এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ২২ জুলাই ২০২৬ ২৩:২১557960
  • // সকল আমলেই টাকা ছাড়া কিছু হয় না//
    স্লেভ ক্যাপিটাল মেন্টালিটি।
  • ফিনান্স | ২২ জুলাই ২০২৬ ২৩:১৮557959
  • ভালো বিশ্লেষণ
     
  • | ২২ জুলাই ২০২৬ ২৩:১৬557958
  • বিলিতি করসেবকদের কে দেয় ? কোন কারেন্সিতে দেয় ? কত দেয় ?
  • . | ২২ জুলাই ২০২৬ ২৩:১৩557956
  • সকল আমলেই টাকা ছাড়া কিছু হয় না।
  • albert banerjee | ২২ জুলাই ২০২৬ ২৩:১২557955
  • রঙ তো এখনো দেখা বাকি
    আমি আসছি ​​​​​​​আপনারা? ​​​​​​​
  • রঙ তো এখনো দেখা বাকি | ২২ জুলাই ২০২৬ ২৩:০৯557954
  • কেন্দ্রীয় সরকার প্যানিক মোডে চলে গিয়েছে৷ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে মানুষ আন্দোলনে অংশ নিতে না পারেন। পুলিশের হাজার নির্যাতন সত্ত্বেও আন্দোলন চলছে। প্রতিদিন ভিড় বাড়ছে যন্তরমন্তরে৷ গোটা দেশের মানুষ সংহতি জানাচ্ছেন। গোদি মিডিয়া কৌতুকের বিষয়ে পরিণত হয়েছে।

    দিল্লির বাইরেও ছড়িয়ে পড়ছে আন্দোলন৷ রাজ্যে রাজ্যে বিশাল মিছিল হচ্ছে। পাটনায় ছাত্রদের মিছিলে বীভৎস লাঠিচার্জ করেছে পুলিশ, টিয়ার গ্যাস ছুড়েছে। এই আন্দোলন আর কেবলমাত্র ককরোচ জনতা পার্টির নেই, সোনম ওয়াংচুক বা কোনও ব্যক্তির হাতেও নেই৷ প্রকৃত অর্থেই গণআন্দোলন হয়ে উঠেছে। ছাত্রছাত্রীরা ছাড়াও সমাজের বিভিন্ন অংশের মানুষ, শ্রমজীবী জনতা অংশ নিচ্ছেন। বিজেপি সমর্থক পরিবারের ছেলেমেয়েরা পথে নামছেন৷ এমন স্বতঃস্ফূর্ত গণজাগরণের চ্যালেঞ্জ মোদী সরকার কখনও মোকাবিলা করেনি৷

    হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ন্যারেটিভে কাজ করছে না। ইন্সটাগ্রামে ছড়িয়ে যাচ্ছে প্রতিবাদী মেসেজ৷ এই আন্দোলন আরও শক্তিশালী হবে৷ কেবল দিল্লি নয়, বাংলাও আন্দোলিত হবে৷ আগামী শুক্রবার, ২৪ তারিখ ছাত্রছাত্রীদের ডাকে কলকাতায় বড় মিছিল৷ শিয়ালদহ থেকে ধর্মতলা। দুপুর আড়াইটেয় জমায়েত৷ সকলে আসুন৷

    এই সময় আমাদের সাহস ও সক্রিয়তা দাবি করে।
     
    - অর্ক ভাদুড়ি
  • | ২২ জুলাই ২০২৬ ২৩:০৬557953
  • এটাই, অরিজিনালি হিন্দীতে। আবার দেখা যাচ্ছে, কয়েক ঘন্টা পরে।

    thewire এ একটা ইন্টারভিউও দিয়েছে, মোদীজীকে মোটামুটি পুরো fraud বলা অবধি গেছিল, থেমে গেল সেটা পুরো বলতে গিয়ে। তবে, ঝেড়ে কাপড় পরানো, মোটামুটি অনেকেই যা বোঝে সে নিয়ে।
  • ফান্ড | ২২ জুলাই ২০২৬ ২৩:০৪557952
  • | ২২ জুলাই ২০২৬ ২২:৫৯557950
  • সারা দেশেই লস মিডিয়া - গোদি মিডিয়া রাস্তায় গালি খাচ্ছে। স্টুডিওর 'এডিটর'গুলো অবশ্য ভেতরে লুকিয়ে বসে আছে, কোট - প্যান্ট পরে, অন্যদের রাস্তায় পাঠিয়ে নিজেদের পকেট সামলাচ্ছে।
  • albert banerjee | ২২ জুলাই ২০২৬ ২২:৫৭557949
  • ২২ জুলাই ২০২৬ ২২:৫৫
    ভালো ফাঁদ পেতেছেন ভাই
  • | ২২ জুলাই ২০২৬ ২২:৫৬557948
  • নাসিরুদ্দিন শাহ ইনস্টাতে একটা ভিডিও বক্তব্য দিয়েছিল, সেটা নাকি এখন আর পাওয়া যাচ্ছে না, ইভেন ওঁনার অ্যাকাউন্টটাই নাকি উড়ে গেছে।

    চতুর্দিকে ব্যান আর লাঠি।

    ঊত্তরাখণ্ড পরিবর্তন পার্টি নামে এক দলের প্রেসিডেন্ট ২০ তারিখের মিছিলে আসছিল, সোশাল মিডিয়ায় জানিয়ে, তাকে স্টেশন থেকে পুলিস তোলে। হেবিয়াস কর্পাস হয়, হাইকোর্ট পুলিশকে নাকি বলেছে, এ তো গুণ্ডামি।

    ১৭ তারিখে হরিয়াণার এক স্কুলে মেয়েরা সোনামের সমর্থন প্রোগ্রাম করেছিল বলে স্কুল প্রিনসিপালকে গভঃ সাসপেন্ড করেছে !

    নাসিরকে তো নিশ্চয় জামাত পয়সা দিয়েছে।
     
  • Funding | ২২ জুলাই ২০২৬ ২২:৫৫557947
  • @২২ জুলাই ২০২৬ ২২:০৫, যারা অভয়ার আরজি কর প্রোটেস্ট ফান্ডিং করেছিলো তারাই এটাও ফান্ডিং করছে
  • ফিনান্স | ২২ জুলাই ২০২৬ ২২:৫৫557946
  • //কিন্তু ফাইনান্স না করলে এরকম মুভমেন্ট হয় না।//
     
    আরে মূর্খ, এতদিন বিজেপি টাকা খাইয়ে এদের মুখ বন্ধ করে রেখেছিল। কিন্তু এখন বিদেশের দুই নম্বরি টাকা বন্ধ হয়ে যাওয়ার ফলে এরা এদের মুখ খুলছে। বিজেপি দশ বছরে দেশের অবস্থা এরকমই করে ছেড়েছে। গিলতে খুব কষ্ট হচ্ছে নাকি?
  • albert banerjee | ২২ জুলাই ২০২৬ ২২:৫৫557945
  • According to official Election Commission of India (ECI) data reported in 2015, the BJP declared a total expenditure of approximately ₹714 crore (₹7,14,28,57,813) for the 2014 Lok Sabha general elections combined with certain state assembly elections (Andhra Pradesh, Arunachal Pradesh, Odisha, and Sikkim).
     
    এইটাকে কে ফান্ডিং করেছিল? অজ চাড্ডিরা হিসাব খোঁজে কিন্তু ইলেকশন বন্ডের টাকা চেপে দিতে গিয়েছিলো কারা?
    মনে হ্চ্ছে আজ চাড্ডি রা যাবে রে
    সবচেয়ে বর মিসোজেনিস পাবলিক হলো নরেন্দ্র দামোদর ভাই মোদী যে বিবাহিত হয়েও বলে আমার বৌ নেই। উনিতো আবার নন বাইলজিক্যাল আর সোনিয়া গান্ধী সম্বন্ধে যা বলা হয়েছে তা মিসোজিনিস্টিকের চরম উদহারণ।
  • আরো দেখুন! | ২২ জুলাই ২০২৬ ২২:৫৩557944
  • ফিনান্স | ২২ জুলাই ২০২৬ ২২:৪৮557943
  • //চীন, আমেরিকা, ব্রিটেন আর তুর্কী//
     
    ঐ রকম মন্ধাত্বার আমলের চিন্তা ভাবনা দিয়ে আজকের বিষয়কে বিশ্লেষণ করা যাবে না। বিজেপির টিকি এপস্টিন ফাইলে বাধা রয়েছে। এবং এই আন্তর্জাতিক লবিটিই চিনের বিরুদ্ধে ভারতকে ব্যবহার করতে চেয়েছিল। অনেকটা আত্মঘাতি বোমার মত করে। যেমন ইরানকে চিন ব্যবহার করেছে। যুদ্ধে ইরানের প্রায় সব শেষ হয়ে গেছে তবুও লড়ে যাচ্ছে। কিন্তু এর ফলে লাভবান হয়েছে চিন এবং রাশিয়া। এবং ইজরায়েলের প্রচুর ক্ষতি হয়েছে। যার ফলে আন্তর্জাতিক ভারসাম্য বেশ খানিকটা নড়বড়ে হয়ে গেছে। এই নড়বড়ে অবস্থায় আমেরিকা দক্ষিণ এশিয়ায় এমন একটা শক্তিকে চাইছে যারা চিনকে চ্যালেঞ্জ করতে পারবে। তাই আমেরিকা ও ইজরায়েলি লবি ভারতকে একটা আত্মঘাতী দেশে পরিনত করার সিদ্ধান্ত থেকে বিরত থাকছে। এবং তার সাথে বিজেপি ও আরএসএস এর সব ফান্ড ও সহায়তা তার বিদেশী বন্ধুরা বন্ধ করে দিচ্ছে। ফলে দেশের মধ্যে যে বিজেপি বিরোধী জনগণ ছিল। যারা দেশের বেশিরভাগ মানুষ। তারা তাদের প্রতিবাদটা করতে পারছে। যে প্রতিবাদ আগে বিজেপি বিদেশী শক্তির সহায়তায় দমিয়ে রাখতে পারত। এখন দমিয়ে রাখতে পারছে না। কারন তাদের বিদেশী ফান্ডিং বন্ধ হওয়ার মুখে। সুতরাং আপনি যা বললেন আসল বিষয়টি একদম তার উল্টো।
  • . | ২২ জুলাই ২০২৬ ২২:৪১557942
  • হ‍্যাঁ এগুলো দেখেছি সব।
    কিন্তু ফাইনান্স না করলে এরকম মুভমেন্ট হয় না।
  • দেখুন! | ২২ জুলাই ২০২৬ ২২:২৭557938
  • রাতের অন্ধকারে যন্তর মন্তরে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে পুলিশ। ব্যাপক লাঠিচার্জ ও টিয়ার গ্যাস চলছে।

  • সত্যিই ??? | ২২ জুলাই ২০২৬ ২২:২৫557937
  • --- জাস্ট পরীক্ষার প্রশ্ন ফাঁসের জন‍্য
     
    seriously?
    এটা কেবল একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্যে হল? সেজন্য সোনাম অনশন করছেন?
     
     
    অন্য রাজনৈতিক পার্টিরা ক্ষীর খাবার চেষ্টা করবে, সব জায়্গায় যেমন হয়, সে অন্য কথা!
     
     
     
    --- এদের কারা ফাইনান্স করছে
     
    চীন, আমেরিকা, ব্রিটেন আর তুর্কী laugh
  • আবার! | ২২ জুলাই ২০২৬ ২২:২৫557936
  • রাতের অন্ধকারে আবার প্রবল লাঠিচার্জ, টিয়ার গ্যাস চালানো শুরু হল দিল্লিতে৷ যন্তর মন্তরে তো বটেই, কনৌট প্লেসেও৷ মোদী সরকার যুব ভারতকে ভয় পাচ্ছে। গায়ের জোরে, লাঠির জোরে প্রতিবাদ দমন করতে চাইছে।
    - অর্ক ভাদুড়ি
  • তরমুজ | ২২ জুলাই ২০২৬ ২২:২৩557935
  • //এই কালার রেভোলিউশন কারা ফাইনান্স করছে?//
     
    মোদি নিজে করেছে। এপস্টিন ফাইলে এর সব তথ্য আছে। কিন্তু মেয়েবাজিতে গিয়ে সব থেমে গেল। আসল জায়গায় তো হাতই দেওয়া হল না।
  • . | ২২ জুলাই ২০২৬ ২২:১৬557934
  • তুমি চালিয়ে যাও, বেশ লাগছে।
    তোমার ব‍্যক্তিগত লাইফের ফ্রাস্ট্রেশন এভাবে কমবে ভাবছো?
  • . | ২২ জুলাই ২০২৬ ২২:১৪557933
  • ২২ জুলাই ২০২৬ ২২:০৯
     
    মিসোজিনিস্টদের কথা ওরকমই হয়। পাত্তা দিই না।
  • . | ২২ জুলাই ২০২৬ ২২:১২557932
  • রাহুল গাঁধীকেও মেরে নাক ফাটিয়ে চ‍্যাংদোলা করে ঐ একই বেপার।
    আবার এরকমও দেখলাম যে য়ারা মিছিলে গেছে তারা অনেকেই মূল ইশুটা কী তা জানে না।
    মানে এদের কারা ফাইনান্স করছে এবং কেন কী উদ্দেশ্যে সেটা স্পষ্ট হচ্ছে না।
    জাস্ট পরীক্ষার প্রশ্ন ফাঁসের জন‍্য এরকম অরগ‍্যানাইজড বিপ্লব বা কালার রেভোলিউশন হয়?
  • হ্যাট | ২২ জুলাই ২০২৬ ২২:০৯557931
  • মাইরি এর লজ্জাও নেই। এত হ্যাটা খায়, খিস্তি খায়, তাও লেউ লেউ করতে করতে চলে আসে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত