এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কাজু | ২৩ মে ২০১২ ১৭:১৭5790
  • কালকের সেই রিমা সেন আরো এলেন না তো? হেঁয়ালির পাঠোদ্ধার করতে বেড়ে লাগচিল কিন্তু। শেষেরটা তো গোলা দিয়েছিলেন। যেটা আমি আর সদা আলাদা আলাদা মানে বার কল্লুম।
  • দিদি | ২৩ মে ২০১২ ১৭:১৫5789
  • উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসেমেস সোসাইটিতে এধরণের অপপ্রচার কারা চালাচ্ছে আমি কিন্তু খেয়াল রাখছি।
  • ব্যাং | ২৩ মে ২০১২ ১৭:১৩5788
  • না হে কাজু। যে এসেমেস করেছে, তাকেই ফোনাচ্ছি এখন।
  • কাজু | ২৩ মে ২০১২ ১৭:১২5787
  • ঢব দিয়েছে ঢব। যাতে উত্তেজনায় তুমি বাকি চুলগুলোও কেটে ফেলো।
  • ব্যাং | ২৩ মে ২০১২ ১৭:০৯5786
  • নাঃ কিছু পেলাম না।
  • সায়ন | ২৩ মে ২০১২ ১৭:০৪5784
  • কেসিদা'র 'প্রয়োজন নেই' ভার্সাস 'কিপ্‌টে' পোস্টটা পড়ে (এবং তার আগের ড্যাশ ড্যাশ ড্যাশ গুলো পড়ে) প্রভূত আমোদ পেলামঃ-D
  • ব্যাং | ২৩ মে ২০১২ ১৭:০৪5785
  • দাঁড়াও ম্যাক্সিদি, নেট খুঁজে কারণটা দেখি।
  • maximin | ২৩ মে ২০১২ ১৭:০৩5783
  • তাই নাকি ব্যাং? ভালো খবর।
  • ব্যাং | ২৩ মে ২০১২ ১৬:৫৯5782
  • এখুনি এক বন্ধুর এসেমেস পেলাম। মহাশ্বেতাদেবী নাকি অপমানিত হয়ে বাংলা অ্যাকাডেমির থেকে পদত্যাগ করছেন।
  • Toon Army | ২৩ মে ২০১২ ১৬:৫৮5780
  • ঝিকির জন্যে যে কাস্টমাইজড কিটের ডেসক্রিপশন দিলাম সেটা কি বেশি ভারী হয়ে গেলো?

    ;-)
  • kc | ২৩ মে ২০১২ ১৬:৫৮5781
  • এইসব রামত্যাঁদড় লোক আর ততোধিক ফালতু রামত্যাঁদড় সময়। ডিডিদা / ম্যাক্সিদি এসব কাটান দেন, অনেক হল। জিড্ডু কৃষ্ণমুর্তি পড়ুন। আমি পড়ছি, বেশ শান্তি শান্তি ভাব আসছে। সিরিয়াসলি / মাক্কালি।
  • maximin | ২৩ মে ২০১২ ১৬:৫৭5779
  • যাক ডিডি বাঁচালেন। অন্তত কারও তো খারাপ লেগেছে। রাজদীপ আমি আসলে অতশত জানতাম না। কবীর সুমন বিষয়ে ইন্টারেস্ট নিই নি।
  • Kaju | ২৩ মে ২০১২ ১৬:৫৪5778
  • আগে মাথায় চুল ও গোঁফ দাড়ি থাকার সময় বেশ ভালো ছিলো লোকটা, কত ভালো ভালো গান্টান গাইতো। যেই কবীর হল, নেড়া হল, গানের দফারফা হল, পলিটিক্স নিয়ে লাফালাফি করে সব পন্ড করল।

    কবি সুমন নিখোঁজ হল কবীর হল যেই
  • rajdeep | ২৩ মে ২০১২ ১৬:৫২5777
  • সুমন চিরকালই এরকম

    '৯৪ এ নজরুল মঞ্চের এক ফাংশনে বম্বের তাবৎ শিল্পী ও বাংলার ফুল -ফল-পাতা সংগীতকারদের উদ্দেশ্য করে অপেনলি কাঁচা কাঁচা দিতে দেখেছি

    তো এ আর নতুন কি !
  • ডিডি | ২৩ মে ২০১২ ১৬:৪৭5776
  • ইয়েস। আমার বিস্তারিত খারাপ লেগেছিলো। মোটেই চোখ এড়িয়ে যায় নি। কিন্তু কবীর সুমন একটি ভয়ানক ইগোইস্ট একটি রামত্যাঁদড়া লোক, ওর কাছ থেকে নিছক গলা কাঁপানো যাত্রাবুলি ছাড়া অন্য কিছুঅই এক্ষপেটেড ছিলো না।
  • কাজু | ২৩ মে ২০১২ ১৬:৪৪5775
  • নেত্যচাঁদ আজকাল কেমন বড়দের মত গোম্‌ভির হয়ে গেছে, পলিটিক নিয়ে মাথাটাথা খারাব করে। আগের মত পদ্য লেখে না, রিভ্যু লিখে সিম্মার গপ্পো বলে দেয় না। ☻
  • maximin | ২৩ মে ২০১২ ১৬:৪৩5774
  • আমার খুব আপত্তিকর লেগেছে। বাকি যারা পড়েছেন তাদের আপত্তিকর লাগে নি। কারণ লেখার মূল বিষয় হল 'পুকুর'।
  • maximin | ২৩ মে ২০১২ ১৬:৩৯5773
  • এই তো লিখছি ব্যাং।

    তো, কথাটা সুমন এভাবে শুরু করছেন -- কিছুদিন আগে আমার এক সঙ্গীতশিল্পী বন্ধু বলেন আলি আহমেদ হুসেন নাকি বলেছেন সুমন তো তোমার বন্ধু, ওকে বলো আমাকে একটা রাষ্ট্রীয় পুরস্কার পাইয়ে দিতে। কথাটা হচ্ছে দুই বন্ধুর মধ্যে, ফোনে। আলি আহমেদ হুসেন ঠিক কী বলেছিলেন সেটা আমরা জানিনা কিন্তু। সুমনের বন্ধু নিজেও বলে থাকতে পারেন। আর যদিই বা আলি আহমেদ হুসেন কিছু বলে থাকেন, সুমন সেটা লিখে দেবে? নিজেকে বড় করতে গিয়ে এবং ব্রাত্যর প্রশংসা করতে গিয়ে? কেউ যদি না জানে কে এই আলি আহমেদ হুসেন, সেক্ষেত্রে সুমন পরিচয় করিয়েছেন বিস্তারিত।
  • নেতাই | ২৩ মে ২০১২ ১৬:৩১5771
  • বোতীন্দার দীঘা ভ্রমন হয়ে গেছে? নোনতা হাওয়ায় ওলট পালট।
  • maximin | ২৩ মে ২০১২ ১৬:৩১5772
  • ইয়েস নেতাই। মাসোহারা পাইয়ে দিয়েছেন ব্রাত্য বসুকে বলে (বলে কয়ে)।
  • Toon Army | ২৩ মে ২০১২ ১৬:৩০5770
  • সুমনেরও যে কিছুটা "লুক অ্যাট মি, আয়্যাম গ্রেট" রোগ আছে;-)
  • Toon Army | ২৩ মে ২০১২ ১৬:২৮5768
  • ও, চার নম্বর পাতার শেষটা।

    আর এটা কেউ খেয়াল করেছে কিনা জানি না - আলি হোসেন খাঁর সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী স্টেজে বলেন "তাঁর *সেতারের* মূর্চ্ছনা" - পরে একটা চিরকুট ধরিয়ে সেটা শোধরানো হয়।
  • নেতাই | ২৩ মে ২০১২ ১৬:২৮5769
  • আই মিন সুমন যেভাবে আলি হোসেন খাঁ কে মাসোহারা পাইয়ে দেবার প্রক্রিয়া বর্ণনা করেছেন মিনিদি ঐটি আপত্তিকর বলছেন বলে মনে হচ্ছে।
  • maximin | ২৩ মে ২০১২ ১৬:২৭5766
  • হ্যাঁ আলি আহমেদ হুসেন সম্বন্ধে প্রথমেই যেটা লিখেছেন তার সোর্স একটি প্রাইভেট কনভার্সেশন। একজন সঙ্গীতশিল্পী হয়ে প্রকাশ্য লেখাতে একজন অত্যন্ত বড় মাপের সঙ্গীতশিল্পীকে ছোট করেছেন। সম্ভব হলে ওই অংশ ডিলিট করতে বলা উচিত।
  • ব্যাং | ২৩ মে ২০১২ ১৬:২৭5767
  • ডিডিদা, দুঃখের কথা কী আর বলব! ছেলে আমার চুল দেখে মন্তব্য করল, "আগের থেকে অনেক খারাপ দেখাচ্ছে" সেই শুনে অব্দি মুহ্যমান হয়ে আছি।
  • নেতাই | ২৩ মে ২০১২ ১৬:২৬5765
  • পাঁচ নম্বর পাতায় সমস্যা নেই। পাঁচ নম্বর পাতা থেকে সমস্যা শুরু। সমস্যা চলেছে ১০ নম্বর পাতা পর্যন্ত।
  • Toon Army | ২৩ মে ২০১২ ১৬:২৩5764
  • আঃ অপু - ভুল জায়গায় দেখছো। সুমনের ব্লগের লেখাটার কথা বলছেন ম্যাক্সিমিন - "বিরোধীতা যদি হয় মাও, আমাকে সেই আখ্যাই দাও" বলে।

    কিন্তু পাঁচ নম্বর পাতায় আলি হোসেন খাঁয়ের ইনট্রোতে সমস্যা?
  • অপু | ২৩ মে ২০১২ ১৬:২১5763
  • আমিও পেলুম না। দেখলুম একট 'বেড়াল কে দমকল উদ্ধার করেছে' তার প্রতিবেদন দিয়েছে ঃ-)
  • ডিডি | ২৩ মে ২০১২ ১৬:২০5762
  • আরে তিনি সেই কবের থেকেই আর চ্যাটার্জী নন। তিনি তো কবীর সুমন।

    আর ব্যাংকে বলি, দখিন ভারতে ছোটো চুল খুব চলে। কেউ জিগাইলে কইবে "এইত্তো, দু মাস এগেই তিরুপতি গেসলাম। এখন এট্টু সবুর করো। রুপাঞ্জেল ক্রমে আসিতেছে"
  • Toon Army | ২৩ মে ২০১২ ১৬:১৭5761
  • পাঁচ নম্বর পাতায় দেখছি আলি হোসেন খাঁয়ের ইনট্রো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত