এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৪:৩০522220
  • প্রথম দিকেই আছে 'সন্ধেবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সুদীপ্তর মৃত্যুতে শোক জানিয়ে বলেন .... '

    মুখ্যমন্ত্রী সন্ধেবেলা বললেন অথচ কেউ জানল না। কাকে বলেছিলেন? হাসপাতালে চলে যান নি কেন?
  • কল্লোল | 125.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৪:৩৭522221
  • নীলোৎপল বসু এখন লুরুতে। ওর সাথে আমার আর অন্বেষার কথা হয়েছে।
    মান্না দে সম্ভবতঃ কল্যাননগরের বাড়িতেই আছেন।
    নীলোৎপল বিকাল ৫টায় ওদের প্রোগ্রাম জানাবে। আমি তখন এই টইতে দিয়ে দেবো।
  • siki | 132.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৪:৫৩522224
  • টিভিতে এইমাত্র যেটুকু দেখে উঠলাম।

    ১। মর্গের দিকে এগিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ছেলেদের শ্লোগানে ভয় পেয়ে গাড়ি ঘুরিয়ে চলে যান। মর্গে ঢোকেন নি।

    ২। সুদীপ্তর বাবা মুখ্যমন্ত্রীর সাহায্য প্রত্যখ্যান করে জানিয়েছেন, আমি ভিখারি নই। বিচার চাই, সাহায্য নয়।

    ৩। সুদীপ্তকে নিয়ে বিশাল মিছিল এইমাত্র নেতাজীনগর কলেজে পৌঁছল। এখান থেকে যাবে এসএফআই দপ্তরে। সেখান থেকে সুদীপ্তর বাড়ি হয়ে কেওড়াতলা। রাস্তার দুপাশে, যেটুকু দেখলাম, ভিড়ে ভিড়াক্রান্ত। ফুটপাথ, বারান্দা, সব জায়গাতেই লোকের মুখ।

    ৪। মৃণাল সেন প্রতিক্রিয়া জানিয়েছেন। নিন্দা জানানোর ভাষা নেই।

    ৫। অ্যাডিশনাল সিপি র‌্যাঙ্কের কাউকে দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত করার নির্দেশ পুলিশ কমিশনারকে দিল রাজ্য মানবাধিকার কমিশন। ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে।

    ৬। রাজ্য মানবাধিকার কমিশন, সম্ভবত এই প্রথমবার, নিজের তরফে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গড়েছে ডিজি ও আইজি র‌্যাঙ্কের কিছু অফিসারদের নিয়ে। নিজেরাও তদন্ত চালাবে।
  • j | 230.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৪:৫৩522223
  • "মুখ্যমন্ত্রী খুনী " বললেন মৃণাল সেন
  • কৃশানু | 177.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৪:৫৬522226
  • কল্লোলদা, রাজদীপদা, সিকিদা - অনেক ধন্যবাদ।
  • সিদ্ধার্থ | 23.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৪:৫৬522225
  • কল্লোলদা, আপনার মেইল আই ডি টা বলবেন একটু?
  • quark | 24.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৪:৫৮522227
  • মানবাধিকার কমিশনের নির্দেশ!
  • j | 230.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৫:০৬522229
  • আজ প্রায় আট নমাস হতে চলল অম্বিকেশ মহাপাত্র নিয়ে মানবাধিকার কমিশনের নির্দেশ সরকার কার্যকর করছে না

    কাজেই এক্ষেত্রে কতটা ইম্প্লিমেন্ট হবে সে নিয়ে সন্দেহ থাকছে
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৫:১৫522230
  • প্রথম দিকেই আছে 'সন্ধেবেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সুদীপ্তর মৃত্যুতে শোক জানিয়ে বলেন .... ' কথাটা কি সত্যি? অবশ্য গুরুর লোকেরা এখন বৃহত্তর আন্দোলন করতে চলেছেন, আমরা যারা মিছিলে যাব না তাদের প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন কী?
  • siki | 132.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৫:১৮522232
  • অম্বিকেশ মহাপাত্রর ঘটনায় রিপোর্ট দিতে বলা হয়েছিল কলকাতা পুলিশের সিপি-কে। রা-মা-ক এইবারে কলকাতা পুলিশকে আর বিশ্বাস করছে না। অ্যাডিশনাল সিপি র‌্যাঙ্কের যাকে দিয়ে তদন্ত করাবার কথা বলা হয়েছে, তাঁকে হতে হবে কলকাতা পুলিশ ক্যাডারের বাইরের কেউ। পব পুলিশ বা ঐ রকম। এটাও রা-মা-ক'র নির্দেশ।

    চব্বিশ ঘণ্টার চ্যানেলে যে রকম শুনলাম আর কি। কতটা সঠিক বলতে পারছি না।
  • j | 230.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৫:১৮522231
  • ময়্না তদন্তের রিপোর্ট এইমাত্র এল

    "সুদীপ্ত গুপ্তর ময়না তদন্তের রিপোর্ট। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। কপালে গুরুতর আঘাত। সুদীপ্তর চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে। জানালেন চিকিৎসক"

    রিপোর্ট বেরোনোর আগেই ল্যাম্পপোশ্টের ধাক্কায় মৃত্যু হয়েছে বলার জন্য অবিলম্বে পুলিশমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা হোক
  • DB | 125.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৫:২৩522233
  • কিছু লিখতে হাত চলছেনা। ঘটনার বিভৎসতায় বোবা হয়ে গেছি। বুকের ভেতর আগুন জ্বলছে
  • DB | 30.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৫:২৮522234
  • কেউ দমকল ডাক!!!
  • siki | 132.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৬:১১522235
  • কৌশিক সেন এবং সমীর আইচ নিন্দা করেছেন। তারানন্দের হেডলাইন থেকে।

    কী বলেছেন সেটা অবশ্য এখনও জানতে পারি নি।
  • PT | 213.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৭:২৯522236
  • ব্রাত্য জানালেন যে মৃতদেহ নিয়ে রাস্তায় নেমে রাজনীতি করা একদম উচিৎ নয়।
  • S | 139.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৭:৩১522237
  • ঠিকই তো বলেছেন। রাজনীতি না করে, মৃত্যু নিয়ে নাটক করে দুপয়সা কামানোর বন্দোবস্থা করা উচিত।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৭:৩৯522241
  • 'হ্যাঁ, একটা কথা জোর গলায় বলছি, আমাকে বললে ওই পুলিশদের চিনিয়ে দিতে পারব, যারা রক্তাক্ত সুদীপ্তর ওপর লাঠি চালাচ্ছিল৷ ওদের মুখগুলো কতদিন দুঃস্বপ্নে তাড়া করে বেড়াবে, তা আমার নিজেরও জানা নেই৷' তনুশ্রী মন্ডল।
  • quark | 24.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৭:৩৯522238
  • কিন্তু ক'দিন আগেই যে মুকুলবাবু আগাম জানিয়ে রাখলেন পঞ্চায়েত ভোটে কারও মৃত্যু হলে সেই মৃতদেহ নিয়ে কমিশনের অফিসে যাবেন?
  • Manish | 127.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৭:৪৩522242
  • এই ব্যাপারে সকল গুরুচন্ডালদের একবাক্যে প্রতিবাদ ও নিন্দা করতে দেখা (গুরুর পাতায়) একটা বড় পাওনা। যা সাধারনত হয় না।
  • S | 139.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৭:৪৯522243
  • হ্যাঁ, এই প্রতিবাদ করবো যতবার মানুষকে অন্যায়ভাবে মরতে হবে পুলিশের অত্যাচারে। আমার কোনো দল নেই, আমার কোনো রং নেই, আমার কোনো সরকার নেই, আমার কোনো পুলিশ নেই। আমার কাছে আছে একটা লাশ, যেটা আরেকজন মানুষের।
  • Manish | 127.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৮:২১522244
  • S এর প্রতিবাদী লেখাটা লাইকালাম।
  • Umesh | 41.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৮:২৫522245
  • আমি কিছু লিখছি না, কিছু সাথে আছি।
    পুলিশ একটা মানুষ কে মেরে ফেলেছে, এটা কাল সাপোর্ট করিনি, আজও করছি না।
    পুলিশ মানেই রাষ্ট্র, তার মানুষ মারা'র অধিকার নেই, এটাই আমার চিরকালের বিশ্বাস।
  • siki | 132.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৮:৪১522246
  • মুকুলবাবু বলেছিলেন, পঞ্চায়েত ভোট চলাকালীন গরমের প্রকোপে যদি একটা লোকও মারা যান, তা হলে তিনি ডেডবডি নিয়ে নির্বাচন কমিশনের দরজায় যাবেন, ইত্যাদি। মৃত্যুর কারণ পঞ্চায়েত ভোট নয়, গরম। দেরিতে ভোট হবার জন্য।
  • quark | 24.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৯:০৩522247
  • সেতো ঠিকই, কিন্তু প্রশ্নটা ছিল "মৃতদেহ নিয়ে রাজনীতি করা উচিত নয়" ইত্যাদি নিয়ে।
  • quark | 24.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৯:০৫522249
  • Chief minister Mamata Banerjee, who visited the hospital on Wednesday, said the incident was "unfortunate". She added that many activists of her party had been killed when they hit lamp posts while travelling by trains.

    টাইমস অব ইন্ডিয়ার অনলাইন এডিশন। সারা ভারতের লোকেরও জানা দরকার ইনি কী জিনিস।
  • সায়ন | 170.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৯:১২522250
  • একটাও ভিডিও দেখার সাহস হয়নি কাল থেকে। নিজের সহ্যশক্তির সীমা জানি। এখানে সেখানে উল্লেখ দেখে বুঝি ঠিকই করেছি। একটা কঠিন শব্দ যেখানে ভিত নাড়িয়ে দেয় অনেক সময় সেখানে একটা মানুষের রিক্ততা কত গভীর ক্ষত সৃষ্টি করতে পারে - জানি হয়ত। অকালমৃত্যুক্ষতের চাইতে অনেক গভীর। ক্ষমা চেয়ে গেলাম সেই সব মানুষগুলোর কাছে যাদের কান্না আর অসহায়তা এই সব ভিডিওগুলোয়।
  • PT | 213.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১৯:৫১522252
  • সুদীপ্ত আমার বড় ছেলের বয়সী আর আমার ভাগ্নীর (SFI করত) কাছ থেকে কাল রাতে তার কথা শুনলাম। কাল রাত থেকে এই কবিতা/গানটা মনে মনে ভেবেছি-আজ বিকেলে টিভিতে সুদীপ্তর বাবাকে দেখে মনে হল তিনিও বোধহয় সুদীপ্তকে বিদায় জানানোর সময়ে এই প্রার্থনাই করছিলেন।
  • MR | 183.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ২০:০৪522253
  • ছোটোবেলায় নয়নতারাদি, ওর দেখা "অভিমন্যু বধ" পালার গল্প বলত। যেখানে বুড়ো হাবরা বীড়েরা এসে ওকে বলল, ওকে যুদ্ধে যেতে হবে, কারণ চ্ক্রব্যুহে ঢুকতে ঐ জানে। কিন্তু বেচারী বেরতে জানে না। যাবার আগে মা সাজিয়ে দিল। কিন্তু সেই বীর বালক আর ফিরতে পারল না। এই কথা বলতে বলতে নয়নতারাদিও কাঁদত, আমরাও কাঁদতাম।
    সুদীপ্তকে দেখে সেই অভিমন্যুর কথা মনে হচ্ছে। আর কত নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের ছেলে গুলো প্রতিবাদ করতে গিয়ে মরবে? কলেজে পলিটিক্স ব্যান করে দেওয়া উচিত। অন্তত নেতাজী নগরের মতো কলেজ গুলো তে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন