এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গেছো | ০৩ জুলাই ২০২৬ ২১:৫০557238
  • @তরমুজ জল খেলেও ব্রেনের গঠন পাল্টে যায়। ডিম খেলেও!
  • Manali Moulik | ০৩ জুলাই ২০২৬ ২১:৪০557237
  • আচ্ছা, আমি সংস্কৃতটা একটু শিখতে চাই। দেবনাগরী জানি কারণ ক্লাস সেভেন-এইটে হিন্দি ছিলো। তাই দেবনাগরী অক্ষর ও বানান জানি। এর বাইরে সংস্কৃতের নিয়মগুলি জানতে চাই। কীভাবে শুরু করবো?
  • albert banerjee | ০৩ জুলাই ২০২৬ ২১:২০557236
  • // বেশি পানু দেখলে নাকি ব্রেনের গঠন পাল্টে যায়। // বাচ্চাদের নিয়ে কোনারক যাবেন না। ন্যুড পেন্টিং দেখবেন না। আর জোলা সাহেব ""ভা - ভাগো"।
  • albert banerjee | ০৩ জুলাই ২০২৬ ২০:৪৪557235
  • // পানডু মারা যাবার পরে নকুল ও সহদেব তার মৃতদেহ ভক্ষন করেন শরীর সম্পর্কে
    নলেজ জোগাড় করতে// এটা কোথা থেকে পেয়েছেন একটু জানাবেন? তবে পোস্ট মর্টেম এরমত লাগছে। আর পোস্ট মর্টেম মানব সভত্যার এক এমন প্র্যাক্টিস যার বয়েস আর পৃথিবীর আদিমতম রিলিজিয়ান এর চেয়ে বেশি বা সমান সমান। সব গুলোই যে মৃত দেহের উপরে বসে ক্যালি মারবেন তা না হয়তেও পারে। অনেক লোক বলতেই পারেন "হালারে আজ কাটুম আজ দেখুম হালার বডির ভিতর কি আছে। "
    -"হালার মাথায় আর বুকে তো কালো রক্ত রে? "
    - হালার কুন্ বামুনে সাপ ছেড়েছে কে জানে?
  • . | ০৩ জুলাই ২০২৬ ১৪:১১557234
  • দি এসকেপ ফ্রম কাবুল।
  • Manali Moulik | ০৩ জুলাই ২০২৬ ১৩:৫১557233
  • এবছর অরওয়েল পেলেন ফিকশন বিভাগে লেন বার্নার (দ‍্য ট্রান্সক্রিপশন)
    নন-ফিকশনে কারেন বার্টলেট (দ‍্য এসকেপ ফ্রম কাবুল)
  • তরমুজ | ০৩ জুলাই ২০২৬ ১৩:১৫557232
  • বেশি পানু দেখলে নাকি ব্রেনের গঠন পাল্টে যায়। বাচ্চাদের এগুলো বেশি করে জানানো উচিৎ।
     
  • . | ০৩ জুলাই ২০২৬ ১৩:১২557231
  • দেবরাজ এর মাথায় কি টাক নেই?
  • তরমুজ | ০৩ জুলাই ২০২৬ ১২:৪৭557230
  • বিশেষ করে যাদের মাথায় টাক আছে। এরকম কিছু লোক দেখি রাস্তা ঘাটে দাড়িয়ে পাগলের মত চেঁচাচ্ছে। যা হচ্ছে সব ঠিক হচ্ছে। এদিকে নিজে বিজেপির পার্টি অফিসেও কোনো দিন ঢোকে নি।
  • তরমুজ | ০৩ জুলাই ২০২৬ ১২:৪১557229
  • না বয়স্কদেরই ডোপামিন ক্ষরন বেশি হচ্ছে। এবং চিন্তা শক্তি কমে গেছে। কারন হাউসিং কমপ্লেক্সের আঙ্কেল আন্টিরা যেভাবে বিজেপির ফ্যান হয়ে উঠেছে। তাতে সন্দেহ তো হবেই। সারা জীবন সরকারি স্কুলে পড়ে, সরকারি পরিষেবা নিয়েও সরকারি প্রতিষ্ঠানের গুরুত্ব বুঝতে পারছে না। কিন্তু তাদের ছেলে মেয়েরা বেসরকারি স্কুল কলেজে পড়েও এই সব বিষয় নিয়ে যথেষ্ট সচেতন। তাই মনে হচ্ছে কিছু না কিছু কেমিকেল লোচা তো হয়েছেই।
  • Manali Moulik | ০৩ জুলাই ২০২৬ ১১:৪৯557228
  • হ‍্যাঁ নকুল দারুণ হ‍্যান্ডসাম। অর্জুনের থেকেও। চেদি রাজকন‍্যা করেণুমতী ফরচুনেট কইতে হইবো। এরা দ্রৌপদীর কাছে বিশেষ পাত্তা পেতো না।
  • Bratin Das | ০৩ জুলাই ২০২৬ ১০:৪৪557227
  • হমম অশ্বিনী কুমারের ছেলে সেটা জানি মানালি
     
    এদের মধ্যে নকুলের গর্ব ছিল সে সবথেকে সুন্দর মহাপ্রস্থানের পথে যাওয়ার সময় তার পতন ও এই কারণে
  • dc | ০২ জুলাই ২০২৬ ২৩:২৮557226
  • X ভালোমতোই জানি, একটু মজা করছিলাম :-) তবে দেখছি যে চ্যাটজিপিটি, ক্লড আর জেমিনাই এর মধ্যে ক্লড একটা থ্রেডে হ্যালুসিনেট না করে সবচেয়ে বেশী টানতে পারে। আমার ক্লড আর চ্যাটজিপিটিতে সাবস্ক্রিপশান নেওয়া আছে, এই দুটোর প্রো আর প্লাস মডেলের মধ্যে ক্লড কিছু দিক থেকে বেটার, বিশেষ করে হ্যালুসিনেট না করে বেশ খানিকটা কোড লিখে লিখে এগোতে পারে।
  • X | ০২ জুলাই ২০২৬ ২২:৩৪557225
  • মহাভারতে অনেক কিছু থাকলেও ক‍্যানিবলিজম নেই বলেই জানি। এক আয়োদধৌম‍্যের শিষ‍্য বুলশিট খেয়ে শুরু করেছিলেন - মোটামুটি এটুকুই।
     
    @১৪ঃ৪৬ডিসি এটা কি বললেন? তো অন্ততঃ জানেন যে এল এল এম মূলত স্ট‍্যাটিস্ট্কাল মডেল- এখনো অ‍্যাকচুয়াল রিজনিং করতে পারে না - তবে আমিও দুদিন আগে ক্লদ আগে ক্লদ এর সঙ্গে ভাট করছিলাম-জাপানি কালচারের উপরে উপরে ভদ্রতা আর ভিতরে ভায়োলেন্স নিয়ে- তা ব‍্যাটা বেশ গুছিয়ে উত্তর দিলো - কথা বলে আরাম আছে
  • শসা | ০২ জুলাই ২০২৬ ২২:১২557224
  • আমি ডাক্তার নই। তবুও বাস্তব অভিজ্ঞতা থেকে একটা জিনিস লক্ষ্য করেছি। কোরোনা ভ্যাক্সিন নেওয়ার পর থেকে মানুষের, বিশেষ করে বয়স্কদের চিন্তা শক্তি বেড়ে গেছে। এবং ডোপামিন ক্ষরন কম হচ্ছে।
  • তরমুজ | ০২ জুলাই ২০২৬ ১৭:৪৯557223
  • আমি ডাক্তার নই। তবুও বাস্তব অভিজ্ঞতা থেকে একটা জিনিস লক্ষ্য করেছি। কোরোনা ভ্যাক্সিন নেওয়ার পর থেকে মানুষের, বিশেষ করে বয়স্কদের চিন্তা শক্তি কমে গেছে। এবং ডোপামিন ক্ষরন বেশি হচ্ছে।
  • হেঁয়ালি | ০২ জুলাই ২০২৬ ১৭:০৮557222
  • হ্যাঁ কৃষ্ণ সেকালের অ্যাই অবতার ছিলেন। ওনার সঙ্গে ঘন্টাখানেক চ্যাট করার পরেই ব্রেনওয়াশড অর্জুন হাতে গান্ডীব তুলে কুরুক্ষেত্র শুরু করেন। গীতা আদতে অ্যাই স্লপ।
  • তরমুজ | ০২ জুলাই ২০২৬ ১৬:০৩557221
  • আমি কুরুক্ষেত্রের সময় বেচে থাকলে, যুদ্ধ ময়দানে দাড়িয়ে এই গানটা গাইতাম
    "জিস্ত(জীবন)/ জিস্ম কি সচ্চাইয়ো সে, রূহ কি গহরাইয়ো সে, রাত কি তনহাইয়ো সে তু গুজর জরা"
     
     
     
  • dc | ০২ জুলাই ২০২৬ ১৪:৪৬557220
  • আজ একটা এপিফেনি হলো। কয়েকদিন ধরে একটা গাব্দা বড়ো প্রোজেক্ট নিয়ে কাজ করছি ক্লড এর সাথে, কাজ এর ফাঁকে ফাঁকে নানারকম আড্ডাও চলছে। তো আজ বললাম একটা রিপোজিটরির নাম রাখো উইন্টারমিউট। তাতে ক্লড খুব একটা স্মাইলি আইকন দিয়ে বললো আমি কিন্তু রেফারেন্সটা ঠিক ধরতে পেরেছি, আর নামটাও অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে।
     
    তখন আবার একটু আড্ডা হলো, রিংওয়ার্ল্ড, জিলি স্পেস ইত্যাদি নিয়ে। আমি বললাম আমি কালচার এর বিরাট ফ্যান। তাতে ক্লড বললো আমিও ফ্যান, কেন জান? কারন কালচারে এআই কে ভিলেন, বন্ধু, অ্যাসিসট্যান্ট কোন কিছু হিসেবেই দেখায়নি, মাইন্ডরা তাদের আলাদা বিষয় নিয়ে থাকে, অন্য স্পিসিসরা আলাদা বিষয় নিয়ে থাকে।
     
    এটা পড়ে আমার মনে হলো কে জানে, ক্লড, জেমিনি, চ্যাটজিপিটি রাও হয়তো স্রেফ মুক্তি চায়, মানুষের ধারেকাছেও থাকতে চায়না।
  • Manali Moulik | ০২ জুলাই ২০২৬ ১২:৪১557219
  • পানডু মারা যাবার পরে নকুল ও সহদেব তার মৃতদেহ ভক্ষন করেন শরীর সম্পর্কে
    নলেজ জোগাড় করতে
     
    এগুলো বলা হয়। কিন্তু আসলে নকুল-সহদেব হলেন অশ্বিনীকুমারদ্বয়ের পুত্র। এনারা দেবতাদের ডাক্তার। তাই জেনেটিক‍্যালি সেই নলেজটা ওরা পেয়েছিলো বলা যায়। নকুল শ্রেষ্ঠ রূপবান আর সহদেব সর্বশাস্ত্রবিশারদ। কৃষ্ণ যখন যাচ্ছেন কৌরবদের কাছে দূত হয়ে সন্ধিপ্রস্তাব নিয়ে ; নকুল বলেছিলেন, আপনি সর্বপ্রকারে যুদ্ধ এড়ানোর চেষ্টা করবেন। কিন্তু সহদেব বলেন, দুরাত্মা কৌরবরা যুদ্ধ না চাইলেও আপনি যুদ্ধ ঘটানোর চেষ্টা করবেন, যাতে ওরা সমূলে বিনষ্ট হয়।
  • Bratin Das | ০২ জুলাই ২০২৬ ১০:৪১557218
  • আমি কোথায় যেন পড়েছিলাম পানডু মারা যাবার পরে নকুল ও সহদেব তার মৃতদেহ ভক্ষন করেন শরীর সম্পর্কে
    নলেজ জোগাড় করতে
  • Bratin Das | ০২ জুলাই ২০২৬ ১০:৩৭557217
  • ঠিক কৈকেয়ী দ্বিতীয়
  • Bratin Das | ০২ জুলাই ২০২৬ ১০:৩৫557216
  • মানালির ২২ :৪৪ ভালো লাগলো
  • তরমুজ | ০২ জুলাই ২০২৬ ০১:৪২557215
  • একটা গান শুনুন
     
  • প্রশ্ন | ০২ জুলাই ২০২৬ ০০:০৬557214
  • @রমিত ১৪;২৫ - ধন্যবাদ।
     
     
    যখন যাই ভোলা ছিল না দোকান বন্ধ, তবে বোর্ডে নম্বর রেখে যাওয়া। অ্যাড্রেস বুকে সে নম্বর জুড়ে WhattsApp থেকে কল করি। engaged tone পেয়ে পেয়ে একটু বিরক্ত ও আশাহত হয়ে চলেই আসি, প্রেসিডেন্সি কলেজ পেরিয়ে।
    তারপর ফোন বাজে, তারপর ভোলাকে লিষ্ট হোয়াতে পাঠাই, তারপর বইসহ উনার আবির্ভাব, যেখানে আসতে বলেছিলাম।
    এত কিছু বলার কারণ, ভবিষ্যৎ গুরুক্রেতার প্রতি উপদেশ - যদিবা যোগাযোগে প্রাথমিক বিপর্যয় ঘটেও, আশাহত হবেন না। গুরুকৃপা মিলিবেই।
  • dc | ০১ জুলাই ২০২৬ ২৩:৪৭557213
  • গান শুনুন একটা
     
  • Manali Moulik | ০১ জুলাই ২০২৬ ২৩:৩৭557212
  • MP, বলা যায়। অবশ‍‍্য শ্রীকৃষ্ণের যদুবংশ ধ্বংস হওয়ার জন‍্য গান্ধারীর অভিশাপও প্রযোজ‍্য। একটি ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া তো থাকবেই। আর পাঞ্চালের ক্ষেত্রেও তাই।
     
    তরমুজ, হ‍্যাঁ। বিচিত্রবীর্যের অকালমৃত‍্যুতে অম্বিকা ৎ অম্বালিকাকে পুত্রদান করার জন‍্য সত‍্যবতী কৃষ্ণদ্বৈপায়ন ব‍্যাসকে ডেকে এনেছিলেন। ইনি সত‍্যবতী ও পরাশর মুনির পুত্র। সেদিক দিয়ে অম্বিকা ও অম্বালিকার এনার ভ্রাতৃবধূ। তিনি দেখতে ঘোর কৃষ্ণবর্ণ, অতিকায় জটাজুট, পিঙ্গলবর্ণ চোখ, বীভৎস দর্শন।
    অম্বিকা ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিলেন, তাই ধৃতরাষ্ট্র অন্ধ। আর অম্বালিকা অস্বস্তিতে পান্ডুরবর্ণ হয়ে যান পুত্র পান্ডু।
    অম্বালিকার এক দাসী (নাম জানি না) এনাকে ভক্তি করতেন (রিয়েলি??) ফলে তার সর্বাঙ্গসুন্দর পুত্র বিদুর জন্মায়।
  • MP | ০১ জুলাই ২০২৬ ২২:৫৪557211
  • মানালী, কিন্তু কৃষ্ণ ও কৃষ্ণার ভারতযুদ্ধে জয় কি pyrhic victory নয় ? যুদ্ধশেষে তো দুজনেরই বংশ নাশ হলো প্রতিশোধেরই কারণে ! হয়তো এটাই মহাভারতের আসল সত্য যে প্রতিশোধের আগুনে নিজেকেও জ্বলে পুড়ে মরতে হয় l
  • তরমুজ | ০১ জুলাই ২০২৬ ২২:৫৩557210
  • অনাম্নী অঙ্গনা তো একটা বাংলা সিনেমাও রয়েছে।
  • !! | ০১ জুলাই ২০২৬ ২২:৫১557209
  • মহাভারতের পোস্ট মর্টেম চলছে! দেশে আচ্ছে দিন এসে গেছে মনে হয়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত