এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ১২ জুলাই ২০২৬ ২০:৪০557568
  • অ‍্যান্টাগোনিষ্টিক আর নন-অ‍্যান্টাগোনিষ্টিক যেসব দ্বন্দ্বের কথা উল্লেখ করা আছে সেগুলোও বিচার্য। সুতরাং তরমুজ যেটা বললেন যে অন্ততঃ 500 থেকে 1000 বছর লাগবে মার্কসের ধারণায় পৌঁছতে, তাহলে তো বলতে হবে সাম‍্যবাদী সমাজের ক্ষেত্রেই মার্কসের ধারণাগুলো প্রযোজ‍্য তাই না? তার আগের শ্রেণীসংগ্রামের ধাপগুলোর কী হবে? সেখানকার বিশ্লেষণ তো অমার্কসীয় পদ্ধতিতে হতে পারে না।আমরা পার্মানেন্ট সেটেলমেন্ট বা ব্রিটিশ পরিস্থিতির ইতিহাসকে যদি মার্কসবাদী দৃষ্টিকোণ দিয়ে বিচার করতে পারি তো এগুলোও ধরতে হবে। চক্রবর্তী স্পিভাকও বলছেন রিপিটেটিভ রি-রিড অফ মার্কস।
    Speculation based অর্থনীতির প্রব্লেম যেটা যে শ্রমিক কই?গিগ আর কিছু ইনফর্মাল ক্ষেত্র বাদ দিলে? আমি বলবো যারা ১২ ঘন্টা কোড করছে, হোয়াইট কলার হয়েও এক্সপ্লয়েটেড তারাও তো শ্রমিক। প্রোলিতারিয়ানাইজেশন অফ ইনটেলিজেন্সিয়া যখন ব‍্যাপকতর ভাবে ঘটছে সেটা আর শুধু জন হেনরির মতো পাথর ভাঙা শ্রমিকে আবদ্ধ নেই। বরং একটা হিউজ ল‍‍্যান্ডস্কেপে শোষিত যাদের অবস্থা, বাসস্থান, কালচার, আচরণ, বিশ্বাস সব পরিবর্তিত। আরো গভীর চর্চা চাই। স্পিভাক দেখতে পারেন
  • তরমুজ | ১২ জুলাই ২০২৬ ২০:২২557567
  • //বর্তমান পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানসম্মত মেথডলজি নেই যা 60% অ্যাকুরেসিতে শ্রমের মূল্য নির্ধারন করতে পারে। //
     
    শুধু শ্রমের মূল্য নয়। শিক্ষার মূল্য, সংস্কৃতির মূল্য, চিন্তার মূল্য, গবেষণার মূল্য। এসব কোনো কনসেপ্টই তো আমাদের পুঁজিবাদী সমাজে নেই। যেগুলো বর্তমান দিনে প্রচন্ডভাবে প্রয়োজন। আর এর জন্যই মার্কসবাদের প্রয়োজন। পুঁজিবাদী সমাজের একটাই কনসেপ্ট। সেটা হল মার্জিনাল ইউটিলিটি। অর্থাৎ যে যেমনভাবে পারো সবাইকে মুরগি বানিয়ে মুনাফা করো। পুঁজিবাদের এই সমস্যাকে সমাজতন্ত্রে কিছুটা সমাধান করার চেষ্টা হয়েছে। এবং সাম্যবাদে তা এক অসাধারন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।
  • . | ১২ জুলাই ২০২৬ ১৯:৫৪557566
  • তরমুজ
    সমাজতান্ত্রিক যে দেশ গুলো ছিল বা এখনও গুটিকয়েক আছে, সেগুলো তবে কিছুই না?
  • যদুবাবু | ১২ জুলাই ২০২৬ ১৯:৫৪557565
  • মার্ক্সের ম্যাথেমেটিক্যাল ম্যানুস্ক্রিপ্ট নিয়ে ভাটে অনেকদিন আগে দুপয়সা দিয়েছিলাম। সুযোগ পেয়ে আবার দিয়ে যাই।

     
    • যদুবাবু | ০৭ মে ২০২৫ ০৫:১০537885
    • হ্যাঁ আমিই বলেছিলাম লিখবো। তার একটা কারণ যে ঐ দিকটা কখনোই আলোচনায় শুনিনা, অথচ বিশ্বকোষ পরিষদ থেকেই সম্ভবত মার্ক্সের কমপ্লিট ম্যাথেমেটিক্যাল ম্যানুস্ক্রিপ্ট ইংরেজিতে তরজমা করেছিলেন প্রদীপ বক্সী, সেটি প্রায় ৪০০ পাতার একটি বিশাল বই। সে বইয়ের আবার ভূমিকা লিখেছিলেন হরকিষেন সিং সুরজিত। তাতে ম্যানুস্ক্রিপ্ট ছাড়াও বন্ধুদের লেখা চিঠি ইত্যাদি সংকলিত।
      এই যেমন নিচেরটি -



      বইটি অবশ্যই খুঁটিয়ে পড়া নেই, সময়াভাব আর চোখেও লাগে, তবে ইচ্ছে আছে কোনোভাবে অজ্জিনাল হার্ড কপি একখান জোগাড় করতে পারলে কোনো এক সামারে পুরোটাই বসে পড়ার। আমি যেটা পড়েছি, সেটা একটা বেশ গুছিয়ে লেখা পেপার। স্ট্রুইকের। সেটি অবশ্যই প্রদীপ বক্সীর কমপ্লিট ম্যানুস্ক্রিপ্ট অনুবাদ হওয়ার আগেই লেখা।

      Struik, Dirk J. “Marx and Mathematics.” Science & Society 12, no. 1 (1948): 181–96. http://www.jstor.org/stable/40399882.

      Struik লিখেছেন,

      "The difficulties which Marx tried to overcome are at present as in his time, even if our formal apparatus is more carefully and practically foolproof. These difficulties are as old as Zeno and as young as the latest philosophical or physiological understand how rest can pass into motion, and how motion rest. This is the reason why Marx studied so carefully the conception of the derivative of a function and the related conception ferential. He found that there are three main methods by which conceptions have been developed. Marx classified them, called mystical, the rational and the algebraic method (connected names of Newton-Leibnitz, D'Alembert and Lagrange respectively), then opposed to them his own mode of understanding the derivative, the differential, and the calculus in general."

      (জ়েনো'স প্যারাডক্স নিয়ে আগে একবার অ্যাণ্ডরের সাথে কথা হয়েছিল ভাটে। সেখানেই বোধায় বলেছিলাম যে লেখার ইচ্ছা আছে, তারপর অবভিয়াসলি আর এনথু পাইনি।)

      ওঁর এই প্রায় ফার্স্ট প্রিন্সিপল থেকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বোঝার চেষ্টা করা, বা বলা ভালো ক্যালকুলাসের উৎস ব্যাপারটা ধরে বোঝার চেষ্টা, এবং পুরোপুরি কেঁচে গণ্ডূষ করে ব্যাপারটা নিজের মত করে ডেভেলপ করার মোটিভেশন কী সেটাই আমার আশ্চর্য লাগে।

      তবে পুরোপুরি বোঝা প্রায় অসম্ভব, কারণ মার্ক্স যে সময়ে এইসমস্ত লিখছেন, সে সময়েও ক্যালকুলাসের ভিত্তিপ্রস্তর পুরোপুরি মজবুত হয়নি, Dedekind cuts আসার কথাই নেই, কারণ ডেডেকাইন্ড (উচ্চারণ?) মার্ক্সের থেকে বয়ঃকনিষ্ঠ, কশি (Cauchy) অবশ্য সামান্য বড়ো, কিন্তু কোনো কারণে মার্ক্স কশি-র কাজ সম্পর্কেও অবহিত ছিলেন না। আর এদিকে আমরা ফর্ম্যাল অ্যানালিসিস যেভাবে শিখি তাতে এইসব জিনিষের পর অনেক শতাব্দী পেরিয়ে এখন এক জায়গায় ব্যাপারটা এসে থিতু হয়েছে, তার থেকেও বড়ো কথা যা শিখেছি সেগুলো না শিখলে কেমন হত এই জায়গায় যাওয়ার মত অ্যাবস্ট্রাকশন আমার অন্তত নেই।
  • তরমুজ | ১২ জুলাই ২০২৬ ১৯:৫০557563
  • মার্কসের ধারনায় পৌছানোর মত সময় এখনো হয়নি। মার্কসীয় সমাজে পৌছাতে গেলে এখনো কমপক্ষে 500 থেকে 1000 বছর লাগবে। তাই মার্কসবাদ নিয়ে বর্তমানে শুধু অ্যাকাডেমিক আলোচনা করতে পারি। মার্কসের ধারনা অনুযায়ী সমাজতন্ত্রের পর সাম্যবাদ আসবে। পৃথিবীতে এখনো সমাজতন্ত্রই প্রতিষ্ঠিত হতে পারল না। সমাজের মধ্যে এখনো দ্বান্দ্বিক চরিত্র আছে। দ্বন্দ্ব যখন সমাজকে অতিক্রম করে বস্তুগত হবে। তখন থেকে মার্কসবাদের পথ চলা শুরু হবে। সোজা ভাষায় বলতে গেলে যখন মানুষ নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করবে না। এবং মানুষের জীবনের আধার হবে বিজ্ঞান (যেহেতু বস্তুর চরিত্র দ্বান্দ্বিক)। এখানে বিজ্ঞান বলতে পণ্য ও প্রযুক্তিকে বোঝানো হচ্ছে না। এক্ষেত্রে বিজ্ঞান হল সমাজ ও প্রকৃতিকে দেখার এক বিশেষ বা দ্বান্দ্বিক বা যুক্তিবাদী দৃষ্টিভঙ্গী। ..... কিন্তু মার্কসবাদের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো বর্তমান সমাজের ক্ষেত্রেও উপযোগি। তার মধ্যে অন্যতম একটি বিষয় শ্রমের মূল্য নির্ধারন। বর্তমান পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানসম্মত মেথডলজি নেই যা 60% অ্যাকুরেসিতে শ্রমের মূল্য নিধারন করতে পারে। আর এই জায়গা থেকে শুরু হয় ইনফ্লেশন, ও স্পেকুলেটিভ ফিনান্সের গল্প। আর মার্কস এমন এক পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন যেখানো দেশ বা কাঁটাতার বলে কিছু থাকবে না। কারন সেই অবস্থায় সমাজ দ্বান্দ্বিক থাকবে না। সুতরাং জিওপলিটিক্স থেকে শুরু করে সবকিছুই মার্কসবাদে আছে। প্রয়োজন চর্চার।
  • Dhuttor | ১২ জুলাই ২০২৬ ১৯:৩০557562
  • @ তরমুজ, লিংকগুলো পাঠাবেন প্লিজ l
  • Dhuttor | ১২ জুলাই ২০২৬ ১৯:২৯557561
  • আমার নিজের মনে হয় যে মার্ক্সবাদ ইন্ডাস্ট্রিয়াল দুনিয়ার জন্যে অত্যন্ত প্রাসঙ্গিক কিন্তু post-industrial বৈশ্বিক অর্থনীতি যেটা মূলতঃ speculative financial speculation এর উপরে নির্ভরশীল সেটা নিযে মার্ক্সবাদের বক্তব্য জানবার ইচ্ছা রইলো
  • তরমুজ | ১২ জুলাই ২০২৬ ১৯:২৮557560
  • মার্কস ক্যাপিটালিস্ট ফিউডালিজমের কথা বলেছিলেন। তার মূল ধারনা হল প্রযুক্তিকে মুনাফার উদ্দেশ্যে ব্যবহার করা।
  • তরমুজ | ১২ জুলাই ২০২৬ ১৯:২৪557559
  • @ধুত্তর, এই বিষয়ে খেরোতে আমার কিছু লেখা আছে। নিবন্ধগুলো পড়লে আশা করি কিছু আইডিয়া পাবেন। বই পুরুষের নিবন্ধগুলো পড়ুন।
  • Dhuttor | ১২ জুলাই ২০২৬ ১৯:০৬557558
  • @ তরমুজ ও @ মানালী, মার্ক্সবাদ কে নিয়ে একটা প্রশ্ন আছে l মার্ক্স কি technofeudalism বা speculation financialization এবং geopolitics এর উপরে inflation এবং speculative financialization এর প্রভাব নিয়ে কিছু বলছিলেন ? এই বিষয়ে আপনারা কি বলেন ?
  • তরমুজ | ১২ জুলাই ২০২৬ ১৮:৫৭557557
  • যাদের মার্কসবাদী বিজ্ঞানে সমস্যা আছে। তারা আর্বান গুরুদেব বিজ্ঞানকে গ্রহণ করতে পারেন। তাদের জন্য ওটাই ঠিক আছে। কারন তাদের মস্তিষ্কের দৌড় ঐ পর্যন্তই। তারা চেষ্টা করলেও মার্কসবাদ নিয়ে গবেষণা করতে পারবে না। এটা তাদের কাজ নয়। এটা আমাদের কাজ। তাদের কাজ তারা করছে। আমাদের কাজ আমরা করছি। বিষয়টা পরস্পর বিরোধী নয়। যে ল্যাবে বসে গবেষণা করে। সে রাস্তায় গিয়ে ক্যাঁওড়ামি করে না।
  • তরমুজ | ১২ জুলাই ২০২৬ ১৮:৪৪557556
  • //মার্কসবাদ বিজ্ঞান, ইসলাম বিজ্ঞান, টিকিতে বিদ্যুৎ বিজ্ঞান, রেজারেকশন বিজ্ঞান,...
    বিজ্ঞানে বিজ্ঞানে গিজগিজ করছে পৃথিবী//
     
    কেন বেদেও তো বিজ্ঞান আছে। এছাড়া আরো একটা বিজ্ঞান আছে। তার নাম আর্বান গুরুদেব বিজ্ঞান। এটা কুসংস্কার বিজ্ঞান। এই বিজ্ঞানের জনক বাম + চাড্ডিরা।
  • শঙ্কু | ১২ জুলাই ২০২৬ ১৮:৩০557555
  • মার্কসবাদ বিজ্ঞান, ইসলাম বিজ্ঞান, টিকিতে বিদ্যুৎ বিজ্ঞান, রেজারেকশন বিজ্ঞান,...
    বিজ্ঞানে বিজ্ঞানে গিজগিজ করছে পৃথিবী।
  • তরমুজ | ১২ জুলাই ২০২৬ ১৭:৪২557554
  • বিভিন্ন বিষয়কে প্রমান করার জন্য বিভিন্ন গাণিতিক মেথডলজি ব্যবহার করা হয়, সেটা অন্য বিষয়। সেটা মৌলিক গণিত নয়।
  • তরমুজ | ১২ জুলাই ২০২৬ ১৭:৩৭557553
  • মার্কস অঙ্কের কোনো পন্ডিত নয়। উনি দ্বান্দ্বিক বস্তুবাদের জনক। যে বিষয়টি এক মহাসমুদ্র। অঙ্কের পরিবর্তে ফিজিক্স দিয়ে মার্কসবাদ বোঝা সহজ। কিন্তু মার্কসবাদ একটা সম্পূর্ণ আলাদা বিজ্ঞান। এবং এই বিজ্ঞানকে প্রকৃতি বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের মধ্যস্থতাকারি একটি বিজ্ঞান হিসাবে ধরা যায়। বা 'শ্রম মনস্তত্ব' এবং 'শ্রম বিজ্ঞানও বলা যায়।
  • Manali Moulik | ১২ জুলাই ২০২৬ ১৭:৩৩557552
  • বাহ্ বেশ। মিলেরও চিন্তনের গতিপথ বদলে গিয়েছিলো টেলরের দ্বারা।
    আবার কমাদান্তে তো হিলডার সঙ্গে বিবাহিত ছিলেন এক কন‍্যাসন্তানসহ। তারপর আলেইডা মার্চ ওনাকে দেখেন। হিলডা পেরুর ইকোনমিস্ট। আলেইডা যখন কমাদান্তেকে দেখেন, সম্ভবত উনি চব্বিশ বা এরকম বয়সী সদ‍্য বিশ্ববিদ্যালয় পাশ করা মেয়ে। গেরিলা হয়ে উঠতে পড়েছেন ফিদেলের 'হিষ্ট্রি উইল অ‍্যাবসল্ভ মি"। সেটা নিয়ে সুদীর্ঘ আলোচনা হয় কমান্ডারের সঙ্গে। আমি যতোটা পড়েছি, কমাদান্তে প্রাথমিকভাবে কোনো আগ্রহই দেখাননি। আলেইডা ওনাকে প্রশ্ন করেন, "এই অভিযান সুসম্পন্ন হলে কি আপনি কিউবা ফিরে যাবেন?"
    -- "তেমনই একবার ইচ্ছে আছে।"
    --- "তারপর ওখানেই সেটল্ করবেন?"
    --" না। আমার স্ত্রী ও সন্তান মেক্সিকোতে আছে। সেখানেই যাবো।"
    সম্ভবতঃ আলেইডা এতে আশাহত হয়েছিলেন। পরে কোনো এক চন্দ্রকিরণসুধাসঞ্চিত পূর্ণিমায় বলেন -- "আপনাকে ঠিক কমিউনিস্ট নেতৃত্ব বলে দেখে মনে হয় না।"
    -- "কমিউনিষ্টরা আবার কিছু আলাদারকম দেখতে হয় নাকি? " উত্তরটা সম্ভবতঃ কমাদান্তে রূঢ়ভাবে দিয়েছিলেন। পরে একটি গ্রামে নিকটবর্তী কৃষকদের সহায়তায় প্রচারে যাবার জন‍্য যখন সব তৈরী, আলেইডা প্রশ্ন করেছিলেন, "আমি ওই গ্রামটা চিনি, যদি কিছু মনে না করেন আমি আপনার গাইড হিসাবে যেতে পারি?"
    -- "না ধন‍্যবাদ। আমার যথেষ্ট সংখ‍্যক গাইড আছে।"
    তো এভাবেই। পরবর্তীতে আলেইডার জ্ঞান, ধৈর্য‍্য, মেধা ও তীক্ষ্ণ বাগ্মীতায় আকৃষ্ট হন কমাদান্তেও। হিলডার সঙ্গে বিচ্ছেদের পর সন্তান হিলদিতা গ‍্যেভারাকে নিয়ে চলে আসেন। হিলডা হয়তো নিজের প্রকৃত ভালোবাসার মানুষটি যাতে ভালো থাকবে, সে জন‍্যই সব জেনে কমাদান্তের সিদ্ধান্তই মেনে নিয়েছিলেন। সেটা অবশ‍্যই ঠিক। কিন্তু এতো সহজ......আমি অন্তত হিলডার অবস্থানটা এখানে ঠিক বুঝতে পারি না। যাইহোক।
  • কৌতূহলী | ১২ জুলাই ২০২৬ ১৬:৫৪557551
  • চমৎকার।তবে আমার সাথে ওঁর কোন প্রেম নেই। আমি ওঁকে ডেডিকেটেডলি ভালবাসি, আর উনি সেটা বুঝতে পারেন আর প্রশ্রয় দেন, এটাই আমার প্রাপ্তি। প্রেম বা বিয়ে এসব পরিকল্পনা আমার নেই। প্রেম মানেই ব্রেক আপ এর ভয়, বিয়ে মানেই ডিভোর্স এর ভয়। তার থেকে আমি ওঁকে ভালবেসে কিছু গঠনমূলক কাজ করব ঠিক করেছি, তার মধ্যে এটা একটা। আর ওঁকে ডেডিকেটেডলি ভালবাসার পর আমার হীনমন্যতা আর হতাশা উল্লেখযোগ্যভাবে কমেছে। যা আগে মনোবিদের সাথে কনসাল্ট করেও কমেনি।
  • Manali Moulik | ১২ জুলাই ২০২৬ ১৬:২৯557550
  • //এই ব্যাপারটা কী? জানতে কৌতুহল হচ্ছে।//
     
     
    জুনিয়র মিল ভালোবাসতেন হ‍্যারিয়ট টেলরকে। তিনি তো ছিলেন বিবাহিতা ও এই প্রেম জুনিয়র মিলের বেশ কিছু ফেমিনিষ্ট ও সোশ‍্যালিজম ঘরানার বই লেখার পাথেয়। প্রায় ২২ বছর তিনি প্রতীক্ষা করেছিলেন। পরে হ‍্যারিয়ট টেলর ওনাকে বিবাহ করেন। মেরি অ‍্যাশলে বা উলষ্টোনক্রাফটের ধারার পর প্রথম প্রজন্মের নারীবাদের রচনায় এনারা দুজনেই অতি গুরুত্বপূর্ণ ব‍্যক্তিত্ব। হ‍্যারিয়ট টেলর সম্পর্কে ষ্টুয়ার্ট মিল বলেছিলেন, "যে সময়ে নারীরা জ্ঞানলাভে পারদর্শী, মুক্ত ও স্বাধীন ছিলো, তখন জন্মালে উনি মানবজাতির এক সার্বজনীন শিক্ষিকা ও নেত্রী হতে পারতেন।" ব্রিটেনের পার্লামেন্টে নারীর ভোটাধিকার আন্দোলনেও জুনিয়র মিলের অবদানের নেপথ‍্যে এই হ‍্যারিয়ট টেলরের উৎসাহ স্মরণীয়। দর্শন, ক‍্যালকুলাস, সাহিত‍্য, লজিক ও পাশ্চাত‍্য মেটাফিজিক্সে মহাপন্ডিত ষ্টুয়ার্ট মিল এনার অনুপ্রেরণাতেই সমাজ ও প্রেম নিয়ে বিশেষ গবেষণায় আসেন।
  • কৌতূহলী | ১২ জুলাই ২০২৬ ১৪:৪৪557549
    • কৌতুহলী, কিছু মনে করবেন না, আপনার কনফেশনটা পড়ে জন ষ্টুয়ার্ট মিল আর হ‍্যারিয়ট টেলরের কথা মনে পড়লো।
    এই ব্যাপারটা কী? জানতে কৌতুহল হচ্ছে।
     
    আর এঙ্গেলস এর ডায়ালেক্টিক্স ইন নেচারে ম্যাথসের অনেক জিনিসই ছুঁয়ে যাওয়া হয়েছে।একটা চ্যাপ্টারই আছে ওই নিয়ে। কিন্তু মার্ক্সের জিওমেট্রি আর লিনিয়ার আলজেব্রার ওপর কোন কাজ আছে কিনা জানি না। জানতে হবে।
    • Manali Moulik | ১২ জুলাই ২০২৬ ১৪:১২557548
    • আর মানালী, মার্ক্স এঙ্গেলসের ম্যাথামেটিক্যাল লেটার বলতে কি ম্যাথামেটিক্যাল ম্যানুস্ক্রিপ্ট এর কথা বলছেন?
       
       
       
       
      এক্কেবারে। ম‍্যাথামেটিক‍্যাল ম‍্যানুস্ক্রিপ্ট ওটাই। লিনিয়ার জিওমেট্রি তারপর পশ্চুলেট ইত‍্যাদি আরো কীসব আছে। আমি অঙ্কে হাবলা তাই প্রপার বলতে পারছি না।
       
      কৌতুহলী, কিছু মনে করবেন না, আপনার কনফেশনটা পড়ে জন ষ্টুয়ার্ট মিল আর হ‍্যারিয়ট টেলরের কথা মনে পড়লো।
    • কৌতূহলী | ১২ জুলাই ২০২৬ ১৩:৩৮557547
    • মার্ক্সিস্ট স্টাডি সেন্টার আম্মো তৈরী করব জীবনসায়াহ্নে। মানে ৬০ বছর বয়সে। আমি একজন ভদ্রমহিলাকে ডেডিকেটেডলি ভালবাসি। তার নামে একটা গ্রন্থাগার বানাব, যেরকম গ্রন্থাগার ভারতে কোথাও নেই। তার একটা পার্ট থাকবে মার্ক্সিস্ট স্টাডি সেন্টার। বিদেশে ভাল ভাল একাডেমিক বই বা জার্নাল, জেগ্লা প্রচুর ডলার খসিয়ে কিনতে হবে, ওখানে সেসব ফ্রিতে পাওয়া যাবে।
       
      আর মানালী, মার্ক্স এঙ্গেলসের ম্যাথামেটিক্যাল লেটার বলতে কি ম্যাথামেটিক্যাল ম্যানুস্ক্রিপ্ট এর কথা বলছেন?মার্ক্স এর ম্যাথমেটিক্যাল ম্যানুস্ক্রিপ্ট এ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নিয়ে একটা কাজ আছে। ম্যাথস এর ওপর ওঁদের অন্য কোন কাজ আছে কিনা জানি না। ওঁদের কাজ তো মহাসমুদ্র। একজীবনে পড়ে শেষ করা সম্ভব না।
      তবে মার্ক্স এর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ম্যাথমেটিক্যাল ম্যানুস্ক্রিপ্ট এর ক্যালকুলাস নিয়ে কাজটা খুব একটা উচ্চমানের না,।
    • Manali Moulik | ১২ জুলাই ২০২৬ ১২:০৪557546
    • মার্কসবাদ একটা থিসিস।
       
       
       
      100%
      এর অজস্র বিকৃতির ফলেই রাজনৈতিক পতন এসেছে। অনেক অংশ বুঝতে গিয়ে রীতিমতো ইন্টার ডিসিপ্লিনারি ষ্টাডি করতে হয়েছে। যেসব ম‍্যাথামেটিকাল লেটারস্ মার্কস এঙ্গেলস্ কে লিখেছেন, সেসবের বিন্দুবিসর্গ বোধগম‍্য হতে গেলে ফলিত গণিতে অশেষ জ্ঞান থাকতে হবে।আমার এক সিনিয়র আছে ইন্ডিয়ান ষ্ট‍্যাটিস্টিক‍্যাল ইন্সটিটিউটে, তার দ্বারা অল্প বুঝেছিলাম....তাও মাথার উপর দিয়ে গেছে
    • Manali Moulik | ১২ জুলাই ২০২৬ ১২:০০557545
    • তাহলে শুধু মার্কসবাদ নির্ভর একটা আলাদা বিষয় তৈরি করব। যেটা দর্শন, রাষ্ট্র বিজ্ঞান, ও অর্থনীতির থেকে স্বতন্ত্র একটা বিষয় হবে। প্রথমে ইউনিভার্সিটি গুলোতে মার্কসীয় গবেষনার জন্য প্রচুর ফান্ডিং করব। তারপর সেই স্টাডিগুলোকে এক জায়গায় এনে একটা স্বতন্ত্র বিষয় তৈরি করব।
       
       
       
      সত‍্যি এটা দরকার। আমাদের আছে তো Marxist study centre. আপনি করুন তরমুজ। আমি অ‍্যাডমিশন নেবো সবার আগে
    • তরমুজ | ১২ জুলাই ২০২৬ ১১:৫৯557544
    • // আমি মা কালির পাশে মার্কসকে রেখে পুজোর বিপক্ষে।//
       
      এবং মার্কসবাদ, বিবেকানন্দ, রামকৃষ্ণ, বেদ, সবকিছুকে মিলিয়ে মিশিয়ে এক নতুন তত্ত্ব উদ্ভাবনের বিপক্ষে। মার্কসবাদের নিজস্ব গুরুত্ব রয়েছে। যার ব্যাপ্তি বিশাল। শুধু সেটুকু থাকলেই হবে। এবং এই বিষয়টাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেটা ভাবতে হবে। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। মার্কসবাদ একটা থিসিস।
    • Manali Moulik | ১২ জুলাই ২০২৬ ১১:৪৩557543
    • @sndg ব‍্যর্থ হলাম। সেদিনই বলেছি। ওই পারমিশনের প্রবলেম।
    • তরমুজ | ১২ জুলাই ২০২৬ ১১:৪২557542
    • মার্কসকে বুঝতে গেলে শুধু স্টাডি সেন্টার বানালে হবে না। আমি যদি কোনো দিন শিক্ষা মন্ত্রী হই। তাহলে শুধু মার্কসবাদ নির্ভর একটা আলাদা বিষয় তৈরি করব। যেটা দর্শন, রাষ্ট্র বিজ্ঞান, ও অর্থনীতির থেকে স্বতন্ত্র একটা বিষয় হবে। প্রথমে ইউনিভার্সিটি গুলোতে মার্কসীয় গবেষনার জন্য প্রচুর ফান্ডিং করব। তারপর সেই স্টাডিগুলোকে এক জায়গায় এনে একটা স্বতন্ত্র বিষয় তৈরি করব।
    • তরমুজ | ১২ জুলাই ২০২৬ ১১:৩২557541
    • ইউটিউবে শতলুজ অনেক চ্যানেলে দেখা যাচ্ছে। এছাড়া আমি মূর্তি বানানোর বিপক্ষে নই। তাই বলে গুজরাটের মত প্যাটেলের আকারের মূর্তি বানানোর পক্ষেও নই। মূর্তি বানাতে এমন কিছু খরচ হয় না। শিল্পীরা কাজ পায়। এবং এটা ভাস্কর্য, আর্ট ওয়ার্ক। আমি মা কালির পাশে মার্কসকে রেখে পুজোর বিপক্ষে।
    • albert banerjee | ১২ জুলাই ২০২৬ ০৯:২৫557540
    • @ তরমুজ
      মার্কসের মূর্তি বানানোর আমিপ্রতিবাদ করছি। কারণ মূর্তি বানাতে ও আনুসাঙ্গিক যা খরচ হয় সেই টাকায় লেফট ফিলোসফি স্টাডি সেন্টার খুললে কাজের কথা হতে পারে। আর মূর্তির একই ভবিতব্য মাথায় পাখি তে হাগে।
    • albert banerjee | ১২ জুলাই ২০২৬ ০৯:১৬557539
    • অন্যএকটা লিংক দিলাম।
    • মতামত দিন
    • বিষয়বস্তু*:
    • কি, কেন, ইত্যাদি
    • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
    • আমাদের কথা
    • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
    • বুলবুলভাজা
    • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
    • হরিদাস পালেরা
    • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
    • টইপত্তর
    • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
    • ভাটিয়া৯
    • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
    গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


    মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত