এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | ১৩ নভেম্বর ২০১৬ ১৪:৪৪725885
  • "আর, একটিভিস্ট হলো সেই, যে রাজনৈতিক মতকেই নিজের স্টেক বানিয়ে নেয় এবং আবার তার সঙ্গে মরালিটিও জুড়ে হাইট পেতে চায়। সো, দে আর সেমি -প্রফেশনালস। ইন দ্যাট কেস আমি রিয়েল প্রফেশনালস দের কথা শুনবো, যারা রাজনীতিটা আরও ভালো ভাবে পেশা হিসেবে করছে বা, সাফারার দের কথা শুনবো তাঁদের মরালিটির ঝাঁঝ সহ্য করব। সেমিদের নয়। "

    - এমন ডেফিনিশন নিজে বানিয়ে নিলে তো বেশ মজা। এই ডেফিনিশন অনুযায়ী রাজনীতি হলো কম্প্লিটলি মরালিটি বর্জিত স্ট্র্যাটেজিক গেম। সেটা সবসময় মিথ্যে নয়, কিন্ত সর্বাংশে সত্যিও নয়।
    তো এককের এই ইউনিভার্সাল রুল ঠিক করে দেওয়ার টেন্ডেন্সিকে কেউ অপোজিট রাজনীতির একটিভিস্ম হিসেবে ভাববেনা কেন? এরকমও তো বলতে পারি, মরালিটির সাথে রাজনীতির যোগাযোগ নেই এই মত চাপিয়ে দেওয়ার জন্য একক অ্যাক্টিভিজম করছে। সেখানে লিবারেল মাত্রেই ন্যাকা। একমাত্র স্মার্ট পিপল হলো এমপ্যাথিহীন স্ট্র্যাটেজিস্টরা। যেখানে, দশটা পয়েন্ট লিখলে একদম শেষে স্থান পায় - হ্যাঁ গ্রামের মানুষ সাধারন মানুষের খুব অসুবিধা হচ্ছে। সে তো কড়া অ্যান্টিবায়োটিক দিলে হবেই। অথচ এই কথাটা কিছুতেই জায়গা পায় না - যে ব্যাংকের লক্ষ কোটি টাকা ধার শোধ না করা কম্পানির টিকিও ধরতে না পেরে বরং হতে পারে তাদের আবারও ধার নেওয়ার সুযোগ করার জন্য এত এত মানুষের অসুবিধা, হেনস্থা এমনকি মৃত্যু হচ্ছে সেটাতে সত্যিই দেশের কত লাভ হবে। এবার একক বলতেই পারে, দেশের লাভ হবে বলে কে এসব করছে। এত মোদি নিজের বন্ধুর জন্য করছে। তারও প্রশংসা মানুষ করতেই পারে, কিন্তু সেক্ষেত্রে বলতে হয়, বিগ কর্পোরেটের অ্যাকটিভিজম ছাড়া আর কী এটা।
  • Robu | ১৩ নভেম্বর ২০১৬ ১৪:৪৭725886
  • BJP and RSS set-up booths near the banks. They provided packaged water for free to the distraught people standing in the queue on condition that they have to accept 500 and 1000 rupee notes to fan themselves. Baba Ramdev supported the move and said this will purify the polluted air that hung over the nation's capital.
  • Ekak | ১৩ নভেম্বর ২০১৬ ১৫:০৭725887
  • "এমন ডেফিনিশন নিজে বানিয়ে নিলে তো বেশ মজা। এই ডেফিনিশন অনুযায়ী রাজনীতি হলো কম্প্লিটলি মরালিটি বর্জিত স্ট্র্যাটেজিক গেম। সেটা সবসময় মিথ্যে নয়, কিন্ত সর্বাংশে সত্যিও নয়।"

    যাদের ডিরেক্ট স্টিক থাকে তাদের জন্যে সত্যি নয়। সেইজন্যেই সেই সেই রাজনীতির পেশাদার লোকরা স্টেকওয়ালা লোকদের সঙ্গে জুড়ে থাকে। তাই না ? নইলে তো পুরোটাই হাওয়ায় হতো।

    "তো এককের এই ইউনিভার্সাল রুল ঠিক করে দেওয়ার টেন্ডেন্সিকে কেউ অপোজিট রাজনীতির একটিভিস্ম হিসেবে ভাববেনা কেন? এরকমও তো বলতে পারি, মরালিটির সাথে রাজনীতির যোগাযোগ নেই এই মত চাপিয়ে দেওয়ার জন্য একক অ্যাক্টিভিজম করছে। "

    কারোর ওপর চাপিয়ে দেওয়া হয়নি। প্রত্যেক মানুষের সিদ্ধান্তের পেছনে একটা থট প্রসেস থাকে। সেটাই রাখা হয়েছেঃ মাত্র। এক্টিভিস্টদের কেন এড়িয়ে চলি বলেছি। বাকিদের অন্য কারণ থাকতে পারে। আবার যারা একটিভিস্ট দের সঙ্গে গলাগলি তাদের ও নিশ্চই নিজস্ব প্রসেস থাকতে পারে।

    " কিন্তু সেক্ষেত্রে বলতে হয়, বিগ কর্পোরেটের অ্যাকটিভিজম ছাড়া আর কী এটা।"

    অবসসই বিগ কর্পোরেটের, তবে এক্টিভিজম নয়। ঠিক যে সংজ্ঞা দিয়েছি ওই হিসেবেই নয়। সর্বত্র প্লাস্টিক মানি চালু হলে, এটলিস্ট বাড়লে বা অনলাইন গ্রোসারি বাড়লে, প্যারালাল মার্কেট চাপে পড়লে, মাঝারি প্রোমোটার মরে গিয়ে ফ্ল্যাটের দাম কিছুটা কমলে আমি লাভবান হবো। ডিরেক্ট স্টেক আছে। কোনো মরালিটি ধার করে নিজের মরালিটি বলে চালানোর গল্প নেই। কাজেই স্বার্থপর চুতিয়া বলতে পারো, শয়তান বলতে পারো, মানুষের শত্রু ও বলতে পারো কিন্তু একটিভিস্ট গালাগালটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি তো ধার করা মরালিটি দিয়ে অন্যদের মাপছিনা। যে ক্লাসে এবং যে প্রিভিলেজে বিলং করি সেই মরালিটি দিয়েই যা বলার বলছি :)
  • Robu | ১৩ নভেম্বর ২০১৬ ১৫:১৩725888
  • বাপ্রে, আর আমার বাবাকে টাকা তুলতে তিনশো লোকের পিছনে লাইন দিতে হচ্ছে এটা ইনডাইরেক্ট স্টেক।
  • Ekak | ১৩ নভেম্বর ২০১৬ ১৫:১৬725889
  • আর যেটা গোলানো হচ্ছে সেটা, বোধহয় দরকার নেই, তবু আবার পরিষ্কার রাখি। কেও নিজে সমাজের যে কোনো লেয়ারে থেকে অন্য যে কোনো লেয়ারের রাজনীতি করতে পারে, বক্তব্য রাখতে পারে। একশো ভাগ অধিকার আছে। এমনকি পৃথিবীতে থেকে নেপচুনের এলিয়েন দের হয়ে কথা বললেও তাকে আটকানো সাপোর্ট করিনা। যেটা অসুবিধে সেটা হলো সে মোরাল হাইট দেখাতে শুরু করলে। মুখপত্র আর মুখ এক নয়। মুখের যে রাইটস সেটা মুখপত্রের নেই কাজেই রাজনৈতিক অধিকারের বাইরে বেরিয়ে বেশি মোরাল হাইট শো করলেই তাকে স্মরণ করানো দরকার যে তর্ক টা রাজনৈতিক কাজেই সীমানার মধ্যে থাকলেই ভালো হয়।
  • Ekak | ১৩ নভেম্বর ২০১৬ ১৫:২২725891
  • আমার বাবাও আজকে সকালে দিয়েছেন বরানগরে। দুমাস তার আগে বিছানায় ছিলেন কোমরের হাড় এ চোট পেয়ে। আমি গতকাল লাইন দিয়েছি যদিও এখানে তিনশো লোক হয়নি। যাইহোক এগুলো নিয়ে আগেই কথা হয়ে গেছে, আমরা যারা এই লাইনে দাঁড়ানো - এটিএম খারাপ হয়ে যাওয়া ইত্যাদি অসুবিধে ভোগ করছি তারা একই লেভেলে আছি মোর ওর লেস। এই উষ্মা প্রকাশে তো কোনো বাধা নেই। আমি আপডেট দিচ্ছিনা নিজের অসুবিধের কথা সেটা আলাদা। "আদার্স" দের ডেকে এনে এক্সট্রা মাইলেজ গ্যাদারিং হচ্ছিলো এবং মোরাল হাইট শো করা হচ্ছিলো অনেক্ষন ধরে। নট নেসেসারিলি রোবু একা। ঘটনাচক্রে, রোবুর সঙ্গে কোথায় জোড়াই। এছাড়া কোনো সমস্যা নেই।
  • Ekak | ১৩ নভেম্বর ২০১৬ ১৫:২৭725892
  • পিএম এই "কিন্তু " টা যোগ করলেন কী আমাকে উদ্দেশ্য করে ? :):)

    আমি তো প্রথম দিন থেকেই বলেছি যে ব্ল্যাক মনির পোঁদে ধাওয়া করার পুরো থিওরীটাই মার্কেট ইকোনমির সঙ্গে যায়না। দেখুন পুরোনো পোস্ট :)

    আমার ক্লাস-ভাইরা এমনিতে ব্ল্যাকমানি নিয়ে এতোওওওওওও উদ্বিগ্ন অথচ এখন পুকুরের বোয়াল ধরতে গিয়ে পুঁটিমাছের পেছন মারা গ্যাছে বলে তাঁরা গরিব দরদে মরাল হয়ে উঠছেন, তাই দেখে এতো কথা, কথায় কথা বেড়ে চলেছে।

    ব্ল্যাক মানি ইস ক্রিয়েটেড বাই স্টেট্ রেগুলেশন এন্ড অথোরেটেটিভ পলিসি। এটাই ফ্রি মার্কেটের বক্তব্য। রাজন ও বিরোধিতা করছেন ডিমোটিটাইজেশনের। যে কোনো মার্কেট থিওরির লোক করবে। লিংক দেখার দরকার নেই। এখানে প্রয়োজনীয় ও নয়। ক্লাস -ভাই রা কেও ওপেন মার্কেটিয়ার নন :)
  • Robu | ১৩ নভেম্বর ২০১৬ ১৫:৩৯725893
  • মরাল হাইট কী করে মাপা যায়?
  • ট্রিডিঙ্গিপিডি | ১৩ নভেম্বর ২০১৬ ১৫:৪০725895
  • ওটা সবসময় ২৬"
  • Ekak | ১৩ নভেম্বর ২০১৬ ১৫:৪৪725896
  • ওটা সবসময় ২৬"

    :):):):) :) উফফ কী শোরের মাংস খেতে ইচ্ছে কোচ্চে কদিন ধরে এদিকে বাড়ি ফিরতে রাত হচ্ছে বলে কিনে সঙ্গে রাখতেও পারছিনা :(
  • sswarnendu | ১৩ নভেম্বর ২০১৬ ১৫:৫৩725898
  • ২৬'' না, ৫৬''। :D
  • ট্রিডিঙ্গিপিডি | ১৩ নভেম্বর ২০১৬ ১৫:৫৫725899
  • ৫৬ চুপসে গেছে (হবুচন্দ্রের মন্ত্রী বলেছিলো না?)
  • sinfaut | ১৩ নভেম্বর ২০১৬ ১৬:০১725901
  • তোমার সংজ্ঞা অনুযায়ী অ্যাক্টিভিজম না হতে পারে। আমার সংজ্ঞা অনুযায়ী রীতিমতন অ্যাক্টিভিজম। শুধুমাত্র স্বার্থপর চুতিয়া হলে তো শুধু নিজের আখের গোছানোর জন্যই ব্যস্ত থাকতে, যখনই আইডিয়া প্রোপাগেট করছ সেটাতো অ্যাক্টিভিজম বটেই। মরাল হাইট কারা নিচ্ছে জানিনা, নিশ্চয় নিচ্ছে। সেটা নিয়ে আপত্তিটাও ভ্যালিড।

    আবার অন্যাদিকে - শুধুমাত্র ডিরেক্ট সাফারারের মরাল পজিশন এর কথাকে মান্যতা দেব। এইভাবে প্রতিটা লোকাল সাফারিং কে আমি অন্যটার থেকে ডিসকানেক্টেড করে দেখবো। তাতে আমার প্রতিটা অ্যাজিটেশনকে আলাদা করে হ্যান্ডল করতে সুবিধা হবে। কিছুতেই কমনালিটিগুলোকে দানা বাঁধতে দেবোনা। এদিকে বলবো এইভাবেই কালোরা তাদের অধিকার বুঝে নিক, নেটিভ অ্যামেরিকানরা বুঝে নিক। কিন্তু কাদের বিরুদ্ধে এই বুঝে নেওয়া চালিত হবে সেখানটা একটা স্মোক স্ক্রীন চাপিয়ে রাখবো। কারন, যদি কর্পোরেটের হয়েই কথা বলতে হয়, তাহলে আসলে কোন কর্পোরেটই শেষ পর্যন্ত চাইবে না আসলে মানুষ তাদের অধিকার বুঝে নিক। তাহলে ওটা একটা টেম্পোরারি গাজর। এবং কর্পোরেট গাজর। যেন মানুষ সেল্ফ সাসটেইন্ড হয় এমন এক মহান ইচ্ছা। মানুষ তাদের অধিকার নিজেরা বুঝে নেবে এ ইচ্ছা সঠিক ইচ্ছা, কিন্তু প্রতিটা মানুষ শুধু তাদের লেকের জল দূষিত না করার অধিকার নিয়ে আন্দোলন করুক, তার উপরের অ্যাবস্ট্রাকশনে গেলেই কমিউনিজম, লেলি অতএব চলবে না এ জিনিস বলতে যাওয়া আসলে অ্যাক্টিভিজমই। শুধুমাত্র স্বার্থপরতা বা চুতিয়াগিরি নয়। আর মজার ব্যাপার, এমন ইডিওলজিকাল অ্যবস্ট্রাকশন নিয়ে ছুৎমার্গ যে সবসময় ক্যাপিটালিজমের থাকে তাও তো বলতে পারিনা। তাহলে পলিটিকাল ইসলাম এর পিছনে এতো তেল পোড়ানো হতো না।
  • PM | ১৩ নভেম্বর ২০১৬ ১৬:০১725900
  • "ব্ল্যাক মানি ইস ক্রিয়েটেড বাই স্টেট্ রেগুলেশন এন্ড অথোরেটেটিভ পলিসি। " --- কিন্তু আমি তো জানতাম ট্যাক্সো ফাঁকি দেবর জন্যই কালো টাকা তৈরী হয়। একক কি 0 ট্যাক্স রেজিমের পক্ষে সওয়াল করছেন? মানে না রহেগা বাঁশ আউর না বাজেগি বাঁসুরী ঃ)
  • robu | ১৩ নভেম্বর ২০১৬ ১৬:৩৭725902
  • India could have won the test match had they reversed their batting order and sent the tail to bat first. The top-order was in a hurry to go back and stand in the queue in front of the ATMs. Meanwhile the bowlers got their 2000/- and batted peacefully without a hurry.
    But it is Paytm series.
  • robu | ১৩ নভেম্বর ২০১৬ ১৬:৪৪725903
  • ফেবু থেকে অভীক দত্ত:
    খুব শীত, মানে মারাত্মক শীতে এক গুরুদেব শিষ্যের বাড়ি গেছে।
    তা হয়েছে কী, শিষ্য গুরুকে রাত ন'টা নাগাদ বললেন "প্রভু, বহুত ঠান্ডা, বাইরের ঘরে শোবেন যখন দুটো কম্বল নিন"।
    প্রভুর ইগোয় লাগল, শিষ্যকে একটা বিদ্রুপের হাসি হেসে বললেন "আমার ব্রহ্মতেজকে হেলা ফেলা কোর না বৎস। আমার কিচ্ছু লাগবে না। আমি এই একটি নেংটি পরেই ঘুমাব"।
    বলে গুরু ঘুমিয়ে পড়ল। ভক্ত পায়ের কাছে পদসেবা করতে লাগল। সকালে দেখা গেল গুরুদেব ইহলোক ত্যাগ করেছেন। পাড়ার লোক তখন ভক্তর কাছে জানতে চাইল গুরুদেবের কী হয়েছে। ভক্ত তখন গুরুদেবের যে অবস্থা বর্ণনা করল তা এই রকম
    "প্রথম প্রহরে প্রভু ঢেকি অবতার (মানে টান টান হয়ে শুয়েছিল)
    দ্বিতীয় প্রহরে প্রভু ধনুকের টঙ্কার (ঠান্ডায় একটু বাঁকল কিন্তু ব্রহ্মতেজ দেখাতেই হবে)
    তৃতীয় প্রহরে প্রভু ন্যাকড়ার পুটুলি (একেবারে জড়সড় হয়ে শুয়েছে কিন্তু তবু বলে নি)
    চতুর্থ প্রহরে প্রভু কুক্কুর কুন্ডলী" (আর কিছু করার নেই)...

    তা আমাদের ভক্তরাও তাই। প্রথম প্রহরে ব্রহ্মতেজ দেখানো হয়েছে,
    দ্বিতীয় প্রহরে এটিএম বন্ধ অধিকাংশ জায়গায়, তৃতীয় প্রহরে এবার বিভিন্ন জায়গায় লুটপাট শুরু হবে, চতুর্থ প্রহরে মানে দু তিন সপ্তাহ বাদে দেশের শ্রাদ্ধ হবে সব জায়গায়...

    কিন্তু ব্রহ্মতেজ দেখিয়েই যেতে হবে :3
  • Arpan | ১৩ নভেম্বর ২০১৬ ১৬:৪৭725904
  • এটা সুকুমার রায় থেকে নেওয়া।
  • রোবু | ১৩ নভেম্বর ২০১৬ ১৬:৪৯725906
  • গল্পটা? মুজাতবা আলিতে পরহেছিলাম মনে হচ্ছিল!
  • Arpan | ১৩ নভেম্বর ২০১৬ ১৭:৩৬725908
  • তবে এটা প্রচলিত গল্প।
  • সিকি | ১৩ নভেম্বর ২০১৬ ১৮:৪৮725909
  • এটা দেখুন, কনসোলিডেটেড।

  • pi | ১৩ নভেম্বর ২০১৬ ১৯:৩৭725910
  • আদার্সদের ডেকে কে কে কীভাবে এক্স্ট্রা মাইলেজ গ্যাদার করেছে একটু স্পষ্টভাবে জানাতে পারে কি একক ?
  • pi | ১৩ নভেম্বর ২০১৬ ২০:৩৩725912
  • আমি একঝলক আজ শুনলাম মনে হচ্ছে আর মশামেসো ও কনফার্ম করল জেটলি বলেছেন এই টাকা সেনাবাহিনীর জন্য ব্যবহার হবে। এটাই দেশের পাওনা। কেউ একটু লেকচারটা দেখে বলবে ?

    কম্পুর নেট পুরো কোমায়। মোবাইল থেকে এত পারিনা।
  • sm | ১৩ নভেম্বর ২০১৬ ২০:৩৬725913
  • এটা তো বুঝতে পারছিনা;বাজারে ৫০০ এর নতুন নোট কেন ছাড়ছে না ? 2000 হাজারের নোট লোকে ভাঙাতেও পারছে না। এতো হয়রানির মানে কি?বন্যা,ভূমিকম্পের মতন ই জরুরি পরিস্থিতি। দরকার পড়লে আর্মির সাহায্য নেওয়া যেতে পারে।যারা মোবাইল ভ্যানে করে বিভিন্ন স্পটে নোট এক্সচেঞ্জ এর কাজটা করে দিতে পারে।এতে ব্যাংকের ওপর চাপ অনেক কমবে।
  • রোবু | ১৩ নভেম্বর ২০১৬ ২০:৩৯725914
  • ১। ৫০০-র নোট বোধ হয় আজকে ছাড়লো।
    ২। আর্মির লোক কি এই ব্যাপারে যথেষ্ট কোয়ালিফায়েড? ব্যাংকের কাজ কি যে কেউ করতে পারে নাকি!
  • sm | ১৩ নভেম্বর ২০১৬ ২০:৫২725917
  • কোয়ালিফাইড লোকের কি দরকার?ব্যাংকে তো বেসিকালি একটা ফর্ম ফিলাপ করতে হচ্ছে। যাতে নাম ধাম ছাড়া আই ডি নম্বর টুকে দিতে হচ্ছে। বাকি থাকে নোট টা চেক করে গুনে নেওয়া পর্ব। সেতো যেকোনো ক্যাশ কাউন্টিং মেশিন ই করতে পারে। ইনফ্যাক্ট ব্যাংক গুলো তো তাই ই করে থাকে।
    বিশেষ কিছু স্কিল্ড জব নয়তো!দিনের শেষে টাকা কালেক্ট করে ট্রেজারি অফিস বা আর বি আই বা কোনো ব্যাংকের বড় ব্রাঞ্চে দিয়ে দিলেই হলো।
    সমস্যা তো খালি ডিস্ট্রিবিউশনের-আর কিছু নয় তো।
  • sm | ১৩ নভেম্বর ২০১৬ ২০:৫২725915
  • কোয়ালিফাইড লোকের কি দরকার?ব্যাংকে তো বেসিকালি একটা ফর্ম ফিলাপ করতে হচ্ছে। যাতে নাম ধাম ছাড়া আই ডি নম্বর টুকে দিতে হচ্ছে। বাকি থাকে নোট টা চেক করে গুনে নেওয়া পর্ব। সেতো যেকোনো ক্যাশ কাউন্টিং মেশিন ই করতে পারে। ইনফ্যাক্ট ব্যাংক গুলো তো তাই ই করে থাকে।
    বিশেষ কিছু স্কিল্ড জব নয়তো!দিনের শেষে টাকা কালেক্ট করে ট্রেজারি অফিস বা আর বি আই বা কোনো ব্যাংকের বড় ব্রাঞ্চে দিয়ে দিলেই হলো।
    সমস্যা তো খালি ডিস্ট্রিবিউশনের-আর কিছু নয় তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন