এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমূলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা ২

    Ishan
    অন্যান্য | ১৬ নভেম্বর ২০০৯ | ৩৬৯৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • janoiko | ১৬ নভেম্বর ২০০৯ ২১:৩৪430093
  • a,

    সিস্টেমের বাইরে থেকে সিস্টেমকে বদলানো যায় না, বদলাতে গেলে সিস্টেমের ভেতরে ঢুকতে হয়, এটা খুব ক্লিশে একটা কথা। বোধ হয় আপনি জানেন কথাটা।

    জনপ্রতিনিধি হয়ে কিছু করার মনোভাব নিয়ে লাইমলাইটে আসতে গেলে ইলেকশনে দাঁড়াতেই হয়, ইলেকশনে দাঁড়াতে গেলে কোনও না কোনও একটা পার্টির পতাকা বইতেই হয়, নির্দল হলেও তার একটা পতাকা থাকে। এই ক্ষেত্রে ইট হ্যাপেন্‌ড টু বি তৃণমূল। তো?
  • a x | ১৬ নভেম্বর ২০০৯ ২১:৪৭430104
  • জনৈক, কই, মাওবাদীরা তো ঠিক উল্টোটা বিশ্বাস করে এবং প্র্যাক্টিস করে। সিস্টেমের বাইরে থেকে সিস্টেম ওল্টানো। কাজেই ঐ "ক্লিশে" পথই তো একমাত্র পথ না। আর it happens to be বললেই হল নাকি? আমি RSSএর সাথে না থেকে যদি TMCর সাথে থাকি, সেটা তো একটা রিজেকশন প্রসেসের মধ্যে দিয়েই হয়েছে? a'র প্রশ্নগুলো তো এমনিতে ভুল না। কিন্তু খাতায় কলমে দলের আদর্শর সাথে এক হতে অনেকেরই অসুবিধে হবার কথা না, সেটা সাবস্ক্রাইব করে দেখতেই পারেন যে ইন প্র্যাক্টিস সেটা হচ্ছেনা। ইনপ্র্যাক্টিস কি হচ্ছে সেটা নিয়ে কি সুমনের কোনো রিয়ালিস্টিক ধারণা ছিল, যদি থেকে থাকে, সেটাকে কি ভাবে বদলানোর বা টিউনিংএর কথা উনি ভেবেছিলেন?
  • Du | ১৬ নভেম্বর ২০০৯ ২১:৪৮430115
  • তৃণমূল সমর্থিত নয়, তৃণমূলের সদস্য হন সুমন, কালই লিখেছে ওনার বাচনিকে।
    সুমনের কালকের বক্তব্য - অ্যাশিওর করায় - যে জেগে আছি অন্তত:।
  • Samik | ১৬ নভেম্বর ২০০৯ ২১:৪৯430126
  • ঐ যে, আরো একটা কথা আছে। less evil। যেটা দেখে শহরাঞ্চলের শিক্ষিত মানুষ ভোট দিতে যান। সুমনের মনে হয়েছে আরেসেস মাওবাদী বা সিপিয়েমের থেকে তৃণমূলের পতাকা লেস ইভিল।

    মাওবাদীদের বিশ্বাসটাই যে ঠিক বিশ্বাস এমন কথা কে বলল?
  • a x | ১৬ নভেম্বর ২০০৯ ২১:৫৪430137
  • ঠিক কথাটা কোথায় দেখলে? কোথাও আছে? জনৈকর বক্তব্য পড়ে মনে হয়েছে, ওটাই একমাত্র রাস্তা, আমি বলছি না আরও রাস্তার ব্যবহার আছে।

    হ্যাঁ less evil, তারমানে শুধু happens to be না, একটা কারণ আছে। খুব ভালো। এখন কি তাহলে মোহভঙ্গ, তাই বলছেন সিপিএম এবং তৃণমূল এক? নাকি এখনও মনে করেন এক না, কিন্তু যা ভেবেছিলেন তাও না? প্রথমটা হলে সত্যিই কেন ইস্তফা দিচ্ছেন না? দ্বিতীয়টা হলে, আমার ওপরের প্রশ্নগুলো আবার রাখলাম।

    আর সুমনের বক্তব্যতে সিপিএমের আনন্দের কারণ আমি ঠিক বুঝছিনা।
  • d | ১৬ নভেম্বর ২০০৯ ২২:০১430148
  • ধ্যুৎ সুমন পাবলিসিটির জন্য লোলপুরুষ হয়ে বেড়ায়। তো পাবলিসিটি পাচ্ছে সেইজন্যই অত নৌটঙ্কিপনা।

    অজ্জিত আরও নির্দিষ্টভাবে তৃণমুলের নির্বাচনী ইস্তাহার আর সুমনের নিজেরই কিছু বাকতাল্লা তুলে প্রশ্ন রেখেছিল। সেইগুলো কোনভাবে তেনার কাছে পৌঁছন গেলে বেশ হত।
  • a x | ১৬ নভেম্বর ২০০৯ ২২:১৬430159
  • এটা আনরিলেটেড টু সুমন।

    বহুদিন শুনলাম ছত্রধরের এককোটি টাকার জীবনবীমা। এমনকি এখনও জনতা বলে বেড়ায়। অথচ এটার কোনো ব্যাকআপ পুলিশ দিতে পারেনি। এবার এইটে দেখুন। ছত্রধরের বীমা - ৭৭,০০০ টাকা। যার জন্য বছরে ১২০০ টাকা দিতে হত ছত্রধরকে। এবং ছত্রধরের বাড়ি ঘরদোর নিয়েও যে সব গল্প গুজব মিডিয়া এবং বিশেষ রাজনৈতিক পতাকাবাহীরা বলে বেড়াতেন তারাও জানেন এ ব্যপারে কোনো তথ্য নেই, তাও তারা বলে বেড়ান।
    এই গুজব মিথ্যা প্রমাণ হওয়াতে কি তাঁরা কোনো পাব্লিক অ্যাপলজি চাইবেন? অব্‌ভিয়াসলি না।

    http://www.indianexpress.com/news/Police-hyped-top-Maoist-s-insurance-cover/541333

    যাঁরা লিংক দেন মাওবাদীরা খুন করেছে, তারা কখনও ফিরে এসে সেই খবর ভুল প্রমাণিত হবার পর, সেটা আর বলেন না।

    তাই এখন KPS Gillএর সাইট কিম্বা RSSর সাইট থেকে মাওবাদী সংক্রান্ত খবর পেলে কেন সেটা বিশ্বাস করব?

    এরমানে এই আদৌ না, যে মাওবাদীরা খুন করছেনা। কিন্তু কতটা বানানো এবং কতটা সত্যি, বিশেষ করে জনতা যখন সংখ্যা কোট করছে, তখন সন্দেহ থাকবেই।
  • kallol | ১৬ নভেম্বর ২০০৯ ২২:৩৬430170
  • অক্ষর প্রশ্নগুলোর উত্তর একমাত্র সুমনই দিতে পারে। তবু আমি সুমনকে মোটামুটি ৩২ বছর ধরে দেখছি। আর প্রায় ২১ বছর হল সামান্য পরিচয় থাকার বাবদে বলতে পারি :
    ১) সুমন এতো বুদ্ধিহীন নয় যে তৃণমূলকে পাঁচটা পার্টির থেকে আলাদা ভাববে। কিছুটা ইমোশনাল, কিছুটা হিসেব, কিছুটা ব্যক্তিগত কারনে নির্বাচনে দাঁড়ানো বলে আমার ধারনা।
    ইমোশনাল - কিছুটা সিপিএমএর দম্ভের জবাব দেওয়া। সিপিএম যেভাবে (সুভাষ চক্রবর্তির মাধ্যমে) নচিকেতাসহ সৈকত-উৎপলেন্দু ও সম্প্রদায় কে পকেটে পুরেছে, সেভবে সুমনকেও কব্জা করতে গেছিলো। যদি মনে থাকে, ৯০এর আগে পর্যন্ত, সিপিএম এর নির্বাচনী প্রচারেও গান গেয়েছে (হাত আর পদ্ম নিয়ে একটা গানও বেঁধেছিলো)। ৯০ এর পরে খ্যাত সুমনকে পকেটে পোরার তাগিদে কিছু বাড়াবাড়ি হয়েছিলো হয়তো (এটা আমার অনুমান)। তাই ৯২এ এপিডিআরের তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বিনা পারিশ্রমিকে গান গায়। ওখানেই প্রথম গায় - বিরোধীদের বলতে দাও। ঐ সময় থেকেই সুমন সিপিএম বিরোধী।
    হিসেব - সুমন তো প্রায় অপ্রাসঙ্গীক হয়ে গেছিলো। আবার সে এসেছে ফিরিয়া।
    ব্যক্তিগত - এটা আমি খুব ভালোভাবে জানি। কিন্তু বলবো না। সেটা একজনকে দেওয়া কথার খেলাপ হবে।
    ২) দল করার এটা লেনিনীয় ধারনা। আমি একমত নই। এ নিয়ে বিস্তারিত কথায় রাজি আছি। এই বিষয়ে অন্য কোন সুতোয়।
    ৩) না, সুমন এতো বুদ্ধিহীন নয়, আগেই বলেছি। মমতাকে ক্ষোভের কথা বলতে গিয়ে, ছাপ্পামরা নেতা সুলভ কায়দায় ওকে ফুটিয়ে দেওয়া, যেটা সুমনের আগেই চেনা - সেই আচরনের পুনরাবৃত্তি দেখে - মিডিয়ার সামনে ক্ষোভ প্রকাশ করেছে - এটাই তো বিশাল ব্যাপার।
  • a | ১৬ নভেম্বর ২০০৯ ২৩:৩০430193
  • কল্লোলদা, আপনি কিন্তু উত্তরটা এড়িয়ে গেলেন, উত্তরটা সুমন দিতে পারেন বলে। সুমন "কেন" দারিয়েছেন, সেটা প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল, কেন TMC র হয়ে (মানে, আমি ধরে নিচ্ছি দু দির তথ্য ঠিক)।

    মানে,
    ১) সুমন কি TMC র সাথে idioogically agreed? যদি না হন, তো, দলে যোগ দিলেন কেন? কেন "সমর্থিত নির্দল" হিসেবে লড়লেন না?

    ২) আপনার ৩ নং উত্তরটাও একটু দায়্‌সর গোছের হয়ে গেল। সুমন কি মমতাকে, "ছাপ্পামারা" নেতার থেকে বেশী কিছু ভাবতেন?

    ৩)সবশেষে, দল-দাসত্ব বা internal dicepline এসবে না গিয়েও, যে এম্পি বলে যে "সংসদ পদ চলে গেলেই ভালো", তার কাজ করার ইচ্ছে নিয়েই সন্দেহ জাগে। আপনার ১ ন১ম উত্তর ঠিক হলে, এটা আদতে সুমনের কাছে to level the personal score with cpim। আমার তথা করদাতাতের পহায় এই বিলাসিতা, পোষালো না।
  • kanti | ১৬ নভেম্বর ২০০৯ ২৩:৪১430204
  • ইতিমধ্যে সুমনকে নিয়ে অনেকেই অনেক কিছু বলে ফেলেছেন। কিন্তু একটা কথা বোঝা গেলো যে সুমনের বক্তব্যের মূল কথাগুলো কেউই ভালো করে জানার চেষ্টা করেননি।অবশ্য পিটি বাবু আবাপর চালাকি ভরা সুবিধা মত ছেড়াখোড়া প্রতিবেদন থেকে দিদির গিটার শেখার প্রসংগটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ বুঝতে পেরে আমাদের চমত্‌কৃত করেছেন।আজকে এক মাত্র এন ই বাংলা চ্যানেলই এ বিষয়ে একটি আলোচনায়্‌সুনন্দ সান্যাল ও দেবব্রত বন্দোপাধ্যায়কে ডেকেছিলো।সেখানে সুমনের বক্তব্যের মূল কথাগুলো তার মুখেই আবার শোনানো হয়েছে। এর পরে তৃনমূলের কোর কমিটির মিটিংএ কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা মমতা এবিষয়ে ঠিক কি বলেছেন তাও শোনানো হয়েছে।আনন্দ বা কোলকাতা এই প্রসংগে কোন কথা বলেনি,এটা উল্লেখযোগ্য। আশা করছি কেউ কেউ আলোচনাটা শুনেছেন।তারা কিছু বলুন। আমার শেষ কথাটা বলি।সুমন যা করেছেন বেশ করেছেন। তাকে হাজার কুর্নিশ।
  • pinaki | ১৬ নভেম্বর ২০০৯ ২৩:৪৫430226
  • PT কে
  • pinaki | ১৬ নভেম্বর ২০০৯ ২৩:৪৫430215
  • ভাগ্যিস বল্লেন। :-)
  • aka | ১৬ নভেম্বর ২০০৯ ২৩:৫৪430248
  • সত্যি এমন হয়েছিল?
  • Arpan | ১৬ নভেম্বর ২০০৯ ২৩:৫৪430237
  • এই যা, আমি সব ভাটে লিখে এলাম। : P
  • SB | ১৭ নভেম্বর ২০০৯ ০০:০৪430259
  • অক্ষরা কোন সাইটের খবর হইলে একমাত্র তাহা সত্য বলিয়া মানিবে?

    যতদূর মনে পড়ে ই পি ডাব্লিউ তেও মাওবাদীদের খুনোখুনি নিয়ে একটা এডিটোরিয়াল বেরিয়েছিল, তাতেও কিছু ফিগার ছিল, কত ছিল অক্ষ-ই ভাল বলতে পারবে, কোন শ্রেনীর তে বিলং কোরত সেই মৃতের দল?
  • a x | ১৭ নভেম্বর ২০০৯ ০০:১০430270
  • শৈবালবাবু আগে বলুন ছত্রধরের এককোটি টাকার গল্পটা এখনও বলে বেড়ান কিনা। তারপর একটা পাঠ দিন, যাঁরা কোনোদিনও পার্টি লিটেরচার পড়েনি, যেমন ধরুন আমি, এই আমাদের মত লোকেদের জন্য, শ্রেণী কি সেটা একটু বোঝান।
  • a x | ১৭ নভেম্বর ২০০৯ ০০:১২430281
  • কান্তি, আপনি একটু সার-সংক্ষেপ করে লিখে দিন না কি বলেছে ঐ আলোচনায়।
  • SB | ১৭ নভেম্বর ২০০৯ ০০:২৩430292
  • হেঁ হেঁ !! এড়িয়ে গেলেন দেখছি, আউট ওফ সিলেবাস?

    ছত্রধরের বিমা নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, তবে মনে করি উনি মাওবাদী নন, উনি তৃনমূলি হতে পারেন হয়তো, এটাও মনে করি মাওবাদীদের সাথে তৃনমূলের লিংকম্যান উনিই ছিলেন একটা সময়ে।

    আর শ্রেনী না বুঝলে ক্লাস লিচ্চয় বোঝেন, সেই যে ক্লাস স্ট্রাগল, ঐ ক্লাসের-ই বাংলা হল শ্রেনী :-)

    শ্রেনী দৃষ্টিভঙ্গী নিয়ে নকুদের সমস্যা গেল না দেখছি, আর যাবেও না!!!
  • PT | ১৭ নভেম্বর ২০০৯ ০০:২৫430304
  • @ kanti

    একটু ভুল বুঝেছেন। দিদির গীটার শেখাতে আমার কোনো উৎসাহ নেই। বাক্যের প্রথম ভাগটা-- দিদি ওসব (অনুন্নয়ন-টাকা নয় ছয়) নিয়ে মাথা ঘামাতে বারণ করেছেন--ভাগটা আমাকে শংকিত করেছে বেশী।

    স্টার আনন্দ কবিরের একটি interview দেখিয়েছে এক্ষুণি। তিনি সরাসরি শোভোন চ্যাটার্জির নামে অভিযোগ করেছেন যে তিনি শোভোনের জন্য এমপিদের টাকা (""তৃণমুলের বাপের টাকা নয়"") নিজের ইচ্ছেমত খরচা করতে পারছেন না। এবং পরিষ্কার জানালেন যে তাঁর রাজনীতিতে আসার একটিই উদ্দেশ্য-সিপিএমকে হটিয়ে মমতাকে মুখ্যমন্ত্রী করা। আরেকটি অভিযোগও জানালেন-ওঁকে কাজ করতে না দিয়ে সব সময় গান শোনাতে বলে (""আমি কি গাড়োল?"")!!

    একজন দারুণ গায়ক যে successful রাজনীতিবিদ হবেনই এমন ধরে নেওয়ার কোনো কারণ নেই। তিনি নির্দল প্রার্থী ছিলেন না। দিদির দলের টাকা, লোকবল, দিদির তৈরি জনসমর্থন, এবং পেশীশক্তি নিয়ে নির্বাচন লড়লে ""দলদাস"" তো খানিকটা হতেই হবে---অন্তত: যতদিননা সম্পুর্ণ নিজের কোমরের জোরে নির্দল হিসেবে লড়ে জিতে দেখিয়ে দিচ্ছেন।

    সুমন এমন কিছু দুধের শিশু নন। তাঁর কাছে একটা রাস্তা তো খোলাই ছিল-বামফ্রন্ট বিরোধী গান বেঁধে প্রতিবাদ জানিয়ে যাওয়া। মুকুন্দদাস নামে এক গায়ক তো এই বাঙ্গলাতেই জন্মেছিলেন। তাঁর গানগুলো এখনও তো মানুষ মনে রেখেছে।
  • dd | ১৭ নভেম্বর ২০০৯ ০০:২৭430315
  • ছত্রধর শশধর অলগ অলগ শ্রেনী তো?
  • a x | ১৭ নভেম্বর ২০০৯ ০০:২৯430326
  • যাহ্‌ত্তারা। এই সিলেবাসে আমি আছি, এমন কোনো ক্লেম আমি কোথাও কোনোদিনও করেছি বলে তো মনে পড়েনা। এড়াবো কেন, বলছি তো পাঠ নিন, র‌্যাদার দিন, কাকে বলে শ্রেণী। সঙ্গে ক্লাস কাকে বলে সেটাও অল্প করে বোঝাবেন। আমি যদি নকু হই এবং একই সাথে, "অক্ষদের" আপলোড যদি তৃণমূল মুখপত্র হয়, তাতেও কি পাঠ নিতে বাধা আছে? ভ্রান্তদের পথে ফেরান না একটু।

    ও আর ছত্রধরের বীমা নিয়ে আপনার ইন্টেরেস্ট নেই, এটা একটা ব্যাপক খবর বটে :-)) কুলকুলিয়ে হাসি পাচ্চে, সিরিয়াসলি।
  • dd | ১৭ নভেম্বর ২০০৯ ০০:৩৩430337
  • সুমন বাবু শুনিচি গায়ক যৌবনে সিপিএম ও তার সাঙ্গোপাঙ্গো দের হুলো তেল দিতেন... সকলই পাপী পেটের প্যাচাল দাদা
  • SB | ১৭ নভেম্বর ২০০৯ ০০:৪৩430348
  • অক্ষ'র কি আমাকে ইন্সিওরেন্স এজেন্ট মনে হল নাকি? কি চাপ :-))

    তবে হাসি শরীরের পক্ষে ভাল বলে শোনা যায়, বড়লোকরা লাফিং ক্লাবের মেম্বার হন।
  • Du | ১৭ নভেম্বর ২০০৯ ০০:৫৩430359
  • অক্ষ, আমি সিপিএমের আনন্দ কেন যদি জিজ্ঞেস কর - তবে বলি আমার অনুভুতি সিপিএম নিয়ে নয়। মমতা যে কি এই নিয়ে কারোরই কোন ধোয়াশা আছে কি? তবু তারা ( যারা মমতাকে তিনি যা তার জন্যেই ভালো না বাসেন - অর্থাৎ যারা গত দুবছর ধরে বাসছেন) কি ভাবে ওনাকে সহ্য করে যান সেটা আমার কাছে একটা কূট। মানে পেপার পড়নেওয়ালাদের বায়াস নিয়ে থাকা যতটা সহজ - নিজের দিকের পেপার আর টিভিওয়ালারা সহায়তাও করে - একেবারে সামনাসামনি ডীল করা অত সহজ নয়। তোমাদের পাখীর চোখ ২০১১ - এরা তার ট্রেলার দেখতে পান কিছু কিছু।
    কোটী টাকা নিয়ে অত উত্তেজিত হওয়াটা বুঝতে পারি, পোড়া রবারের শিশুদেহ নিয়েও ঐরকমই হয়েছিলাম। কি আর করবে? আমরাও তো ঐ করি - একবার এক ভদ্রলোক - এসে বলে গেলেন - তপন মিত্রকে চারু মজুমদার অ্যারেস্টের সঙ্গে লিংক করে - সবাই চুপ - কদিন পরে কল্লোলদার স্মৃতিকথাতেই পড়লাম - সেটা সত্যি নয়। কিন্তু যুদ্ধক্ষেত্রে আমরা নিজের দিকের অস্ত্র নষ্ট করি না - তাই না?
  • a x | ১৭ নভেম্বর ২০০৯ ০১:১১430370
  • সেতো আমারও প্রশ্ন জাগে কি করে এখনও লোকে বুদ্ধর মত লোককে বা সিপিএমের মত পার্টিকে সাপোর্ট করে যায়। তাতে কি?
  • SB | ১৭ নভেম্বর ২০০৯ ০১:৩৫430381
  • বেটার অল্টার্নেটিভ নেই বলে। আবার কেনো।

    অপনার বেটার অল্টার্নেটিভ জানা আছে?
  • a x | ১৭ নভেম্বর ২০০৯ ০১:৪৯430392
  • আরে এই সব নিয়ে আপনি পড়লেন কেন শৈবাল বাবু। আপনি শ্রেণী নিয়ে বলুন না। মানুষকে যখন বোঝাবেন, তখন শ্রেণী না বুঝিয়ে শ্রেণীশত্রু কিভাবে বোঝাবেন? আপনি একটা প্রবন্ধ লিখেছেন, যেখানে মূলত: শ্রেণীর প্রেক্ষিতে মাওবাদী থিওরিকে ভ্রান্ত বলছেন, কাজেই শ্রেণী নিয়ে আপনার নি:সন্দেহে সম্যক একটা ধারণা আছে। আমার নেই। আমার কেন জানি মনে হয় আমাদের বাড়িতে ঐ ভোর তিনটেয় উঠে যে মহিলা লক্ষ্মীকান্তপুর থেকে কাজ করতে আসেন, তাঁরও নেই। তো সহজ ভাষায় বোঝাবেন একটু?
  • SB | ১৭ নভেম্বর ২০০৯ ০২:০০430403
  • অ!! বেটার অল্টার্নেটিভ মমতা লিখতে গিয়ে হাত কেঁপে গেল নাকি? আর কিষেনজী'ই বা কি দোষ করেছিল?

    যাগ্গে, ধরে নিন আমি শ্রেনী বুঝিনা, খুশী? :-) ঘুমাতে গেলাম।
  • a x | ১৭ নভেম্বর ২০০৯ ০২:৩০430415
  • একি রেগে গেলে চলবে? ওটা তো দু'র সাথে কথা হচ্ছিল, আপনার সাথে তো শ্রেণী নিয়ে। একটা শেষ না করে আরেকটাতে গিয়ে কি লাভ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন