এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • (শুধুই) মেয়েদের জীবনের যন্ত্রণা ও আনন্দের অভিজ্ঞতা

    rimi
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১১ | ১৮০৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৬484831
  • ব্যাং, রিমি, জাস্ট দেখতে থাকো কতজন এই প্রশ্নটার অনেস্ট উত্তর দেয় :))।
  • bibek | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৬484820
  • @ kk আমার খুব ই ইচ্ছে করে শ্বশুরবাড়ি গিয়ে বেশ কদিন থাকতে তবে আমার ইচ্ছেই তো সব নয়। আমাদের বাড়ি আম, জাম, কাঠাল, পেয়ারা বাতাবী লেবু নারকেল, সুপারি সব গাছ আছে আর তাতে নানা পাখি আসে সে সব ছেড়ে বাজার ছাড়া কোথাও যাবার পারমিশন মেলে না।
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৭484853
  • ঐ যা:। আমি তো আম্রিকায় সব বাড়িতে খেয়ে এঁটো কাঁটা ট্র্যাশে ফেলে ডিশখানা সিঙ্কে রাখতাম। বাড়িতে এবং ঘরোয়া নেমন্তন্ন হলেও। বাকি লোকেও তো তাইই কত্তো দেখেছি।
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৭484842
  • না কথা হচ্ছে ইনসিগনিফিকেন্ট ঘটনাকে অপ্রেসন হিসেবে দেখাতে গিয়ে অনেক সিগনিফিকেন্ট ঘটনা ওভারলুক করাকেই বলে ভুত দেখা। সবেতেই ভুত দেখা। এই ভুত দেখার অভ্যেস ত্যাগ করুন কমরেডস নইলে নিজেদের আয়না দেখেও শেষে ভুত বলে ভুল করবেন।
  • nk | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০১484875
  • আশ্চর্য!!!! ঐ এঁটো তোলানোটা ইন্সিগ্নিফিক্যান্ট??? কারণ অন্যদিকে উদারতা ছিলো বলে???? পড়তে যেতে অনুমতি দিয়েছে বলে????
    আমার সমাজের এই জায়গাটাই আমি ধরতে পারি না। কীভাবে এরা "আহা স্বাধীনতা দিই কত স্বাধীনতা দিই" এই বলে, যেন মেয়েটার কোনো অধিকারই থাকার কথা ছিলো না, নেহাৎ অন্যের উদারতায় পেয়ে গেল।
    !!!!!!!!!!!!!!!!
  • aka | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০১484864
  • ও কেকে বাড়ি গেলে আমার নিজের বাথরুম, নিজের বিছানায় শুতে ইচ্ছে করে। সেখানেই থাকি। বউয়ের ওপরেও চাপ নেই, গেলবার সে সব মিলিয়ে দুই একদিন আমাদের বাড়ি ছিল, আমিও তাদের বাড়িতে তাই। ছেলে আমার সাথে এবং রিমির সাথে প্রায় একই সময় ছিল।

    এর আগে অন্য গল্প ছিল।
  • bibek | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০৪484878
  • মেয়েরা ঠিক কার ওপরে বেশি রুষ্ট যদি শ্বাশুড়ি হয় তাহলে তারা নিজেরাই সেট্‌ল করে নিক।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০৫484879
  • আজ্জোদা কি বল্লো? বাথরুমে শোয়? এখুনি ছেলেদের যন্ত্রণার টই খোলা হোক!
  • aka | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০৬484880
  • অনুমতি কেউ কাউকে দেয় না। না দিলেও খুব কিছু এসে যায় না।

    কিন্তু নিজেদের লিমিটেশন থেকে বেরিয়ে এসে হাসি মুখে যাওয়ার আগে বাক্সে নাড়ু ভরে দিতে যে নিজের বিশ্বাসকে ভাঙার ক্ষমতা লাগে তাকে যদি অ্যাপ্রিশিয়েট না করা যায় তাহলে একটু মুশকিল।

    মুশকিল হল তাঁরা নিজেদের জায়গা থেকে যা ঠিক নয় সেটাও প্রবল আত্মবিশ্বাসে মানিয়ে নিলেন অথচ আমরা পারলাম না। সারা জীবনে দিন কুড়ি এঁটো তোলা ইনসিগনিফিকেন্ট।
  • aka | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০৭484884
  • **তাঁদের বিশ্বাস মতে যা ঠিক নয়।
  • bibek | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০৭484883
  • আকার সাথে একমত।
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০৭484882
  • আরে কি জ্বালা, আকা, আমাদের নিজের ভালো লাগা খারাপ লাগার কথা হচ্ছে, কোন ঘটনা বেশি সিগনিফিক্যান্ট আর কোনটা কম, সেটা নিয়ে কিছুই বলি নি!!!

    একটা সামাজিক নিয়ম ভুল না ঠিক সেই প্রসঙ্গে এতবার পিএইচডির কথা উঠছে দেখে আমার তো মনে হচ্ছে, পিএইচডি করতে পারার জন্যে আমার শ্বশুরবাড়ির কাছে কৃতজ্ঞ থাকা উচিত।, আর সেই কারণে অন্য সব ডিস্ক্রিমিনেশনগুলো ভুলে যাওয়া উচিত। এটাই কি বলতে চাইছিস আকা? মানে শ্বশুরবাড়ির লোকের পক্ষে বাধা দেওয়াটাই স্বাভাবিক হত, বাধা না দেওয়ায় তাঁরা মহানুভব ?

    ওয়েল, আমার আগের ডি:টা পড়ে নে, আমি কোনো ব্যক্তির নিন্দা বা মহানুভবতা নিয়ে কথা বলছি না, সামাজিক যে নিয়মগুলো আমার খারাপ লেগেছে সেগুলো এখানে শেয়ার করতে এসেছি। আর ঠিক সেটাই করব। পিএইচডি নিয়ে কথাবার্তা এখানে অপ্রাসঙ্গিক। তোর যদি বলতে ইচ্ছা হয়, বাঙালী পুরুষের মহানুভবতা নামে টই খোল না? :-)))
  • nk | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:১০484885
  • এই তো! আসছে! মানে তাঁদের বিশ্বাস মতে বাড়ীর বৌয়ের উচ্চশিক্ষা নিতে বাইরে যাওয়া ঠিক নয়!!!!
  • aka | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:১১484887
  • না, বিয়ের পরে বর বউ একসাথে এক জায়গায় থাকা উচিত, পছন্দ মতন ইন্টারপ্রিট করলে চলবে কেন? :)
  • bibek | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:১১484886
  • আকা বলতে চাইছে প্রতিটি মানুষের সীমাবদ্ধতা থাকে এবং সে ভবেই তাদের বিচার করা উচিত কেউ যদি বলে গ্রস শ্বশুরবাড়ির সব খারাপ যেমন কেউ বলেওছে সেটা মোটেই ঠিক নয়।
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:১৪484888
  • সারা জীবনে দিন কুড়ি এঁটো তোলাটা ইনসিগনিফিক্যান্ট কি না সেটাও অন্য লোকে ঠিক করে দেবে? অপ্রেশন কি ভাবে কোথায় আসে সেটা এগুলো থেকেই বোঝা যায়। এই কাজ তোকে আমার বাড়িতে গিয়ে করতে হলে তোর সারাজীবন খারাপ লাগা থাকত।

    আর আমি নিজের জীবন নিয়ে কি করবে, পিএইচডি করব নাকি বাড়ির বৌ হবো, সেটা তাহলে শ্বশুরবাড়ির মেনে নেওয়া না নেওয়ার উপর অনেকটা নির্ভর করে, বোঝা গেল। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি আমাকে বাধা দেন নি, সে জন্যে আমি কৃতজ্ঞ। কিন্তু চোখে আঙুল দিয়ে এই ঘটনা দেখিয়ে দেয় যে মেয়েদের অবস্থানটা এখনো কোথায়, আমার মতন প্রিভিলেজড মেয়েরও। কই, ছেলেদের চাকরি বা কেরিয়ারের জন্যে তো শ্বশুর শাশুড়ি মানে বৌএর বাবা মা মানিয়ে নিলেন কি না সে প্রশ্ন আসে না! অথচ, আমার ব্যপারে সেই প্রশ্ন উঠবে এবং আমাকে তার জন্যে কৃতজ্ঞ থাকতে হবে। এই সামাজিক নিয়মের বিরুদ্ধেই আমার প্রশ্ন। আমার কেরিয়ার বা জীবনের সিদ্ধান্ত শুধু আমার এবং আমার পার্টনারের, শ্বশুর শাশুড়ির এত অধিকার কেন থাকবে?
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:১৫484889
  • একটা ছোট্ট রিকোয়েস্ট করি? করি?
    অপ্রেশন কোনটা, কে অনুচিত কাজগুলো করে--এই লিস্ট না বানিয়ে যদি আমরা একটা লিস্ট বানাই
    কি কি করলে এই অনুচিতগুলো আর হবেনা---মানে একটা সল্যুশন ভেবে বার করি--তাহলে কেমন হয়?
    তারপর দুই পক্ষ তা নিয়ে আলোচনা করুক---ভবিষ্যত ভাব--অতীতের যা আমাদের (দুই পক্ষকেই) কষ্ট দিয়েছে সেগুলো যাতে রিপিট না হয়?!
  • . | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:১৬484893
  • ভীষণ বাজে ভাবে গুলিয়ে যাচ্ছে আলোচনা। এত ব্যক্তিগত উদাহরণের কি খুব প্রয়োজন? কাউকে আঘাত না দিয়ে মত প্রতিষ্ঠা করা যায় না? উদ্দেশ্য থেকে বিধেয় গুরুত্ব পাচ্ছে বেশি মনে হচ্ছে।
  • nk | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:১৬484891
  • সে তো চাকরির প্রয়োজনে অনেক সময় স্বামীকে দূরে যেতে হয় হচ্ছে সেই সমস্কিতো আমল থেকে, প্রোষিতভর্তৃকা কথাটাই তো ওভাবে এসেছে!
    তখন আপত্তি তোলার কোনো সীনই তো থাকে না। :-)
  • aka | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:১৬484890
  • এই নিশির পোস্টের তীব্রতা এবং ইন্টারপ্রিটেশন থেকেই স্পষ্ট যে ধ্যান ধারণাগুলো কতটা পোলারাইজড এবং বায়াসড যে সহজ জিনিষগুলো মাথায় আসে না, আসে ঘোরালো ব্যাখ্যা।

    আমরা যারা প্রতিনিয়ত সবাইকে চেঞ্জ হতে হবে বলে চেঁচাই তারা কতবার নিজেকে বদলানোর চেষ্টা করেছি। ভেবে দেখার চেষ্টা করেছি?
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:২০484895
  • বিয়ের পরে বর বউ একসঙ্গে থাকবে কি না সেটা তাদের ব্যপার। ছেলের বাবা মার এত অধিকার কেন থাকবে? এ ব্যপারে তাদের কোনো কথা বলার কথাই নয়।

    আর আমি এখানেও সামাজিক নিয়মের কথাই বলছি। ব্যতিক্রম আছে, যেমন আকার মা বাবা "মেনে" নিয়েছিলেন, যদিও আকা নিজেই বলেছে "মনে" নেন নি। কিন্তু সাধারণ নিয়ম এটাই যে মেয়ে কি করবে সেই সিদ্ধান্ত তার শ্বশুরবাড়ির উপর অনেকটা নির্ভর করে।

    বলেছি তো, রিসেন্টলি সুখের ঘরে স্টার দেখে এটাই বুঝলাম যে এখনো বহু মেয়ে চাকরি করবে কি না, করলে স্কুল টিচারি না ব্যাংক, সেটা ঠিক করে দেবার মহান দায়িত্ব শ্বশুরবাড়ির, বরের নিজেরও নয়। বরের বাবা মাদের এত গার্জেনগিরি করার অধিকারের এই নিয়ম যে চলে আসছে আবহমানকাল থেকে, এইটা বন্ধ হওয়া উচিত।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:২০484894
  • একটা কোকের বোতল নিয়ে এসে গ্যালারিতে বসলাম।
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:২১484896
  • এই যে . এখানে আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতেই এসেছি, খারাপ লাগলে আপনি আসবেন না এখানে।
  • PT | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:২৪484901
  • মায়ের চাপে ছেলে আমেরিকায় পোস্ট-ডক্টরেট করতে গেল না এটা কি অপ্রেশনের মধ্যে পড়ে?

    আর চন্ডীগড়ের টাই হাঁকানো ছোট-জামাই কলকাতাবাসী বড় জামাইয়ের থেকে দ্বিগুণ রোজকার করে-শ্বাশুড়ি তাই ছোট জামাইকে বেছে বেছে বড় মাছের টুকরোটা বা মুর্গির ঠ্যাং তুলে দিচ্ছেন-এটা?
  • aka | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:২৪484900
  • এনিওয়ে আমি কাইণ্ডা অফ . এর সাথে এগ্রি করি।

    এটা একেবারে পিএনপিসির জায়গা চলে যাচ্ছে। আমি রিটায়ার করলাম।
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:২৪484899
  • সিকি,
    রাত দুপুরে গ্যালারিতে বসলে? শুধু বসলে তো চলবেন, মতামত দিতে হবে--সল্যুশন দিতে হবে -
  • nk | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:২৪484898
  • আমি বুঝতে পারছি না এনকের নিতান্ত যৌক্তিক প্রশ্নগুলোকে আকার এরকম তীব্র ইন্টারপ্রিটেশন মনে হচ্ছে কেন???
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:২৪484897
  • দ্বিতীয় পাতাতেই এই।

    হলুদ কার্ড হল, না লাল? :)
  • Nina | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:২৭484904
  • :-)
  • aka | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:২৭484902
  • এনকে, কারণ যুক্তিতে এটা এল না, ছেলে মেয়ে বিয়ে করে একসাথে থাকার জন্য। এই সহজ জিনিষটা মাথায় না আসার জন্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন