এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:১৯663550
  • আম্রিগায় চাষী হওয়াটা তো অপশন, অনেকেরই চয়েজ, আমাদের দেশে সেটা আদৌ নয়। এটা হয়তো ভুল লিখতে পারি। কিন্তু সেটার জন্যেও ঐ মনসান্তো মডেলের সমস্যা আছে কিনা দেখা দরকার।
  • lcm | 118.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:২৫663552
  • ওহ, মনসান্তো... জিএমও... সায়েন্স। ওরে বাবা, সায়েন্স তো বাঁচিয়ে দিয়েছে এ যাত্রায়।

    একশো বছর আগে পৃথিবীর জনসংখ্যা ছিল ১ বিলিয়ন, এখন হয়েছে ৭ বিলিয়ন - সাত সাত গুণ বৃদ্ধি ! চাষের জমি কিন্তু সেভাবে বাড়ে নি - অথচ মানুষ খাবার পাচ্ছে, এ তো সায়েন্স ছাড়া অসম্ভব হত। মেশিন অটোমেশন, জিএমও সিড্‌, ইরিগেশন - এসব ছাড়া তো কোটি কোটি মানুষ না খেতে পেয়ে মারা যেত।
  • pi | 24.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:২৭663553
  • আমি যেটুকু যা শুনেছি ( চাষীদের পরিবারের লোকজনের কাছ থেকে), ও পড়েছি, তাতে এই রাসায়নিক সার, উচ্চফলনশীল বীজ এগুলোকে সমস্যার অন্যতম কারণ বলে শুনেছি। এত বেশি জল লাগে, এত খরচসাপেক্ষ, যে এসব চালিয়ে গেলে লং রানে নাকি লাভজনক থাকেনা। ছোট চাষীদের পক্ষে তো সম্ভব হয়ইনা, বড় চাষীদের পক্ষেও অসুবিধাজনক।
    লার্জ স্কেল অর্গ্যানিক ফার্মিং নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। না, অর্গ্যানিক ফার্মিং মানেই বেশি খরচ, এরকমটা কিন্তু নয়। আমাদের দেশেই এই নিয়ে অনেকে কাজ করছেন। অন্ধ্রে রামুরা করছেন। দেখিয়েছেন, খরচ অনেক কম। আর ইল্ড ও বেশি না হোক, মোটেই কম নয়।
    সুন্দরবনে চলছে, এরকম বেশ কিছু প্রোজেক্টের কথা জানি।
    আর যে পরিমাণে শস্য নষ্ট হয়, হিমঘর কাজ করেনা, ডিস্ট্রিবিশন চেন কাজ করেনা, ফড়ে সমস্যা তো আছেই, এগুলোর দিকে নজর না দিলে সমস্যা বাড়বে বই কমবে না তো।
  • কল্লোল | 111.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:২৮663554
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায়। ভাই আপনার নামটা আমার বড় পছন্দ হয়েছে (পদবী সমেত)। আমার এক বন্ধু আছে সমর্পিতা সমাদ্দার। কিন্তু ওর নামটা কেমন গ্যাংটকে গন্ডোগোল টাইপের। আপনারটিতে বেশ একটা ছন্দ আছে।
    সে যাগ্গে।
    জন হেনরী। যেন গত জন্মের কথা। খুব গাইতাম একসময়ে। কিন্তু একটা কথা মনেই হয়, প্রযুক্তি মানুষের জন্য না মানুষ প্রযুক্তির জন্য।

    এই মঞ্চে এবং অন্য নানা জায়গায় বিষয়টা তুলেছি।
    প্রযুক্তি যখন মানুষের কাজ হাল্কা করে দিচ্ছে তখন মানুষের শ্রমের সময় কমানো হবে না কেন? কেন ৮ঘন্টা কাজ, কেন একই টাকায় ৪ ঘন্টা কাজ নয়?
  • pi | 24.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৩০663555
  • লসাগুদা, ব্যাপারটা অতই লিনিয়ার নয় ঃ)

    তবে এনিয়ে বেশি কথা বলবো না এখন, পরে ঃ)
  • lcm | 118.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৩৬663556
  • এখন রাসায়নিক সার, জিএমও / হাই ইল্ড সিড --- এসব ছাড়া কনভেনশ্যন্যাল চাষবাসে ফিরে গেলে চলবে না তা নয়, তবে তার আগে ২-৩ বিলিয়ন মানুষ মেরে ফেলতে হবে। এত মানুষের খাবারের যোগান দেওয়া ঐ পুরানো নন-সায়্ন্টেফিক পদ্ধতিতে আর সম্ভব নয়।

    ন্যাশনাল জিওগ্রাফিক টানা পাঁচ-ছটা ইস্যুতে ওয়ার্ল্ড ফুড নিয়ে ধারাবাহিক প্রবন্ধ বের করছিল। ২০৫০ সালের মধ্যে কি করে ১০ বিলিয়ন মানুষের খাবার যোগান দেওয়া সম্ভব, শুধু এগ্রি ফার্মিং নয়, পোল্ট্রি বা সাব্স্টিটিউট ফুড, বা সমুদ্রের তলার থেকে খাবার - এই সব নিয়ে লেখা ছিল। ফড়িং মেরে তাই দিয়ে তৈরী আটা অলরেডি আসছে বাজারে।
  • . | 186.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৩৮663557
  • কৃষিকে লাভজনক করার কথা অবশ্যই ভাবতে হবে। ফার্ম প্রোডাক্টিভিটি বাড়ানোর উপায় নিয়ে বহু দেশেই গবেষনা হচ্ছেও। কৃষিতে লার্জ স্কেল অটোমেশন আনা দরকার, তার জন্য চাষের প্লটের সাইজ বাড়াতে হবে। আমার মনে হয় অদূর ভবিষ্যতে আমরা অ্যাপ বেসড মেকানাইজড ফার্মিং অনেক বেশি করে দেখতে পারবো। কৃষক তাঁর ঘরে বসে অ্যাপের সাহায্যে তাঁর ট্রাক্টার বা হার্ভেস্টরগুলো কন্ট্রোল করতে পারবেন। পাঞ্জাব হরিয়ানার মতো রাজ্যগুলোতে বোধায় মেকানাইজড ফার্মিং শুরু হয়ে যাবে। আর কৃষিক্ষেত্রে সাপ্লাই চেন নিয়েও ভাবনা চিন্তা করা উচিত। ফার্ম প্রোডিউস কিভাবে কৃষকরা আরো দ্রুত আরো কম ওয়েস্টেজ করে তাঁদের লোকাল ডিস্ট্রিবিউশন সেন্টারে পৌছে দিতে পারবেন, আর সেখান থেকে আরো আরো ডিস্ট্রিবিউশন চ্যানেল সেগুলো টেকাপ করতে পারবে, এটা দেখা উচিত। এখন বাজারে আপেল কলা বা অন্য কতো ফলের গায়ে স্টিকার থাকে। তো এই ডিস্ট্রিবিউশনের কাজে আর এফ আই ডি টেকনোলজি ব্যবহার করে ওয়েস্টেজ কমানো আর প্রোডাক্টিভিটি বাড়ানো নিয়ে চিন্তাভাবনা করতে হবে। লার্জ স্কেল ইনভেস্টমেন্ট হওয়াটাও জরুরি।
  • lcm | 118.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৪০663559
  • এই যে, ফড়িং থেকে আটা - আমাজনে কিনতে পাওয়া যাচ্ছে।


    এসব বাজারে ছেয়ে গেলে, তখন চাষীদের তো আরো লস হবে।

    http://www.amazon.com/100-Cricket-Flour-22-lb/dp/B00OMCTODQ
  • pi | 37.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৪০663558
  • প্রযুক্তি যখন মানুষের কাজ হাল্কা করে দিচ্ছে তখন মানুষের শ্রমের সময় কমানো হবে না কেন? কেন ৮ঘন্টা কাজ, কেন একই টাকায় ৪ ঘন্টা কাজ নয়?

    একদমই একই প্রশ্ন আমারো। লোক না কমিয়ে লোকপ্রতি শ্রম কেন কমানো হবেনা ? কিছু লোকের প্রফিট আর ততটা বেশি হতে পারবেনা বলে ?
  • Arpan | 59.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৪১663562
  • এগ্রিগেট করে চাষ দরকার। সে সমবায়, অথবা কন্ট্রাক্ট ফার্মিং যাই হোক না কেন। চাষীদের জন্য ইন্স্যুরেন্স কভারেজ দরকার।

    নইলে ছোট চাষীদের মধ্যে আত্মহত্যার ঘটনা আরো বাড়বে।
  • pi | 37.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৪২663563
  • ., হ্যাঁ এরকম করা যায়। সেজন্য সমবায়ের কথাও বারবার বলা হয়।

    আর কেন, ফড়িং চাষ হবে, সেটাও তো অপশন ঃ)
  • . | 186.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৪৯663566
  • শুধু ন্যাটজিও না, UNO আর FAO এই নিয়ে রিসার্চ করছে। বিষাক্ত রাসায়নিক কম ব্যবহার করা, জিএম সিড ব্যবহার করা, ফার্ম লজিস্টিকস, হাইড্রোপোনিক ফার্মিং এরকম নানান দিক নিয়ে গবেষনা হচ্ছে। তবে ভারতবর্ষে কৃষিক্ষেত্রে রোবাস্ট সাপ্লাই চেন তৈরি করা খুব জরুরি। শুধুমাত্র ওয়েস্টেজ কমাতে পারলেও বোধায় খাদ্যসমস্যা কিছু কমে। বিগ বাজার, ওয়ালমার্ট, অ্যামাজন দের এই সাপ্লাই চেন বানানোর কাজে বড়ো ইনভেস্টমেন্ট করা উচিত।
  • lcm | 118.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৪৯663565
  • যাই করো, এগ্রি প্রফেশনে লোকের সংখ্যা হু হু করে কমবে। কমছেও।
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 195.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৪৯663564
  • মেক্যানাইজড ফার্মিং বা ম্যানুফ্যাকচারিং এ কী হবে জানি না, তবে বিপিও জাতীয় সেক্টরে - ধরুন যেখানে একটা কোম্পানিতে ১০০০০ লোক কাজ করে, সেখানে হয়তো বড়জোর ১০০ লোক রাখবে মেন্টেনেন্সের জন্যে। সেক্ষেত্রে লোকপ্রতি শ্রম কমিয়েই বা কী, না কমিয়েই বা কী? ১০০ টা লোকের জায়গায় তো আর ১০০০০ লোককে পালা করিয়ে রাখা যাবে না!

    যে অটোমেশনের কথা এখন হচ্ছে, তার স্কেল ভয়ানক রকমের বড়।
  • Arpan | 59.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৫৩663567
  • ৪ ঘন্টা চাকরির সময় বেঁধে দেওয়া তো উত্তম প্রস্তাব।

    বাকি ১২ ঘন্টা স্টার্টাপ ইত্যাদির পেছনে ব্যয় করা যাবে। ;-)
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 195.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৫৬663569
  • হ্যাঁ, বিপ্পন (বিপ+অপ্পন) নামটা বেশ জাপানী জাপানী শুনতে। ভালো চলবে :-p
  • . | 186.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৫৬663568
  • হ্যাঁ সমবায় বেসড ফার্মিং অবশ্যই করা যেতে পারে। তবে কৃষিক্ষেত্রে ছোট চাষীরা বোধায় আস্তে আস্তে সরে যাবেন, তাঁদের জায়্গায় বড়ো চাষীরা আসবেন - যেমন কিছুটা পাঞ্জাবে হচ্ছে। সমবায় বেসড ফার্মিং হলে সাপ্লাই চেন বানাতেও সুবিধা হবে। আর মেকানাইজড ফার্মিং যতো বেশী হবে ততো একজন চাষী কম সময় ব্যায় করতে পারবেন, যেটা কল্লোল বললেন। অ্যাপ কন্ট্রোলড হার্ভেস্টর ব্যবহার করে একজন চাষী হয়তো ৮ ঘন্টার বদলে ৪ ঘন্টায় সমপরিমান ফসল তুলে আনতে পারবেন।
  • lcm | 118.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৫৮663570
  • ভারত তো স্বাধীনতার পর থেকে এগ্রিতে খুব ভালো করেছে - গ্রীন রিভোলিউশন -- ... it began in 1953 through the introduction of high-yield crop varieties and application of modern agricultural techniques, and led to an increase in food production in India....

    এটা না হলে, ৩৩ কোটির দেশ আজ ১২২ কোটি জনসংখ্যা নিয়েও প্রাথমিক খাদ্য এবং খাদ্যশস্যে স্বনির্ভর হতে পারত না। শুধু তাই নয়, এখন বছরে প্রায় ৪০ বিলিয়ন ডলারের খাবার এক্সপোর্ট করে ভারত।

    সব মানুষ পর্যাপ্ত খাবার খেতে পায় না, তার কারণ যথেষ্ট খাবার উৎপাদন হয় না তা নয়।
  • . | 186.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৫৯663571
  • ৪ বা ৮ ঘন্টা বেঁধে না দিয়ে অনেক কোম্পানি এখন ফ্লেক্সি টাইমিং দিচ্ছে। ওফ্রহো আর ফ্লেক্সি টাইমিং মেলাতে পারলে ভালো হবে।
  • ঊমেশ | 118.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১২:০৯663573
  • চাষ-বাস মানেই নিম্ন-মানের আর খুব পরিশ্রমী বলে যারা মনে করছে, তারা বোধহয় কোনো দিন চাষের মাঠে নামে নি। চাষের সময়টা একটু পরিশ্রম হয়, কিন্তু তারপর আবার বেশ কিছুদিন লম্বা আরাম থাকে। আর দিন-রাত পরিশ্রম বলে কিছু নেই। বৃষ্টি-কাঁদা তে কাজ করতে হয় বটে, কিন্তু গ্রামের মানুষ বৃষ্টি আর কাঁদা কে আমল দেয় বলে আমার জানা নেই, আমি নিজে তো আজও দি না।

    আমার নিজের মাঠে কাজের অভিজ্ঞতা আছে। বেশ ইন্টারেস্টিং।
    আমার এখনো বিশ্বাস, আমার বাবা যদি ৫-১০ বিঘা জমি, আমার নামে বর্ধমানের মতো জেলাতে রেখে যেত, তাহলে আমি মোটেই লেখাপড়াতে আসতাম না।
  • Arpan | 59.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১২:১৫663574
  • আবার বিপের মত যুগপুরুষকে আমার মত ক্ষুদ্র মানবের সাথে জড়ানোর কী হল?
  • ঋষ্যশৃঙ্গ সিংহরায় | 151.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১২:১৮663575
  • স্টার্টাপ করলে যুগপুরুষ আশিব্বাদ করবেন।
  • | 213.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১২:২০663576
  • অর্পণ অনেক দিন থেকে স্টার্ট আপ খুলবে বলে ভয় দেখাচ্ছে। নেহাত আমাকে এক পিস চাকরী দেবে বলে রেখেছে তাই বেশী কিছু বলছি না ঃ))
  • Arpan | 59.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১২:২২663577
  • আপনাকে স্যার আমরা অ্যাডভাইসরি বোর্ডে রাখব। সমানয় ক'টা পয়সার জন্য হাত গন্দো করবেন কেন?
  • Arpan | 59.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১২:২৩663579
  • * সমানয় = সামান্য
  • | 213.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১২:২৩663578
  • দেকেচো দেকেচো পয়সা না দেবার ধান্দা!! ঃ))
  • lcm | 118.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১২:২৬663580
  • হা হা, উমেশ।
    আচ্ছা, হিসেব করে দেখো।
    ৫ বিঘা জমি, মানে ধরো ঐ ১.৬ একর।
    এখন বলছে, ইন্ডিয়াতে ফার্মিং-এ একর প্রতি বছরে এক লাখ টাকা আয় সম্ভব, মানে কারেন্ট অ্যাভেরেজ যা বলছে - যদি ঠিকঠাক ক্লিক করাতে পারো, প্রফিটেব্‌ল কর্প, দাম, ডিস্ট্রিবিউশন এসব ঠিকঠাক পাও। খেয়াল রেখো, লেবার কস্ট কিন্তু বেড়েছে, বীজ/সার/ট্রাক্টর এসবের খরচও বেড়েছে।
    তার মানে ১.৬ একর থেকে ধরো বছরে দেড় লাখ টাকা, মানে মাসে ১৪-১৫ হাজার টাকা।
    এবার, বলো এটাকে জীবিকা হিসেবে নিতে না নিতে না।
  • | 213.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১২:২৯663581
  • এল সি এম দা, ডেটা তে কি হালকা জল মেশাচ্ছো? ঃ))
  • Arpan | 59.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩১663582
  • কী কর্বো স্যার! আপনিই তো বললেন কিউএ হেড হয়ে আপনি দায়িত্ব নিভাবেন। উপযুক্ত সম্মানদক্ষিণা না দিলে সেশে আবার ...

    না না, সেসবের ঝুঁকি আমরা নিতে পারিনা!
  • | 213.*.*.* | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১২:৩২663585
  • খ্যাক খ্যাক।ঃ))))

    উই উইল টেক ইট অফ-লাইন!! ঃ)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন