির মধ্যে রাজ্যের উন্নতি আশা করছেন, চতুর্দিকে বুলডোজারের মধ্যে, তো সাধারণ ছেলে - বুড়ো - চাকুরীজীবী এদের কী দোষ"
     
    একদম, এটাই আমিও ভাবছিলাম। একজন বামপন্থী কিভাবে বিজেপি সরকারের থেকে কিছু আশা করতে পারেন, এটা সত্যি আমার মাথায় ঢোকে না। ওনাকে বা ওনাদের মতো "বামপন্থীদের" একটাই কথা বলতে ইচ্ছে করে - রিয়েলি?
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ১৯:১৭555641
  • জয়ললিতাও অত্যন্ত কোরাপ্ট ছিল, কিন্তু লালু বা মমতার মত পাপ বা অশিক্ষার জের ওনাকে বইতে হয়নি। এখনো ওনার নামেই এডিএমকে চলে। কারণ, ঐ মনে হয়, ভোটার বেসের ব্যপার।
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ১৯:১২555640
  • আরে না না, টাকা তো নিয়েছে। কিন্তু সেটা মহাঃ র মত স্পষ্ট নয় যেন, আমার ধারণা এটা। বরং কোরাপ্শনের ছোঁয়া বাঁচিয়ে নব টিএমসি ও পঃবঃ র রাজনীতিতে নবজীবন আনছে, এটাই লাইন। টাকা তো এই আজকেও সবাই ণিল।
  • Ranjan Roy | ০৮ জুন ২০২৬ ১৯:১২555639
  • অ্যালব্যার্ট
    প্লীজ স্যার বলবেন না। অস্বস্তি হয়।
     
    রঞ্জন বা রঞ্জনদা--দুটোই চলবে।
  • | ০৮ জুন ২০২৬ ১৯:০৬555638
  • @ক ১৭.৪৪ আপনি বলছেন ঋতব্রত টাকা নেয় নি? আপনি নিশ্চিত? বিজেপী শুভেন্দুকে তুলেছিল ওর অন ক্যামেরা ঘুষ নেবার ভিডিও, সারদার টাকা, মেদিনীপুরের চাকরি চুরির টাকার জন্য হাজতবাসের ভয় + অভিষেকের ২ নম্বরে চলে যাওয়ায় ওর।বিক্ষোভ + ৫০০ কোটি টাকা দিয়ে। ঋতব্রতর ক্ষেত্রে শিলিগুড়ি ডুয়ার্সের চা বাগান এরিয়ায় ওর নানা কূকীর্তি এবং টাকা লোটার জন্য হাজতবাসের ভয় + অভিষেকের উপর রাগ কাজ করেছে আর টাকা একেবারেই দেয় নি? অন্তত বাকীদের টোপ দেবার জন্য কিছু হাতখরচা তো অবশ্যই দিয়েছে। শুভেন্দুর লেভেলে দেবে না একেবারেই। শুভেন্দুর জনভিত্তি আছে বেশ কিছুটা। ঋতব্রত তো মমব্যানের নাম ছাড়া পৌরসভার ইলেকশানেও জিতবে কিনা সন্দেহ আছে।
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ১৯:০০555637
  • মীরা ভট্টাচার্যদের অবশ্য ১৫ বছর ধরেই দম বন্ধ ছিল। এখন শ্বাস খুলবে রাস্তায় সিপিএম দেখে আর অ্যাসেম্ব্লিতে এক্স- সিপিএম দেখে। এ মানে এতদিনের সিপিএম, মহতোমহীয়ান রিফর্মিস্ট কিন্তু আল্টিমেটলি ঝোলানো সিএমের স্ত্রী, তিনিও বিজেপির মধ্যে রাজ্যের উন্নতি আশা করছেন, চতুর্দিকে বুলডোজারের মধ্যে, তো সাধারণ ছেলে - বুড়ো - চাকুরীজীবী এদের কী দোষ ! এ মানে, ওনার কথার মধ্যে এতটুকু সন্দেহই নেই। আল্টিমেটলি ঐটাই সত্যি মনে হয়, ভারতীয় রাজনীতিতে যে দল শিক্ষিতশ্রেণীকে কাল্টিভেট না করতে পারবে, সেই দলের নেতাদের 'পাপ', অশিক্ষা অনেকদিন মনে রাখা হবে। বিশেষ করে তারা যদি মুসলমানদের ওপর নির্ভরশীল হয়। লালু বা মমতা, দুজনের মনে হয় এর উদাহরণ। এমন নয় যে তাদের দোষ নেই কিন্তু যেহেতু তারা শিক্ষিতজনের ওপর ক্ষমতার জন্য বেশী নির্ভরশীল ছিল না অতএব তাদের পাপস্খালন তাদের পরের প্রজন্মও করতে পারবে না।
  • Manali Moulik | ০৮ জুন ২০২৬ ১৮:৪৪555636
  • বেশ তো। পিসফুল কো-এক্সিষ্টেন্স চলুক না। ক্রুশ্চেভকেও মাও সরাসরি 'রিভিশনিষ্ট' বলেননি। বলেছেন, "He is pragmatic and his methodology is metaphysical with a combination of bourgeoisie liberalism."
    মেধা আর রাজ‍্যের উন্নতিটাই হোক না। উন্নত বিতর্ক আর উজ্জ্বল আলো উঠে আসুক। বিটকেলে তোলামূলটা যে গেচে এতেই আনন্দিত। একটা বানান লিখতে পারে না, ছাগলাদের যে দিকে তাকানো যাচ্ছে কেবলই চুরি আর দুর্নীতি। দুর্নীতি আর চুরি। আজকে যে রাজ‍্যটা ঘানা বা আইভরি কোষ্টের থেকেও নীচে নেমে গেছে সেটার দায় কে নেবে? সোমনাথ হোড়ের ভাস্কর্যগুলো নন্দনচত্বরে দেখলে এই কথাই মনে পড়ে।
     
  • albert banerjee | ০৮ জুন ২০২৬ ১৮:৩০555635
  • Ranjan রায় হ্যাঁ স্যার PDF টা আমার কাছে ছিল না হার্ড কপি টা ছিলো যিনি লিংক টা দিলেন তাকে আমি ও ধন্যবাদ জানাচ্ছি।
  • হেঁয়ালি | 49.*.*.* | ০৮ জুন ২০২৬ ১৮:১৭555634
  • একুশের আগে ছিল দম বন্ধ হয়ে আসছে। এখন হয়েছে চোর চোর অপবাদ আর নিতে পারছি না।
  • | 103.*.*.* | ০৮ জুন ২০২৬ ১৭:৫৩555633
  • বাংলায় শেষ পর্যন্ত বিজেপিকে পথ দেখাচ্ছে, ডিলিমিটেশন বিল, ওয়ান নেশন - ওয়ান ভোট, ২০২৯ এর লোকসভা যাতে জিতে নেওয়া যায়, সব মিলিয়ে বিজেপি যাতে এগিয়ে চলে।
  • | 103.*.*.* | ০৮ জুন ২০২৬ ১৭:৪৪555632
  • এবং মহারাষ্ট্রে একই জিনিস করতে গিয়ে ভাঙ্গা দলের লোকদের মহাঃ থেকে গুজরাত থেকে অসম আর কোথায় কোথায় ঘোরাতে হয়েছিল, অনেক টাকার ব্যাপার করতে হয়েছিল যা নিয়ে এটাসেটা কথা হত, কিন্তু এ রাজ্যে সেঅব করতে হয়নি, টাকার ব্যাপারও অস্পষ্ট রয়ে গেল, র‌্যাদার লালমূলরা কোরাপ্শন থেকে মুক্তি পাওয়ার জন্য দলের মধ্যে অগ্রবর্তী অংশ হল, এই লাইনটা তৈরী হয়ে যাওয়ায় পঃবঃ - এর পলিটিক্স আর পাঁচ রাজ্যের মত টাকার খেলা নয় এও প্রতিষ্ঠিত হল, সকলের ভাল লাগল। পুরসভাগুলো পুরোপুরি দখল হয়ে গেলেই পঃবঃ -এর পলিটিক্স থেকে কোরাপশন বিদায় নেবে। এই রকমের ন্যারেটিভ নির্মাণ এ বিজেপি ছাড়া কেউ করতে পারবে না কিন্তু সেটাও সে তো পারে ঐ ১৬ পিঠে কতগুলো শূন্যওয়ালা রেভিনিউ যাদের সেইসব কোং - কে মদত দিয়ে। তাদের তৈরী ঘুরপথ এতই দূরের, টাকার খেলা এতই দূরের যে কোরাপশনের কথা বোঝাই যায় না, বরং কাছের কোরাপশনকে তাড়াতে ঐ দূরের কোরাপশন কাজে লাগে।
  • | 103.*.*.* | ০৮ জুন ২০২৬ ১৭:২২555631
  • ভাজপা যে এই লালমূল দলটা তৈরী করেছে, এ এক ওয়াণ্ডারফুল ব্যাপার করেছে। লড়াইটা এখন হবে সিপিএম ভার্সাস এক্স-্সিপিএম। দু'দিকেই বাক্যবাগীশ ও যুক্তিবাদী ও শিক্ষিত নেতাকুল থাকবে, তারা যারপরনাই ভাল তর্ক করতে পারে। ভাজপা এ রাজ্যে তাদের পলিসি ও (অ)কাজ চাপিয়ে যাবে, সিপিএম সেসবের বিরোধিতা করবে, লালমূলরাও করবে, ফলে শিক্ষিতজনে যারা ভাজপার দিকে টাল খাওয়া তারাও এই দুই দলের বিরোধিতার মধ্যে দিয়েই নিজেদের উজ্জ্বল মুখ ঠিকই খুঁজে পাবে। কিন্তু পার্লামেন্টে লালমূলরা দোস্তি করবে, ফলে ভাজপা তাদের অ্যাজেন্ডা বার করে নেবে এবং ভ্দ্রজনেরা সেসব দেখেও খুশী হবে। মোটামুটি সবারই দেখি উইন - উইন, মীরা ভট্টাচার্যরা রাজ্যের উন্নতি বিষয়ে আশাবাদী হবেন, রাজনীতিতে একটা বাম - টাচ থেকে যাবে। বাম থেকে রামের স্বচ্ছন্দ গমনাগমন, চিন্তার স্তরে এবং হয়ত বা লাল থেকে লালমূলে লোকজনের স্তরেও, ঘটতেই থাকবে।

    এই না হলে, বিজেপি !
  • Ranjan Roy | ০৮ জুন ২০২৬ ১৫:১২555630
  • অ্যালবার্ট
    আপনার ও আরেকজনের সৌজন্যে সাব অল্টার্ন স্টাডিজ ভল্যুম ৪ নামিয়ে নিয়ে সেভ করেছি।
    সূচীপত্র দেখলাম।
    ঠিকই বলেছেন।
     
     
    এবার পড়ব।
  • albert banerjee | ০৮ জুন ২০২৬ ১৩:৫৯555629
  • | 103.*.*.* | ০৮ জুন ২০২৬ ১৩:৫১
    হক কথা
  • albert banerjee | ০৮ জুন ২০২৬ ১৩:৫৭555628
  • //চ্যানেলগুলো এমনি এমনি ঘন্টার পর ঘন্টা টিএমসির অপকীর্তি 'দেখিয়ে' যাচ্ছে না।//
    গোদি মিডিয়া নামটা টা তো এমনি এমনি আসেনি অনেক দুষ্কে* লোকে বলে।
     
    *[এটা ইচ্ছাকৃত টাইপো ভাবার কারণ নেই ]
  • | 103.*.*.* | ০৮ জুন ২০২৬ ১৩:৫১555627
  • পঃবঃ এক্সপেরিমেন্ট চলছে অথবা এক্সপেরিমেন্ট করার জন্যই জেতা হয়েছে। এত এত মুসলমান ও ছোটলোক, প্রতিদিনের পার্টি - পলিটিক্স, ইনফর্মাল ইকোনমি, সব মিলিয়ে যা অবস্থা, সেই রাজ্যকে নিয়ে কীভাবে বিজেপি - আর এস এস -এর অ্যাজেন্ডাপূরণ করা যায় (শিক্সিত মানুষকে নিয়ে কীভাবে বিক্সিত বাংলা বানানো যায়), তার এক্সপেরিমেন্ট। দেখবেন, এখনো সেই ৫ মন্ত্রীই আছে, বাকিরা দফতরবিহীন, কিন্তু এরই মধ্যে এত 'কাজ', এত ভাঙাভাঙ্গি, এমনি এমনি সেই মার্চ মাস থেকে রাজ্যে সেন্ট্রাল ফোর্স রাখা হয়নি। প্রতিষ্ঠিত গণতান্ত্রিক নিয়মকে জাস্ট কলা দেখানো হচ্ছে, সবাই সঙ্গে আছে, মিডিয়া - কোর্ট - জনগণ।
  • albert banerjee | ০৮ জুন ২০২৬ ১৩:৪৯555626
  • | 103.*.*.* | ০৮ জুন ২০২৬ ১৩:৩০
    ভুল করে মনে হচ্ছে আপনি আমার লিংক টাকেই শেয়ার করেছেন।
  • albert banerjee | ০৮ জুন ২০২৬ ১৩:৪৫555625
  • | 103.*.*.* | ০৮ জুন ২০২৬ ১৩:৩৫
    শিক্সিত নয় মনে হয় শিক্ষিত হবে। টাইপো মনে হয়।
  • albert banerjee | ০৮ জুন ২০২৬ ১৩:৪১555624
    • সৌমিত্র | 2a03:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ০৮:৪৬555603
    • মমতার বয়স হয়েছে।
    ম্যাডাম ব্যানার্জী কিন্তু রত্না দেবী নন। তার রাজনৈতিক প্রজ্ঞা আছে, এবং এইমুল ক্যালাস নেসের জন্য দায়ী তিনি। যেখানে টাকা তারপার্টি ফান্ডে এসেছে তাই তিনি চুপ করে যেতে পারেন না। আর রাজনীতিতে ৭০ বছর কোনো বেশি বয়স নয়। এর চেও বেশি বয়সের লোকদের জেলে যেতে হয়েছে।
     
    ১৯৭৫ :
    মোরারজি দেশাই (Morarji Desai) তখন বয়স: প্রায় ৭৯ বছর (জন্ম ১৮৯৬)।
     
    আচার্য জীবতরাম ভগবানদাস কৃপালানি (Acharya J.B. Kripalani) তখন বয়স: প্রায় ৮৬-৮৭ বছর (জন্ম ১৮৮৮)।
     
    জয়প্রকাশ নারায়ণ নিজেই তখন ৭২-৭৩ বছর বয়সী ছিলেন।
  • | 103.*.*.* | ০৮ জুন ২০২৬ ১৩:৩৫555623
  • এগুলো হল গভঃ এর লেজিটিমেসি তৈরী করা, শিক্সিত - বাম - রাজনীতিসচেতন - ভদ্রলোকদের মধ্যে থেকে। এ তো দু-দিন আগের ইন্টারভিউ, চারদিকে কী হচ্ছে দেখছেন না ? নাকি শুধুই ডিমকাণ্ড দেখছেন। সেটাই যে দেখছেন সে ব্যাপারে সন্দেহ নেই, কারণ ঘুরে আসছে গত ১৫ বছরের দুঃস্বপ্নের দিন। চ্যানেলগুলো এমনি এমনি ঘন্টার পর ঘন্টা টিএমসির অপকীর্তি 'দেখিয়ে' যাচ্ছে না।

    মাইরি।
  • | 103.*.*.* | ০৮ জুন ২০২৬ ১৩:৩০555622


  • অন্য চ্যানেলেও আছে, ভরসা রাখছেন, নানারকম আশা আছে, হৃতগৌরব ইত্যাদি।

     
  • albert banerjee | ০৮ জুন ২০২৬ ১৩:২৭555621
  • এই খানে মূল কথাটা আছে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ১৩:২৩555620
  • "I am happy to see that they are implementing their promises so quickly" - মানে ভোটের আগে কি বিশ্বগরু বুলডোজার চালানোর প্রতিশ্রুতি দিয়েছিল?
     
    আসলে বুলেট ট্রেনের খবরটাও মামার কাছে শুনলাম। মামা বললো অনেকে নাকি ওটা নিয়ে খোরাক করছে। এখনও মুম্বাই-আমেদাবাদ রুটেই চালু করে উঠতে পারলো না, আর দিল্লি টু শিলিগুড়ি?! অতো লম্বা রুট বোধায় জাপানেও নেই।
  • albert banerjee | ০৮ জুন ২০২৬ ১৩:১৮555619
  • | 103.*.*.* | ০৮ জুন ২০২৬ ১২:৫৮
    খবর ta আজতক বাংলার বিশ্বাস করার কোনোকারণ নেই এদেরই একটা খবর শেয়ার করছি বুঝতে parben
    ভবানীপুরের গণনা কেন্দ্রে Suvendu ঢুকেই মমতার এজেন্টকে মারলেন ঘাড় ধাক্কা!পেছন পেছন ছুটে এলেন Mamata
  • albert banerjee | ০৮ জুন ২০২৬ ১৩:০৫555618
  • জাপানের বিখ্যাত বুলেট ট্রেন বা শিনকানসেন, সর্বোচ্চ গতি ২৮৫ কিমি/ঘণ্টা থেকে ৩২০ কিমি/ঘণ্টা। তাই বুলেট ট্রেন চলছে না। আরজুমলা এখনো যদিআপনি বিশ্বাস করেন তাহলে বলতেই হয় কিবলবো
  • | 103.*.*.* | ০৮ জুন ২০২৬ ১২:৫৮555617
  • গর্গ চ্যাটার্জী জেলে যাওয়া এবং বেরিয়ে আসার পর থেকে পুরো চুপ। একদম চুপ করিয়ে দেওয়া হয়েছে। টিএমসির কত কাউন্সিলার আর মন্ত্রী ইত্যাদি যে ডিম মেখে জেলে তার তো সংখ্যা নেই। সিএম তো বলেইছেন যে ব্রিগেড এ জেল লাগবে ওদের জন্য। তো এখন কোথায় কীভাবেই বা বেরোবে, এতদিন ক্ষমতায় ছিল, যে কোন কেস দিয়ে জেলে পাঠানো যায়। পুরভোট হবে টবে, কাউন্সিলারদের ওপর আরোই চাপ। রইল বাকি সিপিএম, সুজন আর সৃজনকে গতরাতে গ্রেপ্তারের পরে কি ছাড়া হয়েছে নাকি কোর্টে তোলা হবে ? কং -এর কোন নেতা রাস্তায় এলেই তারও ঐ একই কেস হবে। তো, রইল বাকি সাধারণ লোক, তাদেরই জেলে যাওয়া বাকি। এইসব কাজে অনেক অনেক মানুষের সমর্থনই আছে, না পোষালে পাকিস্তান চলে যাওয়ের মত না পোষালে বাংলাদেশ তো আছেই।

    টিএমসির রাজ্যভার সদস্য সুধেন্দু সেখর পদত্যাগ করেছেন টিএমসি থেকে, বর্তমান সরকারের মনে হয় প্রসংসাও করেছেন মনে হয়। বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য নাকি শুভেন্দুর প্রসংসা করেছেন, পঃবঃ এর সোনার দিন ফিরে আসবে, এরকম কিছু আশা করেছেন, তো সমর্থন তো নানাদিক থেকে আছে বা তৈরী করা হচ্ছে।

    এই হল মীরাদেবীর বাকবিভূতি, সুজন - সৃজনর কীসের জন্য রাস্তায় গেছেন বা ভোটের আগে দাও ফিরে সে সাতাত্তর স্লোগান দিতেন ?

    https://www.indiatoday.in/india/story/bengal-ex-cm-buddhadeb-bhattacharjee-wife-praises-bjp-government-swift-promise-rollout-2923131-2026-06-07

    "The way the new government has worked within just a few days is highly commendable. I am happy to see that they are implementing their promises so quickly," she said.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত