এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 172.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:২৬522087
  • কালকে মৃতদেহ নিয়ে মিছিল করতে দেবে তো ? বা, এমনি মিছিলও ?
    মিছিল, সমাবেশ নিয়ে যা সব খেল দেখাচ্ছে সরকার ! সেদিন শাহবাগ নিয়ে করতে দিল না, আগেরদিন শুনলাম লিটল ম্যাগ মেলাতেও পুলিশ এসে মেলা করতে দেবেনা বলে হুজ্জুতি করেছে।
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:২৭522088
  • ছেলেটাকে আমারো চেনা লাগল। ওই অঞ্চলে আমি কখনো রাজনীতি করিনি, কিন্তু ওখানে আড্ডা মেরেছি অনেক। দেখেছি হয়ত কখনো।

    জয় শুভাপ্রসন্নদের ওপর কোনো এক্সপেক্টেশন নেই। কিন্তু অনেকে বলতেন, তৃণমুলের সন্ত্রাসে সামনে এগিয়ে এসে মার খাবে অতি বাম/নক্সাল/মানবাধিকার সংগঠনগুলি। সিপিএম তখন ঘরে বসে থাকবে।

    যা মার খাবার সেই সিপিএম-ই খাচ্ছে, জেলে ঢুকছে, খুন হচ্ছে। শৌভিক হাজরা, সুদীপ্ত, স্বপন কোলে, গ্রামাঞ্চলের গরীব চাষী-অন্যান্যদের পাত্তা নেই কোথাও।

    মার খেতে বলছি না। কিন্তু সহমর্মীতাটুকু তো দেখালে পারতেন! :(
  • a x | 138.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:২৮522089
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:২৯522090
  • এটা কিন্তু খোঁচা দেবার জন্যে বলা না। জাস্ট ঝাঁট জ্বলে আছে, যা মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। কারোর খারাপ লাগলে দুঃখিত।

    অন্য ছেলেটা, যার হাত বাদ দিতে হয়েছে, সে কোমায় চলে গেছে। আমার বউ এখন পিজি-র সামনে। ওর কাছ থেকে আপডেট নিচ্ছি
  • pi | 172.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৩১522091
  • সিদ্ধার্থ, মার তো অন্যেরাও খেয়েছে। গেলেও গিয়েছে। নোনাডাঙ্গা ভুলে গেলি ?
  • Isha | 214.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৩২522092
  • বাপু ক্যাচাকেচি করে কী হবে? নোনাডাঙা তো এই কদিন আগে। ছেলেপুলেগুলো এই তো কদিন আগে জেল থেকে বেরোলো। এখনও কেস টেস চলছে।
  • kc | 188.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৩৪522094
  • সিদ্ধার্থ, চুপ থাকো। বেশী কথা বলার সময় নয় এটা। আমি ভাবছি আর কিছুদিন পরে আমার ভাগ্নেটাও এরকম মিছিলে থাকবে। সেও আবার দূর মফস্বলে। খুব ভুল লাগছে।
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৩৪522093
  • হুম, সরি। এভাবে বলাটা ঠিক হয়নি।

    আসলে মমতা আই পি এল দেখছে, আর জাস্ট আইন অমান্য করার জন্যে দুখানা ছেলে মরে গেল, এটা সহ্য করতে পারছি না
  • Yan | 161.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৩৬522096
  • এরপরে হয়তো আর কোনো নিশ্চয়তাই থাকবে না কে কোথায় কীভাবে মার খেয়ে মরে যাবে। ঃ-(
  • pi | 172.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৩৭522097
  • *জেলেও
  • bb | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৩৯522098
  • খারাপ লাগছে যে ডাক্তাররাও ঠিক সময়ে এটেন্ড করেন নি, আর সেই নিয়ে প্রশ্ন করলে নির্লজ্জের মত মিথ্যা বলছেন - যেমন নেতারা বলেন ঠিক সেই রকম ভঙ্গীতে।
  • Yan | 161.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৪১522099
  • হয়তো ডাক্তাররা মিথ্যা বলতে বাধ্য হচ্ছেন। হয়তো তাদের টেংরি খুলে নেবার হুমকী দিয়ে রেখেছে। কে বলতে পারে। ঃ-(
  • শ্রী সদা | 127.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৪২522100
  • ইউ এস ডি এফ থেকে কালকের মিছিলে সক্রিয় অংশগ্রহন করা হচ্ছে।
  • bb | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৪৫522101
  • না না Yan সেই ভঙ্গী আলাদা হয়। এটা সেই গতকাল যেমন পর্ষদ অধিপতি সফল টেটের জন্য মমতা কে ধন্যবাদ দিলেন -এতব্ড় নির্লজ্জ লোক। এরা মিথ্যা বলাটাকে একটা পর্যায়ে নিয়ে গেছে।
  • pi | 172.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৪৬522102
  • কালকের মিছিল নিয়ে আমার খুব সন্দেহ হচ্ছে, করতে দেবে কিনা। দিলেও প্রচুর ঝামেলা হবে।
  • Yan | 161.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৫১522103
  • আচ্ছা পরিবর্তনকামী বুদ্ধিজীবীরা একবার এটা দেখবেন যে বাম আমলে এইরকম "ওদের সঙ্গে বসবি না, ওদের সঙ্গে কথা বলবি না, ওদের সঙ্গে সম্পর্ক রাখবি না" টাইপের অদ্ভুত রিডিকুলাস ব্যাপারগুলো ছিল কিনা এরকম প্রকাশ্যে? রীতিমতন কাগজে উঠছে? এগুলো তো ঔদ্ধত্বের চেয়েও অনেক বাজে জিনিস? গণতন্ত্রে? এইসব চোখে লাগে না? নাকি মানুষের এক্সপেক্টেশন লেভেলই অনেক নেমে গেছে? "এরা যা, এরা তো এরকম করবেই" টাইপের অবস্থা হয়েছে????
  • Yan | 161.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৫৩522104
  • বিবি, অবস্থা দেখে আমার কেবল দাড়িদাদুর সেই "লক্ষ্মীর পরীক্ষা" নাটকটার কথা মনে হয়। ঃ-(
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৫৪522105
  • একটা কথা জিগেস করতে চাই। কাল যদি রাষ্ট্রপতির শাসন জারি করা হয়, সমর্থন করবেন? কে কে সমর্থন করবেন?
  • aranya | 154.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৫৭522109
  • শুভাপ্রসন্ন-কে বাদ দিলাম। তবে জয় গোস্বামী, শাঁওলী মিত্র, অপর্ণা সেন - এরাও কি মনুষ্যত্ব সম্পূর্ণ বিসর্জন দিয়েছেন - দেখা যাক। আশা রাখি কেউ কেউ প্রতিবাদ করবেন।
    সিদ্ধার্থ-র কথার কনটেক্সটে, সিপিএম, অতি বাম কে কোন দল মনে না রেখে এই সরকারের কাজকর্মের বিরুদ্ধে একসাথে পথে নামা দরকার।
    নোনাডাঙা প্রসঙ্গে সিপিএম কেন আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছে না বলতে গিয়ে নাইভ বলে আওয়াজ খেয়েছিলাম। জানি সিপিএম একসময় উচ্ছেদ সমর্থন করেছে। কিন্তু উচ্ছেদের ব্যাপারে আলাদা স্ট্যান্ড নিলেও পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ তো করা যায়।
    সিপিএমের সমালোচনা করার চেষ্টা করছি না। সত্যিই মনে হয় এই সরকারের বিরুদ্ধে দল-নির্বিশেষে একটা যৌথ আন্দোলন দরকার।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৫৭522108
  • ওরা মিথ্যা বলাকে এই পর্যায়ে নিয়ে গেছে আমাদের প্রচ্ছন্ন মদতে, আমরা দেখেও চোখ বুজে থাকছি তাই। চোখে আঙুল দিয়ে না দেখালে নজরে আসছেনা।
  • কৃশানু | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৫৭522107
  • আমি করব না। রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি হয় নি।
  • a | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২২:৫৯522110
  • আমি করব না, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার বহাল থাকা উচিৎ। তবে এটা ঘটনা যে গণতন্ত্রের প্রতিটি স্তম্ভ্কে সুনির্দিষ্ট পরিকল্পনামাফিক আক্রমণ করা হয়েছে। কিন্তু মানুষের কাছে এই সরকারের ক্রেডিবিলিটি কতটা তার পরীক্ষা এখনো হয়নি, যেটা পন্চায়েতে হবে
  • Ishan | 214.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:০১522111
  • অপর্ণা সেন মনে হয়না আলাদা করে কিছু করবেন। সেটা রাজনৈতিক কারণে নয়। তবে অর্পিতা শুভাপ্রসন্ন রাজনৈতিক কারণেই কিছু বলবেন না। ওঁরা তো এখন তীব্র তৃণমূল।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:০২522112
  • না পঞ্চায়েতে মুখ্যতঃ তৃণমূলের আভ্যন্তরীণ খেয়োখেয়ির বিচার হবে।
  • Ishan | 214.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:০৩522113
  • পঞ্চায়েত ভোটে তৃণমূলের ভোট কিছু কমবে বলে মনে হয়না। বাড়তেও পারে। কারণ, ওই যে, সবকিছুর পরেও নন্দীগ্রামতূল্য কিছু ঘটেনি এখনও।
  • aranya | 154.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:০৪522114
  • এখন যেটা হচ্ছে, যেমন খাদ্যমন্ত্রী না কে যেন মিডিয়ায় বললেন উত্তর চব্বিশ পরগণায় সব বিরোধী প্রার্থীর বাড়িতে তিনো ক্যাডাররা চপ-মুড়ি নিয়ে যাবে আর ভদ্র ভাবে অনুরোধ করবে নির্বাচন থেকে সরে দাঁড়াতে - আমরা প্রার্থীদের ভয় দেখাব, এটা ওপেনলি অ্যানাউন্স করছে, হয়ত এই কারণে করছে যাতে কাগজে পড়ে, টিভিতে শুনে লোকে আরও ভয় পায় - এটাও আনপ্রেসিডেন্টেড !!
  • কৃশানু | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:০৫522115
  • অপর্ণা সেন আলাদা করে কিছু করবেন না কেন? জাস্ট জানতে চাইছি?
    আরো জানতে চাইছি - নন্দীগ্রাম এর সময় কি উনি আলাদা করে কিছু করেছিলেন না সকলে একসাথেই? এটাও জানি না, কারণ নন্দীগ্রাম এর সময় বাংলায় ছিলাম না, খবর ও কম রাখা হত বিভিন্ন পরিস্থিতির কারণে।
  • Ishan | 214.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:০৬522116
  • আরে অপর্ণা সেন এমনিতেই অরাজনৈতিক। এসব ঝুটঝামেলায় থাকেন না। খুব বড়ো কিছু হলে আবার দেখা যেতে পারে। তাছাড়া নয়।
  • aranya | 154.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:০৮522119
  • কৌশিক সেন, বিভাস চক্রবর্তী - এরা নিশ্চয়ই প্রতিবাদ করবেন। শঙ্খ ঘোষ করবেন। অম্লান বাবু বেঁচে থাকলে উনিও প্রতিবাদ করতেন।
  • Ishan | 214.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:০৮522118
  • নন্দীগ্রামের সময় উনি আলাদা করে কিছু করেঅনি। তবে জঙ্গলমহলে আলাদা করে গিয়েছিলেন। স্বজন এর পক্ষ থেকে মনে হয়। ছত্রধর মাহাতোর সঙ্গে মিটিং টিটিং হয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন