এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 2405:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২১:৩৮555676
  • লোক সরানোর একটা কারণ আছে মনে হয় যে আসলে তো অর্থনীতির কোন উন্নতি হবে না, চাকরি - কাজ কিছু হবে না, সবই পঞ্চবার্ষিকী, বিস্কুট কোংটাও ফিরে আসার কথা শোনা যায় না, ফলে সেই ইন্স্ফর্মস্ল ইকোনমিই থাকবে, রাস্তায় লোক থাকবে, সে নিয়ে প্রশ্ন যদি ওঠে তাই লোকগুলোকে চোখের সামনে থেকে তাড়ানো হচ্ছে। ভিখিরি নেই, অতএব দারিদ্র নেই।
  • albert banerjee | ০৮ জুন ২০২৬ ২১:৩৪555675
  • //ওটি বলেছিলেন দেবকান্ত বরুয়া।// yes
  • | 2405:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২১:৩০555674
  • তবে এত হকার উচ্ছেদ করে কী হবে বুঝিনি, মানে সেখানে কত কী দোকান হবে ? কারা দেবে, এ রাজ্যের কে আছে ? স্যাল্দায় তো কী একটা বড় দোকান আছে, আর কে করবে ? নাকি শহুরে লোকজনের জন্য সাফসুত্রো পরিবেশ তৈরী আর এই ন্যারেটিভটাতে তোল্লাই দেওয়া যে বাইরের যত লোক এসে বসেছিল।
  • r2h | 165.*.*.* | ০৮ জুন ২০২৬ ২১:৩০555673
    • | ০৮ জুন ২০২৬ ২১:২৪
    • ... বাঙালী গু খাওয়া সবে শুরু করল, অনেকদিন টানবে।
     
    হুঁ, আমার ইনফ্যক্ট মনে হয় সোচ্চার ও উগ্র চাড্ডিপনায় বাঙালী বেশ কয়েক দশক একটু পিছিয়ে ছিল- এখন দ্রুত ক্যাচ আপ করবে, এমনকি উত্তর ভারতকে ছাপিয়ে গেলে অবাক হবো না।
    বিশেষ করে বাম ভেকধারী উন্ননয়নপন্থী বইপড়া চাড্ডিদের বাজার এখানে রমরমা।
  • | ০৮ জুন ২০২৬ ২১:২৯555672
  • *শিক্ষিত গাড়োলদের।
     
    বাংলায় বাংলাস্তান জুজুটা আরো ক্লিক করে গেছে বাংলাদেশ ২.০ হয়ে যাওয়ায় আর ইউনুস কদবেলের চিকেন্স নেক কামড়ানোর ইচ্ছা প্রকাশে। ওইটে দেখিয়েই হইহই করে জুজু ছড়িয়েছে।
  • r2h | 165.*.*.* | ০৮ জুন ২০২৬ ২১:২৭555671
  • তবে এই হকার উচ্ছেদ ইত্যাদি করে বিজেপির অসুবিধে কিছু হবে বলে মনে হয় না, অন্তত নিকট ভবিষ্যতে। শাইনিং শহুরে অবস্থাপন্ন ইত্যাদিরা হকার উচ্ছেদ পুশ ব্যাক, কদিন আগে কাকে ক্রেন দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল- বা বর্তমানে পঞ্চগড় সীমান্ত -এইসব নিয়ে পরিতাপহীন ও উল্লসিত। একটা অদ্ভুত সহমর্মিতাহীন অন্ধ বধির ভিড়। কী, না শিল্প হবে উন্নয়ন হবে মেধা হবে। তো সেসব গেল, এর বাইরের একটা বিপুল অংশের ভোটাধিকার গেছে। এদিকে, এই পুরো ব্যাপারটা তো ভয়ের পরিবেশ তৈরি করার জন্য- তাঁবে না থাকলে কী হবে ইত্যাদি। ২০১১-র পর যখন তৃণমূল একেবারে নীচুতলার বাম কর্মী সমর্থকদের ক্যালাতে শুরু করলো, আর তারা কোন সুরক্ষা টুরক্ষা পেল না- আস্তে আস্তে সেই প্রাক্তন বাম কর্মী সমর্থকরা তৃণমূলের সংগঠনগুলিতে চলে গেল। তাত্ত্বিক, শহুরে, স্বচ্ছলদের কথা বলছি না, দিন এনে দিন খাওয়া, খেটে খাওয়া লোকেদের কথা। তো এই অংশটা বিজেপির সংগঠনগুলিতে যাবে- জান মাল বাঁচানোর জন্য।

    যতদিন না আবার বড় করে হাওয়া ঘোরে আরকি।
  • | ০৮ জুন ২০২৬ ২১:২৬555670
  • হ্যাঁ হোয়াটস্যাপে শিক্ষিত গাড়োলিদের অগাধ বিশ্বাস মোটামুটি জানা ঘটনা। বিশেষ করে পঞ্চাশোর্ধ্ব আ ইজি টার্গেট। চেনা পরিচিত কতজনের যে আত্মীয় বিচ্ছেদ হয়েছে এই চক্করে। আর বন্ধু বিচ্ছেদ তো আকছার। আমিও মোটামুটি যে দু তিনপিস বিজেপী সাপোর্টার বন্ধু ছিল কাইকে ২০২৫ থেকে কাউকে এ বছরের জানুয়ারি থেকেই মিউট রেস্ট্রিক্ট করে রেখেছি। ধুত্তোর এর থেকে পাড়ায় এলাকায় তর্ক করা বেটার।
  • | 2405:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২১:২৪555669
  • উত্তর ভারতে যা হয়েছে এবং কং কে যেভাবে 'দেশদ্রোহী' বানানো হয়েছে, পঃবঃ এ তার বাংলা ভার্শন আছে। ওখানে যদি কনফ্লিক্ট তৈরী করা হয় মন্দির - মসজিদ নিয়ে, এখনো যা চলছে, আসম বা পঃবঃ এ কনফ্লিক্ট বর্ডার নিয়ে। এবং বর্ডারকেন্দ্রিক ন্যারেটিভ তৈরী করে টিএমসি বা তাদের নেতাদের তোষণকারী দেশদ্রোহী বানানো। উত্তর ভারতে যদি হিন্দু খতরে ম্যে হ্যায়, তো পূর্ব ভারতে বাঙালী হিন্দু আর অসমীয়ারা ক্ষতির মুখে। তো, বলা যায়, বাঙালী গু খাওয়া সবে শুরু করল, অনেকদিন টানবে।
  • . | ০৮ জুন ২০২৬ ২১:১৬555668
  • পুষ্পা নেপালে গিয়েছিল। আজ গ্রেপ্তার হয়েছে।
  • | ০৮ জুন ২০২৬ ২১:১৬555667
  • তা তৃণমূলের বেশিটাই বিজেপীতে চলে গেলে আর লড়াই কে করবে? মমব্যান কি আরেকবার কেঁচে গন্ডুষ করে সেই ২০০১এর মত লড়াইতে ফিরতে পারবেন? মনে তো হয় না। দেখা যাক।
    বুলডোজারের সামনে দাঁড়াচ্ছে বামপন্থীরাই। শুধু সিপিএম নয় সাথে অন্য বামেরাও আছে। কোন্নগরে যেমন লিবারেশান আর সিপিএমকে দেখছি। তো এটাই হওয়া উচিৎ। দেখা যাক।
    কল্যাণ বাঁড়ুজ্জে বা তার লালটুস ছেলে কেউই তো কোর্টে গিয়ে বুলডোজারের বিরুদ্ধে কিস্যুই করছে না। রেলবাজারের লোকজন একদম কাঁচা কাঁচা গালি দিচ্ছে।
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২১:১৩555666
  • শওকত মোল্লা ও বাংলাদেশ, একদম গ্রেটার বাংলাদেশ তত্ত্ব ও জামাতি - টিএমসি যোগ, এসবের সঙ্গে মিলে যায়। এসব দীর্ঘদিনের আইটি সেলের খেলা যে টিএমসিই জামাতিদের ডেকে আনছে, তাদের ভোটে জিতছে এবং পঃবঃ কে ধ্বংশ করছে। অতএব তাদের না হঠালে রাজ্য বাঁচবে না, এসব দীর্ঘদিন ধরে যে খাওয়ানো হয়েছে ও লোকে খেয়েছে সে তো ক'দিন আগে এক সিনিয়র ডাক্তারের কাছী গিয়ে বুঝলাম। কী উল্লাস ওনার কথায় ! এরই পরের স্টেপ হোল্ডিং সেন্টার ইত্যাদি। হোয়া ফরওয়ার্ড কীভাবে লোকের মাথা খেয়েছে, শিক্ষিতজনেরঈ সে না বুঝলে পরিস্থিতি বোঝা যাবে না।
  • b | 117.*.*.* | ০৮ জুন ২০২৬ ২১:০৯555665
  • "এক দিন এক ভদ্র মহিলা বলছিলেন আমিই ইন্ডিয়া।"
    ওটি বলেছিলেন দেবকান্ত বরুয়া। অসমের বড় কবি ও পরবর্তীতে কং চামচা তথা প্রেসিডেন্ট। ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া।
  • dc | 2a02:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২১:০৮555664
  • আরে নানা সোজা প্লেন টু ডেস্ক ডেলিভারি সিস্টেম।
  • | ০৮ জুন ২০২৬ ২১:০৬555663
  • ওয়াশিং মেশিনে বড় অংশ ঢুকে গেলে ডিম ছোঁড়াছুড়ি বন্ধ হয়ে যাবে। ডিমের দাম এখানে ৭ টাকা পিস ছিল আজ থেকে সাড়ে সাত। মুরগির খাবার আসছে না নাকি দাম বেড়েছে কিছু একটা। আস্ত ডিম না ছুঁড়ে এত এত ফ্ল্যাট তৈরীর রাবিশের ইট ঘেকষের টুকরো ছুঁড়লে পারে।
     
    দিল্লির শতাব্দী ভালই টাকা নেবে। মমৈ যদি যায় সেও ভালই নেবে।
     
    এই বাংলাদেশ আর মুসলমান বিদ্বেষটা তৈরীতে আনন্দবাজার প্রচুর সহায়তা করেছে। এই শওকত মোল্লা চিরকাল ভাঙড়ের লোক গিয়েছিল সোনারপুর, কামালগাজি এলাকায়। আনন্দবাজার দুম করে বাংলাদেশ পালানোর কথাটা রটাল শুধু না ধরাপড়ার পরে হেডলাইনও ওইটে লিখল। অথচ পুরোটাই গুজব। অন্য কাগজে দেখলাম এটাক ভুয়ো গুজব বলে খবরের ভেতরে কেউ কেউ লিখেছে। আনন্দবাজার সেসব কিছু লিখেছে কী? আমি হেডিং দেখে আর খুলি নি, যেহেতু এটা নিশ্চিত জানি।
  • X | 2402:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২১:০২555662
  • আমি ফেবু তে বেশ ক'বছর নেই- কিন্তু পরিচিত বা বন্ধু বান্ধব যতো সিপিএম সাপোর্টার - অধিকাংশই কর্পোরেট এ আর ফেবু বিপ্লবী। এদের তীব্র খুশির মূল কারণ ২০১১ য় বামফ্রন্টের হার এর প্রতিশোধ devil - কিন্তু ব‍্যক্তিগতভাবে প্রবলই ক‍্যাপিটালিস্ট। বলতে পারেন অ‍্যানেকডোটাল - কিন্তু বএটাই প‍্যাটার্ন - সিপিএম হলেই গরিবের কথা ভাবে না। যেমন এই ঋতব্রত - কোনদিনই গরিবের পক্ষে নেই- সিপিএম, টিএমসি বা বিজেপি যে দলেই থাকুক
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২০:৫৯555661
  • কোর্টে গিয়ে গভঃ পক্ষ বলেছিল, মোদীজী নিজে পরীক্ষার ব্যাপার মনিটর করচ্গেন, সেই জন্য ঐ এয়ারফোর্সের ধ্যাষ্টামো। কিন্তু পেপারগুলো প্লেন থেকে নামার পরে কারা ডিস্ট্রিউবিট করবে, কোথায় যাবে, সেও কি এয়ারফোর্স করবে ?
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২০:৫৪555660
  • তবে এই বিজেপি সরকার তো আর চিরদিন টিকবে না, থার্ড রাইখই টেকেনি তো বিশ্বগরু আর কে। আজ থেকে দশ বছর পরে হলেও, আশা করি এই আলোচনাটা হবে - বিজেপি দেশের শিক্ষাব্যবস্থার এমন বেহাল অবস্থা করেছিল যে পরীক্ষা নেওয়ার জন্য মিলিটারির সাহায্য নিতে হয়েছিল। বোধায় সারা পৃথিবীতেই রেকর্ড।
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২০:৫৪555659
  • আমার তত্ত্বটি হল, এইসব লোকজন, তাদের যুক্তি আর তার্কিকতার কারণে বিজেপির সঙ্গে তর্ক করবে কারণ বাম ও ডান দুইপক্ষের আইডিওলজি আছে, ওয়ার্ল্ডভিউ আছে, অতএব কীসে ভাল কীসে মন্দ সে তারা তর্ক করতে পারে, অতএব কাছাকাছি আসতে পারে, সর্বোপরি তাদের ট্রাডিশন আছে, নিজেদের সব স্টলওয়ার্টস আছে কিন্তু টিএমসি ট্রাডিশনহীন, ওয়ার্ল্ডভিউ নেই অতএব অ-শিক্ষিত, তাদের সঙ্গে কথাই বলাই যায় না, এই পাপ টিএমসিকে বইতে হবে, তাদের সবই খারাপ। মিডিয়া এসব বোঝে, সেইমত খবর করে, যেন আসল লড়াইটা এইবার হবে, সেইজন্য সিপিএম ও এক্স - সিপিএম!
     
  • . | ০৮ জুন ২০২৬ ২০:৫৩555658
  • তেরো নয় কুড়ি
  • . | ০৮ জুন ২০২৬ ২০:৪৮555657
  •  
    গান শুনুন
  • টাকার খেলা | 14.*.*.* | ০৮ জুন ২০২৬ ২০:৪৫555656
  • আজকে তিনোদের ১৩ সাংসদ কত টাকায় গেলেন?
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২০:৪৪555655
  • প্রচুর প্রচুর সব ভুল হয়ে গেছে। ঋত্বিক আর মৃণালকে নিয়ে আর্কাইভিং করে, একজন, অন্যজন ভাল লিটল ম্যাগাজীন বার করে, তৃতীয় এক ব্যক্তিকে নিয়ে কথা বলছে যার কাছে নজরুলের লাঙল পত্রিকার পুরোন কপি আছে, মুসলমান, টিএমসি এমএলএ, শিক্ষিতলোক কিন্তু 'ওদিকে' চলে গেছে এই দুজনের মত। এ যে কতখানি পাপ বা শিক্ষিতভাবের অভ্যাস বা বর্তমান পরিস্থিতি না বোঝা, এসব ভাবা যায় না। দুজনের নিজেদের পরিচয় বামপন্থী শিক্ষিত হিসেবে দেবে, টিএমসিকে তারা ছুঁয়েও দেখেনি, এই তাদের মনোভাব।
  • | ০৮ জুন ২০২৬ ২০:১৩555654
  • এদিকে ফেবুতে লোকের দেখি হকারদের কান্না দেখে মহা উল্লাস। ইউরোপ আমেরিকার কিছু শুনশান স্টেশানের ছবি দেখিয়ে বলছে তাদের ওইরকম স্টেশান চাই। ইউরোপ আমেরিকার মত রাস্তাঘাট চাই ওদিকে ওখানকার মত বাকস্বাধীনতা চাইলেই দেশবিরোধী। সেদিন জন্মে আরশোলারা ফটাফট সাংবাদিক সম্মেলন করে ফেলছে আর বিশ্বচোমুটা সাংবাদিক দেখলেই দৌড়ে পালায়। এখন সবার দেখছি সুজ্জিজজও লন্ডনে গিয়ে প্রশ্নের মুখে পড়ে রেগেমেগে পালিয়েছে। কিএক্টাঅবস্থা!
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২০:০৭555653
  • রঞ্জনদা এককালে এক গল্প লিকেছিলেন, নিন্দেমন্দ করেছিলাম যে জানা কথাটা লোককে জানিয়ে দিলেই লোকের বুদ্ধির বিবেচনা ফিরবে কিনা, ফেরেনি দেখা গেছে।
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ২০:০৩555652
  • বামের ভোট রাম থেকে ফিরিয়ে আনা যায়নি, গ্রেটার বাংলাদেশ থেকে বেঁচেছি এই চিন্তা থেকে লোককে হকারদের দুরবস্থার ছবি দেখিয়ে ফুরিয়ে আনা যাবে ?
     
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ১৯:৫৮555651
  • দ, বড়সড় ভুল করছে, শিক্ষিতলোকেরা, তথাকথিত বামপন্থীরা কী ভাবছে সেটা ধরতে। এই আমার ধারণা। ও তো ওরকম কত কী লোকে ভাবে, ওসব এইবার উড়ে গেছে বলে মনে হয়।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ১৯:৪৫555650
  • ওদিকে খবরে শোনা গেছে, আগেই বলা হয়েছিল অবশ্য, যে ইন্ডিয়ান এয়ার ফোর্স এবারের নিটের পেপার সরবরাহ করার কঠিন দায়িত্ব পেয়েছে। এই যেঃ
     
     
    অর্থাত এয়ারফোর্সের যতো মিগ, মিরাজ, চেতক হেলিকপ্টার আছে সব দেশের দিকে দিকে এক্সাম সেন্টারের দিকে উড়ে যাবে আর তারপর মিসাইল ছুঁড়বে। মিসাইলের ভেতর জিপিএস চিপ থাকবে, সেগুলো একেকটা এক্সাম রুমে ঢুকে দুম করে ফেটে যাবে আর ধোঁয়ার আড়ালে পেপারগুলো প্রতি ছাত্রছাত্রীর ডেস্কে গিয়ে পড়বে। ধোঁয়া কেটে গেলেই পরীক্ষা শুরু হয়ে যাবে।
     
    তবে এর মধ্যে একটা ভারি ইন্টারেস্টিং ব্যপার হয়েছে। এমনিতে নিট পরীক্ষা হয় দুটো স্লটে, সকালে আর দুপুরে। কিন্তু রিএক্সামের দিন পড়েছে বিশ্ব যোগা ডে তে, তো সেদিন আবার বিশ্বগরু হাওড়া ব্রিজে শীর্ষাসন করে, তাই সকালের স্লট বাদ, স্টুডেন্টদের এক্সাম দিতে হবে শুধুমাত্র দুপুরের স্লটে, জুনের তপ্ত গরমে। জয় শ্রীরাম!
  • গৌতম দেব | 2a0b:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ১৯:৪২555649
  • X | 103.*.*.* | ০৮ জুন ২০২৬ ১০:৫০
     
    মমতাকে কেউ হকার উচ্ছেদ বিরোধী আন্দোলনে যোগ দিতে মানা করেনি। উনি নিজেই সরে আছেন। কেন জানিনা। দুর্জনে বলছে সিপিএম ওনার আর ভাইপোর চুরির টাকা বাঁচানোর আন্দোলনে নামছে না বলে ওনার হকারদের ওপর রাগ হয়েছে। ভাল লোকেরা বলছে লোকে বিজেপিকে ভোট দিয়েছে বলে উনি সরে থেকে হকারদের বুঝিয়ে দিচ্ছেন দ্যাখ কেমন লাগে। সে যাই হোক, আন্দোলন থেকে সরে থাকলে উনি বিরোধী স্পেসে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। মীরা ভট্টাচার্য্য নিয়ে হাজার আলোচনাতেও ফল হবেনা।
     
    ফেবুতে দেখলাম, INDIA জোটে মমতা, NDA জোটে তৃণমূল।
  • | ০৮ জুন ২০২৬ ১৯:৩৯555648
  • হ্যাঁ সে তো চাদ্দিকে ভুসভুসিয়ে বেরোচ্ছে। বেশীরভাগ মানুষই বেসিকালি সুবিধেবাদী তো ওই একটু আশা টাশা প্রকাশ করে যদি এসএসসিতে ভাল একটা পোস্টিং পাওয়া যায় কি এমিএসএমইর লোনটা সহজ হয় কি নিতান্তই কাউন্সিলার একটা রেকো লেটার লিখে দেয় এইসব ব্যপার।
  • | 2401:*:*:*:*:*:*:* | ০৮ জুন ২০২৬ ১৯:৩৭555647
  • আমার কাছে তো মীরাদেবীর মত পাত্তা দেওয়ার মত। এরকম অনেক আছে, ফেবুতে ঘুরলেই এখন চোখে পড়ে, লেখক - কবি- সম্পাদক ইত্যাদি, দু'মাস আগে চুপ, ইদানীং যেগে উঠেছে, যেন রাজ্যে নবযুগ আসছে। এরা মোটামুটি সিপিএম, সেই পড়াশোনা করার সময় থেকে ইত্যাদি। তো এইটা একটা প্যাটার্ন আমার চোখে, সরাসরি সিপিএম বা সমর্থক কিন্তু তার থেকেও বেশী শিক্ষিতজন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত