এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 24.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০৮:২৮663651
  • শিক্ষাক্ষেত্রে আচরণবিধি নিয়ে কীরকম হীরকরানীগিরি হয় দেখা যাক।
  • lcm | 118.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৬663652
  • মুখে কথা বসানো - এটা প্রায়ই শুনি। কিন্তু কনফিউজিং।

    পাই বলছে জিএমও ভালো না, পেস্টিসাইড ভালো না - চাষীদের ক্ষতি করে, আত্মহত্যা করতে বাধ্য করে। আমি বলছি জিএমও খারাপ না, পেস্টিসাইড ভালো জিনিস - চাষীদের আত্মহত্যার সঙ্গে তেমন সম্পর্ক নাই, একটা দুটো কেস দিয়ে এরকম জেনারেল স্টেটমেন্ট করা যায় না।

    আমি তো উল্টো কথা বলছি। কেমন করে উল্টো কথা মুখে বসালাম।
  • . | 208.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১০:৪১663653
  • পেস্টিসাইড, ফার্টিলাইজার, জিএম ক্রপ, অর্গানিক ফার্মিং, SRI, হাইড্রোপোনিক, এগুলো সব চাষ করার বিভিন্ন পন্থা। দেখতে হবে ইন দ্য লং রান কোনটা কতোটা সাস্টেইনবেল। আবার সাস্টেনেবিলিটি মাপারও নানা প্যারামিটার আছে, যেমন কস্ট, প্রফিট, য়িল্ড, হেল্থ ইম্প্যাক্ট, এন্ভায়রনমেন্টের ওপর চাপ ইত্যাদি। এখন যেসব ফার্টিলাইজার ব্যবহার করা হয় সেগুলো বেশীর্ভাগ বোধায় নন-সাস্টেনেবল। তবে এই পদ্ধাতিগুলো নিয়ে গবেষনাও হচ্ছে আর কন্ট্রোলড আর ফিল্ড এক্সপেরিমেন্ট দুরকমই হচ্ছে। তাই লং রানে কোন মেথডটা সাস্টেনেবল হবে সেটা এখনই বলা মুশকিল।

    তবে ফার্ম প্রোডাক্টিভিটি আর সাপ্লাই চেন, দুটোতেই ইমপ্রুভ করার অনেক স্কোপ আছে। বিশেষ করে ভারতের মতো দেশে তো এফিসিয়েন্ট সাপ্লাই চেন ভীষন দরকার। টেকনোলজি ইনট্রোডিউস করা ভীষন দরকার। অ্যামাজন বা ওয়ালমার্ট যে লেভেলে ওয়ারহাউস আর ডিস্ট্রিবিউশন সেন্টার টেকনোলজি ব্যবহার করে সেই লেভেলে ইনভেস্ট করে যদি গোটা দেশ জুড়ে ফার্ম প্রোডিউসের ওঅ্যারহাউস চেন বানায় তো ক্রপ ওয়েস্টেজ কতো কমবে সে বলার অপেক্ষা রাখেনা। দেখা যাক রিলায়েন্স ফ্রেশ, বিগ বাজার, ওয়ালমার্টরা এই ইনভেস্টমেন্ট করে কিনা।
  • pi | 24.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১০:৫০663654
  • আমি যেটা দিয়েছিলাম, সেটা ফিল্ড এক্সপেরিমেন্ট ছিল।

    ভারতের চারটে রাজ্য ১০০% অর্গানিক হবার সিদ্ধান্ত নিয়েছে আর অনেকদূর এগিয়েওছে। মোদিও দেখলাম এব্যাপারে উৎসাহী। কেরালায় সিপিএম অর্গানিক ফার্মিং নিয়ে উদ্যোগী হয়েছে। ভাল।

    আর হ্যাঁ, জিএমো, পেস্টিসাইড চলে গেলে বা অর্গ্যানিক ফার্মিং চলে এলেই সুপার হ্যাপি ডেট ফ্রি ফার্মার এসে যাবে, এসব ছাড়া আর কোন সমস্যা নেই, কি পেস্টিসাইড একমাত্র সমস্যা আর এই একমাত্র সমাধান, এইসব কোন কথাই আমি বলিনি। বরং অন্য কথা বলেছি। এগুলো বসানো হয়েছে।
  • . | 208.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১১:০১663655
  • অর্গানিক ফার্মিং পদ্ধতি নিঃসন্দেহে ভারতে দরকার। তবে সব্জি বিক্রেতারাও অনেক সময়ে রাসায়নিক মেশানো জল ব্যবহার করে, সেটাও বন্ধ করা দরকার। আবার অর্গানিক ফার্মিংএর কার্বন ফুটপ্রিন্ট নিয়েও পেপার পড়েছি। সব রকম পদ্ধতিতেই কিছু সুবিধা অসুবিধা আছে।
  • pi | 24.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১১:০৮663656
  • রাসায়নিক মেশানো জল, কীসের জন্য ? রং?
    সব্জি বা যেকোনো ফুড কালারিং নিয়েই খুব কড়া পদক্ষেপ দরকার।
  • lcm | 118.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১১:২৮663658
  • এইত্তো, পাই বলেছে --
    "আর হ্যাঁ, জিএমো, পেস্টিসাইড চলে গেলে বা অর্গ্যানিক ফার্মিং চলে এলেই সুপার হ্যাপি ডেট ফ্রি ফার্মার এসে যাবে, এসব ছাড়া আর কোন সমস্যা নেই, কি পেস্টিসাইড একমাত্র সমস্যা আর এই একমাত্র সমাধান, এইসব কোন কথাই আমি বলিনি। "

    তার মানে এসবের সঙ্গে চাষী হত্যার ডাইরেক্ট রিলেশন টানা মুশকিল (কয়েকটি উদাহারণ-এর ওপর বেস করে) যেটা আমি বলতে চাইছিলাম।

    তাইলে তো একমত। যাক্‌।
  • lcm | 118.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৭663659
  • হ্যাঁ, এবার রঞ্জনদা।
    অন্য কথা পরে হবে, আগে একটা কথা বলুন তো -

    স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার - নিউ ট্রাক্টর লোন স্কিমের ইন্টারেস্ট আজকের রেট হল গিয়ে ১২%, কোল্যাটারাল হল গিয়ে জমি, অর্থাৎ কিনা জমি বন্ধক রেখে। আপফ্রন্ট ফি আছে লোনের ০.৫%, আর ৫ বছরের টার্ম। ট্রাকটরের দাম ২-৪ লাখ।

    আর, নতুন বাড়ির লোনের আজকের রেট ৯.৭%, আর গাড়ির ১০%। কোল্যাটারাল কিছু নাই, বছরে ৪ লাখ টাকার বেশি ইনকাম চাই। ৭ বছর অবধি লোন টার্ম। গাড়ির দাম ২-১০ লাখ।

    বলুনতো, বেশি আয়ের লোকেদের কেন কম ইন্টারেস্ট রেট?
  • | 24.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪৩663661
  • না না এত তাড়াতাড়ি একমত হলে তর্ক চলবে ক্যামনে? ওসব হবে না!! ঃ))
  • ranjan roy | 24.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৭:২২663662
  • এল সি এম,'
    আপনার পোস্টটি এখন দেখলাম'
    ১)একটা প্রশ্ন;
    হাউসিং লোনে কি জমি ও বাড়ি ইকুইটেবল মর্টগেজ করা হচ্ছে না?
    আর গাড়িটির হাইপোথিকেশন ও নয়? শিওর?
    যদি না ও হয়, এটা নিশ্চিত জানবেন যে নন-বিজনেস পার্সোন্যাল সেগমেন্টে লোন দিলে স্যালারি বা অন্য কোন সেভিংস অ্যাকাউন্টে এস আই করা আছে বা পোস্ট ডেটেড চেক নেওয়া আছে, অন্ততঃ দশটা।
    চেক বাউন্স হলে এখন নেগোশিয়েবল ইন্স্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় কাউকে প্রসিকিউট করা ভা খুব সহজ। সংক্ষিপ্ত সময় ও পদ্ধতি। শাস্তি দুবছরের জেল ও দ্বিগুণ রাশির ভরপাই।
    ২) এবার আপনার প্রশ্নঃ
    --- "বলুনতো, বেশি আয়ের লোকেদের কেন কম ইন্টারেস্ট রেট?"
    উত্তরঃ
    ব্যাংকারের দিক থেকে দুটো প্রেক্ষিতঃ
    এক, বেশি আয়েব্র লোকেদের লোন দিনে রিস্ক কম। রিকভারির চান্স অনেক বেশি, সহজ ও কম সময়ে পয়সা ফেরত। ঠিক যে কারণে দোকানে পুরো ক্যাশ পেমেন্ট করলে অনেক সময় সামান্য ছাড় দেয়।
    বিপরীতে, ব্যাম্কের লোনেবল ফান্ডের কস্ট বেড়ে যায়।
    দুই, বেশি আয়ের লোক বড় লোন পাবেন। কম আয়ের লোন কম। সেখানে দুটো কেসে একই ইন্টরেস্ট লাগালে বার্ডেন অফ পেমেন্ট বেশি হয়ে সেটা বড় গ্রাহকের ক্ষেত্রে ইকুইটেবল নাঅ হয়ে রিগ্রেসিভ হয়ে যায়।
    তিন। ছোট লোনে সিকিউরিটি/কোল্যাটারাল নেই। অর্থাৎ, রিস্ক বেশি।
    পাশ/ফেল? ঃ))))
  • debu | 85.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩০663663
  • রঞ্জন দা, আপনার ই মেইল টা দেবেন ?
  • .. | 208.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫১663664
  • লোন আনসিকিওর্ড হলে তার ইন্টারেস্ট রেট বেশী। ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট অতো বেশী কারন ওটা বেসিকালি আনসিকিওর্ড লোন।

    আর প্রোভেন পেমেন্ট এবিলিটি দেখালে লেন্ডারের রিস্ক কম তাই ইন্টারেস্ট রেট কম। যার ইনকাম বেশী সে কম ইন্টারেট রেট পাবে, যার ইনকাম কম সে বেশী রেট পাবে।

    ইন্টারেস্ট রেট ∝ ১/রিস্ক। সহজ প্রশ্নের জানা উত্তর।
  • lcm | 118.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২১663665
  • হ্যাঁ, রিস্ক-বেস্‌ড ইন্টারেস্ট প্রাইসিং মডেল।
    ঠিক আছে, বড়লোকদের কথাই ধরা যাক।
    বড়লোক চাষী ভার্সেস বড়লোক চাকুরে।
    বড়লোক চাষী ২ লাখের ট্রাক্টর কিনছে ১২% লোন দিয়ে।
    বড়লোক চাকুরে ২ লাখের গাড়ি কিনছে ১০% লোন দিয়ে।
    কোল্যাটারাল, ব্যাকগ্রাউন্ড চেক, পেব্যাক পোটেন্‌শিয়াল - সব মাপা হয়েছে দুদিকেই, সব অ্যাপ্রুভ্‌ড, অক ওয়েল এন্ড গুড।
    তাহলে, এই ২% তফাৎ কেন - আমি জানি না, জানতে চাইছি।
  • .. | 208.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৬663666
  • লোন দেওয়া নেওয়া আরেকটা ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটেগোরি। বিভিন্ন ক্যাটেগোরির বিভিন্ন রেট, কনসিউমার ক্যাটেগোরির, বিশেষত হাই ডিমান্ড কনসিউমার প্রোডাক্ট্সএর রেট কম। এর কারন বোধায় কিছুটা লেন্ডারদের নিজেদের মধ্যে কম্পিটিশন আর কিছুটা নেচার অফ দ্য ইন্ডাস্ট্রি। কোন ক্যাটেগোরিতে কিরকম রেটে লোন দেওয়া হবে সেটা কিছুটা হিস্টরিকালি ঠিক হয়ে আছে। এবার যদি দেখা যায় যে ট্রাক্টর আর গাড়ির রেট ডিফারেনশিয়াল আছে তাহলে একটা কারন হয়তো গাড়ির ডিমান্ড অনেক বেশী, তাই গাড়ির রিসেল ভ্যালু বেশী (আন্দাজ), আর গাড়ি যারা কিনছে তাদের ক্রেডিট প্রোফাইল ওয়েল নোন। মোটামুটি এই কারনগুলো মনে এলো।
  • lcm | 118.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৭663667
  • কিন্তু, চাষীদের লোন, স্টুডেন্ট লোন, মেডিক্যাল লোন - এগুলোতে তো ছাড় থাকার কথা, মানে পলিসি অনুযায়ী। এগুলো তো রিস্ক-বেস্‌ড ইন্টারেস্ট রুলে এলে মুশকিল।

    যেমন, ২০০৮এর ইকনমিক রিসেশনের সময় যখন দু বছর প্রায় ৮০ লাখ লোকের চাকরি চলে যায়, হু হু করে লোকজন বাড়ি ছেড়ে লোন ডিফল্ট করে চলে যাচ্ছে, তারপরে ফেডারেল গভর্নমেন্ট লোন-রিপার্পাস (কম সুদে রিফাইন্যান্স), বা যারা নতুন বাড়ি কিনতে চায় তাদেরকে কম ইন্টারেস্টে লোন দেবার ব্যবস্থা করে।

    ভারতে আছে না? http://farmer.gov.in/shortloan.html
    এখানে বলছে চাষীদের ৩ লাখ টাকা অবধি লোন দেওয়া হয় ৭% ইন্টারেস্ট রেটে। ... At present concessional crop loan @7% with interest rate subvention is available to farmers as pre-harvest loan. However, in case of post-harvest loan against the negotiable warehouse receipts, the farmers are granted loan at commercial rates. ...
    আর কোল্যাটারাল-এও ছাড় আছে - ... In terms of RBI instructions, no separate security is required for crop loans upto Rs. 1 Lakh. Beyond Rs. 1 lakh the security is decided by the individual bank in terms of RBI guidelines....

    জেনারেলি, সব দেশেই কিছু পলিসি থাকে। ফার্মিং লোন, স্টুডেন্ট লোন, মেডিক্যাল লোন/পেমেন্ট প্ল্যান - এগুলোর সুদ রিস্ক্‌ বেস্‌ড ক্যালকুলেশন দিয়ে করা হয় না।
  • ranjan roy | 24.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৭663668
  • এল সি এম,
    ট্র্যাক্টর লোনও এগ্রি লোন। সেই ফসল উঠলে তবে চাষী পয়সা দেবে। কিন্তু পার্সোনাল সেগমেন্টে (বাড়ি/কার/কনসাম্পশন) সোজসুজি মাসকাবারি রিপেমেন্টের সঙ্গে যুক্ত। সাইকল ছোট,। ওদিকে ট্র্যাক্টরের ক্ষেত্রে ফসলচক্রের gestation period অপেক্ষাকৃত বড়। তারপর ন্যাচারাল ক্যালামিটি হলে সে বছর পুরো কিস্তি নেওয়া চলবে না, সুদের দরে ছাড় দিতে হবে। ফসল বীমা থাকলে ক্লেইম আসতে আসতে ছ'মাস। তাই ২% এর ডিফারেন্স।

    আর স্টুডেন্ট লোনে রিপেমেন্টের ট্র্যাক রেকর্ড খুব ভালো নয়। লুরুতে আইআইটি/আইআইএম করে লোন শোধ না করে বিদেশে পালিয়ে গিয়ে বুড়ো আঙুল নাড়ছে এটা আনকমন নয়। আগে রেট বেশ কম ছিল। তবে একবছরের মোর‌্যাটোরিয়াম আছে। আর ঠিকমত ইন্টারেস্ট সার্ভ করে গেলে মূল শোধ করার সময় ১% সুদে ছাড় আছে। এডুকেশন লোন এ কোল্যাটারাল কমও বটে, রিস্ক বেশি।

    দেবু,
    [email protected]
  • ranjan roy | 24.*.*.* | ১৪ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৫২663669
  • এলসিএম,
    আপনার বক্তব্য খানিকটা ঠিক,সবটা নয়।
    সমস্ত ব্যাংক এরই দেখবেন একটা PLR বা প্রাইম লেন্ডিং রেট আছে। পাবলিককে যাই বলা হোক ইন্টার্নাল সার্কুলারে বলা হয় PLR এর চেয়ে এত পার্সেন্ট বেশি বা তত পার্সেন্ট বেশি।
    এখন এই PLR ব্যাংক নিজে কমপিউট করে নির্ধারণ করে। এর কয়েকটি ফ্যাক্টর থাকে, মূল হল কস্ট অফ ফান্ড, অর্থাৎ ডিপোজিটের গড় সুদের হার। তার সঙ্গে যুক্ত হয় রিস্ক ফ্যাক্টর। এ টার জন্যে ব্যাংকের এনপিএ র ট্রেন্ড দেখতে হয়। কোন ব্যাংকই কোন লোন PLR এর নীচে দিতে পারে না।
    যখন সরকার কোন সেগমেন্টে সুদের হার কম করে সেটা যদি PLR এর নীচে হয় তো রিজার্ভ ব্যাংক/নাবার্ড সম্বন্ধিত ব্যাংককে ইনটারেস্ট সাবসিডি দেয়।
    সরকারের নির্দেশে ব্যাংক গ্রাহককে কৃষিঋণে এফেক্টিভ রেট সাত পার্সেন্ট লাগায় আর নাবার্ড তাকে গড় ডিফারেন্শিয়াল রেট সাবসিডি দিয়ে তাকে লোকসান হতে দেয় না।
    রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ব্যাংকের লোনের সুদের হার নির্ধারণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বাকিটা কস্ট অফ ফান্ড। রিটার্ন অন ফান্ড আর কস্ট অফ ফান্ডের ডিফারেন্স, অর্থাৎ ফিনানসিয়াল মার্জিন নেগেটিভ হলে তো ব্যাংকে তালা ঝুলবে।
    নাঃ, ৬ বছর হল রিটায়ার্ড, ব্যাংক নিয়ে কোন কথা বলব না। ঃ)))
  • lcm | 117.*.*.* | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০৫:৪৮663670
  • রঞ্জনদা, পাই,
    মনসান্টো ভারতে আড়াই লাখ চাষিকে মেরেছে - এরকম একটা খবর পশ্চিমের নিউজ মিডিয়ায় আছে। এটা নিয়ে পরে ভগত হবে। এই টই-এর বিষয় নয়। আর, ডেভলপিং নেশনে ন্যাশনালিজ্‌ড ব্যাংক এর ভূমিকা নিয়েও, কিভাবে আমাদের ক্রেডিট সিস্টেম মিড্‌লম্যান দের ফেভার করে এই সব নিয়ে।
  • lcm | 117.*.*.* | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০৫:৪৯663673
  • *ভাট হবে
  • ranjan roy | 24.*.*.* | ১৫ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৩০663674
  • মোস্ট ওয়েলকাম লসাগু,
    আমি এগুলো নিয়ে বিশেষ জানি না; জানতে আগ্রহী।
  • MR | 81.*.*.* | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৪:২৭663675
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=18081&boxid=14552540
    গোটা পঃ বঙ্গে যে রেটে ডাকাতি বাড়ছে, বাড়ীর বয়স্ক কাছের লোকেরা, যারা একা একা থাকেন তাদের জন্য চিন্তা বাড়ছে। কিছু নিক বা না নিক যে ট্রমা টা হবে সেটাই যথেষ্ট। কলকাতা এখন wild west!
  • cm | 127.*.*.* | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৯663678
  • চাষের জমি নাই? কারখানা ভেঙ্গে চাষ শুরু করলেই হয়। অবশ্য ক্লাব খুললেও চলে।
  • lcm | 118.*.*.* | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২৩663680
  • বোঝো! এ তো রীতিমত সম্পদ, 'জন'সম্পদ !
  • PM | 59.*.*.* | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৯663681
  • এসব নিয়ে এপাতায় ডিসিসন হয়েই গেছে এপাতায়। যাদের শিল্পে চাকরী দরকার তারা কর্নাটক, ঝাড়খন্ড ইত্যদিতে যেতে হবে। পঃবঃ এ থাকবো ভাবলে চাষ করতে হবে। চাষের জমি বাড়ন্ত হলে কি হবে সে ব্যাপারে কবি অবশ্য নিরব।

    এব্যাপারে চাকরী না পেয়ে ডাকতি করা যুবকদের কোনো সমস্যা বা জিজ্ঞাস্য থাকলে প্রাবাসী (অন্য রাজ্যে বা দেশে) ২০-৩০ লাখী IT বিপ্লবীদের সাথে যোগাযোগ করুন।
  • lcm | 118.*.*.* | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৪৭663682
  • অফ্‌ কোর্স, বেরোতে হবেই, অ্যাকচুয়ালি বেরোচ্ছেও - দুর্বার গতিতে। তার ওপর পশ্চিমবঙ্গ ভারতের সব্থেকে জনঘনবসতি পূর্ণ রাজ্য, সব মানুষের কর্মসংস্থান এক রাজ্যে হয় নাকি। অন্য রাজ্যেও লোকে বেরোচ্ছে। ঘরের ভাত খেয়ে - ওসব সেন্টিমেন্ট নিয়ে অনেক দিন হয়েচে, এই বিশ্বায়নের যুগে আর চলবে না। বাঙালি ব্যাঙ্গালোরে তৃতীয় মেজরিটি না? ব্র্যভো বাঙালি, জয় বাঙালি !
  • PT | 213.*.*.* | ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১০:০২663684
  • ডাকাতি রাহাজানি আরো বাড়বে কেননা
    "শিল্পবান্ধব রাজ্যগুলির যে তালিকা কেন্দ্রীয় সরকার, কয়েকটি বণিকসভা এবং বিশ্ব ব্যাঙ্ক মিলে তৈরি করেছে .... সেখানে পশ্চিমবঙ্গের জায়গা হয়েছে ১১ নম্বরে।
    http://www.anandabazar.com/state/westbengal-ranked-11th-in-industrial-friendly-ambience-where-land-remains-main-issue-1.208503#
    আর,
    "রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট বলছে, গত আর্থিক বছরে লগ্নির হিসেবে পশ্চিমবঙ্গ রয়েছে শেষ সারিতে। আরও স্পষ্ট করে বললে, লগ্নির হিসেবে শেষ পাঁচটি রাজ্যের মধ্যে ঠাঁই পেয়েছে পশ্চিমবঙ্গ।"
    http://www.anandabazar.com/national/west-bengal-ranked-in-the-last-five-on-bringing-investment-1.207956#
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন