এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৪৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • fsck | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৪:৫৮521988
  • কিন্তু এই কয়েক বছর আগে যে ফুল পাঠিয়েছিলো সেইটা কি ভুলে যাবো?
  • siki | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৫:০৩521989
  • দিদির কনসিস্টেন্সি নেই। দিদিকে লং রানে জাজ এক্ষেত্রে না-ই বা করলাম। বিশেষত অপোজিটে যখন নরাধম মোদী। অন্তত মোদীর পলিসিকে সাপোট জানিয়ে তো ফুল পাঠায় নি।
  • fsck | 131.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৫:১০521990
  • এই ব্যাপারে মমতা আজ অবধি কোথাও খোলসা করে কিছু বলেনি। কখনো গোধরাকান্ডকে কনডেম করতে শুনেছ? ওই ঘটনার পর গোটা দেশের সবাই কোন না কোনভাবে কনডেম করেছিলো, এখনো করে। কিন্তু মমতা? আমার মনে নেই কখনো দেখেছি/শুনেছি বলে।

    এখন জানে যে আপাতত বিজেপিকে দরকার নেই। কাজেই...

    কংগ্রেসের সঙ্গে এখনো আদায়-কাঁচকলায় হলেও হয়তো লোকসভা ভোটের আগে অন্য ইকুয়েশন হলেও হতে পারে। আপতত গালবাদ্য প্রতিযোগীতা চলছে।
  • siki | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৫:২৫521991
  • সে অবশ্য। তবে কিনা দিদি অত পড়াশোনা করেই বা কখন ;-) নিন্দে করতেও তো মিনিমাম নলেজ লাগে।
  • S | 109.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৭:৪০521992
  • সেতো আমাদের প্রাক্তন মেয়র এবং এখনকার মন্ত্রী সুব্বত মশাই বলেই দিয়েছেন রাজনীতিতে কোনো পার্মাঅনেন্ট ইয়ে নেই।
  • pi | 78.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৭:৪৩521993
  • কেশীদার গোয়েন্দাগিরি, আবারো হায় হায় ঃ)
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৮:১৯521994
  • পুলিশের মার খেয়ে একটা ২০ বছরের ছেলে জাস্ট মরে গেল। এই কলকাতার বুকেই! অপরাধ, সে আইন অমান্য করছিল।

    জাস্ট ভাবতে পারছি না!
  • pi | 78.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৮:২২521996
  • কী হয়েছে ?
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৮:৩১521998
  • আজ আইন অমান্য ছিল বামফ্রন্টের পক্ষ থেকে। পুলিশ আন্দোলনকারীদের গ্রেপতার করে ভ্যানে ওঠায়। আলিপুর জেলের সামনে এসে ফর নাথিং মারতে মারতে ছেলেগুলোকে নামায় ভ্যান থেকে। সুদীপ্ত-র ঘাড়ে রুলের বাড়ি পড়েছিল। উলটে পড়ে গিয়ে মুখ থেঁতলে যায়। তার ওপর আবার মার পড়ে।

    আরেকজনের হাত মনে হয় বাদ দিতে হবে। হাতের শিরা ছিঁড়ে গেছে

    দেখব কারা এবার রাস্তায় নামে। কোন বুদ্ধিজীবীরা
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৮:৩২521999
  • না মারা গেছে। এখনো ডিক্লেয়ার করেনি যদিও

    পুলিশ বলছে ল্যাম্প-পোস্টের ধাক্কায় মরেছে। কিন্তু স্পটে যারা ছিল, তাদের কাছ থেকে এটা শুনলাম
  • siki | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৮:৩৩522001
  • সুদীপ্ত গুপ্ত? একজনের জখম হবার নিউজ পড়লাম চব্বিশ ঘণ্টায়।
  • fsck | 131.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৮:৩৩522000
  • একুশে জুলাইয়ের সঙ্গে তুলনা টানা শুরু হবে।
  • siki | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৮:৩৪522002
  • ওহো, লিখে দিয়েছে।
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৮:৩৫522003
  • একটা কুড়ি বছরের ছেলে, জাস্ট একটা আইন অমান্য করতে গিয়ে মরে গেল! নেতাজী নগরে পড়ত।

    বহুদিন বাদে এতখানি খারাপ লাগছে। কান্না পাচ্ছে
  • pi | 78.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৮:৪০522004
  • জঘন্য।
  • গান্ধী | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৯:০০522005
  • এবিপি আনন্দে দেখাচ্ছে যুগ্ম কমিশনার বলছে যে বাসে ঝুলছিল, তখন ল্যাম্পপোস্টের ধাক্কায় মারা গেছে।
  • PT | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৯:০৩522007
  • সুদীপ্ত গুপ্ত মারা গিয়েছে।
  • aranya | 154.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৯:০৫522008
  • কি ভয়ঙ্কর, অহিংস আইন অমান্যকারীদের এই ভাবে ট্রিট করছে :-(((। কলকাতায় যদি এই হয়, তবে রিমোট এরিয়ায়, গ্রামে কি চলছে, ভাবতেও ভয় লাগে।
  • aranya | 30.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৯:১০522009
  • ভিতু খোকা
  • siki | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৯:১২522010
  • কিন্তু বিমান বোসের বক্তব্যের টোন এখনও দেখিয়ে দেয় কীরকম ঔদ্ধত্য এখনও মেনটেন করে চলেছেন তিনি। "আমরা প্রোগ্রাম নেব, আমরা সাংবাদিকদের বুদ্ধিতে চলি না।"

    এই সময়ে এ ধরণের উক্তি অভিপ্রেত ছিল না।
  • quark | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৯:১৪522011
  • ছিঃ!
  • a | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৯:২০522012
  • সিকি, এই মূহুর্তে তোমার উক্তিই ভুলভাল লাগল। তোমার কোট আনকোট বক্তব্যে ঔদ্ধত্ব কোথায় পেলে?
  • siki | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৯:৫২522013
  • পাওয়া গেল না বুঝি?

    মিনিমাম ভদ্রতাজ্ঞান থাকলে কেউ অপরিচিত সাংবাদিককে এই ভাবে অ্যাড্রেস করে না। কোন সাংবাদিক ওকে বুদ্ধি দিতে গেছিল? সাংবাদিকরা তাদের মতন করে প্রশ্ন করেছিল আপনারা এর পরে কী স্টেপ নেবেন, প্রতিবাদে শামিল হবেন কিনা ... এইসব।

    বলা যেত, আমরা আলোচনা করছি, যে স্টেপ নেওয়া হবে আপনাদের জানিয়ে দেওয়া হবে। "সাংবাদিকদের বুদ্ধিতে চলি না" কথাটা আমার অ্যারোগ্যান্টই লেগেছে। এইভাবে বলার দরকার ছিল না।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ১৯:৫৩522014
  • এরে কয় ডিফোকাসিং। বিমান বোসের মূল বক্তব্য আমরা প্রোগ্রাম নেব, কিন্তু উনি তো আর অনিল নন তাই একটি অপ্রাসঙ্গিক লেজুড় জুড়েছেন। ব্যস আর যায় কোথা আমরা অমনি ডিফোকাস করে দেব। এই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক্ভাবে সোচ্চার হবার সময় এসেছে।
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:০০522015
  • পুলিশ এমন মেরেছে, সুদীপ্ত-র বাঁ চোখের পাশ থেকে গালটা খুলে বেরিয়ে এসেছিল।

    আজ ওই জায়গায়, কলকাতায় থাকলে আমিও থাকতে পারতাম। বা আমারি ভাই বোনেরা।

    একটা অহিংস আইন অমান্যতেই এই? এত ঔদ্ধত্য?

    আর, সরকার থেকে এতক্ষণেও একটা বিবৃতি দেওার প্রয়োজন মনে করল না কেউ?

    মমতা কি আই পি এল এ খেলা দেখছেন?
  • a | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:০৩522016
  • একে বলে আউট অফ কনটেক্স্ট বাক্য রচনা আর নিজের কথা অন্যের মুখে বসানো। সাংবাদিকের প্রশ্নটা কি তুমি শুনেছিলে? শুনে থাকলে, আমি আগ্রহী জানতে সে কি বলেছিল
  • pi | 78.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:০৪522019
  • সরকারি কোন বিবৃতি আসেনি এখনো !
  • MR | 183.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:০৬522020
  • উনি বরাবরি বলতেন "রক্তগঙ্গা বইয়ে দেব"। উনি কথা রেখেছেন। বোধ্হয় ফানসান দেখছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন