এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৯০৬ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:১৬510587
  • কাল ইন্দো একটা বদমাসী করেছে, শ্লা গাঁটে গাঁটে বহুত ইয়ে, দেখতে ঐরকম সরু উদাস কবি টাইপ হলে কি হবে, কাকে যেন খুব বিনীত ভাবে বললো, আমি বৈজয়ন্ত। বোধ হয় অরণ্য দাকে ;-)
  • kumu | 132.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:১৬510586
  • হ কি আমার চেয়ে মোটা?মনে হয় না।
  • h | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:১৭510588
  • সে আপনার মনের আয়নায়, বাস্তবে না।
  • kumu | 132.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:২০510589
  • শ্রাবণী বা অন্য কেউ বলুক,যে দুজনকেই দেখেচে।
    আপনিটা কাটান দ্যাও।
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:২৪510590
  • বোধি দা, আমি ও তোমার সাথে একমত। যে যা তাকে তাই বলা একদম উচিত নয়। ঃ))
  • ranjan roy | 24.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:২৯510591
  • বাঃ, চমৎকার তো! টিমকে ওর গুরু-কবিতার বই? দারুণ আইডিয়া। যার মাথার থেকে বেরিয়েছে, সম্ভব্তঃ ফরিদা, তাকে অসংখ্য অভিবাদন,।
    কী মিস করেছি! অতগুলো গুরু এবং চন্ডালের মাথা খাওয়ার এমন সুযোগ! হয়ত বইমেলায় একবার পেয়ে যাব। আর ঘরের কাছে টালিগঞ্জে টিম-শুচির বিয়ের পার্টি!
    ওদের ভালো হোক।
    কাবলিদা শিগ্গির সেরে উঠুন। বইমেলায় গুরুর স্টলের হ্যাপা কে সামলাবে?
    সবকিছু সবার জন্যে নয়! একচোখো ভগবান, সাম্যবাদে বিশ্বাস করেন না।
    সমস্ত গুরুভাইবোনদের এই চন্ডালের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার!
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:৩০510592
  • রঞ্জন দা, আপনি যান নি কেন? মার্কেটে ছিলেন না নাকি?
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:৩১510594
  • ঃ))
  • ranjan roy | 24.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:৩১510593
  • বোধি ও ব্রতীনের সঙ্গে একমত।
    কানারে কানা কইয়েন না, ল্যাংড়ারেও না। আমার কানা ছেলের নাম পদ্মলোচন।
  • h | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:৩২510596
  • কিন্তু সিপিএম কে তিনোমূল বললে কি বোতিন খেলবে?
  • শ্রী সদা | 127.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:৩৩510598
  • কোনঠাসা নয়, ওর বেশী আর ঢুকতে পারিনি ঃ)
  • ranjan roy | 24.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:৩৩510597
  • না ভাই, বাগনানে একটি শ্বশুরবাড়ির বিয়ে বাড়িতে সপরিবারে যেতে হয়েছিল।
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:৩৪510599
  • কেন খেলবো না ? আমি আস্তে সব কিছু উর্ধ্বে চলে যাচ্ছি। ( মহাপুরুষ হবার প্রথম ধাপ!!) ঃ))
  • ranjan roy | 24.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:৩৬510600
  • না বোধি, তিনোমূলকে ম-মাটি-মানুষ বলতে হবে। দিদিকে বাংলার বাঘিনী। ব্রতীন ঠিক খেলবে।
    আর অবশ্যই ছিপিএম বা মাকু কে সিপিআই(মার্কসবাদী) আর ম্যাঁও দের সিপিআই(মাওবাদী)।
  • kumu | 132.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:৩৮510601
  • এহে হে,রঞ্জনদা,এখনো শ্বশুর বাড়ীকে এতো ভয়? শ্বশুর বাড়ী যথাস্থানেই থাগবে,এতো গুরুদের একসাথে পাবেন আর?
  • h | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:৩৯510603
  • ব্যাংগালোর এর অভিবাসী অরাজনীতির প্রথম ছোঁয়া ও হতে পারে ;-)
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:৩৯510602
  • না রঞ্জন দা, ক্রমশঃ হতাশ হয়ে যাচ্ছি....

    বোধহয় " যে যায় লঙ্কায়, সেই হয় রাব্ণ" ঃ((
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:৪০510604
  • রঞ্জন দা, শালী দের দিকে কেউ নাকি? ..
  • h | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:৪৪510605
  • শালীর মেয়ে হলে বোতিন কেস খেয়ে যাবে।
  • sosen | 24.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:৪৬510607
  • কৈ ছবি?
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৬:২৭510608
  • আমার এক পিস ও শালী নেই। কী যে দুঃখ বোধি দা!! ...
  • h | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৬:৪৬510609
  • এক্ষেত্রে আমি বা শাহরুখ কারোর পক্ষেই ম্যায় হুঁ না বলা একটু কঠিন।
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৬:৪৭510610
  • ঃ))

    যাতা যাতা। নাজুক নাজুক!! ঃ))
  • নেতাই | 131.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৭:০৮510611
  • টিম্ভাই ও হুচি কে অভিনন্দন।

    আপনারা যখন জমিয়ে ভাট করছিলেন আমি তখন ঠান্ডায় ঠকঠক করতে করতে মুগল সরাই স্টেশনে রিসিডিউলড ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম।
    সবই ললাটের লিখন।
    কেডিদা সেরে ওঠো।
  • kumu | 132.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৭:১২510612
  • আর আমি খকখকখখ কাশতে কাশতে গার্গল কচ্ছিলুম।
  • নেতাই | 131.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৭:১৫510613
  • আমারো কাশি পেয়েছিলো। কাশিনি।

    কাশীতে কাশিতে মানা।
  • raatri | 24.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৭:৫৫510614
  • মন খারাপ,মন খারাপ,বে বাড়ি কেমন মিসালাম!!টুংকাই আর তার বাবাকে রাজি করিয়ে,এ বেলা ও বেলা বেড়াবো আর গপ্পাবো প্ল্যান...তা তারা কি ভাগ্য রাজিও হল,কিন্তু বিধি বাম!!

    টিম টিম-হুচি যুগ যুগ জিও!!

    কাব্লিদা,অনেক অনেক দিন পরপর দেখা হয়,এক শহরে থেকেও যাই না আপনার কাছে,আমাদের কি কথা বলা সাজে??না বললে আপনি শুনবেন??তবু বলি,সেই যে সেবার স্বভুমিতে আপনাকে প্রথম দেখলাম,আমাকে আর টুংকাইকে বাড়ি পৌঁছে দিয়ে দিব্যি আমার বাবা-মায়ের সঙ্গে জমিয়ে গল্প করলেন,তারপর থেকে আপনার নাম মানেই এক টুকরো নির্মল আনন্দ,সবার মতই এক নির্ভরতার জায়্গা। বয়সের তোয়াক্কা না করে হৈ হৈ করে বাঁচার শিক্ষা আপনার থেকে নিতেই হবে আমাদের।একটু যত্ন নিন না নিজের।প্লীজ।প্লীজ।
  • kumu | 132.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৭:৫৯510615
  • কাল ইন্দো আমার সঙ্গে রাত্রিকে কথা বলিয়ে দ্যায় নি-এইটে টুকে রাখলাম।
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৮:০৪510616
  • রাত্রি, জনস্বার্থে ভাটের গল্প টা একটু গুছিয়ে হোক..
  • শ্রাবণী | 24.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১৯:৪৬510618
  • বোধি স্যানকে জগিং করতে আর কী সব করতে বলছিল দেখে আমি ওর দিকে তাকিয়েছিলাম মানে আমার চোখ চলে গিয়েছিল ওর দিকে, এই টুকুই। কুমুদি তুমি আমাকে জান, আমি কোনোদিন তোমাকে কিছু বলেছি? আমি অমন মেয়েই না, তাও বদনাম!:(((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন