এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ০৭ জুলাই ২০২৬ ২৩:৩৭557418
  • বাপ্রে ! কত সময় লাগে। এ কি গভর্ণমেন্ট না গয়া প্যাসেঞ্জার !
  • . | ০৭ জুলাই ২০২৬ ২৩:৩১557417
  • The current Prime Minister of the United Kingdom is Sir Keir Starmer. He took office following the Labour Party's victory in the July 2024 general election, though he has announced his resignation and is overseeing an orderly transition of power. [1, 2, 3]
  • b | ০৭ জুলাই ২০২৬ ২৩:২৯557416
  • স্টারমার কদিন আগে পদত্যাগ কল্লেন না ? এখোনো ইউ কের প্রধান মন্ত্রী কেন ?
  • . | ০৭ জুলাই ২০২৬ ২৩:২৭557415
  • টাইপো।
    ৩-২
  • . | ০৭ জুলাই ২০২৬ ২৩:২৭557414
  • কেকেদা তুমিই ঠিক হবে।
    আমি শুনেছিলাম যে কেউ বুদ্ধদেবকে কিছু উপহার দিলে তিনি তা গ্রহণ করতেন। এমনিতে নিরামিষ খেতেন, ভেগান ছিলেন না, কারণ সুজাতা দেবী গরুর দুধের পায়েস খাইয়েছেন বুদ্ধদেবকে।
    কেউ মাংস খেতে দিলে অন প্রিন্সিপল উনি ফিরিয়ে দিতেন না। যদিও আমি এর স্বপক্ষে ডেটা দিতে পারব না।
     
    আর্জেন্টিনা আরেকটা গোল করল।
    ৩-০
    খেল খতম প্রায়।
  • kk | ০৭ জুলাই ২০২৬ ২৩:১৯557413
  • পচা শুওর নয়, ও তো বিষাক্ত ব্যাঙের ছাতা ছিলো। নামটাই শূকর মার্কা।
  • . | ০৭ জুলাই ২০২৬ ২৩:১৮557412
  • সলিড গোল করেছে।
  • . | ০৭ জুলাই ২০২৬ ২৩:১৮557411
  • ২-২
    ফাইনালি মেসি একটা গোল করেছে
  • . | ০৭ জুলাই ২০২৬ ২৩:১৪557410
  • ষাঁড় দেখে মনে হলো, মেসি একটি ধম্মের ষাঁড়ের ভূমিকায় অবতীর্ণ আজকের ম‍্যাচে।
    ২ - ১
  • . | ০৭ জুলাই ২০২৬ ২২:৫২557409
  • মোষ বলি, ছাগল বলি, এগুলোতো পুজোয় প্রচলিত ছিল।
    অন‍্যদিকে শুয়োরের মাংস খাবার চল ও ছিল। স্বয়ং বুদ্ধদেবই পচা শুয়োরের মাংস খেয়ে ফুড পয়েজনিং এ নির্বান লাভ করেন বলে শোনা যায়।
  • albert banerjee | ০৭ জুলাই ২০২৬ ২২:০১557408
  • ষাঁড় হত্যা হতো।
  • albert banerjee | ০৭ জুলাই ২০২৬ ২২:০০557407
  • //ভারতের নিরামিষ খাওয়ার কালচার এবং Grain focused Diet আসলে আর্থিক দারিদ্র্যের ফলাফল।//
    ভাবলেন মশায়।
  • albert banerjee | ০৭ জুলাই ২০২৬ ২১:৪৭557406
  • //রাষ্ট্র কোনোকিছুই করেনা, যা তার পুঁজিকে suffer করায়।//yes
  • . | ০৭ জুলাই ২০২৬ ২০:৫৫557405
  • আমেরিকার খেলাটা দেখতে গেলেই এসব মনে পড়বে। নিশ্চয় জোর করে জিততে চাইবে। নইলে ওদের প্রেসিডেন্ট জোরাজুরি করবে। নোবেল প্রাইজ যেমন জোর করে বাগিয়েছে। হি হিcheeky
  • . | ০৭ জুলাই ২০২৬ ২০:৫২557404
  • রেড কার্ড ডিলিট করিয়েছে ট্রাম্প। কী লেভেলের চ‍্যাংড়ামি ভাবা যায়?
  • কৌতূহলী | ০৭ জুলাই ২০২৬ ২০:৪৪557403
  • ট্রাম্প কার্ড ব্যাপারটা সেরা লাগল তো। দেখেই ফ্যাক করে হেসে ফেল্লাম।
  • Ånimesh Datta MallaBarman | ০৭ জুলাই ২০২৬ ১৮:৫৮557402
  • একসময় জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসেবে ভেড়ার মাথার Roast দেওয়া হতো। অধিকাংশ মন্দিরের ও যজ্ঞের প্রসাদ হতো ভেড়া, মহিষ, ঘোড়া জাতীয় প্রাণীর মেধ মাংস সহকারে প্রস্তুত প্রসাদী। অথচ, আজকের দিনে হিন্দুত্ব মানে নিরামিষ খাওয়ার একটা কালচার আছেই। তবে, ষাঁড় ও গরু কখনোই হত্যা করা হতনা।
    চরম আমিষবাদী বাঙালিদের বাড়িতেও সপ্তাহে ৩ দিন করে নিরামিষ হয়ই। সোম - বৃহস্পতি - শনি
    এই নিরামিষ == হিন্দু ধর্মের উত্থানের পেছনে ৩ টি Factor আছে ~
    ১. ধর্মীয় Factor - বৌদ্ধ জৈন মতের প্রভাবে বৈদিক ধর্ম দুর্বল হয়। বৈদিক ধর্মের যোদ্ধাভাব ও বেদের মাংস আহারের সংস্কৃতি critically related
    বৈদিক যুগের মানুষের খাদ্য আজকের দিনের Peak Carnivorous Diet কেও হার মানাবে। বৌদ্ধ জৈন প্রভাবিত অঞ্চলগুলোতে মাংস মাছ খাওয়া কমে যায়। স্বামী বিবেকানন্দ এই বিষয়টা খুব clearly বলেছেন।
    ২. Economic Reason - প্রশ্ন হল নিরামিষবাদী বৌদ্ধ জৈন মতকে শাসকশ্রেণী Patronize করেছিল কেন? রাষ্ট্র কোনোকিছুই করেনা, যা তার পুঁজিকে suffer করায়।
    মনে রাখুন, মহাজনপদ এর বিকাশ যখন হচ্ছিল ভারতে, তখন Population Density খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। এই বিশাল জনসংখ্যার জন্য মাংস মাছের যোগান দেওয়া সেযুগের রাষ্ট্রের পক্ষে সম্ভব ছিলনা। তাই, সেযুগের রাষ্ট্রব্যবস্থা এই বৌদ্ধ জৈন সংগঠনগুলোকে দায়িত্ব দিয়েছিল লোকজনের মধ্যে নিরামিষবাদী সংস্কৃতির প্রচলন করতে।
    কঠিন সত্য মানতে অসুবিধা হতে পারে অনেকের। কিন্তু, এটাই বাস্তব যে, ভারতের নিরামিষ খাওয়ার কালচার এবং Grain focused Diet আসলে আর্থিক দারিদ্র্যের ফলাফল।
    ৩. রাজনৈতিক প্রভাব - তুর্কি মুঘল আক্রমণের যুগে তুর্কি মুঘলরা গোহত্যা ইত্যাদি করতো হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে ইচ্ছাকৃত আঘাত দিতেই। সেটার একটা Counter হিসেবে হিন্দু সমাজে সমস্ত রকমের মাংস পরিত্যাগের একটা Tendency তৈরি হয়। এবং, মাংস জিনিসটা মুসলমানদের সাথে relate হওয়া শুরু হয়। বিশেষত, মুঘল সাম্রাজ্যের Heart land UP বিহারে হিন্দুদের মধ্যে তীব্র নিরামিষ আহার চালু হয়।
  • Ånimesh Datta MallaBarman | ০৭ জুলাই ২০২৬ ১৮:৩১557401
  • Low Testosterone পুরুষ চিনবেন কিভাবে?
    Answer - নেতাজিবিরোধী হলে
  • . | ০৭ জুলাই ২০২৬ ১৬:৪৪557400
  • . | ০৭ জুলাই ২০২৬ ১৬:৪১557399
  • অবিশ্যি পুঁজবাদী রাষ্ট্র রেড কার্ডের জবাবে ট্রাম্প কার্ড দেখায় এ আমরা সকলেই জানি।
  • . | ০৭ জুলাই ২০২৬ ১৬:১৮557398
  • কৌতূহলী | ০৭ জুলাই ২০২৬ ১৬:১০

    ১০০%
  • Manali Moulik | ০৭ জুলাই ২০২৬ ১৬:১৮557397
  • তার জন্য সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চাই। পুঁজিবাদী রাষ্ট্র কারও দায়িত্ব নেয় না।
     
     
    ১০০% সত‍্য।
  • Manali Moulik | ০৭ জুলাই ২০২৬ ১৬:১৩557396
  • না না। আমি যে কেসটা বললাম ওটা একেবারে একটি গোডাউন লাগোয়া মফস্বলের থার্ডক্লাস মেটারনিটি হোম। ডাক্তার নির্দিষ্ট সময়ের পর আসেন না, নার্স টার্সের বালাই নেই। পারো তো পয়সা দিয়ে আয়া রাখো। সে আরেক যন্ত্রণার জিনিস।
     
    @Dhuttor আমি সহমত। যেটা হচ্ছে মাও নিজেও লংমার্চের সময়ে সো-কল্ড এই নীতিগুলো গ্রহণ করেননি। আবার লাল চীন হবার পর চৌ এন লাই বলে দিন, দুটির বেশী সন্তান নিলে ইনক্রিমেন্ট প্রোমোশন সব বন্ধ করে দেবো। বাঁদরামো কমাও।
    আমাদের দেশে নারীদের আশীর্বাদ করা হতো, "শতপুত্রের জননী হও।" তারপর হঠাৎ রাষ্ট‍্রের মনে পড়েছে, তাইতো! শতপুত্রকে খেতে দেবো কী !! শিগ্গির লোকসংখ‍্যা কমা বাপ। বল্, হাম দো, হামারে দো।
    মালয়েশিয়াও করেছিলো এই জিনিস। ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভের পর বললো মেয়েদের আর অতো বেশী কর্মক্ষেত্রে আসার দরকার নেই এবার যে জনসংখ‍্যা ক্ষয় হয়েছে তার পূরণে মন দেওয়া হোক। ফ‍্যাসিস্ত জার্মানি গলা তুলে চেঁচিয়েছিলো, "go to the kitchen and be a good mother." সেই তেনারাই আবার যুদ্ধবিধ্বস্ত কলকারখানা ও কর্মক্ষেত্র গড়ে তুলে মেয়েদের আহ্বান করেন। তো এই হচ্ছে ব‍্যাপার, যেহেতু প্রকৃতি এই ক্ষমতা একমাত্র নারীকেই দিয়েছে তাই রাষ্ট্র সমাজ কর্পোরেট এটিকে ইচ্ছামতো ইউজ করে।
    সম্প্রতি এক বিদেশে গবেষণারত ও উচ্চশিক্ষিত নারীর ফেবু পোষ্টে পড়লাম সন্তানের অগ্রহণযোগ‍্যতার বিষয়ে এগুলি :
    1. নিজের শরীরের ক্ষতি
    2. মেয়ে হলে তাকে সারাজীবন মলেষ্টেশন, হ‍্যারাসের হাত থেকে বাঁচাও, ছেলে হলে নেশা, কুসঙ্গ, গুন্ডা ও পলিটিশিয়ান হওয়ার হাত থেকে আটকাও।
    3. দুটো বা একটা বেয়াদবের পেছনে টাকা ঢালো। অথচ পরে কী হবে জানা নেই।
    4. বড়ো হলে তারা বৃদ্ধাশ্রমে পাঠাবে সহ‍্য করো।
    5. কান্নাকাটি, ম‍্যানারলেস বাঁদরামো সামলাও।
    যুক্তিগুলো কিন্তু ভেবে দেখার যোগ‍্য।
     
    ইন্টার্ণশিপের কাজে ব‍্যস্ত আছি। রাতে আরো লিখবো সময় পেলে।
  • কৌতূহলী | ০৭ জুলাই ২০২৬ ১৬:১০557395
  • তার জন্য সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা চাই। পুঁজিবাদী রাষ্ট্র কারও দায়িত্ব নেয় না।
  • . | ০৭ জুলাই ২০২৬ ১৬:০১557394
  • বাচ্চার জীবনের দায়িত্ব তো শুধু মায়ের নয় একেবারেই।
    পুরো পরিবার এবং সমাজ ও সরকারের।
    যথেষ্ট পরিমান ম্যাটার্নিটি লীভ, শিশুর স্বাস্থ্যের জন্য টিকাকরণ, শিশুর প্রাথমিক দিকের স্বাস্থ্যের ওপর লক্ষ্য রাখা, শিশুভাতা, তার জন্য অবৈতনিক শিক্ষা, এরকম নানান দায়িত্ব তো সরকারের নেবার কথা। নইলে দেশ সুস্থ সবল শিক্ষিত নাগরিক কেমন করে পাবে?
  • . | ০৭ জুলাই ২০২৬ ১৫:৫৭557393
  • পুরোটাই গিমিক।
    কিসুই লুজ হয় না।
    ক্যারেক্টার লুজ হলে সেটা অন্য কথা।
  • albert | ০৭ জুলাই ২০২৬ ১৫:৫৪557392
  • ডট কোনো মেয়ে যদি মা হয় তাহলে বাচ্চার জীবন ধারণের দায়িত্ব মা এর উপর এই আসে। এবং জন্মানো টা প্রথম লড়াই। এছাড়াও যে কথা গুলো প্রচার করা হয় লুস হয়ে যাবে, এনজয় করতে পারবে না, তাহলে বাচ্চা নিয়োনা ভাই।
  • . | ০৭ জুলাই ২০২৬ ১৫:৪২557391
  • শুধু লেবার পেইন ই নয়, শিশুকে নিজের বুকের দুধ দেওয়াটাও দরকারি। আমাদের অফিসেই একজন নিয়মিত দুধ পাম্প করে। তার মাত্র মাস চারেক আগে বাচ্চা হয়েছে।
  • . | ০৭ জুলাই ২০২৬ ১৫:৪০557390
  • Albert,
    ডাক্তারটা হারামি সেটা না বললেও চলে। খাটতে চায় না লিখলাম তো। নরমাল লেবারে ডাক্তারের পরিশ্রম ও সময় দুটোই বেশি লাগে। আজকাল সেজারিয়ান সেকশন ভারতে নর্ম হয়ে গেছে। কোনও উন্নত দেশে সেজারিয়ান সেকশন নর্ম নয়।
  • albert | ০৭ জুলাই ২০২৬ ১৫:৩৯557389
  • //সমাজ যদি একজন মেয়ের সন্তান থাকাটাকে তার চাকরির বা অন্য ক্ষেত্রে উন্নতির অন্তরায় মন করে, তাহলে সমাজে সমস্যা আছে। ক্ষমতায়নেও সমস্যা আছে।
    সে যদি স্বেচ্ছায় মাতৃত্ব চায়, সে তার বিবাহের সঙ্গে এটা জুড়বে কি জুড়বে না, সেই সিদ্ধান্তও তার।//yes
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত