এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | ০৪ জুলাই ২০২৬ ১৮:০৮557266
  • আইডিয়া মন্দ নয়। চাড্ডিরা যদি সংস্কৃত ও অন্যান্য প্রাচীন ভাষায় কনভার্ট হয়ে যায়, তাহলে বাংলা ভাষা বেচে যাবে।
  • albert banerjee | ০৪ জুলাই ২০২৬ ১৬:০৭557265
  • Manali Moulik
    না দেখুন ভাষাটা অনেকটা সহজ প্রায় বাঙ্গালাঘেঁষা। সাহিত্য রস ভরপুর। এবং প্রথাগত ব্যাকরণ বেশ ভাঙা হয়েছে। আমার মনেহলো এটা রোসেটা স্টোন এরকাজকরতে পারে। তারপর পুরোনো বই গুলো নিয়ে বসা যেতে পারে।
  • Manali Moulik | ০৪ জুলাই ২০২৬ ১৫:৫৫557264
  • Albert ji.....দেহি পদপল্লবমুদারম্। লেগ ডাষ্ট নেবো একটু।
  • albert banerjee | ০৪ জুলাই ২০২৬ ১৫:৫৫557263
  • সখী, ওগো সখী, কথা শোনো,
    তাঁকে দেখে আমি এসেছি;
    কষ্ট বেড়ে গেল শুধু ,
    তিনি চুল বাঁধেন না, বাঁধন ও দেন না,
    গ্রহণ করেন না, পান ও করেন না।
    চিনতেও পারেন না, পলকও পড়ে না।
    এক টুকরো তুলো বোঝালো
    তিনি কেবল শ্বাস নিচ্ছেন।
    শ্যামের গায়ের রঙ এখন সোনার মতো হয়ে গেছে,
    তোমার নাম স্মরণ করতে করতে।
    --------------------------------------------------------
    চন্ডিদাস কিন্তু কোনটা বলতে পারবো না
  • albert banerjee | ০৪ জুলাই ২০২৬ ১৫:৩১557262
  • আমি সংস্কৃত শিখতে হলে গীতগোবিন্দম্ দিয়ে শুরু করতাম
  • albert banerjee | ০৪ জুলাই ২০২৬ ১৪:৫৬557261
  • কেউ কি "গোরক্ষ বিজয়" কাব্যের ফ্রি লিংক দিতে পারবেন। শেখ ফয়জুল্লাহ এর তা পেলে ভালো হয়।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৪ জুলাই ২০২৬ ১৪:০২557260
  • এই টিজার গুলো মেলার অনেক আগে বানানো, আমরা ফেসবুক, হোয়াটস্যাপে শেয়ার করছিলাম সবার সাথে। ভাটে দেওয়া হয়নি আগে, এখানেও রাখা রইল কিছু।
  • . | ০৪ জুলাই ২০২৬ ১৩:৩১557258
  • রমিত এখন নিউ ইয়র্কে?
  • . | ০৪ জুলাই ২০২৬ ১৩:২৭557256
  • চন্দ্রিমাদি পদত‍্যাগ করলেন।
  • Manali Moulik | ০৪ জুলাই ২০২৬ ১৩:০০557255
  • উত্তর-আধুনিক বাংলা কবিতা কি মেরুদন্ড হারাচ্ছে? সমকালীন কন্নড়, মালায়লম বা ওড়িয়া ইত‍্যাদির মধ‍্যে এখনো যে বাহ‍্যিক সচেতনতা ও প্রকাশ দেখা যায়, সেখানে বাংলা কবিতার এই উত্তর-আধুনিক ধারা কি কোথাও গিয়ে কেবলই Existential crisis, আত্মবিশ্লেষণ বা অন্তর্মুখীতায় লীন হয়েছে? আপনাদের কী মনে হয়?
  • :|: | ০৪ জুলাই ২০২৬ ১০:৫১557253
  • এই সমস্কিত পুনরুজ্জীবন করতে করতেই গুপ্ত যুগ এসে যাবে। হাজার দেড়েক বছর আগে সে ছিলো একদিন! একজন ইতিহাস পরীক্ষায় লিখেছিলো বটে গুপ্তযুগ ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ কারণ সেসময় রাস্তায় সোনা পড়ে থাকতো। এখন তো সেই সোনার চৌকাঠে সময় থমকে। এই যে উনিজি বলছেন উনাকে আপ্নেরা সোনা দিলেই উনিজি সেই সোনার উপর সোহাগা মানে সুদ দিবেন। মেয়েরা আমাদের আশা পূর্ণ করে হয়ে উঠবে সুবর্ণলতা আর রাতের কড়ানাড়া শুনেই বুঝবেন দুয়ারে সুবর্ণ (হহপা গোস্বামী)।
  • খগম | ০৪ জুলাই ২০২৬ ১০:১৭557252
  • বাংলায় মানুষের সংস্কৃত (নাকি সমস্কৃত) শেখার আগ্রহ, ভালই তো। এঁরা সব উদ্বুদ্ধ হয়েচেন,

    "The RSS chief also credited Samskrita Bharati for its role in reviving interest in Sanskrit, saying the organisation has “succeeded in fostering a renewed interest in Sanskrit across the country” within a relatively short period.
    He added that “the transformative shift” in societal attitudes towards Sanskrit over the past 15 years is “clearly evident”.

    https://english.punjabkesari.com/india/rss-chief-inaugurates-samskrita-bharati-office-in-delhi-urges-people-to-learn-sanskrit/
  • b | ০৪ জুলাই ২০২৬ ১০:০৫557251
  • "Samskrita Bharati is an influential, non-profit RSS-affiliated NGO dedicated to reviving Sanskrit as a spoken language"
    "RSS leadership, including Sarsanghchalak Mohan Bhagwat, strongly supports the NGO, emphasizing that learning Sanskrit is vital for understanding India and connecting its regional languages"
     
    এ আই জানালো।
  • b | ০৪ জুলাই ২০২৬ ০৯:০৮557250
  • ওনাকে দেখতে অনেকটাই বাজে গল্প ৩ এর পোর্ট্রেট-টার মতো। বিশেষ করে নিচের ছবি দুটো।
  • খগম | ০৪ জুলাই ২০২৬ ০৪:০৮557249
  • :|:, "তিনটা জামা দেখছি। কোনটির রং?"

    দ্বারপালের পোষাকের রঙ
  • :|: | ০৪ জুলাই ২০২৬ ০৩:৩৯557248
  • তিনটা জামা দেখছি। কোনটির রং?
  • খগম | ০৪ জুলাই ২০২৬ ০২:৪৬557247
  • "আজ শিল্প ও বাণিজ্য মন্ত্রী মাননীয় শ্রী তাপস রায় মহাশয়ের পুণ্য হেপ্পিবার্থডে।"
     
    সিলপো মন্ত্রীর জামার রঙটা খোলতাই।
  • k | ০৪ জুলাই ২০২৬ ০১:০১557246
  • ফোর্থ মে হল বাঙ্গালীর প্রকৃত স্বাধীনতা দিবস।।
  • সিংগল k | ০৪ জুলাই ২০২৬ ০০:৫৪557245
  • আজ শিল্প ও বাণিজ্য মন্ত্রী মাননীয় শ্রী তাপস রায় মহাশয়ের পুণ্য হেপ্পিবার্থডে।
    তদুপলক্ষ্যে মঙ্গলযজ্ঞ।
    অনেকদিন পর এরকম একক ব্যক্তি-ব্যপ্ত ফ্লেক্স দেখলাম। অন্য কারো স্থান হয় নি ফ্লেক্সে। কেউ অন্তত এর পেছনে, মানে ঐ অর্গানাইজার ক্লাব সমন্বয় কমিটির এবং সনাতনী নাগরিক মঞ্চের সঙ্গে, কোন রাজনৈতিক যোগাযোগ দেখাতে পারবে না। সনাতনী নাগরিকরা তাদের প্রিয় তাপসদার মঙ্গলকামনায় প্রেমচাঁদ বড়াল স্ট্রীটে ম্যারাপ বেঁধে কিঞ্চিৎ যাগযজ্ঞ করছে, সিম্পল ব্যাপার।
    একেবারে ডানদিকে ল্যাম্পপোস্টে একটা মোদীজীর কাটাউট ঝুলছে বটে কিন্তু সেটা নিতান্তই কাকতালীয়। এই মহাযজ্ঞে দিল্লি,গুজরাট, নাগপুরের কোনো প্রভাব নেই।
  • Manali Moulik | ০৪ জুলাই ২০২৬ ০০:৪৪557244
  • কৌতুহলী, বাহ্। আমি জানতাম না। অ‍্যাপ্লায়েড ম‍্যাথসের চন্দনকুমার চন্দ (CKC) স‍্যারকে চিনতেন?
  • কৌতূহলী | ০৩ জুলাই ২০২৬ ২৩:৫৩557243
  • শিবপুর আইআইইএসটি তে এপ্লায়েড ম্যাথ ডিপারটমেন্ট এর প্রফেসর বিনায়ক সমাদ্দার চৌধুরী সংস্কৃত ভারতীর সদস্য। সংস্কৃত আর ইংরেজি কবিতা চর্চা ওঁর প্যাশন।
  • Manali Moulik | ০৩ জুলাই ২০২৬ ২৩:২৭557242
  • কৌতুহলী , ধন‍্যবাদ
  • দ্রিঘাংচু | ০৩ জুলাই ২০২৬ ২৩:০৯557241
  • "রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন, “এই যে একটা কাক এসে আমার সভার মধ্যে আওয়াজ করে এমন গোল বাধিয়ে গেল, এর কারণ কিছু বলতে পার?”

    কাকে আওয়াজ করল তার আবার কারণ কি? পণ্ডিতেরা সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। একজন ছোকরা মতো পণ্ডিত খানিকক্ষণ কাঁচুমাচু ক’রে জবাব দিল, “আজ্ঞে, বোধ হয় তার খিদে পেয়েছিল।” রাজামশাই বললেন, “তোমার যেমন বুদ্ধি! খিদে পেয়েছিল, তা সভার মধ্যে আসতে যাবে কেন? এখানে কি মুড়ি-মুড়কি বিক্রি হয়! মন্ত্রী ওকে বিদেয় করে দাও—” সকলে মহা তম্বি ক’রে বললে, “হাঁ হাঁ, ঠিক ঠিক, ওকে বিদেয় করুন।”
     
    আজ্ঞে, আমি সংস্কৃতটা একটু শিখতে চাই!
    - এটা কি সংস্কৃত পণ্ডিতের টোল যে সংস্কৃত শিখতে চাই!
    এর মাইনে বন্ধ কর!
  • কৌতূহলী | ০৩ জুলাই ২০২৬ ২২:১৯557239
  • Manali Moulik | ০৩ জুলাই ২০২৬ ২১:৪০
    অরবিন্দ কয়ালের ব্যাকরণ বই দিয়ে শুরু করুন। সেভেন এইটে ওঁর ব্যাকরন বই দিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত