এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:১৫522054
  • আমিও সিদ্ধার্থর মতই প্রচন্ড বিচলিত হয়েছিলাম কাটোয়া আর পার্ক স্ট্রীটের পরে ঐ 'সাজানো' শুনে। কেমন অদ্ভুত লেগেছিল, একজন মহিলা, যিনি একসময় এক লাঞ্ছিতার বিচার চেয়ে নিজে লাঞ্ছিতা হয়েছিলেন --- তিনি এইভাবে ঘটনাগুলোকে 'সাজানো' বলতে পারেন!!!!

    অজকে আর অবাক লাগে নি, রাগ, ঘেন্না তো হচ্ছেই, কিন্তু অবাক? নাঃ
  • Umesh | 188.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:১৭522055
  • দিদি আর মানবতা!!!!
    দাবীটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না?
  • Ishan | 214.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:১৯522056
  • পার্ক স্ট্রিট কান্ডটা জঘন্যতম। এটায় তো পুলিশ লাঠি মেরেছে, মুখ্যমন্ত্রীর সরাসরি কিছু করারও ছিল না। কিন্তু ওইটা তো উদ্যোগ নিয়ে জালিয়াতি।

    নোনাডাঙা কান্ডটাও মনে পড়ছে। সেই একই বেধড়ক লাঠি চালানো। অ্যাডিশনালি প্রচুর গ্রেপ্তার। কেউ মারা যায়নি অবশ্য।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:২১522058
  • এই মৃত্যুর দায়িত্ব মমতা ব্যানার্জি কিছুতেই এড়াতে পারেন না।
  • a x | 138.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:২১522057
  • কোনো শাসকদলের কাছ থেকেই মানবিকতা বা ন্যায় ইত্যাদি কোনোকালেই আশা করিনা। আশা করি শাসন করতে গেলে যেটুকু স্ট্র্যাটেজি দেখানো দরকার সেটুকু। সেটাও যখন দেখায় না, যখন মনে হয় যে দেখানোর দরকার টুকুও বোধ করছেনা, তখনই ঐ ঔদ্ধত্য ইত্যাদির প্রসঙ্গ আসে - যে এত সাহস আসে কোত্থেকে। প্রতিবাদের ভয় নেই হয়ে যাওয়াটা অত্যন্ত ভয়ংকর জিনিস।
  • কৃশানু | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:২৬522059
  • মুখ্যমন্ত্রীর অনেক ক্ষেত্রেই কিছু করার থাকে না। কিন্তু একটা স্টেটমেন্ট তো দেওয়া যেতে পারত। এটুকুই।
  • pinaki | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:৩৯522061
  • জঘন্য। জঙ্গলের রাজত্ব। তবে এর মূল্য দিতে হবে টিমসিদের।
  • fsck | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:৩৯522060
  • কৃশানু - আশির দশক থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস সাক্ষী যে মমতা ব্যানার্জী নামক প্রাণীটি তখনই কোনো ব্যক্তির জন্যে কথা বলেছেন বা আন্দোলন করেছেন যখন তিনি সেই ব্যক্তিকে নিজের রাজনৈতিক লক্ষ্যে ব্যবহার করার কথা ভেবেছেন। নাম ধরে ধরে আর বললাম না, কিন্তু বাস্তব হল যখন তাঁর কাজ মিটে গেছে তখন তিনি এদের সবাইকে বাতিল করেছেন। সুদীপ্ত গুপ্ত মমতা ব্যানার্জীর কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করবে না, অতএব...

    হ্যাঁ - কাল গুন্ডা বা সাজানো ঘটনা ইত্যাদি শুনতেই পারো।
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:৪৪522063
  • নাহ, মূল্য এখনি আসবে না। টি এম সি এখনো গ্রস ডেমোক্রাটিক ভায়োলেন্স করেনি যেটা নন্দীগ্রাম ইত্যাদিতে হয়েছিল।

    কিন্তু দুই বছরেই যা ট্রেলার দেখলাম, এইভাবে চললে অনেক পুরনো ইতিহাস ফিকে হয়ে যাবে।

    পুলিশমন্ত্রী আই পি এল এ এখন খেলা দেখছে। এর থেকে কুতসিত আমার কাছে আর কিচ্ছু লাগেনি। এত ঔদ্ধত্য?

    আর জাস্ট একটা আইন অমান্য করার জন্য পুলিশ কাস্টডিতে একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হল। শুধু আইন অমান্য করেছে বলে।
  • কৃশানু | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:৪৯522064
  • আজ অবধি জয় শাওলি অর্পিতা দের বিরুদ্ধে কখনো কিছু বলেছি বলে মনে পড়ে না। হয়ত শুভাপ্রসন্ন-র জমি নিয়ে বলেছি। কিন্তু এরপর এঁরা যদি রাস্তায় না নামেন বা ক্যাটেগরিক্যালী ধিক্কার জানিয়ে স্টেটমেন্ট না দেন, তবে প্রয়োজন পড়বে, মুখোশের আড়ালে মুখগুলো বেরিয়ে আসবে।
  • ar | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:৫১522065
  • এইটা কি নতুন এখানে - বুদ্ধু ও তো নন্দীগ্রাম র সময় ফিল্ম ফেস্টিভাল দেখছিল।
  • ar | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:৫৪522066
  • ২১ সে জুলাই র সময় দাদু দুক্ষ দেখিয়েছিল ?
  • কৃশানু | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:৫৫522067
  • এতগুলো অল্পবয়স্ক ছেলেমেয়েকে টিভিতে দেখে ভালো লাগছে।
  • fsck | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:৫৬522068
  • প্রেডিকশন মিলে গেছে। কেউ একজন দুটো কানই অন্য কোথাও রেখে এসে গেছেন।
  • কৃশানু | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:৫৯522069
  • পুলিশি হেফাজত - যাগ্গে বাদ দিন। ক্যাচক্যাচ করতে ইচ্ছে করছে না।
  • Abhyu | 85.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:০২522070
  • জঘন্য। ভয়ঙ্কর।
  • aranya | 154.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:০৩522071
  • এদিকে এই বাজারে জনৈক মেঘনাদ আমার নিক ইউজ করে 'ভিতু খোকা' বলে আমায় আওয়াজ দিয়ে গেলেন। অপরাধ হচ্ছে, আমি আশঙ্কা করেছিলাম, কলকাতায়, রাজ্যের রাজধানীতে যদি অহিংস আইন অমান্যকারীদের এই ভাবে মারা হয়, তাহলে গ্রামে হয়ত আরও ভয়াবহ অত্যাচার চলছে।

    একটা ২০ বছরের ছেলে, বাচ্চাই বলা যায়, মারা গেল। আর এই মেঘনাদটির মনে হল এই সুযোগে অন্যের ওপর গায়ের ঝাল মিটিয়ে নেওয়া যাক।

    ভাল।
  • a | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:০৫522072
  • তথাকথিত পরিবর্তনপন্থী বুদ্ধিজীবিরা এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন? এরকম আশা কেউ এখনো করেন দেখে ভাল লাগল। আমি করি না
  • fsck | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:০৬522074
  • ছেলেটাকে অসম্ভব চেনা লাগলো ছবিতে দেখে। নেতাজীনগর কলেজ বলে হবে হয়তো।
  • Yan | 161.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:০৯522075
  • গুন্ডারা দুইবেলা ধমকাচ্ছে, সন্ধের পরে মেয়েরা পথে বেরোতে ভয় পাচ্ছে, যথেচ্ছ তোলা তুলছে, লোকেরা বেড়াতে গেছে দেখে বাড়ি বেচে দিচ্ছে, বহু টাকা দাবী করে যাচ্ছে সাধারণ মানুষের কাছে, লোকে দিতে বাধ্য হচ্ছে, অনর্গল বিশাল ধোঁকা দেওয়া মিথ্যা বলছে কর্মসংস্থান নিয়ে---যাক, সবই যাক সেসব, এখন নিরপরাধ ও নিরস্ত্র ছেলেপুলেকে মেরে ফেলতে শুরু করেছে। দ্যাখা যাক কদ্দূর গেলে পরে লোকে জরুরী ভিত্তিতে ভাবতে শুরু করে যথেষ্ট হয়েছে, আর না।

    নন্দীগ্রামের মতন ঘটনা ঘটে নি বলে কি এইভাবে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করা মেনেই নিতে হবে,মেনেই যেতে হবে? এতো সর্ব্যব্যাপী সন্ত্রাসের মতন অবস্থা দেখা যাচ্ছে!
  • aranya | 154.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:১১522076
  • আমার মনে হয়, বুদ্ধিজীবিরা প্রতিবাদ করবেন। এটা ভয়্ঙ্কর ঘটনা।
    প্রতিবাদ হবে।
  • fsck | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:১২522077
  • শুভাপ্রসন্ন? শাঁওলি? অর্পিতা?

    হাসালেন দাদা।
  • Yan | 161.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:১৩522078
  • অরণ্য, আপনার মতন আমারও আশংকা হচ্ছে গ্রাম ও মফস্বলে আরো সাংঘাতিক কান্ড ঘটছে, সেসব ঠিকমতন জানাও পর্যন্ত যাচ্ছে না।
  • কৃশানু | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:১৪522079
  • দুটো ছোট খবর। মীরা দেবী-র বিরুদ্ধে মামলা শুরু হলো - গাড়িতে অশোক স্তম্ভ লাগিয়ে ঘুরবার অভিযোগে। কারা মামলা করলেন বুঝতে প্রাইজ নেই।
    রাহুল সিনহা জানালেন নির্বাচনে অচলাবস্থার জন্য বামেরা দায়ী। কে কার কাছাকাছি আসতে চাইছে?

    a - আপনি তো আমাকে সম্বোধন করেই বলতে পারতেন :-)
    এদেরকে নিজেদের জগতে ভালো লাগে (অর্পিতা নয়), বারবার দাবি করেন এরা নিরপেক্ষ। ভাবতে অস্বস্তি লাগে যা, সেটা বিশ্বাস করতে মন চায় না।
  • কৃশানু | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:১৭522080
  • ছেলেটির ছবিটা সুকান্ত-র মত :-(
    সে জন্যই হয়ত চেনা চেনা লাগছে
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:১৯522081
  • এক্ষুণি আবার খবর নিলাম। অন্য ছেলেটার অবস্থাও খারাপ। হয়ত বাঁচবে না।
  • ar | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:২৩522082
  • আহা রে
  • pi | 172.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:২৪522086
  • নোনাডাঙায় পুলিশের পেটানোর কথাটাই মনে পড়ছিল এটা শুনে। সেখানেও অবরোধে বসা লোকজনকে বেধড়ক পিটিয়েছিল। মহিলারাও ছাড় পাননি। তবে, আরেকটা কথাও মনে পড়ে গেল। সে ঘটনার বিশেষ প্রতিবাদ শুনিনি। বরং ঘুঘুডাঙ্গা, পায়রাডাঙ্গা ইত্যাদি বক্রোক্তি শুনেছি।

    যাইহোক, এই ঘটনার প্রতিবাদ হওয়া দরকার। সব জায়গা থেকে প্রতিবাদ।
  • কল্লোল | 111.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:২৪522085
  • একরাশ ঘেন্না আর একদলা থুতু রইলো এই সরকারের জন্য।
  • pinaki | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:২৪522083
  • একটা ছেলের হাতে শুনলাম খুব ডীপ উন্ড হয়েছে। এটা কিভাবে হল? মনে হয় বাস থেকে লাঠিপেটা করে নামাচ্ছিল। সেটা করতে গিয়েই হয়তো পড়েছে অনেকে। যে ছেলেটা মারা গেছে সেও মনে হয় মুখ থুবড়ে বেকায়দা পড়েছে বাস থেকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন