এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৫ জুলাই ২০২৬ ১৫:৫৬558170
  • "progeny of an unholy union between a judge and a joke"

    অরুন্ধতি রায়ের, কদিন আগে আরশোলাদের সম্বন্ধে লিখতে গিয়ে ঐ ফ্রেজটি।

    জজসাহেবের লুজ কমেন্ট, অভ্যাসবশতই, যন্তর মন্তরে মেলা বসিয়ে দিল। জনগণ কোথা থেকে কোথায় সারা দেশে চেগে গেল।

    ভাবা যায় না।

    অথবা, হয়ত, এরকমই হয়, যারা মাথায় তারা সিরিয়াস না হলে ক্রমশঃ এই অবস্থা তৈরী হয়।
  • :-) | ২৫ জুলাই ২০২৬ ১৫:৫১558169
  • গুরুর চাড্ডিদুটো দুদিন একটু চুপ আছে দেকছি।
  • dc | ২৫ জুলাই ২০২৬ ১৫:৫১558168
  • অবশেষে শিক্ষামন্ত্রী ইস্তফা দিতে বাধ্য হলো, যদিও নিট পেপার লিকের পরদিনই ইস্তফা দেওয়া উচিত ছিল। আজ খুব ভাল্লাগছে। কাজের চাপে কয়েকদিন গুরুতে আসতে পারছিনা, তাও এই খবরটা শুনে মনে হলো পোস্ট করতেই হবে :-)
  • রমিত চট্টোপাধ্যায় | ২৫ জুলাই ২০২৬ ১৫:৪৪558167
  • আঠারো বছর বয়স

    আঠারাে বছর বয়স কী দুঃসহ
    স্পর্ধায় নেয় মাথা তােলবার ঝুঁকি,
    আঠারাে বছর বয়সেই অহরহ
    বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।

    আঠারাে বছর বয়সের নেই ভয়
    পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
    এ বয়সে কেউ মাথা নােয়াবার নয়
    আঠারাে বছয় বয়স জানে না কাঁদা।

    এ বয়স জানে রক্তদানের পুণ্য
    বাষ্পের বেগে ষ্টীমারের মতাে চলে,
    প্রাণ, দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
    সঁপে আত্মাকে শপথের কোলাহলে।

    আঠারাে বছর বয়স ভয়ংকর
    তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা,
    এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
    এ বয়সে কানে আসে কত মন্ত্রণা।

    আঠারাে বছর বয়স যে দুর্বার
    পথে প্রান্তরে ছােটায় বহু তুফান,
    দুর্যোগে হাল ঠিক মতাে রাখা ভার
    ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ।

    আঠারাে বছর বয়সে আঘাত আসে
    অবিশ্রান্ত; একে একে হয় জড়াে,
    এ বয়স কালাে লক্ষ দীর্ঘশ্বাসে
    এ বয়স কাঁপে বেদনায় থরােথরাে।

    তবু আঠাবাের শুনেছি জয়ধ্বনি,
    এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে,
    বিপদের মুখে এ বয়স অগ্রণী
    এ বয়স তবু নতুন কিছু তাে করে।

    এ বয়স জেনাে ভীরু, কাপুরুষ নয়
    পথ চলতে এ বয়স যায় না থেমে,
    এ বয়সে তাই নেই কোন সংশয়—
    এ দেশের বুকে আঠারাে আসুক নেমে॥
  • X | ২৫ জুলাই ২০২৬ ১৫:২৪558166
  • ইয়ে দিল মাঙ্গে মোর!!!
     
    গত দশ বারো বছরের ক্রমাগত হিন্দু মুসলিম বিভাজন এর রাজনীতির দগ্ধ দিনের পরে এই প্রোটেস্ট এই জয় যেন দীর্ঘ দিনের ক্ষতের উপরে মলম - দীর্ঘ খরার পরে বৃষ্টির জল॥
     
    সিজেপি ও সব প্রতিবাদীর জন‍্য ইনকিলাব জিন্দাবাদ!
  • | ২৫ জুলাই ২০২৬ ১৫:১০558164
  • ধারেকাছের রেস্তোরা আর কাফেগুলোতে পুলিশ চেক মারছে, কবে কত খাবার গেছে ! মেট্রো আর ইন্টারনেট বন্ধ করে রেখেছে। পুলিশ যেন অবরোধ তৈরী করছে ঐ জায়গা ঘিরে।

    সিজেপি বলেছে, তাদের ডিমাণ্ডের প্রথমটা হল, আরো দুটো বাকি আছে !
  • অরিন | ২৫ জুলাই ২০২৬ ১৫:০৪558163
  • ইনস্টাগ্রাম ফিড থেকে
     
  • | ২৫ জুলাই ২০২৬ ১৫:০১558162
  • laugh
     
  • শ্রাবণী | ২৫ জুলাই ২০২৬ ১৫:০০558161
  • প্রধানের .......ইস্তফা
  • | ২৫ জুলাই ২০২৬ ১৪:৫৮558160
  • হুঁ জোমাটো সুইগি বন্ধ করেছে। শিখদের লঙ্গরেও কাঁচামাল ঢুকতে দিচ্ছে না।
  • | ২৫ জুলাই ২০২৬ ১৪:৫৭558159
  • পুলিশ কিন্তু আবার আজ নেমে পড়েছে, লাঠি - গ্যাস নিয়ে।
  • | ২৫ জুলাই ২০২৬ ১৪:৫৬558158
  • ধর্মেন্দ্র সির্ফ ঝাঁকি হ্যায়.... laugh
    এদের যাবতীয় ন্যারেটিভ, কুৎসা প্রচারকে ফুৎকারে উড়িয়ে দেবার সাহস আর হুলিয়ে খিল্লি করা দেখে যেমন মজা পেয়েছি তেমনি ভাল লেগেছে। বেশীরভাগ Genzই দেখছি আশেপাশে দেখা কিছু ভোঁদাইমার্কা গেঞ্জির থেকে অন্নেএএএক বেটার।
  • আরশোলা | ২৫ জুলাই ২০২৬ ১৪:৫৪558157
  • ইয়ে তো সিরফ ঝাঁকি হ্যায়, গডকড়ি, শাহ বাকি হ্যায়!
  • রমিত চট্টোপাধ্যায় | ২৫ জুলাই ২০২৬ ১৪:৪৩558156
  • যাক ইস্তফা দিয়েছে শেষমেশ। কিন্তু 20 খানা mp পকেটে, ব্যাটাকে অন্য কোনো মন্ত্রক যেন আবার না দিয়ে দেয়।
  • অরিন | ২৫ জুলাই ২০২৬ ১৪:৪১558155
  • X, হবে যে না, এটা CJP জানত, যে কারণে অভিজিৎ নাড্ডাকে সরাসরি জালিয়াত বলেছিল। যে লোকটাকে নতুন দায়িত্ব দিয়েছে, সে মাল আরেক জালিয়াত।
    আসলে এরা এখনো সিরিয়াস নয়। যে কোন সভ্য দেশে মন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে পদক‍্যাগ করতেন। ড্রাফ্ট বিলটা ঐরকমই জঘন‍্য, চোরেদের সুবিধে করে দেওয়া বিল, বিশেষ করে racket বা organised criminal দের।
    কিছু হবার নয়, যতদিন না এরা উৎখাত হচ্ছে।
  • | ২৫ জুলাই ২০২৬ ১৪:৪০558154
  • প্রধান (মন্ত্রী) পড়েছে।
  • তরমুজ | ২৫ জুলাই ২০২৬ ১৩:১১558153
  • //আমি তাকে কিছুদিন রেস্টে রাখতে চাই তাই ২ বা ৩ দিন আলবার্টকে গুরুচন্ডালি সহ কোনো উত্তেজনাপূর্ন আলোচনায় আসতে দেব না। তাই আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।//
     
    ভাল সিদ্ধান্ত। বিজেপি বিরোধী মনভাব পোষন করা ঠিক আছে। কিন্তু এখনই এত উত্তেজনাপূর্ণ কর্মকান্ডে অংশ না করাই ভাল। কারন আমাদের রাজ্যে বিজেপির হানিমুন এখনো শেষ হয়নি। তাই এখনই এত উত্তেজনাপূর্ণ আন্দোলনের মধ্যে জড়ালে পাশে ততটা সাপোর্ট পাবে না। বাইরের রাজ্যগুলির পরিস্থিতি আদালা। সেখানে অনেকদিন ধরেই বিজেপি বিরোধী ক্ষোভ দানা বেধেছে। সুতরাং সেখানে জনমত তৈরি হয়েছে। এখন সেখানকার লড়াই হল জনমতের লড়াই। অত্যাচার থাকলেও সেটা অনেক সুবিধাজনক। যে সুবিধাটা এখন আমাদের রাজ্যে পাওয়া যাবে না। কারন এখানে বিজেপি সরকার নতুন। সুতরাং এখানে আগে জনমত তৈরির উপর মনযোগ দিতে হবে। অ্যালবার্টের দ্রুত সুস্থতা কামনা করি। তবে অ্যালবার্ট যে বিবাহিত সেটা জানতাম না। আমি অ্যালবার্টকে কচি ভার্জিন ছেলে ভেবেছিলাম।
  • X | ২৫ জুলাই ২০২৬ ১৩:০৫558152
  • অ‍্যালবার্ট এর দ্রুত সুস্থতা কামনা করছি।
     
    @অরিন ক‍্যাবিনেট মিটিং এও কিন্তু এই নীট বিক্ষোভ নিয়ে কোন আলোচনা হয়েছে বলে লেখেনি। বলেছে পি এম মন্ত্রীদের ইনস্টা য় রিল বানাতে বলেছে জেন Z এর সাথে সংযোগ বাড়াতে। ভেবে দেখুন কি অসম্ভব অন্ধ ও আহাম্মক একই সঙ্গে
  • অরিন | ২৫ জুলাই ২০২৬ ১২:১৬558151
  • আলবার্ট এর খবর জেনে খারাপ লাগলো, আশা করবো দ্রুত সুস্থ হবে, তবে তার থেকেও বড় কথা, একথন কয়েকটা দিন আলবার্ট এর একটি চিকিৎসার প্রয়োজন আছে। এদিকে অভিজিৎ দীপকে র টাইফয়েড ধরা পড়েছে।
     
     
    মোদির অপটু ও বিশ্রী ইনস্টাগ্রাম রিল মনে হয় না পূর্বপরিকল্পিত, লোকটা ইনস্টাগ্রাম রিল কি করে করতে হয় জানে না, এর ইনস্টাগ্রাম একাউন্টে ১ ০ ০ র ওপর "স্টোরি " আছে, তার মধ্যে রিল দুটো, গত দু দিন রাতে যা তুলেছে। তার মধ্যেও আবার টেলিপ্রম্পটার দিয়ে, এবং দ্বিতীয়টায় ঠিক করে কথাও বলতে পারছিলো না।
     
    জেন জি র সঙ্গে "পুরানা রিস্তা "'র বাজে গল্প চলবে না এটা মাথায় এখনো না ঢুকলে কিছু করার নেই।
    টুথপেস্ট কে আর টিউবে ঢোকানো যাবে না।
     
     
  • পাগলা গণেশ | ২৫ জুলাই ২০২৬ ১২:১৪558150
  • তবে বালিশচাঁটাদের মেয়াদ আগামী লোকসভা পর্যন্তই।
  • পাগলা গণেশ | ২৫ জুলাই ২০২৬ ১২:১০558149
  • এদিকে শুভেন্দু অধিকারীও বালিশচাঁটা তৃণমূলের নিয়ে ব্যাকআপ তৈরি করছেন।
  • পাগলা গণেশ | ২৫ জুলাই ২০২৬ ১২:০৮558148
  • সেটা কিন্তু আছে।আরএসএস- এর সাথে মোদী-শাহের যে বনিবনা হচ্ছে না,সেটা কিন্তু খুব স্পষ্ট।
  • একক | ২৫ জুলাই ২০২৬ ১১:৪৮558147
  • এদের পেছনে বিশাল মার্কেটিং টিম থাকে। প্রচুর পয়সার ব্যাপার। টীম যদি বলে মোদিকে শুধুমাত্র ঘুনসি পরে হাত ঘুরিয়ে নাচতে মোদী তাই নাচবে। একটা অলিগার্কির ফ্রন্ট ফেস ছাড়া কিছু নয়।
     
    তবে আরএসএস কদ্দিন মোদিকে চায় সেটা দেখার।
  • পাগলা গণেশ | ২৫ জুলাই ২০২৬ ১১:৪১558146
  • অ্যালবার্ট বাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন কামনা করি।সেই সাথে এরকম।একটা কমিউনিটির সাথে যুক্ত আছি,ভাবলেই গর্ব হয়।
     
    আমি সাধারণত এখানে কথা বলি না।কিন্তু একটা কথা শেয়ার করতে ইচ্ছে হল।
     
    একটা কথা ভাবুন,কিছুদিন আগে, মানে বছরখানেক আগে যদি মোদী এরকমভাবে ভিডিও করতেন,তাহলে সেটা তার পক্ষেই যেত।কত হাম্বল ব্যাকগ্রাউন্ড,মাটির মানুষ,ক্যামেরাও ঠিক করে ধরতে পারেননি, গরীব কা বাচ্চা বলে।
     
    কিন্তু আজকে হওয়া তার বিরুদ্ধে বলে,এটা নিয়ে ট্রোল হচ্ছে।
     
    আর আমার মনে হয়,ক্যামেরার সামনে অভাবে মুখ নিয়ে এসে ভিডিও করাটা কাকতালীয় ছিল না।খুব পরিকল্পিতভাবেই করা হয়েছিল,যাতে একটা মাটির মানুষ ইমেজ তৈরি করা যায়।
     
    কারণ রাজনীতিতে কাকতালীয় বলে কিছু হয় না।
  • একক | ২৫ জুলাই ২০২৬ ১১:২০558145
  • কী কান্ড ! এলবার্ট যা করেচে বেশ করেচে। তবে বাঁদরদের নীতিবাক্য শোনালে তারা উল্টে আঁচড়াবে কামড়াবে, কাজেই একটু দল পাকিয়ে থাকা ভালো। দ্রুত সুস্থতা কামনা করচি তার।
     
    চারপাশের পরিবেশ পরিস্থিতি তো রাত্রে নিশ্চিন্তে ঘুমুনোর মতো নয়। এ নিয়ে আর কী বলবো। তারপরেও শরীরযন্ত্র কে চালাতে হয়। দরকারে সিডাটিভ বা এংজিওলাইটিক নিয়ে। অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে। দুজনেই টেককেয়ার !
  • র২হ | ২৫ জুলাই ২০২৬ ১০:০১558144
  • সেকি!
    অবশ‍্যই বেশ করেছেন। একই ফোরামে আড্ডা দিই- সেই সুবাদে আমিও গর্বিত বোধ করছি।
     
    আলবার্টবাবু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন- এই কামনা করি। আপনারা দুজনেই সাবধানে থাকবেন।
  • albert banerjee | ২৫ জুলাই ২০২৬ ০৯:২২558143
  • আমি আলবার্টের স্ত্রী বলছি। কাল রাত্রি ১০ টা নাগাদ আলবার্ট RSS এর কার্যালয়ে যায় স্টুডেন্টের উপর পুলিশ ব্রুটালিটির বিরুদ্ধে কথা বলতে। বাড়ি ফিরে আসার সময় তাকে বাইক থেকে নামিয়ে মারধর করা হয়। ফলে আজ সে হসপিটালে ভর্তি আছে। তবে আশার কথা বেশি চোট লাগেনি। আজকালের মধ্যে ছুটি পেয়ে যাবে। আমি আমার স্বামীকে নিয়ে গর্বিত। সে যা করেছে বেশ করেছে। তবে এর পর সে একা যাবে না। আমিও যাবো।
    আমি তাকে কিছুদিন রেস্টে রাখতে চাই তাই ২ বা ৩ দিন আলবার্টকে গুরুচন্ডালি সহ কোনো উত্তেজনাপূর্ন আলোচনায় আসতে দেব না। তাই আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।
     
    ২ দিনরেস্ট নিক রাতের পর রাত তো ঘুমায়না।
  • X | ২৫ জুলাই ২০২৬ ০৮:১৩558142
  • না শুনে থাকলে নেহার এই স্পিচ টা শুনুন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত