এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ১০৩৭২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SS | ২৫ মে ২০১৬ ২২:০৫700336
  • lcm
    প্লেজড ডেলিগেটসদের ভূমিকা নিয়ে নাকি সুপার ডেলিগেটস্দের ভূমিকা নিয়ে ? প্লেজড ডেলিগেটস্রা তো বাউন্ড। ক্যান্ডিডেট্কে পছন্দ না হলেও কনভেনশনে সাপোর্ট করতে হবে। তবে সুপার ডেলিগেটস্দের রোল নিয়ে অবশ্যই ভাব চিন্তার দরকার আছে।
  • SS | ২৫ মে ২০১৬ ২২:০৭700337
  • উফ্ফ, এই ফোন থেকে লেখা এত ঝামেলার। ডেলিগেটসরা, ভাব নয়, ভাবনা ইত্যাদি
  • ঈশান | ২৫ মে ২০১৬ ২২:১৯700338
  • তৃণমূল তো স্ট্যান্ডের হিসেবে লেফট। ট্রাম্প ট্রেড ছাড়া সবেতেই রাইট। মিলবেনা। তবে তার মানে এই না, যে, ট্রাম্প হারবেন। মানে এটা জেতা-হারা সংক্রান্ত প্রেডিকশন না। জাস্ট ইনফো।
  • Ekak | ২৫ মে ২০১৬ ২২:২৪700339
  • ইমেইল টা তো দশ তারিখের খপর।
  • সে | ২৫ মে ২০১৬ ২২:৪০700340
  • না। এই ডেভালাপমেন্টটা ফ্রেশ।
  • Ekak | ২৫ মে ২০১৬ ২২:৪৯700341
  • পড়লুম। ঘান্তাঘান্তি চলছে। তবে কেস টা বাহরিন এর ইমেল চেইন নিয়েই মনে হলো। এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং !

    "But while State Department officials never directly told Mrs. Clinton or Mr. Powell that they needed to end their use of personal email, the report found, they did do so with Mr. Gration, a lower-level diplomat who did not have their political clout."
  • SS | ২৫ মে ২০১৬ ২৩:২০700342
  • কোনো ইমেল চেনের ব্যাপার নয়। হিলারি ক্লিন্টন সেক্রেটারি অফ স্টেট থাকাকালীন অফিশিয়াল ফেডেরাল ইমেল আইডি ইউজ না করে পার্সোনাল মেল আইডি ইউজ করতেন। আর নিজের বাড়িতে একটা সার্ভার বসিয়েছিলেন। মূল উদ্দেশ্য অবশ্য কনফিডেন্শিয়ালিটি যদিও ক্লিন্টনের দাবী হচ্ছে কনভিনিয়েন্স। অফিশিয়াল ইমেল ফেডেরাল রেকর্ডের আওতায় পড়ে এবং ফেডেরাল রেকর্ড কিপিং অ্যাক্ট অনুসারে আর্কাইভ হয়। এছাড়া আরো একটা কারণে এই প্র্যাক্টিস ডেঞ্জারাস কারণ যেকোনো সময় প্রাইভেট ইমেল হ্যাক হতে পারে। আর সেক্রেটারি অফ স্টেট হবার জন্যে ক্লাসিফায়েড ইনফো নিয়েও রেগুলার ডিল করতে হয়েছে। তবে ক্লিন্টনদের যে পরিমাণ লাইমলাইট আর কনস্পিরেসি সহ্য করতে হয় সেটা ভাবলে মনে হতে পারে ক্লিন্টন একদিকে নিজেকে সব সময়ের স্পেকুলেশন থেকে বাঁচাতে এই রাস্তা নিয়েছিলেন। প্রাইভেট ইমেল ফেডেরাল রেকর্ড নয় আর তাই ফয়ার আন্ডারে পড়বে না। আর দেখা যাচ্ছে ক্লিন্টনের আগে কলিন পাওয়েলও একই রাস্তা নিয়েছিলেন, যদিও পাওয়েল হোম ব্রুড সার্ভার ইউজ করেন নি।
    এখন FBI একটা আলাদা ইন্ভেস্টিগেশন চালাচ্ছে এটা দেখার জন্যে যে সার্ভার কোনো সময় হ্যাক হয়েছিল কিনা বা ক্লাসিফায়েড ইন্ফো কোনোভাবে ফাঁস হয়েছিল কিনা। কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সেটা হয় নি। নতুন ডেভেলপমেন্ট হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের আইজি রিপোর্ট, যাতে স্বাভাবিক ভাবেই এই প্র্যাকটিসকে তুলোধনা করা হয়েছে। তবে জেনেরাল পার্সেপশন হচ্ছে যেহেতু এখনো কোনোরকম ফাউল প্লে পাওয়া যায় নি, তাই ক্লিন্টনের সেরকম কিছু এসে যাবে না।
  • SS | ২৫ মে ২০১৬ ২৩:২২700343
  • ফয়া - Freedom of Information Act
  • সে | ২৬ মে ২০১৬ ০০:২৫700346
  • ট্রাম্পতো এই কার্ডগুলোই খেলবে নতুন করে।
  • ঈশান | ২৬ মে ২০১৬ ০৫:৫১700347
  • হ্যাঁ, অনেক মেলের মধ্যে এই মেলচেনও একটা। তবে এই মেলচেনটা ইস্যু না। ইস্যুটা লিগালিটির। সিএনেন বলছে দেখলাম, রিপোর্ট অনুযায়ী হিলারি রুল ব্রেক করেছেন। কলিন পাওয়েলের সময় এই রুলটা ছিলনা, ২০০৯ সালে চালু হয়।
  • cm | ২৬ মে ২০১৬ ০৬:৩৬700348
  • লেফ্ট কারে কয়? কাগজে ১২০০০০ চাকরির গপ্পো আর হাতে কয়খান কে জানে! অবিশ্যি কেউ কেউ পায়ে চটি দেখেই রাইট লেফ্ট বোঝেন।
  • ঈশান | ২৬ মে ২০১৬ ০৭:৩৬700349
  • নানা চাকরির জন্য না। ওই সেজবিরোধী, কৃষকপন্থী, এইসব পলিসির জন্য। প্লাস দুটাকা চাল জাতীয় সাবসিডির জন্য। মোদা কথা ডিম্যান্ড সাইড ইকনমিক্সকে বুস্ট করবে বলে। তেলেভাজাশিল্পের কথা বলে।

    উল্টোদিকে অফিশিয়াল লেফটরা ডিমান্ড নয়, এখন সাপ্লাই সাইডকে বুস্ট করবে বলে। শিল্প আসবে, বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, মোদ্দা কথা ট্রিকল ডাউন হবে।

    দেখবেন, সমর্থক বেসও বদলে গেছে। শিক্ষিত শিল্পপন্থীরাই এখন মোটের উপর সিপিএম সমর্থক। উল্টোদিকে গরীবগুর্বো, নেটের আওতার বাইরে যারা, মোটের উপর তৃণমূল। বছর বারো-পনেরো আগেও চিত্রটা একদম উল্টো ছিল।

    এবার, চুরি-জোচ্চুরি তো আছেই। গুন্ডামি, সিন্ডিকেটও আছে। এমনকি গিমিকও আছে, যেটা হয়তো খানিক বাম সাজার চেষ্টা। সঙ্গে তৃণমূলের 'জাতিয়তাবাদী' নানা স্ট্যান্ড আছে, রক্ষণশীল পিতৃতান্ত্রিক কিছু অবস্থান আছে, যেগুলো ট্র্যাডিশনাল বাম ঘরানার উল্টো দিকে। তদুপরি ট্র্যাডিশনাল লেফট পলিটিক্সের ঔচিত্য অনৌচিত্য নিয়ে ডিবেট আছে। এ সবই আছে, কিন্তু শুধু অর্থনৈতিক পলিসি লেভেলে দেখলে পশ্চিমবঙ্গে তৃণমূলই রাজনৈতিকভাবে প্রথাগত বাম। আর সিপিএমকে ডানদিকটাই ধরতে হচ্ছে। হচ্ছে মানে অবশ্য অনিবার্যতা নায়, কিন্তু এরকমই হচ্ছে আরকি। সেন্ট্রিস্ট কংগ্রেসের হাত ধরা যে পলিটিক্সের অংশ। কেরালা বা ত্রিপুরায় মনে হয়, এরকম না।
  • cm | ২৬ মে ২০১৬ ০৭:৪১700350
  • আমি যা বুঝি তৃণমূলের মূল নীতি হল গরীবের মাথায় হাত বুলিয়ে ধাপ্পা পন্থী।ওদের একটা পজিটিভ প্রোগ্রাম নেই। ঐ চালবিলি কেন্দ্রীয় প্রকল্প। ওর উদ্দেশ্য প্রেসারকুকারের স্টীম বেশি জমতে না দেওয়া। ওর সাথে বামের বিশেষ সম্পর্ক নাই। বাম হলে ডায়নামিক্স থাকত। সিপিএম কম্প্রোমাইস করতে করতে কোথায় গেছে তা অন্য বস্তু।
  • cm | ২৬ মে ২০১৬ ০৭:৪৪700351
  • ভবিষ্যতে বাম আন্দোলনের চরিত্র কি হওয়া উচিত তা নিয়ে আলোচনা হতে পারে। সিপিএমের নামোল্লেখ ছাড়া। ওদের মুন্ডুপাত শুরু হলেই হীরকে রিডিউস করবে। সোশাল ডেমোক্রেসি ছাড়া অন্য কিছু ভাবা বাড়াবাড়ি।
  • pi | ২৬ মে ২০১৬ ০৭:৪৭700352
  • সেদিন কে যেন লিখলো, বিরোধীর কেরালায় বামেদের যে যে গ্রাউণ্ডে বিরোধিতা করে, ঐ শিল্প, ব্যাগড়া ইঃ না ইস্যুতে, পব তে বামেরা সেই সেই গ্রাউণ্ডে নাকি তিনোদের বিরোধিতা করে ঃ))

    'অফিশিয়াল লেফটরা ডিমান্ড নয়, এখন সাপ্লাই সাইডকে বুস্ট করবে বলে। শিল্প আসবে, বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, মোদ্দা কথা ট্রিকল ডাউন হবে।

    দেখবেন, সমর্থক বেসও বদলে গেছে। শিক্ষিত শিল্পপন্থীরাই এখন মোটের উপর সিপিএম সমর্থক। উল্টোদিকে গরীবগুর্বো, নেটের আওতার বাইরে যারা, মোটের উপর তৃণমূল। বছর বারো-পনেরো আগেও চিত্রটা একদম উল্টো ছিল।'

    এটা পড়ে মনে পড়লো।

    এই কথাটা কি সিপিএম এর কিছু লোকজনও বলেন। দুঃখের সাথে।
  • ঈশান | ২৬ মে ২০১৬ ০৭:৪৮700353
  • লেফট-রাইট এই অ্যাক্সিসে 'ধাপ্পা'টা ঠিক আসেনা। ওটা অন্য টপিক। এই মুহূর্তে যেমন হিলারি ক্লিন্টন ট্রেড ছাড়া বাকি ব্যাপারে বেশ লেফট। আবার ট্রাম্প ট্রেডের ব্যাপারে লেফট। দুটোই আমার ধাপ্পা মনে হয়। কিন্তু যতক্ষণ না পলিসি বদলাচ্ছে, যে পলিসিটা চাপে পড়েই হোক, আর ধাপ্পা দিতেই হোক, ততক্ষণ, যে ক্ষেত্রগুলো বলছি, সেখানে এই দুজন লেফট লিনিং তো বটেই।
  • lcm | ২৬ মে ২০১৬ ০৭:৫৯700354
  • ডোনাল্ড ট্রাম্প - একটা হেব্বি কনফিউশন তৈরি করেছে।


    Donald Trump was a registered Democrat for a number of years, and has frequently contributed to the campaigns of liberal Democrats like Hillary Clinton and Harry Reid, while rarely contributing to Republicans.

    He favors policies that all but the most left-wing Democrats shy away from, like socialized medicine. So the idea that Trump is a liberal Democrat is not at all far-fetched.

    Trump’s over the top attacks on the last Republican president, George W. Bush, lend additional support to the view that he is a Democrat pretending to be a Republican.

    ট্রাম্প সম্বন্ধে হার্ডকোর রাইট উইং ডিক চেনি বলছে --
    ...I cannot see even the glimmer of a reason why any member of the Republican Party would consider voting for a candidate who, last we knew, was a liberal Democrat, and who still espouses the views of a liberal Democrat. I am starting to think that we Republicans may be as dumb as the Democrats have always said we are.
  • lcm | ২৬ মে ২০১৬ ০৮:০২700355
  • SS,
    ঠিক ধরেছ। আমি গুলিয়েছি। সুপার ডেলিগেট্‌স্‌ - ব্যাপারটা নিয়ে কনফিউশন।
  • pi | ২৬ মে ২০১৬ ০৮:০৬700357
  • এই লেফ্ট রাইট লিবারেল কনজর্ভেটিভ, এই সব বর্গ বেশ ঘেঁটেঘুটে যায়। বিশেষ করে আমেরিকার কথা ভাবলে, আর নানা দেশের একসাথে তুলনা করতে গেলে।
    আগে একবার এই প্রশ্নগুলো করেছিলাম, উত্তর এখনো ক্লিয়ার না।

    এই দুই পার্টির ব্যাপার সুবিধের লাগেনা। এই যেমন বার্নি ইন্ডিপেন্ডেন্ট, তাও ডেমোক্র্যাট হতে দাঁড়াতে হচ্ছে। দুটো পার্টি, তাদের পলিসি, তাদের ক্যাণ্ডিডেটদের পলিসি, সব ঘেঁটে ঘ হয়ে যায় মনে হয়। মানে, সাধারণভাবে তো পার্টির একটা পলিসি থাকবে, প্রার্থীরাও সেটাই এন্ডর্স করবেন। এখানে কোথায় কী ? আলাদা আলাদা চিন্তাধারা তো থাকতেই পারে, সেগুলো নিয়ে বিতর্কও ভাল লাগে ( আকচুয়ালি এই নানা ইস্যুতে এই ওয়ান টু ওয়ান বিতর্ক ব্যাপারটাই বেশ ভাল লাগে), কিন্তু এই নানা চিন্তাধারাকে দুটো পার্টির খোপে ফেলা কেন বাপু ?
    এই যেমন এখন ট্রাম্পের সাথে বাকি অনেক রিপাব্লিকানের এই আকাশ পাতাল দূরত্ব শুনছি, তাতে ক'রে সবার এই রিপাব্লিকান তকমা লাগানোর কী দরকার ? এই সব ভাবনা কি রাইট লেফ্টের স্পেকট্রাম ধরে দাগ টেনে রাইট লেফ্টের খোপে ফেলা যায় ?

    এই খোপ নিয়ে অবশ্য আরো অনেক প্রশ্ন আছে, অনেকদিনের। শুধু অম্রিগা বলেই নয়। আগেও করেছি, তেমন উত্তর পাইনি। তাই আবার রেখে গেলুম।

    ডেমোক্র্যাট-রিপাব্লিকান বা ইউরোপের লেবর-কনজার্ভেটিভ, আমাদের দেশের বিজেপি-মাওবাদী। । এদের এরকম খোপভাগ করলে কোন দল কোথায় পড়বে, পলিসি অনুযায়ী ? নানা দেশের পলিটিক্যাল পার্টি গুলো নিয়ে তুল্যমূল্য আলোচনা করা যায়, বা আছে কোথাও ? বিজেপি যদি রাইট-কন্জার্ভেটিভ হয় তো মাওবাদীরা লেফট-কন্জার্ভেটিভ ?

    ডেমোক্র্যাট রা লেফ্ট লিবারেল, রিপ্লাব্লিকান রাইট কান্জার্ভেটিভ, এরকম তো বলা যায়ইনা বোধহয়। নাকি ডেমোক্র্যাটরা লেফট ( বার্নি) থেকে সেন্টার অব্দি ধারণ করে, লিবারেলরা তার ডানদিক থেকে ? এই রেখায় ট্রাম্প আরেক এক্সট্রীমে ? সেটা ভাবতেও গিয়েও আবার ঘেঁটে যাই। ট্রাম্প্কে কোথায় ফেলবো ? কিছু কথা শুনে তো মনে হয় উনি উদার অর্থনীতির বেশ বিপক্ষে, সেটাকে আবার আমাদের দেশের বাম পার্টিগুলোর উদার অর্থনীতির বিরোধিতার সাথে মেলাতে গেলে পুরো ঘেঁটে ঘ হয়ে যেতে হয়।

    লেফ্টের সাথে অবধারিতভাবে লিবারেলই বা জোড়ে কেন, আর সেটা কতটা একসাথে যায় বা গিয়েছে সে নিয়েও প্রশ্ন আছে।

    আরেকটা প্রশ্নও করেই ফেলি। কনজার্ভেটিভরা কি নিজেদের কনজার্ভেটিভ বলতে/ভাবতে পছন্দ করেন ? লেফট ব্যাপারটা যেমন অনেকেই অপছন্দ করেন, লিবারেল ক্যাটেগরিটাও কি তাই ? 'লিবারেল' সংজ্ঞা টা নিয়েও অবশ্য প্রশ্ন আছে। বিশেষ ক'রে তথাকথিত লিবারেলদের অনেক কিছু নিয়ে কন্জার্ভেটিভ স্ট্যাণ্ড নিতে দেখে ও ভাইসি-ভার্সা।
  • lcm | ২৬ মে ২০১৬ ০৮:১২700358
  • দুটো পার্টি নয়, ছটা পার্টি। এই যে ২০১২-র ব্যালট।
  • pi | ২৬ মে ২০১৬ ০৮:১৭700359
  • এই পিস এন্ড ফ্রিডম, লিবার্টারিয়ান পার্টি এবারে আছে ?
  • lcm | ২৬ মে ২০১৬ ০৮:২১700361
  • *হার্ড লাইন না থাকাটা ভালো জিনিস
  • lcm | ২৬ মে ২০১৬ ০৮:২১700360
  • পাই ঠিক বলেছে। আর এই হার্ড লাইন না থাকাটা ভালো জিনিস না। রিপাবলিকান মানে এই এই এই, আর ডেমোক্র্যাট মানে এই এই এই -- এরকম হার্ডকোর রিজিডিটি ভালো না, ফ্লেক্সিবিল থাকা ভালো।

    যেমন, বুশ গভর্নমেন্ট ২০০২ সালে একটা ফার্ম সাবসিডি বিল পাশ করে - আমেরিকার চাষীদের ১০ বছর ধরে ৮৩ বিলিয়ন ডলার সাবসিডি দেওয়া হবে। এটা জেনারেল পার্টি পলিসি-র উল্টো ধারার সিদ্ধান্ত - ...signing the bill was painful for a president who came to office promoting a government commitment to free markets....
    এবার তাহলে - বুশ-কে কি বলা হবে, কমি প্রেসিডেন্ট।
    লাইন টেনে দিলে খুব মুশকিল।
  • lcm | ২৬ মে ২০১৬ ০৮:২৩700362
  • এবারেও থাকবে নিশ্চয়ই, বা হয়ত অন্য পার্টি ঢুকবে, নভেম্বরে জানা যাবে
  • dc | ২৬ মে ২০১৬ ০৮:২৯700363
  • ইকনমিক আর সোশ্যাল স্টান্স তো আলাদা হতেই পারে। যেমন ধরুন কেউ ইকনমিক পলিসিতে ফ্রি ট্রেড বা ফ্রি ট্রেড বা লেস গভর্নমেন্ট ইন্টারভেনশান সাপোর্ট করে, অর্থাত তাকে রাইট-লিনিং বা ক্যাপিটালিস্ট বলা যেতে পারে। কিন্তু একই সাথে সে গে রাইটস সাপোর্ট করে, অ্যাবর্শান রাইট সাপোর্ট করে, ইনটেলিজেন্ট ডিজাইনের বিরুদ্ধে, অ্যাথেইস্ট ইত্যাদি। তাহলে এইসব ইস্যুতে সে লিবারাল। তাহলে সে রাইট লিবারাল।
  • lcm | ২৬ মে ২০১৬ ০৮:৩৭700364
  • ডিসি,
    এই জায়গাটা ইন্টারেস্টিং। অনেকে আছেন যারা ওবামার ইকনমিক পলিসি ১০০% সমর্থন করেন, কিন্তু সেম-সেক্স-ম্যারেজ পলিসির বিরোধিতা করেন।
    বুশ-এর ইরাক ওয়ার-এর বিরোধিতা করেন, কিন্তু ফার্মিং সাবসিডির প্রশংসা করেন।
    ভ্রুণহ্ত্যার বিরোধিতা করেন, কিন্তু ওপেন ট্রেড সাপোর্ট করেন।

    এই চয়েসটা থাকা ভালো।
    ১০০% সাপোর্ট বা অন্ধ সাপোর্ট ভালো জিনিস না।
  • dc | ২৬ মে ২০১৬ ০৮:৪৩700365
  • lcm, একমত। সাপোর্ট বা বিরোধিতা সবসময়েই ইস্যু বেসড হওয়া উচিত, তার বাইরে বেরোলেই মুশকিল। আর এই চয়েসটা শুধু বাইনারিও না, বেশীর ভাগ লোককে রিয়েল লাইফে দেখবেন একটা ফাজি স্পেসে অবস্থান করে। এই পাতায় তর্ক করতে গিয়ে আমরা অনেক সময়ে বাইনারি অবস্থান নিয়ে ফেলি, কিন্তু রিয়েল লাইফে অনেক সময়েই ওরকম ক্লিয়ার কাট কোন অবস্থান হয়না।
  • S | ২৬ মে ২০১৬ ১২:৩৩700366
  • "যেমন ধরুন কেউ ইকনমিক পলিসিতে ফ্রি ট্রেড বা ফ্রি ট্রেড বা লেস গভর্নমেন্ট ইন্টারভেনশান সাপোর্ট করে, অর্থাত তাকে রাইট-লিনিং বা ক্যাপিটালিস্ট বলা যেতে পারে। কিন্তু একই সাথে সে গে রাইটস সাপোর্ট করে, অ্যাবর্শান রাইট সাপোর্ট করে, ইনটেলিজেন্ট ডিজাইনের বিরুদ্ধে, অ্যাথেইস্ট ইত্যাদি।"
    = লিবারেটেরিয়ান (অলমোস্ট)
  • সে | ২৬ মে ২০১৬ ১২:৩৯700368
  • এ বাবা ক্লিন্টন তো মিথ্যে কথা বলে ধরা পড়ে গেছে। কেস খুবই কেলো। শী ক্যানট বি ট্রাস্টেড বলছে লোকজন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন