এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ২৭ জুন ২০২৬ ০৩:৩১556938
  • k, নৈতিকতা কোথাওই প্রায় নেই। বিরক্ত লাগে যখন দেখি বাংলার চিকিৎসক সমাজ বা আই এম এ "ডিম থেরাপি" কথাটি নিয়ে চুপ করে থাকেন, কোন প্রতিবাদ নেই যে একটি অসুস্থ, উশৃঙ্খল সামাজিক প্রতিশোধস্পৃহতার প্রবণতাকে medicalise করা হচ্ছে। কিছু না হলেও মেডিকেল এসোসিয়েশনের তরফে প্রতিবাদ পেশ করা উচিত ছিল যে সামাজিক অসহিষ্ণুতা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতাকে যেন কোন অবস্থায় medicalise না করা হয়।
    হতাশাজনক।
  • | ২৭ জুন ২০২৬ ০২:৩৮556937
  • ** হাত ঢুকে ফেলতে পারে ?

    এই যখন দেশের পরিস্থিতি, সর্বত্র সবকিছুর মধ্যে ব্যবস্থাটি একরকমের ভাওলেন্স তৈরী করছে ক্রমাগত, no respite, ইভেন বাচ্ছাদের পছন্দের খাবারও চুরি করছে তখন কিছু ডিফেণ্দার এসে সেসব ডিফেন্ড করছে, যাদের কিছুতেই কিছু যায় আসে না।
  • | ২৭ জুন ২০২৬ ০২:২৯556936
  • পুনেতে একটা কেস হয়েছে, দুটি ছেলে একটি মেয়ে, ২০ - ২৫ এর মধ্যে বয়স, মেয়েটি ও তার বন্ধু অন্য ছেলেটিকে খুন করেছে, বিয়ের কথা ছিল। তো এইসব ইউসিসি ইত্যাদির মধ্যে মনে হচ্ছে, গভঃ লিভইন নিয়ন্ত্রণে জন্য কতই না চেষ্টা করছে আর অন্যদিকে ২০ বছরের মেয়ে পরিবার নির্ধারিত বিয়ে থেকে পালাবার জন্য খুনটুন করে ফেলছে।রাষ্ট্র বা সিস্টেম হাত ঢুকে ফেলতে পারে ?
  • | ২৭ জুন ২০২৬ ০২:২২556935
  • হুতোর লেখা ঐ ভাইরাল ভিডিও ইত্যাদি নিয়ে মনে হল, গত ১২ বছরে একটা জিনিস হয়েছে যে পুলিস - আইটি সেল - মিডিয়া মিলে যে কাউকে অ্যাজেণ্ডা অনুযায়ী দোষী বানিয়ে দিতে পারে। বানিয়ে পাবলিকের সামনে স্টুডিওতে বিচার করতে পারে অথবা জেলে পুরে দিতে পারে। একবার করতে পারলে জীবন শেষ। ভিমা কোরেগাও - সুশান্ত সিংহের বান্ধবী - শারুখের ছেলে এগুলো কিছু উদাহরণ। তো কথা হল, এককালে মনে করা হত রাষ্ট্র হবে benevolent, সেটাই তার নৈতিকতা বা টিকে থাকার কারণ, কিন্তু এখন সেসব নেই। সব উল্টে দেওয়া হয়েছে, সে যে কোন নাগরিককে অকারণে কাঠগড়ায় তুলতে পারে। তো রাষ্ট্র যা করে সে বস্তু গোষ্ঠী বা ব্যাক্তি বা সংস্থা করবে না কেন ? তারাই বা যে কোন অভিযোগ এনে তাদের তুলনায় দুর্বল যারা তাদের কাঠি করবে না কেন ? রাষ্ট্র যদি এমপ্যাথি হারায় আজকের রাষ্ট্রনিয়ন্ত্রিত ভারতবর্ষে ব্যাক্তি সেই এমপ্যাথি ধরে রাখতে পারবে ভেবে নিচ্ছেন কেন ? রাষ্ট্র যদি সব সময়ে দাঁত নখ বার করে থাকে তাহলে তার ওপর নির্ভরশীল ব্যাক্তি কীভাবেই বা সাধু থাকতে পারে ?
  • . | ২৭ জুন ২০২৬ ০১:৪৫556934
  • লেডি ডাফরিন ভিক্টোরিয়া হসপিটাল পাড়াটার গন্ধ ও পাওয়া যায়।
  • lcm | ২৭ জুন ২০২৬ ০১:৪১556933
  • সিঙ্গলকে হলেন গিয়ে ষ্টার ভাটুরে ... যখন উনি লিখতে আরম্ভ করেন, যে টপিকই হোক না কেন, অক্ষর শব্দ বাক্য সব মিলিয়ে এক অদ্ভুত মায়াবী ইমেজ তৈরি হতে থাকে ... যেন বসে বসে কারও কথা শুনছি ... যত শুনছি মনে হচ্ছে ততই শুনি ... বহুদিন আগে লিনাক্স ল্যাপটপ নিয়ে এক আলোচনায় কেলোদাদার সঙ্গে প্রথম মোলাকাত হয় ... সেই থেকে ... আজকাল বেশি আসেন না .. তবু যখন আসেন ...
  • . | ২৭ জুন ২০২৬ ০১:৩৭556932
  • কেলোদা নিকোবরের টই পড়েছি তো। কোরাল কলোনি হত‍্যা করার প্ল্যান। কচ্ছপের ও ঐ।
    সম্ভবত নৌবাহিনীর জন‍্য কোনও স্ট্র‍্যাটেজিক ডিসিশন। বঙ্গোপসাগরে আরও রণতরী থাকবে। গেস। সম্পূর্ণ গেস।
  • সিংগল k | ২৭ জুন ২০২৬ ০১:২৫556931
  • মানালিদি,
    আজ থেকে প্রায় কুড়ি বছর আগে প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর আদলে গুরুচণ্ডা৯ তে প্রোফেসর কীর্তিমান কেলো বলে একটি চরিত্র সৃষ্টি করা হয়েছিল। যেমন ত্রি.শঙ্কু, সেরকম কী.কেলো।দুজনেই আদ্যোপান্ত কাল্পনিক। ওরকম কেউ নেই। তাই তার সঙ্গে আপনাকে কেউ গুলিয়ে ফেলে গালাগালি করলে দুঃখু পাবেন না।
    আর একটা জিনিস শুধরে দি, প্রোঃ কি.কেলো কিন্তু মার্কসিস্ট বা কমিউনিস্ট নন, বরং মার্ক্সের ক্রিটিক বাকুনিনের ফলোয়ার, এবং আদ্যোপান্ত অ্যানার্কিস্ট।ঠিক যেমন সৈকদ্দা আর আমিও এনার্কিস্ট। আমি নিজে হলাম - সিংগল k, কারন আমারও আগে থেকে গুরুচণ্ডা৯ তে একজন ডবল কে (kk) ছিলেন তিনি দুর্দান্ত কেকের শিল্পী, তিনি এখনও আছেন। তখনকার কনভেনশন অনুযায়ী ডিডিদা(dd) দমদিকে(d) সিংগুল ডি বলতেন এবং নিজে ছিলেন ডবোল ডি। সেই রীতি মেনে kk থাকায় আমি হয়ে গেলুম সিংগল k.

    যো দি,
    আমি পোস্টটা মানালিদিকে করিনি। আপনি টাচে নেই বলে বোধহয় পোস্টটা অর্থহীন বা আবেগময় লেগেছে, কিন্তু এদিককার লোকের অতটা জটিল লাগার কথা নয়।
    ১) অম্বুবা্চীর ব্যপারটা হল - আমার এক বন্ধু সকালে বলল ওদের প্রিন্টিং প্রেস আজ ছুটি, কিন্তু ছুটি মহরমের নয়, ছুটি অম্বুবাচী অবসান দিবসের। ঐদিন অম্বুবাচী ছেড়েছে কিনা। হিন্দুমতে ছুটি দিতে ঐটাই নাকি জায়েজ।
    ২) গ্রেট নিকোবরে আগামী ৩০ বছর ধরে একটা ট্রান্সশিপমেন্ট পোর্ট তৈরি হবে। কয়েক লক্ষ কর্মবর্ষ তৈরি হবে, ভারতে বেকারীত্ব ঘুচে যাবে। দুটো পয়সার জন্য কাউকে কোনো ধর্মের ধ্বজা বইতে হবে না।
    ৩) মন্ত্রী বলেছেন পোর্ট বানাতে নিকোবরে দশ লক্ষ প্রাচীন বৃক্ষ কাটা পড়লে উনি হরিয়ানায় দশ লক্ষ 'পেড়' পুঁতে দেবেন, পেড় মানে বৃক্ষ না গুল্ম না লতা তা ক্লীয়ার করেন নি। তা যদি করা যায়, তবে ঐ প্রজেক্টে দশ লক্ষ লেদারব্যাক টার্টলের ডিম নষ্ট হলে, কেন কলকাতায় মিড ডে মিলের ডিম বাঁচিয়ে সে ক্ষতি পুষিয়ে দেওয়া যাবে না ? যুক্তিটা তো আমার নয়, মাননীয় কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীর।আমার বক্তব্য হাস্যকর শোনালে ওনার বক্তব্যও তাই।
    ৪) একপাশে সিঙ্গাপুর অপরপাশে কলম্বোর মত স্বনামধন্য বন্দর থাকতে কেউ নিকোবরে জাহাজ ভেড়াবে কেন ? অনেক কারনের মধ্যে একটা কারন হতে পারে সস্তা শ্রমিক।কিন্তু সস্তা শ্রমিকরা বাংলার পথঘাট স্টেশন দখল করে বসে ২০ টাকা ভাড়ার ঘরে থেকে সুখে জীবন কাটালে তারা নিকোবরে সস্তা শ্রম দিতে যাবে কেন? রাস্তা দোকান বাড়ি থেকে তাদের প্রথম উচ্ছেদ করে উদ্বাস্তু করা প্রয়োজন।এটা তো উত্তর প্রদেশ মডেলে, 'একবেলা আহার-২০ ঘন্টা কাজ' এর চে ঢের বেশী মোলায়েম সলিউশন হল।

    এটুকুই বলেছি তার বেশী কিছু না।

    আর একটা ব্যাপার ভাল লেগেছে, সেটা হল এবছর মহরমের মিছিলের সামনে কোন রাজনৈতিক নেতাকে হাঁটতে দেখলাম না। বামফ্রন্টের আমলে কংগ্রেসী ও তৃণমূলের আমলে তৃণমূল নেতাদের হাঁটতে দেখতাম। রাজনীতি ও ধর্ম আলাদা হলেই ভাল তো।
  • lcm | ২৭ জুন ২০২৬ ০১:১৫556930
  • ডেমবেলের গোলগুলো কিরকম গা-ম্যাজম্যাজে গোল... শট মারব, নাকি পাশ দেব, নাহ মেরেই দিই, দেখি না কি হয়... ও হরি! এটাও গোলে ঢুকে গেল... তাহলে কটা হল গুনে দেখি... আল্টিমেট ক্যাসুয়াল অ্যাপ্রোচ...
    ওহ না, আজকাল বলতে হবে - vibe-টা হল গিয়ে ক্যাসুয়াল... এখন সব ভাইব ড্রিভেন... ভাইব গোল ও বলা যেতে পারে..
  • | ২৭ জুন ২০২৬ ০০:৪০556929
  • কিন্তু রঞ্জনদা বলতে পারবেন, ২০০৫ র হিন্দু কোড বিলে মেয়েদের প্রাপ্তি সম্বন্ধে যা বলা হয়েছে সেটা ইউপির এই আইন ঠিক হলে, সেখানে আঁটকে যাবে না ? মানে হিন্দু কোড বিল অধিকার দিলেও ইউপিতে মেয়েরা জমির ওপরে সম্পত্তির অধিকার পাবে না।
  • | ২৭ জুন ২০২৬ ০০:৩৫556928
  • আলবার্টের পোস্টটা দেখে মনে হল, ডিটেলস দেখিনি, যে ও আচ্ছা, রামরাজ্যে এই অবস্থা, মেয়েদের ? ওঁয়ারাই আবার দেশের লোকের হিতার্থে আর মেয়েদের উন্নতিকল্পে রাজ্যে রাজ্যে ইউসিসি আনছেন ? আর পেটোয়া বাংআলি বিলেতি করসেবকরা আহ্লাদে আটখানা যে 'ওদের' তো কাঠি করা যাবে। কী বা সমানাধিকার, কী বা সম্পত্তি অধিকার, কী বা প্রোগ্রেসিভ ভাব ! তো, এই হল ভাজপা, হেডলাইন দিয়েই চলে আর পোষ্য দিয়ে জনমত তৈরী করে। রুল অফ থাম্ব তো এটাই যে দলটা যা বলে সবই ঢপবাজি আর পোষ্যদের করা ডিফেন্সগুলো স্কিপ করার যোগ্য।
  • কৌতূহলী | ২৭ জুন ২০২৬ ০০:০৬556927
  • Ranjan Roy | ২৬ জুন ২০২৬ ২২:৫৮
    আপনাকে অসংখ্য ধন্যবাদ রঞ্জনবাবু।
    না, লাইব্রেরি এখনই করব না,জীবনসায়াহ্নে করব।
    এখন বই ম্যাগাজিন ডক্যুমেন্টস সংগ্রহ করছি।
  • Manali Moulik | ২৬ জুন ২০২৬ ২৩:৫৩556925
  • Thank you স‍্যান্ডিদাদা
  • syandi | ২৬ জুন ২০২৬ ২৩:৪৭556924
  • হ্যবাড্ডে মানালি!
  • Manali Moulik | ২৬ জুন ২০২৬ ২৩:৪৬556923
  • এক্কেরে ১০০% একমত আপনার সঙ্গে। নিজের সাবজেক্টেই কতো গ‍্যাপ থেকে যায়। অনেক অনেক শেখার বাকিআর ডিবেটিং ইত‍্যাদির জন‍্য কিছুটা অ‍্যাঙ্করিং প্র‍্যাকটিস আছে। প্রথাগতভাবে শেখা হয়নি। ট্রাই করে দেখতে হবে। যেমন কোডিং শেখা নিয়ে ভাবছি।
  • তরমুজ | ২৬ জুন ২০২৬ ২৩:৩৩556922
  • @ মানালি, সাংবাদিকতা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই। শুধু এইটুকু বলতে পারি। বেশি না ছড়িয়ে সাংবাদিকতার একটা ছোট অংশকে বেছে নিন।
    যেমন আপনি আই আর নিয়ে পড়েন তো পলিটিকাল ও জিওপলিটিকাল পার্টকে নিতে পারেন। যে বিষয়ের উপর বেশি নলেজ নেই। সেই বিষয় নিয়ে বেশি ঘাটতে যাবেন না। আর এখানে পেশা কিভাবে শুরু করবেন? সেই বিষয় নিয়ে আপনার ইউনির জার্নালিজম ডিপার্টমেন্টের সাথে কথা বলুন। ওখানে ওভারঅল জার্নালিজমের কথা বলবেন না। বলবেন আমি আই আর+ পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী। আমি পলিটিক্স ও জিওপলিটিক্সের উপর সাংবাদিকতা করতে চাই। তাহলে কিভাবে এগোবো? অন্য কারো কাছে না গিয়ে সরাসরি প্রফের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। এর পাশাপাশি সম্ভব হলে অ্যাঙ্কারিংটা শিখতে পারেন।
  • Ranjan Roy | ২৬ জুন ২০২৬ ২২:৫৯556921
  • নিচের পোস্টটি কৌতুহলীকে।
  • Ranjan Roy | ২৬ জুন ২০২৬ ২২:৫৮556920
  •  
    বর্তমান আইন অনুযায়ী দু'জন প্রাপ্তবয়স্কের সম্মতিতে সহবাসও দণ্ডনীয় অপরাধ নয়।
     
    কিন্তু ভদ্রমহিলার স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে অ্যাডাল্টারির অভিযোগ আনেন (এবং ভাইস ভার্সা) তাহলে সেটা তখন অপরাধ হবে। কিন্তু মূল অভিযুক্ত হবেন মহিলাটি, আপনি নন।
     
    তবে প্রেম একটা বায়বীয় ব্যাপার। সেটাকে মাপা, ধরা ছোঁয়া মুশকিল। আর কারও নামে লাইব্রেরি করা বা ট্রাস্ট বানানো কোন অপরাধ নয়-- না আইনের চোখে, না সমাজের চোখে। এতে আপনি কারও ক্ষতি করছেন না। লোকে আপনার মহৎ কাজের জন্যে জয়ধ্বনি দেবে।
    ভালবাসার ক্ষেত্রে আমার সুচিন্তিত অভিমত-- কারও ক্ষতি না করে সমাজের একটি অদৃশ্য লক্ষণ রেখা অতিক্রম না করে দুজন যদি কাছাকাছি আসে --সেটা কাম্য।
     
    অতএব নিশ্চিন্ত হয়ে এগিয়ে যান। শুভকাজে দেরি কেন? খুলে ফেলুন লাইব্রেরি। মন থেকে বলছি--ইয়ার্কি মারছি না। মাক্কালী!
  • Manali Moulik | ২৬ জুন ২০২৬ ২২:৫৬556919
  • হ‍্যাঁ, তরমুজদা ভেবেছি। এ নিয়ে কিছু ইন্টার্ণশিপও এক্সপ্লোর করার চেষ্টা করেছিলাম। এবার আইআর নিয়েই ইন্টিগ্রেটেড এম.এ করে পরে ডিপ্লোমা করার ইচ্ছা আছে মাস কমিউনিকশন অ‍্যান্ড মিডিয়া ষ্টাডিসে। ইচ্ছে আছে আর অনেক টিচাররাও বলেছিলেন যে এই পেশাটা আমার জন‍্য অ‍্যপ্রোপ্রিয়েট হতে পারে। আমিও চাই গভর্নমেন্ট জবের পাশাপাশি এর জন‍্য প্রেপ নিতে। সঙ্গে লেখালেখিটাও। কীভাবে শুরু করা যায় বলুন তো?
  • তরমুজ | ২৬ জুন ২০২৬ ২২:৪৬556918
  • *****মানালি আপনি সাংবাদিকতা করার কথা কখনো ভাবেন নি???
  • কৌতূহলী | ২৬ জুন ২০২৬ ২২:৩৮556917
  • একটা টইতে দেখছি ইউ সি সি নিয়ে আলোচনা চলছে। যা বুঝছি, বিয়ে, লিভ ইন সবকিছুকেই লেন্সে আনা হবে। সেখানে কি বিবাহ বহির্ভূত ভালবাসাকেও লেন্সে আনা হবে?
     
    আমি একজন বিবাহিতা ভদ্রমহিলাকে অসম্ভব ভালবাসি (তিনিও জানেন সেটা)। এবার আমার স্বপ্ন হল ভবিষ্যতে ওঁর নামে একটা লাইব্রেরি আর একটা স্কলারশিপ চালু করা। এবার ইউসিসি লাগু হলে কি এইধরনের বিবাহ বহির্ভূত ভালবাসার জন্য আমায় জেলে ভরে দেওয়া হবে?
     
    আইনটা যারা জানেন তারা একটু আলোকপাত করবেন তো। আমি আইন ফাইন বুঝি না, ঘটে ঢোকে না।
  • তরমুজ | ২৬ জুন ২০২৬ ২২:৩৭556916
  • মানালি আপনি সাংবাদিকতা করার কথা কখনো ভাবেন নি। আপনার সাবজেক্টের জন্য সবচেয়ে উপযুক্ত কর্পোরেট জব হল সাংবাদিকতা।
  • Manali Moulik | ২৬ জুন ২০২৬ ২২:২৫556915
  • সিংগল k হচ্ছেন আমাদের কেলোদা। প্রাচীন চণ্ডাল এবং কমিউনিস্ট এবং সমাজসেবী এবং বৈজ্ঞানিক।
     
     
    বাব্বা....এনার সঙ্গে গুলিয়ে ফেলে আমাকে সম্মানিত করা হলো। থ‍্যাঙ্কু।
  • Manali Moulik | ২৬ জুন ২০২৬ ২২:২৩556914
  • এই দ‍্যাকো, একবার যখন সহস্রাধারে উঠে গেছি আবার মূলাধার চক্রে নামতে যাবো কেন? যদ্দূর জানি এটি শীর্ষস্তরে ফোটা ফুল (বেগুনি আমার ফেভারিট কালার) আর মূলাধার শিকড়স্তরের। যখন টাওয়ারে উঠেই গেছি আবার নামার প্রশ্নই নেই, একদম না।
  • . | ২৬ জুন ২০২৬ ২২:২১556913
  • মানালি,
    সিংগল k হচ্ছেন আমাদের কেলোদা। প্রাচীন চণ্ডাল এবং কমিউনিস্ট এবং সমাজসেবী এবং বৈজ্ঞানিক।
  • Manali Moulik | ২৬ জুন ২০২৬ ২২:১৬556912
  • ধন‍্যবাদ তরমুজদা। কিন্তু কথাটা হলো ওই সিঙ্গেল কে নিয়ে অ‍্যাসাম্পশনটা পিওর ভুল। বাকিটা ধন‍্যবাদ।
  • তরমুজ | ২৬ জুন ২০২৬ ২২:০১556911
  • মানালির জন্মদিন উপলক্ষে এই গানটা। মানালির চেতনাকে সহস্রাধার চক্র থেকে মূলাধার চক্রে নামাতে হবে। দরকার আছে।
     
  • Manali Moulik | ২৬ জুন ২০২৬ ২১:১২556910
  • ধন‍্যবাদ ব্রতীন স‍্যার।
    শবনম পড়বোই। আপাতত 'দেশে বিদেশে' আর 'অরণ‍্যের অধিকার' -এ আছি।
  • হেঁয়ালি | ২৬ জুন ২০২৬ ২০:৫৩556909
  • বুলডোজার বাবার কায়দায় গুন্ডাদমন বিলও আনা হচ্ছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত