এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ৩০ জুন ২০২৬ ১৭:৪৯557088
  • অজিত পাণ্ডে গাইলেই ব্যাপারটা পাতে তোলা উচিত হয়- তা না। রামায়ন মহাভারত সাহিত্য বটে, কিন্তু তা ধর্মীয় অনুসঙ্গ থেকে মুক্ত থাকেনি, দুঃখজনক ভাবেই হয়তো; আর রামায়ন মহাভারত তো আমাদের সমাজ ও জীবনের অংশ - এইটা যারা ভাবে, তারা সমাজের অন্য অংশটার কথা ভুলে যায়, যাদের জীবন বা সমাজের অংশ এগুলি না।

    তো এইসব করে যা হয়, যে অনুশীলন সমিতির বিপ্লবী হতে গেলে কালিপুজো করতে হয়, বা বন্দেমাতরমের মুর্তিপুজো নিয়ে অস্বস্তি প্রকাশ করলে তাকে দেশদ্রোহী মনে হয়।

    এবার এসব থেকে মুক্ত সমাজ সম্ভব কিনা- তা জানা নেই। উদার বলে পরিচিত পাশ্চাত্যের রাষ্ট্রযন্ত্রে পদে পদে বাইবেল আছে। দূরে গিয়ে কী হবে, রোব্বার ছুটি কারন উহা ইত্যাদি। আমেরিকার সরকারি নীতিবাক্য হল ইন গড উই ট্রাস্ট। তবে যা হয় আর যা হওয়া উচিত - তার মধ্যে তফাত থাকে।
  • . | ৩০ জুন ২০২৬ ১৭:৩৭557087
  • ৩০ জুন ২০২৬ ১৭:২২
     
    জয়েন্ট devil
  • তরমুজ | ৩০ জুন ২০২৬ ১৭:৩৪557086
  • যতটা বুঝতে পারছি, আপনি তো কোনো সমাজ ব্যবস্থারই অংশ হয়ে উঠতে পারেন নি, গভীর ভাবে। তাহলে স্টেনসিলটা থাকবে কি করে? ব্যক্তিগত ভাবে আমি সামাজিক সংস্কৃতির বিরোধী নই। কিন্তু কোনো বিষয়কে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে। সমাজে যার যে রকম ইচ্ছে সে সেভাবে থাকবে। অন্যের ক্ষতি না করলেই হলো।
  • তরমুজ | ৩০ জুন ২০২৬ ১৭:২২557085
  • //এখন যেমন হচ্ছে বাংলায়। স্টেনসিলে ফেলা জীবন মধ‍্যবিত্তের।//
     
    বাংলায় মধ্যবিত্তের কী স্টেনসিল আছে?
  • Manali Moulik | ৩০ জুন ২০২৬ ১৭:১৯557084
  • ব্রতীন স‍্যার মিশনের ছাত্র? কিন্তু খুব একটা তো রেবেল নন।
  • . | ৩০ জুন ২০২৬ ১৬:৫৬557083
  • আমি বিদেশে থাকাকালীন সময়ে টিভি সিরিয়ালে নাকি রামায়ন মহাভারত এসব হয়েছে। আমার দেখা হলো না সে জিনিস। কাজেই আমি সামাজিক কন্ডিশনিং এর একটা বড়ো পার্ট থেকে বাদ রইলাম।
    পরবর্তীতে জন্মভূমি বলে নাকি একটা সিরিয়াল হয়েছিল, সেটাও নাকি খুব জনপ্রিয় ছিল। সেটাও দেখা হয় নি তবে তার সিগনেচার টিউন শুনেছি কখনো সখনো। কাজেই শিক্ষার অভাব তো রয়েছেই।
    যে দেশে কিছু কিছু মাংস লুকিয়ে খেতে হয়, সে দেশে আমার তেমন থাকা হলো কৈ? বাংলা মাতৃভাষা বলে আমি বাঙালি। কিন্তু বেদ বাইবেল কোরান পুরাণ কিচ্ছু না পড়ে যা হয়। শিক্ষায় অনেক খামতি রয়ে গেল।
    বের্লিনে এক বাংলাদেশ থেকে আগত তরুণ রেস্টুরেন্টে বসে আমাদের সামনে পর্ক খাবার দাবী করল। আমি অর্ডার করে দিলাম। ওটাই ওর রেবেল হবার প্রকাশ। ওখানে নোবডি কেয়ার্স কে পর্ক খাবে বা কে চিকেন খাবে। কিন্তু ঐ ষোলো বছরের তরুণ তার বাপ মায়ের সামনে বসে ঐ খাবার অর্ডার করে ভাবছে সে বিদ্রোহী। ষোলোটা বছর সে নিজের দেশে জেনে এসেছে ওটা নিষিদ্ধ মাংস, এই নিষেধাজ্ঞা তাকে রেবেল বানায় যখন সে সুযোগ পায় কোনও প্রতিবাদ করতে চায় তখন ঐ রূপেই করে।
    আবার আমার ছাত্রজীবনে হোস্টেলে প্রত‍্যেক সপ্তাহে মাংসের গাড়ি আসত। দুকিলো করে প‍্যাকেট, গরু বা ভেড়া। ভেড়ায় চর্বি বেশি, গরুতে তুলনায় হাড় বড়ো হলেও চর্বি কম, রান্না করতে সুবিধে। যখন যেটা আসতো সেটাই কিনতাম। রান্না করতেই শিখেছি গরুর মাংস দিয়ে। এসব তো বলবার দরকারই ছিলো না। মানে এগুলো উল্লেখ করবার মতো বিষয়ই হতে পারে না। ভেড়ার মাংস দিয়ে পোলাও রাঁধতে শিখেছি, গরু দিয়ে ঝোল বা কষা। এই ই তো ছিল দীর্ঘ দশ বছরের নিয়মিত আহার। পয়সা না থাকলে শাকান্নও খেয়েছি। বা স্বেচ্ছায়।
    পরবর্তীতে দেশে ফিরে অনাহারেও থেকেছি। কিন্তু কোনও সময়টাকেই ছাঁচে স্টেনসিলে ফেলা যায় নি।
    এখন যেমন হচ্ছে বাংলায়। স্টেনসিলে ফেলা জীবন মধ‍্যবিত্তের।
  • Bratin Das | ৩০ জুন ২০২৬ ১৬:৫৫557082
  • ইয়ে মানে আমি ও রামকৃষ্ণ মিশন বেলুড়
  • . | ৩০ জুন ২০২৬ ১৬:২৯557081
  • বাঙালি কেবল খচ্চরই নয়, তদুপরি অসহায়
  • Manali Moulik | ৩০ জুন ২০২৬ ১৬:২৭557080
  • বাঙালী সম্পর্কে নবারুণ ভট্টাচার্য্য যা বলেছিলেন ওটেই পারফেক্ট।
    তবে আমার মনে হয় রামায়ণ মহাভারতকে স‍্রেফ ধর্মীয় দৃষ্টি দিয়ে দেখার দরকার নেই। সাহিত‍্য ও পৌরাণিক গল্প হিসাবেও দেখা চলে। নাহলে অজিত পান্ডের মতো গণসঙ্গীত শিল্পী লিখছেন,
    "কৃষ্ণে কি আর কংস-কারায় বেঁধে রাখা যায়?
    মাঠে মাঠে লক্ষ কৃষ্ণ অগ্নিবাঁশের বাঁশী বাজায়।"
  • . | ৩০ জুন ২০২৬ ১৬:১৬557079
  • আমাদের বেম্মো ইস্কুলে ধর্মীয় টর্চার বলতে বছরে দুটো দিনে সকালে ঘন্টাখানেক। তাও আমরা ঢুলতাম বা নিজেদের মধ‍্যে ফিসফিস গল্প। গোটা ইস্কুলে বেম্মো ছাত্রীসংখ‍্যা বাইনারিতে থাকত। কখনো একজন কখনো শূন‍্য। যেহেতু আমরা হিন্দু ঘরের বা অল্প সংখ্যক মুসলমান ঘরের, তাই বেম্মো কর্মকাণ্ডের আঁচ গায়ে লাগতো না। ভেরি বোরিং।
    কিছু পরিবারের মধ‍্যে ধর্মীয় আচার মানার চল ছিলো, কারোর কারোর বাড়িতে সন্ধে দেওয়া কাকে বলে জানা ছিলো না। ধূপ ধুনোর গন্ধ অস্বাস্থ্যকর ধরা হতো। মুসলমান সহপাঠিনীদের মধ্যেও ধার্মিকতার আঁচ ছিলো না বিন্দুমাত্র।
    রামায়ন বা মহাভারত আমার পড়া নেই। সেই ছোটবেলা গল্পের আকারে শুনেছি। রূপকথার গল্পের মতো।
    প্রায় পঁয়ত্রিশ বছর বয়সে জানলাম গায়ত্রী নাকি একটা মেয়ে নয়, মন্ত্রের নাম।
    ভারতে ফিরে গিয়ে প্রচণ্ড বিচ্ছিন্ন বোধ করেছি সমাজ থেকে। এত কুটলেমি, এত কথায় কথায় ধর্মের দোহাই, ভগবানের নাম নেওয়া, এত জটিল করে তোলা সামান‍্য সহজ কথার সহজ মানেটুকু না করে। নারী পুরুষ কেউ কন ছিলো না কুটলেমিতে।
    তাই পরবর্তীতে যখন ফের বিদেশে গেলাম তখন সমাজমাধ‍্যমে কেমন কেমন লোকজন পাবো মোটামুটি হালকা ধারণা ছিলো।
    ভাবতুম পরের প্রজন্ম নিশ্চয়ই বেটার হবে। কিন্তু ডিফারেন্স দেখতে পাচ্ছি না। এটা ভালো না খারাপ তা বুঝতে পারছি না। তবে এনট্রপি ভয়ানক বেড়ে গিয়েছে। এনট্রপি লিখলাম, অ‍্যানার্খি নয়।
    মানুষ ভালো না হলে কোনও ধর্ম অধর্ম রাজনীতি অরাজনীতি কেউ কিস‍‍্যু করতে পারবে না। বাঙালি যা দেখেছি চুড়ান্ত হিংস্র।
  • একক | ৩০ জুন ২০২৬ ১৬:০৩557078
  • রাষ্ট্র আলাদা করে কিছু নয়।

    রিসোর্স অপটিমাইজেশনের প্রয়োজনে সেন্ট্রাল প্ল্যানিং এন্ড ডিস্ট্রিবিউশন এসেছে। সেটা শিম্পাঞ্জির দলের মধ্যে বড় কলার কাঁদি ফেলে দিলেও দেখা যায়। পিঁপড়েদের মধ্যে মৌমাছিদের মধ্যেও।

    আবার সেন্টারে চাপ বাড়লে এক সেন্টার ভেঙে দুই সেন্টার হয়। এগুলো এতো বড় ব্যাপার কিছু নয়। মানুষের অভ্যেস পাতি কনসেপ্ট কে গলা খাঁকারি দিয়ে গম্ভীর করে বলা।
  • Manali Moulik | ৩০ জুন ২০২৬ ১৬:০২557077
  • রাজশেখর বসুর মহাভারত শুরু করেছি। ছোটোবেলায় পড়া ছিলো 'ছোটোদের রামায়ণ আর মহাভারত।" তো সবে 95 পাতা গেছি। সত‍্যি এটা অসামান‍্য। ক্লাসিক পড়ার অনুভবই আলাদা যে সত‍্য মিথ‍্যা যাই হোক।
  • Manali Moulik | ৩০ জুন ২০২৬ ১৬:০০557076
  • বুদ্ধিমানরা মিশনারি ইস্কুলে পড়লে বিদঘুটে রেবেল বনে যায়।
     
     
    দীপঙ্কর ভট্টাচার্য্য এর উদাহরণ।
  • . | ৩০ জুন ২০২৬ ১৫:৫৭557075
  • বুদ্ধিমানরা মিশনারি ইস্কুলে পড়লে বিদঘুটে রেবেল বনে যায়। ইস্কুল জীবনের ধর্মীয় টর্চারের ফল।
    একটু কম বুদ্ধি যাদের তারা পরবর্তীতে ধার্মিক হয়ে যেতে পারে, দীক্ষা টিক্ষা নিতে পারে, শান্তশিষ্ঠ প্রশ্নহীন জীবন কাটাতে চলে যায়।
    এককেরটা জান্তাম। বদমাইশি করে লিখেছি প্রশ্নটা।
  • Ranjan Roy | ৩০ জুন ২০২৬ ১৫:৪৫557074
  • ঘটনা চক্রে একক ও আমি দুজনেই বরানগর রামকৃষ্ণ মিশন।
     
    একক,
    আমাদের হিন্দি এলাকায় একটা গান আছেঃ
     
    "তু জিন্দা হ্যায় তো জিন্দগী কী জিত পর একীন কর,
    অগর কহীঁ স্বর্গ হ্যায় --উতার লা জমীন পর,
    তু জিন্দা হ্যায়"।।
  • তরমুজ | ৩০ জুন ২০২৬ ১৫:৪০557073
  • সমস্যাটা হল কে হাতুড়ি হবে আর কে পেরেক হবে, সেটা নিয়ে। এআই নিয়ে কোনো সমস্যা নেই।
  • তরমুজ | ৩০ জুন ২০২৬ ১৫:২৭557072
  • //আচ্ছা আরেকটা প্রশ্ন, মানুষের সর্বাপেক্ষা মহান সৃষ্টি কি রাষ্ট্র ? রাষ্ট্রের পরে কি আর কিছুর সৃষ্টির প্রয়োজনীয়তা নেই তাই কি মানুষের মস্তিস্ক আস্তে আস্তে AI দিয়ে স্থবির করে ফেলা হবে ?//
     
    রাষ্ট্র মানুষের সর্বাপেক্ষা মহান সৃষ্টি নয়। কোনো কিছুই সব কিছুর চেয়ে মহান হতে পারে না। এ আই-ও নয়। সব কিছুই সমাজ ও প্রকৃতির মধ্যে মথিষ্ক্রিয়া ও অভিযোজন। রাষ্ট্র ব্যক্তি ও সমাজের মধ্যে মিথোষ্ক্রিয়া ও অভিযোজনের ফল। অর্থাৎ ব্যক্তির সাথে সমাজের প্রাথমিক যোগাযোগ বা কম্যুনিকেশন বা ইন্টারাকশন এর মাধ্যমে এক বা একাধিক বিষয় উঠে আসে যেটা ব্যক্তি ও সমাজ গ্রহণ করে। এই যোগাযোগের মাধ্যমে প্রতিটি ব্যক্তি ও উপাদান একটা বার্তা দেয়। যেমন নুন খেলে নোনতা লাগে। বেশি নুন খেলে হাইপ্রেসার হয়। এটাও একটা বার্তা। সমাজ ও ব্যক্তির যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠিত বার্তা যদি গ্রহণযোগ্য না মনে হয়। তাহলে ব্যক্তি সেটা বর্জন করে। এআই এর ক্ষেত্রেও তাই। এআই এর উপযোগিতা ততক্ষণই যতক্ষণ ব্যক্তির কাছে সেটা উপযোগি। ব্যক্তি বলতে ইলন মাস্ক থেকে শুরু করে আই টি কর্মচারী, হকার সবাই ব্যক্তি। কিন্তু এদের প্রত্যেকের ব্যক্তি স্বার্থ আলাদা। সুতরাং এটা ঠিক করতে হবে যে, এআই কার জন্য কাজ করবে। কতিপয় ক্রোণির স্বার্থের জন্য না সকলের স্বার্থের জন্য। যেহেতু এআই এই সব পুঁজিপতিদের হাত ধরে এসেছে। তাই তারা তো সহজে এটাকে তাদের হাত ছাড়া করবে না। তার জন্য প্রয়োজন নেগোসিয়েশন। নেগোসিয়েশন সঠিক হলে সবাই এর সুফল পাবে। আর নেগোসিয়েশন সঠিক না হলে। বা নেগোসিয়েশনের জায়গায় সারেন্ডার হয়ে গেলে, ক্রোণিরা এসে তো শোষন করবেই।
  • . | ৩০ জুন ২০২৬ ১৫:১২557071
  • তিন দিন আগের খবর — ঠোঙা
  • তরমুজ | ৩০ জুন ২০২৬ ১৪:৫৬557070
  • অভয়া কান্ডে নতুন মোড়
     
  • . | ৩০ জুন ২০২৬ ১৪:৫৫557069
  • একক কি মিশনারি ইস্কুলের ছাত্র ছিল? হিন্দু বা খ্রিস্টান মিশন?
    ঐ জন‍্যই ব্রেইনওয়াশড হয়ে গেছে।
  • . | ৩০ জুন ২০২৬ ১৪:৫১557068
  • ষাট সত্তরের দশকে হালো এগ শ‍্যাম্পু নাকি হেয়ার কন্ডিশনিং এ তুমুল জনপ্রিয় ছিল। মায়ের কাছে শুনেছি। পরে হালো পাওয়া যেত কিনা জানি না, তবে ডিম দিয়ে চুলের কন্ডিশনিং করত অনেকে।
  • Bratin Das | ৩০ জুন ২০২৬ ১৪:৫০557067
  • একক টোটাল দিয়েছে .
    যাকে বলে একঘর উইথ আটাচড বাথ wink
  • MP | ৩০ জুন ২০২৬ ১৪:৩৫557066
  • আচ্ছা আরেকটা প্রশ্ন, মানুষের সর্বাপেক্ষা মহান সৃষ্টি কি রাষ্ট্র ? রাষ্ট্রের পরে কি আর কিছুর সৃষ্টির প্রয়োজনীয়তা নেই তাই কি মানুষের মস্তিস্ক আস্তে আস্তে AI দিয়ে স্থবির করে ফেলা হবে ?
  • একক | ৩০ জুন ২০২৬ ১৪:২৭557065
  • কুসুম মাত্রেই ক্লেদজ। কন্ডিশন ওখান থেকেই আসে। আনকন্ডিশনাল লাভ হলো বড়োলোকের ইনসেল পোলার খোয়াবি পোলাও যে কিনা ক্লেদটুকু পেরোতে রাজি নয়।
     
    কনশাসনেস এর সমুদ্রে ঝাঁপ দিলে সব ক্যাতা ক্যাতা ক্যাতা ক্যাতা ক্যাতাকে ক্যাতাচ্ছে তখন ওসব লাভ ফাভ সব আছে নেই এই এই। ইউ কান্ট্ পার্সিভ এনি ফাকিং থিং এনিমোর। পেছন থেকে ধাক্কা মেরে সেই জলে ফেলে দেওয়ার জন্যে ইনসেল পোলার গলায় আনকন্ডিশনাল লাভের অনাহত ঘন্টা ঝোলানো হয়েচে।
  • . | ৩০ জুন ২০২৬ ১৪:২৬557064
  • কালকে নাকি অনেক কিছুই হয়ে গেছে আজ খবর পেলাম।
    জার্মানি নকড আউট হয়ে গেছে, বিধানসভায় গুন্ডাদমন বিল পাশ করে গেছে ফার্স্ট ডিভিশনে, নেদারল‍্যান্ডস ও আউট। তিন তিনটে গুডনিউজ।
  • . | ৩০ জুন ২০২৬ ১৪:২১557063
  • ল্লেহ !
    একক এতোটা গাঁট জান্তুম না। কী লিখেছি আর কী বুঝেছে তা আদি/নব তিনোরাই বুঝবে।
  • তরমুজ | ৩০ জুন ২০২৬ ১৪:২০557062
  • @এমপি, আমি ইনফ্লেশন ও সামগ্রিক সমস্যাগুলোকে মিলিয়ে একটা লেখা লিখছি। লেখাটা হয়ে গেলে খেরোতে দেবো। সেখানে কিছু সমাধান কারন সমেত দেওয়া যেতে পারে। সময়ের অপ্রতুলতার জন্য একটু একটু করে লিখছি বলে, লেখাটা আসতে একটু সময় লাগবে। এ সপ্তাহের মধ্যে দিয়ে দেবো।
  • অবিনশ্বর | ৩০ জুন ২০২৬ ১৪:১৮557061
  • “Given the evidence of those experiences of enhanced consciousness, it seems at least plausible to suggest that there may be a continuity of consciousness after death – a clear challenge to the materialist-reductionist paradigm! Consciousness seems to be our essence. Could it be that once we leave our body and our physical world, we exist as pure consciousness, beyond time and space, enfolded in pure, unconditional love?”
    ( https://www.bps.org.uk/psychologist/continuity-consciousness )
  • MP | ৩০ জুন ২০২৬ ১৪:১৪557060
  • তরমুজ,
     
    আপনার ইনফ্লেশন নিয়ে লেখাটা অসাধারণ | কিন্তু সাধারণ মানুষ খুবই দুর্বল, রাষ্ট্র তো অমর অবিনশ্বর অজেয়, রাষ্ট্রের ইনফ্লেশনের অস্ত্রের সামনে সাধারণ মানুষ কি করে বাঁচবে বলুন তো |
  • একক | ৩০ জুন ২০২৬ ১৪:০৮557059
  • আত্মা অবিনশ্বর তো আমার কী ? আত্মার কোনো দ্বৈতবোধ নেই। ভোদাইমার্কা ব্লব একটা। টোটাল মজা মাটি।
     
    আত্মা একধরণের ক্যাপিটালিস্ট স্কীম। তোমার সারাজীবনের সারপ্লাসটুকু সিস্টেমে চুষে নিয়ে তোমাকে "হন্যমানে শরীরে "বলে ন্যাংটো করে ছেড়ে দিলুম। সিস্টেম তোমার "আমি" কে নিলো না। কবি, ঠাঁই নাই বলে সিস্টেমের গুণগান গাইলো। তুমিও ভাবলে আহা তাইতো ! সোনার ধান চালান কত্তে পেরিচি এই না কত !! যত বালবাজারী।
     
    সব সত্যি আত্মা সত্যি পুনর্জন্ম সত্যি কিন্তু সেসব প্লেনে গিয়ে আমাদের আমিটা আর সত্যি নয়। শ্রম সত্যি নয়। এসব বালবাজারীতে নিজেকে ভুলিয়ে রাখা, লং টার্মে অসম্ভব।
     
    আমি ইঁট দেয়াল বালিশ এসব হয়ে বলচি। থিওরি না। হয়ে।
     
    রঞ্জনদা জুতিয়ে বাঁচুন আর গুছিয়ে লিখুন :)) সংঘাত ছাড়া উপভোগ নেই। হাই ফাইভ !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত