এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • আইন কী বলছে? | ১৯ জুন ২০২৬ ২১:২৬556397
  • Parallels are being drawn between what has happened in the Shiv Sena case since 2022 in Maharashtra, with what is happening in the Trinamool Congress in West Bengal, but experts ThePrint spoke to said the two scenarios are different and so the outcomes could also vary.
    .
    .
    A significant difference between both the cases is that there wasn’t any merger in Shiv Sena’s case, but in the TMC case, the rebel factions seem to be taking different routes, instead of a singular, united course of action.
    .
    .
    However, experts seem split on whether the TMC MPs, who have announced their merger, would be able to avoid disqualification with this merger.

    Justice Lokur explained that the anti-defection law requires fulfilment of two conditions: firstly, the political party must merge with another political party. Secondly, not less than two-thirds of the elected members of that party must agree to the merger. In the TMC’s case, he said that the second condition has been met, but not the first condition.

    Read complete report by Apoorva Mandhani: https://tinyurl.com/3yct7e2j

    #shivasena #TMC #RebelMPs #uddhavthackrey #EknathShinde #mamtabanarjee
  • #@! | ১৯ জুন ২০২৬ ২০:৩৩556396
  • আহারে। যাদের টনটন করেনা, তাদের কি হবে এবারে ?
  • | ১৯ জুন ২০২৬ ২০:২৩556395
  • তেলের টাকা এবার অন্নপূর্ণাতেও দেবে না, সেই জন্য ১২ পাতা। সব যাবে ১০০ ফুট লিঙ্গমূর্তি তৈরীতে।
  • -‘l | ১৯ জুন ২০২৬ ২০:২১556394
  • আহারে। বিলিতি টনটনানোর দুঃখ আর মিটছে না। ঘুরে ফিরে সব টোয়ি তে বিলাপ চলছে।
  • | ১৯ জুন ২০২৬ ২০:১৭556393
  • দেশের লোকের থেকে তেলের ওপর ট্যাক্স নিয়ে আর সেস নিয়ে এইসব আবোদা কম্ম। তেলের দাম কমে নাকি ! যতসব স্কীম আর খরচ আর উনীজীর বিদেশযাত্রা, কে দেবে, তেল থেকে টাকা না তুললে ? বিলিতি করসেবকরা দিব্যি আছে, এসবে টনটনাবে দেশের লোকের।
  • জ্বালানি সঙ্কোচ | ১৯ জুন ২০২৬ ২০:১১556392
  • জ্বালানি বাঁচান! উলটো পথে মোদির যোগ দিবস, নৌকাতেই ৪ কোটির ডিজেল...

    মোদির যোগ দিবসে ৪ লক্ষ লিটার ডিজেল খরচ হচ্ছে, যা ৪ কোটি টাকার। বিরোধীদের প্রশ্ন, ব্যয় সংকোচের কথা বলছেন কেন?
    বর্তমান পত্রিকা।
    সৌম্যজিৎ সাহা ও শ্যামলেন্দু গোস্বামী,
     
    যুদ্ধ চলছে। দেশ সংকটে। তাই এক বছর সোনা কিনবেন না। বিদেশে যাবেন না। আর অবশ্যই জ্বালানি ব্যবহার কমাবেন।—দেশবাসীর উদ্দেশে এই বার্তা দিনকয়েক আগেই দিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবার তাঁর যোগদিবসের ‘মহাযজ্ঞে’ সম্পূর্ণ উলটো পথে হাঁটছে ডবল ইঞ্জিন বিজেপি সরকার। যোগ-যজ্ঞ সাজানো হবে ৫০০ বোট ও লঞ্চ দিয়ে। সেই সবই নিয়ে আসা হচ্ছে সুন্দরবন থেকে। এর জন্য কত লিটার ডিজেল পুড়তে চলেছে? প্রায় ৪ লক্ষ লিটার! আর তার খরচ? এখন লিটার পিছু ডিজেল প্রায় ১০০ টাকা হিসাবে ৪ কোটি টাকা! প্রধানমন্ত্রী নিজে যেখানে ‘ব্যয় সংকোচে’র কথা বলছেন, সেখানে স্রেফ ‘নৌকা সজ্জায়’ এই বিপুল খরচ কেন? প্রশ্ন তুলছে বিরোধীরা।

    দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অংশের গোসাবা, বাসন্তী থেকেই ৪৫০’র বেশি বোট ও লঞ্চকে যোগ দিবসে বাবুঘাটে থাকতে বলা হয়েছে। এর মধ্যে বোট রয়েছে ৩৫০টি ও লঞ্চ ১১০। বুধবারই তারা দলে দলে ভাগ হয়ে রওনা দিয়ে দিয়েছে। বেশিরভাগেরই বৃহস্পতিবার রাতে পৌঁছে যাওয়ার কথা। এই জেলায় বোট পিছু ৬৪০ লিটার ডিজেল দেওয়া হয়েছে। আর এক একটি লঞ্চের জন্য বরাদ্দ ৮০০ লিটার ডিজেল। লিটার পিছু ১০০ টাকা দাম ধরা হলে একটি বোট ও লঞ্চের খরচ দাঁড়াচ্ছে যথাক্রমে ৬৪ হাজার ও ৮০ হাজার টাকা। তেল ছাড়া বোটভাড়া ধার্য হয়েছে ৩ হাজার ১০০ টাকা। যাঁরা বোট অথবা লঞ্চে যাচ্ছেন, তাঁদের দৈনন্দিন খরচ বাবদ দেওয়া হবে মাথা পিছু ২৮০ টাকা।
    এছাড়াও উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা থেকে ৩২টি লঞ্চ ও বোট রওনা দিয়েছে বাবুঘাটের উদ্দেশে। এর মধ্যে সরকারি ১২টি লঞ্চ চলে গিয়েছে। সেগুলি পুলিশ, জনস্বাস্থ্য কারিগরি, জেলা পরিষদ ও মহকুমা প্রশাসনের। ছোটো নৌকা গিয়েছে ২০টি। এই জেলায় লঞ্চ প্রতি ৯০০ লিটার ডিজেল ও ছোটো নৌকা প্রতি ৮০০ লিটার ডিজেল দিয়েছে সরকার। একইসঙ্গে দু’রকম জলযানের ক্ষেত্রে ১০ লিটার করে মোবিল ধার্য করা হয়েছে। অর্থাৎ একটি লঞ্চের জন্য খরচ হবে ৯০ হাজার টাকা! ৮০ হাজার টাকা খরচ ছোটো নৌকার জন্য। তার সঙ্গে কর্মীদের খরচ তো আছেই। ফলে দুই জেলার শুধু তেলের খরচ ধরলেই সেটা চার কোটি ছুঁয়ে ফেলছে।
    সুন্দরবন থেকে সুদূর বাবুঘাট যেতে অন্তত দু’দিন লেগেছে বলে জানা যাচ্ছে। গোসাবা থেকে ঝড়খালি, কৈখালি, ভাগবতপুর, নামখানা, কচুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হলদিয়া, বজবজ হয়ে ৫৮ গেট পেরিয়ে বাবুঘাট যেতে হয়েছে বোট ও লঞ্চগুলিকে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক বোট মালিক বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বলে কথা। নির্দেশ মেনে আমাদের যেতে হবেই। কোনো উপায় নেই। তবে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে। মাতলা, ঠাকুরাণ, মুড়িগঙ্গা সহ অন্তত সাত থেকে আটটি নদী পেরোতে হয়েছে। কিছু জায়গায় ব্যাপক ঢেউয়ের মধ্যে পড়তে হয়েছে। বুধবার সন্ধ্যায় রওনা দিয়ে সারারাত বোট চালিয়ে গিয়েছি আমরা অনেকেই। না হলে সময়ে পৌঁছানো যাবে না।’
    পূর্বতন সরকারের সময়ে যোগ দিবস নিয়ে এমন মাতামাতি হয়নি। কিন্তু বিজেপি সরকার এই কর্মসূচিকে বিশ্বমানের করতে চাইছে। প্রশ্ন উঠছে, যদি জ্বালানি ক্ষেত্রে ব্যয় সংকোচই একমাত্র লক্ষ্য হয়, তাহলে এই খরচের মানে কী? গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর বলেন, ‘যোগ দিবসের জন্য বোট মালিকদের আহ্বান করা হয়েছিল। ওঁরা স্বেচ্ছায় যাচ্ছেন বাবুঘাট। তেলের খরচের ব্যাপারটি আমার জানা নেই।’
  • | ১৯ জুন ২০২৬ ২০:০৪556391
  • G7 এ উনীজী কী বেচতে গেলেন ? ট্রাম্পকে কার হয়ে কী দিতে ? তাও আবার চোথা কাগজটাও ঠিক বুঝতে পারছেন না ! অ্যাক্টো না করতে পারলেই কেস খারাপ।
  • Manali Moulik | ১৯ জুন ২০২৬ ১৯:৫৭556390
  • না। ওই লেখা বিষয়ক যেটা।
    আর ডটদি 'আঁধার দহ' নিয়ে কী বলছিলেন?
  • . | ১৯ জুন ২০২৬ ১৭:৪৪556389
  • সিরাজদ্দৌল্লার নাতজামাই?
  • . | ১৯ জুন ২০২৬ ১৭:৪২556388
  • কোন প্রশ্ন?
  • Manali Moulik | ১৯ জুন ২০২৬ ১৭:৪০556387
  • আমার প্রশ্নটার সমাধান হলো না এখনো। crying
  • Bratin Das | ১৯ জুন ২০২৬ ১৪:১০556386
  • অরিন দা কী খবর ? দিনকাল কেমন কাটছে
  • অনির্বাণ বন্দ্যোপাধ্যায় | ১৯ জুন ২০২৬ ১৩:৪৪556385
  • সৌগত রায় বাদে এখনো পর্যন্ত যেসব তৃণমূল নেতারা বিজেপির চাড্ডি চাটতে গেছে, তারা হয় প্রত্যেকে জামিনে মুক্ত, নয় ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে। ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে, তাদের মধ্যে একজন হল ফিরহাদ হাকিম। যিনি এই মুহূর্তে পিএসসির চেয়ারম্যান। ক্যামেরাবন্দি নিষ্পাপরা এখন সবাই বিজেপির কারাগারে বন্দি। কেউ মুখ্যমন্ত্রী তো কেউ অন্য মন্ত্রী। এটাই গণতন্ত্রের বিকাশ। সবকা সাথ। তবে গাটস আছে কুনাল ঘোষ, মদন মিত্রদের! কে জানে কবে কী হয়!
  • অরিন | ১৯ জুন ২০২৬ ১০:২৬556384
  • ভিডিওটা খুব ভাল লাগল, @dc!
  • b | ১৯ জুন ২০২৬ ০৯:২৯556383
  • @১৯ জুন ২০২৬ ০০:৩০
     
    ওই ১৯৮৪ -৮৫ হবে। কিশোর মানের আয়ু ওই দুই বছর ই ছিল বোধ হয়।
     
    ওরই পূজো সংখ্যায় সুফির একটা কার্টুন ছিলো ঃ আসুন কলকাতা দেখুন। একজন এলিয়েন কলকাতা এসেছে আর তাকে ঘুরিয়ে ফিরিয়ে কলকাতার সমস্ত দ্রষ্টব্য স্থান দেখানো হচ্ছে। যেমন কাদা মেখে ভূত একজনকে একটা গর্ত থেকে ক্রেনে করে তোলা হচ্ছে, গাইড বলছে "এর নাম পাতাল রেল "। শেষের প্যানেলে আবর্জনার একটা ডাম্পের সাম্নে এসে নাকে রুমাল চেপে গাইড বলছে " এর নাম ডাস্টবিন, অতিথি তাড়ানোর জন্যে " আর এলিয়েন চোঁ করে স্পেশশিপে উঠে পালিয়ে যাচ্ছে।
    এইসব আর কি।
  • श्रीमल्लार | ১৯ জুন ২০২৬ ০৯:২৯556382
  • বৃষ্টিতে আটকে পড়েছি বাড়িতে। একটু থামলেই, চাকরি করতে বেরোব...
  • dc | ১৯ জুন ২০২৬ ০৮:২৯556381
  • কাল রাতে একটা দারুন ডকুমেন্টারি দেখলাম। তালিবানরা ২০২১ সালে আফগানিস্তান রিক্যাপচিওর করার পর পুরো আফগান মেয়েদের সাইক্লিং টিমকে এক্সফিলট্রেট করে আনা হয়েছিল, সেই গল্প। এমনিতে আমার স্পেশাল অপারেসানস গল্প পড়তে ভাল্লাগে, মোসাদ, স্পেশাল বোট সার্ভিস, স্পেশাল এয়ার সার্ভিস ইত্যাদিদের গল্প অনেক পড়েছি, কিন্তু সাইক্লিস্টদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসার গল্পটাও কোন অংশে কম না। দেখুন ডকুমেন্টারিটাঃ
     
  • Bratin Das | ১৯ জুন ২০২৬ ০৬:৪১556380
  • বোঝো !!!!
  • Bratin Das | ১৯ জুন ২০২৬ ০৬:৪০556379
  • আজকে আটজ সাথে অনেক ভাট হয়েছে
     
    কেকে, তোমার কর্ম বৃত্তান্ত একটু শুনি
  • Bratin Das | ১৯ জুন ২০২৬ ০৬:৩৭556378
  • আমি সারা রাত দাবা খেললাম
    ৬১০ মা চা করে দিল
     
    এখন ডিপ স্লিপ রেইন্ chaliye lyaad খাচ্ছি
    আহা আমাৰ কতো ই বা বয়েস
     
    লসাগু দা abdhi আমার
    2 ক্লাস নীচে পড়ে। নো চালাকি smiley
  • kk | ১৯ জুন ২০২৬ ০৬:০৬556377
  • "কেকে, হুতো, আটোজ, এলসিএম দা কোথায়?"
     
    কেকে ইজ ইন নানা রকম চাপ। ডেথ ইন দ্য ফ্যামিলি, ইটিসি। তার ওপর এই প্রচণ্ড গরমে ডিহাইড্রেটেড ও প্রায় কুপোকাত! তবে নিশ্চয়ই উইল বি ব্যাক সুনার অর লেটার।
  • বেশ হয়েছে | ১৯ জুন ২০২৬ ০৫:৪৪556376
  • বেশ হয়েছে, কাতার ভারতের সঙ্গে কোয়ালিফায়ার ম‍্যাচে চোট্টামি করেছিল।
  • lcm | ১৯ জুন ২০২৬ ০৫:৩৭556375
  • আরে বোতিন যে ... ওদিকে কাতারে কাতারে গোল খেল কাতার ..
  • Bratin Das | ১৯ জুন ২০২৬ ০৩:২৫556374
  • কেকে, হুতো, আটোজ, এলসিএম দা কোথায়?
  • Bratin Das | ১৯ জুন ২০২৬ ০৩:১৭556373
  • ১৯৮৬
    তখন ক্লাস সেভেন।
    রাত জেগে ম্যাচ দেখা। হাফ টাইমে চা করা খাওয়া। ঘুম ভাঙাতে। সে এক দিন গেছেsmiley
     
    আর পায় কে? মারাদোনা র জন্য কে ফিদা
  • . | ১৯ জুন ২০২৬ ০২:২৭556372
  • হ‍্যাঁ। কাল বলছি।
    চার শূন্য রেজাল্ট। খেল খতম!
  • Manali Moulik | ১৯ জুন ২০২৬ ০২:২৩556371
  • ডট দি সম্ভবত বলছেন 'আঁধার দহের নাবিক' সম্পর্কে
  • Manali Moulik | ১৯ জুন ২০২৬ ০২:২৩556370
  • অধিকাংশই এটা ওভারলুক করে গেছেন
  • . | ১৯ জুন ২০২৬ ০২:২২556369
  • বসনিয়া একটা গোল করেছে
    এখন ৩-১
  • Manali Moulik | ১৯ জুন ২০২৬ ০২:২১556368
  • Sorry, হ‍্যাপিনেস ডল এর 'রৌহিণেয়' নয়। ভেরি স‍্যরি। বীতশোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত