এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ২২ জুন ২০২৬ ০১:৪৮556485
  • Manali Moulik | ২২ জুন ২০২৬ ০১:২১556484
  • না ডট দি, ফুটবলের 'ফ' বুঝি না। তবে আমি আর্জেন্টিনার সাপোর্টার
  • Manali Moulik | ২২ জুন ২০২৬ ০১:২০556483
  • ২১ জুন ২০২৬ ২২:৪১
    আপনার হবে!
     
     
    আমার যে কী হবে আমি নিজেই জানি না!! crying
  • Manali Moulik | ২২ জুন ২০২৬ ০১:১৭556482
  • সত‍্যি বইয়ের মতো বন্ধু হয় না। আপাতত আছে হাতে 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলি, Globalization and world politics (J. BAILES AND Patricia owens) আর জয়া মিত্রের হন‍্যমান।
  • syandi | ২২ জুন ২০২৬ ০১:১৪556481
  • ২১ জুন ২০২৬ ২২:৪১
    আপনার হবে! আপনার মত বয়সে বা তার আগে সাহিত্য পড়েছি, তবে পড়াশোনার ব্যাপ্তি আপনার মত এত বেশী ছিল না। আর এখন তত সময়ও পাই না। তবে সাহিত্য পড়তে ভালবাসি বলে ছুটির দিনে বা লম্বা ছুটিতে চেষ্টা করি বইপত্র একটু আধটু পড়ার। আমাকে সাহিত্য পড়ার অভ্যাস ধরিয়ে দিয়েছিল আমার দিদা যে নিজেও গোগ্রাসে পড়ত।

    আর স্যরটা কাটিয়েদিলেই ভাল লাগবে। এখনো নাইট উপাধি পাইনি কিনা :-)
  • . | ২২ জুন ২০২৬ ০১:০৭556480
  • ফুটবলের মতো সহজ খেলা আর নেই। ক্রিকেট অনেক কঠিন।
  • Manali Moulik | ২২ জুন ২০২৬ ০০:২৬556479
  • ক্রিকেট দেখি দিদি একটু আধটু। ফুটবলের তেমনই বুঝি না কিছুই।
  • . | ২২ জুন ২০২৬ ০০:১৮556478
  • মানালি খেলা দেখিস না? ফুটবল, টেনিস...
  • Manali Moulik | ২২ জুন ২০২৬ ০০:০৬556477
  • না না ডট দি। আপনি, ব্রতীন স‍্যার, স‍্যান্ডি স‍্যার, KK, MP আরো অনেকে অনেকে আছেন যাদের জন‍্যই ভাটে বা সাইটে একটু পড়ালেখা করতে আসি। আর কী....চাকরির সন্ধান আর জীবনের গতানুগতিকতা নিয়েই তো চলছে...চলবে। এইগুলোই যা থেকে যায় নিজেকে উন্নত করার ক্ষেত্রে।blush
  • . | ২১ জুন ২০২৬ ২৩:৫৪556476
  • পড়লেও কৈফিয়ৎ, না পড়লেও কৈফিয়ৎ। শাঁখের করাত।
  • Manali Moulik | ২১ জুন ২০২৬ ২২:৫১556475
  • তাও তো রেফারেন্স ড্রপ করার জন‍্য কতো আকথা কুকথা শুনেচি।
  • Manali Moulik | ২১ জুন ২০২৬ ২২:৪১556474
  • @স‍্যান্ডি স‍্যার, ব্রতীন স‍্যার। ওই আর কী।.. আসলে আমি একটা কথা বিশ্বাস করি যে, যখনই আমরা পড়ার গন্ডিটা কমিয়ে ছোটো করে ফেললে আগাছা আর জমা জলে মনের আবহাওয়াটা ভ‍্যাপসা হয়ে ওঠা। তাই মুক্তধারা চাই। ছোটো থেকে পড়ার হ‍্যাবিট ধরিয়েছিলেন এক আত্মীয় দাদা। ভাগ‍্যের পরিহাসে তিনি আজ আমাদের কাছে নেই। আর ইংরেজির ভিতটা মায়ের মার খেয়ে আর স্কুলের চাপে তৈরী। দাদা বলতেন, "ইংরেজি ভালো করে শিখলে শ্রেষ্ঠ বইয়ে ডুবে থাকা যায় আর বহুরকমের দেশী বিদেশী সাহিত‍্য ধরা যায়।" সেই...ছোটোবেলায় বাড়িতে সঙ্গী বলতে তেমনই কেউ ছিলো না তাই পড়াটাই অভ‍্যেস হয়ে গেছে। উপেন্দ্রকিশোর, সুকুমার রায়, লীলা মজুমদার, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, আরব‍্য রজনী পঞ্চতন্ত্র সব পড়া শুরু। আর কিশোরভারতী, শুকতারা তো আছেই। আমাকে বার্থ ডে তে সবাই বই দিতো রিলেটিভরা। ক্লাস সিক্সের দিকে শেষের কবিতা, লা নুই বেঙ্গলির বাংলা অনুবাদ আর ন হন‍্যতে শেষ। দেশ পত্রিকা বাড়িতে এলে ছোটোদের হাত দিতে দিতো না। সো হোয়াট? ধারেকাছে কেউ না থাকলেই অর্ডার মানছে কে? পুরোনো ভার্সনে 'এডগার রাএস বারোজ' -এর টারজান পড়া তখন। একবার পুরোনো বিদ‍্যাসুন্দর টেনে নামাতে গিয়ে চরম ঝাড়। সেই দাদা বললো, "পড়বি, বাট এখন না।" সেভেনে মানিক বন্দ‍্যোপাধ‍্যায়, আর.কে. নারায়ণ, সুশোভন সরকার, তসলিমা নাসরিনের লেখার সঙ্গে পরিচিতি। তারপর থেকে চলছে। যেমন কমলকুমার, দেবেশ রায় না বুঝলেও এখনো পড়ে যাই, তেমনই নবারুণ আর মহাশ্বেতা দেবী পড়তে পড়তেই ফ‍্যানন আর দেরিদার সঙ্গে পরিচয়। সুনীল-শক্তি-সন্দীপন-সুবিমল মিশ্ররা তো আছেনই। আর সোশ‍্যাল সায়েন্স নিয়ে পড়ার সিদ্ধান্ত যখন নিলাম (মাধ‍্যমিকে 94% ছিলো) প্রত‍্যেকেই বললো, যাদবপুরে বা প্রেসিতে যা। যাক শেষ অবধি হলো। চেষ্টা করলে হয় জানেন তো। মাধ‍্যমিকের ছুটিতে পুরো শরদিন্দু অমনিবাস আর আশাপূর্ণা দেবীর সাহিত‍্য থেকে শুরু করে উচ্চমাধ‍্যমিকের পরের ছুটিতে দস্তয়েভস্কি-গোর্কি-তুর্গেনিয়েভ-রোমা রোঁলা। এখনৎ কতো কী পড়ার যে বাকি..... এটা সারাজীবন চালাতে চাই। নাহলে লাইফটা ম‍্যাড়ম‍্যাড়ে হয়ে যাবে।
  • শ্রীমল্লার | ২১ জুন ২০২৬ ২২:৩৫556473
  • কাজ থেকে বাড়ি ফেরার্পথে, প্রায় প্রতিদিনই একশো টাকার (দশটা হয়) মোমো খেয়ে বাড়ি ফিরি। কৃষ্ণনগর মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিপরীতের রাস্তায় এই সুস্বাদু খাবার খেতে খেতে শহর দেখি। আর খুশি হই মনে মনে... কে যে কে জানে!!
  • Bratin Das | ২১ জুন ২০২৬ ২০:৫৮556472
  • স্যান্ডি র প্রশ্ন টা ঠিক আমারও
    মানালি কে!! এত কখন পড়ো??
  • :|: | ২১ জুন ২০২৬ ২০:২৪556471
  • দেখুন সব খারাপের মধ্যে ভালো দেখার চেষ্টা করছি। একটা ভালো হচ্ছে এই যে এই সনাতনীরা ক্ষমতা পাওয়াতে আবাপ মনে করেছে ওয়েস্টার্ন কলচরের বাজার নাই। তাই মাতৃদিবস পিতৃদিবস হেনা দিবস তেনা দিবস নিয়ে পাতার পর পাতা হ্যাজ নাবানো বন্ধ করেছে।
    আবাপের বুদ্ধির জয় হউক।
  • তরমুজ | ২১ জুন ২০২৬ ২০:০৫556470
  • একটা গান শুনুন
     
  • | ২১ জুন ২০২৬ ১৯:৫০556469
  • পেয়েছি সোহরাবর্দি অ্যাভেনিউ, বদলে গোপাল পাঁঠার নামে রেখে দিলাম। ভাব করছি যেন কোন সোহরাবর্দি জেনে করেছি, আসলে পাঁঠামো করেছি।
  • syandi | ২১ জুন ২০২৬ ১৮:৫৫556468
  • মানালি,
    আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। আপনি তো সবে আন্ডারগ্র‍্যাড সেকেন্ড ইয়ারে পড়েন, কিন্তু এই বয়সে এতসব পড়ে ফেললেন কি করে? আপনার পোষ্টে দেশী-বিদেশী অথরের এত ভারী ভারী রেফারেন্স দেখি যে আশ্চর্য হয়ে যাই। আমি ভাবতাম যে এখনকার ছেলেমেয়েরা পাঠ্য পুস্তকের বাইরে সেরকম কিছু পড়ে না। আপনাকে দেখেও ভাল লাগে।
  • শ্রীমল্লার | ২১ জুন ২০২৬ ১৭:১৮556467
  •  
    খেলা দেখলাম আবারও। যেমন দেখে থাকি। নিজের ভবিষ্যতের অর্ধেক জীবন দেখতে পাই এই সিনেমায়। ঘোষ & কোম্পানি বেঁচে থাকলে, সেকথা নিজে গিয়ে জানিয়ে আসতাম ওঁকে।
  • Bratin Das | ২১ জুন ২০২৬ ১৬:৫৭556466
  • আমি আজ কে এক পিস্ 1 কেজি ৩০০ ইলিশ কিনে এনেছি। মহানন্দে সেটা খাচ্ছি smiley
  • Manali Moulik | ২১ জুন ২০২৬ ১৫:২৬556465
  • laugh
  • ;) | ২১ জুন ২০২৬ ১৪:৪৫556464
  • পাকা বুড়ি
  • Manali Moulik | ২১ জুন ২০২৬ ১৪:১৩556463
  • এখানে সবাই বুড়াবুড়ি, মিডিয়ান এজ পঞ্চান্ন (নিন্দুকে বলে ষাইট),
     
     
    তাইলে আমি এখেনে কী করছি? দ‍্যুৎ !
  • ঈশ্বর গুপ্তকে নিয়ে | ২১ জুন ২০২৬ ১৩:৫২556462
  • "উনি বিদ‍্যাসাগরের এগেইন্সটে ছিলেন, এস্পেশালি বিধবা বিবাহ নিয়ে।//

    উনি আধুনিক বাংলা চাড্ডিদের পূর্বসূরী"
     
    "
    বহুমুখী এই প্রতিভাকে বিচার করতে দৃষ্টিও হতে হবে বহুমুখী। একদিকে যেমন তাঁর কিংয়দংশে নারীমুক্তি বিরোধী মনোভাব, ইংরেজের স্তাবকতার কথা মনে রাখতে হবে, অন্যদিকে একেবারেই ভুললে চলবে না তাঁর সাংবাদিক দৃষ্টিভঙ্গি, ইংরিজি বুলিকে আপন করে মাতৃভাষার অনাদর, ধর্মের নামে কাটাকাটির বিরুদ্ধ কলম ধরার সৎসাহসকে। "

    https://banglalive.com/ishwar-gupta/
  • Manali Moulik | ২১ জুন ২০২৬ ১৩:০০556461
  • সম্বাদ প্রভাকরের উত্তর-প্রত‍্যুত্তর নিয়েই সোমপ্রকাশ প্রকাশিত হলো।
  • b | ২১ জুন ২০২৬ ১৩:০০556460
  • দেবব্রত বিশ্বাস, "তুমি রবে নীরবে" প্রথম প্রথম গাইতেন "আমার সকল স্বপন"। সেটা নিয়ে ঝামেলা হয়, কারণ গীতবিতান, স্বরবিতানে কটকটে ছাপার অক্ষরে রয়েছে " সফল স্বপন " ।
     
    সম্ভবত: পরের রেকর্ডিং গুলোতে দেখছি ঃ সফল। "সকল " নিয়ে কোনো রেকর্ডিং কারু সন্ধানে আছে? আবছা মতো মনে হচ্ছে, ঐ ভার্শনটিও শুনেছিলাম।
     
    (গানটির অন্যান্য কথাগুলোর সাথে এটা একদমই যায় না, সে আরেক কথা। রবিবাবুর হাতের লেখায় "ক" বা "ফ" গুলিয়ে যাওয়া স্বাভাবিক, সেও আরেক কথা)
  • তরমুজ | ২১ জুন ২০২৬ ১২:২৬556459
  • //উনি বিদ‍্যাসাগরের এগেইন্সটে ছিলেন, এস্পেশালি বিধবা বিবাহ নিয়ে।//
     
    উনি আধুনিক বাংলা চাড্ডিদের পূর্বসূরী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত