এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 161.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৭:৩৩663128
  • ফেবাই আর সিবাই মিলেও করতে পারে। ঃ-)
  • cm | 127.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:৩২663139
  • কল্লোলদা হয়তো ভুলে গেছেন তাই খেয়াল করিয়ে দিই পবয় ক্ষমতায় ছিল বামফ্রন্টই। কোন ফ্রন্টের সংশোধন/সম্প্রসারণ ফ্রন্টের যৌথ সিদ্ধান্ত।

    আপনার পোস্ট পড়ে আবার মনে হচ্ছে দেবেশবাবু বোধহয় ঠিকই বলেছেন ""বিকল্পের জন্য এমন ব্যক্তিগত বিবেকবানদের ভিড় আবার জমে উঠছে নামোল্লেখ না করে বি জে পি-র পক্ষে৷‌ মনে রাখা ভাল যে পরিবর্তনপম্হীরাও কিন্তু ২০১১-তে ‘তৃণমূল’-এর নাম উল্লেখ করেননি৷‌ "
  • Ishan | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৩৬663150
  • পিটি সিপিএমকে তুলে না দেওয়া পর্যন্ত ছাড়বেন না, পণ করেছেন। :-)
  • PT | 213.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ০৯:৫৩663161
  • আপনারা তো তিনোদের ক্ষমতায় এনে পব-টাকেই তুলে দিলেন!!
  • - | 109.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ১০:২৫663172
  • তোলার বদলে, নামালে কি ভালো হত?
  • Ishan | 233.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ১০:৪৪663183
  • টাকে তুলে দিলাম? :-D
  • adhuli | 37.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ১১:৫৩663194
  • বামেদের সরিয়ে তিনোদের আনাটা হলো গরম কড়া-র বদলে আগুনে সেঁকার মত। দুটোতেই ঝ--- জ্যালিযেছে, তবে মমতা তিন বছরে যতটা জ্যালাতে পেরেছে, বামেরা তাদের নিকৃষ্ট-তম রূপেও এতটা পারেনি বোধয়।
  • PM | 53.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৪:২৮663205
  • Name: কল্লোল

    IP Address : 125.242.139.185 (*) Date:07 Feb 2015 -- 06:45 AM

    ""কোশ্ন - আগামী ভোটে সিপুয়েমের কি হবে বিষয়ে তোমার মতামত জানাতে এতো দ্বিধা কেন? তুমিও কি দেবেশ রায়ের মতো মনে করো - পশ্চিমবঙ্গের একমাত্র রাজনৈতিক শক্তি হয়ে উঠবে। সংশোধিত বামফ্রন্ট। সম্প্রসারিত বামফ্রন্ট" ?
    বলো না ভাই, এট্টু শুনি।""

    আমার উত্তর খুব সিম্পল। আমি সিপিয়েম বা বামেদের রাজনৈতিক স্ট্র্যাটেজি আর তার ফলাফল কি হবে তার প্রেডিকসনে উৎসাহী নই। রাজনৈতিক স্ট্র্যাটেজি ঠিক করা পেশাদার রাজনীতিকদের কাজ। আমি তা নই। নিজেকে আমি পৃথিবীর সব ব্যাপারে এক্সপার্ট কমেন্ট করার যোগ্য বলে মনে করি না।

    তবে সাধারন নাগরিক হিসেবে আমি চাই পঃবঃ এ আইনের শাসন ফিরে আসুক। মানুষ সারদা, চিট্ফান্ড, গুন্ডামো, ইত্যাদি নিয়ে আলোচনা ছেড়ে শিল্প, উন্নয়ন, চাকরীর, কাজের সুযোগ, দারিদ্র দূরীকরন ইত্যাদি নিয়ে আলোচনা, বাগবিতন্ডা করুক। মানুষের জান -মাল সুরক্ষিত হোক।

    আমি মনে করি ২৮% মুসলিমের রাজ্যে আইনের শাসন ও শান্তি প্রতিষ্ঠা করার সম্ভাবনা বাম শাসনেই সব থেকে বেশী। কেনো? গত 3.5 বছর, ৭৭ এর আগের ১০ বছর, আর ৩৪ বছর তুলনা সাদা চোখে করলে (প্যাথোলোজিকাল বাম বিরোধীতা ছেড়ে)আপনি নিজেই বুঝতে পারবেন।

    তার মনে এই নয় যে X পার্টি করতে পারবে না,বা Y পার্টি করতে পারবে না। আমার চোখে প্রবাবিলিটি সবথেকে বেশী বামেদের।ক্ষেত্রে- এইটুকুই।

    পঃবঃ এর বেশীর ভাগ ভোটার আমার বক্তব্যের সাথে একমত হতে পারেন নাও পারেন। বামেরা নিজেদের যোগ্যতা (পলিসিগত আর সাংগঠনিক ভাবে) প্রমান করতে পারলে জিতবে না হলে হারবে। আপনার কাছে বামেদের হারাটা যতটা জরুরী (প্যাথোলোজিকাল কারনে) আমার কাছে বামেদের জেতাটা ততটা জরুরী নয়। আমার কাছে অনেক বেশী জরুরী এই পোস্ট এর ২য় প্যারায় বলা আউট্কাম গুলো।

    ভোটার হিসেবে তিনটে অপসন আছে আমাদের-

    ১। আবার তিনোকে জেতানো
    ২। ২৮% মুসলিমের রাজ্যে বিজেপি কে জেতানো
    ৩। বামেদের জেতানো

    "নোটা" ২০১৬ তে কোনো অপসন নয় (নকুদের হাতে আরেকটা ললিপপ ছাড়া)। কারন ৭০% শতংশ লোক নোটায় ভোট দিলেও ওপোরের তিনটে অপসনের একটা-ই আমাদের পরবর্ত্তি ৫ বছর শসন করবে। নোটা করবে না। তাই নোটা আরেকটা এস্কেপিস্ট রুট ভিন্ন আর কিছু নয়। যেটা কর্নাটকে থেকে আপনি ভাবতে পারেন, পঃবঃ এ থেকে আমাদের পক্ষে ভাবা সম্ভব নয়।

    ওপোরের তিনটে অপসনের মধ্যে ভোটার হিসেবে ৩ নং অপসন আমার কাছে অনেক বেশী সেফ মনে হচ্ছে। পঃবঃ এর সব ভোটার কি ভাববে আর বামেদের পক্ষে ভাবলেও বামেরা সেই ভাবনা ভোটবাক্সে রিফ্লেক্ট করানোর মতো সাংগঠনিক জোর দেখাতে পারবে কিনা সেটা ভবিষ্যত-ই বলবে।
  • কল্লোল | 125.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:২১663216
  • পিএম। ক্যাবাৎ। অ্যারেই কয় বুক ঠুকে দাঁড়িয়ে যাওয়া। একমত নই, কিন্তু ক্যাবাৎ।
  • সিদ্ধার্থ | 116.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ১৯:৪০663228
  • বামেরা আগামী বেশ কিছু ভোটে হারবে। খুব খারাপ ফল করবে। এটা বলার জন্য জ্যোতিষী হবার দরকার পড়ে না। খারাপ ফল করবে নিজেদের দোষেই।

    কিন্তু যাঁরা ২০১১ তে বলেছিলেন পরিবর্তন চাই, রুটি পাল্টানোর তত্ব (এখানে রঞ্জন দা বারবার বলেছেন), বলেছেন 'একবার এনে দেখাই যাক না, এর থেকে তো খারাপ কিছু হতে পারে না " অথবা যে-ই আসে আসুক কিন্তু সিপিএম যাক" তাঁরা এখনো কি মনে করেন সেই স্ট্যান্ড ঠিক ছিল?

    পিটিদা আজেবাজে বকেন। সেসব ধরছি না। কিন্তু বামেদের অফিসিয়াল স্ট্যান্ডেই তো পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে তাদের পলিসিগত সীমাবদ্ধতা সারা ভারতে তাদেরকেও নিও-লিবারালদের একটা মুখ হিসেবে তুলে ধরেছিল। আগমার্কা না হলে সমস্ত বাম-সমর্থক-ই স্বীকার করেন কি ভুল, কেন ভুল।

    এক পক্ষই শুধু ভুল স্বীকার করে যাবে আর অন্য পক্ষ জাস্ট ইগো ধরে রাখার জন্যে বলে যাবে "না ২০১১ সালে কোন ভুল করিনি" এটার লজিক আমি বুঝি না। দুই পক্ষকেই নিজেদের কাজকম্ম ইভ্যালুয়েট করার সময় এসেছে। ২০১১ সালে রুটি পাল্টানোর তত্ব বলে যাকে সমর্থন করা হয়েছে (আনা হয়েছে বলছি না, অত ক্ষমতা আপনাদের নেই, বামেরা গেছে নিজেদের দোষেই) বা তাত্বিক জাস্টিফিকেশন দেওয়া হয়েছে, সেটাও ব্লান্ডার ছিল বলেই মনে করি।

    এটা বলার জন্য আমায় পিটি দা হতে হয় না।
  • trx | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ২০:০২663239
  • একঘেঁয়ে তর্কে বিরক্তি এসে গেছে বলে এড়িয়ে যাই, তবে সিদ্ধার্থকে একটা ক দিলাম।
  • একক | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ২০:১০663250
  • "১। আবার তিনোকে জেতানো
    ২। ২৮% মুসলিমের রাজ্যে বিজেপি কে জেতানো
    ৩। বামেদের জেতানো"

    এই যে আমরা ভাবি "আমরা" জেতাবো এর সঙ্গে "আইনের শাসনের" কিছু গোলমেলে কানেকশন এবং ল্যাকঅফ কানেকশন আছে। সেটাও তো খেয়াল রাখা দরকার ? মমতা কমপ্লিট ফেইলীয়র হয়েছেন নিজের লোভ এবং নেটওয়ার্কের সামঞ্জস্য রাখতে না পেরে। মমতা সম্পর্কে ব্যবসায়ী রা তিতিবিরক্ত কারণ টাকা দিলেও কাজ এগোয়না এবং প্রচুর ক্ষেত্রে জাস্ট টাকা গাপ হয়ে গ্যাছে। পলিটিকাল পার্টি বলুন বা সরকার সে তো সার্ভিস ইন্দাস্ত্রী রান করছে একটা। এবার সিপিএম এর আমলে সেই ইন্দাস্ত্রী টা চূড়ান্ত করাপ্টেড হলেও যারা বড় লেভেলের ব্যবসায়ী তাদের কাজ আটকাচ্ছিল না। নেটওয়ার্ক এ কোথায় কত পেমেন্ট সব দীর্ঘদিন ধরে একটা নিয়ম মেনে চলছিল। মমতা এসে কম সময়ে বড় খাবলা মারতে গিয়ে মাখিয়ে ফেললেন। ব্যবসায়ী দের না চটালে কোথায় সারদা কোথায় কী নাম ও আসতনা। এই কারণেই মমতা কে আজ নয় কাল সরে যেতে হবে। কাজেই ১ নং অপশন টা নেওয়ার কোনো মানে দেখিনা।

    তিন নং অপশন নিয়ে সিরিয়াসলি সমস্যা থাকার কথা না। কারণ বাম তো সুবহে কা ভুলা শাম কো লট আয়া :) এখনো প্রচুর আমলা, ডিজি, সেক্রেটারি, পুলিশ, একাডেমিক উর্ধতন ওই পুরনো বাম নেটওয়ার্কে নিজের পসিষণ নিয়ে অনেক বেশি সেফ। বরং তৃণ এসে গুলিয়েছে। আবার বাম এলে গুট গুট করে আগের মতই নেটোয়ার্ক রান করবে। এস সাচ এইসব "আইনের শাসন " ইত্যাদি একদম বাইরের সিম্পটম। জ্বর বা হাঁচি হওয়ার মত। এগুলৌ আগের ফ্রিকোয়েন্সি তে ফিরবে। অধিকাংশ জানাই যাবেনা ইত্যাদি। আমরাও "আইনের শাসনে " থাকবো।

    কিন্তু

    সর্বভারতীয় ক্ষেত্রে টাকা খাটছে এবং ভবিষ্যতেও খাটবে যে অলিগার্ক দের তাদের কে সাপোর্ট দেবার মত ক্ষমতা বামেদের নেই। এটা এমন একটা "শাসন না করার শাসন" যে বামেরা সেই জায়গাতেই পৌছতে পারবেনা বিকস অফ প্রিভিয়াস কমিটমেন্টস। এটা বিজেপির সঙ্গে বড় পার্থক্য। মমতা জমি নিলে ভোট হারাবে। বাম যদি হাইওয়ে চওড়া করার জন্যে দুপাশ থেকে কৃষকদের সরিয়ে দেয় তাহলে তার ধাক্কা সামলাতে পারবেনা। বিজেপি পারবে। একটা নেকড়ে র টাস্ক একপাল হায়না কে দিয়েও হয়না। যারা বিজেপি কে ভোট দেয় তারা জেনেই দেয় ওদের "কমিটমেন্ট" এর কতটা বাজে কথা কতটা কাজের। প্ল্যান না করাটাই প্ল্যান। আইন তুলে নেওয়াটাই আইন। এইগুলো পুরো আলাদা গল্প। এর জন্যে বিজেপি কেই চাই। বাম বরং বিরোধী থাকুক, গান লিখুক, মার-ফার খাক, চমস্কি এসে আমেরিকান সেন্টারে গম্ভীর বক্তৃতা দিন। আমেরিকা নিন্দা করুক। নাইস টু হ্যাভ ফিচারস। কিন্তু ক্ষমতায় বিজেপির আসা দরকার। ক্রনি ক্যাপিটালিস্ম ফুল ফেজে দরকার পশ্চিমবঙ্গে। মুসলিম জনসংখ্যা সমস্যা হবে না। লোকজন ব্যবসার বখরা ঠিকঠাক বুঝে নিলেই এসব ফুটুস-ফাটুস বোম ফাটাফাটি অনেক কমে যাবে।
  • PM | 53.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৪৭663261
  • মনে যুক্তিটা হলো "যেহেতু বামেরা অলিগোআর্ক দের সামলাতে পরবে না " তাই অলিগোআর্ক দের-ই সরাসরি ক্ষমতায় আনো।

    এই যুক্তিতে সব টাকসালের পাহারায় প্রখ্যাত চোরকে আনা উচিত। মেয়েদের হোমের পাহারায় রেপিস্ট দের রাখা উচিত।
  • PM | 53.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ২০:৫৭663272
  • "মুসলিম জনসংখ্যা সমস্যা হবে না। লোকজন ব্যবসার বখরা ঠিকঠাক বুঝে নিলেই এসব ফুটুস-ফাটুস বোম ফাটাফাটি অনেক কমে যাবে। "
    এই "অপটিমিস্ম" এ আমার আস্থা নেই। আমি "হাই রিস্ক-হাই গেন" এ বেট লাগানোর থেকে "লো রিস্ক মিডিআম গেন" এ বেট লাগানোর পক্ষপাতী ঃ)।

    ২০১১ তে তিনোকে আনাটা অবশ্যি হাই রিস্ক নো গেন পর্য্যায়্ভুক্ত ঃ)
  • একক | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ২১:০৮663283
  • রাজনীতির কাজ "শ্রেয়:" নিয়ে, "সত্য" নয় :) কী "উচিত" সেটা নির্ধারিত হয় কোথায় দাঁড়িয়ে আছি তাই দিয়ে। দেশটা চালাচ্ছে কোনো বাম বা বিজেপি নয়, কিছু পুঁজির মাথা। অলিগার্ক তৈরী হয়েছে এই সিস্টেমের মধ্যে দিয়েই এবং ওদের টাকা আবার এই সিস্টেম-এই খাটতে দিতে হবে। সুইস ব্যান্ক এ টাকা রাখার দিন আর নেই। ওসব হাটুরে গল্প। দেশসুধ্ধু অলিগার্ক মিলে একটা চকমকে জোকার কে ক্ষমতায় এনেছে যাতে এতদিনের সঞ্চিত টাকা খাটিয়ে এবার কিছু একটা করা যায়। এটা করতে গিয়ে এদের মধ্যেই ইন্টারেস্ট কনফ্লিক্ট হবে। গুচ্ছ সার্ভিস ফেইলীয়র, মার্কেট মনোপলি, পাল্টা মনোপলি,বেটার সার্ভিস,মামলা-মোকদ্দমা এখন চলবে এসব। চান বা না চান। এভাবেই মার্কেট একেকটা লেভেল পেরিয়ে যায়। আপনার কী ধারণা এই 'আপ' এরা কর্পোরেট সমর্থন ছাড়া কিছু করতে পারবে ? নাথিং। যে কর্পোরেট বিজেপির গ্রুপে জায়গা পায়নি তারা আপ এর সমর্থক। ইন্টারনেট বেসড খাপ পঞ্চায়েত নাববে এরপর দেখবেন :)

    এখনো, ভারতের রুরালে এত পয়সা আছে যে কুলিয়ে কাছিয়ে শেষ করা যাবেনা। সেটা কোন দল খাবে তারই লড়াই চলছে। কাজটা বড় ব্যবসায়ী রাই করবে। যে দল সাপোর্ট দেবে সে কিছু গোছাতে পারবে। সিপুএম এখনো এসব গল্পের অনেক বাইরে।
  • PM | 53.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ২১:১৮663294
  • একক আপনি নিদারুন পেস্সিমিস্ট। কাল্লোলদার ( যিনি ভাবেন নোটা দুনিয়া পাল্টে দেবে) এক্কেবারে বিপরীত মেরুতে।

    আমি আশাবাদী যে অলিগোআর্ক আর ক্রোনি ক্যাপিটালিস্টরাই শেষ কথা বলবে না। এই আশাটুকু না থাকলে বাঁচবো কি করে ঃ)
  • কল্লোল | 111.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৩৪663305
  • সিদ্ধার্থ। না এখনো মনে করি না যে ২০১১য় বামেদের বিরুদ্ধে যাওয়া ভুল ছিলো। এর মধ্যে কোন ইগোর প্রশ্নই নেই। ঠিকমত বিকল্প না থাকাটা দুর্ভাগ্যজনক। কিন্তু বিকল্প নেই বলে অন্যায়কে মেনে নিতে হবে - সেটা মনে করি না। আজও করি না। যেই সরকারে আসুক, লড়ে যেতেই হবে। অধিকার রক্ষার লড়াইয়ে দম ফেলার জায়গা নেই।
    কাল তৃণমূল চলে যাবে হয়তো। হয়তো বিজেপি আসবে। তাতে আরও খারাপ হবে হয়তো। লড়তে তো হবেই। এমনকি যদি বামও আসে, যদি যদি যদির নদী বেয়ে, তাহলেও খুব কিছু পাল্টাবে না। এই তৃণমূলের গুন্ডারা বামে ভিড়বে, তাদের ভিড়তে দেওয়াও হবে। ফলে সেই লড়ে যেতেই হবে।
    বামেদের কাছে ২০১১র হার সুযোগ এনে দিয়েছিলো ক্ষমতার স্থবিরতা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়ানোর। তারা খুবই বিশ্রীভাবে অকৃতকার্য্য।

    আইনের শাসন!! সে তো বিজেপিও দিতে পারে। তাতে কিই বা আসে যায়। সাধারণ মানুষের দম ফেলার জায়গা থাকবে কি? ও হ্যাঁ, সাধারণ মানুষ মানে আমার তোর মতো মধ্যবিত্ত নয়। আমরা আর সাধারণ মানুষের বর্গে পড়ি না। আমরাও সুবিধাভোগীই। মাত্রার তরতম থাকতে পারে কিন্তু দিনের শেষে সুবিধাভোগীই।
  • ranjan roy | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৫২663316
  • সিদ্ধার্থ,
    একই কারণে এখন বলি-- যে আসে আসুক, ইনক্লুডিং সিপিএম, কিন্তু এরা যাক।
    কেরালা মডেল। বারবার রুটি পাল্টানো হয়। কিন্তু তাতে কেরালা দেশের পিছিয়ে পড়া রাজ্য হয় নি। বরং অনেকগুলো প্যারামিটারে এগিয়ে আছে।
    গুড গভর্নেন্স্বেও, সাম্প্রদায়িক দাঙ্গা আটকানোতেও।
    কেউ জ্যোতিষ নয়। তাহলে একই যুক্তিতে সিপিএম এরও কংগ্রেসকে হারাতে ন্যাশনাল লেভেলে বিজেপির হাত ধরে তাদের লেজিটিমাইজ করার জন্যে ক্ষমা চাওয়া উচিতঃ)))
  • PM | 53.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ২২:৫৩663327
  • কল্লোলদার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। নৈরাজ্য থেকে নৈরাজ্যতর থেকে নৈরাজ্যতম তে যাওয়া আসলে কাল্লোলদার অভীষ্ট লক্ষ্যের দিকে এগোনোর মাইলাস্টোন মাত্র ঃ) তাই তিনো বিজেপি কিছুতেই অসুবিধা নেই, সুবিধাই বেশী।

    কিন্তু ৩৪ বছরের স্থিতিশিলতা কালোলদার অভিষ্টের পক্ষে বিষবত।
  • ranjan roy | 24.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১৫ ২৩:০৫663339
  • পিএম,
    এটা টপ দিয়েছেন!!!!
  • SC | 81.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৫১663350
  • ২০১১ সালে সিপিএম কে হারিয়ে তৃনমূল কে আনা ঠিক হয়েছিল। বুদ্ধবাবু থাকলে যা হত, তার থেকে এখন বেটার হচ্ছে বলে মনে করি।
    আর পি এম কে আগেই পরামর্শ দিয়েছি, রাম ছাড়া বিজেপি কে সমর্থন করুন। অনেকেই করছেন এখন, উন্নয়নের স্বার্থে।
    মোদী কে যারা সমর্থন করেছেন, তাদের মধ্যে অনেকেই অসাম্প্রদায়িক। সুতরাং চাপের কিছু নেই।

    সিপিএম আর আগের মত ভালো নেই গো.।আজকাল বড় বদ হয়েছে ওরা। সেদিন কি করেছে যেন?
    পোকাস ওই ব্যাগ্রাবাদী aap, যাকে পি টি দা এদ্দিন তুলোধনা করলেন, তাদেরকে দিল্লিতে ভোট দিতে বলেছে।
    একবার পি টি দার সেন্টিমেন্টটার কথা ভাবলে না !
    কি অন্যায়, কি অন্যায়! সকলে এত আশায় বুক বেঁধে সমর্থন করলে যে পোকাস কাকু বাজার আনবে, পুঁজি আনবে, আর সে ব্যাটা কিনা
    ব্যাগ্রাবাদী দের ভোট দিতে বলছে!
  • Atoz | 161.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৫৩663361
  • কিন্তু ঐ মিনারে ঘুম এর ব্যাপাট্টা তো কেউ আর ক্লিয়ার কল্লো না!!!!
  • কল্লোল | 125.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৬:৫১663394
  • পিএম Date:07 Feb 2015 -- 10:53 PM কি লিখলি রে! দিল এক্কেরে জলে গল হয়ে গেলো।
    অ্যাকবার লুরুতে আয় ভাই। তরে টুন্ডে খাওয়াই।
  • aranya | 83.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০৮:২০663405
  • '৩৪ বছরের স্থিতিশিলতা' !!

    করন্দা, কেশপুর, ছোট আঙারিয়া, নন্দীগ্রাম, সাতেঙ্গাবাড়ি, নেতাই - একের পর এক গণহত্যা, বিরোধীদের লাইফ হেল করে দেওয়া..

    হীরক রানি-র জমানার চেয়ে ভাল ছিল হয়্ত, তর্কসাপেক্ষে, তবু বেশ ভয়ঙ্কর সেই স্থিতিশীলতা
  • PM | 53.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:১৫663438
  • নন্দীগ্রাম যে গনহত্যা নয় তা সিবিআই রিপোর্টে পরিস্কার। কেশপুর ? হাসালেন মশাই। কোথায় থাকেন? কেশপুরে কি হয়েছিলো জানেন না?
  • aranya | 83.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ১১:২৩663450
  • মানুষ খুন হাসির ব্যাপার-ই বটে। গড়বেতা, সুচপুর - এই নামগুলো -ও মনে পড়ছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন