এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ar | ৩০ জুন ২০২৬ ২১:২৬557118
  • কিন্তু রঞ্জনবাবু, সেই একই রবিবাবু আবার "সাধনা" লিখেছেন, উপনিষদ আর ভারতীয় আধ্যাত্মিকতার উপর এখানে সেখানে বক্তৃতা দিয়েছেন।
  • . | ৩০ জুন ২০২৬ ২১:১৯557117
  • ব্রেকিং নিউজ!
     
    সেবাশ্রয়=মুন্নাভাই এম্বিবিএস
  • | ৩০ জুন ২০২৬ ২১:১৬557116
  • অবশ্য দেবেই বা কী করে, কয়েক দশক ধরে তাদের যে প্রধাণ আন্দোলন, যা দিয়ে দেশ মানুষ তছনছ হয়ে গেল, সেই রাম মন্দির থেকে হাজার হাজার কোটি টাকা ঝেড়েছে। এখন ৫ - ৭ জন চুনোপুঁটিকে গ্রেপ্তার করেছে আর সব লুকোবার চেষ্টা করছে। যারা এইসব করতে পারে, তাদের পোষ্যদের কী বা বোধবুদ্ধি।
  • | ৩০ জুন ২০২৬ ২১:০২557115
  • সত্যি রঞ্জনদার এই যত্রতত্র হিন্দি অক্ষর গিঁজে দেওয়াটা দেখলেই কেমন বিরক্ত লাগে।
  • . | ৩০ জুন ২০২৬ ২১:০১557114
  • আপনি বাংলা হরফের পিণ্ডি চটকাচ্ছেন কেন?
  • | ৩০ জুন ২০২৬ ২১:০০557113
  • এ দেশে তো রাইট উইং কনস্ট্রাক্টিভ কিছু দিতে পারল না, ইদানীংকালে। শুধু আইটি সেলের পোষ্য তৈরী করল, ফেক নিউজ ছড়ালো, গুণ্ডামি করল আর খিস্তি দিল। পশ্চিমে তো কনসার্ভেটিভরা আইডিয়ার স্তরে অনেকদিন ধরেই অনেক কিছু দিয়েছে। আর এখানে, এইসব প্রফেসর নামধারীর বদমাইশি।
  • Ranjan Roy | ৩০ জুন ২০২৬ ২০:৫৮557112
  • রবি ঠাকুর তাঁর "পারস্য এ " নামের চটি ভ্রমণ কাহিনীতে গীতা কথিত अविनाशी আত্মা ও মায়া নিয়ে ব্যাপক खिल्ली করে पिण्डी चटके দিয়েছেন l
  • . | ৩০ জুন ২০২৬ ২০:৫৫557111
  • সব কিছু মৌল হয় না, যৌগই হয় বেশি।
    আত্মা অন‍্য জিনিস। কখনও ভূত হয়ে নাপানাপি করে, লোকের ঘাড় মটকানোর ভয় দেখায়। আবার কখনও মানুষের স্মৃতিতে সুধার মতো ভরা থাকে। আমি ঐভাবেই দেখি জিনিসটা।
  • | ৩০ জুন ২০২৬ ২০:৫৪557110
  • অথবা, ইতালো ক্যালভিনোর If on a winter's night traveler উপন্যাসটি, প্রতি পরিচ্ছেদের দুটি অংশ, প্রথম অংশ মধ্যম পুরুষে লেখা পরের চ্যাপ্টারটি কীভাবে পড়তে হবে সে নিয়ে। অন্য অংশটি একটি বই নিয়ে যা "আপনি বা পাঠক" খুঁজে পেয়েছে(ন)। মূলতঃ লেখক - পাঠক আম্পর্ক নিয়ে বইটি।

    আরো র‌্যাডিকাল হল, কোর্তাজারেরই Hopscotch উপন্যাসটি। অন্তত তিনভাবে বইটি পড়তে পারেন। ১ম চ্যাপ্টার থেকে ৫৬তম অবধি এবং তার পরেরগুলো বাদ দিয়ে। অথবা ১ - ১৫৫ নং চ্যাপ্টার অবধি, লেখকের নির্দেশ অনুযায়ে, কোনটার পরে কোন পরিচ্ছেদ। আর তৃতীয়ভাবে পড়া গল, সিম্পল, প্রথম থেকে শেষ অবধি, ক্রমানুসারে।

    লেখার খেলার পরাকাষ্ঠা এ বই দুটো।
  • . | ৩০ জুন ২০২৬ ২০:৫১557109
  • সেল্ফ রেফারেন্সিং খুবই খারাপ, তবুও বাধ‍্য হয়ে দিলাম।
    ৩০ জুন ২০২৬ ১৫:৫৭ পশ‍্য।
    মানালি পর্যন্ত মন দিয়ে ঐ কটা লাইন পড়ে নি।cheeky
  • | ৩০ জুন ২০২৬ ২০:৫০557108
  • আর আত্মা আবার কি! মরলে পরে সমস্ত উপাদান আবার হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ইত্যাদি মৌলপদার্থে ফেরত যায়। ব্যাসস
  • কৌতূহলী | ৩০ জুন ২০২৬ ২০:৪৮557107
  • মাননীয় দীপবাবু, আপনি সবসময় এত রেগে থাকেন কেন? এই গানটা শুনুন, রাগ কমতে পারে।
  • | ৩০ জুন ২০২৬ ২০:৪৭557106
  • এহ খিস্তিদীপকে এক লাইনও পাত্তা দিলেই খিস্তাতে শুরু করে।
     
    তবে এটাকে লক্ষ্য করলে একটা জিনিষ বোঝা যায়। আমাদের শিক্ষাব্যবস্থা কিরকম প্রশ্নহীন আনুগত্য তৈরী করে। রবীন্দ্রনাথ বঙ্কিম, রামমোহন, শরৎচন্দ্র ইত্যাদি কারোর নামে কোনরকম সমালোচনা হলেই এ একেবারে ধেইধেই করে নাচতে থাকে। যে কোনরকম সমালোচনাকেই 'শ্রাদ্ধ', 'পিন্ডি চটকানো' ইত্যাদি বলে থাকে। অর্থাৎ যদিও হিন্দুদের শ্রাদ্ধ নাকি শ্রদ্ধা থেকে এসেছে, পিন্ডদান নাকি অবশ্য পুণ্যকর্ম তবে প্রকৃত প্রস্তাবে ওই শব্দেরা তুচ্ছার্থে ঘৃণ্য শব্দ হিসেবে ব্যবহৃত হয়। এ তো গেল একটা দ্বিচারিতা। দ্বিতীয়ত রবীন্দ্রনাথ বঙ্কিম ইত্যাদি প্রত্যেকেই মানুষ, কেউই তো এখনো দেবতা টেবতা নন (মানে রাম বা কালী বা মহম্মদ স্ট্যাটাসের নন)। তবুও তাঁদের প্রতি কোন প্রশ্ন তোলা যাবে না, গদগদ হয়ে লচপচে ভক্তি না দেখালেই সেটা শ্রাদ্ধ করা বা পিন্ডি চটকানোর মত তুচ্ছ ঘৃণ্য হবে ( তবে শ্রাদ্ধ কিন্তু আবার শ্রদ্ধা থেকে হয় হুঁ হুঁ)।
     
    তো এ আইটেম তো নাকি আবার প্রফেসার না কি যেন। বোঝাই যায় এ তো নির্ঘাৎ মুখস্তের বাইরে উত্তর লিখলেই ঘ্যাঁচাৎ করে কেটে শ্রাদ্ধ পিন্ডি ইত্যাদি বলে। এরাই হচ্ছে সেইসব টিচার যারা এদের মত করে অঙ্কের সমাধান না করলেই ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে দেয়। কোনরকম অল্টারনেট কিছু এর বা এর মত লোকদের মগজ প্রসেস করতেই পারে না। ফলে বছরের পর বছর প্রশ্নহীন মুখস্তবিদ্যাসর্বস্ব ছাত্রকুল তৈরী হয়।
  • দীপ | ৩০ জুন ২০২৬ ২০:২১557105
  • "দীপবাবুর জানা উচিত, এঁরা কেউই হিন্দুত্ববাদী নন, প্রত্যেকেই কেউ ধর্মনিরপেক্ষ, কেউ মার্ক্সবাদী স্কলার।
    একজন হিন্দুত্ববাদীও রামায়ণ মহাভারত নিয়ে মাত্র একটাও গঠনমূলক স্টাডি করেননি। শুধু বিদ্বেষ ছড়ানো বাদ দিয়ে।"
     
    বিদ্বেষ তো সবাই ছড়াচ্ছে, কেউ ব্যতিক্রম নয়!
    গুরুর পাতাতেই তো অজস্র নোংরা লেখা দেখেছি!
    রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিম, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ; সবার পিন্ডি চটকানো তো দেখেছি!
    থ্রীসাম নিয়ে আলোচনাও দেখেছি!
    হুদুড়বাদুড়ের গপ্পিবাজিও দেখেছি!
     
    একের পর এক নোংরা লেখা দেখেছি!
    ফারাবীকে নিয়ে কান্নাকাটিও দেখেছি!
    তাই বেশি বাতেলা না মারাই ভালো!
     
    সমাজতন্ত্র ও মাকুগর্দভ; দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়!
     
    বেশি বাতেলা মারতে গেলে আবার বুধু ভটচাযের মতো আছাড় খেয়ে পড়তে হয়!
  • | ৩০ জুন ২০২৬ ২০:১৪557104
  • হুলিও কোর্তাজারের দু- তিনটে গল্প আছে, একই লেখার মধ্যে দুই বা তার বেশী চরিত্রর গল্প মেশানো আছে, লাইন থেকে লাইনে গল্পের বদল ঘটে যাচ্ছে, অতীত আর বর্তমান মিশে যাচ্ছে। বিশেষ আইডিয়া নিয়ে এইসব গল্পগুলো। অসাধারণ।
  • দীপ | ৩০ জুন ২০২৬ ২০:১৩557103
  • ৩০ জুন ২০২৬ ১৮:০৫
    আপনিও রামকৃষ্ণ মিশন?
     
    হ্যাঁ। রামকৃষ্ণ মিশনের এক নগণ্য ছাত্র।
  • | ৩০ জুন ২০২৬ ২০:০৭557102
  • ** গল্পের সঙ্গে ব্রাকেটের মধ্যে
  • | ৩০ জুন ২০২৬ ২০:০৬557101
  • ঋত্বিককে নিয়ে সুবিমল মিশ্রণ যে লেখাটা, ভার্টিকালি দুটো লেখা।

    জয়েসের ইউলিসিসে একটা চ্যাপ্টার ছিল, simulataneous ঘটনার বিবরণ, একই লেখার মধ্যে, দাগ ইত্যাদি ছিল না।

    সন্দীপনের শেষ উপন্যাসে, উপন্যাসের গল্পের সঙ্গে শরদিন্দুর রক্তসন্ধ্যা গল্পটি, প্যারালল টেক্স্ট হিসেবে, একই লেখার মধ্যে, বাঁকা হরফে।

    অথবা মানিকের 'অহিংসা', গল্পের সঙ্গে ব্রকেতেদ মধ্যে লেখকের মতামত, চরিত্র ও ঘটনাবিষয়ক।

    আরো পাওয়া যাবে হয়ত।

    কিন্তু কম্পিউটারও কি একই সাথে ভাবে অথবা মানুষের মাথাও ?
  • @পাঠক | ৩০ জুন ২০২৬ ১৯:৫৫557100
  • কোয়েটজের ডায়েরি অফ এ ব্যাড ইয়ার পড়তে পারেন। এক পাতায় তিনটে হরাইজন্টাল লাইন টেনে তিনটে আলাদা লেখা।
  • কৌতূহলী | ৩০ জুন ২০২৬ ১৯:৩৫557099
  • রামায়ণ মহাভারত থেকে ইলিয়ড অডিসি, প্রাচীন যে কোন মহাকাব্যই তো সেই অর্থে ধর্মীয় অনুষঙ্গ থেকে মুক্ত নয়, হওয়া সম্ভবও ছিল না সময়ের সীমাবদ্ধতার জন্য। সে তো বটেই।
    কাহিনী হিসাবে মহাভারত বেশি আকর্ষণীয়।
    আর রামায়ণের সবচেয়ে বেশি আকর্ষণীয় অঞ্চলভেদে রামায়ণের ভ্যারাইটি। বাংলাতেই একাধিক রামায়ণের গল্প প্রচলিত আছে। বিভিন্ন রকম রামায়ণের গল্প সবচেয়ে ইন্টারেস্টিং।
    আর পৌরাণিক এপিক নিয়ে অনেকে সাহিত্য আর সমাজবিজ্ঞানের দৃষ্টিকোন থেকে কাজ করেছেন। সুকুমারী ভট্টাচার্য, রামকৃষ্ণ ভট্টাচার্য, আরও অনেক শ্রদ্ধেয় পণ্ডিত মানুষ।
    দীপবাবুর জানা উচিত, এঁরা কেউই হিন্দুত্ববাদী নন, প্রত্যেকেই কেউ ধর্মনিরপেক্ষ, কেউ মার্ক্সবাদী স্কলার।
    একজন হিন্দুত্ববাদীও রামায়ণ মহাভারত নিয়ে মাত্র একটাও গঠনমূলক স্টাডি করেননি। শুধু বিদ্বেষ ছড়ানো বাদ দিয়ে।
  • . | ৩০ জুন ২০২৬ ১৮:৫৮557098
  • পাঠক | ৩০ জুন ২০২৬ ১৮:৫৩
     
    এটা এককের ডিপার্টমেন্ট। গল্পের স্লাইসিং ডাইসিং টা ওর সাবজেক্ট।
  • একক | ৩০ জুন ২০২৬ ১৮:৫৮557097
  • যতই কলাম কাটুন প্লেন টা তো টু ডি।
     
    সেই ইদিক আর উদিক।
     
     
  • পাঠক | ৩০ জুন ২০২৬ ১৮:৫৩557096
  • মানে ধরুন, দুটো কি তিনটে ভার্টিকাল কলামে লেখা একটা গল্প
  • পাঠক | ৩০ জুন ২০২৬ ১৮:৫০557095
  • একটা উটকো প্রশ্ন। মানুষ অনেক সময় একসঙ্গে দু তিনটে লাইনে একসঙ্গে ভাবে। আজ থেকে বছর ৩৫ আগে সোভিয়েত লিটারেচার এ একটা কল্পবিজ্ঞানের গল্প পড়েছিলাম। সেখানে একটা সুপার কম্পিউটার এরকম প্যারালাল ভাবনা চিন্তা করছে দেখানোর জন্যে হঠাৎ পাতায় একটা বা দুটো ভার্টিকাল লাইন টেনে দুটো বা তিনটে কালাম বানিয়ে সেখানে আলাদা আলাদা ভাবনাচিন্তা লিখে দেখানো হয়েছিল কম্পিউটারটা একসঙ্গে দুই তিনটে ভাবনা ভাবছে। এই টেকনিকটা অন্য কোন গল্পে বা উপন্যাসে ( নট কল্পবিজ্ঞান) ব্যবহার করা হয়েছে কি?
  • . | ৩০ জুন ২০২৬ ১৮:৪৯557094
  • ইহাই স্টেনসিল। রবীন্দ্রনাথ না পড়লে সে বাঙ্গালী নহে।
  • . | ৩০ জুন ২০২৬ ১৮:৪৭557093
  • রামায়ণ-মহাভারতকে অস্বীকার বা স্বীকার করা নয়, বইদুটো পড়িনি। ইলিয়াড ওডিসিও পড়িনি, তবে একটু ইউলিসিস পড়েছি, সেটাকে ওডিসি ধরে নিলে নেওয়া যেতে পারে।
    বাংলা সাহিত্য না পড়া থাকলে সে বাঙালি নয়?
    মাতৃভাষার কোনও দাম নেই? ভাষা জানলেই সাহিত্য জানতে হবে এ কেমন জবরদস্তি?
  • একক | ৩০ জুন ২০২৬ ১৮:৪৬557092
  • প্রাতিষ্ঠানিভূত হয়ে গেলে তা আর সাহিত্য নয়। সে শুধু ধর্ম বলে নয়, বিজ্ঞানের বই ও এই কারণে সাহিত্য নয়। সে যতই সাহিত্যসুলভ গুণ থাক।
     
    সহজ ব্যাপার। বই থেকে একটা অংশ টেনে তোলার চেষ্টা করুন। দেখবেন টাইট কাপ্লিং করা আচে। বিজ্ঞান বই তে লেকা " প্রতিসরণ ", এর মানে কী তা টাইটলি কাপল্ড এবং ডিকনস্ট্রাকটেবল নয়। অরথাত কিনা উহা টেকস্ট নয়। উহা বিজ্ঞান। কবিতায় প্রতিসরণ লিকতেই পারেন, কিন্তু সেটাও মানে খোঁজার সময় জনতা বিজ্ঞানের কাছেই হাত পাতবে।
     
    একই কথা ধর্মপুস্তকের ক্ষেত্রেও। উহা টেকস্ট নহে। যতই সাহিত্যগুণ থাক। এদিক ওদিক টানতে গেলেই ধারমিকদের মান হবে যে বাপু তুমি এর ডিকন করার কে? প্রতিষ্ঠান হয়ে গ্যাচে।
     
     
    সিম্পুল!
  • . | ৩০ জুন ২০২৬ ১৮:৪১557091
  • ৩০ জুন ২০২৬ ১৮:০৫
    আপনিও রামকৃষ্ণ মিশন?
  • ar | ৩০ জুন ২০২৬ ১৮:৩৩557090
  • উনিজীকে একটা বানঊটি (बनावटी!) পুরস্কার দেওয়া হল!!
    Netanyahu accused of inventing Knesset award for Modi
    Israeli opposition figures say the award was created without transparency or due process, and underscores the growing dysfunction of the Knesset under Netanyahu

    Within hours, and predictably so, headlines in the Indian press proclaimed that Israel had presented Modi with its highest parliamentary honour.

    https://www.middleeasteye.net/news/netanyahu-accused-inventing-knesset-award-india-modi

    ইন্ডিয়ান প্রেস বোলে তো গোদি মিডিয়া!!!
  • দীপ | ৩০ জুন ২০২৬ ১৮:০৫557089
  • রামায়ণ-মহাভারতকে অস্বীকার করলে আধুনিক বাংলাসাহিত্যকেই অস্বীকার করতে হয়!
    মধুসূদন, বঙ্কিম, রবীন্দ্রনাথ, নজরুল; সবাইকেই অস্বীকার করতে হয়!
     
    কোনোকিছুকেই বেদবাক্য ভাবার দরকার নেই! কিন্তু তানিয়ে আলোচনা করলেই সেটা হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতা; এই গবেট থিয়োরি দিয়ে কিছু হবেনা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত