এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২২৯৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ml | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৬:০৯622240
  • এই টইয়ের সাথে সরাসরি যোগ না থাক্লেও, এই খবরটা এখানেই পোষ্ট করলামঃ

    http://www.ndtv.com/article/india/asaram-bapu-s-son-narayan-sai-arrested-on-charges-of-rape-he-was-missing-for-almost-two-months-454204?curl=1386152858

    আশারাম আর নারায়্ন সাইয়ের ভক্তদেরও মতে, ওদের পার্সোনাল হিরোদের নিয়ে মিডিয়া লিঞ্চিং হচ্ছে। ওরা ভয় পাচ্ছে, এই দুজনের বিচার শেষে ক্যাঙারু কোর্টে পরিনত হবেনাতো? আশারামকে এতোদিন ধরে জেলে কেন আটকে রাখা হয়েছে, সেই প্রশ্নও তুলছে।
  • শ্রাবণী | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৬:৩৯622241
  • সে, ছবিটা ঠিকই আছে। এই সব অনুষ্ঠানে সেজেগুজে মঞ্চে উঠে বড় বড় লোকেদের ফুল দেওয়া, প্রদীপ ধরানোর জন্যে মোমবাতি দেওয়া, ফিতে কাটার সময় থালিতে ছুরি নিয়ে দাঁড়ানো ইত্যাদি আরো নানা কাজ।
    এসবের জন্যে আলাদা করে লোক পাওয়া যায়, ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করে তারা ব্যবস্থা করে, সেটা তাদের কাজ। কিন্তু অফিস কাছারীতে মেয়ে এমপ্লয়ী থাকলে (ছেলেদের দিয়ে নয়)তাদের দিয়ে এসব কাজ করানোর একটা রীতি চলে অনেক জায়গায়, সেটা অনেক মেয়েরাই ঠিক পছন্দ করেনা, অনেকে আবার করেও।
    তবে ওই, আমি যেখানে কাজ করি সেখানে দেখা গেছে অধিকাংশ মেয়েরা ব্যাপারটা পছন্দ করছে না, ওই সেজেগুজে হাসি হাসি মুখ করে শুধু ওই কাজের জন্যে যেখানে তার এমনিতে কোনো কাজ নেই সেখানে গিয়ে দাঁড়ানো।
  • সে | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৬:৪১622242
  • শ্রাবণী,
    বুঝলাম। আমাদের সময়ে ছোটোছোটো বাচ্চারা সভাপতিকে মালা পরাতো। :-)
  • শ্রাবণী | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৬:৪৮622243
  • বাচ্চা ছেলে না মেয়ে সেটা খেয়াল আছে? :) :) :)

    আমি আসলে "মেয়েদের" সাথে প্রেফারেবলি সুন্দরী বা সুশ্রী কমবয়সী ইত্যাদি অ্যাড করিনি, ওগুলো উহ্য। ডিসক্রিমিনেশনের ওপর ডিসক্রিমিনেশন! :)
  • সে | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৭:০১622244
  • ভালো করে মনে নেই - বাচ্চা মেয়েই মনে হচ্ছে। ফ্রক পরা। কপালে টিপ পরা। মাথায় চুড়ো করে ঝুঁটিতে রিবনের ফুল। হাতে গোড়ে মালা জুঁই বেলফুল কি রজনীগন্ধার।

    প্রশ্ন হচ্ছে এখানেও উল্টে ভাবতে হবে। কার ডিস্ক্রিমিনেশান? ছেলেরা তো সুযোগই পেল না মন্ত্রী সান্ত্রী বিদেশি ডেলিগেটস্‌দের সান্নিধ্যে আসবার।
    প্রকৃতিই মেয়েদের মেরে থেকে মেরে রেখেছেন।
  • সে | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৭:০২622245
  • গোড়া থেকে* ("মেরে থেকে" নয়)
  • শ্রাবণী | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৭:০৮622246
  • সে, ক্লিয়ার করে দি, থালি গার্লে বোধহয় ঠিক সান্নিধ্য পাওয়া যায়না, ওটা এসকর্টে হয়, তবে সে সম্পর্কে আমার কোনো ডাইরেক্ট অভিজ্ঞতা নেই।
    থালি গার্লে আছে, আমাদের মত কাজে এ এক চরম নেগেটিভ ছাপ ফেলে, তাই আপত্তিও করেছি। অন্য প্রফেশনে অন্যরকম বোধ হতেই পারে। আমার বাস্তবে খুব একটা নিজের গন্ডীর বাইরে বেরিয়ে ভুবনের ভার নেওয়া হয় না, আর সে অবস্থায় লিখে জগত মারতেও ঠিক পছন্দ করিনা :)
  • aka | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৭:২২622247
  • বাই দা ওয়ে বিদেশে অনেক পয়সা দিয়ে এসকর্ট সার্ভিস কিনতে হয়। টাইগার উডস কিনত।
  • Reshmi | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৭:৩২622248
  • প্রোটোকল অফিসার (এসকর্ট না, এই টার্মটা ইউজ করি আমরা) হলে তাবড় লোকেদের সান্নিধ্যে আসা যায় এটা যেমন সত্যি, তেমনি অনেক সময় গেস্টের মর্জি মাফিক চলতে গিয়ে নিজেদের সেমিনারের কিছুই তেমন করে শোনা হয় না। যেমন ধরুন কোন দেশের কোন এক মন্ত্রী, তার সেশন হয়ে যাবার পরে কনফারেন্স ভেনিউ ছেড়ে অন্য কোথাও যাবার ইচ্ছে প্রকাশ করল, সে অন্য কোথাও কারো সঙ্গে মিটিংও হতে পারে আবার স্রেফ দিল্লী দর্শন বা শপিংও হতে পারে। প্রোটোকল অফিসার, যে কিনা টেকনিক্যাল ফিল্ডের লোক, হয়তো ভেবেছিল পার্টিকুলার কোন সেশন শুনবে, সে আর হল না। সব ছেড়েছুড়ে সেই গেস্টের সঙ্গে যেতে হল। অবশ্য সবাইই এরকম হয় তা বলছিনা, অনেকে বেশ বুঝদারও থাকে এবং নেহাত দরকার না হলে প্রোটোকল অফিসারকে বিরক্ত করে না।
    যাকগে, এগুলো এই টই এর আলোচ্য নয়। এখানেই থামি।
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৭:৩৩622250
  • ক্লায়েন্ট ভেন্ডার আপিসে এলে সারাদিন ল্যাল ল্যাল করে পেছন পেছন ঘুরতে হয়, সকালে হোটেল থেকে তোলা থেকে বিকেলে এয়ারপোর্ট ছেড়ে আসা, উহারে কয় এসকর্ট। আকাও তো জলধরবাউ, নিশ্চয় ভোদাফোনের অ্যাডটা দেখেনি।
  • Quatre dans une rangée | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৭:৫১622251
  • কর্পোরেট কনফারেন্সে কী হয় জানি না, তবে অ্যাকাডেমিক কনফারেন্সে (আমার দেখায়) প্রফেসরদের ছাত্র-ছাত্রীরা এই সব ফুলটুল দেয় বা প্রদীপ জ্বালানোর সময় দেশলাই এগিয়ে দেয়।

    তবে এসব ভারতেই। বাইরের কোনো কনফারেন্সে এইসব ধাষ্টামো করে আধবেলা সময় নষ্ট করে না, পনেরো মিনিটের ওয়লকাম লেকচারের পর কী-নোট শুরু হয়।
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৮:৩৬622252
  • এটা থাকুক এখানে। গ্লোবালি মহিলা জার্নালিস্টদের অফিসের ভেতরেই কতটা র‌্যাম্প্যান্ট সেক্সুয়াল অ্যাবিউসের শিকার হতে হয়,

    http://www.slate.com/blogs/xx_factor/2013/12/03/sexual_harassment_in_journalism_a_new_study_shows_that_the_majority_of_female.html

    Sixty-four percent of the 875 respondents said they had experienced “intimidation, threats, or abuse” in the office or in the field. Most of the abuse was perpetrated by the journalists’ bosses, superiors, and co-workers. Forty-six percent of female journalists said they had experienced sexual harassment at work, including “unwanted comments on dress and appearance.” That harassment was also overwhelmingly perpetrated by colleagues. Twenty-one percent said they had experienced physical violence—including being pushed, pinned down, or threatened and assaulted with weapons—in the course of their work. Thirteen percent had been sexually assaulted on the job—again, mostly at the hands of co-workers.
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৮:৩৯622253
  • এবং কেন সেটা নিয়ে তারা অফিসিয়াল অভিযোগ জানান না।

    The majority of incidents of sexual harassment and physical assault detailed in the IMWF survey were not reported to employers; 76 percent of women who met physical violence on the job did not report the assault to police. That’s partly because bosses and cops are the ones responsible for threatening and assaulting us.

    ... the majority of abused journalists said the incidents had a "psychological impact" on them—but we’d also like to remain employed. Calling out these men publicly (and submitting ourselves to a “he said, she said” situation with a more powerful colleague) means that reporting the abuse could become a “defining aspect of the accuser’s professional life, very likely wrecking it,” Friedman says.
  • π | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৯:০৪622254
  • কালকে আমি হিন্দু থেকে এই সার্ভে সংক্রান্ত রিপোর্টটা পড়েই ঐ প্রশন্টা করেছিলাম। ওখানে বলেছে, সেঃ হ্যাঃ এইগুলো হয়েছেঃ
    The nature of sexual harassment ranged from ‘unwanted comments on dress and appearance’ (68 per cent), ‘suggestive remarks or sounds’ (57 per cent) and ‘jokes of a sexual nature’ (57 per cent).
    সেঃ হ্যাঃ বলতে খালি এই কারণগুলোই বোঝায় ?
    কোন পুরুষ কলীগ যদি বলে পোশাকটা খুব সুন্দর, সেটাও সেঃ হ্যাঃ হিসেবে ধরা হবে ?

    তবে ফিজিক্যাল অ্যাবিউজটা পড়ে চমকে গেছি।
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৯:২০622255
  • সোম্বার দেখি আমার টিমের একটা মেয়ে খুব সুন্দর হেয়ারকাট করে এসেছে। কিছু বলতে গিয়েও চুপ করে গেলাম।
  • cm | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৯:৪১622256
  • ভাল জামাকাপড় পরলে (আচ্ছা এটা তো র ই হবে তাই না?) যদি কেউ প্রশংসাসূচক মন্তব্য করে তা কেন সেঃ হ্যাঃ হবে?
  • π | ০৪ ডিসেম্বর ২০১৩ ১৯:৫৩622257
  • সেটা যদি মেয়েটা unwanted মনে করে তাহলে সেঃ হ্যাঃ হতে পারে। মানে সংজ্ঞা তো বোধহয় তাই বলে। 'unwanted comments on dress and appearance'
  • cm | ০৪ ডিসেম্বর ২০১৩ ২০:০৭622258
  • মেয়ে কোথা থেকে এল? আমায় করে, একটু অস্বস্তি হয় কিন্তু তাকে ঠিক সেঃ হ্যাঃ মনে হয় না।
  • π | ০৪ ডিসেম্বর ২০১৩ ২০:২৫622259
  • আমার নিজের মনে হওয়া না হওয়ার কথা নয়, আমিও সঠিক কী হয়, জানতে চাইছি।
  • aka | ০৪ ডিসেম্বর ২০১৩ ২০:৫১622261
  • এগুলো অমন হয় না। রিপিটেড অ্যাক্ট হলে তবেই সেগুলো গ্রাহ্য করা হয়। একবার বলল তোমার ড্রেসটা খুব সুন্দর তাহলে কেউই কিছু মনে করে না। কিন্তু রিপিটেডলি প্রতিদিনই বলে চলল, তাহলে তার মানে অন্য।

    এ প্রসঙ্গে মনে পড়ল, আমার এক এক্স-ক্লায়েন্ট - যুবতী মহিলা - আর এক ক্লায়েন্টকে বলেছিল - বব স মাই বাট অ্যান্ড নিউ ইট ওয়াজ মি।

    কিছুদিন আগে আর এক বুড়ো কলিগ, তার থেকে অল্প বুড়ো এক মেয়ে কলিগকে গালে চুমু খেয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলল - আই অ্যাম মলেস্টিং হার বলে হোহোহো করে দুজনেই খানিক হাসল। মহিলা কিন্তু বুড়োর বস।
  • | ০৪ ডিসেম্বর ২০১৩ ২০:৫৫622262
  • আমি এরকম দুই একটা কেস হ্যান্ডল করেছি। অ্যানেকডোট হিসেবে বলতে পারি।
    দেখো 'You're looking great/gorgeous/awesome ইঃ মন্তব্যকে আমার দেখা কেউ ই সেঃ হ্যাঃ হিসেবে নেয় না সাধারণতঃ। গোলমালটা হয় যদি কেউ বলে হট কিম্বা সেক্সি বা বলার সময় এক চোখ ছোট করে বা এমন কোনও অঙ্গভঙ্গী করে যেটা কিছু ঈঙ্গিতবাহী মনে হতে পারে। এইগুলো কেউ কেউ অ্যাকসেপ্ট করে, অনেকেই করে না। এখন সেইগুলো নিয়ে অনেকসময় অন্তত আমাদের কোঙে কমপ্লেইন লজ করে, সেইভাবে তদন্ত করেও দেখা হয়।

    আর একটা কেস হয়, একজন হয়ত আগে কখনো বাজে মন্তব্য কর্তেছে সেদিন মেয়েটি কিছু বলে নি, যে কোনো কারণেই হোক, পরে একটা 'ততটা বাজে নয়' মন্তব্যেই জ্বলে উঠে কমপ্লেইন করে দেয়।
  • | ০৪ ডিসেম্বর ২০১৩ ২০:৫৬622263
  • *বাজে মন্তব্য করেছে
  • π | ০৪ ডিসেম্বর ২০১৩ ২১:০৬622265
  • উপরে বর্ণিত সার্ভেটা নেবার চেষ্টা করলাম, প্রশ্নগুলো দেখার জন্য।

    সেঃ হ্যাঃ সংক্রান্ত প্রশ্নে এইভাবে এক্সপ্লেইন করা আছে ঃ
    Sexual harassment can be described as any form of unwanted verbal, non-verbal or physical conduct of a sexual nature that creates an intimidating, hostile, degrading or offensive environment.

    It may include (but is not limited to):

    •unwanted physical contact
    •invasion of your personal space
    •suggestive remarks or sounds
    •unwanted comments on dress and appearance
    •jokes of a sexual nature
    •display of sexually offensive material
    •inappropriate downloading of pornographic or sexually exploitive and degrading material by computer
    •verbal threats
  • aka | ০৪ ডিসেম্বর ২০১৩ ২১:০৬622264
  • আমার বর্তমান কোংয়ে পরিষ্কার গাইডলাইন আছে

    যদি কোন কমেন্ট বা ইঙ্গিত পছন্দ না হয় তাহলে যেন সরাসরি বলা হয়। সরাসরি বলতে অসুবিধা হলে যেন বসকে বলা হয়। বস ডেকে বলতে বাধ্য যে এরকম ব্যবহার আর কোর না। একবার বলার পরেও কন্টিনিউড হলে কোম্পানি গাইডলাইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
  • cm | ০৪ ডিসেম্বর ২০১৩ ২১:২১622266
  • তাইলে খাড়াইল গিয়া আবরাকাডাবরা, কইলেই হইবনা মীন করতে লাগব।
  • ঈশান | ০৪ ডিসেম্বর ২০১৩ ২১:৪৮622267
  • অক্ষদার দেওয়া লিং গুলো পড়লাম।

    প্রথমটা হল একজন সাংবাদিকের খার। কেন তেজপাল একটা প্রবন্ধ ছাপেননি। তিনি বলেছেন গোয়ার মুখ্যমন্ত্রী আর তেজপাল পরস্পস্পরের পিঠ চুলকাচ্ছেন। প্রমাণ হিসেবে তিনি বলেচেন যে, তেজপাল তাঁর গোয়ার বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ কেটে ফেলেছেন। কাঁঠাল গাছ কাটা আর ইল্লিগাল মাইনিং এর মধ্যে স্কেলের কতটা তফাত, সে উনিও জানেন আমিও জানি। মন্তব্য নিষ্প্রয়োজন।

    দ্বিতীয়টা হল, নীনা তেজপালের দুর্ব্যবহার প্রসঙ্গে। তিনি গোয়ার মুখ্যমন্ত্রীর কছে থিংক ফেস্টের জন্য ৫০ লাখ টাকা চেয়েছেন। মুখ্যমন্ত্রী এবং তাঁর সোর্সরা তাতে খুবই দুঃখ পেয়েছেন। ২০১১ সালে (বোঝা যাচ্ছে, এখন স্কোর সেটল করছেন)। তা, এতেও ফ্রডের কি হল একেবারেই বোঝা যাচ্ছেনা, দুরবীন লাগিয়েও।

    তিন নং টা গোয়ার ইল্লিগাল মাইনিং নিয়ে একটা ডিটেল রিপোর্ট। সেটা তেহেলকা ছাপেনি। কেন ছাপেনি এ নিয়ে স্পেকুলেশন চলতেই পারে। তার বেশি কিছু না।

    এগুলো, আর তেহেলকা একটি ফ্রড বলা, যেটা এখন হচ্ছে, ভাষা এবং পরিমান, আকার এবং প্রকার, দুই দিয়েই, তার মধ্যে বিরাআআট তফাত আছে।

    এবং এগুলো হল জাস্ট গোয়ার ইল্লিগাল মাইনিং সম্পর্কে। যেটা আমার লিস্টিতে কোথাও ছিলনা। :)
  • π | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:০২622268
  • এসারের থেকে স্পনসরশিপ নিয়েছেন বলে বারবার অভিযোগ করা হচ্ছে। কিন্তু এসার কী কী ইল্লিগাল কাজ করেছে, একটু বিস্তারিত জানতে চাই। আমি যেটুকু যা পেলাম, পরিবেশ সংক্রান্ত দুটো অভিযোগ, জল ব্যবহার আর স্ল্যাগ ডিপোজিশন নিয়ে কথা উঠেছিল। আর কিছু ?
    কেডি সিং ও কী cheat করেছেন, জানতে চাই।
  • pinaki | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:১৩622269
  • আমিও জানতে চাই কুনাল ঘোষ কী চীট করেছেন?
  • a x | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:১৫622270
  • উফ ঈশান তর্কের জন্য কী না করতে পারে! ঐ আর্টিকল থেকে এই বেরোলো?

    "তেজপাল তাঁর গোয়ার বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ কেটে ফেলেছেন। কাঁঠাল গাছ কাটা আর ইল্লিগাল মাইনিং এর মধ্যে স্কেলের কতটা তফাত, সে উনিও জানেন আমিও জানি। মন্তব্য নিষ্প্রয়োজন।"

    এইটুকু পড়লে মনে হবে একজন কাঁঠাল গাছ কেটেছে, তাকে ইল্লিগাল মাইনিংএর দায়ে ফ্রেম করা হচ্ছে।

    এই ছেলেমানুষীর সময় আমার নাই।
  • π | ০৪ ডিসেম্বর ২০১৩ ২২:১৭622272
  • চিট ফাণ্ড মাত্রেই বেআইনি নয়, এটা এখানেই আলোচনা থেকে জেনেছিলাম। প্পন, রোবু, এরা বেটার বলতে পারবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন