এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • ভালো সিনেমা

    vikram
    সিনেমা | ০২ মার্চ ২০০৬ | ৭২২৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bozo | ১৪ এপ্রিল ২০০৬ ২০:৩৬499107
  • আচ্ছা কেউ কি ব্রডওয়ে তে ize="2">'Lion in the winter' দেখেছেন?
    কিম্বা সিলভার স্ক্রীনে? মঞ্চে ওটা দেখার সাধ বহুদিনের। এই জম্মে হবে না বোধ হয়।
    কেউ কি নাটক টা পড়েছেন?
  • a_x | ১৫ এপ্রিল ২০০৬ ০৫:০৩499118
  • ize="2">antonioni প্রসঙ্গে
    - এই ভদ্রলোকটিকে আমি ঠিক বুঝি না - দেখেই মুহূর্তের অদ্ভুত ভালোলাগা হয় ize="2">red desert, la'avventura, blow up 'এ - এবং ize="2">blow up'এর সিনেমা শেষে পিটার ব্রুনেটের ize="2">commentary শুনে পরতের পর পরত মানে উদ্ধার করে উল্লাসিত হয়েছিলম ize="2">l'eclisse দ্বিতীয় বার দেখে মনে হয়েছিল -এইবার বুঝলাম এবং চমকে গেলাম - কিন্তু ize="2">zabriskie point দেখে বেশ হতাশা - আর ize="2">eros'এর শেষে ১৯ মিনিট ধরে মাইকেলঞ্জেলো আন্তোনিয়নি মগ্ন হইয়া মাকেলঞ্জেলো'র মোসেস'র চোখে চোখ - এবং তা আমাদের ize="2">close-up'এ দেখেই যেতে হচ্ছে - এটার মধ্যে অনেকখানি ize="2">self-indulgence আছে বলে মনে হলে বোধহয় ভুল বলা হবেনা - ১৯ মিনিট ধরে বৃদ্ধের মুখ এপাশ থেকে ওপাশ - গালে হাত - এতে কিঞ্চিত যাকে পাতি বাঙ্গলাতে বলে ইয়ে জ্বলা - তাই হয়েছিল।

    (ize="2">commentary প্রসঙ্গে - ize="2">dvd extra গুলো এইজন্যে অতি প্রয়োজনীয় - এবং এই সুত্রে - যখন'ই সম্ভব ize="2">criterion কিন্বেন - হয়ত কিনতে গিয়ে ১০ টা সিনেমা'র জায়গায়ে একটা সিনেমা কেনা হবে - কিন্তু সো ভি আচ্ছা)।
  • dd | ১৫ এপ্রিল ২০০৬ ১২:০৭499129
  • বাইসাইকেল থীফ, মির‌্যাকল ইন মিলান, রসোমন,লা দলচে ভিতা, দ্য ড্রিমিং ইউথ, ওয়াইল্‌দ স্ট্রবেরীজ ize="2">..... ইত্যকার সিনেমা গুলো না দেখে থাকার উপায় ছিলো না ৭০- ৮০ সালে।
    কারুর ভালো লাগার লিস্টেই আর ও গুলো নেই। সবই কি ক্লিশে হয়ে গেছে ?
  • a_x | ১৭ এপ্রিল ২০০৬ ০০:৩২499151
  • ize="2">cliche কি আর সাধে ize="2">cliche হয়। তবে আমিও হোলুম গিয়ে সেকেলে কিনা তাই লিষ্টি'ই যদি দিতে হয় - অনেকদিন ধরে যেগুলো সাথে রয়েছে -

    ize="2">cries and whispers - bergman
    shame - bergman
    through a glass darkly -bergman
    two or three things i know about her -godard
    the cook, the thief, his wife and her lover -greenaway
    jules and jim -truffaut
    blind chance - truffaut
    christ stopped at eboli - fransesco rosi
    memories of underdevelopment - alea

    প্রতিদ্বন্দি -সত্যজিত
    আকালের সন্ধানে - মৃণাল
    সুবর্নরেখা - ঋত্বিক
    কোমল গান্ধার -ঋত্বিক
    ize="2">ran -kurosawa
    close up - kiarostami
    aguirre: the wrath of god -herzog
    stroszek -herzog
    last tango in paris - bertolucci
    la strada - fellini
    nights of cabiria - fellini
    phantom of liberty - bunuel
    red desert - antonioni
    double life of veronique - kieslowski
    the bitter tears of petra von kant - fassbinder
    Rodrigo D: no future - gaviria


    শেষের এই সিনেমা টি (১৯৯০, ৯৩ মিনিট) পারলে দেখবেন - স্প্যনিশ - ইংরেজি সাবটাইটেল - কুখ্যাত ize="2">medellin শহরের ize="2">drug violence এবং অসম্ভব দারিদ্র্যের পটভূমিকায়ে চারটি যে মুখ্য চরিত্র তারা এই সিনেমা টি শেষ হবার আগেই ize="2">street violence'এ মারা যায়
  • a_x | ১৭ এপ্রিল ২০০৬ ০১:৩৩499162
  • এই মেরেছে - কি করে এরকম লিখলাম ! - ize="2">blind chance, truffaut'র না - ize="2">kieslowski'র। অতি উত্তম সিনেমা।
  • vikram | ১৭ এপ্রিল ২০০৬ ০২:০৫499173
  • ize="2">tstotsi দেখলাম। জমলো না।

    বিক্রম
  • dri | ১৭ এপ্রিল ২০০৬ ০৩:০৮499184
  • ize="2">a_x মশাই, আপনি তো মনে হচ্ছে আমার মতই সেকেলে। খুব ভালো লাগলো আপানার এই লিস্ট। বার্গম্যানের কথা যখন উঠলো, আমি আর একটা যোগ করব, ize="2">The seventh seal
  • m | ১৭ এপ্রিল ২০০৬ ০৯:২৯499195
  • দীপ্তেন্দা,
    ঐ সিনেমা গুলি ক্লিশে নয়,অমর হয়ে গেছে।
  • dri | ১৭ এপ্রিল ২০০৬ ১১:৩৭499206
  • ত্রুফোর 'ize="2">Jules et Jim' এর তুলনায় আমার ize="2">400 Blows আর ize="2">Shoot the Piano Player বেশী ভালো লাগে।

    আবার, ফেলিনির ize="2">La Dolce Vita র তুলনায় ize="2">8 1/2, Amarcord, La Notti Di Cabiria, La Strada বেশী ভালো লাগে। ize="2">Dolce Vita র কিছু কিছু জায়গা সুপার্ব। কিন্তু আর একটু কাঁচি পড়ত।
  • dri | ১৭ এপ্রিল ২০০৬ ১১:৪৯499218
  • আর কেউ পাসোলিনির ফ্যান আছেন এখানে? আমি তিনটে দেখেছি মাত্র। ize="2">Decameron, Salo, the 200 days of sodom আর ize="2">The gospel according to St Mathew। এঁর এস্থেটিক ধারণা অন্য সব ডিরেক্টারের চেয়ে আলাদা। আমার খুব ভালো লাগে। তবে ize="2">Salo দেখার ব্যাপরে ওয়ার্নিং দিয়ে রাখি। ডিসগাস্টেড হওয়ার একটা সম্ভাবনা আছে।
  • a_x | ১৭ এপ্রিল ২০০৬ ১২:২০499229
  • বার্গম্যান'এর কি বাদ দিই বলুন তো? এই ভদ্রলোকটির ব্যাপারে আমি আবার বড়ই দুর্বল। প্রত্যেকটি সিনেমাই ভয়ংকর ব্যক্তিগত হয়ে ওঠে - আর বুড়ো এই বয়সেও যা নামাচ্ছেন - ize="2">saraband যদি দেখে থাকেন তাহলে মনে হবে এখনো ম্যাজিক লন্ঠন জ্বলেই যাচ্ছে। আর আমার মনে হয় - অনেক ভালোলাগাই - গান সিনেমা ইত্যাদি বিশেষ করে প্রভাবিত হয় কবে কখন কার সাথে কি ভাবে শুনেছিলাম বা দেখেছিলাম। ize="2">jules et jim প্রথম দেখা ize="2">truffautize="2">shoot the piano player বিস্তর ভালো লাগলেও ঐ প্রথম স্বাদটা রয়েই গেছে।
    মাঝখানে ize="2">john ford দেখছিলাম বেশ কিছু - সত্যজিত আর বার্গম্যান দুজনেই এনাকে নিয়ে এতো উচ্ছসিত - কিন্তু বড় যেন ize="2">stereotype ভর্তি - বড় ize="2">bourgeois :) স্টেইনবার্গ'এর ize="2">"grapes of wrath" পড়ে ফোর্ড'এর সিনেমা টি দেখলে বোঝা যায় হলিউড কতটা ize="2">mellow down করে দিতে পারে ওরকম একটি গল্পকেও।
  • samit | ১৭ এপ্রিল ২০০৬ ১২:২৫499240
  • যা দেখলাম এদানীং :

    i
    ze="2">Tsai Ming-liang - The whole (1998) - ফেটে গেছি গুরু - আমার প্রথম ize="2">Tsai Ming-liang । অনবদ্য। অসাধারন। বন্ধুগন ize="2">south-east asian ফিল্ম নিয়ে সামান্য উৎসাহ থাকলে 'চাই' দেখার সুযোগ কদাপি হারাইবেন না।
    অনেক কিছু বলার থাকে দেখার পরে - ize="2">the hole তেমনই একটি ছবি। তবে এ থ্রেড বন্ননার জন্য নয়। কিন্তু একটা কথা না বলে থাকতে পারছি না। জল পড়ার টানা বিরক্তিকর ঘ্যানঘ্যানে শব্দ (যা ছবিটিতে শুরু থেকে শেষ অব্দি নিরচ্ছিন্ন ভাবে থাকে) - এভাবে একটি সিনেমার প্রধান চরিত্র হয়ে উঠতে দেখেছি কম।

    ize="2">dri
    আমি পাসোলিনি পছন্দ করি। যা দেখেছি ও ভালো লেগেছে :
    ize="2">Oedipus Rex
    Accattone!
    Porcile

    খুব এস্থেটিসাইজড ভাষা। আমার চমৎকার লেগেছে।
  • samit | ১৭ এপ্রিল ২০০৬ ১২:৩২499251
  • ize="2">a_x

    আপনার লিস্টির সবকটাতেই টিক দিলুম, শুধু গোটা কয় বাদে:
    ize="2">christ stopped at eboli - fransesco rosiize="2">Rodrigo D: no future - gaviria - এটিও দেখি নি
    প্রতিদ্বন্দী - এটা তেমন ভালো লাগে নি।
  • samit | ১৭ এপ্রিল ২০০৬ ১২:৩৬499262
  • ize="2">a_x আর আপনার লিস্টিতে আরেকটি ছবি আছে যেটা এত সোচ্চার ভাবে আমার লিস্টে থাকবে না যে সেটাকে অপছন্দ বলার জন্য আমি আলাদা মেসেজ পোস্ট করলাম

    আকালের সন্ধানে :)
  • r | ১৭ এপ্রিল ২০০৬ ১২:৩৯499273
  • ভারতীয় ফিলিম কেউ দেখেন না মনে হয়।
  • samit | ১৭ এপ্রিল ২০০৬ ১২:৪০499284
  • ize="2">dri আমি সেকেলে না হয়েও ize="2">seventh seal আমার প্রিয় ছবির একটা :)

    ize="2">m এর সঙ্গে একমত - ত্রুফো -ফেলিনি বার্গম্যান ক্লিশে নয় ক্লাসিক বলা যায়। কামানসুলভ (ize="2">canonical-এর বাংলা - হে হে )।
  • samit | ১৭ এপ্রিল ২০০৬ ১২:৫৫499295
  • ize="2">r-এর সিনেমার ভারতীয় অভারতীয় ভাগাভাগিকে প্রোৎসাহ দেওয়ার জন্য আমার গত কয়েক মাসে দেখা কতগুলি ভালো 'ভারতীয়' ছবির নাম দিলাম:

    ১- ওম-দর-ব্‌দ্‌র - কমল স্বরূপ (বহু পুরনো ছবি - হাতে পেলাম গেলো ডিসেম্বারে)
    ২- হার্বার্ট - সুমন মুখো
    ৩- ize="2">city of photos - nishtha jain
    ৪- ক্ষত্রজ্ঞ - পরিচালকের নাম এই মুহূর্তে মনে পরছে না - সুমেরু বলতে পার্বে)
    ৫- সাড়ে ৭৪ - নতুন করে দেখলাম
    ৬- গুপি গাইন বাঘা বাইন - এটা আমি নিয়ম করে হফ্‌তায় একবার করে দেখি - এখনো
    ৭- ize="2">let's talk মধুর ভান্ডারকার - আগে দেখা। কিন্তু ize="2">collectionএ ঢুকলো বলে আবার দেখলাম

    (প্রিয় ভারতীয় ছবির তালিকা নয়
    এটি - গত ৩-৪ মাসে দেখা ভালো লাগা ভারতীয় সিনেমার তালিকা)
  • samit | ১৭ এপ্রিল ২০০৬ ১২:৫৯499304
  • ize="2">Y2K হাতে এসেছে। এখনো দেখি নি। কেঊ দেখেছে? কোনো ফীডব্যাক? সতর্কবানী?
  • r | ১৭ এপ্রিল ২০০৬ ১৩:০০499305
  • এই ভাগাভাগি করার কারন হল এগুলো লোকজন মোটামুটি জোগাড় করে দেখতে পারবেন। উপরের ব্যাপারগুলো পাওয়া অসম্ভব তা নয়, তবে কঠিনতর।
  • r | ১৭ এপ্রিল ২০০৬ ১৩:০১499307
  • আম্মো গত দু হপ্তায় তিনবার গুগাবাবা দেখসি। :-)
  • s | ১৭ এপ্রিল ২০০৬ ১৩:০৫499308
  • ize="2">r -- ফিলিমখোরদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। হা হা হা।

    ize="2">BTW কারোর সন্ধানে ize="2">maya deren থাকলে জানাবেন। গত ৭ বছর ধরে ওনার ছবি ize="2">collect করার চেষ্টা চালাচ্ছি। কারোর সন্ধানে থাকে জানাবেন পিলিজ।
  • samit | ১৭ এপ্রিল ২০০৬ ১৩:০৮499309
  • আরো একটা বায়না:

    ইলমাজ গুনে ছাড়া আমার ফিল্ম আলমারীটা বড় ফাঁকা ঠেকছে। কারোর সন্ধানে কোনো খবর আছে???
  • s | ১৭ এপ্রিল ২০০৬ ১৩:০৯499310
  • ize="2">r - গুগাবাবা যুগ যুগ জীও
  • s | ১৭ এপ্রিল ২০০৬ ১৪:১২499311
  • দুটি মারাত্মক ভুল সংশোধন:

    ১ - i
    ze="2">Tsai-এর ছবিটির নাম ize="2">The Hole (Dong) - ize="2">the whole নয়
    ২ - ize="2">Let's Talk - রাম মাধভানি বানানো

    একটি ছোটো ভুল ভুল সংশোধন:
    ize="2">passolini-র ize="2">Saloও লিস্টে ঢুকবে
  • sumeru | ১৭ এপ্রিল ২০০৬ ২২:১০499312
  • শমিত,

    ভারতীয় সিনেমা।

    ওম দরবাদর, ওহ বহুদিন দেখিনি, আমার কপি চাই।

    এবার সবাইকে,

    এবং লিষ্টি শুরু করি।
    অরবিন্দনের বাস্তুহারা বাদে সব।

    আম্মা আরিয়ন- জন আব্রাহাম।

    মুখামুখম- আদুর

    ঘটশ্রাদ্ধ- গিরীশ কাসারাবল্লী

    গোদাম- দীপক ছেত্রী ( কবির তৈরী সিনেমা, গুজরাতি)

    এক্স ওয়াই জেড- অমিত দত্ত ( এর দিকে নজর রাখুন, কল্পতরু বৃক্ষ, জীব্রানের বেশ কিছু ইমেজ আমি ওর কাছে শিখছি, অনেক কিছু আছে দেখতে থাকুন, চোখ খুলতে থাকুক)

    i
    ze="2">Y2K ভালো লাগে নি। এখানেই আলাদা লিঙ্ক আছে। আমি আর রঙ্গন ফুট কেটেছি।

    উইশডম ট্রি- রাজন খোশা( নিজস্ব ভাষা খোঁজার প্রয়াস।)

    একটি নদীর নাম- ভালো খুব লাগে নি, তবু অনুপ সিং বাটলার কাছে আমি ঋনী, ভীষণ ভাবে।

    যার কথা আলাদা করে লিখব বলে চেপে রেখেছি, মণি কাউল।

    উসকি রোটি, দুবিধা ও সিদ্ধেশ্বরী। প্রণাম রইল।

    এই থ্রেডে
    ঋত্বিকবাবুর নামটাও থাক।

    পার্থপ্রতিম চৌধুরীকে আরো একবার দেখুন, আলাদা চোখে।

    সুমেরু
  • r | ১৭ এপ্রিল ২০০৬ ২২:২৬499313
  • আচ্ছা, "পার" আর "পিরাভি"র ভি সি ডি কোথাও পাওয়া যাবে?
  • b | ১৭ এপ্রিল ২০০৬ ২২:২৯499314
  • সুমেরু,
    এই সব সিনেমা কি ভিসিডি বা ডিভিডি তে পাওয়া যায়?

    কলকাতার কোনো দোকানের নাম দেবে?
  • a_x | ১৮ এপ্রিল ২০০৬ ০৮:৪৩499315
  • শমিত, সবাই যদি একমত হতো তাহলে তো দুনিয়া টাই পানসে হয়ে যেত :)
    i
    ze="2">tsai ming-liang'এর ize="2">vive l'amour দেখেছি। খাশা লেগেছে বটেক !
    ize="2">maya deren এদেশে এদিক ওদিক পাওয়া যায় - আমি আগে যে শহর'এ থাকতাম - ize="2">university town এর ize="2">video store এ পেয়েছিলাম ize="2">experimental shorts - ize="2">silent - অদ্ভুত অন্যরকম। ize="2">greencine বলে ize="2">american indepenednt o avant garde cinema'র একটি ize="2">site আছে ওখান থেকে কেনাও যায় ize="2">rent'ও করা যায় - দেখতে পারেন তবে আমেরিকা'এ বাইরে মেল করে কিনা জানিনা। ize="2">martina kudlacek 'এর একটি ডকু আছে ize="2">maya deren এর উপর -পেলেই দেখব। একটা যদি লটারী লাগতো! :-(
    কয়েকমাস এর মধ্যে বাঙ্গলা সিনেমা যা দেখেছি মশাই তাতে ঠিক করেছিলাম বেশ কিছুদিন আর বাঙ্গলা সিনেমা দেখবনা। মহুলবন'এর সারেঙ্গ, দ্বিতীয় বসন্ত, অন্তর মহল - কি জোলো কি জোলো!! ধরে পেটানো উচিত মনে হয়!! মেজাজ খারপ হয়ে যায় !

    সুমেরু যে নামগুলো বলেছেন তার মধ্যে অনেকগুলি'ই - অমিত দত্ত - রাজন খোশা- অনুপ সিং - নাম শুনিনি। ভালো সিনেমা কেন প্রচার হয় না ? আমার নিজের চোখ বন্ধ নাকি এগুলো একটা ize="2">niche audience'এর কাছেই থেকে যায়? - ize="2">copy করে বিতরন ব্যাবস্থা করা যায় না ?
  • dri | ১৮ এপ্রিল ২০০৬ ০৯:৫২499316
  • সমিত,

    আমি সিওর নই আপনি কোন দেশে আছেন। i
    ze="2"> এই সাইটটা দেখতে পারেন। এখানে গোটা দুয়েক গুনে আর গোটা দুয়েক ডেরেন লিস্টেড দেখলাম। অবশ্য লিস্টে থাকলেই যে সাথে সাথে পাবেন তা নয়। অপেক্ষা করতে হতে পারে। যে সব সিনেমার ডিম্যান্ড কম সেগুলো ওরা স্টকে রাখে না। অর্ডার হলে তখন আনায়, সময় লাগে। এরা শিকাগো বেস্‌ড। ইন্টারন্যাশানাল শিপিং করে কিনা ফোন করে জেনে নিতে পারেন। আর ডিভিডি না পেয়ে ক্যাসেট পেতে পারেন এইসব কম চাহিদার সিনেমার।
  • dri | ১৮ এপ্রিল ২০০৬ ১০:২৫499318
  • ভারতে না থেকে ভালো ভারতীয় সিনেমার টাচে থাকা বেশ মুস্কিল। ভালো সিনেমার মার্কেটিং অন্তত আমেরিকায় নন-একজিস্টেন্ট। ভারত ছেড়ে আসার আগে দেখে এসেছিলাম অদুরের কথাপুরুষণ। সিনেমাটার কিছু অংশ ভালো লেগেছিল। সে প্রায় বছর দশেক আগেকার কথা। তখন কাসারাভাল্লি উঠতি ডিরেক্টর। আমি গোটা দুয়েক দেখেছিলাম। নামগুলো এখন আর মনে করতে পারছি না। কিন্তু খুব ভালো স্টোরিটেলার।

    আর একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে এক ফেমিনিস্ট মহিলার ফিল্ম দেখেছিলাম। তার নামটা আর মনে পড়ছে না। ফিল্মটায় রাধা কৃষ্ণের প্রেমের রিইন্টারপ্রিটেশান ছিল। একটা সিন ছিল কৃষ্ণ বনের পথে হাঁটছে হঠাৎ কানে এল ক্ষীণ মোহন বংশীধ্বনি। সেই শব্দ ফলো করে পাগলের মত ছুটতে ছুটতে কৃষ্ণ এসে দেখে একটা গাছের তলায় রাধা চোখ বুজে বাঁশী বাজাচ্ছে!

    এনিওয়ে কাজের কথা কিছুই বলতে পারলাম না। আজকাল আর কিছুই মনে থাকে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন