এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin Das | ২৩ জুন ২০২৬ ১৮:৪০556578
  • কিন্তু দু কান কাটা হলে চশমা পরবে
    ক্যামনে? wink
  • :|: | ২৩ জুন ২০২৬ ১৮:০৬556577
  • ১৩-টা ৪১: এবং দুটোই কথার কথা। কোনওটাই দেবেনা কোনও দিনই। এই ধারণা মিথ্যা তো ভালোই।
  • দীপ | ২৩ জুন ২০২৬ ১৭:৪৬556576
  • অভয়া ও তাঁর মাকে নিয়ে নোংরা মন্তব্যকারী জনৈক ইতর এখন ইসকন নিয়ে পড়েছে!
  • দীপ | ২৩ জুন ২০২৬ ১৭:৪৫556575
  • পশ্চিমবঙ্গের মহাবিপ্লবীরা যদি সত্যিই গরীব মানুষের কথা ভাবতো, তাহলে আজ বিজেপি ক্ষমতায় আসতো না!
     
    এখন সবাই গরীব মানুষের দুঃখে কেঁদে ভাসাচ্ছে!
     
    দুকানকাটার দল!
  • বোষ্টম | ২৩ জুন ২০২৬ ১৫:২০556574
  • তা ভালই তো। ছাত্র ছাত্রীরা সাত্ত্বিক আয়ুর্বেদিক বৈষ্ণব পদ্ধতিতে রান্না করা "শুধ শাকাহারী আহার" পাবে, তেল ঘি জবজবে নিরামিষ খাবার খেয়ে নাদুস নুদুস ভুঁড়ি বাগিয়ে বাচ্চারা ঘোরাঘুরি করবে, আহা, চমৎকার।
  • Manali Moulik | ২৩ জুন ২০২৬ ১৫:১২556573
  • আজ 'পৃথিবীর শেষ কমিউনিষ্ট' -এর জন্মদিন। বইটা কার কার পড়া?? পিডিএফ নাকি হার্ডকপি?
  • | ২৩ জুন ২০২৬ ১৪:৪৩556572
  • শুধু ডিমেই পুষ্টি আছে নাকি, নিরামিষও তো লোকে খায়, স্কুলশিক্ষা মন্ত্রী বলেছেন দেখছি। এরপর ডিম ভার্সাস নিরামিষ, পুষ্টিগুণাগুণের চুলচেরা বিশ্লেষণ শুরু হবে। কিন্তু সপ্তাহে ১ দিন বা ২ দিন ডিম পাবে, সেটাই অনেক বাচ্চার কাছে আগ্রহের, যদিও ওসবে কী আসে যায় এঁয়াদের, লক্ষ্য তো catch them young, সিলেবাসে সনাতনী ইতিহাস ঢোকানো হবে, খাবারে সনাতনী মেনু। এগুলো তো জানাই ছিল, সরকারের অসীম ক্ষমতা, যা ইচ্ছে করতে পারে, পর পর আসতে থাকবে।
  • অনির্বাণ বন্দ্যোপাধ্যায় | ২৩ জুন ২০২৬ ১৩:৫৮556571
  • স্কুলে স্কুলে মিড-ডে মিলে নিরামিষ খাওয়ানোর বন্দোবস্ত হচ্ছে। খাওয়াবে বৈষ্ণব ধর্মাবলম্বী ইসকন। বৈষ্ণবরা আমিষ খায় না। মাছ, মাংস, ডিম, মুসুরির ডাল, পেঁয়াজ, রসুন সব বাতিল। বাঙালির পাত থেকে আমিষ সরিয়ে দেওয়ার সুকৌশল।
  • বেসক্কারী | ২৩ জুন ২০২৬ ১৩:৪১556570
  • সক্কারী কম্মচারীরা যে অঙ্কে খুবই কাঁচা, তা তাদের নাচন দেখেই বোঝা যাচ্ছে। গর্মেন্ত যদি আজ বলত যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১০% হারে DA দেবে, তাহলে তারা ঘেউ ঘেউ করত, তাই অক্টোবর থেকে ২০% করা হয়েছে।
  • অপপ্রচার | ২৩ জুন ২০২৬ ১২:২০556569
  • Bratin Das | ২৩ জুন ২০২৬ ১০:৩৯556568
  • শনি আর রবিবার ক্লাস হবে অন দ্য আভারেজ আড়াই ঘন্টা
  • Bratin Das | ২৩ জুন ২০২৬ ১০:০১556567
  • আচ্ছা তোমাকে ব্রোশিওর r টা পাঠাবো
     
    ১ লাখ ৭৫ মতন খরচ .kee সব handas on 11 ক্রেডিট পাওয়া যাবে বলে ভয় দেখিয়েছে
  • যদুবাবু | ২৩ জুন ২০২৬ ০৯:১৯556566
  • Johns Hopkins তো খুবই নামকরা, বিশেষত ওদের কম্পিউটার সায়েন্স, বায়োস্ট্যাটিস্টিক্স দুটোই খুব টপ প্রোগ্রাম, অ্যাপ্লায়েড ম্যাথ অ্যাণ্ড স্ট্যাট-ও খুব ভালো। তো এইরকম ইউনিভার্সিটির একটা নিজস্ব ব্র্যাণ্ড-ভ্যালু থাকে, সার্টিফিকেটে সেটাই হয়তো অন্যতম ইউ-এস-পি।
     
    তবে, সেইটা বাদ দিলে, আরও ডিটেইলস না জেনে একটা সার্টিফিকেটে আখেরে কতটা সুবিধে বলা খুব শক্ত, ঠিক কী পড়াচ্ছে, কে পড়াচ্ছে, কতদিন ধরে, প্রোগ্রামটা কতটা সিলেক্টিভ, কত খরচ - এই সব দেখে একটা আইডিয়া পাওয়া যেতে পারে হয়ত।

    তাও, এইসব খুব সাবজেক্টিভ ব্যাপার আর কী। আমার এক বন্ধু, বায়োলজিস্ট থেকে পরে ডেটা সায়েন্স জবে শিফট করে, সে বলেছিল ডিউকের ঐরকম অনলাইন ডেটা সায়েন্স কোর্স করে করেই সে নিজেকে বিভিন্ন জিনিষ শিখিয়েছে, কারণ ক্লাস নেওয়ার বা আরেকটা ডিগ্রি করার উপায়/সামর্থ্য ছিল না। তো, কেউ যদি এমন কোনো চাকরির চেষ্টা করছেন যাতে স্পেসিফিক্যালি ঐসব স্কিলস লাগবে, তখন একটা রেপুটেড জায়গার সার্টিফিকেট নিশ্চয়ই হেল্প করে?

    (স্যরি খুব ভেগ উত্তর দিলাম।)
  • Bratin Das | ২৩ জুন ২০২৬ ০৮:৫৫556565
  • অরিন দা, যদু বাবু, প্যালারাম বা লসাগু দা Jhon Hopkins University থেকে ডেটা সায়েন্স ​​​​​​​ওপর সার্টিফিকেশন ​​​​​​​করলে আখেরে কত টা সুবিধা ​​​​​​​হবে বলতে পারো? ​​​​​​​
     
  • সমস্ত লেখকের জন্য | ২৩ জুন ২০২৬ ০৭:৫৬556564
  • জনৈক সঙ্গীতপ্রেমী | ২৩ জুন ২০২৬ ০৭:৫১556563
  • বাংলা গানের জগতে সবচেয়ে আন্ডাররেটেড শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায় আর অন্যতম ওভাররেটেড শিল্পী অঞ্জন দত্ত
  • জয় | ২৩ জুন ২০২৬ ০২:২৫556561
  • ইউক্রেন যুদ্ধ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে শুধু ব্রিটেন কেন পুরো ইউরোপ/ এবং ইউরোপিয়ান ইউনিয়ন/ ন‍্যাটো এখন নখদন্তহীন ইরেলেভেন্টে পরিণত হয়েছে।
  • জয় | ২৩ জুন ২০২৬ ০২:১৫556560
  • @ট্রাম্প- এক্কেরে হক্কথা!
  • kk | ২২ জুন ২০২৬ ২৩:৫০556559
  • 'গ্রীনবুক' অত্যন্ত ভালো সিনেমা। ভিগো মর্টেনসেন এর অভিনয় অসম্ভব ভালো লেগেছিলো। মাহারসালা আলিও খুব ভালো করেছিলেন। 'এম্প্যাথ' শব্দটা শুনলে আমার সবার আগে 'সিক্রেট লাইফ অভ বী'জ' বইয়ের মে বোটরাইটের কথা মনে পড়ে। তারপর লীলুপিসির 'মাকু' গল্পের টিয়া।
  • Bratin Das | ২২ জুন ২০২৬ ২৩:৩৮556558
  • বিস্কুটের কারখানা ফেরত আসছে এ খবর আমি দিয়েছিলাম কোন খবরের কাগজে দেখে
     
    তার আর কোন খবর জানি না দাদা। সরি
  • ট্রাম্প | ২২ জুন ২০২৬ ২৩:৩২556557
  • ব্রিটেন একটা বাস্কেট কেস। যতদিন কলোনির ঘাড়ে খেত ততদিন একরকম ছিল। কিন্তু রেসিস্ট অহংকারী ব্রিটিশদের মাথায় ওটা ঢোকেনি। ওই ইউরোপিয়ানদের জন্য আমাদের অবস্থা খারাপ বলে লাফিয়ে ঝাঁপিয়ে ব্রেক্সিট করল। এখন অবস্থা আরও খারাপ।
     
    ব্রিটেনের অবস্থা একটু ভাল করতে হলে হয় আমেরিকার পা চাটতে হবে, নয় চীনের। কোনোটাই এই মুহূর্তে ঠিক করে হবার নয়। তাই প্রাইম মিনিস্টার আসবে যাবে, লাল জামা গায় নীল জামা গায়। অমুক খুব ভাল মানুষ বলে কান্না করলে লাভ হবে না। শুনি রামকৃষ্ণদেব বা বুদ্ধ ভট্টাচার্য্য ও খুব ভাল মানুষ ছিলেন।
  • Bratin | ২২ জুন ২০২৬ ২৩:২৮556556
  • জয় দা কেমন আছেন?
  • Bratin | ২২ জুন ২০২৬ ২৩:২৮556555
  • ১৮:৫৪ র সাথে ১০০ পার্সেন্ট সহমত
  • জয় | ২২ জুন ২০২৬ ২৩:১৭556554
  • @ :/ ধন্যবাদ দশমিনিটের বেশী ধৈর্য্য ধরে রাখতে পারলে। পরে আবার দেখবখন। নিতান্তই ফ‍্যানবয়!
    @হেঁয়ালী- ইলোন্দা কেন বার্নামকে জিততে সাহায্য করল বোসলাম না। বার্নামকে জেতাতে রেস্টোর ইউকের ক‍্যান্ডিডেটকে নাকি ইলোন্দা সাপোর্ট করেছেন যাতে রিফর্ম পার্টির ভোট কাটে??? বার্নামতো স্টারমারের থেকেও বেশি বাম। নর্থ সির তেল??
  • শ্রীমল্লার | ২২ জুন ২০২৬ ২৩:০৯556553
  • ‘কাগুজে গুরু’র প্রকাশ নিশ্চয়ই আর হয় না। আর কি হবে না কোনওদিন? যাঁরা এই বিষয়ে বিস্তারিত জানেন, তাঁদের কাছে জানতে চাইছি।
  • dc | ২২ জুন ২০২৬ ২১:৫৩556552
  • সকালবেলা এমপ্যাথি নিয়ে কথা হচ্ছিল, তাতে গ্রিন বুক সিনেমাটার কথা মনে পড়লো। না দেখে থাকলে দেখতে পারেন
     
  • হেঁয়ালি | ২২ জুন ২০২৬ ২১:৪৯556551
  • সবই ইলোন্দার ষড়যন্ত্র
  • :/ | ২২ জুন ২০২৬ ২১:৪৮556550
  • এই প্রথম কিয়ের স্টারমার ফ্যান দেখলুম। হয়তো লিজ স্ট্রাসের পাখাও কেউ আছে! জয়বাবুর জন্যি -
  • জয় | ২২ জুন ২০২৬ ২১:২৮556549
  • ও হ‍্যাঁ শুনি শুভেন্দুর এক পিস ভাইপো আছে। সে গোকুলে বাড়ছে। শুভেন্দু নাকি তাকে চোখে হারায়। (ভাইপো সিরিজের আদি ভাইপো মায়াবতীর ভাইপো!)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত