এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | ২৪ আগস্ট ২০০৮ ১৭:১৬697508
  • r যদিও আমি কলকাতায় ফিরে যাইনি, তবে আমি আপানার সংগে একমত।
    আর কিছুটা বিরক্ত এই তথাকথিত কৃষক এবং জমিদরদিদের প্রতি, যারা পশ্চিমবঙ্গকে আর পিছোনে ঠেলে দিচ্ছেন, এদের কোনো অধিকার নেই আগামী প্রজন্মের ক্ষতি করার।
  • Du | ২৪ আগস্ট ২০০৮ ২০:৩৪697509
  • হুমকী বলেই বা ভাবছি কেন? চলে গেলে ক্ষতি বলেই কী? নইলে তো ওটা আশ্বাসের মত শোনাবার কথা।
  • kallol | ২৪ আগস্ট ২০০৮ ২১:১৭697510
  • যারা বলেন শিল্প=উন্নতি, তারা কেন কিছুতেই বারবার তোলা প্রশ্নটার জবাব দেন না - ঝাড়খন্ড/আগেকার সাঁওতাল পরগনা এতো গরীব কেন? এত খনি, এতো টাটা!!!! তবু এতো গরীব কেন?
  • kallol | ২৪ আগস্ট ২০০৮ ২১:২০697511
  • bb - তাহলে কাদের অধিকার আছে এই প্রজন্মকে জীবন-জীবিকা চ্যুত করার?
  • bb | ২৪ আগস্ট ২০০৮ ২৩:১৯697512
  • কল্লোল আমি নিজে ৮ বছর টাটা স্টিলে জামশেদপুরে কাজ করার দৌলতে বলতে পারি, ঝাড়খন্ডে টাটাদের অবদান প্রচুর এবং তার সুফল পেয়েছেন আদিবাসীরা প্রচুর। ওখানে আদিবাসীদের শোষণ করে বিহারি এবং বাঙ্গালিরা।
    সমালোচনার সবচেয়ে সুবিধা হলো কোনো কিছু prove করতে হয়না, কিছু বলে দিলেই হল।
  • kd | ২৪ আগস্ট ২০০৮ ২৩:৩৫697513
  • bb, মানছি যে সমালোচনায় কোন proof দেওয়া হয় না, কিন্তু আপনি আপনার আলোচনায় যদি ঝাড়খন্ডে টাটার প্রচুর অবদান ও প্রচুর সুফলের একটা লিস্টি দেন, তাহলে আমাদের মতো অজ্ঞানদের কিছু reference হয় ভবিষ্যত আলোচনার জন্যে।

    গুরুতে আসাই তো এই জন্যে - আপনাদের মতো অভিজ্ঞ (এতদিন ওখানে চাকরি করেছেন, কিছু অভিজ্ঞতা তো হয়েছেই) জনেরা আমাদের জানাবেন তাতে আমাদের সকলেরই লাভ।
  • kd | ২৫ আগস্ট ২০০৮ ০০:০৩697514
  • টাটার সম্পত্তি রক্ষার জন্যে রাজ্য সরকার যা খরচা করছে, সেই টাকায় বোধহয় বাংলার যে কোন জায়গা অবধি 4-lane expressway হয়ে যেতো।
    :)
  • bb | ২৫ আগস্ট ২০০৮ ০০:২৪697515
  • টাটার একটা division ছিলো নাম Tata steel Rural Development Society এরা জামশেদপুরের আশেপাশের অনেক গ্রাম কে adopt করে অনেক কাজ করতো।
    এছাড়া আমাদের কিছু office stationary order শুধু আদিবাসী বা মহিলা স্ব:র্নিভর গোষ্ঠীকেই দিতে হতো।এছাড়া জামশেদপুর শহরের উন্নতিতে ৯০ এর শেষের দিকে
    খরচ ছিলো বছরে ৭০ কোটি টাকা।

    এই লিনকটা দেখতে পারেন
    http://www.tatasteel.com/corporatesustainability/civic_am.asp
  • lcm | ২৫ আগস্ট ২০০৮ ০০:৫৯697516
  • বেশ তো! টাটা প্রচুর লোকাল সামাজিক কাজ করে। তাহলে এখন সিঙ্গুর থেকে চলে যাবো না বলে, সিঙ্গুরে যারা জমি বেচে নি তাদের সঙ্গে আলোচনায় বসে ব্যবস্থা করে দিলে পারে তো।
  • bb | ২৫ আগস্ট ২০০৮ ০১:১৫697518
  • আমাদের বঙ্গে ফড়েদের তো অভাব নেই, সবাই তো নিজেদের কৃষকদরদী বলে দাবী করছেন, মমতা থেকে মেধা, কিন্তু জমির মালিকদের আসল সংগঠন কোনটা? তাছাড়া সরকার বললে তবেই টাটারা করবে, নৈলে আগ বাড়িয়ে তারা জমি সংগ্রহের মধ্যে কেন আসবে যখন সরকার তার দ্বায়িত্ব: নিয়েছ।
  • h | ২৫ আগস্ট ২০০৮ ০৬:৫৮697519
  • এই যে আমি মমতার শান্তিপুন্ন ধর্ণার পেছনে এত টাইপ করার এনাজ্জি ইনভেস্ট কল্লাম, কাল আমি ভেঙ্গে পড়েছি মাইরি। কাল মঞ্চে আসীন মেধা আর অমর সিং দের উপস্থিতিকে রেটোরিকে নিয়ে আসার উদ্দেশ্যেই সম্ভবত মমতা এক পিস কঠিন লজিক আমদানী কল্লেন। বক্তৃতায়।

    বললেন, বিশ্বায়ন আমরা ভালোবাসি, কিন্তু সিপিএমের মানুষ মারার বিশ্বায়ন নয়। এই পজ্জন্ত ঠিক ছিল। এর পরে হাইট, বিশ্বায়ন মানে সবুজায়ন, বিশ্বায়ন মানে সামাজিক ন্যায় বিশ্বায়ন মানে সংখ্যালঘুর উন্নয়ন। কঠিন হাততালি পড়লো।

    এবং আমি ভেঙ্গে পড়লাম :-)

    ৮৪ থেকে ৯৮ এর মধ্যে মমতা কয়েকবার বীরভূমে গেসলেন, জমি যার ফসল তার শ্লোগান নিয়ে, বেসিকালি ভেস্টিং এর বিরুদ্ধে, যেটা ভূমি সংস্কার নামে পরিচিত। মফস্বল শহরে তাঁর নব্বই দশকের বন্ধুরা বেসিকালি হয় জমি ভেস্ট হয়ে যাওয়া গ্রামের একদা জোতদার অথবা কিচু জমি ভেস্ট হওয়ার ভয়ে চিন্তিত, হয়তো এক ছেলে বা ভাইপো কে সিপিএম করতে বলেছেন, কিছু জমি যদি লোকাল নেতাকে কোরাপ্ট করে বাঁচানো যায়। তো এঁরা মমতার বন্ধু ছিলেন। এখনো আছেন। সিপিআই এম এমন কিসু নয় যে তার বিরোধিতা করা যাবে না, কিন্তু কেস হল এটা বাস্তব অভিজ্ঞতা। এইবার কেস হল ২০০৮ এ এসে মমতা মোটামুটি দক্ষিন বঙ্গের শহর আর শহরতলী ছাড়িয়ে এইবারে পঞ্চায়েতেও ভাল রেজাল্ট করেছেন। তো বেশ করেছেন। আমরা যারা পুরোনো বাতিল মার্কসিস্ট, তারাও সি পি এমের উপরে বিভিন্ন কারণে খচে টচে গিয়ে, মূলত: আইনের শাসনের দাবীতে আর শিল্পায়ন প্রক্রিয়ার ঢপ ঢাপ একসপোজ করার দাবীতে নিজে নিজে টাইপাচ্ছি, এর মধ্যে হঠাৎ দিদি এইরকম বিচিত্র রেটোরিক আমদানী করায় আমি ভেঙ্গে পড়লাম :-))) আমার এই পরিশ্রমটার কথা তাঁর একবারো মনে পড়লো না :-)

    এবং সোমেন দার জন্য আর বিভিন্ন সিরিয়াস নকশালদের জন্য মমতা আলাদা কইরা কিসু বললেন না দেখে কস্ট পেলাম। কঠিন গেঁয়ো যোগী ইত্যাদি কেস:-))
  • Arijit | ২৫ আগস্ট ২০০৮ ০৯:১৮697520
  • ১০:৪২ - একমত। একদম একই কথা।

    শনিবার আপিসে এসে সেক্টর ফাইভের হাওয়ার খবর শুনলাম - সিঙ্গুর থেকে বেরোলে টাটা শুধু সিঙ্গুর নয়, টিসিএস থেকে শুরু করে বাকি সবকটাই বের করে নেবে। এটা হয়তো গুজবই, কিন্তু এর পরিপ্রেক্ষিতে ওই ১০:৪২-এর পোস্ট আরো প্রাসঙ্গিক।
  • h | ২৫ আগস্ট ২০০৮ ১০:০০697521
  • অনেকদিন পরে অরিজিৎ জিবি আর পিবি র বক্তব্যে খেটে খুটে একটা মিল পেয়েচে ;-)
  • h | ২৫ আগস্ট ২০০৮ ১০:১৩697522
  • কিন্তু একটা কতা ভেবে দ্যাখো অরিজিত। বৈজয়ন্ত/সৈকত/ডিডি/এল সি এম/কল্লোলদা/বোজো/দ্রি/ন্যাড়া এরা মোটামুটি কনসিস্টেন্টলি দামী কথা বলে/বলেন। রাজনীতি বিষয়ে। আর ধর আমি আছি কনসিস্টেন্টলি সংক্ষেপে বলে যাই, নট নেসেসারিলি দামী ! কিন্তু তুমি যদি শুধু ঐকমত্য পোকাস করো তাইলে তুমি বিখ্যাত হবে কি করে। ধর ১০:৪২ যদি বাংলার মতাদর্শের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখাও থাকে, তাইলেও ০৯:১৮ চান্স কম? যদি না গুজব হিসেবে নাম কেনে। এই ধর সকলের সংগে বিপরীত মত পোকাশ করে করে আমি আর অপ্পন মোটামুটি একটা জায়্‌গায় পৌচুচ্ছি যে কারো না কারো মেমোয়ারের ফুটনোটে চান্স পাবো ই পাবো। এর মধ্যে আবার আমার চান্স খুবি বেশি, কারণ মাকু দের গাল দিয়ে দিয়েই বিভিন্ন পোকারের নিও ক্লাসিকাল আর পোমো পোকো মতামত সমূহ হাত পাকিয়েছে। ধর মমতা যদি আত্মজীবনী লেখেন, তাতে বুদ্ধদেবের উল্লেখ থাকবে না তা হয় না। কিন্তু তুমি দেখো, অত তাড়াতাড়ি এগ্রি করে গেলে তুমি কিন্তু পোস্টারিটিতে চাপে পড়ে যাবে;-)
    তার উপরে আমি আবার গুরুতে একমাত্র স্বঘোষিত পুরুষ ফেমিনিস্ট। মানে ছাপা অক্ষরে নাম বেরোনো কেউ আটকাতে পাল্লো না। না পিবি, না জিবি:-)
  • Arijit | ২৫ আগস্ট ২০০৮ ১০:২২697523
  • আমার ফুটনোট বা এন্ডনোট মায় অ্যাপেনডিক্স - কোথাওই থাকার ইচ্ছা নেই তো। কলকাতায় থাকার ইচ্ছেটা ছিলো, বাস্‌। বেশিদিন এরকম চল্লে সেই ইচ্ছেটাও থাকবে না।
  • Arijit | ২৫ আগস্ট ২০০৮ ১০:২৯697524
  • তবে আমি মমতা এখনও কিভাবে লোক টানতে পারে সেটা দেখে অবাক হই। আপিসে/বাসে/রাস্তায় সবখানেই দেখি লোকজন সিপিএমকেও খিস্তি মারে, মমতাকেও মারে। তো এই যে কাল চল্লিশ হাজার না কত লোক গেলো, বক্তৃতা শুনলো, রণপানৃত্য দেখলো, খিচুরি খেয়ে ঘুমলো (কলকাতা টিভি বলেছে এক লাখ) - এরা কারা?

    আমি ওই ২৪ ঘন্টা এবং স্টারানন্দে দেখানো বৈদ্যবাটির ঘটনা দেখে মজাই পেয়েছি - এক, ওই ভদ্রমহিলার অসাধারণ হিন্দি, দুই - কে বলবেন ঠিক করতে না পেরে দুজনেই অবিরাম বকে যাওয়া, এবং তিন - হাত জোড় করে বিনতির নমুনা, ওয়াহ্‌, কেয়া বাত।
  • h | ২৫ আগস্ট ২০০৮ ১০:৩১697525
  • খচ কেন? তোমার লেখাপড়ায় যা সুনাম, সারা পৃথিবীতেই তুমি চাগরি পাবে। দেশেও, ওভারল যা ইকোনোমিক পলিসি, তাতে তোমার নাম আমার নাম ভিয়েত্নাম হবে না, পোস্ট ম্যাকডোনাল্ড হোচিমিন্সেটি হবে। সব ই তো আমাদেরি জন্য। আর তাছাড়া, এখনো দেশ টা কেন যে বুর্জোয়া লিবেরেল স্পেস উইথ লাইন্স অ্যান্ড লাইন্স লেফট অফ সেন্টার বুকশপস অ্যান্ড ফ্রেঞ্চ কনজারভেটিভ ওয়াইন শপস বা প্লেস উইথ আ প্রপার ফুটি লিগ হল না, এই দু:খ যদি বলো, সেতো আমারো আছে ;-) আয়াম উইথ ইউ :-)
  • kallol | ২৫ আগস্ট ২০০৮ ১০:৩৭697526
  • bb না:, প্রমান দেবো না। ঝাড়খন্ড যে ভারতের সবচেয়ে গরীব প্রদেশগুলোর একটা, তার কোন প্রমান দেবো না।
    আমি বরং প্রমান চাইছি ঝাড়খন্ড যে ভারতের উন্নত প্রদেশগুলোর একটা - তার। কারন, এই অঞ্চলটাই ভারতের সবচেয়ে ""প্রাচীন"" শিল্পোন্নত এলাকা।
  • Arijit | ২৫ আগস্ট ২০০৮ ১০:৪১697527
  • খচি না। দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি নয়, দেখিয়া শুনিয়া হেজিয়া গিয়াছি। কমপ্লিটলি বোরড। বিটারলি ডিপ্রেসড। সবকিছুতেই।
  • siki | ২৫ আগস্ট ২০০৮ ১০:৫৩697529
  • অদ্ভূত আঁধার এসেছে পবঙ্গে আজ ইত্যাদি।
  • kallol | ২৫ আগস্ট ২০০৮ ১১:০৮697530
  • মজার হলো, বিমান বসু জানতে চেয়েছেন কারা এই ""অনিচ্ছুক"" জমির মালিক। অথচ সরকারী দপ্তরেরই তো তালিকা থাকার কথা কারা এখনো চেক নেন নি। নাকি সে লিস্ট বার করতে গেলে কো-অর্ডিনেশন-এর কমরেডরা দু বছরও লাগিয়ে দিতে পারেন, সেই ভয়ে অন্যদের কাছে লিস্ট চাইছেন।
    সরকারের সদিচ্ছা থাকলে, টাটার সদিচ্ছা থাকলে সেই লিস্ট নিয়ে ঐ জমির সাথে জড়িত লোকজনেদের সাথে বসে সরকারী লেভেলে ব্যাপারটা মিটিয়ে ফেলা যেত। মমতা এন্ড কোং ছবিতেই আসে না। কিন্তু সেটা এরা করবেন না। এরা এজেন্ট খুঁজে বেড়াবেন যার সাথে দর কষাকষি করবেন, দাঁত খিঁচোবেন, দাঁত খিঁচুনি খাবেন। কি? না এরা যেমন পবঙ্গের ""প্রতিনিধি"" তেমনি ""অনিচ্ছুক""দের ""প্রতিনিধি"" না হলে আলুচানা হবে কি করে। দালালে দালাল চেনে।
  • sarathi | ২৫ আগস্ট ২০০৮ ১১:১১697531
  • গভীর শুন্যতা

    ১)মনে হয়, এই সরকার যতদিন আছে শুধু শিল্পায়ন কেন রাস্তাঘাট বা জমিভিত্তিক কোন প্রকল্প হলেই বাধা আসবে এবং তা শুরু হবে জমিভিত্তিক কোন আলোচোনা

    ২) ইস্যুটা সরলীকৃত এইভাবে হয়েছে সিপিএম কে কোন উন্নয়নমুলক কাজ করতে দেয়া চলবে না, ভাবখানা এমন যে মমতা বা অন্য কেঊ ক্ষমতায় এসে তার "পরামর্শদাতা" দের নিয়ে করবেন

    ৩) অধিকাংশ প্রকল্পবিরোধীর বক্তব্য টাটা চলে গেলে কিস্যু হবে না ডোন্ট কেয়ার ! খুব ছোট হলেও একটা অংশ আছেন যারা মনে করেন অন্ধবিরোধিতা নামক বাঘের পিঠে একবার চাপলে আর নামা যায় না
  • Arpan | ২৫ আগস্ট ২০০৮ ১১:১৩697532
  • আমি সবার সঙ্গে বিপরীত মত কখন পোষণ করলাম? :) কখনো করেছি, কখনো না।

    অরিজিত, প:বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে একলাখ সমর্থক জোগাড় করে বাসে করে নিয়ে আসাটা কি খুব কঠিন? কয়েক লক্ষ লোক তো ব্রিগেড ভরায় প্রতি বছর। এই সুযোগে না আসলে রাজধানী দর্শন হয়ত তাঁদের কখনোই হত না। :)

    দ্বিতীয় কথা, তুমি আমি কলকাতায় যে মধ্যবিত্ত শ্রেণীর স্যাম্পলের সঙ্গে ওঠাবসা মতবিনিময় করি, তাদের বাইরেও তো একটা বিশাল অংশের লোক আছে। তাদের কথা ভাবনাচিন্তা আমাদের কছে পৌঁছচ্ছে না বা যা পৌঁছচ্ছে তাও হয় ওই রাজনৈতিক চোঙা বা মেনস্ট্রিম মিডিয়ার সম্পাদকীয় পলিসিতে ফিল্টার্ড হয়ে। ভর্সার কথা, তাঁরা তাঁদের মত করে রাজনীতিটাকে বোঝেন।
  • sarathi | ২৫ আগস্ট ২০০৮ ১১:৫২697533
  • কল্লোলদা দালালে তো দালাল চেনেই
    না হলে নিউক্লিয়ার (এবং আরো অনেককিছুর) দালাল অমর সিং মমতা-মেধা-নকশালপন্থীদের সঙ্গে একমঞ্চে বসে!!

    সিঙ্গুরের এক বন্ধুর কাছ থেকে গতকালের বর্ণনা" অমর সিং ন্যানো আটকাতে এসেছে মার্সিডিজ চড়ে" - এটা একটা সত্যি জোকস হিসেবে থাক :)
  • Arijit | ২৫ আগস্ট ২০০৮ ১১:৫৭697534
  • তারচেয়েও বড় হল অমর সিং ন্যানো কারখানা ইউপিতে নিয়ে যেতে চেয়েছিলো টাটাকে চিঠি লিখে।
  • kallol | ২৫ আগস্ট ২০০৮ ১২:২৪697536
  • সারথী - এই ব্যাপারে (দালালে দালাল চেনে) আপনাকে দুহাত (পারলে দু পা তুলেও) সমর্থন। ব্যাতিক্রম হয়তো আছে - তো ?
  • sarathi | ২৫ আগস্ট ২০০৮ ১২:২৪697535
  • আরো আছে মাত্র দুবছর আগে অনিলভায়ের জন্য জমিদখল করতে গুলিচালনা,
    আরেকটা তথ্য - বিশ্বাস করতে একটু কষ্ট হতে পারে মেধা কিন্তু ওখানে গুলিচালনার পর যান নি (যাওয়া বা না যাওয়া ওনার ব্যক্তিগত অধিকার ভেবেও বলছি)

    যাই হোক, এখনও অন্ধকার "যোগাযোগ" প্রতীয়মান হলেও স্পষ্ট নয় - আশা রইল একদিন হয়তো মুখোশ খসবে
  • kallol | ২৫ আগস্ট ২০০৮ ১২:৩৫697537
  • সারথী - কিন্তু আমার পোস্টটায় দালালে দালাল চেনেই শুধু ছিলো না। আরও কিছু ছিলো। ""অন্ধকারের যোগাযোগ""এর মুখোশ আবার খুলবে কি? এখন তো কোন মুখোশই নেই। সবই তো অন্ধকারের মত সরল। কিন্তু ""উন্নয়নের আলোকের ঝর্ণাধারায়"" যারা অবগাহন কচ্ছেন তাদের যোগাযোগের মুখ ও মুখোশের আতাপাতা জানেন কি? অন্ধকারে তবু দেখা যায়, হাৎড়ে, হোঁচট খেয়ে, পথ চলা যায়। আলোয় চোখ ধাধিঁয়ে গেলে অন্ধ হয়ে যায় মানুষ। তখন কিছুই দেখা যায় না।
  • sarathi | ২৫ আগস্ট ২০০৮ ১২:৩৬697538
  • "তো" কিছু নয় কল্লোলদা, ভাবছি কিছু নেতি মানসিকতার মানুষের জন্য এই পরিস্থিতির কোন সমাধান হল না ব হবে না, সত্যি খুব হতাশাজনক
    প:বঙ্গ অন্ধকার হতে হতে কৃষ্ণগহ্বরের দিকে এগিয়ে চলবে

    আমদের আর কি! এ রাজ্যে ও রাজ্যে, এ দেশে ওদেশে খুঁদকুড়ো জুটিয়ে নেবো, বাকিদের---
  • kallol | ২৫ আগস্ট ২০০৮ ১২:৩৯697540
  • অমর সিং তো দালাল চূড়ামণি। সে মার্তসিডিজ চড়বে তাতে আর বিচিত্র কি?
    তবে কি, পুরোনো কথা মনে পড়ে গেলো। ৫০/৬০-এর দশকে কে যেন মোটরগাড়ি চড়ে ট্রেড ইউনিয়ান কত্তেন - নামটা বোধ হয় জ্যোতি বসু। হেঁ হেঁ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন