এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ০৯ জুন ২০২৬ ২৩:৪৩555767
  • আমার স্ত্রীর বাপের বডি পুড়ছিল। কাঠের চুল্লি তাই ভাবলাম নিজে পোড়াবো। বাঁকুড়ায় স্বশানে পোড়ানোর আগে কীর্তনিয়া দেরসাথে হাল্কা করে গাঞ্জা খাচ্ছি। ওরাও বেশ ভালো ভালো পদাবলী শোনাচ্ছে। তা মরা তো পুড়লো। বাড়ী আসবো- এই বার হরি নাম বলো রে করে এমন আরম্ভ করলো যে ভাবলাম আসে পাশের বাড়ি থেকে কুকুর বেড়াল ছুঁড়ে না মারে। সে দিন বুঝে ছিলাম মড়ার কেত্তন কাকে বলে। সমাধি থেকে মড়ার কেত্তন। এলো কেন ? "বাবু ভাইয়া সে ডাইরেক্ট বাবু? "
    ও মশাই চামড়া চৈতন্য একটা লেখা ঝাড়ুন।
  • | ০৯ জুন ২০২৬ ২৩:২৯555766
  • হ্যাঁ।
    আর ছানা ডালরিম্পলের শ্যাটারড ল্যান্ডসও বেশ ভাল। তবে এটার নাম ওঁকে দেওয়া লিস্টিতে আছে।
  • albert banerjee | ০৯ জুন ২০২৬ ২৩:২০555765
  • //Shadows at Noon: The South Asian Twentieth Century// এই টা ?
  • | ০৯ জুন ২০২৬ ২৩:১৪555764
  • ইসে, যাঁর নিক বলতে নেই, ওইটে আমার পুরোন বদভ্যেস। আজকাল বিশেষ বলি না যদিও তবু মাঝে মাঝে বলে ফেলি। laugh
    যাক জয়া চ্যটার্জির নতুন বইটা Shadows at Noon সেই লিস্টিটায় নেই বোধহয়, জুড়ে নেবেন। বেশ বেএশ ভালো।
  • albert banerjee | ০৯ জুন ২০২৬ ২৩:০৩555763
  • মহাজন শব্দটার অর্থ মহান যে জন। সেখান থেকে সুদখোরে রূপান্তর হলো কি ভাবে?
  • albert banerjee | ০৯ জুন ২০২৬ ২২:৫৭555761
  • মকার না থাকলে কি আর সাধনা হয়।
  • albert banerjee | ০৯ জুন ২০২৬ ২২:৫৫555760
  • dc | 2a09:*:*:*:*:*:*:* | ০৯ জুন ২০২৬ ২২:৪১
    তবে অনেকের অনেক কিছু ফাটবে।বিশেষ করে ভট্ট গোস্বামী২ এর, আবার আচায্যি মশাই আছেন। একথাটা ঠিক যে তৎকালীন সমাজে চাষীদের খুব কড়া সুদে মহাজন দের কাছে ধার নিতে হতো। আর কুম্ভ মেলায় নাগা সাধুদের চালচলন তো এমনি এমনি হয় নি। তা হে বাপু ফুটকি চেতনা একটু ভালো করে লেখা ঝাড়ুন তো।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০৯ জুন ২০২৬ ২২:৪৭555759
  • এখানে গৌড়ীয় বৈষ্ণবিজমের মূল নামগুলি বলা আছে
    (১)
    হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ
    যাদবায় মাধবায় কেশবায় নমঃ
    (২)
    গোপাল গোবিন্দ রাম শ্রী-মধুসূদন
    গিরিধারী গোপীনাথ মদন-মোহন
    (৩)
    শ্রী-চৈতন্য-নিত্যানন্দ শ্রী-অদ্বৈত-সীতা
    হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা
    (৪)
    শ্রী-রূপ সনাতন ভট্ট-রঘুনাথ
    শ্রী-জীব গোপাল-ভট্ট দাস-রঘুনাথ
    (৫)
    এই ছয় গোসাইর করি চরণ বন্দন
    যাহা হৈতে বিঘ্ন-নাশ অভীষ্ট-পূরণ
    (৬)
    এই ছয় গোসাই যার-মুই তার দাস
    তা-সবার পদ-রেণু মোর পঞ্চ-গ্রাস
    (৭)
    তাদের চরণ-সেবি-ভক্ত-সঙে বাস
    জনমে জনমে হয় এই অভিলাষ
    (৮)
    এই ছয় গোসাই জবে ব্রজে কৈলা বাস
    রাধা-কৃষ্ণ-নিত্য-লীলা করিলা প্রকাশ
    (৯)
    আনন্দে বল হরি ভজ বৃন্দাবন
    শ্রী-গুরু-বৈষ্ণব-পদে মজাইয়া মন
    (১০)
    শ্রী-গুরু-বৈষ্ণব-পদ-পদ্ম করি আশ
    নাম-সঙ্কীর্ত্তন কহে নরোত্তম দাস।
  • albert banerjee | ০৯ জুন ২০২৬ ২২:৪৪555758
  • //মাদ্রাসায় সরকারি অনুদান বন্ধ হল।// আর একটু বিস্তারে বলবেন?
  • dc | 2a09:*:*:*:*:*:*:* | ০৯ জুন ২০২৬ ২২:৪১555757
  • হ্যাঁ ঠিকমতো কেউ লিখতে পারলে দারুন একটা সিরিজ হবে।
  • albert banerjee | ০৯ জুন ২০২৬ ২২:৩৯555756
  • lcm | ০৯ জুন ২০২৬ ২২:০০ এদের টাইটেল টা দেখেছেন গোস্বামী
    A History Of Dasnami Naga Sanyasis by Sir Jadunath Sarkar এইটা একবার পড়ুন তো
  • albert banerjee | ০৯ জুন ২০২৬ ২২:৩১555755
  • // স্টিমপাংক নভেল লিখে ফেলা যায়// থামুন মশাই। ইলিয়াড ফেল করবে। ঠিক ঠাক হতে পড়লে
  • বাহহ | 2401:*:*:*:*:*:*:* | ০৯ জুন ২০২৬ ২২:২৬555754
  • মাদ্রাসায় সরকারি অনুদান বন্ধ হল।
  • lcm | ০৯ জুন ২০২৬ ২২:০৯555753
  • ষড় প্রসঙ্গে ... সেদিন একজন বিহারি ভদ্রলোক ছট পুজো বোঝালেন ... ছট শব্দটিরও উৎপত্তি ছয়, ষষ্ঠ দিন, ষষ্ঠী ... ইত্যাদি ...
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ জুন ২০২৬ ২২:০৯555752
  • যাই হোক, অনেকদিন পর () কে দেখে আমারও ভাল্লাগলো :-)
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ জুন ২০২৬ ২২:০৬555751
  • ওহ! আসলে আগে ​​​​​​​শুনিনি, ​​​​​​​তাই ​​​​​​​ভাবলাম ​​​​​​​খুব ​​​​​​​রহস্যময় ​​​​​​​নাম laugh
     
    আমি ভাবলাম একটা স্টিমপাংক নভেল লিখে ফেলা যায়, লিগ অফ এক্সট্রাঅর্ডিনারি জেন্টলম্যানের বাংলা ভার্শন এর মতো। সেখানে কিরিটি রায় থাকবে, যখও থাকবে, আর দীপক চ্যাটার্জি তো থাকবেই। রানী ভবানীও থাকবেন, মিনা হার্কারের মতো লিগের নেত্রী হবেন আর যখের সাথে যৌথভাবে ফাইন্যান্স করবেন। এইসব আর কি।
  • lcm | ০৯ জুন ২০২৬ ২২:০২555750
  • ওহো .. আর নয় (২১:৫৩) - লিস্ট লিখে দিয়েছেন ...
  • albert banerjee | ০৯ জুন ২০২৬ ২২:০১555749
  • এই শেষ, আর নয়, না আর নিক চেঞ্জ করা যাবেনা।
  • lcm | ০৯ জুন ২০২৬ ২২:০০555748
  • শ্রীচৈতন্যের ৬  জন শিষ্যকে (সাধক/পণ্ডিত) ষড়গোস্বামী বলে ... উইকিপেডিয়া মতে এনারা হলেন :
    ১. রূপ গোস্বামী 
    ২. সনাতন গোস্বামী 
    ৩. রঘুনাথ দাস গোস্বামী 
    ৪. জীব গোস্বামী 
    ৫. গোপাল ভট্ট গোস্বামী 
    ৬. রঘুনাথ ভট্ট গোস্বামী
     
    আমার কেমন যেন ধারণা ছিল বাঙালি জয়েন্ট পদবী, মানে, রায়চৌধুরী বা দত্তমজুমদার - এসব বেশিদিনের নয় .. কিন্তু এই লিস্টে দেখা যাচ্ছে যে অনেক আগেও ছিল ... 
     
    এই লিস্টে ঢুকবে - বিজয়কৃষ্ণ গোস্বামী, চুনী গোস্বামী, হিমানীশ গোস্বামী, জয় গোস্বামী ...  (উইকি আপডেট করতে হবে .. . )
  • albert banerjee | ০৯ জুন ২০২৬ ২১:৫৮555747
  • "ষড়গোস্বামী" চৈতন একটা ভালো লেখা লিখুন না। হেবি মজার আছে। এবং তার সাথে যদি মতুয়া ইতিহাস ও এপার ওপারবাংলার ইতিহাস দিয়ে। "নগর জ্বলইয়া আজি কীর্তন করিব "
  • এই শেষ, আর নয় | 115.*.*.* | ০৯ জুন ২০২৬ ২১:৫৩555746
  • ওফ! ডিসিজনাব সেই ডিসিজনাবই রয়ে গেলেন!! ওরে বাবা, ষড় মানে ষড়যন্ত্র নয়। ছয়, ছয় গোস্বামী (জয় গোস্বামী ভেবে বসবেন না আবার)। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, রঘুনাথ ভট্ট গোস্বামী, রঘুনাথ দাশ গোস্বামী এবং জীব গোস্বামী।
  • Manali Moulik | ০৯ জুন ২০২৬ ২১:৪৮555745
  • albert banerjee, রমাপদ চৌধুরীর উপন‍্যাস 'লালবাঈ' পড়তে পারেন। মল্লভূম, বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত আর চৈতন‍্য পরবর্তী বিষয় অনেক বাস্তবধর্মী তথ‍্য পাবেন।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ জুন ২০২৬ ২১:৪৪555744
  • আমি যদি কোনদিন উপন্যাস লিখি তাহলে ভিলেনের গোপন নাম রাখবো ষড়গোস্বামী। শুধু দলের লোকজন ওই নামটা জানবে, এমনি নাম হবে ভুসুকু।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ জুন ২০২৬ ২১:৪২555743
  • "ষড়গোস্বামী" নামটাই তো কেমন ইয়েমতো! :-)
  • albert banerjee | ০৯ জুন ২০২৬ ২১:৩৭555742
  • "ষড়গোস্বামীরা জব্বর চিজ " yes
  • আরও একবার | 115.*.*.* | ০৯ জুন ২০২৬ ২১:৩১555741
  • ০৯ জুন ২০২৬ ১৭:৩৫
     
    //একটা জিনিস মনে হয় যে, শহুরে, মফস্বলি ভা গ্রামীণ মধ্যবিত্ত, উচ্চবর্গীয় বাঙালি চিরকালই মিটমিটে ডান, হাতাহাতি মারামারির রক্তক্ষয়ী প্রবণতা বাঙালি চরিত্রে নেই যতোটা গোবলয় রাজস্থানে দেখা যায়, কিন্তু ভাতে মারার প্রবণতাটা আছেই।//
     
     
    একেবারেই ঐতিহাসিক সত্যকথন। ছিয়াত্তরের মন্বন্তর দেখুন কিংবা চিরস্থায়ী বন্দোবস্ত - এর বিরুদ্ধে কোনও ব্যাটা কস্মিনকালেও টুঁ শব্দটি উচ্চারণ করেনি। তার পরে ধরুন লবণ শিল্পের ধ্বংস (যেখানে কেবল মালঙ্গিই ছিল ৬ লাখ এবং তাঁরা রাতারাতি সাফ হয়ে যান) কিংবা বস্ত্রশিল্পের বিনাশ নিয়ে বাবুরা রা কাড়েননি। বাংলার চাষি যখন আফিম চাষ করতে বাধ্য হচ্ছে তখন উচ্চবর্গীয় বাঙালি বুলবুলি লড়াইতে ব্যস্ত। আর নীলচাষের ইতিহাসে বাঙালি বাবুদের অবদান তো বাঁধিয়ে রাখার মতো!
     
    মনে রাখতে হবে সিপাহি বিদ্রোহে এই শ্রেণীর মানুষ নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন অথচ নীল বিদ্রোহ নিয়ে কী বারফাট্টাই। বড় ইংরেজ আর ছোট ইংরেজের গপ্পো আছে যে! কিন্তু সেই গপ্পে প্রথম ফানুসটা উড়িয়েছিলেন স্বয়ং দীনবন্ধু মিত্র (নীলদর্পণ-এর উৎসর্গ পশ্য), পরে এর চমৎকার তাত্ত্বিক ব্যাখ্যা হাজির করেন রণজিৎ গুহ।
     
    বেশি দূর যাওয়ার দরকার নেই। একবার পাতি উইকি খুলে বাঙালি সি আই ই-দের তালিকা দেখলেই মালুম পাওয়া যাবে এঁরা ক্ষমতার কতটা কাছাকাছি থাকতে চেয়েছিলেন। এই শ্রেণী প্রথম যুগে ফারসির দাস, পরে ইংরেজির এবং সব শেষে হিন্দি-হিন্দু-হিন্দুস্থানের।
     
    এমনকি ৪৩-এর যে মন্বন্তরে প্রায় ৩৫ লাখ বাঙালি রাতারাতি নেই হয়ে যাচ্ছেন, তখনও এই ভদ্রলোক বাঙালির শ্রেণী অবস্থান আজকের হকার উচ্ছেদের মতোই।
     
    বাপু হ্যাল্বট (আপনাকে দিনে অল্বট ও রাতে হ্যাল্বট বলার কারণটা গুরুর পুরনো ইউজাররা বুঝতে পারবেন), এই ষড়গোস্বামীরা জব্বর চিজ ছিল। মূলত তাঁদেরই নেতৃত্বে চৈতন্য প্রচারিত ধর্মের দার্শনিক ভিত্তি স্থাপিত হয় যা ‘অচিন্ত্যভেদাভেদ তত্ত্ব’ হিসেবে প্রসিদ্ধি লাভ করে। আর কৃষ্ণদাস কবিরাজ অসাধারণ নৈপুণ্যে এই তত্ত্বকে চৈতন্যের জীবনের সঙ্গে মিশিয়ে চৈতন্যচরিতামৃত (১৬১২) রচনা করেন। এই তত্ত্ব-ফত্ত্বের সাত হাত দূর দিয়েও চৈতন্য তাঁর ইহজীবনে হাঁটেননি।
     
    আরও একটা কথা। চৈতন্য সারা ভারত তো দূরস্থান, বাংলাদেশেই তেমন সামাজিক সংস্কারে সফল হননি। সন্ন্যাস নেওয়ার পরে তিনি নবদ্বীপে সাকুল্যে এক বছরও থাকেননি। এমনকি তাঁর মৃত্যুর পরেও নবদ্বীপে শক্তি উপাসকদের প্রাবল্য ছিল চোখে পড়ার মতো, জাতপাত পুরোমাত্রায় ছিল এবং নারীদের অবস্থারও বিশেষ উন্নতি হয়নি।
     
    কিন্তু দ-দি বা ১৭.৩৫ এগুলো কী করছেন? সাইটে নিকের গোপনীয়তা ও স্যাঙ্কটিটি বজায় রাখুন প্লিজ )))))))))))
  • albert banerjee | ০৯ জুন ২০২৬ ২১:১৫555740
  • গানটাতেই আছে
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০৯ জুন ২০২৬ ২০:৩০555739
  • মন্ত্রীর দরকার নেই, ২০:১৬। আগের আমলেই রেডি থাকা কাগজ এবং কাজপত্র নায়ক ওই অন ক্যামেরা ইয়ে নেওয়া ইসেজির কাছে কিছু প্রশংসার বিনিময়ে দিয়ে দেবেন আর একটা শিলান্যাস করলেই থাট্টি ওয়ানের ইলেকশন এসে যাবে। এর মধ্যে মন্ত্রী ক্ষী প্রয়োজন?
  • | 2405:*:*:*:*:*:*:* | ০৯ জুন ২০২৬ ২০:১৬555738
  • ঘাটাল প্ল্যানের মন্ত্রীটা কে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত