এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ১৩ জুন ২০২৬ ০০:৫০555887
  • "অংক নিয়ে কালচার তো প্রত্যেক ধর্মেই আছে।"
     
    আসলে মধ‍্যযুগে তো সমাজই ছিল ধর্মের অধীনে। তার সঙ্গে পড়াশুনো বা শিল্পচর্চার কোনও সংঘাত বিশেষ ছিলই না।
  • Manali Moulik | ১৩ জুন ২০২৬ ০০:৪১555886
  • সিধরাচার্য
    শ্রীধরাচার্যের কথা বলছেন?
    সেই দ্বিঘাত সমীকরণ !!!! মধ‍্যসহগ বিশ্লেষণ ছাড়া এই ছিলো আরেকটা পদ্ধতি।
    এছাড়া মাধবাচার্য পাবেন, ব্রহ্মগুপ্ত, গ্রিসের ওদিকে থ‍্যালেস।
  • . | ১৩ জুন ২০২৬ ০০:১৬555885
  • আপনারা কেউ ফুটবল দেখছেন না?
  • albert banerjee | ১২ জুন ২০২৬ ২১:৩৮555884
  • আর একজনের নাম ওমর খৈয়াম, আমি কবি ওমর খৈয়ামের কথা বলছি [ cubic equations geometrical solution ]
  • albert banerjee | ১২ জুন ২০২৬ ২১:৩৩555883
  • এছাড়া
    মাধব সঙ্গমগ্রাম(কেরল ), Georges Lemaître, Father Augustine O Konnully (1917–1998) আরো অনেকেই ​​​​​​​আছেন ​​​​​​​যারা একাধারে ধার্মিক স্কলার ও গণিতবিদ।
  • albert banerjee | ১২ জুন ২০২৬ ২১:২২555882
  • সিধরাচার্য কে বাদ দিচ্ছেন কি ভাবে? অংক নিয়ে কালচার তো প্রত্যেক ধর্মেই আছে।
  • r2h | 134.*.*.* | ১২ জুন ২০২৬ ২০:৪২555881
  • ডিসির ষড়যন্ত্র গোস্বামী বনাম ছয় গোস্বামী- ও কিছু না, আপনি ষড়যন্ত্রই রাখুন। ব্যুৎপত্তি এক জিনিস আর প্রায়োগিক অপভ্রংশ অন্য জিনিস। সেই যে রহ রায়ের গল্প বলেছিলাম, ঐরকম আরকি।
  • গর্বিত​-হিন্দু | 149.*.*.* | ১২ জুন ২০২৬ ১৬:০৮555880
  • আমাদের মানে নিচু জাতের গর্বিত​-হিন্দুদের সন্তানেরা মহান কাজে ব্রতী
    https://www.facebook.com/suraj.das.261569/posts/pfbid02MhEirgAPswnAMSSYm6g65YTttghgZY2WkX6vKL4sce5Hd4Xukm9uZtuMhAB7voCal

    সবাই আমাদের লাইক শেয়ার করুন বা রাস্তায় নেমে সহযোগিতা করুন।
    কেউ ভুলেও প্রোফাইল রিপোর্ট করবেন না!
  • অশনি সঙ্কেত | 2401:*:*:*:*:*:*:* | ১২ জুন ২০২৬ ১৪:০৯555879
  • ড্যাং ড্যাং | 2401:*:*:*:*:*:*:* | ১২ জুন ২০২৬ ১১:৪৬555878
  • আর গ্রন্থাগারে থাকবে না মমতার ‘এপাং-ওপাং-ঝপাং’ বই। তার পরিবর্তে রাষ্ট্রবাদী চেতনার বই থাকবে। বৃহস্পতিবার মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর জানালেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী গৌরীশংকর ঘোষ।
     
    তাঁর দাবি, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওঁর অবদান ভোলার নয়। তাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বই রাখা হবে। পাশাপাশি স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আসলে আগের সরকার চলেছে একনায়কতন্ত্র মানসিকতা নিয়ে। তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়ের) নিজস্ব আইন প্রযোজ্য ছিল।”
     
    উল্লেখ্য, গত কয়েকদিন আগেই স্কুল পাঠ্যবইয়ে ভারতের গৌরবময় ইতিহাস বাদ দিয়ে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে বলে অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শুধু শমীক ভট্টাচার্যই নন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা বিভিন্ন নেতাদের বক্তব্যেও একাধিক সময়ে দেশের বিকৃত ইতিহাস বদলের কথা উঠে এসেছে। জাতীয়তাবাদের কথাও উঠে এসেছে। সনাতনী ভারতের গৌরবোজ্জ্বল ইতিহাস, বৈদিক বিজ্ঞান-সংস্কৃতির কথাও উঠেছে। এমনকী বারবার স্বাধীনতা সংগ্রামের কথাও উঠে এসেছে প্রধানমন্ত্রী-সহ বিভিন্ন নেতাদের বক্তব্যে। এই অবস্থায় বাংলার শিক্ষানীতি, পাঠ্যক্রম, শিক্ষাব্যবস্থার সামগ্রিক মান-সহ বেশ কয়েকটি ক্ষেত্রে মৌলিক পরিবর্তন প্রয়োজন রয়েছে বলে মনে করছে আরএসএস। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে এবার ‘বিকৃত ইতিহাস’মুছে জাতীয়তাবাদের পাঠ পড়ানো হবে বাংলায়?
  • lcm | ১২ জুন ২০২৬ ১০:৪২555877
  • হ্যাঁ, ভ্যালুয়েশনের কোনো ঠিকঠিকানা নেই... টেসলার স্টক এখন ৪০০ ডলার, PE রেশিও ৩৭০ !! ...
  • | 103.*.*.* | ১২ জুন ২০২৬ ১০:১২555876
  • হুম, দু'দিন আগে আলিপুরে সরকারি অফিসে যে আগুন লাগল, সেখানে দেখছি ৪০০০ ইভিএম পুড়েছে, ১০টা সীটের ইভিএম সেগুলো। বিজেপি নেতারা বলছে ইহা সাবোতাজ ! এই ৪০০০ এর মধ্যে কি রাজারহাট - নিউটাউন সীটের সেই ইভিএমটাই ছিল যেখানে একটা বুথের ৯০% মুসলমান ভোটারের মধ্যে ৯৭% ভোট বিজেপি পেয়েছে, ১ টি সিপিএম, ৫ টি টিএমসি ? ভোটাররা বলছে, আমাদের ভোট গেল কোথায় ?

    হুম। হুম।

    এই যখন অবস্থা, এত অণ্ডনৃত্য না করলে চলে কী করে।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১২ জুন ২০২৬ ১০:০০555875
  • জাল ফেলে তিনজন গণিতজ্ঞ বজ্রাচার্য পেলুম -- প্রকাশমুনি (ত্রিভুবন বিঃ, নেপাল) নীরজ (ন: টেক্সাস বিঃ, ইউএস), এবং ভানুচন্দ্র (ত্রিভুবন বিঃ, নেপালে পিহেচডি এবং অঙ্ক বইয়ের লেখক)।
    তিনজনেই ধুনি জ্বালিয়ে একসঙ্গে বসলে ব্যাপারটা নোডাউট জম্বে বেশী।
  • X | 2402:*:*:*:*:*:*:* | ১২ জুন ২০২৬ ০৯:৫৬555874
  • @৯ঃ৩৪ আপনার জন‍্য -
  • X | 2402:*:*:*:*:*:*:* | ১২ জুন ২০২৬ ০৯:৪৮555873
  • @lcm তাই কি? আমি তো কিছু অন্য রিপোর্ট দেখলাম - প্রথে রিটেল এ ৫% থাকলেও মাঝে বাড়িয়ে ৩০% করেছিল- ফাইনালি ২০% মতো হবে। ব‍্যাঙ্ক বা বাকি ইনস্টিটুশনাল বায়ার রা এতো ইন্টারেস্টেড ছিলোনা - price to sales ratio ৯৪ টাইম - ফাইনালি গুগল গত সপতাহে স্পেস এক্সের ডেটা সেন্টার রেন্ট করবে প্রায় ৯০০ বিলিয়ন/ মান্থ এ প্রজেক্টেড রেভিনিউ প্রায় ডাবল হয়েছে। তো এই বিষয়ে একটু দেখে নিতে পারেন - হাইপ এর পরে পাম্প এন্ড ডাম্প হতেই পারে। টেসলা মার্জারও একই কারণে- এর প্রাইস টাই আগে মার্স এ পৌঁছতে পারে। SpaceX by the numbers: Six charts map businesses driving the largest ever IPO - https://www.reuters.com/business/media-telecom/spacex-by-numbers-six-charts-mapping-businesses-driving-its-ipo-ambitions-2026-06-11/
  • b | 14.*.*.* | ১২ জুন ২০২৬ ০৯:৩৪555872
  • সেদিন এক নেপালী গণিতবিদের নাম শুনলাম ঃ প্রফেসর বজ্রাচার্য্য অথবা বজ্রযোগী। উনি আবার অঙ্ক করান। কি রকম একটা অনুভূতি হল, মনে হল শ্মশানে প্রদীপের আলোয় বসে একটা লোক বিড় বিড় করে রাশি রাশি ইন্টিগ্রেশন আউড়ে আগুনে আহুতি দিচ্ছে , আর সেই আগুন থেকে মাঝে মধ্যে ভস করে থিওরেম বেরিয়ে আসছে।
  • lcm | ১২ জুন ২০২৬ ০৭:২৩555871
  • কাল SpaceX-এর IPO হবে ... এক WhatsApp গ্রুপে তাই নিযে তুমুল ক্যালোরব্যালোর ... কয়েকজন বলছে প্রথম দিনেই প্রিঅর্ডার দিয়ে রাখছে ... কয়েকজন বলছে ক্রেজি আইডিয়া ... এ নিয়ে হুড়ুমতাল লড়াই ...

    তো বললাম যে, IPO-র দিন শেয়ার পাওয়াটা এত সহজ নাও হতে পারে... SpaceX তাদের মোট শেয়ারের মাত্র ৫% বাজারে ছাড়ছে... প্রাথমিক ডিমান্ড সাপ্লাইকে ছাড়িয়ে যেতে পারে, সেটা উদ্দেশ্য .. ফলে প্রথম দিনে বেশি দামে কিনতে হতে পারে ... আর, SpaceX এখন আর শুধু একটি রকেট কোম্পানি নয় ... রকেট তৈরি/ওড়ানোর ব্যবসার পাশাপাশি SpaceX এখন xAI(Grok), X(Twitter) এবং Starlink-এরও মালিক... দুর্গম জায়গায় ইন্টারনেট কানেকশনের বিজনেসে Starlink প্রায় মনোপলি করছে... দুনিয়া জুড়ে প্রায় ১২ মিলিয়ন মানুষ এখন স্টারলিংক ইউজ করছে, পৃথিবীর চারদিকে ওদের ১০,০০০-এরও বেশি স্যাটেলাইট ঘুরে চলেছে ... xAI মানেই এখন শুধু Grok নয়, তারা প্রকান্ড সাইজের এআই ডেটা সেন্টার তৈরি করেছে, যা Anthropic (প্রতি মাসে ১.২ বিলিয়ন ডলার) এবং Google (প্রতি মাসে ৯২০ মিলিয়ন ডলার) ভাড়া নেবে ... সুতরাং, শুরুতেই শেয়ার ধরো বা না ধরো, একথা অস্বীকার করার উপায় নেই যে হালে এমন আইপিও হয় নি ...
    এরকম পোস্ট করার পরে দেখলাম জনগণ একটু ঠান্ডা হলেন ... আমার বক্তব্যে একবারও Musk-এর নাম উল্লেখ করিনি ... smiley
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১২ জুন ২০২৬ ০৩:৪০555870
  • দেখুন একটা কথা বলে যাই -- এই যে পিসি ভালো ভাইপো খারাপ বা এর জন্য দুর্নীতি, তার জন্য সুনীতি অথবা আগের মমতা ভালো, পরের মমতা খারাপ এসব নিয়ে মাথা না ঘামানোই ভালো। "সময়" এমন জিনিস সকলের প্রতিই সে পক্ষপাতহীন দূরত্ব রাখে। কিছুদিন এক জনের সঙ্গে আবার তার সময় পেরিয়ে গেলে অন্যজন উঠে আসে। এইই জগতের নিয়ম।
    মানুষ এরকমই হয়। যখন জ্যোতি বাবু ছিলেন ওনার ছেলে তো রাজনীতি করতেন না -- আনলাইক পাপ্পু বা ভাইপো -- তবু তো লোকের বলতে আরম্ভ করল উনি ওনার ছেলেকে ব্যবসায়িক সুবিধা পাইয়ে দিচ্ছেন দুর্নীতি করে তাই জন্য জ্যোতি খারাপ বুদ্ধ ভালো। বুদ্ধদেবের পরিবারের সদস্যরা রাজনীতি বা ব্যাবসা কোনওটির সঙ্গেই তেমন ভাবে যুক্ত ছিলেন না। তো তাতেও বলল যে লোকটা সৎ কবি বটে কিন্তু ব্যর্থ প্রশাসক। তো তিনি গেলেন।
    তারও আগে এক সময় ইন্দিরা গান্ধীকে দুর্গাটুর্গা বলতো লোকে। তারপর আবার স্বৈরাচারী বলে সরিয়ে দিলো। এক সময় রাজীব ছিলো সাংবাদিকদের চোখের মনি। তার কতো বিদেশে থাকার সময়ের প্রেমের গপ্প পড়তুম। ঠিক যেন রূপকথাটি! তারপর সেও হয়ে গেলো চোর। সেই প্রেমিকা ভারতবর্ষের বউ হলো কিন্তু "বিদেশনী" রয়ে গেলো।
    তো বলার কথা এই, বেলবটম প্যান্ট থেকে টাইট জিন্স -- আবার ভোল বদলিয়ে ফেরা -- মানুষ বৈচিত্র্য চায়। পরিবর্তনও।
    সেজন্য দোষ কারও নয় গো মা ...
  • দীন দয়াল | 86.*.*.* | ১২ জুন ২০২৬ ০২:০৩555869
  • গুয়ের এপিঠ ওপিঠের ভাইঝি, নরেনের সাথে কথা বললাম। নরেন বলল এপসটেইনের দোকানে নাচার সময় ওকে ওর অন্ডকোষ দুটো জমা রাখতে হয়েছিল। তারপর আর সে দুটো ফেরত দেয়নি। তারপর থেকে ওরা আর শক্তিশালী বা বড়লোকদের বিরুদ্ধে কিছু করতে পারছে না। তাই শুভেন্দু ভাইপোর বিরুদ্ধে অসহায়। তবে ও গরীব মুসলমান আর হকারদের বিরুদ্ধে চালিয়ে খেলবে। কোর্ট কিছু করতে পারবে না।
     
    আমি বললাম, শতরূপ বলে একটা সেকুমাকু আছে। সে আবার টুইট করছে যে সঙ্ঘী একজনের ছেলে ভারতীয় জাহাজের ওপর হামলায় মারা গেছে। সেই বাবা নাকি গাজায় মুসলমানদের মারার খুব পক্ষপাতী ছিল। নরেন বলল, এইটুকু ত্যাগ তো করতেই হবে। নইলে বিজেপি মন্ত্রীদের বিদেশ ভ্রমণের রসদ জোগাড় হবে না।
     
    মাঝে মাঝে তোমাকে এসব খবর দিয়ে যাব।
  • Manali Moulik | ১২ জুন ২০২৬ ০১:২৮555868
    • বিকাশুকিল | 2a0f:*:*:*:*:*:*:* | ১২ জুন ২০২৬ ০০:১৩555858
    • এখন আর কি দেখছ, সেকালে আস্ত আস্ত গরু ধরে ধরে খেতাম। নুন লঙ্কা কিচ্ছুটি লাগত না। তাই দেখেই তো সাহেবদের হাঁটু ঠকঠক, এক দৌড়ে বিলেতের জাহাজে উঠে বসল।
      ব্রহ্মতেজ রে বাবা, ব্রহ্মতেজ। ওসব কলিতা মাঝিফাঝির পার্টির কম্মো নয়। একটা মুদিকে দিয়েছে দেশ চালাতে। রাম্মোঃ!
    আচ্চা, আপনারা এতো ব‍্যাকডেটেড কেন? খালি বিফ আর পর্ক নিয়েই যাবতীয় প্রগতিশীলতা আর রক্ষণশীলতার লড়াই। কাদাছোঁড়াছুঁড়ি, বিতর্ক, হইচই -- যেন এইদুটোই খাওয়া বিশাল কর্ম !! অতো পুরোনো ধারণা থেকে বেরিয়ে আসুন। সাংহাই, শেনসি, শানডং, জিয়াংসির কথা পড়ুন। ওদের খাবার খান। তবে বুঝবো।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১২ জুন ২০২৬ ০০:৫১555867
  • একটা গান শুনুন
     
  • . | ১২ জুন ২০২৬ ০০:৫০555866
  • মেক্সিকো প্রথম গোলটা করে ফেলেছে। সাউথ আফ্রিকা চাপে আছে।
  • | 2405:*:*:*:*:*:*:* | ১২ জুন ২০২৬ ০০:৪৮555865
  • ক'বছর আগে ছিল একটা হামবাগ টিভি। পথপ্রদর্শক। এখন সবকটাই ভাতাজীবী হামবাগ চ্যানেল।
  • | 2405:*:*:*:*:*:*:* | ১২ জুন ২০২৬ ০০:৪৪555864
  • মনে হয়, ভাতাজীবী সাংবাদিকদের নাচন দেখে। অথবা হেলমেট পরে লোকে দূরে দূরে বসে ইয়ে চেপে ধরে রেখে কেমন খবর দেখছে বলে।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১২ জুন ২০২৬ ০০:৩৯555863
  • কেন? মিষ্টি খেলো কেন? ক্যাজুয়াল ভিসিট বলে নিশ্চিন্ত ছিলো?
  • . | ১২ জুন ২০২৬ ০০:৩৬555862
  • অন আ লাইটার নোট, ভাইপো ভবানী ভবনে ইন্টারোগেশনের জন‍্যে ঢুকে যাবার পরেই ভাইপো ফ‍্যানেরা মিষ্টির দোকানে ঢুকে হুলিয়ে মিষ্টি খেলো। ইনক্লুডিং উপাসনা।
  • | 2405:*:*:*:*:*:*:* | ১২ জুন ২০২৬ ০০:৩৪555861
  • মোদীজীকে নিয়ে ট্রাম্প ইঁদুর - বিলাই খেলছে। ইরানের সাবমেরিন ডোবাচ্ছে, ভারতীয় ভরতি জাহাজে টিপ করে মিসাইল মারছে, AA র থেকে টাকা নিচ্ছে, মোদীজীর দোকানে ট্যারিফ দিচ্ছে, আরো কত কী। মোদীজীর অবশ্য কিছুতেই কিছু যায় আসেনা, ৪০০ পার ২০২৯ র আগে করে ফেলবে এই পণ করেছে, রিলিফের জন্য বিলেত গিয়ে দূরে থাকা দেশপ্রেমীদের নাচ ও এখন রবীন্দ্রনৃত্য দেখে আসবেন।
  • . | ১২ জুন ২০২৬ ০০:৩২555860
  • গুয়ের আর এপিঠ ওপিঠ
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১২ জুন ২০২৬ ০০:২৯555859
  • দীন দয়াল আর দীনদয়াল কি একই ব‍্যক্তি?
  • বিকাশুকিল | 2a0f:*:*:*:*:*:*:* | ১২ জুন ২০২৬ ০০:১৩555858
  • এখন আর কি দেখছ, সেকালে আস্ত আস্ত গরু ধরে ধরে খেতাম। নুন লঙ্কা কিচ্ছুটি লাগত না। তাই দেখেই তো সাহেবদের হাঁটু ঠকঠক, এক দৌড়ে বিলেতের জাহাজে উঠে বসল।
    ব্রহ্মতেজ রে বাবা, ব্রহ্মতেজ। ওসব কলিতা মাঝিফাঝির পার্টির কম্মো নয়। একটা মুদিকে দিয়েছে দেশ চালাতে। রাম্মোঃ!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত