এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ২৩ মে ২০১২ ১৩:২৬5670
  • বেশী পিয়ার প্রেসার থাকলে যে উহা দিচ্ছে, তার কানের কাছে জোর সে 'পিয়া তুউউউউ' গেয়ে দিতে হবে পঞ্চুদার গলা করে। হুর্‌র্‌র্‌র !
  • Tim | ২৩ মে ২০১২ ১৩:১৩5669
  • আম্মো তো কাজ কচ্ছি। পাই কি ভয়ে বাড়ি ফিরতে পারছে না? মশামেসো কই? ঘুম ভাঙিয়ে দাও।
  • ঝিকি | ২৩ মে ২০১২ ১৩:১১5668
  • পাই | ২৩ মে ২০১২ ১৩:০৯5667
  • কিন্তু আপাততঃ আমাকে এই সময় হেঁটে হেঁটে ফিরতে হবে আর এখনো ব্যাটা এক্ষপেরিমেন্টরা খতম হবার নাম নিচ্ছেনা ভাবলেই প্রেশার চড়ে যাচ্ছে ঃ(
    আর বাড়ি ফিরে খেলে সেটা ডিনার হবে না ফাস্ট ব্রেক করা হবে সেও ভাবছি। ঃ(
  • পাই | ২৩ মে ২০১২ ১৩:০৫5666
  • হ্যাঁ, লেবেলিং জোটে বটে। এগুলো নাকি হচ্ছে নিজেকে আলাদা দেখানোর জন্য, আমি কি হঠকে হনু হইনু দেখানোর জন্য, নিজেকে সচেতন প্রমাণ করার জন্য অতি সচেতন সবিশেষ সুকৌশলী প্রয়াস ঃ)
  • ঝিকি | ২৩ মে ২০১২ ১৩:০৩5665
  • নিম্নোক্ত গুলোর মধ্যে একটা আমার লেবেল বটে। কিন্তু তাতে কি এসে যায়?
  • Tim | ২৩ মে ২০১২ ১৩:০০5664
  • আর কোল্যাটেরাল ড্যামেজের মত আছে লেবেলিং। যারা পিয়ার প্রেশার অগ্রাহ্য করে তাদের ক্ষেত্রবিশেষে আঁতেল, বা পাকা, বা অভদ্র, বা বেশি দেমাক হয়েছে, বা পয়সা কম অতএব অপদার্থ এইসব লেবেল জোটে।
  • ঝিকি | ২৩ মে ২০১২ ১২:৫৮5663
  • পিঃ পিঃ বোঝার জন্য অন্য লোকের সাথে একটু আধটু সময় কাটাতে হয়...... লাঞ্চ নিয়ে ১০ ঘন্টার অফিস, যাতায়াতে আরো ঘন্টাখানেক, ছোট বাচ্চা এসব নিয়ে ব্যস্ত না থেকে কি করলে বা কি পড়লে লোকের চোখে হিরো-ইন হব তা ভাবতে যাবই বা কেন?

    আমি তো দুঃ বাঃ-ও বলি না ☺
  • পাই | ২৩ মে ২০১২ ১২:৫৩5662
  • একদমই ! ঃ)
  • Tim | ২৩ মে ২০১২ ১২:৫১5661
  • প্রিয়ার প্রেশার না থাকতে পারে, কিন্তু পিয়ার প্রেশার জল বাতাসের মত, সর্বত্র বিদ্যমান। যারা টের পায়না তারা ধুঃ বাঃ বলে কাটিয়ে দিয়েছে। সে তো দেওয়াই যায়। আমরা এখানে যারা লিখি তারা অনেকেই দিয়েছি। তাতে সেটা নেই হয়ে যায় না।
  • ঝিকি | ২৩ মে ২০১২ ১২:৪৯5660
  • আমার জীবনে পিয়ার প্রেসার বা প্রিয়ার প্রেসার কোনটারই আবার অস্তিত্ব নেই......... এখন বুঝতে পারছি আমি সত্যি বিন্দাস!!

    আমার আর মোক্ষলাভের বেশী দেরী নেই।
  • Tim | ২৩ মে ২০১২ ১২:৪৮5659
  • পাইকে ক
  • পাই | ২৩ মে ২০১২ ১২:৪৬5658
  • হ্যাঁ, আল্টিমেটলি এই কেতবাজিগুলো নিয়ে পিয়ার প্রেশার তৈরি হচ্ছে, সে আবাপীয় হাইপ হোক কি বলিউডি সিনিমা।
  • ঝিকি | ২৩ মে ২০১২ ১২:৪৫5656
  • এই হ্যাটা হওয়ার ভাবটাকে কাটাতে শিখলে জীবনে মোক্ষলাভ করবে ☺
  • Kaju | ২৩ মে ২০১২ ১২:৪৫5657
  • আহা চটো কেন? একে এই গরম, তার ওপর টাকার গরম সওয়া যায়? তাই ওসব কিনে একটু গরম নিকালনে কা কোশিশ।
  • শ্রী সদা | ২৩ মে ২০১২ ১২:৪৩5655
  • তবে এটা ঠিক, জনতার ফুটো কেত প্রচুর বেড়েছে। সাধ্য থাকুক না থাকুক - স্মার্টফোন, ডি এস এল আর ক্যামেরা, ল্যাপটপ ইত্যাদি কিনতে না পারলে বন্ধুমহলে হ্যাটা হওয়ার প্রবল চান্স।
  • শ্রী সদা | ২৩ মে ২০১২ ১২:৩৭5653
  • আমার মনে হয় এগুলো নিতান্তই আনন্দবাজারী হাইপ। বাঙালী পরিবারে এরকম বিলাসবহুল অনুষ্ঠান করে বিয়ে গোটা রাজ্যে হয়তো বছরে একটা দুটো হয়, আর আবাপ সেটাকেই ট্রেন্ড হিসেবে দেখাতে চাইছে।

    সিটি সেন্টার, মনি স্কোয়ার যখন প্রথম চালু হল তখনো আনন্দবাজারের কিছু লেখা পড়লে মনে হত ছাপোষা বাঙ্গালী কাঁচকলা থেকে কন্ডোম অব্দি সবকিছু কিনতেই নিয়মিত শপিং মল দৌড়োয়।
  • গান্ধী | ২৩ মে ২০১২ ১২:৩৭5654
  • হুম। তাও ঠিক, একটা পাব্লিক বলছিল। আমি হেলিকপ্টারে করে বিয়ে করতে আসবো।

    হেলিকপ্টার কিকরে ভাড়া করে তাই জানিনা ! নাহলে আম্মো হেলিকপ্টার চড়বো, গড়ের মাঠে হাওয়া খেতে যাবো কপ্টার চড়ে
  • পাই | ২৩ মে ২০১২ ১২:৩৪5652
  • গান্ধী, সেদিন স জ তেও তো ঐ ছেলে মেয়ে গুলোর বিয়ে নিয়ে সাধ আহ্লাদগুলো এমনিই ছিল ঃ)। এবং সেগুলো বাস্তবে হয়ও।

    " থিম বিয়ের নিমন্ত্রিতের তালিকা এখন আলো করেন তারকারা। শাহরুখ খান, সলমান খান, দীপিকা পাডুকোন থেকে শুরু করে রাখি সাওন্ত-সহ ছোট পর্দার ‘পেজ থ্রি’রা। সেখানেও বলিউডের সঙ্গে টলিউডকেও মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে নিয়মিত। কী রকম? বাংলা ছবির হার্টথ্রব দেবের কাছেও বিয়ের আসরে মুখ দেখানোর অফার আসে অহরহ। অবশ্য এখনও শাহরুখদের মতো এই কাজটাকে প্রফেশনালি নেওয়া শুরু করেননি তিনি “এখন খুব ব্যস্ত। পরে ভেবে দেখা যাবে,” বক্তব্য তাঁর। তবে বাংলা টেলিভিশনের চেনা মুখ কিংবা রিয়্যালিটি শোয়ের বাঙালি গায়ক-গায়িকারা কিন্তু বিয়ের বাজার দাপিয়ে কাজ করে যাচ্ছেন। এবং সে ক্ষেত্রে খরচটাও কমে হাজার ২৫ থেকে এক লাখের মধ্যে হয়ে যায়। আর গানের মধ্যে সব চেয়ে বেশি চাহিদা? “হেমন্ত-মান্নার গান। তার সঙ্গে হিন্দি গানের চাহিদাও আছে,” জানাচ্ছেন কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অধিকর্তা সঞ্জয় অগ্রবাল। আসর জমাতে গান গাইতে পারেন সোনু নিগম, শান, সুখবিন্দর সিংহ, সুনিধি চৌহান। যত কড়ি, তত বড় তারকা। “ঘণ্টা খানেকের জন্য শাহরুখ, সলমনের দর পাঁচ কোটির ওপর। রাখির পাঁচ থেকে ছয় লাখ,” জানালেন দিল্লির ইভেন্ট ম্যানেজার কবিতা। “চলতি ট্রেন্ডে কলকাতায় বিয়ের অনুষ্ঠানে নিয়মিত হাজিরা দেন আমির আলি, সনজিদা শেখ, হুসেন, টিনাদের মতো টিভির তারকারা। তাঁদের নাচ আর মুচমুচে আ্যঙ্করিং নিয়ে,” জানালেন সঞ্জয়।
    খরচঃ ২৫ হাজার থেকে পাঁচ কোটি। যত টাকা, তত বড় স্টার। "।।।
    এই যেখানে ট্রেন্ড, সেখানে একজন স্টার একটা প্রোগ্রাম করে এই স্ত্রোতের বিপরীতে যাওয়াকে এন্ডর্স করলে বা এই স্রোতের পক্ষে থাকা নিয়ে সমালোচনা করলে ( সে যদি তাঁর নিজের হঠ সে ইমেজ বিল্ডিং এর জন্যও হয় ), সেটুকু এই প্রোগ্রাম থেকে একটা পাওনা তো বটেই। অন্যকিছু নিয়ে খুঁত, খামতি যদি থাকে তবুও এটার জন্য এই এপিসোডটা ভালো লেগেছে, সেটা বলবৈ।
  • গান্ধী | ২৩ মে ২০১২ ১২:৩২5651
  • ডালের মেহেন্দী ?? আমি তো জানতাম মেহেন্দী হেনা গাছ থেকে আসে
  • Kaju | ২৩ মে ২০১২ ১২:২৮5650
  • দালের মেহেন্দীর সঙ্গীত? কাল থুপথুপ দিদি গাইছিলো মীরাক্কেলে। বিলোম্বিতো লয়ে।
  • পাই | ২৩ মে ২০১২ ১২:২৭5649
  • অন্য প্রদেশের সংস্কৃতি ঢুকে পড়া নিয়ে আমার তেমন কোন বক্তব্য নেই। খারাপ লাগেনা। যতক্ষণ না বাধ্যতামূলক হয়ে যাচ্ছে।
  • Toon Army | ২৩ মে ২০১২ ১২:২৫5648
  • মেহন্দি আর "সঙ্গীত" - এই দুটো বাঙালী বিয়েতে এখন হরদম হয়।
  • গান্ধী | ২৩ মে ২০১২ ১২:২০5646
  • মাইরি কি দাবী। বিয়েতেও নাকি থিম লাগবে !!

    "ফুল সাজানো শিকারা, হেলিকপ্টার" হেলিকপ্টার রাখবো কোতায়???
  • ঝিকি | ২৩ মে ২০১২ ১২:১৯5645
  • দেশে হয় না তা বলছি না, তবে ফেসবুকে যে সব বিয়ের ছবি দেখি (মানে আমার পরিচিতরা যে সব বিয়েতে নিমন্ত্রিত হয়), সেগুলোতে আমাদের সময় থেকে বিশেষ চেঞ্জ চোখে পড়ে না....... দুটো জিনিস বাদ দিয়ে। কনের হাতের মেহন্দি আর গলায় মঙ্গল সূত্র!
  • Toon Army | ২৩ মে ২০১২ ১২:১৭5644
  • মোমটাডিডির কোন আত্মীয়েরও তো বিয়ে হল দিল্লীর পেল্লায় হোটেলে। পয়সা থাকলে এইসব করে স্টেটাস বাড়ানো আর কি।

    তবে এখন উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ নয়। এই কিছুদিন আগে কালীতলা ব্রীজ পেরিয়ে গলির মধ্যে একটা বিয়েবাড়ির সামনে দেখলাম ক্লাউন আর ফ্যান্সি ড্রেস পরা সব লোকজন - পুলিশ, মহাপুরুষ ইত্যাদি। ওগুলো উচ্চবিত্ত এলাকা আদৌ নয়।
  • pi | ২৩ মে ২০১২ ১২:১২5643
  • 'নলবনে শিকারা চড়ে বিয়ে করতে আসতে হবে। নিমন্ত্রিতের তালিকায় থাকবেন বলিউডি সেলেবরা। কলেজ স্ট্রিটের বেনারসি নয়। বিখ্যাত ডিজাইনারদের পোশাক। তবেই ছাঁদনাতলার ঘরোয়া গণ্ডি পেরোনো যাবে। গ্লোবাল বাঙালির
    বিয়ে পৌঁছবে উৎসবের হাইওয়েতে।। ।।

    বিয়ের জন্য টিউলিপ আসছে ইউরোপ থেকে। সেই সব ফুলের রং অপছন্দ হলে রাসায়নিকের সাহায্যে পছন্দ মতো রংও করে নেওয়া হচ্ছে! প্রাক-বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রিতদের প্রত্যেককে উপহার। রিসেপশনের দিন বলিউডের সেলিব্রিটিদের নাচাগানা।
    এই সব কিছুই হচ্ছে আজকাল বাঙালির ছাঁদনাতলাতেও। এখন বিয়ে মানে আর পরিবারের লোকজন নিয়ে আনন্দে মাতা নয়। বিয়ে মানে একটা বিরাট পার্টি। ঝাঁ-চকচকে বৈভবের মনোরঞ্জন চ্যানেল। খরচা কোটির পারদ ছাড়ালেও। আজ্ঞে হ্যাঁ, বাঙালি বিয়েতেও! বিয়ের আসরকে স্টার মার্কস নিয়ে পাশ করাতে হবে তো।'
  • Tim | ২৩ মে ২০১২ ১২:০৬5641
  • দেশে আজকাল আকছার প্রবাসী ভারতীয়রা ( একেবারেই ছাপোষা শ্রেণী, অনেকে বাঙালী) চার-পাঁচতারা হোটেলে বিয়ে করছে। লাস্ট বিয়ের সিজনে তিনটে এরকম দেখলাম। পয়সা থাকলে ওড়াতে কেইবা পিছপা হয়?
    দেশের জনতাদের একাংশ আবার বিয়ে ভাড়া করে ক্লাউন আনে, ডিজে আনে, এক পোগোতিসিল ক্লাসমেটের বিয়েতে শুনলাম জ্যান্ত মহাপুরুষদের মডেল খাড়া করেছিলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত