এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | ২৩ জুলাই ২০২৬ ২০:০৯558111
  • ভারতের প্রক্ষাপটে সাম্যবাদকে বুঝতে গেলে গান্ধিই একমাত্র পথ। কারন মার্কস ভারতীয় ছিলেন না।
  • তরমুজ | ২৩ জুলাই ২০২৬ ২০:০৭558110
  • //আপনার কাছে আমার একটা অন্য প্রশ্ন আছে। আপনি নিজেও তো মার্ক্সবাদী বলেই মনে হল, তাহলে আরবান গুরুদেব ফোরস এর মধ্যে রাম আর বাম উভয়কেই রাখেন কেন?//
     
    মার্কসবাদ আর পশ্চিমবঙ্গের বামপন্থা এক নয়। শুধু নাম জুড়লেই মার্কসবাদী হওয়া যায় না। শুধু পশ্চিমবঙ্গ নয়। ভারতের মধ্যে যে ধারনা, দর্শন, চিন্তা ভাবনা, সব থেকে বেশি মার্কসবাদের কাছাকাছি, সেটা হল গান্ধিবাদ। এবার আপনি বলুন আমাদের রাজ্যের বামপন্থীরা কি গান্ধিবাদকে আদর্শ হিসাবে মনে করে? যদি মনে না করে। তাহলে সেটা বাংলা ধ্যাষ্টামো ছাড়া অন্য কিছু না। কিন্তু প.ব. এর বাইরে গান্ধি ও মার্কসকে মিলিয়ে দেখার একটা প্রবণতা আছে। এবং বামপন্থা ও ফ্যাসিবাদের মধ্যে একটা চরিত্রগত মিল রয়েছে। এটা আমি বলছি না। এটা সুভাষ চন্দ্র বসু বলেছিলেন। এবং বর্তমানের অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পারছি যে সুভাষ চন্দ্র বসুর আশঙ্কা ঠিক ছিল। কিন্তু পার্থক্য এই যে এইসব বামপন্থীদের মধ্যে আস্তে আস্তে মার্কসবাদী ধ্যান ধারনা কমে যেতে থাকবে। অর্থাৎ এরা মার্কসবাদী বামপন্থী থাকবে না। এবং পরবর্তী কালে এরা ফ্যাসিস্ট শক্তির সাথে মিশে যাবে। অন্যদিকে গণতন্ত্রের মধ্যে মার্কসবাদী ধ্যান ধারনার অনুপ্রবেশ ঘটবে। এভাবেই বিবর্তন হবে।
  • কৌতূহলী | ২৩ জুলাই ২০২৬ ১৯:৩২558109
  • @তরমুজ
    আপনার কাছে আমার একটা অন্য প্রশ্ন আছে। আপনি নিজেও তো মার্ক্সবাদী বলেই মনে হল, তাহলে আরবান গুরুদেব ফোরস এর মধ্যে রাম আর বাম উভয়কেই রাখেন কেন?
  • তরমুজ | ২৩ জুলাই ২০২৬ ১৮:১৯558108
  • //এবং আমার ধারণা এই বর্তমান অ্যান্টি ন্যাশানাল সরকার বিদায় হলে সরাসরি কংগ্রেস আসবে না, প্রথম ৩-৫ বছর সর্বদলীয় সরকার চলবে। ততদিন ক্ষত নিরাময়ের কাজ চলবে, আরেসেস কে ব্যান করা হবে। তারপর নির্বাচনের প্রস্তুতি নিয়ে জাতীয় সরকার নির্বাচন হবে। তখন কংগ্রেস আসবে সম্ভবত।//
     
    কংগ্রেস সরকার আর কোন দিনই আসবে না। সর্বদলীয় সরকারই চলবে। কিন্তু তার মধ্যে সংখ্যা গরিষ্ঠ দল কংগ্রেসই থাকবে। সুতরাং এটাকে কংগ্রেস নিয়ন্ত্রিত শক্তি বলছি। কংগ্রেস বলছি না।
  • তরমুজ | ২৩ জুলাই ২০২৬ ১৮:১৫558107
  • //@তরমুজ, আপনি ভীষণই আশাবাদী l আরএসেস এতদিন ধরে খেটেখুটে যে ওয়ান পার্টি স্টেট বানিয়েছে সেটাকে এতো সহজেই ছেড়ে চলে যাবে !!!! নো চান্স !!!//
     
    সাবাশ! এটাই তো বাঙালির স্পিরিট! এই স্পিরিটই আগামী 30 - 40 বছর পশ্চিমবঙ্গে বিজেপিকে রেখে দেবে। আর্বান গুরুদেব ফোর্স (রাম+বাম)। আর কেন্দ্রে ও বাকি ভারতে কি হবে? সেটা আমাদের উপর ছেড়ে দিন। আমরা বুঝে নেবো। শুধু এইটুকু বলতে পারি 2031 এর পর কেন্দ্রে কোনো ভাবেই বিজেপি থাকবে না। 75% সম্ভাবনা 2029 সরকার পড়বে। আর 29 না পড়লেও 31 এর পর কেন্দ্রে বিজেপি নামক কোনো বস্তু থাকবে না। এটা তুলে রাখুন। মিলিয়ে নেবেন।
     
    আর আপনাদের জন্য এবং আপনাদের দেখে আমি একটা যুগান্তকারী বই লেখার সিদ্ধান্ত নিয়েছে। বইটার গোড়ায় থাকবে সেই আর্বান গুরুদেব তত্ত্ব। বইটার নাম হবে "ওয়েস্ট বেঙ্গল ...... কমিউনিস্ট টু ফ্যাসিস্ট"।
  • Dhuttor | ২৩ জুলাই ২০২৬ ১৭:৪১558105
  • @ রিমোট কন্ট্রোল, আরএসএস চুপচাপ কি হাত গুটিয়ে বসে থাকবে নাকি ! ওদের হাতে এতো অর্থ আর ক্ষমতা, সবকটা প্রতিষ্ঠান ওদের হাতে, ওরা নখদাঁত বার করবে যেকোন মোমেন্টে
  • রিমোট কন্ট্রল | ২৩ জুলাই ২০২৬ ১৭:৩৪558104
  • এবং আমার ধারণা এই বর্তমান অ্যান্টি ন্যাশানাল সরকার বিদায় হলে সরাসরি কংগ্রেস আসবে না, প্রথম ৩-৫ বছর সর্বদলীয় সরকার চলবে। ততদিন ক্ষত নিরাময়ের কাজ চলবে, আরেসেস কে ব্যান করা হবে। তারপর নির্বাচনের প্রস্তুতি নিয়ে জাতীয় সরকার নির্বাচন হবে। তখন কংগ্রেস আসবে সম্ভবত।
  • | ২৩ জুলাই ২০২৬ ১৭:৩৩558103
  • কেজরীর টুইট, কনট প্লেস নিয়ে।

    AAP leader Arvind Kejriwal posted on X saying,

    “Orders to close all shops in Connaught Place by 6:30 PM this evening. Intense security. Piles of ambulances. Will the Modi government once again brutally attack its own children at Jantar Mantar today?"

    বেশ চাপ !
  • রিমোট কন্ট্রল | ২৩ জুলাই ২০২৬ ১৭:২৯558102
  • তরমুজের এই ক্যাল্কুলেশন একটা জায়গায় ভুল, সিপিএম যখন কংগ্রেস কে হারিয়ে পশ্চিমবঙ্গে এসেছিল, তারা নিজের জোরে, সংগঠন এর জোরে ক্ষমতায় এসেছিল। কোনো দল দিল্লি থেকে এসে টাকা ছড়িয়ে লোকজন কিনে বসিয়ে দিয়ে যায়নি তাদের। আজ পশ্চিম বঙ্গের সরকার হল একটা ভাসাল স্টেট, রিমোট কন্ট্রোলে চলছে। এই আইডিওলজি সাধারণ লোক অর্গানিকালি খাচ্ছে না, গেলানো হচ্ছে পেটোয়া ইনফ্লুয়েন্সার আর গোদি মিডিয়াকে দিয়ে। তাই রিমোট কন্ট্রোলে ব্যাটারি ফুরলে হাফ লোক লেজ গুটিয়ে গর্তে সেঁধিয়ে যাবে আর হাফ লোক আবার দলে থেকে কাজ করতে পারছিনা কাঁদতে থাকবে।
  • | ২৩ জুলাই ২০২৬ ১৭:২৬558101
  • পরিস্থিতি খারাপ বলে কনট প্লেস এলাকায় আজ - এবং হয়তবা কাল থেকেও হবে - সন্ধ্যে সাড়ে ছ'টার পরে দোকান - বাজার - রেস্তোরা বন্ধ করে দিতে বলা হয়েছে। দিল্লী মিউনিসিপালিটির বড় কর্তারা ব্যবসায়ী সংগঠনকে এই নির্দেশ দিয়েছে, টেলিফোনে !

    কথা ওঠে, কেন এই নির্দেশ ? গতকাল তো ঐ জায়গাতেই সন্ধ্যে - রাতে ঝামেলা বেঁধেছিল। ক্রমশঃ কী খেলা ?
  • Dhuttor | ২৩ জুলাই ২০২৬ ১৭:২৩558100
  • @ তরমুজ, আপনি ভীষণই আশাবাদী l আরএসেস এতদিন ধরে খেটেখুটে যে ওয়ান পার্টি স্টেট বানিয়েছে সেটাকে এতো সহজেই ছেড়ে চলে যাবে !!!! নো চান্স !!! আর্মী পুলিশ সুপ্রিম কোর্ট মিডিয়া RAW ECI ED CBI যাদের হাতে, তারা কি সর্বশক্তি দিয়ে বিরোধীদের খতম করতে চাইবেনা l তাদের বিদেশী প্রভুরাও কি এই মৌরসীপাট্টা ছেড়ে দেবে !! এতো সহজেই !!! নো চান্স !!! আরএসএস দরকার হলে গৃহযুদ্ধ করবে কিন্তু গদি ছাড়বেনা l
  • তরমুজ | ২৩ জুলাই ২০২৬ ১৬:৪৭558099
  • ****** কেন্দ্রে আগামী 30 বছর কংগ্রেস নিয়ন্ত্রিত সরকার থাকবে। এবং প.ব. তে বিজেপি। ঠিক আগের মতই।
  • তরমুজ | ২৩ জুলাই ২০২৬ ১৬:৪৩558098
  • //জাগে কি ?//
     
    এটা মূলত অর্থনৈতিক সংকটের ফলে সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক সংকট সৃষ্টি না হলে এই অবস্থা তৈরি হত না। এবং অর্থনৈতিক সংকট যে কতটা প্রচন্ড। সেটা অনেকেই বুঝতে পারেন নি। এই সংকট যাদের প্রভাবিত করেছে, তারাই রাস্তায় নামছে। এবং এরাই এই সরকারের পতন ঘটাবে। কারন এরা সংখ্যায় অনেক। বা এরাই দেশের 90% মানুষ। আর এই সংকটকে এই সরকার ঠিকও করতে পারবে না। কারন এদের সব সিদ্ধান্ত বিদেশী শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। ..... এভাবে কেন্দ্রে যদি 2029 এ ক্ষমতার পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে আগামী 30 বছর প.ব. তে বিজেপিই থাকবে। কারন কেন্দ্রে অবিজেপি সরকার এসে অর্থনৈতিক সংকট দূর করে দিলে। সেই সুফল পশ্চিমবঙ্গও পাবে। আর প.ব. নতুন করে বিজেপির আদর্শ গ্রহণ করেছে। বিশেষত যখন সারা দেশ বিজেপির আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং প.ব. তে বিজেপির নতুন করে তত্ত্বায়ন হবে। এবং হচ্ছেও। এবং বিজেপি একটি আদর্শবাদী দল। সিপিয়েমের মতই। অন্যদিকে তৃণমূল কোনো আদর্শবাদী দল ছিল না। কংগ্রেসের গান্ধিবাদী আদর্শ আছে। কিন্তু তারা আদর্শের উপর ততটা জোর দেয় না। তারা মূলত বাস্তব সমস্যা ও মানুষের রুজি রোজগারের রাজনীতিই করে। সেই জায়গায় প.ব. তে আদর্শবাদী রাজনীতির প্রতি বিশেষ আকর্ষণ এবং একই সঙ্গে কেন্দ্রে যদি বিরোধী দল এসে বর্তমান অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারে। তাহলে সেক্ষেত্রে কি প.ব. তে বিজেপিকে সরানো যাবে? এটা অনেকটা আগের 34 বছরের মত মনে হচ্ছে না? ...... বরং সেই অবস্থায় প.ব. থেকেই পরবর্তী ফ্যাসিস্ট রাজনীতির খেলা চলবে। ...... কান পাতলে প.ব. তে বেশিবোঝা বামপন্থীদের একটা নতুন ভাষ্য শুনতে পারবেন, 'বিজেপির আদর্শের সঙ্গে বামেদের আদর্শের অমিল আছে। কিন্তু বিজেপির অন্ততপক্ষে একটা আদর্শ আছে। কিন্তু তৃণমূল ও কংগ্রেসের কোনো আদর্শই নেই। সুতরাং এরা বিজেপির চেয়েও খারাপ।' প.ব. এর এই স্বার্থ গোষ্ঠিই 34 বছর বামেদের রেখেছিল। ..... বরং 2029 এ যদি কেন্দ্রে ক্ষমতার পরিবর্তন না হয়। সেক্ষেত্রে প.ব. তেও সর্বাত্মক বিজেপি বিরোধী রাজনীতির সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু আমার মনে হয় প্রথমটাই হতে চলেছে। কেন্দ্রে আগামী 30 বছর কেন্দ্রে কংগ্রেস নিয়ন্ত্রিত সরকার থাকবে। এবং প.ব. তে বিজেপি। ঠিক আগের মতই।
  • শ্রাবণী | ২৩ জুলাই ২০২৬ ১৬:২৯558097
  • এদের জেদ চেপে গেছে, ইস্তফা তো দেবেই না, টাইম বাই করছে শাহ কতভাবে দমন করা যায় তার। দিল্লি পুলিসের এন এস এ পাওয়ার রিনিউ করা হল। সবাই রিপোর্ট করতে শুরু করলে পি আই বি স্টেটমেন্ট দিয়েছে এটা রুটিন, প্রোটেস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটাই সমস‍্যা, এরা ভাবে সবাই বোকা।
    সামহাউ আমার মনে হচ্ছে এটা ভুল চাল। দেশের ওই ওয়ান পার্সেন্ট ছাড়া সবারই প্রায় দেওয়ালে পিঠ ঠেকার অবস্থা। স্টুডেন্ট থেকে শুরু করে রিটায়ার্ড লোক, সিনিয়র সিটিজেন অবধি। আজ সুপ্রীম কোর্টে লইয়ার রা বেশ ভালো সংখ্যায় বেরিয়ে প্রদর্শন করেছে। এই বাচ্চা ছেলেমেয়েদের যদি এন এস এ তে ফ‍্যালে সবাই রাস্তায় বেরোবে। আশা করব যদিও দুরাশা, কারুর একটা শুভ বুদ্ধি জাগুক।
     
    ( ভাই, আমি কিন্ত কেরালায় থাকি। ফোন করে "কেরালা মে ক‍্যায়সে পঁহুচেগা "? প্রশ্নের উত্তর হল, লুকনো লেজ টা বার করে লাফ দিয়ে সমুদ্র পেরিয়ে। ভক্তদের ওটা শর্টকাট হবে।
  • অরিন | ২৩ জুলাই ২০২৬ ১৫:৪০558096
  • আমার পিসতুতো দাদা (৭ ২ বছর বয়েস ) তাঁকে হোয়াটস্যাপ এ নাসিরুদ্দিন শাহের ভিডিও পাঠিয়েছিলাম, তার উত্তরে তিনি কি ইঙ্গিত করলেন দেখুন।
     
    "তব করুণারুণরাগে নিদ্রিত ভারত জাগে",
    জাগে কি ?
  • | ২৩ জুলাই ২০২৬ ১৫:২৫558095
  • ***
    পঃবঃ -এ এই অবস্থাটি সবে তৈরী হচ্ছে, পেকে ফেটে বেরোতে সময় লাগবে, যদি না তার আগে সারা দেশে পরিবর্তন হয়ে যায়।
  • | ২৩ জুলাই ২০২৬ ১৫:২৪558094
  • টেক যুগের জেনারেশনাল কনফ্লিক্ট।

    https://www.thehindu.com/news/national/the-whatsapp-generation-made-todays-bjp-the-instagram-generation-is-challenging-it/article71256849.ece

    pa:ba: -e ei abasthaaTi sabe toiree hachchhe, peke pheTe berote samay laagabe, Jadi naa taar aage saaraa deshe paribartan haye Jaay.

    The WhatsApp generation prospered in the pre-BJP era, found jobs relatively easily during the growth years, and moved to urban centres. They were Hindutva natives who found in WhatsApp an instrument of empowerment when they were in their thirties. They believed whatever was forwarded to them on WhatsApp and instantly forwarded it further. And they multiplied their prejudices and their half-baked history lessons.

    They could not see what their children were thinking, and they continued to preach. And the state and the WhatsApp Uncle began to sound more and more alike: learn one more language or else; eat this and don’t eat that; marry this way or else; dress this way or else; and, to top it all, “If you can’t find a job, create one.”

    In recent days, numerous protesters declared online that they were leaving their family WhatsApp groups, which had become dens of bigotry and thought control.

    And at what point will the ‘WhatsApp uncles’ realise that these children are, after all, their children?

    "বাবা" - দের নিজেদের পরিণতিটা বুঝতে হবে।

     
  • | ২৩ জুলাই ২০২৬ ১৪:৫৩558093
  • উঃভারত ভাজপার জোর, সেই জোর না ভাঙলে তো ভাজপা যাবে না। তো সেটাই হচ্ছে। Discontent, Hindi Heartland -এ। কয়েক সপ্তাহ আগে লিখেছিলাম, ইন্দিরা জমানার এমার্জেন্সির আগে এরকমই হয়েছিল, উত্তর ভারত জুড়ে ক্ষোভ - বিক্ষোভ। কালচারাল হেজিমনি তৈরী করতে গিয়ে মানব সম্পদের উন্নতি কিছুই করেনি, ১২ বছর ধরে সেটাই চালিয়েছে। শিক্ষা তো একটা দিক, সব দিকেই ছড়িয়ে ছ', কাজের বাজার নেই, রোজগার নেই। দিল্লীতে কি আর শুধুই ছাত্ররা ? গিগ ইকোনমির কর্মীরা, সাধারণ মজুর - কর্মচারী, ছোটখাট কাজ করে, এরাও তো যুক্ত, এরাও তো রাস্তায়। রাজ্যে রাজ্যে মন্দির রাজনীতি হয়েছে আর নেতারা সেখানে লুঠ করেছে, লুঠের টাকা দিল্লী পাঠিয়েছে।
  • তরমুজ | ২৩ জুলাই ২০২৬ ১৪:৪৭558092
  • @ক, মোদি সরে গেলে অমিত শাহকেও সরতে হবে। বরং সেই জায়গায় গডকড়ি বা যোগির বা সুব্রামনিয়ম স্বামী লবির কিছুটা সুবিধা হবে। কিন্তু ইথানলের যা কেস, সেটা গডকরির পপুলারিটি কমিয়ে দিয়েছে। সেই জায়গায় অন্য কারোর উঠে আসার সম্ভাবনা আছে। কিন্তু বিজেপির এই গডকরি লবিটি আবার মমতা ব্যানার্জীর সহায়ক। যেহেতু মমতা ব্যানার্জীকে এই বিধানসভায় খুব খারাপ ভাবে হারানো হয়েছে। তাই মনে হয় না যে গডকরি লবি বর্তমানে ততটা শক্তিশালী। ..... অমিত শাহকে প্রধান মন্ত্রী হতে হলে মোদির উপর চাপ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। মোদিজীর বয়স হয়েছে, ওনাকে সরিয়ে শাহকে আনতেই পারে। বা অন্য কাউকেও আনতে পারে। সবটাই নির্ভর করছে ওনাদের বিদেশী প্রভুর ইচ্ছার উপর। সেখানে শাহর কিছু করার নেই। ..... এছাড়া সেন্ট্রাল ফোর্স ছাত্রদের মারধর করছে, এর ফলে শাহর ছবি কি খুব উজ্জ্বল হচ্ছে? কেন্দ্রীয় বাহিনী কোন মন্ত্রিত্বের নিয়ন্ত্রনে?
  • হেঁয়ালি | ২৩ জুলাই ২০২৬ ১৪:২৪558091
  • দিল্লির চারপাশে রাজস্থান হরিয়ানা ইউপি এমনকি দিল্লি নিজেও সবই এখন ডবল ইঞ্জিন। ফলে রমরমা ভিড়।
  • হেঁয়ালি | ২৩ জুলাই ২০২৬ ১৪:২১558090
  • এতে কোনো সন্দেহই নেই যে ছেলেটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে মার খেতে চাইছিল সে মধ্যপ্রদেশের বা বাকিরা বেশিরভাগই ডবল ইঞ্জিন রাজ্যের। তারা যখন লোকাল নেতাদের প্রশ্ন করতে গেছে, তেনারা পকেট ভরতে ব্যস্ত, সোজা আঙ্গুল দেখিয়ে দিয়েছে দিল্লির দিকে।
  • | ২৩ জুলাই ২০২৬ ১৪:০০558089
  • "অমিত শাহ ও মোদি আলাদা কেউ নয়। যা করার সেটা সেই সব বিদেশী শক্তি করবে"

    আমার বলার এটাও উদ্দেশ্য ছিল যে অমিত শাহ পেছনে থেকে নিজের স্বার্থও দেখবেন। ওনার কি উচ্চাকাঙ্খা নেই ? বিদেশী শক্তির সঙ্গে কি উনি আরো কিছুদিনের জন্য লাইন করতে পারবেন না ? মোদীজীর চকচকে ভাব খসে গেলে কি ওনারও একটু সুবিধে হয় না ? বড় চেয়ারের প্রতি কি ওনার লোভ নেই ? পুলিশকে মারকুটে করে দিলে কার বেশী ক্ষতি, মোদীজী না অমিত শাহর ? হ্যাঁ, দুজনের মধ্যে কোন তফাত নেই, কোরাপ্টাদের সব মিলিয়ে দেখলে, কিন্তু এই পরিস্থিতিতে কং- আপ যেমন নিজেদের সুবিধে হিসেব করছে, অমিত শাহও তো তাই করছে।
  • তরমুজ | ২৩ জুলাই ২০২৬ ১৩:৫৩558088
  • //যদি কোনো দেশে, অনেক মানুষ অভুক্ত থাকে। এবং যদি সেই দেশেই একটা অংশের মানুষের হাতে প্রচুর খাদ্য/অর্থ চলে আসে। তাহলে সেটা অশনি সংকেত।'//
     
    চিনেও আর্থিক বৈষম্য আছে। কিন্তু তার জন্য জনসাধারন অভুক্ত ছিল না। বা জনসাধারনের আর্থিক অবস্থা ক্রমান্বয়ে খারাপ হয় নি। বরং বর্তমানে চিনের কনসাম্পশান বা ক্রয় ক্ষমতা ইউ এস এ কে ছাড়িয়ে গেছে। এটা না হলে চিনের রাষ্ট্রনায়কের অবস্থাও আজ উনিজীর মতই হত। এবং উনিজী চিনের পদ্ধতি নিতে পারবেন না। কারন উনিজী দেশের অর্থনৈতিক নিয়ন্ত্রন বিদেশীদের হাতে তুলে দিয়েছেন। সুতরাং আজ হোক বা কাল উনিজী কে ক্ষমতা থেকে যেতেই হবে। এবং খুব খারাপ ভাবে যাবে।
  • তরমুজ | ২৩ জুলাই ২০২৬ ১৩:৪৪558087
  • আপনারা কি মনে করেন যে বড় বড় শিল্পপতি থেকে শুরু করে আর্টিস্ট, বিজ্ঞানী, রাজনীতিবিদ শুধু মেয়েবাজির জন্য ঐ দ্বীপে যেত? তারা তাদের লালসা মেটানোর জন্য অন্য কোনো জায়গায় কোনো কচি মেয়ে পেত না? সারা বিশ্বে কচি মেয়ের এতই অভাব? এবং সারা বিশ্বে অন্য কোনো জায়গায় আর কোনো এই ধরনের ট্রাফিকিং হয় না? আর অন্য কেউ এই পরিষেবা নেয় না? শুধু মেয়েবাজিই এপস্টিনের আসল ধান্দা ছিল? যার ফলে এত প্রভাব প্রতিপত্তি গড়ে উঠেছিল? এটা সম্ভব? ..... কিন্তু শত্রু যতই শক্তিশালী হোক না কেন। ভারতের জনগণ দেশের স্বার্থে লড়বে। কারন দেওয়ালে তাদের পিঠ ঠেকে গেছে। দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর হারানোরও কিছু নেই। ..... সেজন্য অর্থনীতিতে একটা কথা বলা হয়, 'যদি কোনো দেশে, অনেক মানুষ অভুক্ত থাকে। এবং যদি সেই দেশেই একটা অংশের মানুষের হাতে প্রচুর খাদ্য/অর্থ চলে আসে। তাহলে সেটা অশনি সংকেত।'
  • তরমুজ | ২৩ জুলাই ২০২৬ ১৩:২৫558086
  • //যা করার এখন পেছন থেকে অমিত শাহই করবে, মোদীজীর হাতে আর কিছু নেই। //
     
    অমিত শাহ ও মোদি আলাদা কেউ নয়। যা করার সেটা সেই সব বিদেশী শক্তি করবে। যাদের হাতে এই সরকার দেশের অর্থনৈতিক নিয়ন্ত্রন তুলে দিয়েছে। এখন বিজেপি বিরোধীদের লড়াইয়ের অর্থ হল সেই সব বিদেশী শক্তির সাথে লড়াই। এবং এই বিদেশী শক্তি কোনো দেশ বা কর্পোরেট কোম্পানি নয়, এরা কিছু আন্তর্জাতিক লবি। তার মধ্যে এপস্টিনের ব্যাপারটা সামনে চলে এসেছে। সেখানে ভারতের সাথে অস্ত্রের ডিল থেকে শুরু করে চিন, পাকিস্তান, সব বিষয়ই সামনে এসেছে। কিন্তু শুধু মেয়েবাজির ব্যাপারটায় গিয়ে সব আটকে গেছে। আন্তর্জাতিক পাওয়ার পলিটিক্সের ব্যাপারটা তো সামনেই আসেনি। ..... আমার এই কথাগুলো তুলে রাখুন। না হলে পরে যদি বলি যে আমি আগেই বলেছিলাম। তখন আবার বলবেন বাঙবাজি করছে।
  • | ২৩ জুলাই ২০২৬ ১৩:২১558085
  • মোটামুটি ভাজপা - আরএসএস - AA বিভিন্নভাবে আম্রিকার মুঠোয় (আলাদা করে জনগণকে ব্যবহার করতে হবে না, এদের টিপে দিলেই কালার বিপ্লব হয়ে যাবে)। ইদানীং দেখলাম লরেন্স বিষ্ণৈ আর তার গ্যংএর লোকেদের আম্রিকা কেস দিচ্ছে, হয়ত ভারত থেকে নিয়ে যাবে (এদের আর সরকারের এক মাথাকে জড়িয়ে কানাডার এক সময়ে অভিযোগ ছিল)। ওদিকে হরমুজে আম্রিকা, রাশ্যা, ইরান সবাই টিপ করে ভারতীয় নাবিকদের গুলি করছে, মোদীজীর বানানো ইরানের সাধের সেই পোর্টটা যেখানে ভারত ইনভেস্ট করেছিল, সেটায় আম্রিকা বম্বিং করেছে। বিদেশী সম্পর্ক বলতে আর কিছু নেই (মোদীজী সেইজন্য বাকি দেশগুলো ঘোরাটা শেষ করে নিচ্ছেন) আর দেশের ভেতরে তো সব চুরির কামাল।
  • তরমুজ | ২৩ জুলাই ২০২৬ ১৩:১৪558084
  • //আবার বাঙ বাজি আরম্ভ।//
     
    এই আন্দোলন শুরু হওয়ার আগেই আমি ভাটে এই বিষয়টি অনেকবার বলেছিলাম। পিছনে গিয়ে দেখে নিন।
  • | ২৩ জুলাই ২০২৬ ১৩:১০558083
  • যা করার এখন পেছন থেকে অমিত শাহই করবে, মোদীজীর হাতে আর কিছু নেই। মেক আপ খসে পড়ছে, বাচ্চারা খিল্লিমূলক স্লোগানিয়ারিং করছে, সিজেপি তো আজ বলেইছে যে আন্দোলন এখন কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করছে।

    Ranka alleged that the agitation had widened beyond the demand for the education minister's resignation and was now increasingly targeting the Centre's leadership.

    "The focus is now shifting towards the prime minister. If you listen to the slogans here, you will find that people's anger is increasingly being directed at him over why he is not listening to them. The government should understand this because people have now started asking questions directly to the Prime Minister," he said.

    https://www.rediff.com/news/report/his-foreign-visits-are-over-cjp-responds-to-modis-message/20260723.htm
  • Jayanta Chatterjee | ২৩ জুলাই ২০২৬ ১২:৫৭558082
  • @আলবার্ট ব্যানার্জি - অনেক ধন্যবাদ আপনাকে .
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত