এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঝিকি | ২৩ মে ২০১২ ১৪:৩৫5700
  • আমার যেমন একটা DSLR কেনার ভারী শখ, সে আমি ছবি তুলতে পারি বা না পারি, টুন আর্মি আমাকে পুরকি দিক বা অ্যান্টিপুরকি দিক!
    খালি কাঁধে নিলে কাঁধ ঝুলে যাবে এই ভয়ে কিনে উঠতে পারি না.........এমনিতেই 'নিজ ক্যামেরা নিজ দায়িত্বে বও' -এই অমোঘ বাণী বারকয়েক শোনা হয়ে গেছে।
  • kc | ২৩ মে ২০১২ ১৪:৩৪5698
  • বিবিদা ম্যাক্সিমাম লোকতো গাড়ি একবারই কেনে তারপর তাতেই চালায়। আফনি গাড়ি বদলেছেন? তাও সাত বচ্ছর আগে? আফনি হেই ক্যাটেগরিতে কিন্তু ০.৫% এ চলে আসবেন। ঃ-)
    (ঠ্যাং টানছি, খারাপ লাগলে তক্খুনি বলে দেবেন কিন্তু)
  • kumu | ২৩ মে ২০১২ ১৪:৩৪5699
  • স্মাইলি ক্যামনে দেয়?
  • ঝিকি | ২৩ মে ২০১২ ১৪:৩১5697
  • সেটাই তো, কিনলে নিজের শখে /ইচ্ছেই কিনব, করো কথায় বা প্রেসারে নয়☺
  • kumu | ২৩ মে ২০১২ ১৪:২৯5695
  • শখ বলেও এট্টা কথা আছে তো,আমার এইসব আইপড ইত্যাদির শখ আছে/নাই তাই কিনি/কিনি না-এও হয়।
  • ঝিকি | ২৩ মে ২০১২ ১৪:২৯5696
  • আমি আবার জন্ম রিজিড, স্কুলে যোগব্যায়ামের দিদিমণি আমার ওপর বড়ই রেগে যেতেন।
  • phutki | ২৩ মে ২০১২ ১৪:২৭5694
  • বন্ধুর থেকে শুনে কিনলে জাত যাবে নাকি? রিজিডিটি আমার বিলকুল পোষায় না।
    কাজু স্যার, অমন প্রশ্নেরও চোখা উত্তর হয়। সেক্ষেত্রে তেমনই দেব।
  • bb | ২৩ মে ২০১২ ১৪:২৩5691
  • @KC আমি একটু এসবের উর্দ্ধে। গাড়ী শেষ বদলেছি ৭ বছর আগে। বন্ধুরা তারপর দুবার বদলাল। আমি বিন্দাস আছি।
  • ঝিকি | ২৩ মে ২০১২ ১৪:২৩5692
  • বন্ধুর থেকে শুনে কিনতে হবে কেন, নিজের বোধবুদ্ধি নেই? কাগজ পড়না, TV দেখ না? নেট সার্ফ কর না? রাস্তার বড় বড় বিল বোর্ড গুলো-ও কি চোখে পড়ে না?
  • Kaju | ২৩ মে ২০১২ ১৪:২৩5693
  • না হে ফুটকিবাউ, 'আমি কিনেছি তুই ও কেন না' বলা এক জিনিস, আর 'এঃ এই পচা ফোন নিয়ে বেড়াচ্ছিস? এত পয়সা রাখবি কোথায়?' বলা দুটো একদমই আলাদা।
  • phutki | ২৩ মে ২০১২ ১৪:১৭5690
  • কেউ যদি কিছুইনা বলে তবে আর বন্ধুবান্ধব থেকে লাভ কি? "এই দ্যাখ আমি একখানা অ্যান্ড্রায়েড কিনলাম, তার এটা ভাল, ওটা ভাল, তুইও একটা কেন না", এটুকুও কেউ না বললে আর বেঁচে থেকে সুখ নাই।
  • kumu | ২৩ মে ২০১২ ১৪:১৬5689
  • কেসি কি কুমুদিরে কিপটে ভাবে?তবে বলে রাখি আমি কিপ্টে নই,আমার পয়সাই নাই।
  • অপু | ২৩ মে ২০১২ ১৪:১৩5688
  • হমমম ঃ-))
  • kc | ২৩ মে ২০১২ ১৪:০৭5687
  • এখন সমবায়ের যুগ। নিজস্ব চরকার মালিকানা নিষিদ্ধ। তাই সবাই মিলে বিভিন্নরকমের সমবায়ী চরকার পেছনে তেল দেওয়াটাই দস্তুর।
  • Kaju | ২৩ মে ২০১২ ১৪:০৪5686
  • আচ্ছা কে কিপ্টেমি কচ্চে, কে পোয়োজোন মনে কচ্চে না, এত বুঝে কাজ কী বাপ ! নিজের চরকা কি নাই? অলস মাথায় কারা যেন বাসা করে !
  • Kaju | ২৩ মে ২০১২ ১৪:০২5684
  • সূ-উ-উ-ক্ষ্মভাবেও কেউ কয়নি আমারে। কেউ অ্যান্ড্রয়েড বাগিয়ে কেত মাত্তে আইলেও তারে আমি কোল্ড রিয়াকশন ও স্টেয়ার প্রদান করি।
  • ঝিকি | ২৩ মে ২০১২ ১৪:০২5685
  • kc লাজবাব!
  • kumu | ২৩ মে ২০১২ ১৩:৫৯5683
  • মুখে বলবে কেন?হাবেভাবে সূ-উ-উ-ক্ষ্মভাবে বুঝিয়ে দেবে।
  • kc | ২৩ মে ২০১২ ১৩:৫৮5682
  • এটা বোঝাতো হেব্বি সোজ্জা। এই যেমন বিবিদাকে আমার খুব ভাল লাগে, তাই বিবিদা প্রয়োজন মনে করছেনা তাই কিনছেনা। কিন্তু অমুক ***দা/দিকে আমার বেজায় অপছন্দ, ওরা কিপটে বলে কিনছেনা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ;্‌)
  • Kaju | ২৩ মে ২০১২ ১৩:৫৭5681
  • কিপ্টেমি বোঝা যায় তার অন্য সবেতে কেমন দেখে। কিন্তু অন্যসবে মোটামুটি খরচে, এসবে নেই, মানে পোয়োজন নাই।
  • ঝিকি | ২৩ মে ২০১২ ১৩:৫৫5679
  • কিপটে বলে কিনছে না, না প্রয়োজন মনে করছেনা তাই কিনছে না......... এটা কেং কোয়ে বোঝা যায়?
  • Kaju | ২৩ মে ২০১২ ১৩:৫৫5680
  • যাত্তারা আমারও তো নাই। কেউ বলুক তো দিকি কিচু ! হৈ কৈ মাইকালাল !
  • kumu | ২৩ মে ২০১২ ১৩:৫২5678
  • এসব ভীষণ অপোপোচার,দিল্লী এয়ারপোর্টে মশা নাই মোটেই।মশামেসো কবে এদিকে এলেন,কদিন ছিলেন?

    বিবি,এযুগে ঐগুলো,এবং আরো অনেক কিছু না থাকলে লোকে বড় আন্ডারএস্টিমেট (বাংলা??)করা শুরু করে দেয়।সেই প্রেশার অগ্রাহ্য করে কর্পোরেট জগতে টিকে থাকা কঠিন।
  • kc | ২৩ মে ২০১২ ১৩:৫০5676
  • বিবিদা, কিছু লোকের হাতে পয়সা এসেছে, যাদের ইচ্ছে হচ্ছে তারা কিনছে, এনজয় করছে। যারা কিনছেনা তাদের ভাল লাগছেনা বলে কিনছে না। কিপটে বলেও তো অনেকে কিনছেনা দেখছি। ঃ-)
  • শ্রী সদা | ২৩ মে ২০১২ ১৩:৫০5677
  • হ্যাঁ খাসা বানিয়েছে আজকের ডুড্লটা।
  • kc | ২৩ মে ২০১২ ১৩:৪৭5675
  • আজকের ডুড্লটা খুব ভাল লাগছে।
  • পাই | ২৩ মে ২০১২ ১৩:৪৪5673
  • টাটা !

    তবুও কেবলি এক্ষপেরিমেন্টের জন্ম হয় !
    কেন ? কেন ? কেন ?
    দাদা আমি ঘুমুতে চা-আ-ই !!!
  • bb | ২৩ মে ২০১২ ১৩:৪৪5674
  • সদা এটা সত্যি বলেছে। আমি চারপাশে এত স্মার্টফোন,আইপ্যাড আর ল্যাপটপের ছড়াছড়ি দেখি যে মাঝেমাঝেই ভাবি আমি নিশ্চয় ভীষণ কিপ্টে কারণ এগুলি কিছুই আমার নেই আর দরকার ও বোধ করিনি। পিয়ার (এবং প্রিয়ার) প্রেশারের বয়স চলে গেছে।
  • Tim | ২৩ মে ২০১২ ১৩:৪১5672
  • ঃ-)

    এবার ঘুম। টাটা।
  • পাই | ২৩ মে ২০১২ ১৩:৩৯5671
  • মশামেসো দিল্লি এয়ারপোর্টে বসে মশা মারছেন। সিকি পড়লেই চটে যাবে যদিও। দিল্লি এয়ারপোর্টে নাকি মশা থাকতেই পারেনা। সে চটুগ্গে। তাই বলে আমি ইসের পথ থেকে বিচ্যুত হব নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত