এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬১৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১০ জুলাই ২০১২ ০১:১৫489866
  • আমি দ্রির দেওয়া পিডিএফে দেখছিলাম। Fig. 2.8a সেখানে ১৯৭৫ থেকে আছে, ফলে ২০০০-২০১০এর রেসোলিউশন বেশি। কিন্তু তোমার লিংকেও লাস্ট দুটো ডেটা পয়েন্ট অর্থাৎ ২০০৫-২০১০ মীন ফ্ল্যাট দেখাচ্ছে।
  • a x | ১০ জুলাই ২০১২ ০১:১৬489867
  • কিন্তু ২০০৫-২০১০ মীন ফ্ল্যাট হলেও কি এসে গেল সেটা আমি জানিনা।
  • pi | ১০ জুলাই ২০১২ ০১:১৮489868
  • ২০০০ আর ২০১০ এর ফাইভ ইয়ার মিন ভ্যালু তো রীতিমতন আলাদা !
  • aka | ১০ জুলাই ২০১২ ০১:২০489869
  • কিছুই না, শুধু আমি দেখতে পাচ্ছি ১৯৮০-১৯৯০, ১৯৯০ - ২০০০ এবং ২০০০-২০১০ রেট অফ ইনক্রিজ কমেছে। মানে গ্রাফটি মনোটনিকালি ইনক্রিজিং নাই হতে পারে। হতেও পারে এটা একটা লোকাল এফেক্ট, দুই বছর পরেই হু হা বেড়ে যাবে। কিন্তু যদ্দিন না বাড়ছে তদ্দিন এই গ্রাফ দেখিয়ে পৃথিবী রসাতলে গেল বলার কোন মানে নেই। এই গ্রাফ থেকে কোনদিকেই কনক্লুড করার মতন কিছু পাওয়া যায় না।
  • a x | ১০ জুলাই ২০১২ ০১:২৪489871
  • আকার এই শেষ পোস্টের পর্যবেক্ষণ আমি একেবারেই দেখতে পাচ্ছিনা। ইন্ফ্যাক্ট আমি দেখার জন্য একটা স্কেল নিয়ে স্ক্রীনের ওপরে ধরলাম। তাও দেখতে পেলাম না। পাই, লাস্ট দুটো ডেটা পয়েন্টের কথা বলছি। লাল লাইনটা ফ্ল্যাট।
  • riddhi | ১০ জুলাই ২০১২ ০১:২৪489870
  • আকা দা, ডেটা ভুল টুকেছ ঃ) ১৯৮০ তে -.5 নয়, .2 ইন্টারভালে তিক গুলো আছে, দেখ।
  • a x | ১০ জুলাই ২০১২ ০১:২৭489872
  • আমি দেখতে পাছি ১৯৮০ অবধি গ্রেডিয়েন্ট যা, ১৯৮০র পর তার থেকে গ্রেডিয়েন্ট স্টিপার, এবং ২০১০ অবধি মোটামুটি এক গ্রেডিয়েন্ট।
  • aka | ১০ জুলাই ২০১২ ০১:২৮489876
  • রিদ্ধি ইয়েস ওটা -0.1 হবে। অক্ষ আমার Date:10 Jul 2012 -- 01:03 AM

    পোস্ট দেখতে হবে শুধু ১৯৮০ র টা -0.1 হবে।
  • pi | ১০ জুলাই ২০১২ ০১:২৮489874
  • রেট অব ইন্ক্রিজ কমা বলা, আর টেম্পরেচার বাড়েনি বা মিন ফ্ল্যাট বলার মধ্যে বিস্তর তফাত আছে।
    আমার আপাত্তি, '২০০০-২০১০ এ টেম্পরেচর বাড়েনি',
    '২০০০-২০১০ ফ্ল্যাট', এই মন্তব্যগুলো নিয়ে।
    আর রেট অব ইন্ক্রিজ কমেছে, কমলে সেটা আদৌ সিগনিফিক্যান্ট কিনা চোখে দেখে সেটা বোঝাও সম্ভব নয় বলেই মনে হয়। ম্যাক্সিমা রিচ করে গেছে কিনা সে প্রেডিকশন তো সম্ভব নয়ই বলে মনে হয়।

    ২০০০-২০১০ এ টেম্পরেচর বেড়েছে এ নিয়ে আশা করি দ্বিমত নেই। এবং এই বাড়াটা, যাঁরা ডেটা নিয়ে কাজ করেছেন, তাঁদের কথায় substantial, আর তাঁদের ই মতে, ওয়ার্মিং এর এই ট্রেণ্ড সমানে চলিতেছে।
  • a x | ১০ জুলাই ২০১২ ০১:২৮489873
  • অ্যাকচুয়াল ডকুটার লিংক দেবে কেউ? র' ডেটাটা আছে?
  • aka | ১০ জুলাই ২০১২ ০১:২৯489877
  • পাই, গ্রাফটা কিসের?
  • aka | ১০ জুলাই ২০১২ ০১:৩১489879
  • গ্রাফটা হল গ্লোবাল টেম্পারাচার ডিফারেন্স, অ্যাবসলিউট টেম্পারাচার নয়। সেখানে ফ্ল্যাট থাকা মানে টেম্পারাচার ডিফারেন্সও ফ্ল্যাট থাকা। যদিও ডেসিমাল পয়েন্ট ডিফারেন্স থাকতেই পারে।

    রেট অফ ইনক্রিজ কমেছে সেটা ডেটা দেখেই বোঝা যাচ্ছে, ধুর এই ফালতো তক্কো আর ভালো লাগে না।
  • pi | ১০ জুলাই ২০১২ ০১:৩১489878
  • সে দুটো তো লাস্ট দু বছরের হবে। রানিং অ্যাভারেজ তো।
  • pi | ১০ জুলাই ২০১২ ০১:৩৪489880
  • ২০০০-২০১০ এ লাল লাইনটা ফ্ল্যাট ?
  • pi | ১০ জুলাই ২০১২ ০১:৩৬489881
  • ৯০-০০ আর ০০-১০ এ আমি তো প্রায় একই দেখছি !
  • a x | ১০ জুলাই ২০১২ ০১:৩৮489883
  • পাই, ২০০৫'র ফাইভ ইয়ার মিন কোথায় দেখ, আর সেখান থেকে ঐ ২০১০'এর মিনে একটা কাল্পনিক লাইন টান। ফ্ল্যাটই তো হবে। কি মিস করছি বুঝছিনা। ছোটখাটো ভেরিয়েশন ঐ পাঁচবছরে হবে, কিন্তু ফাইভ ইয়ার মিনগুলো নিলে তো ফ্ল্যাটই আসবে, আর আগেই বলেছি, তাতে কিছু ইন্ডিকেট করছেনা, এত কম সময়কাল বলে।

    এটা কি র' ডেটাটা?। http://data.giss.nasa.gov/gistemp/tabledata_v3/GLB.Ts+dSST.txt
  • pi | ১০ জুলাই ২০১২ ০১:৩৮489882
  • আর এখানে আনসার্টেন্টি কত সেগুলো জানা নাই। র ভ্যাল্যু না পেলে এমনি নিদান হাঁকা যায় নাকি ?
  • pi | ১০ জুলাই ২০১২ ০১:৪০489887
  • সেভাবে দেখলে, ৯০-৯৫ ও ফ্ল্যাট। র‌্যাদার কুলিং ! অথচ সেটা তো হুহা বাড়ার সময় ! ঃ)
    এভাবে তুলনা হয়, নাকি তার থেকে বলা যায়, গ্লোবাল ওয়ার্মিং বন্ধ হয়ে গেছে !
  • a x | ১০ জুলাই ২০১২ ০১:৪০489885
  • ২০০০-২০০৫ বাড়ছে, ২০০৫-২০১০ ফ্ল্যাট = ২০০০-২০১০ - বাড়ছে। প্রবলেমটা কোথায়?
  • aka | ১০ জুলাই ২০১২ ০১:৪০489884
  • বাপরে, কি ভয়ানক।

    আবার লিখি

    ১৯৮০ = -0.1
    ১৯৯০ = 0.3 => rate of increase = 4
    ২০০০ = 0.4 => rate of increase = 0.333
    ২০১০ = 0.5 => rate of increase = 0.25

    পাই একটা গ্রাফ দেখতে কারুর অসুবিধা হতেই পারে। সেটা নিয়ে ডিসেগ্রি করার কি আছে?
  • pi | ১০ জুলাই ২০১২ ০১:৪২489889
  • আরে আমি ত ২০০০-১০ এর কথাই প্রথম থেকে ও বরাবর বলে আসছি।
    কারণ দ্রি র স্টেটমেন্ট ছিল, ২০০০-১০ এ টেম্পরেচর বাড়েনি ! বা, আকাদা বল্লো, ২০০০-১০ ফ্ল্যাট।
  • aka | ১০ জুলাই ২০১২ ০১:৪২489888
  • যাঃ পাই এতক্ষণে এই গ্রাফটার আনসারটেনিটি নিয়ে প্রশ্ন তুললে। যদি তাই হবে তাহলে এই গ্রাফ থেকে পৃথিবী পুড়ে ছারখার হয়ে যাবে এই নিধানই বা হাঁকার কি হল?
  • pi | ১০ জুলাই ২০১২ ০১:৪৪489890
  • আকাদা, না সেই প্রশ্ন তো তুলিনি।বলেছি, র ভ্যালু, কি আনসার্টেন্টি ভ্যালু গুলো না জানলে চোখে দেখে বলে দেওয়া যায় না, ওয়ার্মিং এর রেট কমছে।
  • aka | ১০ জুলাই ২০১২ ০১:৪৬489891
  • যদি তাই হবে তাহলে সেই র ভ্যালু বা আনসারটেনিটি ভ্যালু না জেনে কি করে নিধান হাঁকলে যে পৃথিবী পুড়তে চলেছে?
  • aka | ১০ জুলাই ২০১২ ০১:৪৭489893
  • পাই, আমি যা বলেছি সেটা সম্পূর্ণ উল্টে বললে, আমি বলেছি রেট কমেছে, অ্যাবসলিউট মেজার বেড়েছে।
  • a x | ১০ জুলাই ২০১২ ০১:৪৭489892
  • আকা, ঐ ডেটাগুলো কোত্থেকে পাচ্ছে?
  • aka | ১০ জুলাই ২০১২ ০১:৪৮489896
  • অক্ষ, গ্রাফে আইবলিং, y-axis থেকে ডেসিমাল পয়েন্ট এদিক ওদিক হতে পারে।
  • a x | ১০ জুলাই ২০১২ ০১:৪৮489895
  • আরে কি আশ্চর্য, মাইনিউট স্কেলে ভেরিয়েশন আছে বলে লার্জ স্কেল ইগনোর করবে কেন? পাঁচ বছরে ফ্ল্যাট, কিন্তু পঞ্চাশ বছরে তো ফ্ল্যাট না!
  • riddhi | ১০ জুলাই ২০১২ ০১:৪৮489894
  • আকাদা, আবার ভুল।

    ১৯৯০- .1, ২০০০- .3
    এবার দেখ রেট কি।

    আর ২০০০ এর পর রেট বেড়েছে বা কমে্ছে, এটা দেখার জন্য ১৯৮০-১৯৯০ বেছে নেব কেন?, অন্য কোন ডেকেড, যেমন খুব কাছেরটা ৯০ ২০০০ দেখব না? সেখান থেকে এই গ্রস এস্টিমেট টা নিলে দেখা যাবে বেড়েছে।
  • pi | ১০ জুলাই ২০১২ ০১:৪৯489899
  • এবার হাসা না কাঁদা উচিত, ভাবছি ঃ)

    যাগ্গে। ২০০০-১০ ফ্ল্যাট, এই স্টেটমেন্টটা আশা করি প্রত্যাহার করেছ ঃ)
    দ্রি ও আশা করি ২০০০-১০ এ বাড়ে নি, সেটা করবেন ঃ)

    আর বাকি জিনিস নিয়ে, যা বলার বহুবার বলেছি। আর নতুন করে কিছু বলার নেই ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন