এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৩০663518
  • "কারন তারা চাষের চ-ও জানে না।"
    আর কত তক্ক করব!!
    আমার কাছে PhD করে অন্ততঃ গোটা তিনেক চাষীর ঘরের ছেলে পব-র বাইরে ফার্মা কোম্পানিতে চাকরী করছে। একটি কুমোরের ঘরের ছেলেও আছে (এর কাছে প্রথম "চাক পূজো"-র কথা শুনি)। এরা কেউ তাদের গ্রামে আর ফিরবে না।
    গত মাসে আরেকটি ছেলে আমার কাছে PhD -তে join করেছে যে এখানে আসার আগেও নিজের হাতে লাঙ্গল টেনেছে।
  • potke | 190.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৩৬663519
  • অ, নেপোটিসম নিয়ে কথা হচ্ছে বুঝি? তা, বাবা-মামা-কাকা-শ্বশুর ধরে চাকরী গুলো ঠিক আছে?

    বা, কাল্টিভেশনের ছাত্র না হলে অমুক জায়গায় পাওয়া যাবেনা---এইসব "কোশার" তো! অথবা, বেসিক সায়েন্সে টি আই এফ আর এর দাদাগিরি?
  • কল্লোল | 125.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫৯663520
  • সারা বছর সারা বাংলা থেকে কতো ছেলেমেয়ে ব্যাঙ্গালোর-হায়দ্রাবাদ-পুণা ইঃতে যায় - সংখ্যাটা জানো? তার মধ্যে তিন জন (চলো তর্কের খাতিরে ওটাকে ১০০গুণ করে দেই), ৩০০জন চাষ করতে জানে। অন্যেরা???
  • PT | 213.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪২663521
  • কত সংখ্যায় গ্রাম বাংলার ছেলেরা MSc/PhD করতে সারা ভারতে ছড়িয়ে যায় সে সংখ্যাটা জানা আছে কি? আমার কাছে কোন সংখ্যা তত্ব নেই। কিন্তু গত ২৪ বছরে যা দেখেছি তাতে সংখ্যাটা নেহাৎ কম কিছু হবে না।
    NCL, IICT, IIScঃ তিনটে শহরের শুধু এই তিনটে instt-এ একবার বাঙ্গালী ছাত্রের সংখ্যা খোঁজ করে দেখো।

    এই সেই বিখ্যাত উক্তি যেটা "বাম আমলে পড়াশুনোর মান নিম্নগামী" বক্তব্যের দাবীদারদের খুব বিচলিত করেছেঃ
    Prof. Rao said that West Bengal has distinguished itself in science and research as there is an increase in the number of students who join JNCASR from that state.
    http://www.deccanchronicle.com/131124/news-current-affairs/article/student-opting-other-career-options-science-prof-cnr-rao

    আমি শুধু আমার গ্রুপের কথা বলেছি। সারা ভারতে শুধু কেমিস্ট্রিতে ১০০ মাস্টারের কাছে যদি ৩ টে করে গ্রাম বাংলার ছেলে গিয়ে থাকে তাহলে সংখ্যাটা ৩০০ হয়। আর আমি শুধু কেমিস্ট্রির কথা বলেছি। এর পরে বাংলা, ইতিহাস ইত্যাদি থেকে সব বিষয় যোগ করতে হবে।

    সবাই নিজের হাতে হাল না ধরলেও তাদের পরিবার জমির সঙ্গে জড়িয়ে থাকে। সুযোগ পেলে আরো বিপুল সংখ্যায় কিশোর-যুবকেরা গ্রাম ছাড়বে। তোমার আমার মুখের ভাত জোগাড় করে দেওয়ার কোন দায় তাদের নেই।
  • ranjan roy | 24.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪৩663522
  • পিএম,
    কেইনস সায়েবের দাওয়াইয়ে তো অগত্যা ' গর্ত খুঁড়ে গর্ত বোজানোর' পুরিয়াও আছেঃ)))

    আর জিডিপির ১৪% আসে কৃষিক্ষেত্র থেকে, কিন্তু কৃষিতে এমপ্লয়মেন্ট জনসংখ্যার প্রায় ৪৮%। অথচ জিডিপিতে শিল্পের ভাগীদারি প্রায় ৫৫% কিন্তু এম্প্লয়মেন্ট ১৮%।
    মনে হয়, শিল্পে বিনিয়োগ আর এমপ্লয়মেন্ট গ্রোথ বোধহয় সমানুপাতিক নয়।
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 151.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০১৫ ২২:৫৬663523
  • "অথচ জিডিপিতে শিল্পের ভাগীদারি প্রায় ৫৫% কিন্তু এম্প্লয়মেন্ট ১৮%।
    মনে হয়, শিল্পে বিনিয়োগ আর এমপ্লয়মেন্ট গ্রোথ বোধহয় সমানুপাতিক নয়।"

    এটা ক্রমশঃ আরো skewed হবে - এবং এই বাস্তবটা মেনে নেওয়াই ভালো।

    ভালো কী খারাপ - জানা নেই। অল্টারনেটিভও জানা নেই।
  • sm | 233.*.*.* | ১০ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫৬663524
  • অ, নেপোটিসম নিয়ে কথা হচ্ছে বুঝি? তা, বাবা-মামা-কাকা-শ্বশুর ধরে চাকরী গুলো ঠিক আছে?
    ----
    আরে বাবা, মা, শ্বশুর, মামা এরাই তো বড় সড় ভাবে রাজনীতির খুঁটির সঙ্গে জড়িত। অথবা বড় আমলা বা ব্যবসায়ী, যার রাজনৈতিক মহলে ভালো কানেকশন আছে।
    নাও, হয়ে গেল দুই আর দুই চার।
  • lcm | 117.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০১:২১663525
  • রঞ্জনদা,
    এটা একটা পয়েন্ট ছিল সিঙ্গুর নিয়ে ডিবেটে। যে একটি অটোমোবাইল কারখানা, বা, একটি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি মানেই প্রচুর চাকরি - এই মডেল এখন বদলাচ্ছে। মেশিন অটোমেশনের ফলে লেবার বেস্‌ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক ফোর্স শিফ্‌ট করছে নলেজ বেস্‌ড -এর দিকে, এবং লেবার হেড কাউন্ট কমছে।
  • skm | 83.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৪:০৭663526
  • generalized kora muskil. Amader gram almost everybody chashi. AAmi prothom engineer.AAmi chash ta bhalo jani and during schooling, I had to help in cultivation. Ekhon village ae parent's first aim to educate their kids. Ekhon amakae dekhae r o koyek ta chhelae engineer.
    In fact, amader batch ae at least 20% students came from farmer's family. Out of tem at least 5 are in overseas and three including me(iitk) in USA.
  • কল্লোল | 111.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩৪663528
  • ভালো লাগলো। সত্যটি অকপটে বলেছেন।
    Name: ঋষ্যশৃঙ্গ সিংহরায় IP Address : 151.0.12.131 (*) Date:10 Sep 2015 -- 10:56 PM
    "অথচ জিডিপিতে শিল্পের ভাগীদারি প্রায় ৫৫% কিন্তু এম্প্লয়মেন্ট ১৮%।
    মনে হয়, শিল্পে বিনিয়োগ আর এমপ্লয়মেন্ট গ্রোথ বোধহয় সমানুপাতিক নয়।"
    এটা ক্রমশঃ আরো skewed হবে - এবং এই বাস্তবটা মেনে নেওয়াই ভালো।
    ভালো কী খারাপ - জানা নেই। অল্টারনেটিভও জানা নেই।

    এখন আমার প্রশ্ন কেন মানতে হবে? বিকল্প আছে, সেটাও আজ বাদে কাল মানতে হবে পরিবেশ রক্ষার কারনে।

    পিটি উবাচ - "সুযোগ পেলে আরো বিপুল সংখ্যায় কিশোর-যুবকেরা গ্রাম ছাড়বে। তোমার আমার মুখের ভাত জোগাড় করে দেওয়ার কোন দায় তাদের নেই।"

    তাদের মুখে ভাত জোগায় ক্যাডা? ভগাদায়?
  • cm | 127.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৪663530
  • আপনার মুখে ভাত জোগায় যে সে? এটা কালেক্টিভ রেস্পনসিবিলিটি। একদল শহরে এসিতে মোচ্ছব করবে আর একদল গ্রামে জল কাদায় পচবে এ হয় নাকি?
  • pi | 192.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৪663529
  • আজ।
    INVITE FOR PRESS CONFERENCE

    Dear Friend,

    This is to invite you to a Press Conference tomorrow (Sept. 11) at the Kolkata Press Club, 2.00 pm to 3.00 pm.

    You'd be aware that we have initiated an indefinite hunger strike demanding the revocation of power tariff hike (and other power sector related issues) since Saturday, September 5, which continues till date. We were arrested by the police and put behind bars on September 6. Yet, we have continued with the hunger strike even when we were in jail. The police continues to undemocratically deny permission for conducting the hunger strike at an appropriate public place.

    Our future course of action - especially how we plan to carry forward the indefinite hunger strike - will be announced in the Press Conference. The hunger strikers would be present at the Press Conference and their medical records would be made public.

    Your participation in the Press Conference is earnestly solicited.

    Sd/-
    Amitava Bhattacharya, Deborshi Chakraborty
    and Prasenjit Bose
    (on behalf of the
    People's Movement Against Power Tariff Hike)
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 151.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১০663531
  • কল্লোলদা কনটেক্সটটা ভুল বুঝলেন। ল্যাদোষদা কিছুটা ক্লিয়ার করেছেন।
  • PT | 213.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১৮663532
  • জঙ্গলমহলে শ'চারেক লাশ নামিয়ে এখন তিনোর দাক্ষিণ্যে কেমন সুখে জীবন যাপন করছে অতিবদ অতিবামেরাঃ
    "পশ্চিমবঙ্গে পালাবদলের পরে সুচিত্রা মাহাতো, জাগরী বাস্কে, রাজারাম সোরেন-সহ জঙ্গলমহলের অন্তত ৩৫ জন উঁচু দরের মাওবাদী নেতা-নেত্রী বা জনগণের কমিটির সক্রিয় সদস্য ধরা দিয়েছেন। রাষ্ট্রদ্রোহিতা, খুন, হামলা, নাশকতা, ভাঙচুর, লুঠ-তোলাবাজির মতো বিবিধ মামলা চলছে ওঁদের বিরুদ্ধে। যদিও অভিযোগ, সরকারপক্ষ মামলা সম্পর্কে বিলকুল উদাসীন। অভিযুক্তেরা কেউ কেউ সরকারি চাকরি পেয়েছেন। অনেকে শাসকদলের সঙ্গে থেকে ঠিকাদারি বা পরিবহণ কারবারে নেমেছেন। কেউ কেউ আবার শাসকদলের গ্রামস্তরের নেতা, যাঁদের অনেকের ছেলে-মেয়েকে সিভিক ভলান্টিয়ার, অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ দেওয়া হয়েছে। "
    ,http://www.anandabazar.com/state/%E0%A6%AE-%E0%A6%93%E0%A6%AC-%E0%A6%A6-%E0%A6%96-%E0%A6%A8-%E0%A6%B0-%E0%A6%A6-%E0%A6%A7-%E0%A6%AD-%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%AE-%E0%A6%A6-%E0%A6%B0-%E0%A6%95-%E0%A6%B9%E0%A6%AC-1.206467
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 117.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২০663534
  • কল্লোলদা - জন হেনরীর গান এখনো আমরা গাই বটে, কিন্তু বাস্তব হল রেলের সুড়ঙ্গ এখন মেশিনেই কাটে। সেই অটোমেশন আটকানো অসম্ভব, এবং হয়তো বোকামি। এখন আরেকটা অটোমেশন ওয়েভ আসছে - এবং এর ইমপ্যাক্ট শুধু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রী নয়, আরো অনেক ক্ষেত্রে পড়বে। এই বাস্তবটার কথা বলছি।
  • pi | 192.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২০663533
  • এটা তো প্রশ্ন, যে চাষীর ছেলে মেয়ে ইন্ঞ্জিনীয়ার হতে চান, কিন্তু ইঙ্জিনীয়ারের ছেলেমেয়ে হতে চান না ( এই দেবলদা, অপরাজিতাদিকের মত কিছু ব্যতিক্রম বাদে)। কিন্তু সেটা খুব ভাল ব্যাপার কি ? চাষের ব্যাপারটা উঠিয়ে দিলেই চলে নাকি একেবারেই ফালতু কাজ, খুব সহজ কাজ, কোন স্কিল লাগে না ? এখানে শেখা, গবেষণা, ইম্প্রোভাইজেশন, কিছুই কিছুর দরকার নেই নাকি ?
    তাহলে এই চাষীর ছেলে চাষীই হোক, এই ব্যঙ্গটা বারবার আসে কেন, যেন চাষী হওয়া খুব খারাপ ব্যাপার ?
    হ্যাঁ, এর পুরোটাই আমদের এই নিয়ে অ্যাটিচুড, একটা পিয়ার প্রেশার যে চাষীর ছেলে চাষী না হয়ে ইঞ্জিনীয়ার হলে সেটাই উন্নতি বা ইঞ্জিনীয়ারের পরিবারের সন্তান চাষী হলে সেটা বেশ বাজে ব্যাপার, সেটাও নয়। ঘটনা এটাও যে, চাষ চূড়ান্ত অলাভজনকও হয়ে গেছে। আর সেটা খুবই আতংকের বিষয়। আরো আতংকের বিষয় এটা, যে সেই নিয়ে বিশেষ হেলদোলও নেই।
    দাড়িদাদু এত বছর আগে শ্রীনিকেতন করে যেতে পারলেন, সেই লাইনে কোন অগ্রগতি ও হল, সেই ভাবনা চিন্তাও নিয়েও, এটা সত্যি দুর্ভাগ্যজনক।
  • PT | 213.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২৬663535
  • না, না চাষী হওয়া খুব ভাল ও আমার এবং আমার পরিবারের পেটের জন্যে উপকারী।
    কিন্তু সেই উপদেশটা গ্রাম, জেলা, রাজ্য কিংবা দেশ ছেড়ে চলে গিয়ে বড়-বড় শহরে থাকতে আসা মানুষের মুখ-নিঃসৃত হলে কেমন যেন সন্দেহ হয়।
  • pi | 192.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩০663536
  • আবার আক্রমণে চলে গেলেন, কারণ ওটাই হয়তো আপনার উদ্দেশ্য।
    কথাটা আমাদের করে বলা, উপদেশটা শুধু অন্যদের না, নিজেদের বেলাও প্রযোজ্য।

    আর ব্যক্তিগত /প্রফেশনাল জীব্ন নিয়ে খোঁচাবেনই তখন জানিয়ে রাখি, করে লাভ নেই। বড় শহরে থাকতে গেলেও এগুলো লিখতাম, কিন্তু খোঁচাটা আমাকে দিলেন বলেন তথ্যটা একটু শুধরে দি। না তো কোন বড় শহরে থাকি, আর কাজের সূত্রে সেসব জায়গাতেই বেশিরভাগ সময় কাটাতে হয়, যেগুলিকে শুধু গ্রাম নয়, গণ্ডগ্রাম বলা যায়।
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 151.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩২663537
  • আজকে ওয়াটসনের ২৮৮০ টা কোর যখন পুরোদমে চলে, ৮৫০০০ ওয়াট পাওয়ার খরচ হয়, একটা শহরের বেশ বড় অংশে আলো জ্বালানোর জন্যে যথেষ্ট বিদ্যুতশক্তি। এখানে আপনার পরিবেশ সংক্রান্ত যুক্তি খাটে। কিন্তু দশ বছর পর নিউরোমর্ফিক চিপ যখন ২০ ওয়াটে কাজ করবে (বাস্তব) - মানুষের মস্তিষ্কের সমান - তখন পরিবেশের যুক্তি সেভাবে খাটবে না।
  • PT | 213.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৬663539
  • কি আশ্চর্য। সব কথাই ব্যক্তিগত স্তরে নেন কেন? চাষীর ছেলে চাষী হবে সেতো সিঙ্গুর নন্দীগ্রামের আমল থেকেই বড় বড় পন্ডিতেরা বলে আসছে।
    আমি আর নতুন কি বললাম?
    কথাটা হচ্ছে "চাষ চূড়ান্ত অলাভজনকও হয়ে গেছে। আর সেটা খুবই আতংকের বিষয়।"
    ন্যানো-কেমিকাল হাব বন্ধ করার মত দুষ্কর্মের পেছনে সময় নষ্ট না করে পন্ডিতেরা যদি এই বিষয়্টা নিয়ে চর্চা/আন্দোলন করত তাহলে এইসব সন্দেহের অবকাশ থাকত না।
  • pi | 116.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১০:১৩663540
  • নাঃ, এটা তো ব্যক্তিগত স্তরে যাওয়া নয় !
    'কিন্তু সেই উপদেশটা গ্রাম, জেলা, রাজ্য কিংবা দেশ ছেড়ে চলে গিয়ে বড়-বড় শহরে থাকতে আসা মানুষের মুখ-নিঃসৃত হলে কেমন যেন সন্দেহ হয়।'

    আর সেটা যাওয়া যেতে পারে, কিন্তু নেওয়া যাবে না !

    বারেবারে প্রতি আলোচনায় এউলো উঠে আসে। এগুলো বাদ দিলে হয়তো সত্যি আলোচনা করতে সুবিধে হত।
  • cm | 127.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৬663541
  • চাষীর ছেলেকে চাষা হতে সেদিনই উৎসাহ দেব যেদিন তার জন্য শহরের বাবু কোয়ালিটির জীবনের ব্যবস্থা করা যাবে। এখানে চাষা বলতে আক্ষরিক অর্থে চাষা নয় এক জীবনযাপনের মানের কথা বলা হচ্ছে। নিজে পোলাও কালিয়া খেয়ে ভিখিরীকে উপবাস স্বাস্থ্যকর বলতে কারু কারু বাধে।

    ঋষ্যশৃঙ্গবাবু যা বলছেন, তা ফিকশন না সত্যি? টই খুলে বিস্তারে লিখলে হয়না? আমি ভাবতাম কোয়ান্টাম কম্প্যুটার না এলে লো টেম্পারেচারে খুব বেশি কষা যাবেনা। এনার্জি স্কেল আর তার সাথে এই মুহূর্তে কম্প্যুটেশনাল ক্যাপাসিটির সম্পর্ক নিয়ে লিখলে ভাল হয়।
  • pi | 24.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩৩663542
  • হ্যাঁ, তাহলে কোনটা করা উচিত চাষীর জীবনের কোয়ালিটি কেন খারাপ হচ্ছে বা কীকরে ভাল করা যায়, সেই নিয়ে চিন্তাভাবনা, কথাবার্তা, নাকি চাষীর জীবন ভাল না, অতএব কেউ আর চাষী থাকবেন না, সেই উপদেশ দেওয়া ?
    মাথা ব্যথা হলে মাথা কাটার উপদেশ দেওয়া পছন্দ হলে অবশ্য আলাদা কথা।

    আর, চাষী হতে উৎসাহ দেওয়ার সাথে সাথে আনুষঙ্গিক ভাবে চাষ, চাষীজীবন নিয়ে সমস্যা নিয়ে আলোচনা, কীকরে কী বেটার হতে পারে, সেই নিয়ে আলোচনাও এসে যায়। এসে যায়না ধরে নেওয়াটা জোর ক'রে চাপানো।
  • puti | 125.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১০:৫২663543
  • "চাষের ব্যাপারটা উঠিয়ে দিলেই চলে নাকি একেবারেই ফালতু কাজ, খুব সহজ কাজ, কোন স্কিল লাগে না ? এখানে শেখা, গবেষণা, ইম্প্রোভাইজেশন, কিছুই কিছুর দরকার নেই নাকি ?" আছে তো - গত বিশ্বে মনসান্ত, জন ডিয়ার ইত্যাদি যে লেভেলে ইনভেস্টমেন্ট করে এবং পেটেন্ট ফাইল করে ফসলের বীজে বা কৃষি টেকনোলজি তে গবেষনার জন্যে সেটায় তো সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার রাই ইনভলভ থাকে। এবার তারা সেই নিয়ে মনোপলি করে সেটা ও সত্যি, সেটা কেনার ক্ষমতা ও বড় চাষী দের ই থাকে, শুধু আমাদের না আমেরিকাতেও এই সমস্যা। আগ্রো টেকনোলজি যে দিকে এগোচ্ছে তাতে চাষে কায়িক পরিশ্রমের দাম হয়ত কমে যাবে, মস্তিস্কের ব্যবহার বেড়ে যাবে। স্থানীয় জুগার টেকনোলজি দিয়ে জন ডিয়ার দের টেক্কা দেয়া যাবে কিনা সন্দেহ আছে। তাই লড়াই এর ময়দানে থাকার জন্যেই কৃষক সন্তান দের ও টেকনোলজি শিখতে হবে।
  • cm | 127.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১০:৫৭663544
  • আমার ধারণা দুটৈ প্যারালেলি চালানো উচিত। ওদের জীবনের মানোন্নয়ন নিয়ে চিন্তা ভাবনার সাথে সাথে চাষার ছেলের হাতেও অন্য অপশনগুলো পৌঁছে দেওয়া দরকার। তবে গ্রাম থেকে শহরে মাইগ্রেশন ঐতিহাসিক সত্য একে অস্বীকার করার উপায় নেই।

    আরেকটা কঠিন সত্য হল, আমরা কালেক্টিভলি বাঁচি প্রজাতি হিসেবে। তিনিই সব হয়েছেন, একই ব্রহ্মএর প্রকাশ ইত্যাদি, প্রভৃতি। তাই আজকের পৃথিবীতে এত মানুষের দরকার নেই। অতএব দুভাবে ফেজ আউট করানো হচ্ছে। সমাজের এক অংশে বংশবৃদ্ধির হার .5 এরা নিজেরাই নিজেদের ফেজ আউট করছেন। আরেক অংশে জোর করে করানো হচ্ছে। এত আর সঞ্জয় গান্ধীর জোর নয় এ অতি সূক্ষ্ম ছুরি। নাকি তত সূক্ষ্ম নয়!
  • pi | 24.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৩663545
  • আমি একেবারেই মনে করিনা চাষীর ছেলের জন্য কেবল চাষী হওয়ারই অপশন থাকা উচিত। আবার এটাও মনে করিনা, ইঞ্জিনীয়ারের ছেলেমেয়ের জন্য চাষটা কোন অপশন হওয়া উচিত না।
    বলা ভাল, এটা মনে করি সবার জন্যেই সব রকম অপশন থাকা উচিত, এবং সবকিছুকেই অপশন বলে ভাবা উচিত বা ভাবা যাতে যায়, সেই ব্যবস্থা করা উচিত। যেমতি চাষ।
  • কল্লোল | 111.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৪663546
  • সিএম উবাচ - "আপনার মুখে ভাত জোগায় যে সে? এটা কালেক্টিভ রেস্পনসিবিলিটি। একদল শহরে এসিতে মোচ্ছব করবে আর একদল গ্রামে জল কাদায় পচবে এ হয় নাকি?"

    তাই তো তাই ত্তো!!! এঃ এক্কেরে ভুল হইয়ে গেসে।
    আমার মুখে ভাত যোগায় এদের বাপ-দাদায়। কিন্তু তাই বলে তারা তো জল-কাদায় থেকে যেতে পারে না। কালেক্টিভ রেসপন্সিবিলিটি বলে কতা।
    তা, হগলেই শহরে আইস্যা পড়লে - ভাত জুগায় ক্যাডায়? কাউরে না কাউরে তো "গ্রামে জল কাদায়" থাকাতেই হবে। সেখানে কি আমাদের ছেলে-মেয়েরা যাবে চাষ করতে? আমরা পাঠাবো কি? আমার ছেলে তো চাষ করলে সে চাষ যে কি হবে তা ভগাদাই জানে। আমাদের পুত্র-কন্যারে কি চাষে পাঠাইবেন কেউ?
    তার চেয়ে বরং গ্রামে যাতে জল কাদায় থাকতে না হয় তার বন্দোবস্তো করাটা ভালো নয়? চাষ যাতে লাভজনক হয় তার চেষ্টা করাটা ভালো নয়?
  • lcm | 118.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৫663547
  • ডেভলপ্‌ড এবং ডেভলপিং নেশনগুলোতে, এগ্রিকালচার/ফার্মিং-কে সিরিয়াস জীবিকা হিসেবে নেওয়া টাফ্‌ হয়ে উঠছে - সারা পৃথিবী জুড়েই।

    আমেরিকায় - There are over 313,000,000 people living in the United States. Of that population, less than 1% claim farming as an occupation (and about 2% actually live on farms). [ এটা ২০০৭-এর ডেটা ]

    কয়েক দশক আগে অবধি চায়্নার মেইন এম্‌প্লয়মেন্ট ছিল এগ্রি-তে, প্রায় ৭০%, সেটা এখন কমে ৩৫% হয়েছে। চীনে সারা দেশের মাত্র ১০% জমিতে চাষ হয়, কিন্তু পৃথিবীর ২০% ফসল উৎপাদন হয় ঐ জমি থেকে।

    ব্রেজিলের কথা ভাবুন - world's largest exporter of coffee, soybeans, sugar cane - কিন্তু দেশের মাত্র ১৫% মানুষ এগ্রিকালচার এম্প্‌প্লয়মেন্টের সঙ্গে যুক্ত (২০১১-র তথ্য, এখন আরো কমেছে হয়ত)।

    ভারত - India is the second largest producer of wheat and rice... India ranked within the world's five largest producers of over 80% of agricultural produce items...

    কিন্তু, ...In last 15 years, over 2.5 lakh farmers in India have committed suicide ...

    চাষকে জীবিকা হিসেবে নেওয়া টাফ্‌ হয়ে উঠছে - উৎসাহ দেওয়া তো দুরের কথা, যাদের বিঘে বিঘে জমি তাদের পক্ষেও এর থেকে যে ইনকাম হয় তা দিয়ে বড় পরিবারের খরচ চালানো মুশকিল হয়ে উঠছে।
  • pi | 24.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৬663548
  • পুতি, মনসান্তোদের মডেল ছাড়া চাষের অগ্রগতির মডেল নেই, মনে করিনা একদমই। বরং ঐ মডেল বেশ সমস্যার মনে হয়। অর্গ্যানিক ফার্মিং নিয়ে আরো বেশি চিন্তাভাবনা বরং দরকারি মনে করি। সে একটু আলাদা তর্ক। এখানে বরংম থাক। আর কথা হচ্ছে, বা আমি অন্তত কথা বলছি, আমাদের দেশ নিয়ে। আম্রিগায় চাষী হওয়াটা তো অপশন, অনেকেরই চয়েজ, আমাদের দেশে সেটা আদৌ নয়।
    আর ব্যাপারটা কিছুটা সাইক্লিকও বটে। এই যে চাষীদের অবস্থা খারাপ, সেজন্য চাষ আর অপশন নয়, এর সাথে উল্টে এও আছে, এটা অপশন নয়, সে লাভজনক না হওয়ার কারণে, প্লাস আমাদের মনোভাব, যে চাষ ইন্ফিরিয়র কাজ সেই জন্য, তো তার জন্যও চাষকে লাভজনক করার কথা সেভাবে ভাবা হয়না। পিয়ার প্রেশারটা চাষ ছেড়ে দেবার দিকেও বলেও চাষের সমস্যা নিয়ে কাজ হওয়ার জন্য প্রেশার আসেনা।
    তাই প্যারালালি চাষের অবস্থা ভাল করতে হবে, এটা বললেও বাস্তবে করা হবে না যদিনা, আমাদের মনোভাবটা বদলায়, চাষীর ছেলে চাষী থেকে যাবে, এর মধ্যে চাষ নিয়ে আমাদের নিচু নজরজাত এলিমেন্টটা না চলে যায়।
  • cm | 127.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৯663551
  • ছাত্র দশায় হোস্টেলের পেছনের জমিতে চাষের কথা বলে যা হ্যাটা খেয়েছি, তার পর থেকে আমি বহুকাল কারু সাথে চাষের কথা বলিনি। এখন অবশ্য পিটিদার মত চাষার ঘরের ছেলেদের সাথে বেশ দোস্তির সুযোগ হওয়ায় আবার কথা বলি।

    কালেক্টিভ রেস্পনসিবিলিটি মানে সবার দায়। চাষ না করলে আমার ছেলে যদি না খেয়ে মরে, মরবে। তা বলে তার ফুত্তির জন্য অন্য কাউকে স্যাক্রিফাইস করতে বলতে পারবুনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন