এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ১১:২৬663218
  • "এবং সরকারী উকিল, পাবলিক প্রসিকিউটর থেকে অ্যাডভোকেট জেনারেল, সরকারের থেকে মাস মাইনে, বাংলো ও বিভিন্ন পার্কস্‌ পেয়ে থাকেন। সেগুলো ওঁরা পদে থাকলেই পাবেন, কোন কেস না করলেও। " যেমতি সরকারী চাকুরে মাইনে পাবেন কোন কাজ না করলেও। খুবই ভাল ধারণা সন্দেহ নাই।
  • cm | 127.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ১১:৫২663219
  • ফের তৃণমূলে ফিরছেন হৃদয় ঘোষ।
  • ranjan roy | 24.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ১৫:০৩663220
  • আমার বক্তব্যের খুব স্পষ্ট মানে -- তাহল যে সরকারী আধিকারিকদের বাঁধা মাইনে, তা পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, কাজের ভল্যুমের সঙ্গে নয়। অর্থাৎ যে সরকারী ডাক্তার আউটডোরে রোজ ১৫০ জন রোগী দেখেন আর যিনি অন্য কোন সেন্টারে ৫০ জন রোগী দেখেন দুজনেই সমপদমর্যাদার হলে একই মাইনে পাবেন।
    নিগলিতার্থ,
    সরকারী উকিলদের অন্য কেসের সঙ্গে অম্বিকেশবাবুর কেস করার জন্যে সরকারের ট্রেজারিতে বিশাল কোন প্রেসার পড়ছে না। কারণ যাঁরা কোলকাতার সিজিএম কোর্ট, মানবাধিকার কমিশন ও হাইকোর্টে অম্বিকেশবাবুর বিরুদ্ধে রাজ্যসরকারের হয়ে লড়ছেন তাঁরা সবাই রাজ্যসরকারের বেতনভূক। অবশ্য সুপ্রীম কোর্টে গেলে বা কপিল সিব্বল, মনু সিংঘ্ভী অথবা জেঠমালানীকে অম্বিকেশবাবুর কেসের জন্যে আলাদা করে নিযুক্ত করলে আলাদা কথা। তখন ওই একটি কেসের জন্যে আলাদা করে বিশাল পেমেন্ট করতে হবে। তেমন কিছু হয় নি বলেই জানি। ভুল জানতে পারি। তাই তো পিটির কাছে সত্যিটা জানতে চাইছিলাম।
    এর সঙ্গে কে কাজ করে, কে করে না এ নিয়ে কোন মন্তব্য নেই।
  • | 77.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ১৭:১০663221
  • না সেই জোশ আর নেই!! ঃ)
  • pi | 24.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ১৯:১২663222
  • রঞ্জনদা, অবশ্যই উনি ঃ)। নইলে আর স্মাইলি দিলাম কেন ?
    বাম জমানার মন্ত্রী 'অরাজনৈতিক' হিসেবে গাল, মানে সেমসাইড গোল খেয়ে গেছেন আর কি ঃ)

    আর বাকি যাঁরা যুক্ত, তাঁদের রাজনীতির পরিচয়ও ইচ্ছে করেই দিইনি, আরো একটু 'অরাজনৈতিক' বলে গাল খান ওঁরা, আরো কিছু মণিমুক্তো আসুক, তারপর নাহয় দেব ;)
  • PT | 213.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ২০:০৬663223
  • বামজমানার মন্ত্রীর ঘাড়ে চড়ে নিজেদের রাজনৈতিক পরিচয় প্রমাণ করতে হচ্ছে ২০১১-র বিপ্লবের চার বছর পরে। কি হাস্যকর আর করুণ!!

    মণিমুক্ত খোঁজার দরকার নেই। ২০১৬-র ভোট এলেই অবস্থান পরিষ্কার হয়ে যাবে।
  • pi | 24.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ২০:৩৩663224
  • হাস্যকর বললেও কম বলা হয়।
  • PT | 213.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ২০:৪৭663225
  • কতটা হাস্যকর সেটা ২০১৬-তে বোঝা যাবে যখন "৩৪" দেখিয়ে ঝাঁকের কই ঝাঁকে মিশবে।

    আর বিপ্লব করার ইচ্ছ থাকলে বিদ্যুতের দামের চাইতেও ভয়ংকর ঘটনা আছে যেগুলো প্রতিনিয়তই ঘটে চলেছে। যেমন এইটা। ছবিটি দেখুন আর মনে করার চেষ্টা করুন তাপসী মালিককে। এই ছবির পোস্টার বানিয়ে ভোট চাইবেন তো সরকারের বিরুদ্ধে?

    http://www.anandabazar.com/state/teenage-girl-shot-dead-at-ketugram-1.188869#
  • pi | 24.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ২০:৪৯663226
  • একজন কোন লেভেলে যেতে পারে না দেখলে সত্যি বিশ্বাস হতনা !
  • PT | 213.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ২০:৫৪663229
  • রাজনীতির নামে ভন্ডামি কতদূর যেতে পারে সেটা এই আলোচনায় অংশ না নিলে জানতে পারতাম না।
  • Direwolf | 117.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ২০:৫৭663230
  • ইয়া আল্লা!
  • Bratin | 122.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ২০:৫৯663231
  • এই মরেচে!!

    তবে কি শেষে অরিও ?? ঃ))
  • Direwolf | 117.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ২১:০৪663232
  • আমি কী? না না, আমি এখনো দল বদলাইনি। এই জীবনে আর সেটা হল না। তবে একটা গণ্ডি টানতে জানা দরকার। সকলেরই।
  • Bratin | 122.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ২১:২১663233
  • না না।

    ভাবলুম দিদির আদর্শে উদ্বুদ্ধ হয়ে ;)

    বাম দলের মাইনোরিটি সম্পর্কে অবস্থাম যথেষ্ট ভালো।

    অন্ততঃ তোষামোদের রাস্তায় কখনো যায় নি।
  • cm | 127.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ২১:৩৭663234
  • সরকারি কর্মচারীরা মাইনে কেন পান? কাজের জন্য, তাই তাদের এক মাসের মোট কর্মঘন্টাকে বিভিন্ন কাজে ভাগ করলে হিসেব বের হবে কোন কাজে কত পান। হাতি ঘোড়া কিছু নেই। অবশ্য যে যেমন ভাবে।
  • সিকি | ০৭ আগস্ট ২০১৫ ২১:৪১663235
  • একে উন্মাদ বললে কি উন্মাদদের অপমান করা হবে?
  • Direwolf | 117.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ২১:৪৩663236
  • ও ঐ "ইয়া আল্লা"? সে তো সেই তেরো বছর বয়স থেকে ঘাড়ের ওপর মুজতবার আত্মা ভর করে আছেন।
  • Bratin | 122.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ২২:০৬663237
  • মিসটেল মিসটেক !! ঃ)
  • PT | 213.*.*.* | ০৭ আগস্ট ২০১৫ ২৩:১৩663240
  • "আমার মনে হয় এর চেয়ে বেশি খরচ হচ্ছে হৃদয় ঘোষ ও সাত্তোরের বধূ মামলায় বা শিলাদিত্য মামলায়।"

    আপনার কথা শুনেই বোধহয় হৃদয় ঘোষ সরকারের টাকা বাঁচানোর জন্য তিনোমুলে ফিরে গেলেন!!
  • MR | 81.*.*.* | ০৮ আগস্ট ২০১৫ ০৮:৪১663241
  • রক্তঝরা সত্তরের দশকেও এমনটা ভাবা যেত না - অসীম চট্টোপাধ্যায়

    "সবংয়ের সজনীকান্ত কলেজের ছাত্র পরিষদ কর্মী, তৃতীয় বর্ষের ছাত্র কৃষ্ণপ্রসাদ জানাকে পিটিয়ে হত্যা করার পৈশাচিক ঘটনায় সকল রাজ্যবাসীর মতো আমিও স্তম্ভিত."
  • ranjan roy | 24.*.*.* | ০৮ আগস্ট ২০১৫ ০৯:০০663242
  • ধেত্তেরি ২০১৬র ভোট! তদ্দিনে চুপ করে বসে থাকো?

    ১)আমি জানতে চাইছি প্রাক্তন বাম মন্ত্রী ডঃ শংকর সেনের নেতৃত্বে পরিচালিত বিদ্যুৎ মাশুল বৃদ্ধি বিরোধী আন্দোলনে সরকার ভয় পাবে কি না!
    --যদিও ওই আন্দোলনে অনেক "সন্দেহজনক" লোকজন নিজেদের ভাবমূর্তি ভাল করতে শামিল হয়েছে!
    --যদিও ওদের পোস্টারগুলি আইন অনুযায়ী কি না তা নিয়ে সন্দেহের অবকাশ আছে!

    ২) আর সিপিএম যদি
    --সংসদে তিনোর সঙ্গে মিলে বিজেপি বিরোধিতা করতে পারে;
    --বঙ্গে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মালদায় গ্রাম পঞ্চায়েত সমিতির তিনোদের ক্ষমতাচ্যুত করতে পারে;
    --- আগামী নির্বাচনে "এমার্জেন্সি" কলংকিত কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বঙ্গে তিনো ঠেকানোর কথা ভাবতে পারে তাহলে কারা প্রাক্তন মন্ত্রীর কাঁধে চড়েছে তা নিয়ে হ্যাটা করার কি হল!

    ৩) আমি du দিদির সঙ্গে একমত। একটি বেয়াড়া সরকারের ভুল স্টেপগুলোর কড়া প্রতিবাদ হওয়া দরকার। সে যেই করুক, স্বাগত!

    তবে না জেনে শুনে সবজান্তা ভাব করে আলটপকা মন্তব্য করে ----!
    শেষে "আমি জবাব দেব না!"
    যে যার কম্ফোর্ট জোনে থাকুন। আমিও বড়ি দিয়ে শিঙ্গিমাছের ঝোল করে ঘুমুতে যাই।
  • Direwolf | 47.*.*.* | ০৮ আগস্ট ২০১৫ ০৯:১২663243
  • ইয়াক্‌
  • aranya | 83.*.*.* | ০৮ আগস্ট ২০১৫ ০৯:৫৩663244
  • একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলল - মমতা খুঁজছেন কার ঘাড়ে দোষ চাপান যায়, পার্থ প্রমাণ করতে ব্যস্ত ছেলেটি ছাত্র নয়, কারণ সে দুবার ফেল করেছে -এরা কি মানুষ!!
  • Bratin | 122.*.*.* | ০৮ আগস্ট ২০১৫ ১০:২৪663245
  • এই রাজ্যে যা ইচ্ছে তাই হয়ে চলেছে। কোথায় কর্মী সমর্থক দের দৃষ্টান্ত মূলক শাস্তি দিয়ে এ গুলো কমাবার চেষ্টা করবে, তা নয় সেই চিরাচরিত দোষারোপের খেলা।

    ঘেন্না ধরে গেল মাইরি। ইমি নিজেকে কি মনে করছেন? ভগনানের থেকেও শক্তিমান কেউ? ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে নি,করবেও না।
  • ranjan roy | 24.*.*.* | ০৮ আগস্ট ২০১৫ ১১:৩৬663247
  • এরা কি চাপাতি বাহিনীর বঙ্গ সংস্করণ?
  • PT | 213.*.*.* | ০৮ আগস্ট ২০১৫ ১২:০০663248
  • "যে যার কম্ফোর্ট জোনে থাকুন।"

    সত্যি কার যে কোনটা কম্ফোর্ট জোন তা বোঝা মুশকিল।
    গুলি খেয়ে মুখ থুবড়ে পড়ে থাকা কিশোরী বা লাঠি মেরে থেঁৎলে দেওয়া ছাত্রের মৃত্যুর তোয়াক্কা না করে কেউ সারদিন শুধু পিটি-ব্যাশিং-এ ব্যস্ত!!

    আর তাত্বিকতার ধ্যাস্টামো এমন জায়গায় গিয়েছে যে এই সব নষ্টামি এড়িয়ে গিয়ে এক রাত পুলিশ হেপাজতে থাকার সঙ্গে জেলে যাওয়া কিংবা সরকারী উকিল অন্যান্য জরুরী কাজ বাদ দিয়ে অম্বিকেশের মামলা নিয়ে সময় ব্যয় করতে থাকলে তাতে আদৌ সরকারী টাকার অপচয় হয় কি হয়না তাই নিয়ে উকুন-বাছাই আলোচনা অনেকের কাছে বেশী জরুরী মনে হচ্ছে।
  • ranjan roy | 24.*.*.* | ০৮ আগস্ট ২০১৫ ১২:১৬663249
  • "গুলি খেয়ে মুখ থুবড়ে পড়ে থাকা কিশোরী বা লাঠি মেরে থেঁৎলে দেওয়া ছাত্রের মৃত্যুর তোয়াক্কা না করে "???
    --- আপনি তোয়াক্কা করছেন? বেশ, অধ্যাপক মশাই, ওই ছাত্রটির নৃশংস মৃত্যুর প্রতিবাদ করে মুখ্যমন্ত্রীর নামে একটি পিটিশন বানান। আমি সই করবো। রাজি?
    নইলে মেনে নিন --অন্যদের দিকে আঙুল তোলার কোন নৈতিক অধিকার আপনার নেই। এখানে কুম্ভীরাশ্রু বর্ষণে চিঁড়ে ভিজবে না।
    ধ্যাষ্টামো যে কাকে বলে?
  • sg | 135.*.*.* | ০৮ আগস্ট ২০১৫ ১২:২০663251
  • ^^^
    PT দা নিজেকে সুন্দর বর্ণনা করেছেন কিন্তু। শুধু ঐ "উকুন বাছাবাছির" জায়গাটায় বিদ্যুত মাশুল বাড়ানোর বিরুদ্ধে আন্দোলনকারীদের রাজনৈতিক পরিচয় নিয়ে তাত্ত্বিক ধ্যাষ্টামোর কথাটাও যোগ করতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন