এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১৬ আগস্ট ২০১৫ ০০:১২663285
  • "বিবৃতিতে মাওবাদীরা স্বীকার করে নিয়েছে যে, মমতার শ্রেণিচরিত্র নিয়ে তাঁদের ধারণার অভাব ছিল ......."

    হাঃ, হাঃ, হাঃ........ অবশেষে "শ্রেণিচরিত্র" নিয়ে ভাবতে হল-তাও এতদিন পরে?
    যে দলে জরুরী অবস্থার তথ্যমন্ত্রী আর যারা গৌরবের সঙ্গে নিজেদের সিদ্ধার্থ রায়ের উত্তরসূরী হিসেবে দাবী করে তাদের শ্রেণিচরিত্র বুঝতে ৪০০ লাশ, মৃত কিষেণজী আর পাঁচ বছর লাগল? এরা বামপন্থী না বোঁটকা গন্ধওয়ালা রামছাগল?
    তা সেই সব অতিবদ অতিবাম শহুরে তাত্বিকগুলো যারা যাদব্পুরে বসে এদের লাশ নামানোর বিপ্লবকে তোল্লাই দিচ্ছিল সেগুলো এখ্ন কোথায়? এই মরশুমে তারা একটু ক্ষমা-টমা চাইবে না?
  • সিকি | ১৬ আগস্ট ২০১৫ ০০:১৫663286
  • PT | 213.*.*.* | ১৬ আগস্ট ২০১৫ ০০:২০663287
  • এই সুযোগে মোজা পোড়ানো তাত্বিকেরা যারা মাওবাদীদের লালগড়কে কসাইখানা হিসেবে ব্যবহার করার কাজে বাহবা দিচ্ছিল তারাও ক্ষমা চেয়ে নিতে পারে। কেউ কিছু মনে করবে না।
  • সিকি | ১৬ আগস্ট ২০১৫ ০০:২৭663288
  • MR | 81.*.*.* | ১৬ আগস্ট ২০১৫ ০৬:৪২663289
  • ঐ মোজা জোড়া বোধহয় ফ্লেম রেসিস্ট্যান্ট কাপড়ে তেরী, এখনো জ্বলছে!
  • cm | 116.*.*.* | ১৬ আগস্ট ২০১৫ ০৭:৫০663290
  • অনেকেই পায়ে হাওয়াই চটি দিয়ে শ্রেণী চরিত্র ঠিক করে।
  • Bratin | 122.*.*.* | ১৬ আগস্ট ২০১৫ ১০:০৩663291
  • সে তো অনেকে ধুতি পরিধান করে। শুধু গরম পড়লে ইউকে তে স্কচ পান করতে যায়। শ্রেণী চরিত্র বোজা কি এত সোজা? ঃ))
  • PT | 213.*.*.* | ১৬ আগস্ট ২০১৫ ১১:১০663292
  • কেন কলকাতায় স্কচ কিনতে পাওয়া যায় না?
    অন্য যেসকল ধুতি পরিহিতরা (বা না পরিহিতরা) স্কচ ইত্যাদি খায় তারা সকলেই কি ইউকেতে যায়? আর শুধু গরম কালেই?
    গরম কাল ছাড়া অন্য সময়ে স্কচ খাওয়ার ইচ্ছে হলে সেই "অনেকে" কি করে বা করত?
  • Bratin | 122.*.*.* | ১৬ আগস্ট ২০১৫ ১১:১৭663293
  • বিশেষ বিশেষ লোকের বিশেষ বিশেষ জায়গার ওপর টান থাকলে তুমি আমি কী করবো পিটি দা? ঃ)
  • সিকি | ১৬ আগস্ট ২০১৫ ১১:৩০663295
  • PT | 213.*.*.* | ১৬ আগস্ট ২০১৫ ১২:৩২663296
  • সবাই ইউকেতে গিয়ে স্কচ খেলে সারা ভারতে বিশেষতঃ পব-তে দেশী বা বিদেশী মদের দোকানগুলো চলছে কি করে? যারা ধুতি পরিহিতদের স্কচ খাওয়া নিয়ে এত সময় ব্যয় করে তাদের "অনেকে" নিশ্চই চালু রাখে ঐ দোকান গুলোকে? গরম কিংবা শীত- কালটা যেমনই হোক না কেন!!
  • সিকি | ১৬ আগস্ট ২০১৫ ১২:৩৮663297
  • | 24.*.*.* | ১৬ আগস্ট ২০১৫ ১৯:০৮663298
  • এখানে কোন বিশেষ ব্যক্তি র কথা বলা হচ্ছে সে টা কি একেবারেই বোঝা যাচ্ছে না পিটি দা? ঃ)
  • PT | 213.*.*.* | ১৬ আগস্ট ২০১৫ ২০:১১663299
  • যাচ্ছে বলেই তো লিখলাম। যারা যাচ্ছে না তারা কি খাচ্ছে না?
  • ranjan roy | 131.*.*.* | ১৬ আগস্ট ২০১৫ ২১:৩৯663300
  • ওই ইঞ্জিনিয়র সিপিএমের জমানায় ঘুষ খায় নি, খেলে বালি পুরসভা ঠিক টের পেত।
    কোটি কোটি টাকা জমিয়েছে শুধু গত চারবছরে। কী অরাজকতা!
  • | 229.*.*.* | ১৬ আগস্ট ২০১৫ ২২:২২663301
  • হমমম!!
  • bishwa | 190.*.*.* | ১৭ আগস্ট ২০১৫ ০৭:৪৪663302
  • যারা নরেন্দ্র মোদিকে গালাগাল না দিয়ে শুতে যান না, তারা কি কেও কেন্দ্র সরকারের এই প্রস্তাবটি নিয়ে কোনো আলোকপাত করবেন ? এতে গরিব মানুষের স্বার্থ রক্ষা হবে কি না নাকি এটাও মোদির আর একটা চাল ?

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=17448&boxid=145929859
  • PT | 213.*.*.* | ১৭ আগস্ট ২০১৫ ০৮:৩১663303
  • যারা বিভিন্ন সরকারি ক্ষেত্রে কন্ট্রাক্টারের মাধ্যমে নিয়োজিত হয় তারা এখনো কেউ ১০০০০ টাকাও পায়না। তাদের আগে ভদ্রস্থ মাইনের ব্যবস্থা করা হোক। তাহলে প্রস্তাবটাকে সিরিয়াসলি নেওয়া যাবে।
  • Arpan | 125.*.*.* | ১৭ আগস্ট ২০১৫ ০৮:৪৩663304
  • আর কিন্ডার্গার্টেন/ প্রি স্কুলেও হপ্তায় পাঁচদিন আটঘন্টা জায়গাবিশেষে ঐ চার থেকে পাঁচহাজার ঠেকায়। নো পিএফ, নো আদার বেনিফিট।
  • kc | 159.*.*.* | ১৭ আগস্ট ২০১৫ ০৮:৫৬663306
  • মনরেগাতে সরকার নিজেই তো মিনিমাম লেবার ওয়েজের কম মাইনে দিত। সেটা ঠিক হয়ে গেছে? তার জন্যতো বিলটিল কিছুই লাগবে না। আগে এসবগুলো ঠিক হোক। তারপরে সিরিয়াসলি ভাবা যাবে।
  • pi | 127.*.*.* | ১৭ আগস্ট ২০১৫ ০৯:১৮663307
  • হলে খুবই ভাল। ইম্প্লিমেন্টেশনের সমস্যা আলাদা, সে নিয়ে আলাদা করে কথা বলা দরকার। কিন্তু আইনটা তো হওয়া দরকার। অন্য অনেক কিছু হয়না বলে বলে আমাদের নিজেদের বেলায় কোন কিছুর রাইট নিয়ে দাবি তুলতে তো আমরা পিছিয়ে আসিনা।

    তবে, যদ্দুর মনে পড়ে, এটার কাজ গত সরকারই শুরু করেছিল না ? সোনিয়া গান্ধীর উদ্যোগ ছিল তো।

    এই যে, পেয়েছি।
    http://www.ibnlive.com/news/india/government-defers-national-policy-for-domestic-workers-609727.html
  • sm | 233.*.*.* | ১৭ আগস্ট ২০১৫ ০৯:৩৪663308
  • আইন হওয়া জরুরি এবং ইমপ্লিমেন্ট করার দ্বায়িত্ব প্রথম সরকারের। মিনিমাম ওয়েজ অন্তত ১০ হাজার ও তার সঙ্গে পেনশন ও ইন্সুরান্সের ব্যবস্থা করা উচিত; যারাই সরকারী প্রকল্প এবং ১৮০ কাজের প্রকল্পের সঙ্গে যুক্ত।
    নয়তো খালি কাজের মাসি ও লোকের বেতন বাড়ানোর জন্য কথা বলা; সরকারী জুলুমবাজি।
  • | 24.*.*.* | ১৭ আগস্ট ২০১৫ ১২:১৪663309
  • একা কখনই খায় নি এই লোক। সব জমানাতেই 'ফিট করা' লোক ছিল নিশ্চিত। তাদের কয়জন ধরা পড়বে খুব সন্দেহ।

  • PT | 213.*.*.* | ১৭ আগস্ট ২০১৫ ১২:১৮663310
  • কিন্তু টাকা তো আর চিবিয়ে খাওয়ার নয়। তাহলে আগের জমানাতে যারা খেয়েছে তাদের বাড়ি-ঘর, ব্যাংক একাউন্ট, জীবন-যাপন কোথাও না কোথাও তো এই টাকার প্রভাব প্রতিফলিত হবে।
    সেটা খুঁজে বের করা খুব কঠিন কি?
  • | 24.*.*.* | ১৭ আগস্ট ২০১৫ ১২:১৯663311
  • এই প্রসঙ্গেই এখানে লিখে রাখি, ভদ্রেশ্বরের বঙ্গশ্রীপল্লী (নং ১) এর একটি ক্লাব, নাম 'সবুজ পরিষদ ক্লাব' দীর্ঘকাল ধরে এলকায় যে কোনও নির্মাণ হলেই সেই বাড়ীর মালিকের কাছ থেকে মোটাহারে চাঁদা তুলে আসছে। সেই ৮৬ সালে পরিচিত একটি পরিবার ঐ পাড়ায় বাড়ী করে গেলে তাদের থেকে ৫০০০ টাকা দাবী কর্তা হয়েছিল;। পরে ৩০০০ এ রফা হয়। ঐ পাড়ায় কোনও বাড়ী বিক্রী মালিক সরাসরি করতে পারে না, করতে দেওয়া হয় না। ঐ সবুজ পরিষদ বাড়ী দখল করে মূল্য ধরে দেয় তারপর অন্তত তিনগুণ বেশী দামে সেই বাড়ী বিক্রী করে। কোনও জমানাতেই সবুজ পরিষদের গায়ে হাত পড়ে নি।
  • | 24.*.*.* | ১৭ আগস্ট ২০১৫ ১২:২০663312
  • *দাবী করা
  • সিকি | ১৭ আগস্ট ২০১৫ ১৩:৫৬663313
  • অথচ প্রপার্টির ব্যাপারে খালি দিল্লিওয়ালাদেরই নাম নেওয়া হয়। বাঙালিদের কেউ পাত্তাই দেয় না।
  • ranjan roy | 192.*.*.* | ১৮ আগস্ট ২০১৫ ০০:৩৫663315
  • দ,
    সবুজ পরিষদ নাম থেকেই বোঝা যায় ওসব তিনোদের ক্লাব, বামেদের নয়, নইলে রক্তিম পরিষদ বা লোহিত পরিষদ হত।
    বাম সমর্থক ক্লাব কখনও তোলাবাজি করে না, বাম পুরসভা কখনও ঘুষ খায় না। সে বালী হোক বা সুগ্রীব, হাওড়া বা ক্যাওড়া।
  • PT | 213.*.*.* | ১৮ আগস্ট ২০১৫ ০৯:৪৫663317
  • "আমরা আক্রান্ত" থেকে অনেকের প্রিয় বিপ্লবী হৃদয় ঘোষ বিদায় নিয়ে কেষ্টার আশীর্বাদধন্য হয়ে তিনোতে ফিরে গিয়েছে। সরকারী উকিল আরো বেশী সময় অম্বিকেশের বিরুদ্ধে ব্যয় করতে পারবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন