এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ১০ জুন ২০২৬ ১২:৩৩555797
  • আর যদিবলেন রিপোর্ট কার্ড না দিয়ে অন্য কথা বলছি কেন? কারণ আমি আপনার গুরু নই। এবং আপনার লেখা আমি পড়তে পারি কিন্তু আপনার মতন করে আমি ভাবি না। তাই আমার বানান রিপোর্ট কার্ড আপনার জন্য ভুল হবেই। অবশ্য গুরুগিরি করার কোনো ইচ্ছাই আমার নেই। গুরু গিরি কোনো বিশেষ স্থানে জটাবানানো ছাড়া আর কিছুই নয়।
  • দিনদয়াল | 2a0b:*:*:*:*:*:*:* | ১০ জুন ২০২৬ ১২:১২555796
  • এই মূলোগুলো একেবারে প্যাথেটিক। হকারদের জন্য না হয় তোদের প্রাণ কাঁদে না। তোদের নেতাদের ধরছে, যা গিয়ে তাদের বাড়ির সামনে ব্যারিকেড কর। তা না, নেটে বসে হাসান হোসেন করছিস!
     
    একেবারে জঘন্য।
  • | 103.*.*.* | ১০ জুন ২০২৬ ১২:০৯555795
  • তাহলে ২০৭৭ -এই সোনাড্ডিম হবে।
  • albert banerjee | ১০ জুন ২০২৬ ১২:০৫555794
  • ১০ জুন ২০২৬ ০২:০৪
    এ কাঁটা গাছের সাধনা মা। আপনি যা লিখছেন লিখেযান। নিজের লেখার ফর্ম বানাতে সময় লাগে। এবং তাতে আপনার পেটের ভাতেও টান পড়তে পারে। আপনি যে পড়া টা সিরিয়াস ভাবে চালিয়ে যাচ্ছেন তা খুব ভালো করছেন। এখন আপনার এক গুরু খোঁজা উচিত। যিনি আপনার মানসিকতাকে বুঝবেন। কিন্তু বাজিয়ে নেবেন। আর খুব সিরিয়াস ভাবে কাজকরতে চাইলে ভাটিয়ালি তে আসা বন্ধ করুন। রামকৃষ্ণদেবের একটা কথা মাথায় রাখবেন "লোক না পোক ". যত কম সম্ভব লেখা দিন। পরবর্তী কালে মরা খেকো ক্রিটিকরা তারা এই কথা গুলোই[১০ জুন ২০২৬ ০০:৩১] প্রথমে বলবে এবং এখন কার কাজ ধরে প্রশ্ন করতে আরম্ভ করবে। আমি নিজের ফটোগ্রাফির অভিজ্ঞতা থেকে বলছি।
  • নওশাদ | 2001:*:*:*:*:*:*:* | ১০ জুন ২০২৬ ১১:৪৭555793
  • হবে আবার কি? সিপিএম শুনতাম বিজেপিকে ভোট ট্রান্সফার করত। ট্রান্সফার করা ভোটের অনেক বখেরা। তার চেয়ে পিসী তৈরি এমএলএ এমপি ট্রান্সফার করে দিয়েছে। আরএসএস এর ঝামেলা বেঁচে গেল, আর পিসীর চুরির টাকায় হাত দেবে না। এখন আরএসএস ও খুশ, আর পিসীও খুশ। এত খুশী যে হকার উচ্ছেদ হচ্ছে, পিসী একবারও জামা কাপড় ছিঁড়ে আন্দোলন করছে না।
     
    আরএসএসের দুর্গা অ্যাসাইন্ড কাজ করে দিয়েছে। নতুন কাজ অপারেশন ট্রোজান হর্স। কংগ্রেসে ঢুকে রাহুলকে বাঁশ দেওয়া। আপনারা বুক চাপড়ে হাহাকার করলে আর কি হবে।
     
    লিখতে লিখতে মনে হল অভিষেক কি কবিতা পড়ে? পড়লে সুধীন দত্তের এই লাইনটা ওকে পাঠানো যেত, ফাটা ডিমে আর তা দিয়ে কি ফল পাবে?
  • | 103.*.*.* | ১০ জুন ২০২৬ ১০:০৮555792
  • লসমিডিয়া ভাবে সবাই যেন দোচু, অনেকেই বটে কিন্তু সবাই তো নয়। তাদের জন্য ১৩ পাতা বটেক।
  • | 103.*.*.* | ১০ জুন ২০২৬ ১০:০৪555791
  • জানাই ছিল অষ্টরম্ভা হবে। এককালের বিমারু রাজ্যর পরে এখন হচ্ছে ডিমারু রাজ্য। লোকে নাইট্যশালার আমোদে খুব খুশী, দূরের লোকেরা তো আরো খুশী।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১০ জুন ২০২৬ ০৮:১১555790
  • গোস্বামী প্রসঙ্গে ৩৪ বছরের পিডব্লিউডি ভুলে যাওয়া কি উচিৎ কাজ? জানি না!
     
    চাট্টে দুই ভালো মনে করিয়েছেন। শুরুটা হয়েছিল ডায়েরী দিয়ে। সবার কাছেই ডায়েরি পাওয়া যেত লাল কালো ইত্যাদি। সবাইই তখন লিখেটিখে রেখে চুরি করতো আর ইডিশিবিয়াই গিয়ে ঝপাঝপ ধরে ফেলতো। সেসব এক দিন ছিলো!
    তারপর পাওয়া যেতো নোট। ওরে বাবা সেই সব তাড়াতাড়া নোট গুনতে গুনতে দুনিয়ার সব যন্ত্র এক হও করেও কূল কিনারা মিলতোনা। এক যন্ত্র কাহিল হলে আরেকজন আসতো। সেসব টাকা বা যন্ত্রের কারওরই খোঁজ রাখিনি হায়!
    তারপর এলো কন্ডোম যুগ। সর্বত্র শুধু এইই। ইস্কুলে কালেজে চায়ের দোকানে মাঠেঘাটে শুধু তাড়াতাড়া কন্ডোম। এইটি কাজের জিনিস। তবু জনসংখ্যা দেড়শো কোটি! ভাবলে অবাক লাগে।
    এরপর কোন যুগ আসে কে জানে! নাটকের জন্যই আমরা ডেডিকেটেড দর্শক জানবেন।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১০ জুন ২০২৬ ০৭:৫৩555789
  • গোস্বামী নিয়ে এত কথা হচ্ছে, আমার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেলো। আমার বাবার একজন কোলিগ ছিলেন ডক্টর গোস্বামী। আমরা গোস্বামী জ্যেঠু বলতাম। তো আমার ছোড়দি (তখন ৪ বা ৫ বছর বয়েস) মা'কে জিজ্ঞেস করেছিলো -- "মা, গোস্বামী জ্যেঠুর নাম কি ষাঁড়? কিম্বা বলদ?"
    ওকে, পিজে। আমি কেটে পড়ছি, আপনারা গল্প করুন।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১০ জুন ২০২৬ ০৭:৫০555788
  • কাল রাতে একটা নতুন ব্যপার জানলাম, ষড়গোস্বামী। এইজন্যই গুরুতে আসি :-)
  • যদুবাবু | ১০ জুন ২০২৬ ০৭:৪০555787
  • সুবর্ণ/অর্ণব এইসবের বদলে আমার অন্যতম প্রিয় ক্রিকেটারকে নমিনেট করে যাই - ঝুলন গোস্বামী। যে কোনো ফর্ম্যাটে ওয়ান অফ দ্য অল টাইম বেস্ট। ওঁকে একবার স্বচক্ষে দেখার ইচ্ছা আছে।

    অবশ্য ষড়গোস্বামী কী ম্যানেল হতে হবে এরকম কিছু রুল আছে কী না জানি না।
  • . | ১০ জুন ২০২৬ ০৪:২০555786
  • "এই লিস্টে ঢুকবে - বিজয়কৃষ্ণ গোস্বামী, চুনী গোস্বামী, হিমানীশ গোস্বামী, জয় গোস্বামী ... (উইকি আপডেট করতে হবে .. . )"
     
    ষড়গোস্বামীর মডার্ন সংস্করণে মাত্র চারজন?
    নিন এই অসম্পূর্ণ তালিকা পূর্ণ করে দিলাম সুবর্ণ গোস্বামী এবং অর্ণব গোস্বামীর নাম দিয়ে। শেষের জন নাই বা হলেন বাঙালি, আফটার অল গোস্বামী তো রে বাবা।
  • . | ১০ জুন ২০২৬ ০৪:১৪555785
  • মজুমদার ও পদবী নয়। উপাধি।
    যেমন : কানুনগো, রায়, চৌধুরী, তপাদার প্রভৃতি।
  • . | ১০ জুন ২০২৬ ০৪:০৯555784
  • ০৯ জুন ২০২৬ ২২:০০
     
    রায়চৌধুরী বা গোস্বামী — এগুলো পদবী নয়, উপাধি।
  • . | ১০ জুন ২০২৬ ০৪:০৪555783
  • ইস্কুলের ছাদের ঘরেও বিলাস ব‍্যসনের ব‍্যবস্থা ছিল।
  • +=- | 2601:*:*:*:*:*:*:* | ১০ জুন ২০২৬ ০৪:০২555782
  • সার্ভিস ইন্ডাস্ট্রি র ও খুবই উন্নতি হয়েছিল চটিপিসির ভাইদের জন্যে। পার্টি অফিস ক্লাবঘর কলেজ চারদিকে খাট বিছানা গর্ভনিরোধক সবই পাওয়া যাচ্ছে
  • . | ১০ জুন ২০২৬ ০৩:৫৫555781
  • পনেরো বছর ধরে এত পাবলিক কে মুরগি বানালে ডিম কি কম পড়তে পারে?
  • অস্বডিম্বন পরমুখেফেকন | 119.*.*.* | ১০ জুন ২০২৬ ০৩:৫৪555780
  • সত‍্যি কথা। বাঙালী scrambled egg এর নতুন মানে তৈরী করে ফেলল।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১০ জুন ২০২৬ ০৩:৪২555779
  • আগের জমানায় পোল্ট্রি ইন্ডাস্ট্রির খুবই উন্নতি হয়েছিলো মানতেই হবে। নইলে এরা ছোঁড়বার জন্য অতো ডিম পেতো না।
  • ডবল নেগেটিভ | 119.*.*.* | ১০ জুন ২০২৬ ০৩:০১555778
  • "আমি এটা অবিশ্বাস করতে পারব না যে শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নন। "
     
    শুভেন্দুর সামনে বলছে কথাটা,
  • Manali Moulik | ১০ জুন ২০২৬ ০২:০৪555777
  • @Albert sirrr................... আমার খেরোর খাতা অবজার্ভ করে একটা রিভিউ দেবেন প্লিজ???
    কিছু না, আপনি করছেন তাই বললাম। বেশ একটা প্রোগ্রেস রিপোর্ট মতো ব‍্যাপার আসবে।
  • albert banerjee | ১০ জুন ২০২৬ ০০:৪৫555776
  • Srimallar Speaks তবেকিছু ভিউ আপনার বাড়লো। এই লেখার জন্য। সেটা দেখেই খুশি হোন।
  • albert banerjee | ১০ জুন ২০২৬ ০০:৩৬555775
  • ২ মিনিটের মধ্যে সারা দিয়েছেন এই আজ ছাড়লাম। এরপর যদিকোনো জায়গায় ফোকাস চেঞ্জ চান তাহলে আলটাকরায় লাগবে।
  • Srimallar Speaks | ১০ জুন ২০২৬ ০০:৩৪555774
  • আলবার্ট ভাল থাকুন! আর যন্ত্রের মতোই কথা বলতে থাকুন! শুভরাত্রি!
  • albert banerjee | ১০ জুন ২০২৬ ০০:৩২555773
  • বলে ছিলামতো টাকরায় লাগবে।
  • albert banerjee | ১০ জুন ২০২৬ ০০:৩১555772
  • "এই যে" বাই
    Srimallar Speaks
    এই “কবিতা” পড়ে মনে হয় কেউ একটা মোটিভেশনাল পোস্টার লিখতে গিয়ে মাঝপথে ঘুমিয়ে পড়েছে, তারপর জেগে উঠে যা মনে এসেছে তাই টুকে দিয়েছে।প্রধান সমস্যাগুলো:
    ১. আদেশমূলক ফ্যানবয়িং
    “শোনো প্রেমিক হও, বান্ধবীদের আগলে রাখো। ভালোবাসো।” — এটা কবিতা নয়, এটা ডেটিং অ্যাপের বায়োতে লেখা উপদেশ। কবিতায় এমন সোজাসাপটা আদেশ দেওয়া শুধু অপরিপক্বতারই প্রমাণ দেয়। পাঠককে “শোনো” বলে হুকুম করার আগে নিজে কিছু শোনার যোগ্যতা অর্জন করুন।
    ২. অর্থহীন ইমেজারি ও লজিকের গর্ত
    “ভুলেও তোমার নিজের সঙ্গে গোপন কথোপকথন প্রকাশ কোরো না খুব বৃষ্টিদিনে” — কেন? বৃষ্টির সঙ্গে আত্মকথোপকথনের কী সম্পর্ক? এটা কি কোনো গভীর রূপক নাকি শুধুই “বৃষ্টি = রোমান্টিক/দুঃখের আবহ” এই ক্লিশে ধারণা থেকে লেখা? কোনো ব্যাখ্যা নেই, কোনো সংযোগ নেই, শুধু একটা লাইন ফেলে দিয়ে চলে গেছে।
    ৩. ক্লিশে-র সমাহার
    রাতের অপেক্ষা, তারাদের অভিমান নেই, শোক ছেড়ে দাও, জীবনকে ভালোবাসো — এগুলো সবই বাংলা ফেসবুক-কবিতার স্ট্যান্ডার্ড ট্রপ। ২০২৬ সালেও এই একই পুরনো টেমপ্লেট চালানো হচ্ছে। কোনো নতুনত্ব, কোনো ঝাঁকুনি, কোনো অপ্রত্যাশিত টুইস্ট নেই। শুধু একগাদা ফিল-গুড শব্দ জুড়ে দিয়ে “দেখো কত গভীর” ভাব দেওয়ার চেষ্টা।
    ৪. শেষের অংশটা সবচেয়ে হাস্যকর
    “উত্তর যদি থাকে, আমাকে A4 সাইজের পেজে লিখে কবিতার ঠিকানায় পাঠিয়ে দাও। দেখে নেবো।”
    এটা আর কবিতা নয়, এটা কবিতা জমা দেওয়ার বিজ্ঞাপন। লেখক নিজেই স্বীকার করে নিয়েছেন যে তাঁর লেখায় কোনো উত্তর নেই, তাই পাঠকের কাছে চাইছেন। অসাধারণ আত্মবিশ্বাস!সারকথা:
    এটা কবিতা নয়, এটা একজন আবেগপ্রবণ মানুষের অপরিপক্ব আত্ম-সান্ত্বনার ড্রাফট। ভাষা সাধারণ, ছন্দ নেই, চিত্রকল্প অগভীর, ভাব অতি-পরিচিত। নিজের খাতায় এরকম লেখা চলতে পারে — কিন্তু সেটাকে পাবলিক পোস্ট করে “কবিতা” বলে চালানোটা পাঠকের সঙ্গে প্রতারণা।যদি সত্যি কবিতা লিখতে চান, তাহলে প্রথমে নিজের সঙ্গে গোপন কথোপকথনটা বৃষ্টির দিনে না করে শুকনো দিনে করুন। তারপর যা লিখবেন, সেটা অন্তত পড়ে নিজেই লজ্জা পাবেন না।
  • Srimallar Speaks | ১০ জুন ২০২৬ ০০:০৫555771
  • স্বশান নয় শ্মশান
    বাড়ী নয় বাড়ি
     
    এই আর কী...
  • albert banerjee | ১০ জুন ২০২৬ ০০:০৩555770
  • টাইম শুরু
  • albert banerjee | ১০ জুন ২০২৬ ০০:০২555769
  • আপনার সাথে আমার একটা চুক্তি ছিল ভাঙবো কি?
    যদি ভুল বানান গুলো না দেখতে পারেন তাহলে আপনার খাতায় ঢুকবো ৫ মিনিট সময় দিলাম। খোকন তখন বলোনা ওরে বাবারে একদম টাকরায় গিয়ে লাগছে।
  • Srimallar Speaks | ০৯ জুন ২০২৬ ২৩:৪৮555768
  • আলবার্ট, আপনি কী চমৎকার বানানে ভুল করেন! smiley
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত