এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৮৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ৩০ এপ্রিল ২০১৯ ২২:৪১379325
  • রন্জনদা, কল্লোলদাকে কথাটা আমিই বলেছিলাম। যদিও ডাইরেক্টলি বলিনি, তবুও ক্ষমা চাইছি।

    তারপরে এটাও বলছি যে আপনার এবং সেইসব বামপন্থীদের উপর আমার রাগ কোনোদিনও যাবেনা যাঁরা সেইসময় তিনোকে সাপোর্ট করেছিলেন। কৃষিজমি নিয়ে আন্দোলনকে তিনোদের ক্ষমতাবদলের হাতিয়ার করে দিয়েছিলেন আপনারাই (একটু বাড়িয়েই বললাম)। আজকের এই পরিস্থিতির জন্য (এবং আগামী দিনে পবে বিজেপি ক্ষমতায় এলে - ত্রিপুরাতে এসে গেছে) ২০১১র পালাবদল দায়ী বলেই মনে হয়।
  • S | ৩০ এপ্রিল ২০১৯ ২২:৪৫379326
  • রন্জনদা,এইসব হাবিজাবি অ্যাজেন্ডায় শিক্ষিত মধ্যবিত্তদের এতো উৎসাহ কেন? তাদের তো সবার আগে এইসব ইর‌্যাশনাল কথাবার্তায় আপত্তি থাকা উচিত। বলিউডের সবাই ল্যাজ নাড়তে নাড়তে মোদির সাথে দেখা করতে যায় কেন? কেন বলে দেয়্না যে যাবোনা। ঐ টুইটারে দুটো গাল খাবার ভয়ে? সব কাওয়ার্ড।
  • S | ৩০ এপ্রিল ২০১৯ ২২:৪৭379327
  • একটা বাচ্চা মেয়ে যদুপুরে ভিসির হাত থেকে বেস্ট গ্র্যাজুয়েটের পুরস্কার নিতে আপত্তি জানায়। তারও সেই সৎ সাহস আছে। কয়েকদিন পরে ভিসি বদলাতে হয়।
  • PT | ৩০ এপ্রিল ২০১৯ ২৩:৩৪379328
  • "আজকের এই পরিস্থিতির জন্য (এবং আগামী দিনে পবে বিজেপি ক্ষমতায় এলে - ত্রিপুরাতে এসে গেছে) ২০১১র পালাবদল দায়ী বলেই মনে হয়।"

    এর থেকে সহজ করে আর বলা যায়না!
  • এএ | ০১ মে ২০১৯ ০৬:১৬379329
  • ইউপিএ ২ কে কীভাবে রঞ্জন-কল্লোল ধাক্কা মেরে ফেলে দিয়ে ১৪তে মোদী আসার রাস্তা পরিষ্কার করেছে সেটাও ইতিহাসে বেগুনী হরফেে লেখা থাকবেএএএএ।
  • Amit | ০১ মে ২০১৯ ০৭:৪০379330
  • ২৩ মে র পর যদি মোদী মেজরিটি না পায় (যেন তাই হয়), আর UPA -র বাকি রা মিলে জোট সরকার করতে না পারে, তখন যদি মোদী জোট গড়ার ডাক দেয়, তখন দিদির দল কি করে, দেখার অপেক্ষায় রইলুম।
  • | ০১ মে ২০১৯ ১৫:০২379331
  • যাচ্চলে! এ লোকটাবত্তমানে লিখত না! এর লেখাপত্তর তো বরাবরই বিজেপী টাইপের।

    <
  • | ০১ মে ২০১৯ ১৫:০৩379332
  • যাচ্চলে! এ লোকটাবত্তমানে লিখত না! এর লেখাপত্তর তো বরাবরই বিজেপী টাইপের।

  • dc | ০১ মে ২০১৯ ১৯:১৪379336
  • এটা নিউজ না ভিউজ?
  • PT | ০১ মে ২০১৯ ২৩:১০379337
  • একটা ভিউজ যদি নিউজ হতে পারে তাহলে অন্যটা নয় কেন? ওরা ভয় পেয়েছে?
  • dc | ০১ মে ২০১৯ ২৩:২২379338
  • সেটা ডিপেন্ড করছে আমরা ভয় পেয়েছি কিনা তার ওপর।
  • PT | ০২ মে ২০১৯ ১৫:৩৭379340
  • রঞ্জন | ০২ মে ২০১৯ ২০:২২379341
  • @ এস,
    রাগ আপনার হতেই পারে, স্বাভাবিক। কিন্তু সিরিয়াসলি ভাবুন তো,হাতে গোনা ক'টা লোক দুটো মিছিল করল আর বাতেলা দিল, অমনই ৩৪ বছরের জনগণের সরকার ধ্বসে গেল? সিঙ্গুর নন্দীগ্রামের কৃষক আন্দোলন কোথায় গেল? তারপরে সমানে লাল এলাকার জনগণ কিভাবে সবুজ হয়ে গেল?
    কৃষক নেতা ও মন্ত্রী মোল্লাসাহেব তিনোর মন্ত্রী হলেন হলদিয়ার এতদিনের সক্রিয় রেজিস্ত্যান্স গ্রুপ তিনদল ঘুরে একহন কং?
    এম এল এ ছায়া বেরা, দেবেন বিশ্বাসরা তিনোতে। কমল গুহের ছেলে উদয়ন তিনো। নন্দীগ্রামের সময়ের বামশিবিরের আগুন ঝরানো শিল্পী ও কবি একহন দিদির মধ্যে নিও কম্যুনিজম দেখতে পারছেন!
    আর এতদিনের বড় নেতা ও বিধায়ক খগেন মুর্মু এক্ষণ বিজেপির প্রার্থী?
    ২। অসুখ অনেক গভীরে। যদি মার্ক্সীয় দর্শনে আস্থা থাকে তো বলিঃ
    কোন বস্তুর পরিবর্তন হয় আভ্যন্তরীণ দ্বন্দ্বের বিকাশের ফলে। বাহ্যিক ফ্যাক্টর তাতে সহায়ক বা সেকন্ডারি রোল প্লে করে।
    মুরগীর ডিমে তা' দিলে তার থেকে বাচ্চা বেরোবে, পাথরে যত ইচ্ছে দিন কিছু হবে না।
    ৩। তাই এমন বিশাল ধ্বস, শুধু বঙ্গে নয়, সর্বত্র যেমন তেলেঙ্গানা, কেন হল, তার অনুসন্ধানে আভ্যন্তরীণ কারণ খুঁজুন। নইলে আর এক দশক ধরে মায়াপাতায় আমার বা কল্লোলের মত লোকজনকে গাল দিয়ে যান, ব্রাউনি পয়েন্ট স্কোর করে খুশি হন; কিন্তু তাতে আরও ব্যাপক ধ্বস আটকাবে না।
    ৪। সারা ভারতে মে দিবসের কেন এই হাল? ইউরোপে?
  • PT | ০২ মে ২০১৯ ২০:৪৪379342
  • একটা সহজ উত্তর আছেঃ মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তারা ছাগল হয়ে বাঁচবে। তাদের কেটে খেয়ে ফেললেও তারা শিং ব্যবহার করবে না।

    কোন উচ্চতর আদর্শের কারণে অতিবামেরা তিনোর সঙ্গে বিজেপির মিটিনের সময় চুপ করেছিল এর উত্তর যদি দিতে পার তাহলে ছায়া, দেবেন, উদয়ন, খগেন, রেজ্জাক কেন দিদি-মোদীর সঙ্গ ধরেছে তার উত্তর পেয়ে যাবে। মুর্গীর ডিম বা পাথরে তা দেওয়ার মত কঠিন কাজ করতে হবে না।
  • এলেবেলে | ০২ মে ২০১৯ ২০:৫৩379343
  • আপনারা সিপিএম-এর গ্রাসরুটের আওয়াজ শুনতে পান কি? সিপিএমের বর্তমান স্টান্স যে কোনও মূল্যে দিদিকে হটানো। তাদের সে মুরোদ আপাতত নেই। তাই নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করতে সিপিএমের নীচুতলা চুপচাপ এক ফুলে ছাপ দিচ্ছে এবার। ২০২১এ তারা রাজ্যে বিজেপিকে চায়। তারা জানে লোকসভায় বিজেপি গোটা ১৪ আসন পেলে তিনোর নেতারা মুখিয়ে থাকবে বিজেপিতে যাওয়ার জন্য। তারা ঝাঁপাচ্ছে ২০২৬ এর বিধানসভার জন্য। শুনতে খুব দুইএ -দুইএ চার মনে হতে পারে। কিন্তু কথাটা মাথায় রাখুন। গত পঞ্চায়েতে গণনার কাজে ব্যস্ত থাকার সময় এ ফর্মুলা আমি একাধিক বাম কর্মী সমর্থকের মুখে শুনেছি। প্রসঙ্গত শিং ব্যবহারকারী ভোটারদের ভোটে নির্বাচিত জ্যোতির্ময়ী শিকদার তিনোতে জয়েন করছেন।
  • রঞ্জন | ০২ মে ২০১৯ ২১:০০379344
  • এলেবেলে,
    হে ভগবান! আমার ভাগ্নী কয় দশক আগে কল্যাণী ইউনির ছাত্রী ছিল। সিপিএম এর শিক্ষক নেতার মেয়ে। তখন জ্যোতির্ময়ী শিকদারের সংগে খোলা জীপে প্রচার করেছিল মার খাওয়ার ভয় সত্ত্বেও। তো শিকদারের স্বামী, যাঁর সল্ট লেকে রেস্তোঁরা ছিল তিনি এক্ষণ কোন দিকে?

    ২) আমিও এসব শুনে ভয় খাচ্ছি। কিন্তু আমার এক বাম কাকা বললেন ওই ট্রেন্ড নাকি আটকানো গেছে। ২৩ তারিখেই বোঝা যাবে।
  • এলেবেলে | ০২ মে ২০১৯ ২১:১৬379346
  • রঞ্জনবাবু, বহুদিন বাদে আপনার সাথে কথা বলতে পেরে ভাললাগছে। ৩০ তারিখ ভোট নিতে গিয়েছিলাম রাণাঘাট লোকসভায়। ভোট পুরো পোলারাইজড, তিনো বিরোধী হিন্দুভোট বিজেপিতে, তিনো বিরোধী মুসলমান ভোট সিপিএমে। রাণাঘাট এবং কৃষ্ণনগর সিট তিনোর হারা কেবল সময়ের অপেক্ষা। না মিললেই অবশ্য খুশি হব। যদিও তিন-বিজেপির কোনও ফারাক নেই। তবুও সিপিএম এই স্টান্স নিচ্ছে কেন? খুব সোজা। ২১এ রাজ্যে বিজেপি আসলে সিপিএম বিজেপির দুর্বল সংগঠন কব্জা করে ফেলবে। ২৬এ লড়াই হবে সিপিএম-বিজেপির।
  • sm | ০২ মে ২০১৯ ২১:৩৫379347
  • বড় এস,পাথরে তা দেবে!
    এটা কোন কমেন্ট হলো?আশ্চর্য্য!
  • PT | ০২ মে ২০১৯ ২১:৪৩379348
  • উরিত্তারা.....
    সিপিএমের নিচু তলার ভোটাররা "নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করতে" চুপচাপ পদ্মে ভোট দিচ্ছে জেনে বেশ আশান্বিত হলাম এই ভেবে যে সিপিএম পার্টি হিসেবে এখনো তাদের সমর্থকদের জন্য একটা স্ট্র্যাটেজি তৈরি করে দিয়েছে যেটা নীচু তলায় ইম্প্লিমেন্টেড হচ্ছে!!!!!!
  • sm | ০২ মে ২০১৯ ২১:৫২379349
  • তাহলে নিচু তলার কর্মীরা অবাধ্য বলছেন?কথা শোনেনা, নেতাদের?
    তাহলে সূর্য বাবু,বিমান বাবু কি এতো ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছেন?
  • S | ০২ মে ২০১৯ ২১:৫৫379350
  • রন্জনদা, যাঁরা দিদির মধ্যে নিও-বামপন্থা খুঁজছেন, তাঁরাই বোধয় পাথরে তা দিচ্ছেন। দিচ্ছে তো দিচ্ছেই, আর বলছে আরেকটু ওয়েট করো, এখুনি তিনোর ডিম ফুটে সমাজতন্ত্র বেড়লো বলে। আমি শুধু আপনাদের কোনটা ডিম আর কোনটা পাথর সেটা চিনিয়ে দিতে চাইছি। দেখি কতদিনে সে বোধ জাগে।

    আর লোকে যাহা চাইলো তাহা অতিবই সুন্দর এবং পবিত্র, এই চিন্তা করা অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছি।
  • এলেবেলে | ০২ মে ২০১৯ ২১:৫৭379351
  • পিটি, সিপিএমের নীচুতলা পার্টিকে থোড়াই কেয়ার করছে বহুদিন। এটা নেতাদের তৈরি করে দেওয়া স্ট্রাটেজি নয়, বহু পঞ্চায়েতে এ জিনিস ঘটেছে। ২৩ মে অবধি থাকুন নেতাদের নিয়ে। তারপর বোঝাই যাবে। তবে ২০১৬তে মানে সাইটে যখন আমি প্রথম আসি তখন থেকে এই তিন বছর লাগাতার আপনি 'ছাগল' তত্ত্বে অনড় আছেন দেখে বেশ লাগল। সিপিএম জিতলেই এঁরা ফের শিং-এর ব্যবহার শিখে যাবে নিয্যস!
  • dc | ০২ মে ২০১৯ ২২:০৩379352
  • দুনিয়ার ছাগোল এক হও। তোমার নাম আমার নাম ছাগোলনাম।
  • PT | ০২ মে ২০১৯ ২২:০৮379353
  • এখনো অনড়....জেটের কর্মিদের দেখছেন তো!! কিম্বা সিঙ্গুরের চাষী.....

    আমি যদিও আপনার মত এতটা ওয়াকিবহাল নই, কিন্তু এই খবরটা নিয়মিত পাই যে গত কয়েক বছরে অম্বিকেশী দাওয়াই বড় শহরের বাইরে বেশ জাঁকিয়ে বসেছে। এবং সেটা বাম আমলের মত "রাজনৈতিক" মারামারি নয়। সেরেফ পেঁদানি আর পেটের সংস্থান চলে যাওয়ার ভয়। বেঁচে থাকার জন্যেই বিপুল সংখ্যক মানুষ বিজেপিকে রক্ষাকর্তা হিসেবে দেখছে। যে কারণে এমনকি কংগ্রেসের দিকেও তারা ঢলতে রাজী নয়। তার সঙ্গে ধর্ম ইত্যাদির সুড়্সুড়ি ইত্যাদি তো আছেই।

    রঞ্জনদা কি ঠারে ঠোরে বোঝাতে চাইছ যে ছায়া, দেবেন, উদয়ন, খগেন, রেজ্জাক (আর এখন জ্যোতির্ময়ী, এমনকি রতিকান্ত) কোন উচ্চ "বাম" আদর্শের সন্ধানে তিনো কিংবা বিজেপিতে চলে যাচ্ছে? ক্রমাগত হাই লেভেলের তত্ব না আউড়ে সরাসরি উত্তর দিলে তো বুঝতে সুবিধে হয়।
  • sm | ০২ মে ২০১৯ ২২:২১379354
  • সবই তো বুঝলুম। কিন্তু,বাম আদর্শ জিনিষটা ঠিক কি?
    পাইয়ে দেওয়ার রাজনীতি?জোর জুলুম?অত্যাচার?জমি হরপ?
    মেকি সেকুলারিজম?
  • S | ০২ মে ২০১৯ ২২:২৮379355
  • এইসব কথা বলবেন না। ওগুলোর উপরে দিদির এক্সক্লুসিভ পেটেন্ট আছে।
  • sm | ০২ মে ২০১৯ ২২:৩৫379357
  • জমি হরপ টা আসবে না।অত্যাচার একটু কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন