এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | 118.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:০৪521887
  • শ্রীধর আচার্য মানে কোয়াড্রাটিক ইকুএশানের রুট বের করার ফর্মুলা।
  • প্পন | 190.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:০৫521888
  • হ্যাঁ, ম্যাট্রিক্স আর লিমিটের অংক সম্ভব নয়। বাড়াবাড়ি দাবি।
  • প্পন | 190.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:০৬521890
  • আম্মো। ঃ))
  • fsck | 131.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:০৬521889
  • তা কোয়াড্রাটিক ইকুয়েশন বল্লেই হয়। আমি তো এতক্ষণে গুগল করে চিনলুম।
  • dukhe | 212.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:০৭521891
  • আচ্ছা এটা কি সেই (রুশ?) বৈমানিকের গল্পটা?
  • fsck | 131.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:১৫521892
  • "এই পরীক্ষা সম্পূর্ণ করার জন্য যিনি সব সময়ে তাঁর পরামর্শ এবং প্রশাসনিকভাবে নানা নির্দেশ দিয়ে এই ব্যবস্থাকে সম্পূর্ণ করেছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী।" - মানিক ভট্‌চাজ

    http://ebela.in/details/6082-230193.html

    অ, তাই বলো।
  • কৃশানু | 177.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:১৮521894
  • দুখে দা, পা ভাঙ্গা বৈমানিকের গল্প বলছেন কি?
    বাংলা অনুবাদের নাম - মানুষের মত মানুষ। ইংরিজি নাম story of a real man।
  • blank | 69.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:১৮521893
  • এদিককার অনেকের সীট পরেছিল বনগার কাছে। তার ওপর ঠিকানা দেওয়া ছিল না কোথাও ঠিক করে।
    ইস্কুলের নাম দিয়ে লেখা আছে, পুলিশ স্টেশন বারুইপুর। এবারে এদিকে মল্লিক পুর থেকে ওদিকে আরো খান ৪/৫ রেল স্টেশন অব্দি এরিয়া বারুইপুর পি এসের আন্ডারে। লোকজন সব বারুইপুরে নেমে পরেছে ট্রেন থেকে, তারপর শুনছে ডায়মন্ড বা লক্ষ্মী লাইনে আরি ২/১ টা স্টেশন যেতে হবে। এদিকে ট্রেন প্রায় ৪০/৪৫ মিনিট অন্তর ঐ লাইন গুলোতে। ব্যাস কেলো কেস।
  • dukhe | 212.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:২২521896
  • হ্যাঁ হ্যাঁ ওটাই বলছিলাম।
  • siki | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:২৪521897
  • হ্যাঁ, আরে আমিও এইমাত্র গুগুল করে তাইই পেলাম। লে হালুয়া। দ্বিঘাত সমীকরণ। বাংলায় বললেই তো হত! হ্যাঁ, ও তো এইটেই শিখেছিলাম বোধ হয়। কিন্তু তার কোনও প্রুফ ছিল নাকি? ও তো একটা প্রসেস!
  • siki | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:২৬521898
  • আরেকটা ছিল, sqrt 6 + sqrt 6 + sqrt 6 + sqrt 6 + ... infinity

    এর ভ্যালু এর মধ্যে কোনটা হবে-ই না?

    চারটে অপশন ছিল, একটা ছিল ছত্তিরিশ। দিদি সেটাতে দাগ মেরে এসেছে। ঠিক না ভুল, আমি এখনও মনে করতে পারছি না।
  • কৃশানু | 177.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:২৮521899
  • না না, প্রুফ আছে তো। কিন্তু সেটাও মনে হয় কেলাস নাইন বা টেনেই ছিল, এইচ এস এ নয়।
  • fsck | 131.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:৩০521900
  • এরকম বেশ কয়েকটা হয়েছে। মুরলীধর গার্লস স্কুলকে পাটুলিতে পাঠিয়েছে, নেহাত লোকজন এটার নাম শুনেছে বলে গড়িয়াহাট চলে গেছে। যাদের চেনা নয় তারা ফেঁসেছে। আরো দুটো বাঘাযতীনের স্কুলকে বেহালায় পাঠানা হয়েছে...নিউআলিপুর মাল্টিপারপাসের নিউ বাদ দিয়ে লোকজনকে আলিপুর মাল্টিপারপাসে পাঠিয়ে দিয়েছে...
  • khilli | 131.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:৩৩521901
  • বরানগরের লোকের সিট্ পড়েছে গোবর ডাঙা আর হাবড়ার লোকের সিট্ বরানগরে। মানিক ভট্চাজ তিন শিক্ষা সেলের এক নেতা ছিলেন এই সভাপতি হবার আগে। উনি বোধ হয় পরীক্ষা উপলক্ষে রেল কেন নতুন লাইন পাতে নি এটাই বলতে চেয়েছেন। মুকুল রেলমন্ত্রী থাকলে হয়ত রেল ও দরাজ সাট্টিফিকেট পেত মদনের রাজ্য পরিবহনের মত।
  • কৃশানু | 177.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:৩৮521902
  • পোমান :
    http://www.mathsisfun.com/algebra/quadratic-equation-derivation.html

    এই জিনিস মাধ্যমিকেরই। এইচ এস নয়। কিন্তু টেট এর কি কোনো সিলেবাস হয় না? এক বান্ধবীর বাড়িতে দেখলাম একটা বই আছে, শব্দ ভান্ডার ইত্যাদি ছিল তার মধ্যে। তো তার মধ্যে থেকে আসে না?
  • b | 135.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:৪৯521904
  • সিকি,
    sqrt(6)*srt(6)*srt*(6)....

    এই অংক আমরা উচ্চ মাধ্যমিকে করেছিলাম। সেই পুরোটাকে x ধরলে x^2=6*x ইত্যাদি।
  • গান্ধী | 213.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:৪৯521903
  • জানিনা কেউ লিখেছে কিনা, কতকগুলি ফার্স্ট হ্যান্ড এক্ষপেরিয়েন্স। কাল আমার বোন পরীক্ষা দিচ্ছিল, তো আমি নিয়ে গিয়েছিলাম, বেহালা থেকে পাইকপাড়া ফিরতে যা হাল হয়েছে, অষ্টমী-নবমীর সন্ধ্যেতেও তা হয়না

    আমার এক বন্ধু সে হুগলী থেকে ফর্ম ভরেছিল, সিট পড়েছিল যে স্কুলে তার ল্যান্ডমার্ক লেখা কোন্নগর, শনিবার স্কুল খুঁজতে গিয়ে দেখে সেটা বালিতে। আর একজন, তার সিট পড়েছে (ভুল না বলে থাকলে) "শশীভুষণ " বিদ্যালায়, লেখা তেঘড়িয়া। শুক্রবার খোঁজ করে খুঁজে না পেয়ে থানায় খোঁজ নিতে জানায় ঐ নামে ঐ এলাকায় কোনো স্কুল নেই। অনেক কষ্টে জানা যায় স্কুলটি মধ্যমগ্রামে।
  • SC | 34.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:৫০521905
  • sqrt 6 + sqrt 6 + sqrt 6 + sqrt 6 + ... ইনফিনিটি
    মানে?
    sqrt6 তো গ্রেটার than ১।
    তাহলে এই সিরিস তা তো ইনফাইনাইট সাম।
    এ আবার কি আজব টাইপের অঙ্ক?
    আমি তো মানেই বুঝতে পারলাম না। এটা কি মমতা বানিয়েছে?
    আর যে এইরকম লোকেদের অরবিট জায়গায় সীট ফেলেছে, তার তো আগে অঙ্ক শেখা উচিত।
  • গান্ধী | 213.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:৫২521908
  • আমার বোন আর্টসের স্টুডেন্ট। মাধ্যমিকের পর কোনোদিন অংক করেনি, সে যা বলল তাতে log এর অংক এসেছিল কাল।

    (এটার সত্যতা সম্বন্ধে আমার গ্যারেন্টী নাই) এটা কি প্রাথমিকের সিলেবাসে আছে?
  • fsck | 131.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:৫৭521909
  • ইনফাইনাইট প্রোডাক্ট।

    লগ টেবল তো শেখায় এইচএস-এ।
  • SC | 34.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:৫৯521910
  • ও, + না।
  • riddhi | 118.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১২:২১521911
  • ওটা হাইলি sqrt(6+sqrt(6+..) জাতীয় কিছু। উত্তর টা ৩ হবে তাইলে।
  • fsck | 131.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১৩:৩৭521912
  • পঞ্চায়েত নিয়ে কেস ফাইল হল। NREGA-র টাকাগুলো ফেরৎ যাবে জুলাইয়ের মধ্যে পঞ্চায়েত না তৈরী হলে।
  • quark | 24.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১৪:১৭521913
  • আহা! ফেরৎ গেলেই তো বলা যাবে, আমরা কতো গরীব, যাও বা টাকা দিতো, ফেরত নিচ্ছে ইত্যাদি, প্রভৃতি।
  • fsck | 131.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১৪:২০521914
  • মোটিভটা বোঝার চেষ্টা করছি। ইলেকশন হলে তিনো জিতবে, কোনো সন্দেহ নেই। তাইলে কেন গাঁটামি করছে? এক হতে পারে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে পঞ্চায়েতগুলোকে একেবারে হাতের মুঠোয় রাখা - ভোট না হওয়ার দায়টা কমিশনের ঘাড়ে চাপিয়ে ক্ষমতা কুক্ষীগত করা। কে জানে...
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১৪:৩৭521915
  • যাক ভবিষ্যতে তুখোড় বাঙালী তৈরীর লক্ষ্যে প্রথম ধাপ নেওয়া হল তাহলে।
  • pinaki | 24.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১৪:৫৫521916
  • আমার ধারণা কংগ্রেস উল্টো খেললে আর ঠিকঠাক লোকে ভোট দিতে পারলে বিভানসভার রেজাল্ট পঞ্চায়েতে রিফ্লেক্ট নাও করতে পারে। হয়তো সেটা ভয় পাচ্ছে। অনেক পঞ্চায়েতই তো হাতের বাইরে আছে। এ বাদে এই গাঁটামোর আর অন্য কোনও কারণ তো ভেবে উঠতে পারছি না।
  • প্পন | 190.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১৫:০৫521917
  • আমার মনে হয় ভবিষ্যতের দিকে তাকিয়ে করা। নেক্সট টার্মেও যদি ক্ষমতায় থাকে তালে উদাহরণ দেখিয়ে বলা যাবে পাঁচ বছর আগে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ীই একদফায় ভোট হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী লাগেনি ইঃ। ন্যাচারালি পরের নির্বাচনে অবস্থা আরো দুর্বল হবে এবং এইসব বদামি করার প্রয়োজন আরো বাড়বে।
  • ranjan roy | 24.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১৬:২৫521919
  • একটু নাক গলালাম।
    বাই এনি মিন্স্‌, এটা কি সেই A quadratic equation cannot have more than two roots উপপাদ্যের প্রুফ? মানে, let there be three roots,such as, alpha, beta, lamda. করে এগিয়ে incongruous অবস্থায় এসে বলা যে তার মানে দুয়ের বেশি রূট হতে পারে না--সেই থিওরেম?
    এটা আমাদের সময়ে HS মানে ক্লাস ইলেভেনে কে সি নাগ এ ছিল। পরে বার্নসাইড না ওই রকম কোন সায়েবের লেখা theory of equation বইয়ে ছিল।
    যাইহোক, প্রাইমারি স্কুলের শিক্ষকের জন্যে এইসব অংক অপ্রয়োজনীয়, লিমিট-ম্যাট্রিক্সের মতই।
  • কৃশানু | 177.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১৬:৩১521920
  • রঞ্জন দা, প্রুফের লিং :
    http://www.mathsisfun.com/algebra/quadratic-equation-derivation.html

    আপনি যেটা বলছেন সেটা আর এটা আলাদা। এটা ক্লাস নাইন বা টেন এ ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন