এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :-( | ২৪ জুলাই ২০২৬ ০৬:১৮558123
  • এটাও থাক,
     
  • X | ২৪ জুলাই ২০২৬ ০৫:০৮558122
  • আন্না হাজারে তার দীর্ঘ মৌনতা ভেঙে দুঘন্টার মৌন প্রতিবাদ করে সমর্থন জানিয়েছে - peak comedy!!
  • অরিন | ২৪ জুলাই ২০২৬ ০৪:৫৬558121
  •  
    যারা কলকাতায় বা কাছাকাছি থাকেন, যোগ দিন।
    আমাদের জানান আপনার কি অভিজ্ঞতা হল।
    প্রতিদিন তো এখানে প্রচুর জ্ঞান ট্যান দেন, এবারে একটু আপনাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা শোনা যাক|
  • অরিন | ২৪ জুলাই ২০২৬ ০৪:১১558120
  •  
    এক ষাটের কোঠায় পৌঁছন প্রবীণ অনশন ভাঙছেন, তাঁর সন্তানসম এক প্রজন্ম যাতে তাদের স্বপ্ন পূর্ণ করতে পারে সেই আন্দোলনের বীজ বপন করে। গান্ধী আর ড. কিং এর পথে পথ চলা এক অদম‍্য প্রাণ।
    আমাদের দেশে ঘোর শীতকালে যখন কাঠ জ্বলতে চায় না, ফায়ারপ্লেসে আগুন জ্বালাতে আমরা পাইন গাছের cone বা কুচো কাঠ নিয়ে এসে একটি "প্রাথমিক" আগুন ধরাই, আগুন শুরু করতে।
    সোনম ওয়াংচুক সেই অগ্নিশিখা।
  • | ২৪ জুলাই ২০২৬ ০০:৪৫558119
  • নয়া টাইম পাস। নতুন আইন আসবে। রাত ১২ টায় ভিডিওতে উনীজী উবাচ।

    আগামীকাল সারা দেশে মিছিলের এফেক্ট। আজ রাতে বিরোধীদের রাস্তায় যাওয়ার এফেক্ট।
  • | ২৩ জুলাই ২০২৬ ২৩:৫৪558118
  • টাইম পাস, সব টাইম পাস।
  • X | ২৩ জুলাই ২০২৬ ২৩:৩৩558117
  • হায়ার এডুকেশন সেক্রেটারি কে ট্রান্সফার করেছে - তাতে কি আর খেলা ঘুরবে? পুরো আর্জেন্টিনার মতো - যেই দেখছে ডিফেন্স ভাঙছে অন‍্যদিকে ফাউল করে ম‍্যানেজ করবে ভাবছে
  • বিহারের সোয়াগ, আলাদাই! | ২৩ জুলাই ২০২৬ ২১:৫১558115
  • অন্যদিকে, 'বিহার লিডিং।টপ লোকজন।
    জলকামানে ধুম সে গান চালিয়ে জামা উড়িয়ে নাচছে।কামান নিজেকে ভাবছে ভোজপুরি গানের শুটিংএ রেন মেশিন।
    পুলিশ ব্যারিকেড দিয়েছিল।ছেলেমেয়েরা ভাঙেনি।টেনে নিয়ে পালিয়েছে।
    একটা ছেলে পুলিশকে গিয়ে জিজ্ঞেস করছে,"ভাইসাব টিয়ার গ্যাস কা ব্যওস্থা নেহি হ্যায় কেয়া?"
    ওদিকে যন্তর মন্তর থেকে একটা বিহারী ছেলে লাইভ করছে..চোখ লাল,বলছে "হাই গাইজ, গলতি হো গিয়া।"চোখের নিচে হাত দিচ্ছে আর বলছে,"উধার টিয়ার গ্যাস ছোড়া,কভি টেস্ট নেহি কি তো সোচা থোড়া কর লেতে।যা কে ঘুসা গ্যাস মে।অব তো জ্বল রহা হ্যায় ভাই।"
    ও নাকি টিয়ার গ্যাস "টেস্ট" করতে গেছে।যেন মুজফ্ফরপুরের এ মরসুমের লিচু।

    ইনকিলাব জিন্দাবাদ'
  • তবু কেবলি দৃশ্যের... | ২৩ জুলাই ২০২৬ ২১:৪২558114
  • রিয়া আহিরের এই ছবি বা ভিডিও নিশ্চয় সবাই দেখে নিয়েছেন।
    এর ফাইনান্সিং কে করছেন, সেসব খুঁজতে কর্মহীনারা মনোনিবেশ করতে পারেন।
     
     
    গণআন্দোলনের একটি বৈশিষ্ট্য হলো, গণআন্দোলন জন্ম দেয় অদ্ভুত অলৌকিক সব মুহূর্ত এবং দৃশ্যের। যে মুহূর্ত বা যে দৃশ্যের দেখা সাধারণ সময়ে পাওয়া প্রায় অসম্ভব। এতই অবাস্তব সেগুলো। অথচ গণআন্দোলনের মুহূর্তে সেই অবাস্তব গুলোই হয়ে ওঠে সহজ সত্য। যেমন এই দৃশ্যটি। দিল্লির সিজেপি আন্দোলনের সমর্থনে, দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মুম্বাইয়ের জেন জিরা গতকাল প্রতিবাদে নেমেছিল। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন মহারাষ্ট্র। স্বাভাবিক ভাবেই পুলিশ প্রতিবাদীদের ধরে ধরে গ্রেফতার করে। টেনে পুলিশ ভ্যানে তোলে। গাড়ি চলতেও শুরু করেছিল। তারপরেই ঘটে গেলো অদ্ভুত ঘটনাটি। রেনকোট পরিহিতা একটি রোগা পাতলা মেয়ে গাড়ির সমানে ছুটে এলেন। হাত দিয়ে রুখলেন গাড়িটিকে। পুলিশ ভ্যানকে বাধ্য হয়ে থামতে হলো। উপায় ছিল না, এগোতে গেলে মেয়েটিকে চাপা দিয়ে এগোতে হতো। ক্যামেরার সামনে ওই কাজ করার রিস্ক পুলিশ নেয়নি। ফলত পুলিশ ভ্যান থেমে যায়। আর সেই সুযোগে গাড়ির দরজার লক খুলে প্রতিবাদীদের মুক্ত করে দেন বাকিরা। এভাবে গাড়ি আটকালেন যে মেয়েটি, সেই জেন জি ব্যাড্ডিকে মিডিয়ার লোক প্রশ্ন করছিল, তিনি এমনটি করলেন কেন? মেয়েটির নির্বিকার উত্তর - পুলিশ তো নিজের দায়িত্ব পালন করছে না৷ সহনাগরিকদের প্রতি কর্তব্য তাই তিনিই পালন করলেন! কি বলা যায় একে! স্তম্ভিত হওয়া ছাড়া! দৃশ্যটি দেখতে দেখতে আমার মনে পড়ছিল ১৯৬৭ সালে পেন্টাগনের সামনে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী ছাত্র মিছিলের একটি দৃশ্য। মারমুখী মার্কিন সেনার সারির সামনে, উদ্যত বেয়নেটের সামনে, হাতে একটি ক্রিসেনথিমাম ফুল নিয়ে এগিয়ে যাচ্ছেন ১৬/১৭ বছরের একটি কিশোরী। ঝকঝকে বেয়নেটের সারির সামনে ক্রিসেনথিমাম হাতে একটি মেয়ে, মার্কিন সেনাকেও সেদিন হতভম্ব হয়ে থামতে হয়েছিল। আর দৃশ্যটি বিখ্যাত হয়ে গেছিল " ফ্লাওয়ার চিল্ড্রেন " নামে। এই হলো গণআন্দোলনের সৌন্দর্য।
  • তরমুজ | ২৩ জুলাই ২০২৬ ২১:৩৪558113
  • //আম্বেদকর বা পেরিয়ারকে নিয়ে আপনার মতামত কী?//
     
    জাতীয়তাবাদী এবং প্রকৃত প্রগতিশীল
  • কৌতূহলী | ২৩ জুলাই ২০২৬ ২০:৫০558112
  • @তরমুজ
    আম্বেদকর বা পেরিয়ারকে নিয়ে আপনার মতামত কী?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত