এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বু বু ভা

    Biplob Rahman
    অন্যান্য | ২৯ ডিসেম্বর ২০১০ | ৫০৯৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sumeru | 117.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ০১:৩৩464922
  • ধন্যবাদ সকলকে।

    কথা হচ্ছে লেখায় মাল যেন থাকে। পূর্বার লেখা নিয়ে আপত্তি করিনি। আমি জানতাম লোকে সেটা নিয়েই বেশি কথা বলবে। আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, ক্রিটিক্যাল কিন্তু আরো কিছু পাওয়ার সম্ভাবনার কথাও বলেছি।

    প্লিজ অন্য লেখাগুলো জস্টিফাই করুন/ কর।
  • tatin | 130.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ০১:৩৪464933
  • মশলা থাকলে মাল না থাকলেও তো চলে?
  • sumeru | 117.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ০১:৩৭464944
  • চলে। কিন্তু আইটেম নাম্বার ৫/৬এ বড়জোর একটি। ( টেস্টেড) :D
  • amit | 128.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ০১:৪০464955
  • ইয়ে, আমার তো মনে হয়েছে, এই লেখাগুলো ছাপানো হয়েছে, কুঁচোদের উৎসাহ দেওয়ার জন্য, অন্য কোন কারণ আছে নাকি আবার?
  • Shuchismita | 12.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ০২:০৮464966
  • দিৎসা লিখেছে - 'এর মধ্যে আবার একটু বৃষ্টি হয়েছে। তার জন্যে যে রেনবোটা হয়েছে, সেই রেনবোর কালারটা ঢুকে গেছে সানের মধ্যে। তাইজন্যে সানটা হয়ে গেছে রেনবো সান।' - এমন লেখা তো দূরের কথা, ভাবতে পারলেও আমি ধন্য হয়ে যেতাম।

    পূর্বার গল্পটা সত্যিই আলাদা করে উল্লেখ করার মত। আর সুমেরুদা যা লিখেছেন, ইংরিজি লেখাটির স্টাইল, সেটাও ছিল চমকে দেওয়ার মতই। খুব নৈর্ব্যক্তিক একটি ভঙ্গী। যেন সিনেমা দেখছি। সেই অনবদ্য শৈলী অনুবাদে ধরা পড়ল না তা একান্তই অনুবাদকের অক্ষমতা। এইখানে আরেকবার পূর্বার পিঠ চাপড়ে গেলাম।

    প্রজ্ঞার গল্পটিও আমাকে চমকে দিয়েছে। ফুলদেরও ল্যাপটপ চাই, এমনটা মনে হল ওর! এমন অনুভূতিশীল মনটি যদি পেতাম!

    ছবিগুলোর কথা তো বাদই দিচ্ছি। মোটকথা এমন কুচো-গদ্য, কুচো-পদ্য আমি আরো অনেক পড়তে চাই।
  • hu | 12.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ০২:৩৬464977
  • ওহো! আগের বার ভুলে গেলাম। থ্যাঙ্কু সকলকে লেখাটি পড়ার জন্য।
  • M | 59.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ১৪:৪৮464988
  • ঋভুর লেখা যখন চাওয়া হয়,তখন আমি জানিয়েছিলাম সে লিখতে পারে না।তারপরে ও ভালো নয় জেনেও পাঠিয়েছিলাম।অনেকটা অনুরোধের জন্যই,কেউ পিঠ চাপড়াবে এতটা আশা ছিলো না, কিন্তু এতটা অপমানিত হতে হবে তাও তো ভাবিনি।
  • M | 59.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ১৪:৫২464999
  • আর আইটেম নাম্বার বলতে যা বোঝানো হয়, বাচ্ছাদের স্বত:স্ফুর্ততা বাদ দিয়ে জোড় করে কিছু নকল করানো বা চাপিয়ে দেওয়া, যেটা তাদের বয়সে ঠিক বেমানান। কিন্তু সুস্থ লেখা লিখি, বা গান গাওয়ানো বা আঁকানো বা নাচে উৎসাহিত করাটাতে প্রবলেম টা কোথায়?
  • Bratin | 122.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ১৫:৩৪465010
  • মানসী, তুমি বড় সেনসেটিভ। এই রকম ভাবে ভাবছো কেন? আমি এখানে লেখার আগে বাচ্চা দের লেখা গুলো পড়ে এলাম। সবাই ভালো লিখেছে। রিভু র লেখার পড়লাম। তোমার জবানী তে চমৎকার লেখা। আর বাচ্চা দের বা মা র লেখা/ছবি আঁকা/গান/নাচ এই সব ব্যাপারে আগ্রহ দেবেন ই। কারন বেশীর ভাগ বাবা/মা নিজেদের জীবনের অপূর্ণ ইচ্ছা সন্তান/সন্ততি মাধ্যমে পুরন দেখতে চান। তাতে অন্যায় কিছু নেই। তবে মাঝে মাঝে এই চাহিদা বেশী হলে বাচ্ছা রা চাপে পড়ে যায়।
  • r.h | 203.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ১৫:৪০465022
  • বড়ম, অপমানিত বোধ করাটা কি যুক্তিযুক্ত হবে? নিছক পাঠপ্রতিক্রিয়া হিসেবে দেখুন না? ভালো বা মন্দ।
    ছোটোদের লেখা বিষয়ে আরেকটু মৃদুভাষা প্রয়োগ হলে অভিভাবকদের/আমাদের যাদের ভালো লেগেছে তাদের জন্যে আরামপ্রদ হত তা অবশ্য আমিও মনে করছি।
    এমনিতে, সুমেরুদার প্রশ্ন, আমি যা বুঝতে পারছি অনেকখানিই বোধয় সম্পাদকীয় অবস্থান নিয়ে। আমার ভুলও হতে পারে। তবে সুমেরুদার জাস্টিফিকেশন চাওয়াটা (01:33 AM) অদ্ভুত লাগলো। ভালো খারাপ লাগতে পারে, আলোচনা হতে পারে, প্রতিক্রিয়া বিনিময় হতে পারে, জাস্টিফিকেশন কেন?
  • kd | 59.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ১৫:৪৮465033
  • ছোটোরা বড্ডো বেশী আজগুবি ব্যাপার-স্যাপার লেখে/আঁকে, কিন্তু কেন জানি না, সব বুঝতে পারি, হয়তো মাথা দিয়ে নয়, শুধু মরম দিয়ে।
    এদিকে অনেক বড়দের লেখাই বুঝতে পারিনা, যদি সেগুলো সব সত্যি দুনিয়ার কথা। কেন?
    একটা উত্তর ভেবেছি, ঠিক কি না কে জানে। ছোটোদের লেখা বুঝি কেননা একদিন (সেএএএই কবে যেন) তো আমিও ছোটো ছিলুম। আর সেই বড়োদের লেখা বুঝি না কেননা এখনও তো তেমন বড় হইনি (কোনোদিন হবো বলে আশাও করি না)।

    গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর কাছে অনুরোধ, আমাদের (হ্যাঁ, আমি নিশ্চিত, আমার মতো পড়ুয়া এখানে আসে, অনেক) কথা ভেবে এইরকম লেখা/ছবি যেন আরও থাকে। হ্যাঁ, ওই বড়দের লেখাও থাকবে, ও'গুলো পড়া বা পড়ে বোঝার লোকও তো আছে।
  • a x | 99.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ২০:৫৫465044
  • সুমেরুর সাথে আমি সম্পূর্ণ একমত হয়েও একথা লিখিনি ঠিক বড়ম'র ঐ রিয়াকশনের কথা ভেবেই। ছোটদের ব্যপারে আমাদের সেন্সিটিভিটি একটু চড়া থাকে, স্বাভাবিক এবং আমার কাছে কাম্যও।

    কিন্তু এই সেন্সিটিভিটি থাকলে, এটা মনে রাখা দরকার, যখন কেউ তার ছোট বাচ্চাকে পৃথিবীর সামনে পাঠাচ্ছে, সেটা গান, নাচ, লেখা যা কিছুর মধ্যে দিয়েই হোক, সেই সেন্সিটিভিটি বা খারাপ করে বললে আতুপুতু অন্য, বাইরের লোকে দেখাবেনা। পাঠক হিসেবে আমার একটা চাহিদা আছে, একটা লেভেলে সেই চাহিদা আমার ধারণা এখানের অনেকের সাথে মিলবেনা - আমি একটু প্রাপ্তবয়ষ্কদের লেখা চাই। এই নিয়ে এবার প্রচুর কাটা ছেঁড়া চলতে পারে, প্রাপ্তবয়ষ্ক লেখা কাকে বলে ইত্যাদি। কিন্তু ফুলের ল্যাপটপ চাই এটা আমার কাছে প্রাপ্তবয়ষ্ক লেখা না। বরঞ্চ, কি, সেটা বলি। এই লেখাটা একটা বিশেষ আর্থ-সামাজিক অবস্থান থেকে লেখা আমার কাছে সেটা সবচেয়ে বেশি প্রকট হয়, এবং আরো অনেক কিছু মনে হয় যা বলতে বাধবে, যেহেতু একটি ছোট বাচ্চার মনন জড়িত। এই যে আমি স্বচ্ছন্দে পাঠ-প্রতিক্রিয়া জানাতে পারছিনা, সেটাই বা কেন হবে? পারিবারিক বা কম্যুনিটি পত্রিকায় এটা হতেই পারে, সেখানে অনেকে মিলে কিছু করা, ছোটদের উৎসাহ দেওয়া ইত্যাদিই মুখ্য। কিন্তু গুচ কি তাই? গুচ হিল্লিদিল্লি, বিদেশ, বইমেলা পাড়ি দিচ্ছে, সেখানে এক্সপেকটশনের লেভেলই তো আলাদা - লেখার মান, কনটেন্ট সব ব্যাপারেই।

    এদেশের NRI সম্মেলন বা পুজোতে প্রকাশিত লোকাল পত্রিকা, যেখানে বাবা মা বাচ্চা সবাই লিখছে, বা বাচ্চা কে নাচতেই/গাইতেই হচ্ছে, এগুলো যেরকম হয়, এই লেখাগুলো পড়ে আমার প্রথম প্রতিক্রিয়া সেটাই।

    আর লেখাগুলোর চেয়ে ছবি গুলো আমার অনেক বেশি ভালো লেগেছে।
  • M | 59.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ২১:৩০465055
  • বুঝলাম।কিন্তু আমার ব্যাপারটা এমন ঘটলো, আমার বাচ্চাকে কিছু একটা করার জন্য অনেক আদর করে ডেকে আনা হলো,যখন আমি জানি আমার বাচ্চা সেটি পারবে না, তবু ভদ্রতার খাতিরে আর আগেও এমন অনুষ্ঠান হয় দেখে আমি তাকে উৎসাহ দিয়ে নিয়ে এলাম,তারপর যথারীতি সে তার পুরোটা ঢেলেও ঠিক মানের কিছু দিতে পারলো না, এখানে আমার বা তার চেষ্টার কোনো খামতি নেই,হঠাৎ তুমুল হই চই করে বলা হলো এ এখানে কেন? তারপর বলা হলো, মাল নেই, মশলা আছে বলে এরা এসেছে,আইটেম নাম্বার, এই সেই।অথচ আমি নিজের আদর্শ অনুযায়ী তাকে কিছু জোর করে করাই না লোক দেখানোর জন্য।

    আমি বুঝলাম না আর কিভাবে রিয়াক্ট করবো?

    যদি কেউ আমায় বললো যে লেখা ভালো হয়নি তো তাতে রিয়াক্ট করতাম না নিশ্চয়।
  • tatin | 70.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ২১:৫০465066
  • M
    মাল নেই মশলা আছেটা আইটেম নাম্বার বোঝাতে বলিনি- যেটা বলতে চেয়েছিলাম, একটি পরিপূর্ণ কন্টেন্ট না থাকলেও ফর্মের জন্য কোনও লেখা বা শিল্প উপভোগ্য হয়ে ওঠে। মাল থাকতেই হবে এই ব্যাপারটায় আমি খুব বিশ্বাস করিনা। মূর্তির খাঁচা ঠিকমতন থাকলে দেবীর ত্রিনয়ন দর্শক দেখে ফেলে!
    তবে প্লিজ, ব্যাপারটা ডিরোগেটরি সেন্সে নয়।
  • Ishan | 117.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ২১:৫৫465077
  • এব্বাবা। একি কান্ড।

    বড়ো ম এক্কেবারে ঠিক বলেছেন, বাচ্চাদের থেকে লেখা চাওয়া হয়েছিল, এবং "মান' নামক বিভীষণ এর কথা মাথায় না রেখে এক্কেবারে অরিজিনাল লেখাই চাওয়া হয়েছিল। সমস্ত "ভুল-ভ্রান্তি' এমনকি পারলে যাবতীয় বানান ভুল সহ।

    ফিলসফিটা কি ছিল? দেখবেন আগের প্যারাগ্রাফে "মান', "ভুল-ভ্রান্তি' শব্দগুলোকে কোটেশনের মধ্যে রেখেছি। কেন রেখেছি? কারণ, কচিদের লেখা, যেখানে বড়োদের এক্কেবারে হাত পড়েনি, সেখানে সম্পূর্ণ অন্য একটা ফ্লেভার পাওয়া যায়, যেখানে "মান' নামক মানদন্ডটিই ডিগবাজি খায়। যেমন, ধরুন, বাচ্চাদের ড্রয়িং এ ডিগবাজি খায় অ্যানাটমি, স্কেল, ভ্যানিশিং পয়েন্ট। সেই ফুর্তির ডিগবাজির সামনে আমরা আধবুড়োরা ভ্যাবাচ্যাকা খেয়ে যাই।

    গুরুগম্ভীর জিনিস তো অনেক হল, বচ্ছরের শুরুতে চলতি পৃথিবীটাকে এই ডিগবাজি দেওয়া দৃষ্টিতে দেখে চোখে ঝিলমিল লাগানোটাই ছিল উদ্দেশ্য। বড়োরাই সেসব পড়বেন, হেসে লুটোপুটি খাবেন (বাচ্চারা স্টেজে উঠে কি বলছিল ভুলে গেলে আমরা যেমন করি), কিংবা এরকম করেও ভাবা যায়? ভেবে অবাক হবেন, ব্যস। মান নিয়ে কাটাছেঁড়া করতে বসবেন না -- এমনই ছিল ভাবনা। শিশুদের দ্বারা রচিত "উৎকৃষ্ট' (আবার কোটেশন মার্ক দিলাম, লক্ষ্য করবেন) কিছু রচনার সংকলন বানিয়ে একটি "চমৎকার' শিশুবিভাগ বানানো মোটেও উদ্দেশ্য নয়।

    আশা করি, এই আলোকেই পুরোটা দেখা হবে।
  • 0 | 79.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ২২:০৩465088
  • সুমেরুদার আপত্তি কি লেখার মান নিয়ে? নাকি গুচ'তে কুচোদের পাতা বা বিভাগ থাকা নিয়ে?
    ধেড়েদের মন দিয়ে কুচোদের লেখার মান বিচার করতে গেলে বোধ'য় অবিচার হবে :-)
    আর, কুচোদের জন্যে আলাদা পাতা থাকলে অসুবিধে কি?
  • Ishan | 117.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ২২:০৬465099
  • অক্ষর অন্য কয়েকটা পয়েন্ট, বরং, ব্যক্তিগতভাবে, আমার মতে ভ্যালিড। সত্যিই তো এই লেখাগুলো একটি বিশেষ আর্থ সামাজিক অবস্থানের শিশুদের চিন্তার প্রতিনিধিত্ব করে। ল্যাপটপ ছাড়াও আরও অনেক অনুষঙ্গ আছে, যেগুলো কেবলমাত্র একটি বিশেষ অবস্থান থেকেই লেখা যায়।

    এই পয়েন্টটা না বলার কিছু নেই। অন্য আর্থ সামাজিক অবস্থানের বাচ্চারা কি নেই? তাদের লেখা আমরা জোগাড় করার চেষ্টা করিনা কেন?

    এই সমালোচনাটা মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাকিগুলো না।
  • pi | 72.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ২২:০৮465110
  • একেবারে সময় নেই। একটা কথা লিখেই কাটবো। এটা কুচোদের জন্য পাতা বা বিভাগ এরকম কিছু ভেবেই করা হয়নি। কুচোদের লেখা,আনঁকা.. বড়দের আনন্দ পাবার জন্য, ব্যাপারটা এরকম কিছু। কেউ পেয়েছেন, কেউ পাননি। তবে বড়দের লেখা আর ছোটোদের লেখা থেকে আনন্দ পাবার 'মানদণ্ড' টাও বোধহয় আলাদা। তাই বড়দের মানের মানদণ্ড দিয়ে তার বিচার করাও হয়নি।
  • ranjan roy | 122.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ২২:২১465121
  • M, বাচ্চাদের লেখার ""ঠিক মান'' কে ""ঠিক'' করবে!
  • byaang | 122.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ২২:২৫465133
  • কয়েকটা কথা -
    ১) হুতো লিখেছে সুমেরুর মন্তব্য পাঠপ্রতিক্রিয়া হিসেবে দেখতে। ভালো কথা। এখানে যে কেউ অকপটে তাদের ভালো লাগা বা খারাপ লাগা জানাতে পারে এতদিন তাই জানতাম। কিন্তু নিজের পাঠপ্রতিক্রিয়া জানানোর জন্য অন্যের পাঠপ্রতিক্রিয়াকে ""পিঠ চাপড়া চাপড়ি'' বলাটা খুবই চোখে লেগেছে। আমি এবং আরো যাদের ভালো লেগেছে, তারা সেই ভালো লাগার কথাটা লিখলে সেটাকে ব্যঙ্গ করাটা অপ্রয়োজনীয়।

    ২) শিশুদিবস সংখ্যার জন্য অনেকের কাছে লেখা চাওয়া হয়েছিল। এবং তখনি মামু লিখেছিল, ছোটোদের এই লেখাগুলো বড়দের আমোদ দেওয়ার জন্য। এবং শিশুদিবসের প্রায় প্রত্যেকটি লেখাই বহু সরব এবং নীরব পাঠকের ভালো লেগেছিল। অনেকেই লিখেছিলেন আরো বেশি করে এই ধরণের লেখা পড়তে চান, ছোটোরা কেমন ভাবে ভাবছে, আর নিজেদের চিন্তা কেমন করে প্রকাশ করছে, তা জানতে। আমি যতটুকু জানি, এখানে যতগুলো কুচোর লেখা বেরিয়েছে, তাদের প্রত্যেকের থেকে লেখা চাওয়া হয়েছিল, এবং তাদের মা-বাবাদের অতিষ্ঠ করে দেওয়া হয়েছিল দুই-তিনদিনের মধ্যে লেখা পাঠানোর জন্য। কোনো বাবা-মাকেই তাদের সন্তানদের লেখক প্রমাণ করার জন্য কোনোরকম প্রাণান্তকর প্রচেষ্টা করতে হয় নি। প্রায় সব বাচ্চাই বিভিন্ন সময়ে স্বত:স্ফূর্তভাবে যা বলেছে বা লিখেছে, মা-বাবারা সেগুলোই টাইপ করে পাঠিয়েছিলেন। তাই কয়েক বছর পরে এদের লেখাগুলো টিকবে না টিকবে না, এ নিয়ে বাচ্চাদের বা তাদের বাবামাদের কোনো দুশ্চিন্তা আছে বলে মনে হয় না। তাই বাবা-মাদের গায়ে লেবেল সাঁটাও উচিৎ হবে বলে মনে হয় না। শিশুদিবসে সময়াভাবে অনেকের থেকে লেখা পাওয়া যায় নি বা চাওয়া হয় নি। তাই তার পরে অনেকের থেকে লেখা চাওয়া হয় এবং যেহেতু শিশুদিবসের পরে অনেকেই আরো এধরণের লেখা পড়তে চেয়েছেন, সেইজন্য নতুন বছরে বড়দের জন্যই ছিল এই উপহার।

    ৩) গুচ কাদের জন্য? আমার এবং আরো অনেকেরই লেখাগুলো ভালো লেগেছে। আমরা এই ধরণের লেখা পড়তে চাই। তাহলে কি গুচ আমাদের জন্য নয়? গুচ হিল্লি-দিল্লি, বিদেশ, বইমেলা যাচ্ছে বলে সেখানে আমাদের মত রুচির মানুষদের ঠাঁই নেই? আর হিল্লি-দিল্লি, বিদেশেই যে আমার মত রুচির মানুষরা নেই, তাদের এগুলো ভালো লাগবে না, সেটাই বা জানা গেল কী ভাবে?
  • Du | 65.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ২২:৩৬465144
  • বাচ্চাদের নামগুলো স্প্যানীশ বা জাপানী করে দিয়ে, অমুক থেকে অনুবাদ বলে লিখে দিলে লেখাগুলো নিয়ে এতটা/আদৌ আপত্তি থাকতো কি?
  • pi | 72.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ২২:৪০465155
  • ও আরেকটা কথা, গু চ র অনেক সব সরব ও নীরব পাঠকের আর্থ সামাজিক অবস্থান ই বোধহত ল্যাপটপ/ডেস্কটপ অ্যাফোর্ড করার মত :)

    মা বাবা সারাদিন ই কম্পুতে সেঁটে, বাচ্ছাদের মধ্যেও তার চাহিদা আসা খুব কি অস্বাভাবিক ? কম্পুটা কি খুব বিলাসিতাও ? যথেষ্ট সুলভ তো। অন্তত এদেশে। পূর্বা যেখানে থাকে, সেখানে তো ঘরে ঘরে বাচ্ছাদের এটা থাকার রেওয়াজ ও আছে। তার জন্য বিশেষ কিছু আর্থ-সামাজিক অবস্থানের দরকার তো পড়েনা।

    মানে, এটাকে, আজকের দিনে বিশেষ আর্থ-সামাজিক অবস্থান বলে কটাক্ষ করার ব্যাপারটা ঠিক বুঝিনি।

    আমিও, শুইস্মিতার মত, ব্যক্তিগত ভাবে ঐ লাইনটা পড়ে বেশ আমোদ পেয়েছিলাম :)
  • a x | 99.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ২২:৫৯465166
  • ব্যাং যেহেতু আমার ঐ হিল্লিদিল্লির কথা বলেছে, তাই উত্তর দিয়ে যাই। রুচি তো দেশ কাল নিরপেক্ষ, রুচি নিয়ে কিছু বলেছি বলে তো দেখলাম না। আমার হিল্লিদিল্লি ইত্যাদি বলাটা - নিজেদের ছোট ঘরোয়া সার্কেলে কিছু করলে যে ভাবে তার বিচার হয়, যেখানে স্নেহ ইত্যাদি কাজ করে, বৃহৎ জগতে করলে তার থেকে আলাদা বিচার হয়, এটার প্রেক্ষিতে। ঘরে বসে বেসুরো গান গাওয়া, আমার মা-র তাই শুনেই পুলকিত হওয়া আর স্টেজে উঠে গাইবার মধ্যে তফাৎ তো আছেই। বৃহৎ জগতে নিজেকে বা নিজের কাউকে মেলে ধরলে এই প্রতিক্রিয়াটাও যে আসতে পারে, সেটা মাথায় রাখা দরকার। দয়া করে খেয়াল করুন, প্রতিক্রিয়াটাও লিখেছি, প্রতিক্রিয়াটাই লিখিনি।

    আমি ব্যক্তিগত ভাবে মনে করি, অডিয়েন্স ঠিক করা দরকার। আমি কোন অডিয়েন্সকে টার্গেট করে কিছু করছি। তাই গুচ কার জন্য, সেটা গুচ কর্তৃপক্ষ ঠিক করবেন, বা করবেন না, এবং করবেন না বলে সবাইকে ক্যাটার করবেন, এবং এইরকম বাগ-বিতন্ডা ঘটবে। ঘটলেও সেটা এমন কিছু ভয়ানক ব্যপার আমার কাছে না। আমি কি চাই, আমি খালি সেটা জানিয়েছি। আর তাই মনে হয় সুমেরুও গুচকেই জিগিয়েছে, খুদে লেখকদের বাবা/মা কে না।

    আর ছোটদের লেখারও মান হয় বইকি। ছোটদের আঁকা, গান সব কিছুর হয়, লেখার হবেনা কেন!
  • byaang | 122.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:২৬465177
  • একবারও বলা হয় নি, রুচি নিয়ে কোনো মন্তব্য করা হয়েছে। আমি শুধু জানতে চেয়েছি, হিল্লি-দিল্লি, বিদেশ যাওয়াটা যদি গুচর মাননির্ণায়ক হয়ে থাকে এবং সেই মান ছোঁয়ার জন্য যদি এই ধরনের লেখাগুলোকে বাদ দেওয়া হয়, তাহলে আমার মত যাদের এই লেখাগুলো ভালো লেগেছিল, তাদের এক্সপেক্টেশন লেভেল ছোঁওয়ার জন্য কী ধরণের লেখা থাকবে?

    আর এই মান ব্যাপারটার সংজ্ঞা আমার কাছে খোলসা হল না। কারুর কোনো লেখা ভালো লাগবে, আর কারুর ভালো লাগবে না। এই তো হল মোদ্দা কথা। আমিও ব্যক্তিগতভাবে বলতে পারি গুরুর অনেকেরই লেখা আমার মাথায় ঢোকে না, দুই-তিন প্যারাগ্রাফের পর আর পড়তে পারি না। কিন্তু আমার এক্সপেক্টেশন লেভেলের সঙ্গে সেগুলো মিললো না বলেই সেই লেখাগুলোর মান নেমে গেল, এমনটাও মনে হয় না। বড়জোর সেই লেখাগুলো এড়িয়ে যাই, আবার পড়ার চেষ্টা করি না। কিন্তু অন্যদের ভালো লাগছে সেই লেখাগুলো পড়তে, এটুকু বুঝি বলে এই লেখাগুলো কেন আমার মত পাঠককে জোর করে গেলানো হচ্ছে এমন প্রশ্ন তুলি না। কারণ আমার পছন্দের বাইরের লেখা কেন প্রকাশ করা হল এটা এমন কিছু ভয়ানক ব্যাপার নয় আমার কাছেও। :-)
  • Blank | 59.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:৪৬465188
  • মান ব্যপারটা বেশ পরিষ্কার জিনিস, যাকে বলে literary value। আগের চেয়ে বু বু ভাজা তে সেটা অনেক কমে গেছে।
  • amit | 128.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:৫১465199
  • এই টইএর কথোপকথন দেখে স্বত:প্রবৃত্ত হয়ে কিছু কথা বলা যাক। প্রথমত: সুমেরুদা যে পোষ্ট টা করেছিল, তা কুচোদের বাবা/মা বা কুচোদের কে নয়, সম্পাদক কে বা যারা এই লেখাগুলির মত লেখা প্রকাশের কথা ভেবেছেন ও কুচোদের কাছে লেখা চেয়েছেন তাদের জন্য। কাজেই তাকে বাবা/মা দের মনে টেনে এনে আঘাত পাওয়ার ঘটনা ঘটলে তার দায় সুমেরুদার নয়। তবু ঘটল, কেন, কারণ এহবাহ্য। সেনসিটিভ ইস্যু, নিজের সন্তান সন্ততির লিখনী ধারণ /সৃষ্টি সম্পর্কে খোঁচা অনুসন্ধান করে অবুঝ মন। আঘাত পায়। আমর নিজের অস্পষ্ট ধারণা ছিল যে কুচোদের উৎসাহ দিতেই (কেন জানি না অবশ্য) এই প্রচেষ্টা। এখন ঈশান পরিষ্কার লিখেই দিয়েছে কেন এই লেখালিখি ও প্রকাশ। কাজেই কেন, সে প্রশ্ন থাক। সম্পাদক তার পত্রিকাতে নতুন কিছু করার কথা ভেবেছেন, করেছেন, পাঠকদের মধ্যে অনেকেই তা উপভোগ করছেন, এবং এই ধরণের লেখালিখি প্রকাশ চালিয়ে যাওয়ার দাবী ও জানিয়েছেন, কজেই অসুবিধা কোথায়। চলুক। এমন তো নয় যে গুরু তে শুধু কুচোদের লেখাই ছাপা হচ্ছে। আর এর সাথে গুচ এর মান পড়ে যাওয়ার কোন সম্পর্ক নেই, বরং আরও কিছু পাঠক বাড়লেও বাড়তে পারে। মান নিয়ে কিছু লেখার ছিল, কিন্তু এখন তার সঠিক সময় নয়।

    এরপরে থামা যেত। কিন্তু আরও কিছু কথা উঠেছে। কাজেই দু চার কথা আরও।
    কুচোদের লেখার প্রতিক্রিয়া বড়দের দেওয়া টা খুব ই মুশকিল। কোন লেখা বেশ মজাদার মনে হতে পারে, লিখলাম বা:, দারুণ তো। আবার কোন লেখা পড়ে ধুস মনে হল, কিন্তু এবার কি হবে? লিখতে পারব তো? না, পারব না। কারন যদি ধরেও নি কুচো টি এই পাতা পড়ছে না, কিন্তু নিশ্চিত যে তার বাবা বা মা অবশ্যই পড়ছে, তাঁর / তাঁদের খারাপ লাগবে। কাজেই প্রতিক্রিয়া জানানো যাবে একমাত্র ভালো ভালো কথা বলার থাকলে তবেই। এটার কোন সমাধান আছে কি? অক্ষর কোন বাচ্চার স্টেজে উঠে গান করার উদাহরণ স্মরণীয়। এ বিষয়ে যদি প্রয়োজন হয় তো আরও বলা যাবে, আপাতত প্রয়োজন দেখছি না, সহজবোধ্য।

    আর্থ সামাজিক অবস্থানের কথাতে আমি অক্ষর সাথে অনেকটাই একমত। শুধু ল্যাপটপ নয় অনেক শব্দ /লেখা থেকেই সেটা বড় বেশি পরিস্ফুট। তাতে কোন ক্ষতি আছে বলছি না, কিন্তু বোঝা যায় সেটা ঠিক। ঘরে ঘরে এক / একাধিক কম্পু থাকার রেওয়াজ কোন দেশে থাকতেই পারে, কিন্তু সেই এবং আনুসঙ্গিক রেওয়াজ গুলি সচ্ছন্দে সামলাতে পারলে তার /তাদের আর্থ সামাজিক অবস্থান যে ভালই তাতে সন্দেহ আছে কি?

    আপাতত এই। বিবাদ মিটুক।
  • 0 | 79.*.*.* | ০৬ জানুয়ারি ২০১১ ২৩:৫২465210
  • নিয়মিত কোনো পাতা নাহয় না'ই হলো.. মাঝেসাঝে এর'ম বের হলেও কি আপত্তি আছে?!
    সুমেরুদা একটা প্রশ্ন রেখেছেন.. এগুলো এখানে কেন?
    তো, এগুলো থাকলে হয়েছেটা কি? গুচ'র মান থাকবে না? :-)
  • byaang | 122.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ০০:১০465221
  • অমিতের পোস্ট পড়লাম। এবার লিখি। বাচ্চাদের লেখার সমালোচনা করা হয়েছে বলে মা-বাবারা চটে গেছেন, ব্যাপারটা এমন নয়। শিশুদিবস সংখ্যার পরে তাতিন লিখেছিলেন যে, একটি-দুটি লেখা ছাড়া বাকি লেখাগুলোর থেকে উনি যা খুঁজছিলেন, তা পান নি। তখন কিন্তু কেউ তাতিনের কথায় আপত্তি করে নি বা কোনো মা-বাবা আঘাতও পান নি। কিন্তু নববর্ষ সংখ্যায় বাচ্চাদের লেখার সমালোচনার সঙ্গে কিন্তু যারা লেখাগুলো ভালো লেগেছে বলে জানিয়েছিলেন, তাদের কটাক্ষ করা হল, যেসব বাচ্চারা লিখেছে, তারা শুধুমাত্র তাদের মা-বাবাদের প্রাণান্তকর চেষ্টার জন্যই লিখেছে এমন মন্তব্যও ছুঁড়ে দেওয়া হল। খারাপ লাগাটার শুরু কিন্তু সেখান থেকেই। সুতরাং বাচ্চাদের লেখা খারাপ লাগলো লিখলেই যে মা-বাবারা চটে যান এটা হয়তো ঠিক নয়।
  • byaang | 122.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ০০:১৮465232
  • আর হ্যাঁ, শিখে নিলুম, মান কথাটার মানে কী! :-) যাগ্গে, তবে এটুকু মেনে নিতে মানে লাগছে না যে আমার আজকাল বুবুভাজাগুলো পড়ে মানে বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না, তবে তা বুবুভাজাগুলোর মান নেমে/কমে যাওয়ার জন্যই কিনা, জানি না।
  • tatin | 130.*.*.* | ০৭ জানুয়ারি ২০১১ ০০:২২465244
  • ax,
    টার্গেট অডিয়েন্স সব সময়ে একটাই থাকতে হবে কেন? অনেক টার্গেট অডিয়েন্স একসঙ্গে ধরা যায়। দিনের পর দিন আবাপ পড়ে আমরা কি কিছুই শিখব না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন